Author: desk

  • পাইকগাছায় উপকূল দিবস পালিত

    পাইকগাছায় উপকূল দিবস পালিত

    পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।
    উপকূলের জলবায়ু বিপন্ন মানুষের সুরক্ষার জন্য জলবায়ু ন্যায্যতার দাবিতে পাইকগাছায় উপকূল দিবস পালিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি এর আযোজনে মঙ্গলবার সকাল ১১ টায় নতুন বাজার চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বনবিবি এর সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেনে,কবি ও ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি।
    বিশেষ অতিথি ছিলেন, নতুন বাজার ব্যবসাহী সমবায় সমিতির সভাপতি অশোক ঘোষ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু, শিক্ষক ফাতেমা বেগম,দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন। আলোচনা সভায় বক্তৃতা করেন, কবি রাবেয়া আক্তার মলি, লিনজা আক্তার মিথিলা, পুষ্পিতা শীল জ্যতি, গৌতম ভদ্র, শাহিনুর রহমান প্রমুখ।
    আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলের উপর দিয়ে বয়ে গিয়েছিল সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ে উপকূল লন্ডভন্ড করে দেয়। এই ঘূর্ণিঝড় গোটা বিশ্বকে কাপিয়ে দিয়েছিল। উপকূল দিবস সরকারি ভাবে পালন করলে উপকূলের সুরক্ষা, উপকূলের সংকট, সম্ভাবনা, বিকাশ ও নিরাপত্তা নিশ্চিত হবে।
    অনুষ্ঠানের বক্তারা আরো বলেন, ৭০ এর ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও নিহতদের স্মরণে বছরে অন্তত একটি বার সবাই মিলে আলোচনা করার জন্য উপকূলবাসীর পক্ষ থেকে ১২ নভেম্বরকে সরকারী ভাবে উপকূল দিবস ঘোষণার দাবী জানান। অনুষ্ঠানে স্কুল পর্যায় উপকূল বিষয়ক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের পুরুস্কার প্রদান করা হয়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • ১৪ থেকে ১৬ নভেম্বর সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব

    ১৪ থেকে ১৬ নভেম্বর সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    সুন্দরবনের দুবলারচরে রাস উৎসব ঘিরে উপকূল অঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। রাস উৎসবে যেতে পূর্ণার্থী ও দর্শনার্থীদের প্রস্তুতি নেয়া শুরু হয়েছে।
    প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের ভরা পূর্ণিমায় সুন্দরবনের দুবলারচর আলোরকোলে ৩ দিন ব্যাপী রাস মেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও রাস পূর্ণিমা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুর্ণস্নান অনুষ্ঠিত হবে।
    তবে জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবারও পুণ্যার্থী ছাড়া অন্য কেউ ওই সময় সুন্দরবনে ভ্রমণ করতে পারবেন না। এ ছাড়া এবারও উৎসবকে কেন্দ্র করে হচ্ছে না রাসমেলা। খোজ নিয়ে জানা গেছে, উ্পকুলীয় এলাকার অসৎ কিছু শিকারী উৎসবে শুরু হওয়ার ১০/১৫ দিন আগে জেলে ও বনজীবী সেজে বিভিন্ন কৌশলে বনের মধ্যে প্রবেশ করে। আবার রাস উৎসব শুরু হলে শিকারীরা তীর্থযাত্রীদের সাথে একত্রিত হয়ে মিশে যায়। মেলার আনন্দে মেতে উঠা দর্শনার্থী ও নিরাপত্তা কর্মীদের চোখ ফাকি দিয়ে হরিণ শিকারে মেতে উঠে।
    রাসপূর্ণিমা উপলক্ষে আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী সুন্দরবনের দুবলারচরে শুধু সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। পুর্ণ্যস্নানে নিরাপদে যাতায়াতের জন্য দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ পাঁচটি পথ নির্ধারণ করেছে। এ সকল পথে বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।পূজা ও পুর্ণ্যস্নানে আগত তীর্থযাত্রীরা বিভিন্ন নদী পথে লঞ্চ, ট্রলার, স্পীডবোট ও দেশি নৌকাযোগে গমন করে থাকেন। এক্ষেত্রে অনুমোদিত পাঁচটি পথ হলো: বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী হয়ে দুবলার চর। কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বজবজা হয়ে আড়ুয়া শিবসা-শিবসা নদী-মরজাত হয়ে দুবলার চর। নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদী হয়ে দুবলার চর। ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন-তিনকোনা দ্বীপ হয়ে দুবলার চর এবং বগী-বলেশ্বর-সুপতি স্টেশন-কচিখালী-শেলার চর হয়ে দুবলার চর।
    পুর্ণ্যস্নানে অংশ নিতে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের ১৪ থেকে ১৬ নভেম্বর-এ তিন দিনের জন্য অনুমতি প্রদান করা হবে এবং প্রবেশের সময় এন্ট্রি পয়েন্টে লঞ্চ, ট্রলার ও নৌকার প্রবেশ ফি, অবস্থান ফি এবং লোকের সংখ্যা অনুযায়ী বিধি মোতাবেক রাজস্ব আদায়পূর্বক পাশ প্রদান করা হবে। অনুমতি পেতে জাতীয় পরিচয় পত্রের কপিসহ তীর্থযাত্রীদের আবেদন করতে হবে। প্রতিটি অনুমতিপত্রে সিল মেরে পথ/রুট উল্লেখ্য করা হবে এবং তীর্থযাত্রী ও দর্শনার্থীগণ পছন্দমত একটি রুট বা পথ ব্যবহার করবেন। ১৪ নভেম্বর দিনের ভাটায় যাত্রা আরম্ভ করতে হবে। রাসপূূর্ণিমা পুর্ণ্যস্নানে উদ্দেশ্যে নির্ধারিত নৌযান রুটে শুধু দিনের বেলায় চলাচল করতে পারবে। বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া কোথাও লঞ্চ, ট্রলার ও নৌকা থামানো যাবে না। ট্রলারে প্রয়োজনীয় সংখ্যক লাইভ জ্যাকেট বা বয়া সংরক্ষণ করতে হবে।
    প্রতিটি জলযানের গায়ে রঙ অথবা স্টিকার দিয়ে বি,এল,সি-সিরিয়াল নম্বর, তীর্থযাত্রী-পুণ্যার্থীর সংখ্যা উল্লেখ করা হবে। সুন্দরবনে প্রবেশকালে প্রতি তীর্থযাত্রী/পুণ্যার্থীকে একটি করে টিকেট বা টোকেন প্রদান করা হবে। সুন্দরবনের অভ্যন্তরে অবস্থানকালীন টোকেন বা টিকেট সর্বদা নিজের সাথে রাখতে হবে। প্রতিটি লঞ্চ, নৌকা ও ট্রলারকে আলোরকোলে স্থাপিত কন্টোলরুমে আবশ্যিকভাবে রিপোর্ট করতে হবে। এর ব্যত্যয় করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাসপূর্ণিমা পুর্ণ্যস্নানের সময় কোন বিস্ফোরকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ব্যবহার ও বহন নিষিদ্ধ। কারো কাছে কোন আগ্নেয়াস্ত্র, বিস্ফোরকদ্রব্য, হরিণ মারার ফাঁদ, দড়ি, গাছ কাটার কুড়াল, করাত ইত্যাদি অবৈধ কিছু পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন অবস্থায়ই সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেমন প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস বা চামচ বহন করা যাবে না। লঞ্চ, ট্রলার, নৌকায় এবং পুর্ণ্যস্নান স্থলে মাইক বাজানো, পটকা, বাজি ইত্যাদি ফোটানোসহ সকল প্রকার শব্দ দূষণ নিষিদ্ধ। রাসপূর্ণিমায় আগত পুণ্যার্থীদের সুন্দরবনে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র অথবা ইউপি চেয়ারম্যানের নিকট হতে প্রাপ্ত সনদপত্রের মূলকপি সাথে রাখতে হবে। তীর্থযাত্রীদের উল্লিখিত নিদের্শনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন সুন্দরবন পশ্চিম বন বিভাগ।

