Author: desk

  • যশোরে জামায়াত নেতা হ-ত্যার ঘটনায় ৫ জন গ্রে-ফতার

    যশোরে জামায়াত নেতা হ-ত্যার ঘটনায় ৫ জন গ্রে-ফতার

    আজিজুল ইসলাম, যশোরঃ যশোরে ছুরিকাঘাতে জামায়াত নেতা আমিনুল ইসলাম সজল হত্যার ঘটনায় জড়িত দুই আসামিসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ।

    এ সময় তাদের হেফাজত থেকে হত্যা এবং বিভিন্ন অপরাধে ব্যবহৃত অস্ত্র ও চাকু উদ্ধার করা হয়েছে।

    বুধবার (৬ নভেম্বর) ও বৃহস্পতিবার (৭ নভেম্বর) শহরতলীর খোলাডাঙ্গা গাজিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়।

    বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে যশোর ডিবির ইন্সপেক্টর শহিদুল ইসলাম শহিদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জামায়াত নেতা আমিনুল ইসলাম সজলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা তদন্ত শুরু করে যশোর ডিবি পুলিশের একটি টিম।

    তদন্ত চলাকালে খোলাভাঙ্গা গাজিরহাট বাজার থেকে তদন্তে প্রাপ্ত দুই আসামী সাদমান রহমান সাকিন (১৯) ও আল-আমিন হোসেনকে (১৮) গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনায় জড়িত অন্যান্যদের নাম প্রকাশ করে। প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে গ্রেফতারকৃত আসামিদের পূর্বের ধারণকৃত একটি ভিডিও ফুটেজ জব্দ করে পুলিশ।

    ফুটেজটি পর্যালোচনায় দেখা যায়, মামলার এজাহারভুক্ত পলাতক আসামী লাবিব, সাকিনসহ ৪-৫ জন একটি মাদক সেবনের আসরে চাকু ও রিভলবার নিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। উক্ত ভিডিওর সূত্র ধরে সাকিন এর তথ্য মোতাবেক অভিযান পরিচালনা করে ভিডিওতে প্রাপ্ত কিশোর গ্যাংয়ের আরও তিন সদস্য রায়হান আহমেদ (২১), আব্দুর রহমান সাগর (২১) ও রিয়াদ হাসানকে (২১) গ্রেফতার করা হয়। আসামীরা সকলে যশোর শহরতলী ও শহরের খোলাডাঙ্গাওখড়কি এলাকার বাসিন্দা।

    গ্রেফতার করে আসামীদের স্বীকারোক্তি মোতাবেক রায়হান এর বসতবাড়ির সিড়িপথের নীচ থেকে বৃহস্পতিবার রাত দেড়টার সময় ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী লাবিব এর বাসায় অভিযান করে লাবিব শয়ন কক্ষে তল্লাশী করে হত্যা কাজে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

    ডিবি পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের মধ্যে আল-আমিন ও সাকিন নিজেদেরকে জড়িয়ে জামায়াত নেতা সজলের হত্যাকান্ডের সাথে জড়িত ১৩-১৪ জনের নাম প্রকাশ করে জানায় যে, ঘটনার ১৫-২০ দিন আগে এলাকার জনৈক ফখরুল ইসলাম এর এক স্বজনকে আসামী স্বরন ও রবিন পথরোধ করে ব্যাগ তল্লাশীর ঘটনায় ফখরুল ইসলাম বিষয়টি নিহত সজলকে নিয়ে প্রতিবাদ করে। এ সময় আসামি স্বরণ, লাবিব ও রবিনকে চড়থাপ্পর মারে নিহত সজল।
    উক্ত আক্রোশে আসামি স্বরণ, লাবিব ও রবিন সজলকে হত্যার পরিকল্পনা করে সঙ্গীয় ১০-১২ জনের সহযোগিতায় গত ৪ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে নামাজে যাওয়ার সময় পথিমধ্যে সজলকে গতিরোধ করে এলোপাতাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে চাকু দ্বারা ২১টি আঘাত করে রক্তাক্ত জখম করে। রক্তাক্ত সজলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সজলকে মৃত ঘোষনা করে।

    এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করেছেন বলে জানান ইন্সপেক্টর শহিদুল ইসলাম শহিদ।

  • তানোরে গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূর আত্মহ-ত্যা

    তানোরে গলায় ফাঁ-স দিয়ে গৃহবধূর আত্মহ-ত্যা

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরে দাম্পত্য কলহের জের ধরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিতে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। গত ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে তানোর ফায়ার সার্ভিস মোড়ের একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহতের নাম মুক্তা আক্তার ময়না(২৮)। সে উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) বিলশহর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
    স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মুক্তা আক্তার ময়না (২৮) উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) বিলশহর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। রবিউল ইসলাম স্ত্রী ময়নাকে নিয়ে তানোর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন আমজাদ হোসেনের ফ্ল্যাট বাসার দু’তলা ভাড়া নিয়ে বসবাস করতেন। বেশকিছু দিন যাবত তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছে। এর জের ধরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ময়না বলে মনে করছে প্রতিবেশীরা। ময়নার বাবার বাড়ি একই ইউনিয়নের নারায়নপুর গ্রামে। সে নরায়নপুর গ্রামের প্রয়াত উসমান আলীর (সাবেক ইউপি সদস্য) কন্যা।
    এদিকে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে তানোর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের(রামেক) মর্গে প্রেরণ করেছেন। অন্যদিকে ঘটনার পর পরই নিহতের স্বামী-শশুর গা-ঢাকা দিয়েছেন।
    এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ফায়ারসার্ভিস কর্মীদের সহযোগিতায় লাশ উদ্ধার ও পোস্টমর্টেমের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশ পোস্টমর্টেম করার পরে বোঝা যাবে ঘটনা হত্যা না আত্মহত্যা।

  • বানারীপাড়ায় সচেতনতা বিষয়ক পটগান পরিবেশন

    বানারীপাড়ায় সচেতনতা বিষয়ক পটগান পরিবেশন

    এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। বিদেশ গমনে সচেতনতা বিষয়ক বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে এনজিও ব্র‍্যাকের উদ্যোগে ‘পটগান’ পরিবেশন করা হয়। বানারীপাড়ায় ৪ নভেম্বর থেকে এই কর্মসূচি বাস্তবায়ন চলছে।
    এ দিন উপজেলা সলিয়াবাকপুর হাই স্কুল মাঠে বিকেলে ‘পটগান’ পরিবেশন করা হয়। ব্র‍্যাক মাইগ্রেশন অ্যান্ড রিইন্ট্রিগেশন সার্পোটারের সহায়তায় এবং ইউরোপিয়ন ইউনিয়নের সহযোগিতায় প্রত্যাশা-০২ বাস্তবায়ন করছে। যারা বিদেশ গিয়ে প্রতারনার শিকার হয়েছে তাদের সহায়তা এবং যারা বিদেশ গমনে ইচ্ছুক তাদেরকে পটগানের মাধ্যমে নিয়মাবলী বর্ননা করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন প্রবাস বন্ধু ফোরামের সভাপতি ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান, সম্পাদক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম, বিএনপির ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল লতিফ, ইউপি সদস্য আব্দুল জলিল, মোঃ মাসুম, মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যনেজার আজিজ আহমেদ, রুপান্তর পরিচালক মিজানুর রহমান পান্না, ব্র‍্যাকের কোঅর্ডিনেটর(এমআরএসি) দেবানন্দ মন্ডল, জেলা কোঅর্ডিনেটর এমদাদুল হক, ব্র‍্যাক পিও(চাখার) মোঃ সোভন খান প্রমূখ।#

  • পুঠিয়ায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্দ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

    পুঠিয়ায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্দ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

     পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ

    পুঠিয়ায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্দ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বন্যাট্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এতে উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম মন্ডল।

    উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রুকন্নুজ্জামান আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেয়র আল মামুন খান,, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আমিনুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেয়র আসাদুল ইসলাম আসাদ, সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল আলম খন্দকার লাল্টু।

    এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি এড. আব্দুস সামাদ মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক একরামুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হায়াত,

