Author: desk

  • নল‌ছি‌টি‌তে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ফা‌র্মেসী‌তে জরিমানা

    নল‌ছি‌টি‌তে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ফা‌র্মেসী‌তে জরিমানা

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক।
    ঝালকা‌ঠি জেলাধীন নল‌ছি‌টি উপ‌জেলার কুলকা‌ঠি ইউ‌নিয়‌নের তৌকাঠী গ্রা‌মের মেসার্স রায় মে‌ডি‌কেল হল, স্বত্তা‌ধিকা‌রী বাদল রায়‌কে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝালকা‌ঠি।

    র‌বিবার (৩ ন‌ভেম্বর) বেলা সা‌ড়ে এগারটায় ওই অভিযান পরিচালনা করা হয়।

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকা‌ঠি কার্যালয়ের সহকারী পরিচালক সা‌ফিয়া সুলতানা অভিযানের নেতৃত্ব দিয়েছেন। এ সময় অভিযানে নল‌ছি‌টি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্সের স‌্যা‌নেটারী ইন্স‌পেক্টর মাহফুজা আক্তার ও নল‌ছি‌টি থানা পুলিশের এক‌টি টিম  উপস্থিত ছিলেন।

    সা‌ফিয়া সুলতানা জানান, তৌকাঠী বাজারে রায় মে‌ডি‌কেল হ‌লে মেয়াদোত্তীর্ণ ও সরকা‌রি ঔষধ বি‌ক্রি  করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রায় মে‌ডি‌কেল হল‌কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে ।

    স্থানীয় জনসাধারন বাদল রা‌য়ের এমন ঘৃ‌নীত কা‌জের জন‌্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ ক‌রে‌ছেন।

  • ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ  বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে  সাগরের পথে নতুন আশায় বুক বেঁধে উপকুলের জেলেরা

    ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে সাগরের পথে নতুন আশায় বুক বেঁধে উপকুলের জেলেরা

    শেখ সাইফুল ইসলাম কবির
    বিশেষ প্রতিনিধি:বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বঙ্গোপসাগর মা ইলিশ ও অন্যান্য প্রজাতির মাছের প্রজননের জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা ৩ নভেম্বর রাত ১২টার পর থেকে শেষ হচ্ছে। এ লক্ষে উপকুলীয় অঞ্চল সরেজমিনে বাগেরহাটের মোরেলগঞ্জে,শরণখোলা, পিরোজপুর জেলার পারের হাট, তুষখালি ও বরগুণা জেলার চরদোয়ানী, পাথরঘাটা সহ বিভিন্ন এলাকার হাজার হাজার জেলে শত শত ফিসিং ট্রলার নিয়ে নদী ও সাগরে মাছ ধরার জন্য প্রস্তুত হয়ে রয়েছে।

    ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশের নির্বিগ্নে প্রজননের জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা উঠছে আজ রবিবার (৩নভেম্বর)। সোমবার থেকে দেশের সকল নদ-নদী ও সাগরে আবার শুরু হবে ইলিশসহ সব ধরণের মাছ আহরণের মহোৎসব। এছাড়া ৬৫ দিন ও ২২ দিনের অবেরাধ ও ঘূর্ণিঝড় রেমাল ও ডানার কারনে এ বছর জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে সুবিধা করতে না পারায় লক্ষ লক্ষ টাকা লোকশানের মধ্যে পড়েছে। এজন্য তাদে মধ্যে হতাশা দেখা দিয়েছে। ২ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে শরণখোলা উপজেলার রাজৈর মৎস্য আড়তে ট্রলার ঘাটে অসংখ্য ট্রলারে জেলেদের জাল, তেলের ড্রাম, বরফসহ বিভিন্ন মালামাল সংগ্রহ করতে দেখা যায়। আবার কেউ কেউ মহাজনের কাছ থেকে অগ্রিম দাদন নিয়ে পারিবারিক বাজারে ব্যাস্ত রয়েছে।

    শরণখোলা উপজেলার মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক মজিবর তালুকদার জানান, এ বছর ইলিশ আহরন মৌসুমে ঘূর্ণিঝড় ও নিম্নচাপ বেশি থাকায় জেলেরা মাছ ধরতে না পারায় ক্ষতির সম্মুখীন হয়েছে। আশাকরি ২২ দিনের অবরোধের পর আবারও জেলেরা সাগরে গিয়ে ইলিশ আহরণ করতে পারলে ক্ষতি কিছুটা পুশিয়ে উঠতে পারবে।