  • তানোরে বিনামূল্যে সার-বীজ বিতরণ

    তানোরে বিনামূল্যে সার-বীজ বিতরণ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে চলতি অর্থবছরের রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্য মুখী চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারী ও অড়হড় ফসল আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে ১০ হাজার ৬৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
    জানা গেছে, গত ১১ নভেম্বর
    সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ কর্মসুচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমানপ্রমুখ।
    কৃষি অফিস সুত্রে জানা যায়, প্রণোদনার আওতায় এক হাজার ২০০ জন কৃষককে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৫০ জন কৃষককে ১০ কেজি ভুট্টা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৯ হাজার কৃষককে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।এছাড়াও ৩০০ জন কৃষককে মসুর ডাল বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়। অন্যদিকে ১০ জন কৃষককে খেসারী ডাল বীজ ৮ কেজি, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়। শীতকালীন পেঁয়াজ বীজ দেয়া হয় ৫০ জন কৃষককে তাদের এক কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি এবং অড়হড় বীজ দেয়া হয়। এছাড়াও ৪০ জন কৃষককে ২ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এসময় উপজেলার সাত ইউনিয়ন ও দুই পৌরসভার উপকারভোগী প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

  • কালীগঞ্জে বি ১০৩ ধান গবেষণায় নমুনা শস্য কর্তন

    কালীগঞ্জে বি ১০৩ ধান গবেষণায় নমুনা শস্য কর্তন

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা। এখন আমন মৌসুম চলছে। বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুুুদ লালচে সোনালী ধান খেত। যতো দূর চোখ যায়, কেবল হলুুুদ লালচে সোনালী আর হলুুুদ লালচে সোনালী। এমন অপরুপ দৃশ্য দেখে সবাই মুগ্ধ। আর কেয়েক দিনের মধ্যে পুরো পুরি ভাবে পাকা ধান কাটা শুরু হবে। গোলায় উঠাবে নতুন ফসল।

     এবার আমনের নতুন ধান  ১০৩বি ধান গবেষণায় বোপনা করা হয়। গত ১২ই নভেম্বর ২০২৪ইং সেই বি ১০৩ধান কর্তন করা হয়। কর্তনে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়,অতিরিক্ত কৃষি অফিসার আরিফুর রহমান, কৃষক সহ আরো অনেকে। 

    বি ১০৩ধান কৃষি গবেষণায় উৎপাদন হার ৫.৮ টন, হেক্টর প্রতি প্রায়, প্রতি ৩৩শতাংশে প্রায় ২০মন। উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়,বলেন ভালো বীজে ভালো ফলন হয়। এবং রোগ বালাই কম হয়।ভালো জায়গাতে  বীজ বপন করেন। অনুকূল আবহাওয়া থাকালে  এবং নিবিড় পরিচর্যাসহ যথা সময়ে জমিতে সার কীটনাশক ও সেচ দিলে ভালো ফলন হয়। আর লক্ষ মাত্রা পূরন হবে বলে আশা করছি। তাই সকল কৃষক ভাইদের বলি সবাই ভালো বীজ দিয়ে কৃষি আবাদ করবেন।

    হাসমত উল্লাহ ।।

  • মোড়েলগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে  বাজার অভিযানে সেনাবাহিনী ও টাস্কফোর্স কমিটি

    মোড়েলগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার অভিযানে সেনাবাহিনী ও টাস্কফোর্স কমিটি

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে এবং অসাধু ব্যবসায়ীদের প্রতিরোধ করতে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালিত হয়েছে।

    সোমবার (১১ নভেম্বর) সেনাবাহিনীর সহযোগিতায় মোরেলগঞ্জ বাসস্ট্যান্ড,মোরেলগঞ্জ বাজার, এলাকায় টাস্কফোর্সের অভিযানে কমিটির সদস্যরা নানা অনিয়মের কারণে ১৩ টি প্রতিষ্ঠানকে ৯৫০০০ হাজার টাকা জরিমানা করেন।

    অভিযানে পণ্যের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করা, বেশি দামে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৩টি প্রতিষ্ঠানকে ৯৫’হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পলিথিনের ব্যবহার নিষিদ্ধের বিষয়ে অবগত করা হয়।

    অভিযানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন এ. এন. এম. মুরাদুজ্জামান,জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোরেলগঞ্জ উপজেলা শাখার শিক্ষার্থী প্রতিনিধি সদস্যরা।

    ক্যাপ্টেন এ.এন.এম মুরাদুজ্জামান বলেন, “আমরা প্রতিটি দোকানে গিয়ে পণ্যের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা, মূল্য তালিকা প্রদর্শিত আছে কিনা এবং তা অনুযায়ী বিক্রি হচ্ছে কিনা, এবং পণ্যের গুণগত মান সঠিক আছে কিনা তা নিবিড়ভাবে পরিদর্শন করেছি। কোনো অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ভবিষ্যতে একই ধরণের অনিয়ম পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে,” বলে তিনি ব্যবসায়ীদের প্রেষণা প্রদান করেন।

  • গাইবান্ধায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

    গাইবান্ধায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

    মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধায় ৪ আগস্টে ছাত্র জনতার মিছিলে গুলির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন গুলিবিদ্ধ এক দর্জি।

    মামলা সূত্রে জানা গেছে, গত ৪/০৮/২৪ ইং তারিখে গাইবান্ধা এসপি অফিসের গেটের সামন থেকে সরকার পতন আন্দোলনের মিছিল সার্কিট হাউসের দিকে যাওয়ার প্রাক্কালে তৎকালীন প্রধানমন্ত্রী আ’লীগ সভানেত্রীর নির্দেশক্রমে পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম,সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানার সরাসরি হুকুমে আন্দোলনরত ছাত্র জনতার মিছিলে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। এতে মামলার বাদি সুন্দরগঞ্জ উপজেলাট কিসামত হলদিয়া গ্রামের মৃত দিল মোহাম্মদের ছেলে  মোঃ ওয়াহেদুর রহমান(৪২) এর শরীরে ৯টি গুলি লাগে। এতে বাদী মাটিতে লুটিয়ে পড়েন। পাশাপাশি বাদির সাথে থাকা রাশেদুজ্জামান আশিকসহ নাম না জানা অসংখ্য ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মামলার সাক্ষীরা বাদিকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা গুলিবিদ্ধ প্রায় শতাধিক ছাত্র জনতার চিকিৎসা চলাকালীন সময়ে মামলার আসামি ৫ হতে ১০ নং আসামী যথাক্রমে গাইবান্ধা জেলা আলীগের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক মন্ডল,  জেলা যুবলীগ সভাপতি সর্দার সাঈদ হোসেন লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব,সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আসিফ সরকার,সাধারণ সম্পাদক মোঃ মোসাদ্দেক মামুনসহ ৫০ হতে ৬০জন সন্ত্রাসী হামলা করে তাদেরকে বের করে দেন। এমতাবস্থায় বাদীর ডান হাতের মধ্যে একটি গুলি থাকা অবস্থায় হাসপাতাল ত্যাগ করতে বাধ্য হন। পরে সদর থানাধীন হাট লক্ষ্মীপুরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে গুলি বের করেন। বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে মামলা করতে দেরি হয়েছে বলে বাদী এজাহারে উল্লেখ করেন। যার কারনে আজ ১১/ ১১/২৪ ইং তারিখ ২ দুপুর ২ ঘটিকার সময় গাইবান্ধা আমলি আদালতে বাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ কে আসামি করে একটি মামলা করেন। যার মামলা নং-০১।