    উপজেলা যুবদলের সাবেক সভাপতি খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আলাল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক রায়হান,  উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জনি আহম্মেদ, মেহেদী ইসলাম, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মেহেদী আলম মিলন, পৌর যুবদলের সাবেক আহবায়ক নেফাউর রহমমান সুমন, সাবেক যুগ্ম- আহবায়ক মাসুদ রানা, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামসুদ্দোহা বাবু, সাবেক সাধারণ সম্পাদক শামীম,সাবেকপৌর শ্রমিক দলের সদস্য সচিব সুজন ঘোষসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

    সভায় বক্তারা ৭ই নভেম্বরের তাৎপর্য ও জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা। #

    মাজেদুর রহমান ( মাজদার)
    পুঠিয়া, রাজশাহী। 

  • রাজারহাটে অভিযোগেও মিলছে না আমানতকারী ডিপিএস এর টাকা

    রাজারহাটে অভিযোগেও মিলছে না আমানতকারী ডিপিএস এর টাকা

    এনামুল হক সরকার,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:তারিখ:০৭-১১-২০২৪ইং।কুড়িগ্রামের রাজারহাটে অভিযোগ করেও মিলছে না আমানতকারীর টাকা।উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তার জন্য জমানো আমানতকারীদের গচ্ছিত লক্ষ লক্ষ টাকা আত্মসাত করতে সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক কৌশলে দু’জনই দুজনের বিরুদ্ধে তুলেছেন টাকা আত্মসাতের পাল্টা-পাল্টি অভিযোগ। ডিপিএস এর মেয়াদপূর্তির চারমাস পড়েও সমিতি থেকে সমুদায় টাকা না পেয়ে কুড়ারপাড় আদর্শ বণিক সমবায় সমিতির সভাপতি মো: বাদল মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকের বিরুদ্ধে টাকা আত্মসাতের লিখিত অভিযোগ করেছেন আমানতকারী জামাল উদ্দিন।কুড়ারপাড় আদর্শ বণিক সমবায় সমিতি লিমিটেড কার্যালয়টি উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাব গ্রামের কুড়ারপাড় বাজারে অবস্থিত।

    অভিযোগকারি জামাল উদ্দিন(৬৪) বলেন,আমি আমার ছেলে রুবেল হোসেনের নামে ৫বছর মেয়াদি একটি ডিপিএস এর মেয়াদপূর্তির পড়ে বইটি সমিতির কার্যালয়ে জমা করি।ডিপিএস বইটি জমা করার চারমাস অতিক্রম হলেও সভাপতি সম্পাদক আমার ৫২ হাজার টাকা ফেরত না দিয়ে টালবাহানা শুরু করে।পরে আমি রাজারহাট থানায় অভিযোগ করি,সেখানে সমাধান না হওয়ায়,বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অভিযোগ দেই এবং সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা বরাবর অভিযোগ করি।

