Author: desk

  • ঝিনাইদহে সড়ক দু-র্ঘটনায় আলম সাধু চালক নিহ-ত

    ঝিনাইদহে সড়ক দু-র্ঘটনায় আলম সাধু চালক নিহ-ত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    সূর্য উঠার আগেই ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান ঘোষপাড়া এলাকায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। নিহত শেরআলী (৫০) হামদহ কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। তিনি আজ ভোরে নিজ আলম সাধু নিয়ে নগর বাথান যাচ্ছিলেন। কুয়াশার কারনে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদমাধ্যম কর্মীদের বলেন স্থানীয়রা স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনা সম্পর্কে জানতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপালে পাঠানো হয়েছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • মধুপুরে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে ৫টি রাইস মিলে জরিমানা

    মধুপুরে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে ৫টি রাইস মিলে জরিমানা

    আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোপদ এলাকায় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে ৫টি রাইস মিলের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
    রবিবার (৩নভেম্বর) দুপুরে পলিথিন বিরোধী অভিযানের অংশ হিসাবে মধুপুর উপজেলার গোপদ এলাকার ৫টি রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
    এ সময় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুসারে ৫টি মামলায় ৫ জনকে মোট ২৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
    মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। এ সময় তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন, মধুপুর থানার চৌকস পুলিশ অফিসার এস.আই রেজাউল করিমের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল।
    জনস্বার্থে এ অভিযান ধারাবাহিক ভাবে চলমান থাকবে বলে জানান, সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

  • সুজানগরে ইলিশ সংরক্ষণ অভিযানে গত ২১ দিনে সাড়ে ২৮লক্ষ টাকার জাল জব্দ

    সুজানগরে ইলিশ সংরক্ষণ অভিযানে গত ২১ দিনে সাড়ে ২৮লক্ষ টাকার জাল জব্দ

    এম এ আলিম রিপনঃ গত ২১ দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে পাবনার সুজানগরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৮ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের জাল জব্দ ও ৩ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।রবিবার সুজানগর উপজেলা মৎস্য অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।মৎস্য বিভাগের নির্দেশনা অনুযায়ী গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, মজুদ ও বিপণন বন্ধ থাকে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জেল জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময়ের মধ্যে সুজানগর উপজেলার পদ্মা নদীতে ৮২টি অভিযান চালানো হয় এবং ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি ২৫টি মামলা করা হয়।এছাড়া, মাছঘাট, আড়ত ও বাজার পরিদর্শন করেছে সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খানসহ মৎস্য অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানায়, গত ২১ দিনের অভিযানে ২১৩ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ১.৮৯০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়।এছাড়া নিষেধাজ্ঞা চলাকালে সুজানগর উপজেলার পদ্মা নদী তীরবর্তী ভাঁয়না,সাতবাড়ীয়া,মানিকহাট,নাজিরগঞ্জ,সাগরকান্দি ও সুজানগর পৌরসভার ১২৫০ জেলে পরিবারের জন্য প্রত্যেকটি পরিবারকে ২৫ কেজি করে ৩১মেট্রিক টন ও ২৫০ কেজি চাল বিতরণ করা হয় ।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধ*র্ষণ,অভিযুক্ত গ্রেফতার

    সুজানগরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধ*র্ষণ,অভিযুক্ত গ্রেফতার

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো.গাজী শেখকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত গাজী শেখ উপজেলার দুলাই ইউনিয়নের দুলাই গ্রামের মৃত ছবেত শেখের ছেলে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা রবিবার বলেন, গ্রেফতারের পর গত শনিবার আসামী গাজীকে পাবনা আদালতে প্রেরণ করা হয়। থানায় মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। নির্যাতিতাওই শিক্ষার্থী অভিযুক্ত গাজীর পুত্রবধুর নিকট নিয়মিত প্রাইভেট পড়তে যায়। এর মধ্যে গত ২৬ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তার পাশের একটি পরিত্যক্ত বাগানে নিয়ে গিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রী চিৎকার করতে থাকলে তার মুখ চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যায় অভিযুক্ত গাজী ।এরপরপরই ওই ছাত্রী তার মা ও বিদ্যালয়ের এক শিক্ষিকাকে জানায়। এ ঘটনায় গত বৃহস্পতিবার নির্যাতিতা ওই ছাত্রীর পিতা বাদী হয়ে সুজানগর থানায় মামলা দায়ের করেন। পরে মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। থানা পুলিশ জানায়, এর আগেও অভিযুক্ত গাজীর বিরুদ্ধে একাধিক মেয়েকে নির্যাতনের অভিযোগ রয়েছে।
    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • ঝিনাইদহে যুবকের বাড়িতে বিয়ের দাবিতে একসঙ্গে দুই তরুণী অনশন

