Author: desk

  • তেঁতুলিয়ায় জাতীয় সমবায় দিবসে ভাতের প্যাকেটের সঙ্গে জুটেনি পানি

    তেঁতুলিয়ায় জাতীয় সমবায় দিবসে ভাতের প্যাকেটের সঙ্গে জুটেনি পানি

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দদের আয়োজনে এই দিবসটি পালিত হয়।

    দিবসটি উপলক্ষ্যে প্রথমে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ করেন। এরপর জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মামুন কবির। এছাড়াও বক্তব্য রাখেন, শালবাহান রোড ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক আজিজুল হক, রংধনু ব্যবসায়ী সমবায় সমিতির কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন নয়ন, তেঁতুলিয়া কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মাসুদ আল করিম, মাঝিপাড়া কৃষি খামার সমবায় সমিতির এক্সিকিউটিভ মেম্বার অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম প্রমূখ।
    অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মো. মহসিন আলী প্রধান।

    এসময় সমাপনী বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি।

    এরপর প্রত্যক্ষভাবে দেখা যায়, অপ্যায়ন মূলক খাবারের প্যাকেট পেতে অপেক্ষা করতে হয় প্রায ২০মিনিটের বেশি। পরে প্যাকেট পেলেও খাবারের সঙ্গে জুটেনি পানির ব্যবস্থা। প্রচলিত যে কোনো মেহমানদারী কিংবা হোটেলে কোন কিছু খাইতে গেলে প্রথমে পানি দেয়া হয় অথচ সমবায় দিবসের এতবড় আয়োজনে খাবারের সঙ্গে একটি পানির বোতলের ব্যবস্থা না থাকায় অবাক করিয়ে দিয়েছেন গণমাধ্যমকর্মীসহ অনেককেই। শুধু কি তাই, অন্যান্য জেলা কিংবা উপজেলায় লক্ষ্য করলে চোখে পড়বে জাতীয় সমবায় দিবস-২০২৪ প্রিন্টের গেঞ্জি পড়িয়ে দিবসটি পালন করা হয়েছে। এদিকে সেই সামর্থ্য জুটেনি তেঁতুলিয়া সমবায় অফিসের।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • গোদাগাড়ীর বসন্তপুর এলাকায় দোকানঘর নিয়ে সংঘ-র্ষে নিহ-ত ১

    গোদাগাড়ীর বসন্তপুর এলাকায় দোকানঘর নিয়ে সংঘ-র্ষে নিহ-ত ১

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী গোদাগাড়ীর বসন্তপুর এলাকায় দোকানঘর কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ জন ও আহত ৩। নিহত ব্যক্তির নাম কবির হোসেন (৬০) তিনি বসন্তপুর তেলিবাড়ি এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

    আহতরা হলেন নিহত কবির হোসেন এর ছেলে নূরনবী (২৮) ভাই এজাজুল (৬২) আনারুল (৪৫) আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন কবির হোসেন।
    নিহত কবির হোসেনের ভাতিজা রফিকুল ইসলাম বলেন, বসন্তপুর মোড় এলাকায় প্রায় ৬০ বছর আগে থেকে আমর বাপ দাদারা এই মাটির দোকানটি করে আসছে কিন্তু প্রায় দুই বছর থেকে রহমান হাজির ছেলে কবির, মনিরুল, বাবু, নজরুল, জিয়ারুল, শানু, পিয়ারুল এরা ৬/৭ জন বিভিন্নভাবে হয়রানি করে আসছিল এবং এই দোকানঘরটি নিয়ে প্রথমে ইউনিয়ন পরিষদ পরে পুলিশ ফাঁড়ি এবং সর্বশেষ আদালতের শরণাপন্ন হই আমরা, আদালত যার দখল তার মাটি মর্মে রায় দেয় আমার চাচা কবির হোসেন এর পক্ষে।

    গতকাল ১ নভেম্বর কবির হোসেন ও তার ছেলে নূরনবী দোকান মেরামতের কাজ করতে গেলে রহমান হাজির ছেলেরাসহ সানি, মুরশালিন, রাইহান, শিমুল বদিউজ্জামান সহ হামলা চালায় এবং করিব হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে ভর্তি করা হলে আজ শনিবার সকাল সাড়ে ৮ টায় তিনি মারা যান। ।
    এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, এখনও মামলা হয় নি, হবে প্রক্রিয়া চলছে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান ।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • নেছারাবাদে জমি সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে মা ছেলেকে হাতুড়ি পিটা করল প্রতিপক্ষ