    সমিতির আর এক সদস্য চেতনা গ্রামের বাসিন্দা রাজু আহমেদ জানান আমার পরিবারের তিন সদস্যের নামে দৈনিক ১শত টাকা করে দুটি ও মাসিক ১৫শ টাকা দুইবছর মেয়াদি ডিপিএস চালু করি।একটি বইয়ের মেয়াদপূর্ণ হয়েছে।অপরদুটি বইয়ে জমা চলমান ছিলো।তিনটি বইয়ে জমা হয়েছে ৬৬হাজার তিনশ টাকা।এখন আর কিস্তি নিতে আসেনা মাঠকর্মী।একই গ্রামের বাসিন্দা রইচ উদ্দিন বলেন এলাকার ছেলে ওই সমিতির মাঠকর্মী তাইজুল ইসলামের মারফতে একটি ৫বছর মেয়াদি ডিপিএস চালু করি,তিনবছর পুর্ণ হয়েছে।এখন মাঠকর্মী কিস্তি নিতে আসেনা,তাইজুল ইসলাম নাকি চাকুরী ছারছে।পরবর্তীতে আমি স্থানীয় মেম্বারসহ সমিতির অফিসে যোগাযোগ করে বই জমা দেই।আরেক সদস্য মজিদ মিয়া বলেন,আমি দুইবছর মেয়াদি ডিপিএস করি,আমার ১৪হাজার ৬শ টাকা জমা হয়েছে, বই জমা নিয়ে এখন টাকা ফেরত দিচ্ছেনা।কুড়ারপাড় বাজারে প্রবীণ ঔষধ বিক্রেতা ও পল্লী চিকিৎসক আব্দুল আজিজ বলেন,আমার নাতি ফরিদুল ইসলামের নামে ৫ বছর মেয়াদি দৈনিক ১শত টাকা জমার ডিপিএস করি।সেই ডিপিএস পাস বইয়ে প্রায় ২৬মাস টাকা জমা করি।হঠাৎ করে মাঠকর্মী সঞ্চয় নিতে আসা বন্ধ করে।প্রায় ৪ মাস ধরে অফিস খুলছে না।জানতে পেড়েছি যে এলাকায় ডিপিএসের মেয়াদপূর্তির সদস্য রয়েছে সেইসব এলাকায় কিস্তি নিচ্ছেনা সমিতির সাধারণ সম্পাদক মালেক।মেয়াদপূর্তির কয়টি বই জমা দিয়েছে সদস্য জানতে চাইলে কুড়ারপাড় আদর্শ বণিক সমবায় সমিতি লিমিটেড সভাপতি মো:বাদল মিয়া বলেন সেটি মালেক ভালো বলতে পারবে।আমি সভাপতি পদ থেকে ইস্তফা দেই।ওই সময় উপজেলা সমবায় অফিস থেকে প্রায় ৫ মাস পুর্বে অডিটের কাগজ চেয়েছিলো,সেটা মুল্যায়ন না করায় আমি ইস্তফা দেই।এছাড়াও আমার একটা বইয়ের মেয়াদপূর্তির পড়ে সমিতি থেকে টাকা ফেরত পাবো।সমিতির সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন,জামাল কোথায়!কোথায়! অভিযোগ করার শখ করুক।অফিস বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অফিস খোলা হয়না,কালেকশন আমি করতেছি।সভাপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বলেন? তাহলে বাদল ভাইয়ের টাকাগুলা কে? দিবে।সে মাঠকর্মী মতিয়ারের কাছে যে টাকা গুলো নিয়েছে সেটি কে দিবে?।মাঠকর্মী মতিয়ার অনেক টাকা আটকায়।সেই টাকাগুলো রাতারাতি সভাপতি বাদল ও সহ-সভাপতি হুমায়ুন কবীর নিয়ে নেয়।তাদেরকে আমি বলছি তোমরায় যদি টাকা তুলি নেন তাহলে তাদের টাকা ফেরত দিবে কে?।বাদল আমার দুটি চেক আটকিয়ে রাখছে।জামাল আমার কাছে আসছিলো,আমি বলছি টাকা দিতে পারবোনা,তখন তিনি পাস বই চেয়েছেন তখন আমি বই ফেরত দেই।তবে আমরাও ঋন গৃহীতার কাছে টাকা পাব,সেগুলো মাঠে রয়েছে বলে জানান আবদুল মালেক।

    এবিষয়ে রাজারহাট উপজেলা সমবায় কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম রাসেল বলেন,আমানতকারী ক্ষতিগ্রস্থ হলে থানায় অভিযোগ করতে বলেন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন জেলা অফিস রেজিষ্ট্রেশন দিয়ে থাকে সেখানে কথা বলেন।#(ছবি ও কপি সংযুক্ত)

    এনামুল হক সরকার
    রাজারহাট,কুড়িগ্রাম।

  • পাথরঘাটায় ইউপি সদস্যের উপরে দুর্বৃ-ত্তদের হা-মলা।

    পাথরঘাটায় ইউপি সদস্যের উপরে দুর্বৃ-ত্তদের হা-মলা।

    পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় আলমগীর শেখ নামক এক ইউপি সদস্যের উপরে দুর্বৃত্তরা হামলা করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এঘটনা ঘটে বলে আলমগীর শেখের ছেলে আমিনুল ইসলাম রণি জানিয়েছেন।

