Author: desk

  • মধুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত

    মধুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত

    আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন শাখার আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রতি দোয়া এবং এক দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা শটিবাড়ী মোড়ে অনুষ্ঠিত এ দোয়া ও দাওয়াতী সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর ও ধনবাড়ী উপজেলার সাবেক আমির, মধুপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবং টাংগাইল জেলা শাখার কর্ম পরিষদের সেক্রেটারি অধ্যক্ষ মন্তাজ আলী।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর পৌর সাংগঠনিক শাখার আমির ও টাংগাইল জেলা শাখার সুরা সদস্য, মাওলানা রিজোয়ানুল্লাহ খান, পৌর সাংগঠনিক শাখার সেক্রটারি মাওলানা আবু সাইদ, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
    উক্ত দাওয়াতী সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আলোকদিয়া ইউনিয়ন শাখার আমীর মাওলানা আব্দুল হামিদ।

  • তানোরের বিল্লী বাজার বণিক সমিতির কমিটি গঠনে অনিয়ম

    তানোরের বিল্লী বাজার বণিক সমিতির কমিটি গঠনে অনিয়ম

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরের বিল্লী বাজার বণিক সমিতির কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। কথিত কমিটি নিয়ে বাজারের ব্যবসায়ীদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।এঘটনায় বিল্লী বাজারের ব্যবসায়ীগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
    অভিযোগে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিল্লী বাজার অনিক সমিতির সদস্যগণ দিল্লী বাজার বনিক সমিতির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এদিন সভায় বনিক সমিতির নতুন কমিটি গঠন প্রসঙ্গে আলোচনা করা হয়। সভায় একাধিক ব্যবসায়ী সভাপতি পদে প্রার্থীর ঘোষণা দেন। একপর্যায়ে সভাপতি পদের প্রার্থী আব্দুল মালেক এবং আফসারুজ্জামান বাবু প্রস্তাব করেন যে. প্রথমে বণিক সমিতির চূড়ান্ত ভোটার তালিকা প্রনয়ণ করা হোক তারপর নির্বাচনের মাধ্যমে
    বণিক সমিতি গঠন করা হোক। তাদের এই প্রস্তাব নিয়ে বাকবিতন্ডতা শুরু হয়
    এক পর্যায়ে আব্দুল মালেক এবং আকসারুজ্জামান বাবু তারা তাদের প্রার্থীতার প্রস্তাব তুলে নেই এবং পরবর্তীতে চুড়ান্ত ভোটার তালিকা তৈরি করে ভোটের দিন ধার্য ও ভোটের মাধ্যমে কমিটি গঠনের প্রস্তাব দিয়ে। তারা তাদের অনুসারীদের নিয়ে সভা স্থান থেকে চলে যান।
    কিন্ত্ত আবুল কাশেমের পুত্র সেকেন্দার আলী তার অনুগত ও বহিরাগত লোকজন নিয়ে ভুয়া ভোট দেখিয়ে নিজেকে সভাপতি এবং দেলোয়ার হোসেনকে সম্পাদক ঘোষণা করেন। এখবর ছড়িয়ে পড়লে বাজারের সাধারণ ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে উঠে।
    লিখিত অভিযোগে আরো বলা হয়, আমরা নিম্ন স্বাক্ষরকারী দোকান মালিকগণ এই লোক দোখানো
    নিয়মবহির্ভুতভাবে গঠিত কমিটি এবং
    সভাপতি ও সম্পাদককে প্রত্যাখ্যান করি। এমতাবস্তায় বিষয়টি বিবেচনায় নিয়ে বিল্লী বাজার বনিক সমিতির কমিটি বাতিলপূর্বক তফসীল ঘোষণার মাধ্যমে সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সু-দৃষ্টি কামনা করছি। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এবিষয়ে জানতে চাইলে সেকেন্দার আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সভাপতি নিয়ে কোনো অভিযোগ নাই, সম্পাদক নিয়ে যে অভিযোগ ছিল, সেটা আমরা মিমাংসা করে নিয়েছি, আগামিকাল মিমাংসাপত্র জমা দেয়া হবে।#