    ঝিনাইদহে যুবকের বাড়িতে বিয়ের দাবিতে একসঙ্গে দুই তরুণী অনশন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের হলিধানী ইউনিয়নে শাহীন নামে এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে একসঙ্গে দুই তরুণী অনশন করেছেন।শনিবার (০২ নভেম্বর) রাত ৭টায় সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামের ইকরামুলের ছেলে শাহীনের বাড়িতে ওই দুই তরুণী অনশন করেন।সরেজমিনে গিয়ে জানা যায়, শনিবার বিকেল থেকে রুনা নামে এক কলেজ পড়ুয়া মেয়ে বিয়ের দাবিতে শাহীনের বাড়িতে অবস্থান নেন। রুনার দাবি শাহীন বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দুই বছর ধরে তার সঙ্গে প্রেম করে আসছেন। তাদের দুই পরিবার এই বিয়েতে রাজি ছিল। কিন্তু শাহীন ধর্ষণ মামলায় আসামি হওয়ায় পরে তার পরিবার এই বিয়েতে অস্বীকৃতি জানায়। এরপর রুনাকে পরিবার থেকে তার অমতে বিয়ে দিতে গেলে তিনি বাড়ি থেকে পালিয়ে শাহীনের বাড়িতে ওঠেন।
    অন্যদিকে গত দুই মাস হলো সাদিয়া নামে আরেক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন শাহীন। প্রেমিকের বিয়ের কথা শোনার পর সাদিয়াও বিয়ের দাবিতে তার বাড়িতে আসেন। এমন ঘটনায় শাহীন ও তার পরিবারের ওপর ক্ষুব্ধ এলাকাবাসী।এলাকাবাসীর দাবি, শাহীন দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপে জড়িত। এর আগেও এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণসহ একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি। তারা এর একটা সমাধান চান তারা।
    শাহীনের প্রতিবেশী সোহেল জানান, শনিবার বিকেল ৫টায় পাশের হরিণাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামের মো. আবুল কাসেমের মেয়ে রুনা বিয়ের দাবিতে শাহীনের বাড়িতে আসেন। এ কথা শুনে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মো. মিজানুরের মেয়ে সাদিয়াও বিয়ের দাবিতে তার বাড়ি আসেন। ওই দুই মেয়ে দাবি করেন যে, শাহীন তাদের সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেম করে আসছেন। এখন দুই মেয়েই শাহীনকে বিয়ে করতে চান। এ নিয়ে সমাজের সবাই দ্বিধায় পড়েছেন যে কাকে রেখে কার সঙ্গে বিয়ে দেবেন।প্রতিবেশী ইছাহক মণ্ডল জানান, শাহীন ছেলে হিসেবে বেশি ভালো না। তার বিরুদ্ধে শুধু নারী সম্পৃক্ত অভিযোগ অনেক। সমাজের কিছু লোক অর্থের কাছে বিক্রি হয়ে এর কোনো বিচার করেন না। যে মেয়েরা আসছে তাদের সঙ্গে বিয়ে দিয়ে দিতে হবে।
    ফজলু মণ্ডল নামে এক ব্যক্তি জানান, এই ছেলে এবং ছেলের পরিবারের যে কার্যকলাপ দেখছি, সেগুলো সম্পূর্ণ অশ্লীল এবং বেহায়াপনা। সমাজের মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করছেন তারা। এই ছেলে এর আগেও অনেক খারাপ কাজে জড়িত ছিল। আজ আবার একই সঙ্গে দুই মেয়ে বিয়ের দাবি নিয়ে এই বাড়িতে উঠেছে। আমরা গ্রামের মানুষ এর একটা সঠিক বিচার চাই।বিয়ের দাবিতে অনশন করা রুনা বলেন, শাহিনের সঙ্গে আমার দুই বছরের প্রেমের সম্পর্ক। আমাদের বিয়েতে দুই পরিবারই রাজি ছিল। কিন্তু শাহীন ধর্ষণ মামলায় আসামি হওয়ায় আমার পরিবার আর মেনে নেয়নি। শুক্রবার আমার বিয়ের জন্য পরিবার থেকে চাপ দেয়। আমি শাহিনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। এ কারণে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই আমি শাহিনের বাড়িতে এসেছি। আমি ওকেই বিয়ে করবো। শহিন যদি ওই মেয়েকে বিয়ে করে, তাও আমার কোনো সমস্যা নেই।সাদিয়া খাতুন বলেন, শাহিনের সঙ্গে দুই মাস ধরে প্রেমের সম্পর্ক। এর আগে শাহিন আমাকে বিয়ের জন্য তার বাড়িতে আসতে বলে। আমি বাড়ি থেকে তার বাড়িতে আসি। তখন শাহিনের বাড়ির লোকজন ঝামেলা করায় সেদিন বিয়ে হয়নি। আজ আবার শাহিনের বাড়িতে আরেক মেয়ে বিয়ের দাবিতে এসেছে। আমি তো ওকে ভালোবাসি। শাহিন আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছে। আমাকে রেখে এখন আবার অন্য মেয়েকে বিয়ে করতে চায়। তাই আমি আমার অধিকার আদায়ের জন্য শাহিনের বাড়িতে এসেছি।হলিধানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সন্তোষ কুমার ঢাকা পোস্টকে বলেন, গাগান্না গ্রামের শাহিনের বাড়িতে বিয়ের দাবিতে একই সঙ্গে দুই মেয়ে এসেছে এটা খুবই দুঃখজনক। সামাজিকভাবে আমরা এমনটা প্রত্যাশা করি না। ওই ছেলের সঙ্গে ধর্মীয় রীতিনীতি মেনে যেকোনো একটি মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ওই সমাজের লোকজন। শীঘ্রই এর সমাধান করা হবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • গোদাগাড়ী ও তানোর উপজেলায় আলোচনায় তারেক। বিএনপি এর অঙ্গসংগঠন চাঙ্গা হতে শুরু করেছে