    খোজ নিয়ে জানা যায়, ভিজিএফ কার্ডধারীদের সহায়তার চাউল প্রদান করার উদ্দেশ্যে পাথরঘাটা খাদ্যগুদামে যাওয়ার পথে নতুন বাজার ব্রিজের দক্ষিণ পাড়ে একটি চা’দোকানের কাছে ১০/১২জনের একদল দুর্বৃত্ত তার ওপরে হামলা চালায়। হামলায় কিল-ঘুষি এবং মারধরের সময় আলমগীর শেখ মাটিতে লুটিয়ে পরে। স্থানীয় লোকজন ধরাধরি করে হাসপাতালে নিয়ে আসে।

    ঘটনায় আলম মোল্লা নামক একজনের সংপৃক্ততা রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। ।

    অমল তালুকদার
    পাথরঘাটা বরগুনা।

  • বাগআঁচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

    বাগআঁচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

    আজিজুল ইসলাম,যশোরঃ যশোরের শার্শার বাগআঁচড়ায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনে বৃহস্পতিবার বিকালে বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বিশিষ্ট ব্যবসায়ী ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি নেতা মোনায়েম হোসেনের সভাপতিত্বে ও শার্শা উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাবুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহব্বায়ক জাহাঙ্গীর হোসেন।
    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি সদস্য ও কায়াবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল হোসেন।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দীন,শার্শা উপজেলা বিএনপির সদস্য ও কায়বা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহারিয়ার হোসেন মুকুল,ওলিয়ার রহমান,বিএনপির নেতা রফিকুল ইসলাম সন্তুু,মিকাইল হোসেন মনা,সেচ্ছা সেবক দলের সাবেক সদস্যসচিব সেলিম হোসেন আশা,যুগ্ন আহ্বায়ক তৌহিদ হোসেন,যুবদলের যুগ্ন আহব্বায়ক সোহাগ ও কবির হোসেন,কায়বা ইউনিয়ন বিএনপি নেতা প্রভাষক আলমগীর কবির, প্রভাষক হুমায়ন কবির,আব্দুল মান্নান সহ বিএনপি যুবদল, ছাত্রদল,কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে শার্শা উপজেলা বিএনপির সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি র‍্যালী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর আগে সকালে দিবসটি উপলক্ষে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

  • বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযানে ০৩টি জ্বালানী তেলের পাম্পের ডিসপেন্সিং ইউনিট বন্ধ ঘোষনা

    বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযানে ০৩টি জ্বালানী তেলের পাম্পের ডিসপেন্সিং ইউনিট বন্ধ ঘোষনা

    প্রেস বিজ্ঞপ্তি

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে :
    ১। মেসার্স সিরাজ এন্ড সন্স ফিলিং স্টেশন, উলিপুর, কুড়িগ্রাম এর প্রতি দশ লিটার ডিজেল পরিমাপে ৪২০ মি. লি. এবং অকটেন পরিমাপে ২২০ মি. লি. কম পাওয়ায় ডিসপেন্সিং ইউনিট দুটি বন্ধ করা হয়। এছাড়াও আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্টের মেয়াদ শেষ হওয়ায় এবং ট্যাংকলরির ক্যালিব্রেশন সনদের মেয়াদ শেষ হওয়ায় সেগুলো দ্রুত নবায়ন করার পরামর্শ প্রদান করা হয়।
    ২। মেসার্স বিনিময় প্রাইম ফিলিং স্টেশন, মোস্তফী, লালমনিরহাটের প্রতি দশ লিটার ডিজেল পরিমাপে ২৯০ মি.লি. কম পাওয়ায় ডিসপেন্সিং ইউনিটটি বন্ধ করা হয়।
    ৩। মেসার্স সোহরাব পেট্রোলিয়াম, নব্দীগঞ্জ, রংপুর এর প্রতি দশ লিটার অকটেন পরিমাপে ৬৭০ মি.লি. ও ডিজেল পরিমাপে ৭৫০ মি. লি. কম পাওয়ায় ডিসপেন্সিং ইউনিট দুটি বন্ধ করা হয়।

