কে এম শহীদুল সুনামগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সুনামগঞ্জে পুরাতন কমিটি বাতিল করে ৩২ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি। পুরাতন কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনকে নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মিজানুর রহমান চৌধুরী, অ্যাড. মল্লিক মইন উদ্দিন সোহেল, অ্যাড. শেরে নুর আলী, অ্যাড. নুরুল ইসলাম নুরুল, নাদের আহমেদ, আকবর আলী, অ্যাড. মাসুক আলম, আনিসুল হক, আব্দুল মোতালেব খাঁন, রেজাউল হক, আনসার উদ্দিন, শামসুল হক নমু, আ.ত.ম মিছবাহ, ব্যারিস্টার আবিদুল হক, ফারুক আহমেদ (দক্ষিণ সুনামগঞ্জ), সেলিম উদ্দিন, আবুল কালাম আজাদ, ফারুক আহমদ (ছাতক), আব্দুর রহমান, নজরুল ইসলাম (সুনামগঞ্জ), কামরুল ইসলাম কামরুল, নাসিম উদ্দিন লালা, মো. মুনাজ্জির হোসেন সুজন, অ্যাড. জিয়াউল ইসলাম শাহিন, নজরুল ইসলাম (ছাতক), আব্দুল মুকিত, মো. শফিকুল ইসলাম, আলহাজ আব্দুল বারি, সিরাজ মিয়া, নুর আলী, মো: আবুর রশীদ।##
Author: desk
-

সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন
-

পঞ্চগড়ে দুর্নীতির কারণে মাদ্রাসার অধ্যক্ষের এমপিও স্থগিত
মোহাম্মদ বাবুল হোসেন. পঞ্চগড় :
নিয়োগ বাণিজ্য, কাগজপত্রে জালিয়াতি, মাদরাসা ফান্ডের টাকা আত্মসাতসহ নানা দুর্নীতির কারণে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের বেতন সংক্রান্ত এমপিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অনলাইনে এমপিও সংক্রান্ত নোটিশ থেকে বিষয়টি জানা যায়।
গত ১ অক্টোবর মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক ইমন আমির তার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেন। ৫ অক্টোবরের মধ্যে মহাপরিচালকের বরাবর নোটিশের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার গত বছরের ৯ আগস্ট দাখিলকৃত তদন্ত প্রতিবেদন অনুযায়ী অধ্যক্ষের বিরুদ্ধে উঠা দুর্নীতি, জাল-জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং শিক্ষক নিয়োগে অনিয়ম প্রমাণিত হয়েছে। এতে তার বেতন-ভাতার এমপিও কেন স্থাগিতসহ ইনডেক্স বাতিল করা হবে না, সেটার সন্তোষজনক জবাব দিতে বলা হয়।
এ বিষয়ে লক্ষীপুর ইসলামীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
-

