Author: desk

  • নেছারাবাদে গলায় ওড়না পেচিয়ে  স্কুল শিক্ষার্থীর আত্মহ-ত্যা।

    নেছারাবাদে গলায় ওড়না পেচিয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহ-ত্যা।

    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি //

    নেছারাবাদে ইশরাত জাহান জেবিন(১৫) নামে সপ্তম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ইশরাত জাহান জেবিন স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি স্কুলে পড়াশোনা করতো। বুধবার বিকালে নিজেদের বাসায় কাঠের ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে।

    নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের চার নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। সে বরছাকাঠি মোঃ জহিরুল ইসলাম এর বড় মেয়ে। ওয়ার্ড মেম্বার শামীম এ খবর নিশ্চিত করেছেন। শামীম জানান, মায়ের সাথে রাগারাগি করে আত্মহত্যা করেছে জানতে পারে।

    জানাগেছে, মেয়েটি তার মায়ের সাথে মোবাইলে সিম চেইঞ্জ করা নিয়ে রাগারাগি করে। বিকালে ঘটনার সময় মা পাশের বসায় ছিলো। মোবাইলে সিম চেইঞ্জ করছে কিনা সেটা দেখার জন্য মা ঘরে এসে জেবিনকে ডাক দেয়। কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে ডুকেই জেবিনকে গলায় ওড়না পেচানো অবস্থায় দেখতে পায়। মা ডাক চিৎকার দিলে স্বজনরা তাকে নামিয়ে নেছারাবাদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

    ইশরাত জাহান জেবিন এর মা জানান, সকালে মোবাইলে সিম চেইঞ্জ করা নিয়ে দাদি, নাতির সাথে রাগারাগি হয় এবং আমিও একটু বকাবকি দিয়েছিলাম। জেবিন এর মা কাদো কাদো কন্ঠে আরো জানান,আমার মেয়েটা ছোট বেলা থেকেই খুব জেদি ছিলো সামান্য কিছু একটা বিষয়ে নিয়ে রাগারাগি করতো। এমন কি ওর ছোট ভাইয়ের সাথেও রাগারাগি করতো।

    ওয়ার্ড কমিশনার শামীম জানান, আমি খবর পেয়ে ওদের বাসায় গিয়েছিলাম। শুনছি তার মায়ের সাথে একটু রাগারাগি হয়েছিলো। ঘরের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। থানা থেকে পুলিশ এসেছিলো। লাশ থানায় নিয়ে গেছে।

    নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) বনি আমিন জানান, খবর পেয়ে থানা থেকে লোক পাঠিয়েছি বডি নিয়ে আশা হয়েছে “শুনেছি মেয়েটি আত্মহত্যা করেছে। সকালে ময়না তদন্তের জন্য পিরোজপুর পাঠানো হবে।

  • ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি

    ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ১০ম গ্রেডে নিয়োগের সুযোগসহ ৪ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসুচি পালন করছেন ঝিনাইদহের ম্যাটস শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ঝিনাইদহ-খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে কর্মসূচিতে ঝিনাইদহ ম্যাটসের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। কর্মসুচি শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান ও আবুবকর। এসময় শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে নানা রকম ¤েøাগান দিতে থাকেন। বক্তারা বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ তরুণ প্রজন্মের স্বপ্ন। স্বাস্থ্যখাতে যেসব অনিয়ম রয়েছে তা খতিয়ে দেখতে হবে। ম্যাটস শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রæত বিবেচনায় নিয়ে বাস্তবায়ন করতে হবে। ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে, ১০ম গ্রেডে শূণ্যপদে নিয়োগ ও সরকারী/বেসরকারী পর্যায়ে নতুন পদ সৃষ্টি, ৪ বছরের একাডেমিক কোর্স বহাল, অসঙ্গতিপূর্ণ কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টার্নসীপ, স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ গঠন এবং আন্তর্জাতিক মানদন্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • নড়াইলের কৃতি সন্তান ডা: মোস্তফা আজিজ সুমন জিয়া ফাউন্ডেশনের ডিরেক্টর নির্বাচিত