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক (মেট্রোলজি) জনাব মোঃ মাছুদুল হক এর নেতৃত্বে অভিযানে আরও অংশগ্রহণ করেন জনাব সন্দীপ দাস, পরীক্ষক (মেট্রোলজি/রসায়ন)।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সুজানগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

    সুজানগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামের সভাপতিত্বে এবং এসএপিপিও আলমগীর হোসেনের সঞ্চালনায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ ফারুক চৌধুরী। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম জানান, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সুজানগর উপজেলার ৮১১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্রা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এই প্রনোদনা কর্মসূচিতে ২৫০০জন কৃষকের প্রত্যেকে ২০কেজি করে গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার, ৫০ জন কৃষক ০২ কেজি করে ভূট্রা বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার, ৩৫০০ জন কৃষক ০১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার, ১২০০ জন কৃষক ০১ কেজি করে শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার, ২৫০ জন কৃষক ১০ কেজি করে চিনাবাদাম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ০৫ কেজি করে এমওপি সার, ৪০০ জন কৃষক ০৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ০৫ কেজি করে এমওপি সার, ২০০ জন কৃষক ০৮ কেজি করে খেসারী বীজ, ১০ কেজি ডিএপি সার ও ০৫ কেজি করে এমওপি সার এবং ১০ জন কৃষক ০২ কেজি করে অড়হড় বীজ, ০৫ কেজি ডিএপি সার ও ০৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হচ্ছে।

    সুজানগর(পাবনা) প্রতিনিধি

  • বেতাগীতে ইউএনও এর সাথে শিক্ষার্থীদের জবাবদিহিতামূলক অধিবেশন  অনুষ্ঠিত

    বেতাগীতে ইউএনও এর সাথে শিক্ষার্থীদের জবাবদিহিতামূলক অধিবেশন অনুষ্ঠিত

    বেতাগী বরগুনা প্রতিনিধি

    ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলা শাখার আয়োজনে জাগো ফাউন্ডেশনে সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১২ টায় কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে ইউএনও-এর সাথে একই বিদ্যালয় এর শতাধিক শিক্ষার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    আয়োজিত সভায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ – বরগুনা জেলার সভাপতি মো. খাইরুল ইসলাম মুন্নার
    সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ফারুক আহমেদ।
    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা নাসরিন, এনজিও সমন্বয়কারী মো. রফিকুল ইসলাম, ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার সহ-সভাপতি ইশরাত জাহান লিমা, সাধারণ সম্পাদক আবু জাফর, পাবলিক রিলেশন আফিসার সোহানুর রহমান সৈকত, কমিটি মেম্বার আরিফুল ইসলাম মান্না, মাঈনুল ইসলাম তন্ময়, তৌহিদ হোসেন, রাইসা সিকদার, মো. জিহাদ প্রমুখ।
    বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ,কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ৮ শ্রেণীর শিক্ষার্থী সাবরিনা শিফা, আদ্রিতা হালদার মম, নাবিলা জান্নাত, খাদিজা, ইসরাত জাহান মুক্তা, হনুফা আক্তার, হাফসা আলম, সাদিয়া আক্তার ইমা।

    এসময় শিক্ষার্থীরা বিদ্যালয়ে সেনিটাইজেশন, ডিবেটিং ক্লাব, লাইব্রেরী, ক্যান্টিন স্থাপন, টাস্ক ফোর্স গঠন সহ নারী শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের কঠোর হওয়ার আহ্বান জানান। এছাড়াও দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পিড ব্রেকার নির্মান ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের কথা বিবেচনায় স্কুল নিকটবর্তী দোকান সমূহের অস্বাস্থ্যকর খাদ্য তৈরির অভিযোগ তুলে ধরেন শিক্ষার্থীরা।

    উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, এই আয়োজনের মাধ্যমে আমি এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং নারী শিক্ষার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হয়েছি। অতি দ্রুত আমরা সকল সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো এবং নারী শিক্ষার হার বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ এতো সুন্দর একটি আয়োজন করার জন্য ভলান্টিয়ার ফর বাংলাদেশ-বরগুনা জেলাকে ধন্যবাদ জানান।