    এ ব্যাপারে শরণখোলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, অবরোধ চলাকালীন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহের নের্তৃত্বে সেনাবাহীনি, নৌপুলিশ, আনসার ও উপজেলা টাক্সফোর্স কমিটির সদস্যদের নিয়ে নদী ও সাগরে টহল জোরদাড় করা হয়েছে। এছাড়া অবরোধকালীন সময় জেলেদের সরকারী চাল সহায়তা দেয়া হয়েছে। # ##** ছবি সংযুক্ত আছে ** ## **

  • লিবিয়ায় প্রবাসী শার্শার শাহজাহানের লা-শ ২৫ দিন পর দেশে ফিরিয়ে আনা হয়েছে

    লিবিয়ায় প্রবাসী শার্শার শাহজাহানের লা-শ ২৫ দিন পর দেশে ফিরিয়ে আনা হয়েছে

    আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামের লিবিয়া প্রবাসী শাহজাহান কবীর (৫৫) এর মরদেহ ২৫ দিন পর রবিবার (৩রা নভেম্বর) সকালে লিবিয়া থেকে দেশে আনা হয়েছে। শাহাজাহান দাউদখালী গ্রামের মৃত আলহাজ্ব আমজুর আলী ধাবকের ছেলে। তার স্ত্রী দুই মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে। রবিবার রাত দুইটার দিকে শাজাহানের লাশ ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এসে পৌছায়। আনুষ্ঠানিকতা শেষে রাত ৩ টার দিকে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়। এসময় প্রবাসী কল্যান সংস্থা ৩৫ হাজার টাকার একটি চেক তুলে দেন তাদের হাতে।

    শাহাজাহান লিবিয়ার বেন গজী শহরে কাজ করতেন। সেখানে একটি সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। চিকিৎসারত অবস্থায় বেনগাজীর একটি হাসপাতালে গত ৮ ই অক্টোবর মারা যান তিনি। লিবিয়ায় তার বৈধতা না থাকায় বাংলাদেশ সরকারের লিবিয়া দুতাবাসের মাধ্যমে ২৫ দিন পর তার লাশ দেশে আনা হয়।

    দীর্ঘ প্রতিক্ষার পর সকাল ১০ টায় শাজাহান কবীরের লাশ গ্রামে এসে পৌছালে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সুচনা হয়। প্রতিবেশী ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। সকাল ১১টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

    শাহাজাহান ৫’বছর আগে অবৈধভাবে লিবিয়ায় যান। এর পূর্বেও তিনি লিবিয়ায় ৮ বছর প্রবাস জীবন কাটান। সেখানে তিনি একটি বেসরকারী কোম্পানিতে চাকুরী করতেন। এই বছরই তার ছুটিতে দেশের বাড়ীতে আসার কথা ছিল। কিন্তু তা আর হলো না। শেষে তিনি লাশ হয়ে বাড়ি ফিরলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • পঞ্চগড়ে শেখ হাসিনাসহ দুইজন সাবেক সংসদ সদস্য উপজেলা ও জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

    পঞ্চগড়ে শেখ হাসিনাসহ দুইজন সাবেক সংসদ সদস্য উপজেলা ও জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

    মোঃ বাবুল হোসেন.পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শেখ হাসিনা ও দুজন সাবেক এমপিসহ ৮৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামী করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

    পঞ্চগড় সদর উপজেলার জালাসিপাড়া এলাকার আবু আলম মুহাম্মদ আব্দুল হাই এর ছেলে শাহীন আলম আশিক বাদী হয়ে শুক্রবার (১ নভেম্বর) পঞ্চগড় সদর থানায় মামলাটি দায়ের করেন।