    গোদাগাড়ী ও তানোর উপজেলায় আলোচনায় তারেক। বিএনপি এর অঙ্গসংগঠন চাঙ্গা হতে শুরু করেছে

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের বেশ আস্থাভাজন ও পারিবারিক বন্ধু হিসেবে সুপরিচিত। বিশিষ্ট শিল্পপতি সুলতানুল ইসলাম তারেক গোদাগাড়ী ও তানোর উপজেলায় গরীব দুঃখী, দলমত নির্বিশেষ পরিচিত এক নাম। তিনি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা নেতাকর্মীদের নিয়ে দু উপজেলায় সভা সমাবেশ, গরীব মানুষদের ঈদসামগ্রী বিতারণ, পূজা মন্ডপে আর্থিক সাহায্য প্রদান, বিএনপির তৃনমূল নেতা, পতিত আওয়ামীলীগ হাসিনা সরকারের মামলায় হয়রানী, নির্যাতিত ত্যাগি নেতাকর্মীদের বিভিন্ন সাহায্য সহযোগিতা করে চলেছেন। নেতা কর্মীরা রয়েছে ফুরফুরে মেজাজে।

    নেতা কর্মী, দলমত নির্বিশেষে এলাকাবাসী চাচ্ছেন রাজশাহী-১ সংসদীয় আসনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করলে দীর্ঘদিনের হারানো আসনটি ফিরে পাবে বিএনপি। এদিকে মনোনয়ন প্রত্যাশা করে দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন বিশিষ্ট শিল্পপতি বিএনপির পরিক্ষিত নেতা এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।
    তিনি নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলীয় মনোনয়ন পেতে ব্যাপক তৎপরতা শুরু করে ইতমধ্যে আলোচনায় উঠে এসেছেন।
    জানা গেছে, দীর্ঘ প্রায় দেড় দশক যাবত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির নেতা ও কর্মীসমর্থকদের পাশে থেকে তিনি সাহায্য-সহযোগীতা করে আসছেন। এখানো তিনি তাদের পাশে থেকেই বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারে ব্যাপক ভুমিকা রেখে আসছেন। বিএনপির আন্দোলন-সংগ্রামে যে সকল নেতা এবং কর্মী-সমর্থকগণ জুলুম-নির্যাতনে আহত হয়েছেন তাদের চিকিৎসা ও যারা মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন, তাদের আইনি সহায়তা দিয়ে আসছেন তারেক। এমনকি রাজশাহীতে দীর্ঘ প্রায় দেড় দশক তিনি বিএনপির বিভিন্ন ছোট-বড় কর্মসুচিতে আর্থিক সহযোগীতা করেছেন, এখানো করছেন। এছাড়াও করোনাকালীন দুর্যোগের সময়ে তানোর উপজেলার ২ পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদ এবং গোদাগাড়ী উপজেলার ২টি পৌরসভা ও ৯ টি ইউনিয়ন পরিষদ এলাকায় তারেকের কর্মী বাহিনী খাবার সহায়তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে ছিলেন তারেকের লোকজন। তা গেদাগাড়ী তানোরবাসী এখনও স্মরণ রেখেছেন।

    গত ঈদে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এডভোকেট সুলতানুল ইসলাম তারেক এর সহযোগিতায় ৫৫০০ জন গরিব ও দুঃখী মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করেছেন।
    এ সময়র তারেকের সাথে বিএনপি গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম সাওয়াল, সহ-সভাপতি আমিরুল ইসলাম ফটিক, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম মাহবুব উপস্থিত ছিলেন।

    এদিকে বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি অ্যাডভোকেট মো. সুলতানুল ইসলাম তারেক ভাইয়ের পক্ষ থেকে পালপুরের ২০১৮ সালের প্রহসনের জাতীয় নির্বাচনে অলোচিত মিথ্যা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেতু, মেম্বার, জাহীর, মেজর ও ওয়াসিমসহ প্রত্যেক পরিবারকে প্রতি মাসের আর্থিক সহায়তার টাকা তুলে দেন। এ সময়ে সময়ে দুলাল, সাদেক মেম্বার, সাধীন, কুশুম, শুভ, আহান মতিন, বাবু সহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

    তার সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে জনসচেতনা সৃষ্টির লক্ষ্য তারা নিরলসভাবে কাজ করেছেন। স্থানীয়দের অভিমত সাংসদ নির্বাচিত হতে একজন প্রার্থীর যে ধরণের রাজনৈতিক,সামাজিক,পারিবািরক পরিচিতি, আর্থিক স্বচ্ছলতা, ব্যক্তি ইমেজ, উন্নয়ন মানসিকতা, গ্রহণযোগ্যতা ও দুর্নীতিমুক্ত বৈষম্যদূর করে প্রায়াত ব্যারিষ্টার আমিনুল হকের অসম্পূন্ন কাজগুলি সুন্দরভাবে সম্পূন্ন করতে পারবেন এ মানবতার ফেরিওয়ালা তারেক।
    একজন যোগ্য, সৎ জনপ্রিয়, সকলের কাছে গ্রহনযোগ্য, শক্তশালী, হেবিওয়েট প্রার্থী হিসেবে বিবেচনা করছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

    গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বলেন, রাজশাহী ১ আসনটি ফিরে পেতে হলে এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের কোন বিকল্প নেই। তার গোদাগাড়ী তানোরে রয়েছে বিশাল কর্মীবাহনী, রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। বিএনপি তথাকথিক কিছু বিএনপির নেতা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের পদধারী নেতাদের নামে মামলা না করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। অপর দিকে সাংবাদিক বিএনপির পরীক্ষিত ত্যাগি নেতা, কর্মীদের নামে নামে মামলা করে এলাকায় বিএনপিকে বির্তকিত করছেন।