  • নড়াইল জেলা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ২৫ জন গ্রেফতার

    নড়াইল জেলা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ২৫ জন গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

    নড়াইল জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট মূলে পচিশজন (নড়াইল সদর-দুই, লোহাগড়া-দুই, নড়াগাতী-এগার), নিয়মিত মামলায় গ্রেফতার ছয়জন (নড়াইল সদর), নাশকতা মামলায় গ্রেফতার দুইজন (লোহাগড়া-এক, নড়াগাতি-এক), প্রতারনা মামলায় গ্রেফতার দুইজন (নড়াইল সদর) মোট পচিশজন আসামি গ্রেফতার করে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
    ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর নড়াইল জেলা পুলিশ।
    নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় নড়াইলবাসীর নিরাপত্তা নিশ্চিতকল্পে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে চলেছে।

  • পাইকগাছায় মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে

    পাইকগাছায় মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় মৃৎশিল্প আজ বিলুপ্তির পথে।মৃৎশিল্প এমন একটি মাধ্যম যা মাটিকে নিয়ে আসে মানুষের কাছাকাছি। মৃৎশিল্প বলতে মাটি দিয়ে তৈরী যাবতীয় ব্যবহার্য এবং শৌখিন শিল্পসামগ্রীকেই বোঝায়। শিল্প ও সংস্কৃতির বিভিন্ন মাধ্যমের মধ্যে মৃৎশিল্প অতি প্রাচীন। মাটির সাথে মানুষের জীবন ঘনিষ্ঠভাবে ভাবে জড়িয়ে আছে। মাটি যখন শিল্পের ছোঁয়া পায় তখন উঠে আসে ঘরে, সাজিয়ে তোলে আমাদের অন্দরমহল। সেই মাটির তৈরী সামগ্রী যখন ব্যপক প্রসার লাভ করে তখন তার নাম হয় মৃৎশিল্প। কিন্তু কালের আবর্তনে বিলীনের পথে ঐতিহ্যবাহী এই মৃৎশিল্প। তবে পূর্বপুরুষের এই পেশা এখনও ধরে রেখেছেন কেউ কেউ।খুলনার পাইকগাছায় মাটির তৈরী হাড়ি-পাতিল, থালা-বাসন, ফুলের টব, মাটির ব্যাংক, আগরদানি, মোমদানি, প্রদীপ দানি, বাচ্চাদের খেলনা সহ আরও অনেক ধরনের তৈজসপত্র দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু বর্তমানে মাটির তৈরী এসব ব্যবহার্য সামগ্রীর চাহিদা দিন দিন কমে যাচ্ছে,সে কারণে বংশানুক্রমে পাওয়া এ পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মৃৎশিল্পীরা। আয়ের সঙ্গে ব্যয়ের অসঙ্গতি আর জীবন-মান উন্নয়নের জন্য ক্রমশ অন্য পেশার দিকে ঝুঁকে পরছেন তারা। এমনকি মাটির তৈরী তৈজসপত্রের পর্যাপ্ত চাহিদা না থাকায় নতুন করে এ পেশায় কেউ প্রবেশ করতে আগ্রহ দেখাচ্ছে না।

    উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, এ পেশার সঙ্গে জড়িতদের অধিকাংশই হিন্দু সম্প্রদায়ের। আবার কেউ কেউ জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এ পেশা ছেড়ে অন্য পেশায় জীবিকা নির্বাহের চেষ্টা করছেন।
    উপজেলার বোয়ালিয়া পাল পাড়ার পাল বলেন, আমার বাপ-দাদার জাত ব্যবসা ধরে রাখার জন্য আমি ৩০ যাবৎ বছর এ পেশায় কাজ করছি। আমার পরিবারের আর কেউ এই পেশায় আসতে চাচ্ছে না। দিনে দিনে মাটির তৈরী জিনিসপত্রের চাহিদাও কমছে, বর্তমানে স্যানিটারি ল্যাট্রিনের চাক বা রিং বা কুয়ার রিং তৈরী করছি। মৃৎশিল্পী পাল বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ পেশার শিল্পীদের বাঁচিয়ে রাখতে এখনই সরকারি পৃষ্টপোষকতা প্রয়োজন। দেশের বিভিন্ন স্থানে মেলার ও প্রদর্শনীর আয়োজন করে মাটির জিনিসপত্রের প্রয়োজনীয়তা জনসাধারণের কাছে তুলে ধরা দরকার। তা না হলে মৃৎশিল্পীদের স্থান হবে শুধুই ইতিহাসের পাতায়।
    এ প্রসঙ্গে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার বলেন, মৃৎশিল্পীদের ঐতিহ্যকে ধরে রাখতে যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর সহ বিভিন্ন অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া ও ঋনদান কর্মসূচী সহ নানা পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এই কর্মসূচী আরও বেগবান করার চেষ্টা করবে উপজেলা প্রশাসন। তাতে মৃতশিল্পে অনেকের আগ্রহ বাড়বে বলে আমি আশা করি।

    প্রেরকঃ
    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • লক্ষাধিক মানুষের জমায়েত- গোদাগাড়ীর মাহফিলে মুফতি আমির হামজা

    লক্ষাধিক মানুষের জমায়েত- গোদাগাড়ীর মাহফিলে মুফতি আমির হামজা

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকেঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে ৪ নভেম্বর ও ৫ নভেম্বর উজানপাড়া তাফসীর কমিটির উদ্যেগে এক বিশাল তাফসুরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়।

    দ্বিতীয় দিন মাও. মোহম্মদ আব্দুল মুমিন বিন দুরুল হোদার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিগত আওয়ামীলীগ সরকার আমূলে বছরের পর বছর কারাভোগকারী মুফতি আমির হামজা (কুষ্টিয়া)।

    হিন্দু ভায়েরা বলেন, কেন নিষিদ্ধ করা হবে? তখন হিন্দু ভাইয়েরা কোথায় ছিলেন? যখন ২০০৬ সালে অক্টোবর মাসের ২৮ তারিখে লগি বৈঠা নিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছিল, সন্ত্রাসী কর্মকান্ড নতুন ইতিহাস সৃষ্টি করেছিল, যারা করে ছিল তাদেরকে নিষিদ্ধ করা অনেক আগেই করা প্রয়োজন ছিল। কুরআন,হাদিসের আলোকে বিশ্লেষণধর্মী বয়ান করার সময় এসব কথা বলেন।

    এক শয়তান এখন বিএনপির সাথে দেশের জন্য গণতন্ত্রের জন্য এক সাথে কাজ করতে চাই।
    হাসান মাহমুদ ২০২৪ ইং সালের প্রথম দিকে ঘোষনা দিয়েছেন যারা লিল্লাহে তাকবির দেন তারা রাজাকার। যারা তাকবিরকে এ শব্দের সাথে ঘোষনা দেন তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। লিল্লাহে তাকবির কি জামায়াতে ইসলামীর, শিবিরের উত্তরে লাখ লাখ তৌহিদী জনতা না না ধ্বনি দেন। সবাই বলেন এটা আল্লাহর । এদেশে ১০০ জন মানুষের মধ্যে ৯৮ জন মানুষ এখন ইসলাম প্রতিষ্ঠিত হউক এটা চায়। এদেশে সাড়ে ৫৩ রছর নির্যাতন খুন গুমের শিকার হয়েছে।
    তারা গুম, খুন, আয়নাঘর সৃষ্টি করেছে। শ শ মানুষকে খুন করেছে আয়নাঘরে হাজার মানুষ নির্যাতন করেছে। যা দেশের মানুষ এখন দেখছেন।