    মামলায় অন্যন্য আসামীরা হলেন:- পঞ্চগড়ে-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, সাবেক নাঈমুজ্জামান ভুঁইয়া (মুক্তা), জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত (সম্রাট),সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,পৌর মেয়র জাকিয়া খাতুন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায়, আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেনসহ মোট ৮৭ লার সূত্র থেকে জানা যায়, ২৮ অক্টোবর ২০০৬ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার আহবানে লগী বৈঠা,লাঠিসোটা নিয়ে পঞ্চগড়ের নেতাকর্মীরা, পঞ্চগড় বিএনপি দলীয় কার্যালয়ে সমাবেশে হাফিজাবাদ ইউনিয়ন থেকে যোগ দিতে আসা নেতাকর্মীদের উপর অতর্কিতভাবে জালাসি বাজারে হামলা করে। এলোপাথাড়ি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে হামলায় মারাত্মক ভাবে আহত হন আবু আলম মুহাম্মদ আব্দুল হাই হেলালসহ বেশ কয়েকজন।

    মামলার বাদী শাহীন আলম আশিক জানান, চলতি বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে দেশে ফ্যাসিষ্ট স্বৈরাচার মুক্ত, হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে এগিয়ে যাচ্ছে। আমি আশাবাদী ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে অন্তর্বতিকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই সময়ে আমাদের হত্যাচেষ্টা ঘটনার ন্যায় বিচার পাব। এর আগে আমি অনেকবার মামলা দায়েরের চেস্টা করেছিলাম কিন্ত দেশে ফ্যাসিস্ট সরকারের কারনে মামলা দায়ের করতে পারিনি। উপরন্তু হামলা মামলার শিকার হতে হয়েছে।

    পঞ্চগড় সদর থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান মামলাটি তদন্ত করার জন্য উপ-পরিদর্শক রতন কুমারকে তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

  • রাজারহাটে পুকুরে মাছ নিধনে কীটনাশক প্রয়োগের অভিযোগ 

    রাজারহাটে পুকুরে মাছ নিধনে কীটনাশক প্রয়োগের অভিযোগ 

    রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:তারিখ:০৩-১১-২০২৪ইং সণ।কুড়িগ্রামের রাজারহাটে পুকুরে কীটনাশক প্রয়োগ করে একশ মন মাছ নিধনের অভিযোগ তুলেন ক্ষতিগ্রস্থ পুকুর মালিক।ঘটনাটি ঘটেছে চায়না বাজার হইতে মুস্তফীগামী রেলক্রসিং সংলগ্ন আলতাব হোসেনের একটি পুকুরে কীটনাশক প্রয়োগে মাছ নিধনের ঘটনা ঘটে।

    ক্ষতিগ্রস্থ পুকুর মালিক আলতাব হোসেন(৩৬) উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর গ্রামের মৃত অজর উদ্দিন ব্যাপারির ছেলে।

    খবর পেয়ে রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো:রেজাউল করিম রেজা ও উপজেলা মৎস্য কর্মকর্তা পুকুর পরিদর্শন করেন।কীটনাশক প্রয়োগের ঘটনায় গত শনিবার ২রা নভেম্বর বিকালে রাজারহাট থানায় দুইজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন পুকুর মালিক আলতাব হোসেন।উপজেলা মৎস্য মাঠ সহকারী কর্মকর্তার উপস্থিতিতে পুকুরে জাল টেনে মৃত মাছগুলো অপসারণ করার সময়ে জেলের জালে সান মেরিন ও সেতারা নামের কয়েকটি উচ্চ মাত্রার কীটনাশকের বোতল উঠে আসে।

    বিষ(কীটনাশক) প্রয়োগে মারা গেছে কিনা সেটি নিশ্চিত করার জন্য জেলের জালে ওঠে আলামত ও পুকুরের পানি সংগ্রহ করেন এ মৎস্য কর্মকর্তা।

    অভিযোগ সুত্রে জানা গেছে,বিবাদী সাদেকুল ইসলাম স্বপন ও শফিউজ্জামান তপন মাছের প্রজেক্ট করার পর থেকে তাদের সঙ্গে মনোমালিন্য চলে আসছে।১নং বিবাদী দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে, বিষয়টি স্থানীয় পর্যায়ে সমাধান না হওয়ায় আমার ক্ষতি সাধনের চেষ্টা করে।১লা নভেম্বর ভোর রাতে আসামিদ্বয় ২/৩জনসহ পুকুরে কীটনাশক প্রয়োগ করে।