    কোন দলীয় সিদ্ধান্ত ছাড়াই মামলা করায় মাঠপর্যায়ে বিএনপি ক্ষতিগ্রস্থ হচ্ছে।
    মামলা করে চাঁদাবাজির হোতা অধ্যাপক আব্দুল মালেক, আব্দুর রউফ দিলিপ।
    গোদাগাড়ী মডেল থানায় দায়েরকৃত ২টি মামলায়। রাজশাহী জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ বাবলু গত ২৫ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীসহ প্রায় ৪৫ জন নামসহ অজ্ঞাত আরো ৫০০-৬০০ জনের নামে মামলা করেন। বাদী নিজের স্বার্থ হাসিলের জন্য ও ব্যাক্তিগত আক্রোশের জেরে বিএনপির ৬-৭জন নেতাকর্মীর নামে মামলা দিয়েছেন, সেখানে বিএনপির নেতা কলেজ শিক্ষক সুমনকে আসামী করা হয়েছে। একই কায়দায় গত ২৮/০৮/২৪ ইং তারিখে গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ দিলীপ গোদাগাড়ী মডেল থানায় মামলা করেন যার নম্বর ৩২, ওই মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে ৫০/৬০ কে আসামী করা হয়েছে। এ মামলায়
    ব্যাক্তিগত আক্রোশের জেরে, স্বার্থ হাসিলে জন্য বিএনপি পরিবারের সদস্য, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, প্রধান শিক্ষক মোঃ হায়দার আলীসহ কয়েকজনকে অসৎ উদ্দেশ্যে জড়ানো হয়েছে।

    এ মামলাবাজ গোষ্ঠি গত ০৫ তারিখে এই ফ্যাসিস্ট হাসিনা জালিম সরকারের পতনের পরে গোদাগাড়ী উপজেলার ভিতরে বিভিন্ন জায়গা দখল, চাঁদাবাজি, বরেন্দ্র প্রকল্পের ডিপ টিউবওয়েল দখল, বালুর ঘাট দখল, অবৈধ ব্যবসা বানিজ্যের সাথে সংযুক্ত হয়েছে।

    আমরা কেন্দ্রে লিখিত অভিযোগে বলেছি গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ছিলেন অধ্যাপক আব্দুল মালেক গণখুনি সরকারের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী তার দলীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, যুবলীগ নেতা বিপ্লবসহ অন্যান্য আওয়ামীলীগ নেতাদের সাথে গোপন আতাতের মাধ্যমে দলের ভিতরে বিভাজন ও নেতাকর্মীকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া কাজে যুক্ত ছিলেন।

    এর মূল কারণ তার গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের সভাপতি এমপি ওমর ফারুক চৌধুরী ছিলেন। নিজ ব্যাক্তি স্বার্থে আব্দুল মালেক গোপন আতাত রাখতেন। দল করলেও তার বিরুদ্ধে কোন মামলা বা জিডি হয়নি। গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ দিলিপ কাকনহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সাথে রাজশাহী মহানগরীর গরুর সিটি হাটে হুন্ডি ব্যবসার সাথে সরাসরি যুক্ত এবং কাঁকনহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অন্যের পুকুর দখল, পুকুর থেকে জোরপূর্বক মাছ তুলে নেওয়ার সাথে সরাসরি যুক্ত। ফলে র‌্যাব তাকে ২ বার গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে, যা পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং তিনি দল করলেও তার বিরুদ্ধে আওয়ামীলীগ কোন মামলা বা জিডি হয়নি। তাকে কোন হয়রানি করা হয় নি।

    এবিষয়ে জানতে চাইলে এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক বলেন, রাজশাহী-১ আসনে তিনি বিএনপির দলীয় মনোনয়ন চাইবেন। তিনি বলেন, ভোটারদের মানসিকতা, তৃণমুলের মতামত ও প্রার্থীর গ্রহণযোগ্যতা ইত্যাদি পর্যালোচনা করে মনোনয়ন দেয়া হলে তিনি মনোনয়ন পাবেন বলে শতভাগ আশাবাদী। তবে দলীয় সিদ্ধান্তই চুড়ান্ত দল যে সিদ্ধান্ত তিনি সেটা মাথা পেতে মেনে নিবেন।

    জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব বলেন, দীর্ঘদিনের হারানো এ আসনটি ফিরে পেতে হলে, গোদাগাড়ী তানোরের মানুষ এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক বিকল্প দেখছেন না। জেলা, বিভাগ, কেন্দ্রের নেতাদের তার সুসম্পর্ক রয়েছে তার। তিনি এগিয়ে আছেন অনেক দিক থেকে। তার পরেও দলীয় নিদ্ধান্ত সবাইকে মেনে চলতে হবে।

    নিজস্ব প্রতিবেদক
    রাজশাহী।

  • শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরুস্কার বিতরণ

    শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরুস্কার বিতরণ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নে (ইউপি) বিএনপির প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ আয়োজন করা হয়েছে।
    জানা গেছে, রিশিকুল ইউপি যুবদল নেতা শওকত আলী ও ছাত্রদল নেতা মেহেদী হাসান তুষারের উদ্যোগে রিশিকুল মাদরাসা মাঠে দুদিনব্যাপী শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। দুদিনব্যাপী
    টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। গত ১ নভেম্বর শুক্রবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল। প্রথম দিন ৮টি দলের খেলা অনুষ্ঠিত হয়। এদিকে ২ নভেম্বর শনিবার দ্বিতীয় ও সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন রাজশাহী-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, করোনা যোদ্ধা, বার বার নির্যাতিত, বিএনপির আদর্শিক ও পরিক্ষিত নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক এসলা উদ্দিন সরকার টিটু, সহকারী মহাসচিব কেন্দ্রীয় কমিটি, সমস্য সচিব জিয়া পরিষদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটি ও উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব এবং সেলিম রেজাপ্রমুখ। এদিকে ফাইনাল খেলায় বুলেট একাদ্বশ বিজয়ী ও
    ডাইংপাড়া একাদ্বশ রানার আপ হয়েছে।
    এসময় প্রধান অতিথি বলেন, আগামির ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দুরে রাখতে নিয়মিত খেলাধুলার পরিচর্যা ও আয়োজন করতে হবে। এসব কাজে সব সময় তার সার্বিক সহযোগীতা থাকবে। তিনি বলেন,মাদকমুক্ত সুস্থ সমাজ ও জাতি গঠনে নিয়মিত খেলা-ধুলার কোনো বিকল্প নাই। এদিকে সকল ষড়যন্ত্র বাধা-বিপত্তি উপেক্ষা করে খেলা আয়োজন সম্পন্ন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানানো হয়

  • আজ ৪ নভেম্বর সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৩ তম জন্মদিন