    তিনি কুরআন, হাসীদ দিয়ে আলোচনার সময় বলেন, দেশে এখন যদি জরিপ করা হয় প্রেসিডেন্ট হওয়ার শতভাগ যোগ্যতা কার আছে সবাই বলবেন, জামায়াতে ইসলামীর আমির ড. সফিকুর রহমানের। সব দলের নেতারা দায়িত্ব পাওয়ার পর লুটপাট শুরু করেন আর জামায়াতের নেতা হওয়ার জন্য কেউ নিজে দায়িত্ব নিয়ে চাই না সবাই যোগ্যতম লোকের উপর দায়িত্ব চাপিয়ে দেন।আল্লাহর নিকট দুয়া করেন, কুরআন হাদীস দিয়ে দেশ শাসন করলে কেমন হয় তা আল্লাহ আমরা দেখতে চাই। এটা দেখার আল্লাহ যেন তৌফিক দান করেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, মহিলাদের জন্য আলাদা করে বয়ান করার কথা ছিল কিন্তু করতে না পারায় আগামীতে কোন দিন গোদাগাড়ীতে আসলে অবশ্যই ইনসাল্লাহ করবো।

    উল্লেখ্য বয়নের এক পর্যায়ে মুফতি আমীর হামজার কানের ভিতর পোঁকা প্রবেশ করে এসময় কানে পানি দিয়ে পোকা বের করার চেষ্টা করা হয়। বয়ান শেষে তা বের করতে রাজশাহী ইসলামি ব্যাংক হাসপাতাল নওদাপাড়া ইএনটি বিশেষজ্ঞ ডা হারুন অর রশিদ এর চেম্বারে নিয়ে যাওয়া হয়। ডাক্তার পোঁকা সফলতার সাথে বের করতে সক্ষম হন তিনি আল্লাহর এখন সুস্থ আছেন।
    উল্লেখ্য প্রথম দিন মাও. মোঃ আব্দুল্লাহ এর সভাপিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) মোঃ শরিফ উদ্দিন,
    ২য় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
    জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, বক্তা হিসেবে বয়ান করেন, ড. আবুল কালাম আজাদ আযহারী, ড. ত্বহা বিন জহরুল ইসলাম, মাও. মোঃ আব্দল মুমিন বিন দুরুল হোদা, মাও. হোসাইন আহম্মেদ মাহফুজ, মাও. এইচ. এম. আব্দুল আলিম, মাও. আব্দুর রশিদ প্রমূখ।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার

    নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার। মোঃ শরিফুল ইসলাম কটা (৩৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শরিফুল ইসলাম কটা (৩৫) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন গোপিনাথপুর বেপারীপাড়া গ্রামের বাবর উদ্দিন মোল্ল্যা বাবু মোল্ল্যার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গতকাল নড়াইল জেলার লোহাগড়া থানার পৌরসভাধীন গোপিনাথপুর বেপারীপাড়া ঋষিপাড়া নদীর ঘাটের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ.এম হাসিবুর রহমান, এসআই (নিঃ) মোঃ ইমরান হোসেন সোহাগ, এএসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শরিফুল ইসলাম কটা (৩৫)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে একশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • কালীগঞ্জে ইদুর নিধন ও সার বীজ বিতরণ অনুষ্ঠিত

    কালীগঞ্জে ইদুর নিধন ও সার বীজ বিতরণ অনুষ্ঠিত

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের কালীগঞ্জে ইদুর নিধনের শুভ উদ্ভোধন ও সার বীজ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কালীগঞ্জ উপজেলা কৃষি সমপ্রশারন অধিদপ্তর কতৃক আয়োজিত শুভ উদ্ভোধন ইদুর নিধন ও সার বীজ বিতরণ উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে গত ৬নভেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়,এর সভাপতিত্বে ইদুর নিধনের শুভ উদ্ভোধন ও সার বীজ বিতরণ  এর বিভিন্ন কর্ম কান্ডে কৌশল অবলম্বন করে ইদুর নিধন নিয়ন্ত্রণ করার ও সার বীজের উপর গুরুত্বরোপ করে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা:ফেরদৌসুর রহমান, উপজেলা আইসিটি অফিসার মোস্তাফা চৌধুরী, 