    অভিযুক্ত সাদেকুল ইসলাম স্বপনের কাছে চাঁদা ও বিষ প্রয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট অভিযোগ।বাদীর বড়ভাই এডিশনাল এসপি হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে কিছু রেললাইনের জায়গা দখল করে মাছের প্রজেক্ট তৈরি করে।রেল কর্তৃপক্ষের তদন্ত এখন প্রক্রিয়াধীন।

    ১নং ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ সদস্য লিটন সরকারের কাছে চাঁদা দাবির বিষয়ে স্থানীয় পর্যায়ে সমাধানের জন্য বসা হয়েছে কি? জানতে চাইলে তিনি বলেন এধরণের কোন ঘটনা ঘটেনি,,স্বপন চাঁদাবাজ এলাকার কেউ এ কথা বলতেই পারবেনা।

    রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম রেজা বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।#

    এনামুল হক সরকার
    রাজারহাট,কুড়িগ্রাম।।

  • সুজানগরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

    সুজানগরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

    এমএ আলিম রিপন,সুজানগর ঃ “সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ”-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সুজানগরে পালিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষ্যে শনিবার(০২ নভেম্বর) সকালে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সুজানগর উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন বিদ্যুৎ এর সভাপতিত্বে ও শিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, দেশের কৃষিসহ অন্যান্য উৎপাদনে বিনিয়োগ, উৎপাদিত পণ্যের বিপণন ও ন্যায্য মূল্য প্রাপ্তি, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠির জীবনমানের উন্নয়নে সমবায় খুবই কার্যকরী পদ্ধতি। উন্নত বাংলাদেশ গঠনের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে সমবায় আন্দোলনকে বেগবান করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন । সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন বিদ্যুৎ বলেন, সমবায়ীরা দেশের কৃষি, মৎস্য চাষ, পশু পালন, দুগ্ধ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ, পরিবহণ, ক্ষুদ্র ব্যবসা, আবাসন, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে। সরকার স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ সুবিধা, প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়ীদের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধি করতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এর আগে অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দ জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা) প্রতিনিধি।।

  • তানোরে হিমাগার থেকে আলু বের না করায় বাড়ছে দাম

    তানোরে হিমাগার থেকে আলু বের না করায় বাড়ছে দাম

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের হিমাগারগুলোয় বিপুল পরিমাণ আলু মজুদ রেখে সিন্ডিকেট করা হচ্ছে। আলুর দাম বাড়ানোর লক্ষ্যে আলু বের করা হ্ছে না। আলুর কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো হচ্ছে। সাধারণ মানুষ এসব হিমাগারে দ্রুত ভ্রাম্যমান অভিযান পরিচালনার দাবি করেছেন। এদিকে
    ভারত থেকে আলু আমদানি শুরু হলেও উপজেলায় এখনো এর প্রভাব পড়েনি।
    সম্প্রতি উপজেলার বিভিন্ন হিমাগার ঘুরে ও আলু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখনো হিমাগার গুলিতে ৫৩-৫৪ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। অন্যদিকে এ বছর অতিবৃষ্টির কারণে আগাম জাতের আলু কৃষকরা উৎপাদন করতে পারেনি। অপরদিকে দাম বাড়ার কথা শুনে কৃষকদের যতটুকু আলু হিমাগারে আছে তা আর বিক্রি করছে না। যার ফলে বাজারে আলুর দাম বৃদ্ধি পেয়েছে। তানোর উপজেলা আলু উৎপাদন এবং সংরক্ষণে দেশের মধ্যে অন্যতম।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি রবি মৌসুমে প্রায় সাড়ে ১৩ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। উপজেলায় ৬টি হিমাগারে ধারণ ক্ষমতা আনুমানিক ৬০ হাজার মেট্রিক টন। তানোর উপজেলা
    হতে প্রতিমাসে বিপুল পরিমাণ খাবার আলু দেশের বিভিন্ন বাজারে সরবরাহ হয়ে থাকে। কিন্ত্ত আলুর দাম আরো বাড়ার আশায় মজুদদারগণ হিমাগার থেকে আলু তেমন বের করছে না।
    অন্যদিকে নতুন জাতের আলু বাজারে আসতে এখনো প্রায় দেড় মাসের মত সময় লাগবে। কৃষকরা জানান, তাদের আলু তেমন হিমাগারগুলোতে নেই। আছে ব্যবসায়ীদের আলু। তারা আরো বেশি দাম পাওয়ার আশায় আলু বাজারে ছাড়ছে না। কৃষকরা আরো জানান, গতবছর এই সময়ে তাদের লাগানো আগাম জাতের আলুর বয়স হয়েছিল ১০ থেকে ১২ দিনের মত। আকাশের অবস্থা ভালো না থাকায় অতি বৃষ্টির কারণে জমির পাকা ধান ঘরে তুলতে পারছেনা। এ কারনে কৃষকরা তাদের জমিতে আগাম জাতের আলু লাগাতে না পারায় এবার নতুন আলু পেতে সময় লাগবে। হিমাগারে যেসব মজুদদার ব্যবসায়ী ও কৃষক আলু রেখেছেন দাম বাড়ার আশায় তারা ধীর গতিতে বাজারে আলু ছাড়ায় দাম বৃদ্ধি পাচ্ছে। যেকারণে ভোক্তাগণ হিমাগারে ভোক্তা অধিকারের ব্রাম্যমান অভিযান পরিচালনার দাবি করেছেন।