    আজ ৪ নভেম্বর সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৩ তম জন্মদিন

    ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
    আজ ৪ নভেম্বর সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৩ তম জন্ম বার্ষিকী। এ উপলক্ষে সাহিত্যিক ইমদাদুল হকের জন্মস্থান পাইকগাছায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে সোমবার সকালে উপজেলার নতুন বাজার চত্ত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সাহিত্যিকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভাও পুরুষ্কার বিতরন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
    বিশ শতকের সূচনালগ্নে যন্ত্রণাজর্জর এই যুগ-প্রতিবেশে বাংলা সাহিত্য-ক্ষেত্রে মুক্তচিত্ত-দ্রোহী এক আধুনিক শিল্পী রুপে আবির্ভূত হন কাজী ইমদাদুল হক। তিনি ছিলেন সংস্কারমুক্ত, উদার মানবতাবাদী, মননশীল এবং যুক্তিবাদী শিল্পদৃষ্টিসম্পন্ন ঔপন্যাসিক। কুসংস্কারাচ্ছন্ন প্রথালালিত সামন্ত-মূল্যবোধে স্নিগ্ধ মুসলিম সমাজ-অঙ্গনে বাসন্তি হাওয়ার প্রত্যাশায় ইমদাদুল হক সাহিত্যক্ষেত্রে দ্রোহীসত্তা নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তবু তিনি বিদ্রোহী নন, সমাজ ভাঙার ডাক নেই তার কর্মে-বরং মুসলিম সমাজের বিবিধ খণ্ডচিত্র আর গ্লানির অঙ্গন উপস্থাপন করেই তিনি তৃপ্ত থেকেছেন। মুসলমান সমাজের ক্ষয়িষ্ণু আর্দশ ও রীতিনীতির বিপরীতে স্বাধীনচেতা ও প্রগতিশীল শিক্ষিত মনের নব্যসমাজ প্রতিষ্ঠার বাসনাই তাঁর উপন্যাসে ঔপন্যাসিক প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করার প্রয়াস পেয়েছেন।চুয়াল্লিশ বছরের কর্মচঞ্চল জীবনে ইমদাদুল হকের প্রধান কীর্তি আবদুল্লাহ্ (১৯৩৩) উপন্যাস। একটিমাত্র উপন্যাস লিখে ইমদাদুল হক বাংলা সাহিত্যে রেখে গেছেন তার স্বতন্ত্র প্রতিভার স্বাক্ষর।
    কাজী ইমদাদুল হক ১৮৮২ সালে খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী আতাউল হক আসামের জরিপ বিভাগে চাকরি করতে করতেন এবং পরবর্তীতে খুলনার ফৌজদারি আদালতের মোক্তার নিযুক্ত হন।
    ১৯০৪ সালে খুলনা শহরে মৌলভী আব্দুল মকসুদ সাহেবের জ্যেষ্ঠ কন্যা সামসন্নেসা খাতুনকে বিয়ে করেন। কাজী ইমদাদুল হকের চার পুত্র ও ২ কন্যা- কাজী আনারুল হক, কাজী সামছুল হক, কাজী আলাউল হক, কাজী নুরুল হক এবং কন্যা জেবুন্নেছা ও লতিফুন্নেছা।