জীবননগর স্পেশাল জেন্টস পার্লার
আল আমিন মোল্লা
জীবননগর অফিস।এই প্রথম ছেলেদের পার্লার জীবননগর স্পেশাল জেন্টস পার্লার।
মেয়েদের পাশাপাশি ছেলেদের মধ্যেও রূপ সচেতনার বিষয়টি এখন সমানভাবে লক্ষণীয়। রূপসজ্জার বিষয়গুলো আগের মতো আর মেয়েদের মধ্যেই সীমাবদ্ধ নেই।ছেলেরাও এখন মেয়েদের পাশাপাশি স্বাস্থ্য ও রূপ সচেতন। তাই ছেলেদের চাহিদার কথা মাথায় রেখে গেলো মে-এর ০১ নভেম্বর জীবননগর চ্যাংখালী রোড মহানগর সিনেমা হলের পাশে।
চালু হলো জীবননগর স্পেশাল জেন্টস পার্লার । এখানে ছেলেদের জন্য জীবননগর স্পেশাল জেন্টস পার্লার-সুবিধা নিয়ে জীবননগর চালু হয়েছে জীবননগর স্পেশাল জেন্টস পার্লার এর নতুন শাখা।
চুয়াডাঙ্গা জেলা ও ঝিনেদাহ জেলার ভিতরে ছেলেদের জেন্টস পার্লার যে সব গুলো রয়েছে তার মধ্যে নিঃসন্দেহে অন্যতম পারসোনা অ্যাডামস। স্পা ও জিম সুবিধাসহ ছেলেদের অন্যান্য রূপসজ্জার সবধরনের সুবিধা থাকায় ইতিমধ্যেই নতুন হিসেবে গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা ও আস্থা অর্জন করেছে এই পার্লারটি। এই এর ভিতরে রয়েছে নানান সুবিধা ও ভিন্ন ভিন্ন সেবার সুযোগ। এর মধ্যে কয়েকটির বিস্তারিত দেয়া হলোঃ
চুল কাটা ও ফেসিয়াল
এই পার্লারে ১০০ টাকায় চুল কাটানো থেকে শুরু করে ৫০০০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন মান সম্পন্ন সেবা রয়েছে।হেয়ার সেটিং যার মধ্যে-মাউস/জেল/ক্রিম ও স্প্রে রয়েছে, এর জন্য খরচ হবে মাত্র ২০০ টাকা। এবং কেউ যদি হেয়ার স্ট্রেইটেনিং করতে চান তিন মাসের জন্য তাহলে লাগবে ৫০০০ টাকার মতো এবং এক বছরে জন্য রিবন্ডিং করতে চাইলে খরচ হবে প্রায় ৪০০০ টাকা। এছাড়াও স্টাইলিশ হেয়ার কাট করতে চাইলে ২০০ টাকার মতো খরচ হবে।
স্পা বা বডি ম্যাসাজ
জীবননগর স্পেশাল জেন্টস পার্লার বিশেষভাবে যেই সুবিধাটি জনপ্রিয় তা হলো এখানে রয়েছে স্পা সার্ভিসের ব্যবস্থা। স্পা সার্ভিস হলো সম্পূর্ন শরীর ম্যাসাজের একটি প্যাকেজ। যেখানে হেয়ার কাট, ফেসিয়াল, বডি, ম্যাসাজ, ফুট ম্যাসাজ, মেনিকিউটর, পেডিকিউটর ইত্যাদি থাকে।এখানে সাধারণ বডি ম্যাসাজের ক্ষেত্রে এক ঘন্টার জন্য খরচ হবে ৬০০ টাকা।
এখানে থাই বডি ম্যাসাজের সুবিধাও রয়েছে, এই ম্যাসাজটির জন্য দেড় ঘন্টায় খরচ হবে ৮০০ টাকা।
অন্যান্য সুবিধা
অন্যান্য আরও কিছু সুবিধা যা জীবননগর স্পেশাল জেন্টস পালার দিয়ে থাকে তা হলো-গ্রাহকদের সাথে অন্য কেউ আসলে তার সময় কাটানোর জন্য রয়েছে ম্যাগাজিন, পত্রিকা এবং টেলিভিশন।
কেউ চাইলে আগের থেকেই বুকিং দিয়ে রাখতে পারবেন,এখানে সার্ভিস গ্রহণের জন্য অগ্রিম বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এই সুবিধার জন্য কোন চার্জ বা ফি দিতে হয় না।এখানে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে এবং তাই গরমে অস্বস্তিতে পড়তে হবে না।
এখানে বড়দের পাশাপাশি বাচ্চাদেরও সার্ভিস প্রদান করা হয়।খোলা ও বন্ধের সময়
এই পার্লারটি পাবেন। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এটি খোলা থাকে।ঠিকানা ও যোগাযোগের সুবিধার জন্য
জীবননগর স্পেশাল জেন্টস পালার শাখা ঠিকানা : জীবননগর বাজার মহানগর সিনেমা হলের পাশে মোবাইল নাম্বার : ০১৯৬১-৫৯০২৪৭এছাড়াও আমাদের আরও দুটি শাখা আছে সেইটা হলো : মেয়েদের জন্য রয়েছে বিউটি পার্লার
জীবননগর স্পেশাল বিউটি পার্লার
ঠিকানা মহানগর সিনেমা হলের পাশে মোবাইল নাম্বার : ০১৯৬১৫৯০২৪৭এবং
রয়েছে স্টুডিও ভিডিও করা হয়
জীবননগর স্পেশাল স্টুডিও ভিডিও
শাখার ঠিকানা : মহানগর সিনেমা হলের পাশে মোবাইল নাম্বার ০১৯৬১৫৯০২৪৭
প্রো: মো: রাজ মিয়া -

গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে আর্ন্তজেলার সাত’জন ডাকাত গ্রেফতার
বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টার:-
বরিশালের গৌরনদীতে ডাকাতির প্রস্তুতিকালে আর্ন্তজেলার সাত জন ডাকাত আটক করেন গৌরনদী মডেল থানা পুলিশ। গৌরনদী মডেল থানার এস আই নজরুল ইসলাম জানান গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ স্যারের দিক নির্দেশনায় রোববার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার পূর্ব গরঙ্গল এলাকার মৃত সোনামদ্দিন খানের ছেলে কালাম খান (৪৫), আনোয়ার বেপারীর ছেলে আকাশ বেপারী (২৫), নাজিরপুর শংকরপাশা গ্রামের সামসুল হক ফকিরের ছেলে উজ্জল ফকির (৩৫), কুতুবপুর গ্রামের মৃত ইউনুস খানের ছেলে ফয়সাল খান (২৭), ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার সেমন্তঘর এলাকার জহর হকের ছেলে রুবেল মিয়া (২৬), উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের মৃত শরীফ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫), বরিশাল বিমানবন্দর থানার নথুল্লাবাদ এলাকার মৃত ছলেমান খা’র ছেলে টিপু খা ওরফে টুকু (৪০)।৪ নভেম্বর সোমবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া নতুন বাজার পত্রিকার প্রতিনিধিকে বলেন, ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে থানার এস আই নজরুল ইসলামের নেতৃত্বে টহল পুলিশের একটি দল ডাকাতির সরঞ্জামাদি সহ তাদের আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
-

মুরাদনগর পূর্বধৈইর পূর্ব ইউনিয়নে স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র ও বিএনপির বিশুদ্ধ পানি বিতরণ
কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,,
মুরাদনগর উপজেলার কুরবানপুর গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয় মাঠে ৪ ও ৫ ই নভেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত আনন্দমুখর পরিবেশে বিএনপির অঙ্গ সংগঠনের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনায় পূর্বধৈইর পূর্ব ইউনিয়নে ১০ হাজার ভোটার জনগোষ্ঠীর মাঝে স্মার্ট কার্ড জাতীয় পরিচয় পত্র ও মুরাদনগর উপজেলা বিএনপির কর্ণদার সাবেক মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপির নির্দেশনায় ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেত্রীবৃন্দের উদ্যোগে বিশুদ্ধ বোতলজাত পানি বিতরণ করা হয়। উক্ত বিতরণী অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সহ সভাপতি সাংবাদিক জয়দল হোসেনের সঞ্চালনায় কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জে নাইয়ুম ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি গোলাম মোস্তফা সুমন,জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি সাংবাদিক মোঃতরিকুল ইসলাম তরুন,
ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান সরকার, ইউনিয়ন যুবদলের আহবায়ক সুমন বাপ্পী,বিএনপি নেতা আবিদ হোসেন আবিদ,,ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক খলিল মাস্টার, বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, বিএনপি নেতা হাফেজ মিয়া, মুরাদনগর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ ফারুক মিয়া, ছাত্রদল নেতা আমিন উদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মামুন ভুইয়া,ইউনিযন যুব দলের সদস্য মামুন সওদাগর,ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোরশেদ মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শামীম মিয়া, বিএনপি নেতা রিপন সাইজী,ইউনিয়ন যুবদলের সদস্য আবুল খায়ের সরকার, মুরাদনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আলম সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল জলিল, ইউনিয়ন যুবদলের সদস্য মো সোহেল,ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিয়াউল হকসহ প্রমূখ,এসময় আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতাদর্শের ছাত্র নেতা ফখরুদ্দিন রিয়াদ, এনামুল হক, এডভোকেট রাজু, মোঃ ইকবাল মিয়া, মোহাম্মদ রাকিব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,
-