  • নেছারাবাদে নানা আয়োজনে সমবায় দিবস পালিত

    নেছারাবাদে নানা আয়োজনে সমবায় দিবস পালিত

    আনোয়ার হোসেন,

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    নেছারাবাদে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ‘সমবায়ে গড়ছি দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। পতাকা উত্তলের পর উপজেলা সমবায় কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়। রেলিটি উপজেলার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিন করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

    রেলি শেষে উপজেলা হলরুমে এসে সবাই আলোচনা সভায় মিলিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনিরুজ্জামান।

    উপজেলা সমবায় কর্মকর্তা মো: হাসান রকি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি নেছারাবাদ সহকারি কমিশনার(ভূমি) মো.রায়হান মাহামুদ,স্বরূপকাঠি সেন্টাল কো অপারেটিভ মাল্টি পারপাস সোসাইটি লিমেটেড এর সভাপতি মো: কাজী আনিসুজ্জামান, উপজেলা সেন্টাল কোঅপারেটিভ এ্যাশোসিয়েশন এর সভাপতি মো: বেলায়েত হোসেন প্রমুখ।

  • ঈদগাঁওতে মানুষ-হাতি সংঘা-ত নিরসন ও বন্য প্রাণী রক্ষায় জনসচেতনতা মূলক সভা

    ঈদগাঁওতে মানুষ-হাতি সংঘা-ত নিরসন ও বন্য প্রাণী রক্ষায় জনসচেতনতা মূলক সভা

    মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ

    কক্সবাজার উত্তর বন বিভাগের মেহেরঘোনা রেঞ্জের উদ্যোগে আয়োজিত মানুষ- হাতি সংঘাত করণীয় শীর্ষক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার ২ নভেম্বর সকালে ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা এলাকায় রেঞ্জের সদর বিটের মাঠে বন্যহাতি রক্ষাকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক এ সভা অনুষ্ঠিত হয়।

    বন্য হাতি, বন্যপ্রাণী, বনজদ্রব্য, বনভূমি রক্ষার্থে বন বিভাগ সজাগ রয়েছেন। হাতীর নিরাপদ আবাস্থল, তাদের খাদ্য নিরাপত্তা, পশু শিকারীর হাত থেকে হাতী রক্ষা, হাতীর আক্রমণ থেকে জীবন রক্ষা, ফসলের ক্ষতি, বসতবাড়ীর সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক, সদর (এসিএফ) প্রান্তোষ চন্দ্র রায় ।

    মেহেরঘোনা বিট অফিসার কে এম ফিরুজ কবির’র সঞ্চালনায় অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় বক্তারা বলেন, মানুষ হাতি সংঘাত নিরসন এবং বন্য প্রাণী সংরক্ষণে এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বানে করেন।

