Author: desk

  • লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ৩০,০০০/- টাকা জরিমানা

    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ৩০,০০০/- টাকা জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি।

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং পাটগ্রাম উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ১২.১১.২০২৪ ইং তারিখে পাটগ্রাম উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

    উক্ত মোবাইল কোর্ট অভিযানে পাটগ্রাম উপজেলার বাউরা বাজারে মেসার্স মা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি নামক প্রতিষ্ঠানে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া ব্রেড ও বিস্কুট পণ্য বিক্রি করায় বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩০,০০০/- জরিমানা অনাদায়ে তিনমাস কারাদন্ডাদেশ প্রদান করা হয় এবং অতি সত্বর লাইসেন্স গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

    উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন পাটগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নুরুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান ও পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ আহসান হাবীব।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • উপজেলা ক্লাইমেট স্মার্ট জাস্টিস ফোরামের অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত

    উপজেলা ক্লাইমেট স্মার্ট জাস্টিস ফোরামের অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত

    পাইকগাছা( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলা ক্লাইমেট স্মার্ট জাস্টিস ফোরামের অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর সহযোগিতায় বুধবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। উপজেলা ক্লাইমেট স্মার্ট জাস্টিস ফোরামের সভাপতি অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অ্যাওসেড এর প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমান মোহন, উপজেলা ক্লাইমেট স্মার্ট জাস্টিস ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, শেখ সাদেকুজ্জামান, সাংবাদিক এন ইসলাম সাগর, বিশ্বনাথ ভট্টাচার্য, শ্যামাপদ মন্ডল, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, রাজিব গাঙ্গুলি, মানিক ভদ্র, স্মিতা মন্ডল, লিয়াকত আলী, নুর ইসলাম গাজী, জয়ন্ত দাশ, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল বসু, ফিল্ড অফিসার তুষার কান্তি বাইন, ফিল্ড অর্গানাইজার চিত্ত রঞ্জন মন্ডল, নাসরীন আরা, সুপ্রিয়া মন্ডল ও শুভঙ্কর বিশ্বাস। সভায় উপজেলার রাড়ুলী ও বাঁকা এলাকার জলাবদ্ধতা নিরসন ও বিশ্ব জলবায়ু সম্মেলন উপলক্ষে উপজেলা সদরে জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • র‌্যাব-১২ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে পলাতক আসামি কামরুল ইসলাম তালুকদার ঢাকা হতে গ্রেফতার

    র‌্যাব-১২ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে পলাতক আসামি কামরুল ইসলাম তালুকদার ঢাকা হতে গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি।।

    র‌্যাব-১২ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে সিরাজগঞ্জের চাঞ্চল্যকর আশফাকুল হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামি কামরুল ইসলাম তালুকদার ঢাকা হতে গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। গত ২০ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ অনুমানিক সন্ধ্যা ০৬.১০ ঘটিকায় দুর্বৃত্তরা ভিকটিম আশফাকুল আউয়ালকে মোবাইল ফোনে সংবাদ দিলে ভিকটিম সিরাজগঞ্জ সদর থানাধীন কাঠের পুল নামক স্থান হতে নিজস্ব মোটরসাইকেল যোগে সিরাজগঞ্জ সদর থানাধীন উত্তোরণ/মহিলা কলেজের কাঁচা রাস্তায় প্রবেশ পথে হাতের ডান পার্শ্বে পৌঁছিয়ে উক্ত স্থানে মোটরসাইকেল রাখে এবং ভিকটিম এজাহারনামীয় আসামিদের “এ্যানজেল ফুড এন্ড বেকারী” এর অফিস কক্ষে প্রবেশ করে তাদেরকে উক্ত অফিস কক্ষে উপস্থিত পেয়ে ভিকটিম তার পাওনা টাকা চাইলে একপর্যায়ে তাদেরদের সাথে ভিকটিমের কথাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে দুর্বৃত্তরা পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম আশফাকুল আউয়ালকে গলা চেপে হত্যা করে। অতঃপর দুর্বৃত্তরা ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যে একপর্যায়ে ভিকটিমকে নিয়ে আভিসিনা হাসপাতালে নিয়ে জরুরী বিভাগে রেখে এজাহারনামীয় ২নং আসামি দেওয়ান শহিদুজ্জামান শুভ ভিকটিমের জামাতা মোহসেনুল মোমিনকে মোবাইল ফোনে জানায় যে, ভিকটিম আশফাকুল আউয়াল অসুস্থ্য এবং সে আভিসিনা হাসপাতালে ভর্তি আছে। অতঃপর ভিকটিমের বোন জামাতাসহ ভিকটিমের ভাই আভিসিনা হাসপাতালে গিয়ে ভিকটিমকে মৃত অবস্থায় দেখতে পায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩২, তারিখ-২৪ অক্টোবর ২০২৪, ধারা-৩০২/৩৪ দন্ড বিধি ১৮৬০। উল্লেখ্য যে, উক্ত আসামিদেরকে দ্রæত গ্রেফতার এবং বিচারের দাবিতে এলাকাবাসী লিফলেট ও পোস্টার ছাপানোর মাধ্যমে মানববন্ধন করেন।