    অতিরিক্ত কৃষি অফিসার আরিফুর রহমান,উপসহকারী আলতাফ হোসেন, বিভিন্ন ইউনিয়নে উপসহকারী কৃষি অফিসার চন্দ্রপুর ইউনিয়নের হারুন অর রশিদ, চলবলা ইউনিয়নে রবিউল ইসলাম।

    অনুষ্ঠান শেষে জীবিত ইদুর প্রকাশ্যে মারা হয়।

    উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়,বলেন

    সকল কৃষক কে বলা হচ্ছে যাহারা ইদুর মেরে বেশি ইদুরের লেচ জমা দিতে পারবেন তাদেরকে পুরুষকৃত্ত করা হবে। অনুষ্ঠানে  সার ব্যবসায়ী,

    বিভিন্ন ইউনিয়নের কৃষক, কৃষানী,কৃষি দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। 

    হাসমত উল্লাহ ।

  • ময়মনসিংহ সদরে পিআইও’র কর্মতৎপরতায়  বিভিন্ন প্রকল্পে স্বচ্ছতায় জনমনে সন্তুষ্টি

    ময়মনসিংহ সদরে পিআইও’র কর্মতৎপরতায়  বিভিন্ন প্রকল্পে স্বচ্ছতায় জনমনে সন্তুষ্টি

    স্টাফ রিপোর্টারঃ

    ময়মনসিংহ সদরের কাবিখা, কাবিটা,টি আর,অতি দরিদ্রদের জন্য কমসংস্থান কমসুচি,ভি জি এফ,ছোট ছোট সেতু কালভাট,শীত বস্ত্র ,ঢেউটিন ,জি আর ক্যাশ ,জি আর এবং ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পের কাজ যথারীতি ভাবে সম্পন্ন হয়েছে বলে দাবী করেছেন উপজেলার সাধারণ মানুষ।

    সরেজমিনে ঘুরে দেখা গেছে- উপজেলার অষ্টধার ইউনিয়নের অষ্টধার উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ ও বাজারে পুজা মন্ডপটি সংস্কার করা হয়েছে,এসব প্রকল্পের সভাপগতি ও প্রকল্প সেক্রেটারীসহ সদস্যদের সাথে কথা বলে জানা যায় শুধু এই দুই  প্রকল্প নয় এই ইউনিয়নে আরো একাধিক প্রকল্পের উন্নয়ন ও সংস্কার করা হয়েছে। অষ্টধার মিলিনিয়াম উচ্চ বিদ্যালয়ের মাঠে মাট ভরাট কাজের জন্য  ৫০ হাজার টাকা বরাদ্দ, একই স্কুলে বন্যাদুর্গতদের জন্য টেন্ডারের মাধ্যমে প্রায় ৩কোটি টাকা ব্যয়ে ৪তলা ভবন নির্মাণ করা হয়েছে যা বন্যার সময় স্থানীয় ভানবাসীরা আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার হয় আর বন্যা পরবর্তী সময়ে ভবনটিতে  শিক্ষার্থীরা ক্লাস করার সুযোগ পেয়ে থাকে। এসব প্রকল্পের কাজ অত্যন্ত সচ্ছতার সহিত কাজ শেষে চেকের মাধ্যমে বিল প্রদান করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। ময়মনসিংহ কালেক্টরেট স্কুলের মাটি ভরাট সহ বিভিন্ন প্রকল্পে চেকের মাধ্যমে বিল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রকল্পের ভুক্তভোগীরা। সাংবাদিক আলম 