    নেছারাবাদে জমি সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে মা ছেলেকে হাতুড়ি পিটা করল প্রতিপক্ষ

    আনোয়ার হোসেন।।

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    নেছারাবাদে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উমা রানি ঘোষ(৩২) এবং প্রশান্ত দাস(১৬) নামে মা ছেলেকে হাতুড়ি পিটার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যার পরে উপজেলার কৌড়িখাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত মা ও ছেলের মধ্য উমা রানির অবস্থা গুরুতর বুজে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার লিমা আক্তার বলেছেন, উমার অবস্থা অনেকটা গুরুতর। মাথায় বেশ আঘাত দেখা যাচ্ছে।

    উমার ভাই সত্যজিৎ ঘোষের অভিযোগ, প্রতিবেশি ইমরান,হালিম,লোকমান ও আরিফ গংদের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলমান। তিনি বলেন আমাদের পঞ্চাশ বছরের একটি ভোগ দখলিয় জমিতে দখল নেয়ার জন্য কয়েক বছর যাবত পায়তারা চালাচ্ছিল। বিগত দিনে সে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের প্রভাব দেখিয়ে আমাদের অনেক হয়রানি করেছে। ঘটনার দিন শনিবার সন্ধ্যার পরে ইমরান আমাদের জমিতে বেড়া দিয়ে বালু ফালানোর চেষ্টা চালায়। এসময় আমার বোন উমা বাধা দিতে গেলে তারা বেধড়ক মারধর করে পুকুরে ফেলে দিয়ে পানিতে চুবিয়ে ধরে। বোন ডাকচিৎকার দিলে ইমরান হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এসময় তার ছেলে এগিয়ে এসে মাকে রক্ষা করার চেষ্টা করলে ছেলেকে মারধর করে। পরে আমার ভাইয়ের বউ শিবানি এগিয়ে এলে তারা সবাই মিলে বেধড়ক মারধর করে।

    উমার ছেলে প্রশান্ত ঘোষ, অভিযোগ করে বলেন, তারা আমাদের জমিতে দখলপ আসে। এসময় কেউ বাড়ীতে ছিলনা। মা বিষয়টি দেখে বাধা দিতে গেলে তারা আমার মাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। পূনরায় পুকুরে ফেলে পানিতে চুবিয়ে ধরে। আমি মাকে বাচাতে আমাকেও অনেক মেরেছে।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমরান অভিযোগ অস্বীকার বলেন, বিশ বছর ধরে ওই জায়গা আমাদের দখলে ছিল। শনিবার সন্ধ্যার পরে, আমরা আমাদের জায়গায় বালি ফেলার জন্য বেড়া দিচ্ছিলাম। এমন সময় উমা রানি ও তার ছেলে এসে আমাদের উপর চড়াও হয়। এমন সময় আমার হাতে থাকা হাতুড়ি হয়তো উমার মাথায় লাগতে পারে।

    নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ(ওসি) মো: বনি আমীন জানান, ঘটনা শুনেছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেয়া হবে।

  • শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরুস্কার বিতরণ

    শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরুস্কার বিতরণ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নে (ইউপি) বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, রিশিকুল ইউপি যুবদল নেতা শওকত আলী ও ছাত্রদল নেতা মেহেদী হাসান তুষারের উদ্যোগে রিশিকুল মাদরাসা মাঠে দুদিনব্যাপী শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। দুদিনব্যাপী
    টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। গত ১ নভেম্বর শুক্রবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল। প্রথম দিন ৮টি দলের খেলা অনুষ্ঠিত হয়। এদিকে ২ নভেম্বর শনিবার দ্বিতীয় ও সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন রাজশাহী-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, করোনা যোদ্ধা, বার বার নির্যাতিত, বিএনপির আদর্শিক ও পরিক্ষিত নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক এসলা উদ্দিন সরকার টিটু, সহকারী মহাসচিব কেন্দ্রীয় কমিটি, সমস্য সচিব জিয়া পরিষদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটি ও উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব এবং সেলিম রেজাপ্রমুখ। এদিকে ফাইনাল খেলায় বুলেট একাদ্বশ বিজয়ী ও
    ডাইংপাড়া একাদ্বশ রানার আপ হয়েছে।
    এসময় প্রধান অতিথি বলেন, আগামির ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দুরে রাখতে নিয়মিত খেলাধুলার পরিচর্যা ও আয়োজন করতে হবে। এসব কাজে সব সময় তার সার্বিক সহযোগীতা থাকবে। তিনি বলেন,মাদকমুক্ত সুস্থ সমাজ ও জাতি গঠনে নিয়মিত খেলা-ধুলার কোনো বিকল্প নাই।