শপথ নিলেন পঞ্চগড় জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন
মোহাম্মদ বাবুল হোসেন. পঞ্চগড় প্রতিনিধি:
২০২৫-২৬ কার্যকালের জন্য পূণরায় নির্বাচিত হওয়া পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইনের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা জামায়াত আয়োজিত এক সদস্য সম্মেলনে তাকে শপথ পাঠ করান জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ইকবাল হোসাইন।
পঞ্চগড় চেম্বার ভবনের হল কক্ষে শপথ গ্রহণ উপলক্ষে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা আব্দুল হাকিম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, জেলা তারবিয়াত সেক্রেটারি শাহীদ আল ইসলাম প্রমূখ।
এর আগে, গত ২৪ অক্টোবর জামায়াতের কেন্দ্রীয় সংগঠণ ২০২৫-২৬ কার্যকালের জেলা ও মহানগর আমীরদের নাম ঘোষণা করেন। তারও আগে, আনুষ্ঠানিকভাবে এক সদস্য সম্মেলনে এ জেলার রুকনরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
শপথ গ্রহণ শেষে জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন বলেন, ‘শপথের মাধ্যমে নতুনভাবে যে দায়িত্ব গ্রহণ করেছি, এটা অনেক দায়িত্ব। ইসলামী আন্দোলনের কর্মীদের এই দায়িত্ব এড়িয়ে যাবারও সুযোগ নেই।’ সঠিকভাবে দায়িত্ব পালনে রুকনদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
-

পঞ্চগড়ে যুবদলের কর্মিসভায় ককটেল বিস্ফো*রণ, আটক ২
মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা উপজেলায় যুবদলের কর্মিসভা চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজনকে আটক করেছে বোদা থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার বেংহারি ইউনিয়নের মানিকপীর ফাযিল মাদরাসা মাঠে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় তিনজন আহত হয়। পরে ঘটনাস্থল থেকে চারটি ককটেল উদ্ধার করে পুলিশ।
রাতেই বেংহারি ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সোহাগ হোসেন বাদী হয়ে ৮৪ জনের নাম উল্লেখ করে ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত করে বোদা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল হাসান হিরু (৪০) ও বোদা পৌরসভার আওয়ামী লীগের সদস্য জুয়েল ইসলাম (৫৪)।পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বোদা উপজেলার বেংহারি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে কর্মীসভা চলছিল। এসময়ে মাদরাসা প্রাচীরের বাইরে থেকে দূর্বৃত্তরা কর্মীসভা লক্ষ্য করে পরপর তিনটা ককটেল বিস্ফোরন ঘটায়। এসময় বেংহারী বনগ্রাম ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সোহাগ হোসেন (২০), যুবদলের কর্মী জাহাঙ্গীর আলম (৩২) ও বাবু (৩৫) আহত হন। পরে তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমউদ্দিন ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
-

সুন্দরগঞ্জে নবাগত ওসিদ্বয়ের সাংবাদিকের সাথে মতবিনিময় সভা
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত ওসি মোঃ আব্দুল হাকিম আজাদ ও তদন্ত ওসি মোঃ সেলিম রেজা।
মঙ্গলবার সন্ধ্যায় কর্মরত সাংবাদিকদের সাথে থানা ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, থানা সেকেন্ড অফিসার মোঃ মমিনুল ইসলাম, সাংবাদিক মোঃ শাহজাহান মিঞা, এ মান্নান আকন্দ, মোশাররফ হোসেন বুলু, আলাউদ্দিন মজুমদার শাহীন, আতিক বাবু, মোঃ আনিসুর রহমান আগুন, খিজির উদ্দিন, লিয়ন রানা, একেএম শামচুল হক, জাহিদুল ইসলাম জাহিদ, জয়ন্ত সাহা যতন ,শহীদার রহমান জাহাঙ্হীর প্রমূখ। পরে নবাগত ওসিদ্বয় সুষ্ঠুভাবে দায়ীত্ব পালনের নিমিত্তে সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য- মোঃ আব্দুল হাকিম আজাদ ২৩/১০/২৪ইং তারিখে সুন্দরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এর আগে তিনি চট্টগ্রাম হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। অপরদিকে তদন্ত ওসি মোঃ সেলিম রেজা নওগাঁ জেলা থেকে এসে ১৫/১০/২৪ ইং তারিখে সুন্দরগঞ্জে যোগদান করেন।
-