     খান নিজেও একটা মাদ্রাসায় প্রজেক্ট নিয়ে চেকের মাধ্যমে বিল নিয়েছেন।  এছাড়াও উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদ এর সামনে ৫২ হাজার টাকা ব্যয়ে শহীদী কবর স্থান নির্মাণ সহ উপজেলায়  সকল ইউনিয়নে সরকারের আশ্রয়ন প্রকল্পের মোট ৭৫০ টি ঘরের নির্মাণ কাজের বিল দেওয়া হয়েছে চেকের মাধ্যমে। তাছাড়া ব্রীজ কালভাট নির্মাণ হয় টেন্ডারের মাধ্যমে, আর ঢাকা থেকে সিনিয়র অফিসাররা এসে ব্রীজ কালভাট নির্মাণ কাজ দেখে তাদের কাছে গ্রহন যোগ্য মনে হলেই ব্রীজ কালভাট নির্মাণ কাজের বিল চেক প্রদান করা হয়,এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার হাত দেওয়ার কোন সুযোগ থাকেনা। 

    কুষ্টিয়া ইউনিয়নের সাবেক মেম্বার তাইজুল ইসলামের সাথে কথা বলে জানা গেছে- ইউনিয়নের মাটিয়ামতলা করিম মেম্বারের বাড়ি হতে-শ্রীরামপুর তাজুল মেম্বারের বাড়ির মোড় পর্যন্ত…১০০০ মিটার রাস্তার জন্য চরম দুর্ভোগে ছিলো সাধারণ  মানুষ। এই রাস্তাটি স্বচ্ছতার সহিত কাজ হয়েছে।  তার একটি নিজস্ব কবরস্থান,সহ তিনি ওয়ার্ডের উন্নয়নে  অনেক গুলো প্রকল্পের কাজ করেছেন তবে এসব প্রকল্পের কাজের স্বচ্ছতা যাচাইয়ের পর চেকের মাধ্যমে বিল পান তিনি। 

    অষৃটধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমান জানান-অষ্টধার ইউনিয়নের কাউনিয়া চাঁনপুর মোড় থেকে মশিউর নগর বাজার পর্যন্ত রাস্তা কার্পেটিং,

    অষ্টধার বাজার থেকে অষ্টধার হাই স্কুল হয়ে কুঠুরাকান্দা প্রাইমারি স্কুল/আমিন মোড় পর্যন্ত রাস্তাটি মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশা ছিলো,অবশেষে রাস্তার

    কাজ হওয়া  অষ্টধার থেকে ময়মনসিংহ যাতায়াতের বিকল্প রাস্তার ব্যবস্থা হয়েছে। সম্পুর্ন চেকের মাধ্যমে বিল হওয়া এই রাস্তাটির কাজ হওয়ার ফলে এলাকাবাসীর জীবন যাত্রা অনেক সহজতর হয়েছে পাশাপাশি পথযাত্রীদের যাতায়াত অনেক সহজ হয়েছে।তাছাড়াও খামার বাজার থেকে নিমতলা মাদ্রাসা পর্যন্ত রাস্তা কার্পেটিং এর কাজ শেষ হয়েছে ,

    রাস্তাটি এখন একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে ।

    এছাড়া পান্ডাপাড়া মোড় থেকে বরইতলা হাসপাতাল পর্যন্ত রাস্তাটি ৫০০ মিটার পাকা হয়েছে।এসব রাস্তার উন্নয়ন কাজের বিল চেকের মাধ্যমে পাওয়ায় তিনি পিআইও’র প্রতি কৃতজ্ঞতা জানান।

     প্রকল্প গুলো সরেজমিনে ঘুরে এর স্বচ্ছতা যাচাই করেছেন জেলা ত্রাণ কর্মকর্তাসহ দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্টরা। উপজেলা প্রকল্প কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা  জানান,সকল প্রকল্পের চেয়ারম্যানদের উর্ধতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক কাজের গুনগত মান বজায় রেখে করতে বলা হয়েছিল। আর সে মোতাবেক বুঝে নেয়া হয়েছে। সকল কাজ বুঝে নিয়ে তাদের প্রাপ্য বিল প্রদান করা হয়েছে। এতে প্রকল্প কমিটির সদস্যরাও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি সন্তোষ প্রকাশ করে। 