  • এমপি হয়ে পুর্বধলার মানুষের সেবা করতে চান মাওলানা মিজানুর রহমান ভূগী

    এমপি হয়ে পুর্বধলার মানুষের সেবা করতে চান মাওলানা মিজানুর রহমান ভূগী

    মোঃ আরিফ রববানী ময়মনসিংহ।।
    আগামী ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা জেলার সংসদীয় আসন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে প্রার্থী হিসেবে দোয়া ও সামর্থন চাইলেন উপজেলার ভূগী গ্রামের ভবের বাজার এলাকার মাওলানা মোঃ আব্দুস সালাম এর সন্তান তরুণ সমাজসেবক ও বিশিষ্ট আলেম মাওলানা মিজানুর রহমান। তার উপনাম মিজানুর রহমান ভূগী। কামিল,ফার্স্ট ক্লাস (তাফসির বিভাগ) এ উত্তীর্ণ এই সমাজ সেবক বর্তমানে গাজীপুর জেলায় একটি মাদ্রাসার পরিচালক

    পাশাপাশি সাংবাদিকতায় পেশায় নিয়োজিত থেকে মানবসেবায় নিজেকে উৎসর্গ করছেন। তিনি বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি,কেন্দ্রীয় কমিটির
    সাংগঠনিক সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করছেন।

    তিনি মূলত অতীতের নির্বাচিত প্রতিনিধিদের সাথে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবা থেকে দূরত্বের কারনে তাদের পাশে থাকার সুযোগটা কাজে লাগাতে চান। তবে তার এ উদ্দেশ্য বাস্তবায়নে তৃণমূলের জনগোষ্ঠী ভোটারদেসমর্থন পেয়েই সফল হতে চান। পুর্বধলা উপজেলার জনগণের দোয়া ও ভালবাসা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে জনগণের পাশে থেকে সেবা করতে চান।

    তরুণ আলেম মাওলানা মিজানুর রহমান দুঃখ-কষ্ট, হাসি-কান্না সঙ্গে নিয়ে দলমত নির্বিশেষে এগিয়ে চলেছেন দুর্বার। সাধারণ মানুষের ভালবাসা ও দোয়া নিয়ে সর্বদাই অগ্রসর তিনি।তিনি পরিশ্রমী, পরোপকারী, উদ্দোমী যুবক, বিশিষ্ট আলেম ও সমাজসেবক। যাকে একজন আলেম হিসাবে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষ চিনে এবং জানে।

    এব্যাপারে তিনি জানান, পুর্বধলা উপজেলার জনগণের দোয়া ও সমর্থন নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি। আমার পরিবারের কাছ থেকে শিখে নিয়েছি মানুষের সেবা কি ভাবে করতে হবে। আপনাদের সামর্থন থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হয়ে সেবা করতে চাই।

    ইতিপূর্বে আমি সব সময় মানবসেবায় আপদে বিপদে সাধ্যমতো চেষ্টা করেছি তাদের পাশে থাকার। কোনো নেতা হতে নয় মানুষের সেবক হতে চাই। আশা করি আমাদের এলাকার জনগণ আমাকে শূন্যহাতে ফিরিয়ে দিবেন না। আমার বিশ্বাস আমাকে জনগণ সামর্থন দিবেন। কথা দিচ্ছি আপনাদের পাশে আছি আমৃত আপনাদের পাশে থাকতে চাই। এ সময় মিজানুর রহমান ভূগী সবার দোয়া ও সহযোগিতা চেয়ে আরও বলেন, সেবা ও উন্নয়নের মধ্য দিয়ে মানুুষের মনে স্থান পেতে চাই। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সকল শ্রেণি-পেশার মানুষদের মতামত ও সহযোগিতা নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করব। বৈষম্য নয়, জনকল্যানে হবে কাজ। কোনো এলাকাকে বিশেষভাবে মূল্যায়ন করা হবে না। সমস্যা সমাধানে প্রয়োজনীয় কাজটা আগে হবে।