    বক্তারা আরও বলেন, বনাঞ্চল উজাড় হওয়ায় বুনো হাতির খাবারের উৎস দিন দিন কমছে। এ ছাড়া বনে মানুষের বাস ও আনাগোনা বেড়ে যাওয়ায় হাতির নিজস্ব বিচরণক্ষেত্র কমে গেছে। এ জন্য হাতি খাবার খুঁজতে খুঁজতে পাহাড় ছেড়ে লোকালয়ে নেমে এসে মানুষের বাধার মুখে পড়ে। তারা বাধা পেয়েই তারা ফসলের মাঠ, মানুষের বসতঘরে তাণ্ডব চালায়। একপর্যায়ে হাতির দল বুনো আচরণ শুরু করে। এই প্রেক্ষাপটে টিকে থাকার লড়াইয়ে নিজেদের জান-মাল রক্ষায় বুনো হাতির ওপর হিংস্র হয়ে ওঠে মানুষ। ফলে মানুষের সাথে হাতির দ্বন্দ¦ লেগেই আছে। এজন্য হাতির হাত থেকে নিজেদের ও হাতিকেও রক্ষার জন্যে সচেতনতা জরুরী। যাতে লোকালয়ে এলেও তাদের ওপর কেউ কোনো অত্যাচার না করে। হাতি যাতে নিরাপদে গভীর জঙ্গলে ফিরে যেতে পারে। এতে হাতিও থাকবে, মানুষও থাকবে।

    প্রধান অতিথির বক্তৃতায় কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক সদর (এসিএফ) প্রান্তোষ চন্দ্র রায় বলেন, বন্যপ্রাণী ও বন্যহাতি সংরক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব। নির্বিচারে বন্য প্রাণী হত্যা, ধরা এবং শিকার করা যাবে না। বন্য হাতিদের আঘাত করে নিধন করলে প্রকৃতির ভারসাম্যে বিরাট প্রভাব ফেলবে। সামাজিকভাবে সচেতন হয়ে আমাদের মানুষ ও হাতি সংঘাত নিরসন করে বন্য প্রাণী ও হাতিদের বাঁচাতে এগিয়ে এসে বন সম্পদ রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

    তিনি আরো বলেন, বন্যহাতি লোকালয়ে চলে আসলে তিনি বন বিভাগকে অবগত করার অনুরোধ জানান। তবুও যেন হাতিকে আক্রমণ করা না হয়। হাতি রক্ষায় আমরা বনের ভেতর সুফল প্রকল্পের মাধ্যমে দেশীয় জাতের বৃক্ষ রোপণ করছি। যাতে খাবারের অভাবে হাতি লোকালয়ে না আসে। যাতে হাতি বনের মধ্যে নিরাপদে সেখানে বিচরণ করতে পারে। ইদানীং বুনো হাতির চলাচলের গতি-প্রকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে বুনো হাতি একত্রে দল বেঁধে চলাফেরা করত। কিন্তু এখন দেখা যাচ্ছে, একটি-দুটি হাতি দলছুট হয়ে চলাফেরা করছে। এতে ঝুঁকি বাড়ছে। ফলে বন্য প্রাণীর আবাসস্থল সেই আগের অবস্থায় ফিরিয়ে আনতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মানুষ ও হাতির সংঘাত নিরসন এবং বনজসম্পদ, বন্যপ্রাণী রক্ষা এবং বনভূমি জবরদখলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তা ছাড়া সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

  • খাবার না পেয়ে ক্ষোভ তানোরে জাতীয় সমবায় দিবস উদযাপন

    খাবার না পেয়ে ক্ষোভ তানোরে জাতীয় সমবায় দিবস উদযাপন

    আলিফ হোসেন,
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর তানোরে পালিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস। গত ২ নভেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিনের সভাপতিত্ব উপজেলা সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মাশতুরা আমিন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাকপ্রমুখ।এদিকে সভায় উপস্থিত আমন্ত্রিতরা নাস্তা (খাবার) না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।এসময় খাবার নিয়ে ব্যাপক হৈচৈ হয়েছে। সকাল ১০টা থেকে বারোটা পর্যন্ত উপস্থিত বিভিন্ন সমিতির প্রতিনিধিরা নাস্তা পাইনি। এনিয়ে সমালোচনার ঝড় বইছে। এবিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন বলেন, তারা ৫০ জনের নাস্তার ব্যবস্থা করেছিলেন।কিন্ত্ত বাইরে লোকজন বেশী হওয়ায় নাস্তার সংকট হয়েছে।