    তবে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জড়িয়ে সংবাদ প্রকাশে অনেকের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার বাতাস বইছে। সুত্র জানিয়েছে – যারা এসব ভিত্তীহীন সংবাদ প্রকাশ করে মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করছে বিগত সরকারের আমলে তারাই উপজেলা প্রশাসন থেকে আশ্রয়ন প্রকল্পের  ঘরসহ  বিভিন্ন সুবিধা লুটে নিয়েছে।  

    আলোচনা চলছে- উপজেলা থেকে কোন প্রকল্প স্বচ্ছভাবে বাস্তবায়ন করতে শুধু  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাই নয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারগণ এর তদারকি করেছেন, শুধু একজন পিআইও’র স্বাক্ষরেই বিল হয়না তাদেরও স্বাক্ষর প্রয়োজন হয়,তাহলে সংবাদ প্রকাশ করে শুধু পিআইও কে হয়রানী করা হবে কেন? একজন পিআইও’র নামে স্পেশাল কোন বরাদ্দ থাকেনা যে তিনি সেটা কাজ না আত্মসাৎ করে নিবেন। বরং সরকারি বরাদ্দগুলো জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে একজন পিআইও ঝড়-বৃষ্টি,রোধ উপেক্ষা করে ঘুরে বেড়ান উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। তারপরও সমাজের কিছু মহল রয়েছে মানুষের খুটিনাটি দোষ বেড় করার জন্য। তারা খুজে বেড়ান দোষত্রুটি।   সম্প্রতি উপজেলায় বিভিন্ন  প্রকল্পের বিষয়ে গণমাধ্যম এমন সংবাদে বিভিন্ন মহলের মাঝে সমালোচনার সৃষ্টি হয়েছে।

  • সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ

    সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মরনে গাছের চারা বিতরণ

    আজিজুল ইসলাম,যশোর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৬ষ্ট মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে বুধবার দুপুরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগ প্রধান কার্যালয়ের সামনে সাধারণ জনগণের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

    শার্শা উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গাছের চারা বিতরণ করেন।

    এসময় বিএনপি নেতা রফিকুল ইসলাম সন্তু, মোনায়েম হোসেন, মিকাইল হোসেন মনা, আব্দুর রাজ্জাক,উপজেলা বিএনপি সদস্য জামাল উদ্দীন, আনোয়ার হোসেন বাবু, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কবীর হোসেন, রফিক,বাবলু, অহিদুল, জুয়েল ও লাল্টু উপস্থিত ছিলেন।

  • নগরপিতা নয়, গরিব দুঃখী মিলে ৭০ লাখ গমানুষের সেবক হতে চাই: ডা.শাহাদাত

    নগরপিতা নয়, গরিব দুঃখী মিলে ৭০ লাখ গমানুষের সেবক হতে চাই: ডা.শাহাদাত

    মোঃ শহিদুল ইসলাম,
    বিশেষ সংবাদদাতাঃ

    আদালতের রায়ের পর শপথ নিয়ে আজ দায়িত্বভার গ্রহণ করলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার পর তিনি নগরীর টাইগার পাস এলাকার চসিক ভবনের প্রথম ফ্লোরে মেয়রের কক্ষে প্রবেশ করেন। এরপর মেয়রের আসনে বসেন তিনি। এসময় চসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। 

    এরপর মেয়র চসিকের কর্মকর্তাদের সাথে বিভিন্ন দাপ্তরিক বিষয় নিয়ে কথা বলেন। বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের দিক নির্দেশনাও দেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইলও তদারক করেন তিনি। এসময় তার ফেসবুক থেকে লাইভে প্রচার করা হয় দায়িত্ব গ্রহণের পর তার দাপ্তরিক কাজের চিত্র। তিনি উপস্থিত কর্মকর্তাদের মশক নিধনের ব্যাপারে নানা ধরনের নির্দেশনা দেন। 