    তার মতে স্থানীয় সরকারের একজন জনপ্রতিনিধির চেয়ে সংসদ সদস্যের দায়বন্ধতা অনেক বেশি। অবশ্য চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে জনপ্রতিনিধিদেরকে কাছে পায় স্থানীয়রা। তবে এমপি জাতীয় সংসদ থেকে বরাদ্দ করতে না পারলে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি জনগণকে দিবে কোথা থেকে এমন প্রশ্নও রেখেছেন তিনি

    তিনি বিশ্বাস করেন সেবা ও উন্নয়নের মধ্যদিয়ে জনপ্রিয়তা অর্জন করা সম্ভব। প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারলে,জনগণ চাইলে আগামী নির্বাচনে প্রার্থী হবেন বলে আশাবাদ ব্যক্ত

  • মোরেলগঞ্জে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

    মোরেলগঞ্জে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির
    বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)১৫নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (২ নভেম্বর ২০২৪) বিকালে ১৫নং সদর ইউনিয়ন পরিষদের সামনে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায় প্রভাষক ফকির রাসেল আল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জেলা বিএনপি’র সদস্য কাজী খায়রুজ্জামান শিপন।

    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা বাগেরহাট জেলা বিএনপি’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাফফর হোসেন আলম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম খোকন।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক সিকদার ফরিদুল ইসলাম,উপজেলা বিএনপির সিনিয়র সদস্য গিয়াস উদ্দিন তালুকদার,সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক কাজী,যুগ্ম- আহবায়ক মতিউর রহমান বাচ্চু, মতিউর রহমান বাচ্চু,মোরেলগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিলন,।

    এছাড়াও বক্তব্য রাখেন শাহিনা ফেরদৌসী হ্যাপী, সাবিনা ইয়াসমিনটুলু,শ্যামপুর থানা শ্রমিক দলের আহবায়ক হারুন আর রশিদ, মোরেলগঞ্জ পৌর শ্রমিক দলের আহবায়ক মাসুদ খান চুন্নু,মোরেলগন্জ সদর ইউনিয়ন
    ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম তালুকদার সহ বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
    # ##** ছবি সংযুক্ত আছে ** ## **

  • হ-ত্যা মামলার আসামী সাবিনা এবার আদালতের আদেশ অমান্য করে ইট বিক্রি করছেন

    হ-ত্যা মামলার আসামী সাবিনা এবার আদালতের আদেশ অমান্য করে ইট বিক্রি করছেন

    মোঘল সুমন শাফাকাত,
    বরিশাল প্রতিনিধি।।।

    বানারীপাড়ায় এ বি সি ব্রিক ফিল্ডে আদালতের আদেশ অমান্য করে ইট বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায় এবিসি ব্রিক ফিল্ডের সম্পত্তির স্বত্বাধিকারী ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে তার সহধর ভাই মৃত ছালাম গোলন্দাজ এর স্ত্রী সাবিনা ইয়াসমিন সহ চারজনকে বিবাদী করে মামলা দায়ের করেন মামলা নং ৪৭/২০২৪ এর পরিপ্রেক্ষিতে আদালত বানারীপাড়া অধীনে জেল ১২ নং কাজলা হার মৌজায় এস এ ৫৬ / ১০০ / ১৪১ / ৪০ / ৪৩ / ১৩৩ / ১৩৭ / ১৩১ / ১৩১ / ১৩৯ / ১৩৮ / ১৪০সহ আরো তফসিল ভুক্ত সম্পত্তির উপরে বিবাদী সাবিনা ইয়াসমিন সহ মামলার ওপর চার বিবাদী কে উপরোক্ত তফসিলভুক্ত সম্পত্তিতে আদালত বারিদ করে বিবাদীদের বিরোধীয় সম্পত্তিতে প্রবেশে নিষেধ করে সকল কার্যক্রম স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে নোটিশ জারি করেন যা তিনি ৩০/১০/২০২৪ তারিখে নিজ হাতেস্বাক্ষর করে গ্রহণ করেন। কিন্তু আজ ৩১/১০/২০২৪ সাবিনা ইয়াসমিন ব্রিক ফিল্ডে গিয়ে কার্যক্রম পরিচালনা করেন এবং ইট বিক্রি করেন এমন অভিযোগের ভিত্তিতে ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন এর লোকজন ব্রিক ফিল্ডে গিয়ে ঘটনা সত্যতা জানতে পেরে তাতে বাঁধা প্রদান করেন এবং উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয় পরবর্তীতে বানারীপাড়া থানার এসআই কমল তার স্বর্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার এবং আদালতের আদেশ মান্য করার জন্য অনুরোধ করেন। তিনি বলেন যেহেতু এই সম্পত্তির উপর আদালত স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন তা সবাইকে মান্য করতে হবে আইন অমান্য করলে আমরা বিধি অনুযায়ী আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হব। এ ব্যাপারে সাবিনা ইয়াসমিনের কাছে জানতে চেয়ে তার মুঠো ফোনে ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন আমরা জানি ব্রিক ফিল্ডের সম্পত্তি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনের এবং তিনি তার নিজ সম্পত্তিতে স্থায়ী নিষেধাজ্ঞ এনেছেন কিন্তু সাবিনা ইয়াসমিন তাতে কোন কর্ণপাত না করে দিনে রাতে এখান থেকে ইট সরিয়ে নিচ্ছেন। এ ব্যাপারে ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আদালত ওই জমিতে স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আমি আইনের সহযোগিতা নিয়েছি আমি আইনি ভাবেই সমাধান চাই।