    ১৯০০ সালে কাজী ইমদাদুল হক কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ সম্পন্ন করেন। ১৯১৪ সালে তিনি বিটি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯০৪ সালে কাজী ইমদাদুল হক কলকাতা মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেন। এর দুই বছর পর ১৯০৬ সালে আসামের শিলং বিভাগে শিক্ষাবিভাগের উচ্চমান সহকারী হিসেবে যোগ দেন। ১৯০৭ সালে তিনি ঢাকা মাদ্রাসার শিক্ষক হন। ১৯১১ সালে তিনি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে ভূগোলের অধ্যাপক হন। এরপর ১৯১৪ সালে ঢাকা বিভাগে মুসলিম শিক্ষা সহকারী স্কুল পরিদর্শক হিসেবে যোগ দেন। ১৯১৭ সালে তাকে কলকাতা ট্রেনিং স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়। ১৯২১ সালে তিনি সদ্য প্রতিষ্ঠিত ঢাকা বোর্ডের সুপারিন্টেনডেন্ট হন। আমৃত্যু তিনি এই পদে বহাল ছিলেন।
    শিক্ষা বিভাগে বিভিন্ন কাজে অসামান্য দক্ষতা, গভীর দায়িত্ববোধ ও উদ্ভাবনী শক্তির স্বীকৃতিস্বরূপ তৎকালীন ব্রিটিশ সরকার তাকে ১৯১৯ সালে খান সাহেব উপাধিতে ভূষিত করেন ও ১৯২৬ সালে তাকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করে। খ্যাতিমান সাহিত্যিক কাজী ইমদাদুল হক ১৯২৬ সালের ২০ মার্চ কলকাতায় মৃত্যুবরণ করেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা (খুলনা)।

  • রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক আফিয়া আখতার

    রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক আফিয়া আখতার

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহী জেলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আফিয়া আখতার। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহীর (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক সরকার অসীম কুমারের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি তার নিজ কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। দায়িত্ব নিয়ে ব্যস্ত সময় কাটালেন রাজশাহীর নতুন জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার।
    এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. যোবায়ের হোসেন, স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) টুকটুক তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মহিনুল হাসানসহ জেলার সকল উপজেলার ইউএনও, এসিল্যান্ড এবং জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ উপস্থিত ছিলেন।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • গৌরনদীর সরিকলে বন্দর কমিটির নির্বাচন অনুষ্ঠিত

    গৌরনদীর সরিকলে বন্দর কমিটির নির্বাচন অনুষ্ঠিত

    কে এম সোহেব জুয়েল ঃ টানা এক মাস নির্বাচনের প্রচার প্রচনার মধ্যে দিয়ে ২ নভেম্বর শনিবার সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত ভোট চলাকালীন সময় প্রশাসনের ব্যাপক তৎপরতার মধ্যে দিয়ে গৌরনদীর সরিকল বন্দর কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