    চসিক মেয়র শাহাদাত বলেন, মানসম্মত ওষুধ স্প্রে করতে হবে। ঘণ্টা-খানেক অবস্থানের পর সন্ধ্যা সাড়ে ৭টার কিছু সময় আগে তিনি চসিক ভবন ত্যাগ করেন। 

    চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, মেয়র মহোদয় চসিক ভবনে সন্ধ্যা সাড়ে ৬টার পর পৌঁছেন। এরপর তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি।

    এদিকে মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে নগরীর লালদীঘি পাড়ে চসিকের লাইব্রেরি ভবনের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি সাংবাদিকদের সাথে নানা বিষয় নিয়ে কথা বলেন। 

    চসিকের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, চসিকে প্রয়োজন চার হাজার থেকে সাড়ে চার হাজার কর্মকর্তা-কর্মচারী। আছে আট হাজার ৮০০। চিফ এক্সিকিউটিভ অফিসার বললেন ৪৪০ কোটি টাকা ঋণ নিয়ে দায়িত্বভার নিয়েছি। আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেব। ডেঙ্গু মশা মারতে মানসম্পন্ন ওষুধ স্প্রে দিতে চাই। আমি নিজেই স্পটে যাব। সকালে আমি বেশিক্ষণ অফিসে থাকব না। পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে আমি দৈনিক ২/৩ ঘণ্টা বাইরে থাকব। আমি প্রতিটি ওয়ার্ড পরিদর্শন করবো। কারো অবহেলা পেলে দুঃখের সঙ্গে বলতে চাই তাদের চাকরি থাকবেনা। দলীয় কর্মীরা কোন ধরনের রাজনৈতিক কাজে আসবেন না। রাজনীতি হবে বিকেল ৫টার পরে। 

    বাচ্চাদের খেলাধুলার কিছু নেই জানিয়ে মেয়র বলেন, বাচ্চারা খেলতে পারছে না। আমি প্রতিটি ওয়ার্ডে একটি করে মাঠ তৈরি করতে চাই। মোবাইলে চোখ রেখে বাচ্চাগুলোর সুস্থ মন তৈরি হচ্ছে না।

    ঢাকায় নগর সরকারের প্রস্তাবনা তুলে ধরার কথা জানিয়ে চসিক মেয়র বলেন, আমি সম্প্রতি বেশ কিছু টকশোতে অংশ নিয়েছি। অনেক মন্ত্রণালয়ে উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছি। সবখানে আমি একটি কথা তুলে ধরেছি। সেটি হলো নগর সরকার। নগর সরকার যদি প্রতিষ্ঠা হয় তাহলে সমস্ত সেবাদানকারী সংস্থাকে এক ছাতার নিচে আনা যাবে। কাজেই সিটি করপোরেশন যেহেতু এমন একটি প্রতিষ্ঠান যেটি জনপ্রতিনিধিদের অধীনে পরিচালিত হয়। তাই সমস্ত সেবাপ্রদানকারী সংস্থা যদি কাজ করে তাহলে পরিকল্পিত উন্নয়ন সম্ভব।

    বর্তমান প্রেক্ষাপটে এটি সময় সাধ্য ব্যাপার উল্লেখ করে তিনি বলেন, এটা যেহেতু সময় সাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমি আমার আপ্রাণ চেষ্টা করবো যেসব সেবাপ্রদানকারী সংস্থা আছে তাদের সাথে সমন্বয় করার।

    প্রসঙ্গত, ১৯৯৪ সালে এ বি এম মহিউদ্দিন চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর ‘নগর সরকার’ প্রস্তাবনা তুলে ধরার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। পরের মেয়র এম মনজুর আলমও মহিউদ্দিনের নগর সরকার নিয়ে ইতিবাচক আলোচনা করেছিলেন। শেষ পর্যন্ত নগর সরকারের ধারণা বাস্তব রূপ লাভ করেনি।