    উল্লেখ্য এর পূর্বে সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে হত্যা ও প্রতারনাসহ প্রায় ডজন খানেক মামলা রয়েছে।

  • এসআই সবুর ও ডিবির এসআই ওয়াসিম কৃর্তক সাংবাদিক সজীবকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

    এসআই সবুর ও ডিবির এসআই ওয়াসিম কৃর্তক সাংবাদিক সজীবকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

    কে এম শহিদুল্লাহ,
    জেলা প্রতিনিধি সুনামগঞ্জ:
    সুনামগঞ্জ সদর থানায় কর্মরত পুলিশের এসআই সবুর ও ডিবির এসআই ওয়াসিম কৃর্তক সাংবাদিক মাহফুজুর রহমান সজীবকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের পৌরমার্কেটের দ্বিতীয়তলার অনলাইন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংবাদিক সজীব বলেন, গত ২৬ শে অক্টোবর সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে টাস্কফোর্সের অভিযানে তিনটি ষ্টিলবডি বালুভর্তি নৌকা ও দুইটি ড্রেজার মেশিনের নৌকাসহ ০৩ জন আসামীকে আটক করা হয়। তখন জব্দকৃত এসব বালুভর্তি নৌকা, ড্রেজার মেশিন ও আটক আসামীদের সদর থানার এসআই সবুরের জিম্মায় রেখে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
    এদিকে এসআই সবুর নৌকার মালিক মতিউর রহমানকে মোবাইল ফোনে ৩ লক্ষ টাকা দিলে নৌকা ছেড়ে দিবে বলে জানায়। নৌকার মালিক মতিউর রহমান অনেক কাকুতি মিনতি করে দেড় লক্ষ টাকা দিবেন বলে সমঝোতা করেন। পরবর্তীতে নৌকার মালিক ওইদিন ঘটনাস্থলে না আসতে পারায় এবং আমার বন্ধু হওয়ার সুবাধে আমার কাছ থেকে দেড় লক্ষ টাকা এসআই সবুরকে দিতে অনুরোধ করেন। এবং আমি টাকা নিয়ে গেলে এসআই সবুর জব্দকৃত সব মালামাল ছেড়ে দিবে বলে আমাকে জানান এবং পরবর্তীতে শহরে এসে তিনি আমার টাকা পরিশোধ করবেন বলে জানান। বন্ধুত্বের সম্পর্ক থাকার কারনে আমি এসআই সবুরের সাথে এ বিষয়ে আলাপ করে দেড় লক্ষ টাকা নিয়ে এসআই সবুরকে প্রদান করলে তিনি নৌকা ছেড়ে দেন। সেই সাথে নৌকাগুলো যাতে আর কেউ না আটকাতে পারে তাই নৌকা বাহির হতে সহযোগিতা করেন।
    এদিকে যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আহমেদ বালুভর্তি নৌকাসহ আটক আসামীদের তথ্য জানতে চাইলে তালবাহানা শুরু করেন এসআই সবুর। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আহমেদ আটক নৌকা ও আসামীদের না দেখাতে পারলে উনার চাকরি থাকবে না বলে চাপ প্রয়োগ করলে মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে ফাসাতে উঠেপড়ে লাগে এসআই সবুর।
    এর আগে নদীপথে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে এসআই সবুর ও ডিবিরি এসআই ওয়াসিমের সম্পৃক্ততার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করায় সেই ক্ষোভে মিথ্যে মামলায় আমাকে ফাঁসিয়ে দেয় । টাকা খেয়ে নৌকা ছেড়ে দেয়ার বিষয়টি ধামাচাপা দিতে মিথ্যে মামলায় আমাকে থানায় ডেকে নিয়ে গ্রফতার দেখানো হয়। এসআই সবুর আমার নেতৃত্বে নৌকা ছুরি করে নেয়া হয়েছে বলে বানোয়াট মামলায় আমাকে জড়িয়ে দেয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে সঠিক তদন্তের মাধ্যমে যারা আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তাদের কঠোর শাস্তির দাবী জানান সাংবাদিক সজিব। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

    আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

    ঘাটাইল প্রতিনিধি মো রায়হান মিয়া

    টাঙ্গাইলের ঘাটাইলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবারে বিকাল ৩টায় ঘাটাইল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গনে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। প্রথমদিনের খেলায় ২টি দল অংশগ্রহণ করেন মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ  টাঙ্গাইল সদর একাদশকে ১-৩গোলে পরাজিত করে এ্যাড. কাদের স্পোটিং ক্লাব দেউলাবাড়ী একাদশ জয় লাভ করেন।

    ঘাটাইল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন সরকার শামীম এর সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাইনুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি তোফাজ্জল হক সেন্টু,  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. খ.ম রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলালুর রহমান খান, আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোঃ মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, ঘাটাইল বি,আর,ডিবি সাবেক চেয়ারম্যান মোঃ হারুন আর রশিদ, সরকারি জি, বি,জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মনজুর কাদের বকুল। খেলা পরিচালনা করেন ঘাটাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাৎ হোসেন শুভ, সার্বিক তত্বাবধানে ছিলেন পৌর যুবদলের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহীদসহ আরো অনেকে।

  • ঐতিহ্য ধরে রেখেছে নাগরপুরের ৪’শ বছর পুরোনো মসজিদ

    ঐতিহ্য ধরে রেখেছে নাগরপুরের ৪’শ বছর পুরোনো মসজিদ

    মো. আমজাদ হোসেন রতন

    নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : রহস্য ঘেরা নাগরপুরের ৪শ বছরের পুরোনো মসজিদটি আজও আপন মহিমায় উদ্ভাসিত হয়ে আছে। ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে রয়েছে। রহস্য ঘেরা এ মসজিদটি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবারিয়া গ্রামে অবস্থিত। এটি স্থানীয় ভাবে তেবাড়িয়া জামে মসজিদ নামেই পরিচিত।

    অনুসন্ধানে জানা যায়, ১৬০১সালে মৃধা বংশোদ্ভূত আব্দুল মালেক খা মৃধা এ মসজিদটি নির্মাণ করেন। লোকমুখে শুনা যায় প্রায় সারে ৪’শ বছর আগে গায়েবি ভাবেই দুটি গম্বুজ উঠেছিল। তারপর এখানে মসজিদ নির্মাণ করা হয়। যদিও এর কোন উপযুক্ত তথ্য উপাত্ত পাওয়া যায়নি।

    সম্পূর্ণ মোঘলি স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটির গা ঘেষেই প্রভাহিত হত যমুনা নদী।

    জনশ্রুত রয়েছে, মসজিদ থেকে যমুনা নদীর বেশ দুরুত্ব ছিল। নদীর পাড় ভাঙ্গতে ভাঙ্গতে মসজিদের পাশেই চলে আসে নদী।মসজিদের পাশে এসেই বন্ধ হয় ভাঙ্গন।স্থানীয়রা জানান, এই মসজিদের জায়গায় একজন কামিল পাগল বাস করতেন। সেই পাগল খরস্রোতা নদীর পানির উপর দিয়ে খড়ম পায়ে অবলীলায় হাঁটতেন। কথিত আছে, যতদূর ওই পাগল পানির উপর দিয়ে হেঁটেছিল ওই অংশটুকু বালির চর হয়ে যায়। এরপর হতে নদীর দিক পরিবর্তন হয়ে যায়।তারপর থেকে মসজিদের দিকে আর নদী আসেনি। সেই থেকে মসজিদের প্রতি মানুষের বিশ্বাস আরো বৃদ্ধি পেতে থাকে। মসজিদটির বয়স ৪’শ বছরের বেশি।মাঝখানে একটি বড় গম্বুজ ও চার পাশে গম্বুজসহ মোট ১২টি গম্বুজ রয়েছে। মুল মসজিদ তার দুপাশে রয়েছে ছনের ঘড় সাদৃশ্য দুটি কক্ষ। সুন্দর নকশায় নির্মিত এই মসজিদটিতে রয়েছে রহস্যে ঘেরা। রহস্য রয়েছে মসজিদ নির্মাণ ও প্রতিষ্ঠাকাল নিয়ে।