    ২।এরই ধারাবাহিকতায় মোঃ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ১২ নভেম্বর ২০২৪ খ্রি. সন্ধ্যা ০৭.১৫ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব-১, ব্যাটালিয়ন সদর, উত্তরা এর যৌথ আভিযানিক দল “ঢাকা জেলার ভাটারা থানাধীন খিলবাড়ি টেক এলাকায়” একটি যৌথ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন এ্যানজেল ফুড এন্ড বেকারীর অফিস কক্ষে নৃশংসভাবে গলা চেপে চাঞ্চল্যকর আশফাকুল আউয়াল হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান পলাতক আসামি কামরুল ইসলাম তালুকদারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ৩। গ্রেফতারকৃত আসামি মোঃ কামরুল ইসলাম তালুকদার (৫৫), পিতা- মৃত আমজাদ তালুকদার, স্থায়ী সাং- রহমতগঞ্জ ১নং গলি, হাল সাং- এস.এস রোড (কামাল সু-স্টোর সংলগ্ন), থানা- সিরাজগঞ্জ সদর, জেলা- সিরাজগঞ্জ।

    ৪। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • নেছারাবাদে সমবায় সমিতির পাওনা টাকার বিপরীতে দুই কোটি টাকার সম্পদ বায়না করে নেয়ার অভিযোগ

    নেছারাবাদে সমবায় সমিতির পাওনা টাকার বিপরীতে দুই কোটি টাকার সম্পদ বায়না করে নেয়ার অভিযোগ

    আনোয়ার হোসেন,
    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি//
    নেছারাবাদে সমবায় সমিতির সতের লাখ টাকার পাওনার বিপরীতে স্বাধীন হালদার নামে জনৈক এক লোকের চারতলা আলিশান বাড়ী সহ চব্বিশ শতক জমি বায়না করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মো: কাজী শিমুল এবং মো: মিজান দুই ব্যক্তি নিজেদের নামে ওই সম্পদ রেজিস্ট্রারি বিহীন বায়না করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিমুল কাজী আওয়ামী সমর্থক এছাড়া মো: মিজান বিএনপি সমর্থক। ভুক্তভোগী স্বাধীন হালদার এর অভিযোগ, তাকে জোড় করে ধরে এনে মামলা এবং মেরে ফেলার ভয় দেখিয়ে শিমুল কাজী এবং মিজান তার বাড়ী ও জমি ষ্ট্যাম্প পেপারে নিজেদের নামে একটা বায়না দলিল লিখে নিয়েছেন। তবে, সে বায়নাপত্রের কোন রেজিষ্ট্রারি হয়নি। স্বাধীনের অভিযোগ বিএনপি নেতা আনিসুজ্জামানের ব্যবসায়িক অফিসে বসে গত সোমবার দুপুরের দিকে এ কাজ করা হয়েছে। ঘটনার পর থেকে ভুক্তভোগী স্বাধীন হালদার ভয়ে গাঢাকা দিয়ে আছেন। এ খবর শুনে তার পিতা মাতা অসুস্থ হয়ে পড়েছেন। স্বাধীন হালদার কুড়িয়ানা গ্রামের রনজিৎ হালদার এর ছেলে।