  • সুজানগর পৌর পেঁয়াজ হাটের অ-বৈধ স্থাপনা উচ্ছেদ

    সুজানগর পৌর পেঁয়াজ হাটের অ-বৈধ স্থাপনা উচ্ছেদ

    এম এ আলিম রিপন ঃ সুজানগর পৌর পেঁয়াজ হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। স্থানীয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেশের অন্যতম বৃহৎ এ পেঁয়াজ হাটটিতে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল প্রভাবশালী মহল। ফলে দেশের অন্যতম এই হাটে অবৈধ স্থাপনার কারণে অনেক কৃষককে সুজানগর-পাবনা সড়কের পাশে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হতো। ফলে সড়কে অসহনীয় যানজটের সৃষ্টি হতো। সোমবার(১১ নভেম্বর) উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে প্রথম ধাপে হাটের সরকারি জমি দখল করে গড়ে তোলা কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা প্রশাসন পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান উপস্থিত ছিলেন। এর আগে অবৈধ স্থাপনা দোকান মালিকদের সরিয়ে নিতে বলা হয়। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাটের এই জায়গা দখল করে অবৈধভাবে ভাড়া আদায় করছিল একটি অসাধু চক্র। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান,অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে হাটের জায়গা দখল করা হয়েছিল। এ ছাড়া অস্থায়ীভাবে স্থাপনা নির্মাণ করার কারণে প্রতিনিয়ত এই হাটে ভোগান্তিতে পড়তে হয়েছে পেঁয়াজ ক্রয়- বিক্রয় করতে আসা মানুষদের। তাই এই অভিযান পরিচালনা করা হয়। হাটের অন্য সকল অবৈধ স্থাপনাও সরকরি নিয়মনীতির আলোকে পর্যায়ক্রমে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • রংপুর মহানগরীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা

    রংপুর মহানগরীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি।

    বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এবং জেলা প্রশাসন, রংপুর এর যৌথ উদ্যোগে রংপুর মহানগরীতে ১১.১১.২০২৪ ইং একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে প্লেইন কেক পণ্য সিএম লাইসেন্সবিহীন উৎপাদন ও বিক্রয়- বিতরণ করায় মেসার্স রঙ্গপুর বেকারী, রবার্টসনগঞ্জ, আলমনগর, মহানগর, রংপুর কে ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ২৫,০০০/- জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জনাব তানজিনা খাতুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর। প্রসিকিউটর হিসেবে ছিলেন মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ নাসির উদ্দিন,পরিদর্শক (মেট্রোলজি)।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় ট্রেনযোগে ট্রাভেল ব্যাগে মাদকদ্রব্য বহনকালে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোঃ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় অদ্য ১১ নভেম্বর ২০২৪ খ্রিঃ, সকাল ১১.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকায়’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন নারী মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোছাঃ সায়মা খাতুন (২৩), পিতা- মোঃ শফিকুল ইসলাম, সাং-কালুপুর (ঠাকুর পালসা) এবং ২। মোছাঃ শারমীন খাতুন (৩৩), পিতা-মোঃ সাদেকুল ইসলাম, সাং-লাহুরপুর (মড়লপাড়া), উভয় থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • নেছারাবাদে টয়লেটের পাশে সবজি মার্কেট দুর্ভোগে কয়েক হাজার ক্রেতা বিক্রেতা

    নেছারাবাদে টয়লেটের পাশে সবজি মার্কেট দুর্ভোগে কয়েক হাজার ক্রেতা বিক্রেতা

    আলিফ হোসেন,

    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    নেছারাবাদে এলডিপির আওতাধীন বাজার উন্নয়ন প্রকল্পের কোটি টাকার নির্মানাধীন ভেজা মার্কেটের কাজ বন্ধ করে দিলেন ইউএনও। উপজেলা জগন্নাথকাঠি বন্দর ব্যবসায়িদের জন্য নির্মানাধীন সবজি বাজার মার্কেটের কাজ বন্ধ থাকায় দুর্ভোগে দেড় শতাধিক সবজি বিক্রেতা। তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেছেন, সরকারি খালের অংশ দখল করে বাজার উন্নয়ন ভেজা মার্কেট নির্মান করায় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে মার্কেটের কাজ বন্ধ থাকার কারনে সবজি ব্যবসায়িরা বাজারের যত্রতত্র গন টয়লেট, অস্বাস্থ্যকর পরিবেশ সহ যত্রতত্র বসে ব্যবসা পরিচালনা করছেন। এতে ব্যবসায়িদের পাশাপাশি দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার পথচারি ও ক্রেতা সাধারন।