    স্থানীয় বয়োবৃদ্ধ একাধিক এলাকাবাসী মসজিদটি নির্মাণ সম্পর্কে বলেছেন, এটি আপনা আপনি তৈরি হয়েছে। কেহ বলছেন মসজিদের নকশাটি ভেসে উঠেছিল ঐ জমিনে, পরে সেই নকশা হিসেবে নির্মান করেন মসজিদটি।

    নাগরপুর উপজেলায় ব্যতিক্রমী দৃষ্টিনন্দন প্রাচীন মসজিদটির নির্মাণকাল ও আসল বয়স জানা যায়নি বা কেহই জানেন না, তবে ১৬০১ খৃষ্টাব্দ প্রতিষ্ঠিত(সম্ভাব্য) দেওয়া হয়েছে। মসজিদটি মোঘলি স্থাপত্য শৈলিতে নির্মিত হওয়ায় ধারণা করা হয় মসজিদটি মোগল সম্রাটের আমলে নির্মাণ করা হয়েছে।

    মসজিদ কমিটির সভাপতি মো. আতিকুর রহমান মন্টু কথা বলতে অনিহা প্রকাশ করলেও দানকৃত জমির পরিমাণ ২৫৩ শতাংশ রয়েছে বলে জানান। জমি দাতার নাম মালেক খান মৃধা। দানকৃত জমি কিছুটা দখলে কম আছে বলেও দাবি করেন তিনি। মসজিদটি গায়েবী নয় তৈরি করা হয়েছিল।

     

    সরেজমিনে গিয়ে দেখা যায়, সলিমাবাদ তেবাড়িয়া পাকা সড়কের রাস্তার পাশেই দৃষ্টি নন্দন মসজিদটি অবস্থিত। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষজন আসছে মসজিদটি দেখতে। উদ্দেশ্য গায়বি মসজিদটি স্বচক্ষে দেখে দু’রাকাত নামাজ পড়ার জন্য। কেউ আসছে বিভিন্ন মানসা (মনোবাঞ্চা) পুরণে নগদ টাকা, স্বর্ণালংকার, ছাগল, হাঁস-মুরগি দান করতে। মসজিদটি খুবই জাগ্রত বলে ধারণা করেন এলাকাবাসী। এলাকাতে মসজিদটির কদর রয়েছে।

    জানা যায়, তেবাড়িয়া গ্রামের ছয়টি মসজিদ থাকলেও শুক্রবার জুম্মার নামাযের জামাত অনুষ্ঠিত হয় শুধুমাত্র এই মোগল আমলে স্থাপত্য/গায়েবী মসজিদে। মুসুল্লিরা এখানে নামাজ আদায় করে একসাথে।

    মো. শরিফ খান তালুকদার জানান, মসজিদটি প্রথমে শুধু সামনের মূল অংশটি ছিল। মসজিদ তৈরীর (সম্ভাব্য) সাল ১৬০১খ্রিষ্টাব্দ মোগল আমলে। এরপর ২০০১ ও ২০১৮ সালে মুসল্লিদের জায়গা সংকুলান না হওয়ার কারণ ও দিন দিন লোকসমাগম বাড়তে থাকায় দ্বিতীয়, তৃতীয় ধাপে মসজিদটি আরো বাড়ানো হয়। বর্তমানে একসাথে ২২০০ জন মুসল্লী এই মসজিদে নামাজ আদায় করতে পারেন। মূল মসজিদের ডান পাশে সু- উঁচ্চ একটি ১০০ ফুট মিনারের কাজ চলমান রয়েছে। 

    নাগরপুর, টাঙ্গাইল ।