    অভিযোগে স্বাধীন হালদার বলেন, কুড়িয়ানা বাজারে মাতৃ সমবায় সমিতি নামে তার একটি সমিতি রয়েছে। তার সমিতিতে মাহামুদকাঠি গ্রামের মো: মিজান এবং রাহুতকাঠি গ্রামের শিমুল কাজী দুইজনে মিলে ১৫ লাখ টাকা পেত। এছাড়া একই গ্রামের কয়েকজন মিলে দুই লাখ টাকার মত আমানত পেত। সব মিলিয়ে তারা আমার কাছে সতের লাখ টাকা পাবে। ঘটনার দিন তারা আমাকে ধরে এনে বিএনপি নেতা আনিসুজ্জামানের ব্যবসায়িক অফিসে বসে মামলা ও মেরে ফেলার ভয় দেখিয়ে আমার চারতলা বাড়ী সহ চব্বিশ শতক জমি বায়না করে নিয়েছে। ষ্ট্যাম্প পেপারে জোড়পূর্বক আমার স্বাক্ষর নিয়ে মিজান এবং শিমুল কাজী তাদের দুজনের নামে ওই বায়না দলিল করেছে। এ ঘটনার পর থেকে আমার পিতা মাতা অসুস্থ হয়ে পড়েছেন। আমার আত্মহত্যার পথ ছাড়া কোন উপায় নেই।

    অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে কাজী শিমুল অভিযোগ অস্বীকার বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে পারবোনা। পরে কথা বলব।

    এ বিষয়ে স্বরূপকাঠি পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী আনিসুজ্জামান বলেন, স্বাধীন হালদারের নিকট শতাধিক লোক দেড় দুই কোটি টাকা পাবে। তারা স্বাধীনকে আমার কাছে নিয়ে আসছিল। ওই সময়ে আমি স্বাধীনকে চলে যেতে বললে তাকে পাওনাদার সবাই মিলে হয়তো মেরে ফেলত। রাজনীতির জীবনে আমি কোন খারাপ কাজ করিনি।

    স্বরূপকাঠি পৌর বিএনপির সদস্য সচিব মো: কাজী কামাল বলেন, পৌর বিএনপির নাম ভাঙ্গিয়ে কেহ কোন অপরাধ করতে পারেনা। কেহ যদি করে থাকে তাহলে ব্যক্তির দায় দল নিবেনা।

  • নড়াইলে পৃথক অভিযানে চারজন গ্রেফতার

    নড়াইলে পৃথক অভিযানে চারজন গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইল ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ চারজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইমরান আলী (২৪) ও মোঃ উজ্জল হোসেন (২৬) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ইমরান আলী (২৪) যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পটুয়াখালী পূর্বপাড়া গ্রামের মোঃ কামাল হোসেন ও মোঃ উজ্জল হোসেন (২৬) যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পটুয়াখালী পূর্বপাড়া গ্রামের মোঃ বেল্লাল হোসেনের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (১৩ নভেম্বর) নড়াইল সদর থানাধীন পৌরসভার অন্তর্গত হাতির বাগান মোড় নতুন বাস স্ট্যান্ডে মিন্টু দাস এর সেলুনের সামনে পাকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইমরান আলী (২৪) ও মোঃ উজ্জল হোসেন (২৬) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে পঁচিশ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    অপরদিকে নড়াইল ডিবি কর্তৃক একশত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুইজন
    মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মিরান শেখ (২৮) ও মোঃ জুয়েল মোল্যা (২৮) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মিরান শেখ (২৮) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন রামপুর (নিরিবিলি পার্ক পাড়া) গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে ও মোঃ জুয়েল মোল্যা (২৮) একই গ্রামের মোঃ আক্তার মোল্যার ছেলে। নড়াইল জেলার লোহাগড়া থানাধীন পৌরসভার ৮ নং ওয়ার্ডের অন্তর্গত নিরিবিলি পিকনিক স্পটের পশ্চিম পার্শ্বের ২ নং গেটের সামনে রামপুর কচুবাড়িয়া গামী পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ টিটু আলি, এসআই (নিঃ) মোঃ মোঃ অহিদুর রহমান ও এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মিরান শেখ (২৮) ও মোঃ জুয়েল মোল্যা (২৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে একশতপিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • লালমনিরহাটে পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত

    লালমনিরহাটে পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাট পুলিশ লাইন্স ড্রিল শেড-এ পুলিশের মাসিক কল্যাণ সভা ও বিভিন্ন পদ-মর্যাদায় গত অক্টোবর/২৪ মাসে কর্মদক্ষতার উপর ভিত্তি করে অত্র জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার ও ফোর্স’গনকে সনদ এবং ক্রেস্ট প্রদান করা হয়।

    সভায় সভাপতিত্ব করেন জলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, কল্যান সভায় জেলা পুলিশ ফোর্সের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় প্রত্যেক সদস্যের দাবি/পরামর্শ সমুহ মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

     এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন ও ফিন্যান্স), মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস), এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(এ-সার্কেল), জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, ড. মোঃ কামরুল হাসান প্রিন্স, মেডিকেল অফিসার পুলিশ হাসপাতাল, সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

    হাসমত উল্লাহ ।।

  • যশোরে কানের দুলের জন্য শিশু হত্যা, মাদকাসক্ত নারী আটক 

    যশোরে কানের দুলের জন্য শিশু হত্যা, মাদকাসক্ত নারী আটক 

    আজিজুল ইসলামঃ  যশোরের ঝিকরগাছায় সোনার কানের দুলের জন্য সাদিয়া খাতুন (১০) নামে এক শিশুকে হত্যা করেছে মাদকাসক্ত  এক নারী। চম্পা খাতুন নামে ওই নারীকে পুলিশ আটক করেছে। 

    ঘটনাটি ঘটেছে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামে। নিহত সাদিয়া ওই গ্রামের দক্ষিণপাড়ার বাবলুর রহমানের মেয়ে।

    ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে হঠাৎ করে নিখোঁজ হয় সাদিয়া। খোঁজাখুঁজি করে না পেয়ে তার পিতা থানায় অভিযোগ করেন। এসময় তারা চম্পা খাতুনের ওপর তাদের সন্দেহের কথা জানান।  একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে চম্পার পরিবারের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার স্বীকারোক্তিতে বাড়ির পাশের হারুন অর রশিদের বাগান থেকে শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তার পরনের গেঞ্জি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। 

    ওসি আরও জানান, চম্পা খাতুন একই গ্রামের আনিছুদ্দিন মোড়লের মেয়ে। সে প্যাথেড্রিনসহ নানা ধরনের মাদকসেবী বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে। নিহত চম্পার মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • বাগআঁচড়ায় বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনের সংবাদ সম্মেলন

    বাগআঁচড়ায় বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনের সংবাদ সম্মেলন

    আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শা থানা বিএনপি সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহব্বায়ক জাহাঙ্গীর হোসেন তার বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন

    বুধবার দুপুরে বাগআঁচড়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর হোসেনে বলেন, কিছু গণমাধ্যম, ফেইসবুকে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছেন। যা সম্পুর্ন ভিত্তিহীন, এসব সংবাদের সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। কিছু স্বার্থান্বেষী মহল তাদের হীন রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করতে আমি ও আমার প্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের অপবাদমূলক সংবাদ পরিবেশনে করছে।

    সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন,শার্শা থানা বিএনপি’র সদস্য মিকাইল হোসেন মনা,জামাল উদ্দীন,আনোয়ার হোসেন বাবু,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি নেতা মোনায়েম হোসেন,বিএনপি নেতা রফিকুল ইসলাম সন্তু, আব্দুর রাজ্জাক শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কবীর হোসেন,থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন,থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু,থানা উলামাদল নেতা আসরাফুজ্জামান,ছাত্রদল নেতা নিপু,মহিদ, রফিক,বাবলু, অহিদুল,মান্নান, জুয়েল ও লাল্টু উপস্থিত ছিলেন।

  • উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

    উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক উন্নয়ন বিষয়ে সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ নভেম্বর বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আঃ রহিম সরদার ও সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, ১ নং নির্বাহী সদস্য কল্যান কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব চন্দ্র হাজারী, দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম, সদস্য জি এম আকাশ,রফিকুল ইসলাম হিমেল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    ইউএনও মোঃ আলী সুজা বলেন, ‘আপনাদের সহযোগিতা পেলে উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দেশের পক্ষে কাজ করা আরও সহজ হবে। আমি সাধারণ মানুষ হিসেবে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আপনারা যেখানেই অনিয়ম দেখবেন সাথে সাথে আমাকে অবহিত করবেন। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন।

  • চারঘাটে সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    চারঘাটে সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাট উপজেলা সমাজসেবা কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন ও সচেনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপক ছিলেন, রাজশাহী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান এর সঞ্চলনায় ও উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক বায়েজিদ হোসেন ওয়ারেছী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, চারঘাট মডেল থানার (ওসি) আফজাল হোসেন, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

    সেমিনারে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক সামাজিক নিরাপত্তা বলয়ের বিভিন্ন ভাতা বিষয়ে আলোচনা করা হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।