মুরাদনগরে স্মার্ট কার্ড- জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচীতে বিনা মূল্যে বিএনপি’র পানি বিতরণ
কুমিল্লা থেকে, মোঃ তরিকুল ইসলাম তরুন,
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ৫ নং পূর্ব ধৈইর পশ্চিম ইউনিয়নের তিন হাজার ভোটার জনগোষ্ঠীর মাঝে ৪ ঠা নভেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ অফিস ও হাইস্কুল মাঠে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসের নির্দেশে সারা দেশের ন্যায় স্মার্ট কার্ড (জাতীয় পরিচয় পত্র) বিতরণ কর্মসূচীর অনুষ্ঠিত হয়। এতে মুরাদনগর উপজেলা বিএনপির কর্ণধার সাবেক এম পি ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপির নির্দেশনায় বিএনপির অঙ্গসংগঠনের সার্বিক তত্বাবধানে জনসাধারণের মাঝে বিনা মূল্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুল ইসলামের সঞ্চালনায় সাবেক চেয়ারম্যান কাজী ময়নাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোহাম্মদ বশির উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন মহুরি, দপ্তর সম্পাদক মোহাম্মদ জয়দুল হোসেন, মুরাদনগর উপজেলা বিএনপি সদস্য মোঃ মোস্তফা, সেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ জাকারিযা রায়হান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হান্নান সরকার, ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন, ৫ নং পূর্ব ধৈইর পশ্চিম ইউনিয়নের যুবদলের আহ্বায়ক মোঃ কামরুল হাসান, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ হেলাল হোসেন, যুবদলের সভাপতি মোঃ আবু তাহের, ইউনিয়ন ছাত্রদলের নেতা মোঃ মনির হোসেন, ছাত্রদল নেতা মোঃ আমির হানজাল,৫ নং পূর্বধৈইর বিএনপির নেতা মোঃ কবির হোসেন , মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য মোঃ মিজানুর রহমান প্রমুখ -

সুজনগরে সন্ত্রাস,দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে সন্ত্রাস,দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া মিছিলটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লার সভাপতিত্বে ও পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিক বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও সুজানগর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হালিম সাজ্জাদ। অন্যদের মাঝে বক্তব্য দেন বিএনপি নেতা মজিবর খাঁ, আব্দুল বাতেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার মোল্লা, বিএনপি নেতা খোকন জোয়ার্দ্দার,রুহুল খান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম, যুবনেতা মধু, আবদুল্লাহ,নবী মোল্লা, ছাত্রদল নেতা আলম মন্ডল, আরিফ বিশ্বাস, এন এ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও সুজানগর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হালিম সাজ্জাদ বলেন, আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে ১৬ বছর দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ছিল না ও দেশে মানুষের কোনো স্বাধীনতা ছিল না। এর পরিসমাপ্তি ঘটেছে ৫ আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। এখন দেশ পরিচালনার জন্য নির্বাচিত সরকার জরুরি। এজন্য দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তিনি বলেন জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে নির্বাচনের বিকল্প নেই। সভাপতির বক্তব্যে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা বলেন, সন্ত্রাস,দখলদার ও চাঁদাবাজির সাথে সে যে দলের লোকই হোক তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।পাশাপাশি সন্ত্রাস,দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।