    নির্বাচন চলাকালীন সময় সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রর প্রধান মোঃ ফোরকান হোসেন হাওলাদার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নির্বাচনে কোন সহিংসতার আসংখ্যা নেই তবে কেউ যদি নাশকতা চালানোর চেষ্টা করে তবে তাকে ছেরে দেয়া হবেনা, কঠর হস্তে দমন করবেন তিনি।

    ওই বন্দরের মোট ভোটারের সংখ্যা ছিল ৪৯৩ টি তার ভিতর ৪৭৩ জন ভোটার ভোটে অংশ গ্রহন করেন। এ সময় প্রিজাইডিং অফিসার হিসাবে ভোট পরিচালনা করেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুস ছত্তার মৃধা। ওই নির্বাচনে সভাপতি হিসাবে বিভিন্ন প্রতিক নিয়ে ৫ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করলেও কাপ প্রিচ মার্কার প্রার্থী মোঃ হেদায়েত হোসেন মৃধা মোট ১৬৬ ভোট পেয়ে বিজয় হয়েছেন। তার নিকটতম আনারস মার্কার প্রতিদন্ধি প্রার্থী মোঃ আনিচ হোসেন হাওলাদার মোট ১৬২ ভেট পেয়েছেন । সাধারন সম্পাদক প্রার্থী হিসেবে বিভিন্ন প্রতিক নিয়ে ৫ জন ভোটে অংশ গ্রহন করলেও টিউবওয়েল মার্কার প্রার্থী মোঃ লিমন ২৪৮ ভোট পেয়ে বিজয় হয়েছেন। তার নিকট তম কলস মার্কার প্রতিদন্ধি প্রার্থী মোঃ সুজন পেয়েছেন ৪৫ ভোট। কোষাদক্ষ পদে ২ জন প্রার্থী ভোটে অংশ গ্রহন করলেও মাছ মার্কার প্রার্থী মোঃ রাফি ২৫৫ ভোটে বিজয় হয়েছেন তার নিকটতম প্রতিদন্ধি বই মার্কার প্রার্থী মোঃ সজল পেয়েছেন ২১৫ ভোট।

    নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুস ছত্তার মৃধা বলেন, নির্বাচন চলাকালীন সময় কোন প্রকার অপ্রতিকার ঘটনা লক্ষ্য করা যায় নাই। সঠিক নিয়মেই নির্বাচনের মধ্য দিয়ে ফলাফল ঘোষণা করা হয়েছে।

    এ সময় তিনি ( ছত্তার) বলেন, বরিশাল -১ এর সাবেক সাংসদ দেশ নেত্রি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা গৌরনদি সরিকলের কৃতি সন্তান এম জহির উদ্দিন স্বপনের চিন্তাকে কাজে লাগিয়ে গনতান্ত্রিক প্রকৃয়ার মধ্য দিয়ে ভোট অধিকার প্রয়োগে সুন্দর একটি নির্বাচন উপহার দেয়ায় এই মহান নেতা এম জহির উদ্দিন স্বপনকে সাধুবাদ জানিয়েছেন তিনি (ছত্তার)। এ ছারাও তিনি বলেন এই কমিটি হাটের সৌন্দর্য বর্ধন সহ বিগত দিনের হাটের সকল সমস্যা সমাধানের মধ্য দিয়ে কাজ করে যাবেন বলে বিশ্বাস করেন তিনি।

    অপরদিকে কাপ- প্রিচ মার্কার বিজয় প্রার্থী মোঃ হেদায়েত হোসেন মৃধা বলেন, এ বিজয় আমার নয় এ বিজয় দীর্ঘ দিনের স্বৈরশাসনে দম আটকে থাকা হাটে বেচা কানা করতে আসা লোকজন সহ স্হানীয় ব্যাবসায়িদের। সময় উপযোগি এমন একটি নির্বাচন উপহার দেয়ায় তার নেতা সাবেক সাংসদ এম জহির উদ্দিন স্বপনকে ধন্যবাদ ও চীর কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।