    বাজারের ব্যবসায়ি ও সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, ২০২৩-২৪ অর্থ বছরে এলডিপির বাজার উন্নয়ন প্রকল্পে পিরোজপুরে দশটি মার্কেট নির্মানের কাজ পায় মেসার্স কহিনুর এন্টার প্রাইজ। যাহার মধ্য উপজেলার স্বরূপকাঠি পৌর কাচা বাজার উন্নয়নের ভেজা মার্কেট ভবনের মূল্য এক কোটি দশ লাখ টাকা। গত ২০২৩ সালে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট শ,ম রেজাউল করিম মার্কেটের ভিত্তি প্রস্থর উদ্ধোধন করেন। ভিত্তি প্রস্তর শেষে থেকে কাজ শুরু হয়। গত ৫ আগষ্টের পর ইউএনও মো. মনিরুজ্জামানের নির্দেশে বন্ধ হয়ে যায় বাজার উন্নয়নের ভেজা মার্কেটের কাজ। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মনিরুজ্জামানের বলেছেন, বাজারে একমাত্র খাল দখল করে ওই মার্কেট নির্মান হচ্ছিল। এ কারনে পিরোজপুর ডিসি মহোদয়ের নির্দেশে কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

    সবজি বিক্রেতা মো: ইসহাক,সন্তোষ সাহা, মো: নুরুল ইসলাম বলেন, পূর্বে বাজারের পুরাতন টলঘরে বসে সবজি বেচতাম। নতুন টলঘর তৈরীর জন্য সে ঘরটা ভেঙ্গে ফেলা হয়েছে। এখন রাস্তার পাশে,টয়লেটের পাশে বসে সবজি বিক্রি করি। এতে আমাদের ও ক্রেতাদের খুবই কষ্ট হচ্ছে। নির্মানাধীন টলঘরের কাজ ইউএনও স্যারের নির্দেশে বন্ধ রয়েছে। ঘরের কাজটা সম্পূর্ন হলে আমাদের সবার খুবই উপকার হত।

    বাজার কমিটির আহবায়ক কাজী আনিসুজ্জামান বলেন, আমাদের বাজারের এলডিপির আওতাধীন পৌর বাজার উন্নয়ন ভেজা মার্কেটের কাজ বন্ধ রয়েছে। ইউএনও মহোদয় এর নির্দেশে কাজ বন্ধ থাকায় ব্যবসায়িরা রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে সবজি বিক্রি করছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে ক্রেতা বিক্রেতারা সবাই। বাজারের নির্মানাধীন বন্ধ মার্কেটের কাজ সম্পূর্ন করার জন্য ইউএনও এবং ডিসি মহোদয় সির্দ্ধান্ত নেয়া দরকার।

    স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র মো: শফিকুল ইসলাম ফরিদ বলেন, বাজারের নতুন টলঘর নির্মানের সময় প্রশাসন কোন বাধা দেয়নি। কাজ যখন প্রায় অর্ধেক শেষ। এই সময়ে এসে ইউএনও সাহেব, কাজ বন্ধ করে দিয়েছেন। খালের অংশ দখল করে নাকি মার্কেট উঠছে। কাজ বন্ধ থাকায় দুর্ভোগে ক্রেতা বিক্রেতা সবাই। অতি দ্রুত এর সুরহা না পেলে ব্যবসায়িরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

    কাজের ঠিকাদার মো: মোসারেফ হোসেন টাবলু বলেন, আমাদের কাজ শুরুর সময়ে ইউএনও কিছু বলেনি। এখন কাজের প্রায় পঞ্চাশ ভাগ সম্পন্ন। কাজের শেষ সময়ে এসে খাল দখল করে বাজার উন্নয়নের মার্কেট করার অভিযোগ দিয়ে ইউএনও সাহেব কাজ বন্ধ করে দিয়েছেন। তার অনুমতি পেলেই আমরা পুনরায় কাজ শুরু করব।

    নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো: মনিরুজ্জামান জানান, খালের কিছু অংশ দখল করে বাজার উন্নয়নের মার্কেট উঠছে। তাই পিরোজপুর ডিসি মহোদয়ের নির্দেশে কাজ বন্ধ করে দেয়া হয়েছে।