    নড়াইলের কৃতি সন্তান ডা: মোস্তফা আজিজ সুমন জিয়া ফাউন্ডেশনের ডিরেক্টর নির্বাচিত

    উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
    নড়াইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ শিল্প ব্যাংকের চেয়ারম্যান শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের সহযোদ্ধা এম এম মকবুল হোসেনের সুযোগ্য পুত্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক (বিভাগীয় প্রধান) ও অঙ্কোলজি বিভাগ (ক্যানসার বিশেষজ্ঞ) ডা: মোস্তফা আজিজ সুমন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ডিরেক্টর (প্রোগ্রাম) নির্বাচিত হয়েছেন।

    ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধু ডা: জুবাইদা রহমান। ২৩ সদস্য বিশিষ্ট কমিটিতে জিয়া পরিবারের আর এক সদস্য তারেক রহমানের মেয়ে ব্যারিষ্টার জাইমা রহমানও ডিরেক্টর নির্বাচিত হয়েছেন। উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি জানান, সম্প্রতি নতুন এ কমিটি গঠন করা হয়। কমিটি ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়াইলের বিএনপি, যুবদল, শ্রমিকদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কমিটির সকল সদস্যকে স্বাগত জানিয়েছেন এবং নিজ নিজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে নড়াইলের সাবেক এমপি এম এম মকবুল হোসেনের ছেলে ডা: মোস্তফা আজিজ সুমনকে কমিটিতে ডিরেক্টর নির্বাচিত করায় আনন্দের জোয়ার বইছে নড়াইলের বিএনপিসহ অংঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে।
    নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মরিচপাশা গ্রামের মোল্লা বংশের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক ক্যানসার বিশেষজ্ঞ ডা: মোস্তফা আজিজ সুমন যশোর জেলা স্কুল থেকে এসএসসি, নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেন। পরে ২৪তম বিসিএস থেকে স্বাস্থ্য ক্যাডারে নিযুক্ত হন। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। ডা: মোস্তফা আজিজ সুমন ইতোমধ্যে দেশ-বিদেশে ক্যানসার বিশেষজ্ঞ হিসাবে বেশ সুনাম অর্জন করেছেন।

    নড়াইল জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি বলেন, এম এম মকবুল হোসেন ছিলেন নড়াইল জেলা বিএনপির বট বৃক্ষের মত। তিনি দায়িত্বে থাকা অবস্থায় নড়াইলে বিএনপি শক্তিশালী এবং সুসংগঠিত হয়েছে। মকবুল হোসেনের কথা নড়াইলের মানুষ আজীবন মনে রাখবে। ডা: মোস্তফা আজিজ সুমন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ডিরেক্টর (প্রোগ্রাম) নির্বাচিত হওয়ায় নড়াইল জেলা ছাত্রদল আনন্দিত এবং গর্বিত।

    নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফশিয়ার রহমান বলেন, নড়াইলে বিএনপির অন্যতম বর্ষীয়ান নেতা ছিলেন আমাদের অভিভাবক সমতূল্য এম এম মকবুল হোসেন। তার সুযোগ্য পুত্র ডা: মোস্তফা আজিজ সুমন একজন সৎ, বিনয়ী ও মানবিক মানুষ। নড়াইলের এই কৃতি সন্তান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর (প্রোগ্রাম) নির্বাচিত হওয়ায় আমরা সেচ্ছাসেবকদল তথা নড়াইলবাসী গর্বিত ও আনন্দিত। গুরুত্বপূর্ন এই পদে নড়াইলের সন্তানকে দায়িত্ব দেওয়ায় দেশ নায়ক তারেক রহমানকে নড়াইল জেলা সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।

    জেলা যুবদলের সাধারন সম্পাদক সায়দাত কবির রুবেল বলেন, নড়াইলে বিএনপির সাবেক সভাপতি ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য এম এম মকবুল হোসেনের যোগ্য উত্তরসূরী ডা: মোস্তফা আজিজ সুমনকে এই গুরু দায়িত্ব দেওয়ায় নড়াইল জেলা যুবদল অত্যন্ত আনন্দিত। উক্ত কমিটিতে দায়িত্ব পাওয়ায় দেশ নায়ক তারেক রহমানসহ সকল সদস্যকে আভিনন্দন জানাচ্ছি।

  • চারঘাটের সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের নেতৃবৃন্দের মতবিনিময় 

    চারঘাটের সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের নেতৃবৃন্দের মতবিনিময় 

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাট প্রেসক্লাব কার্যালয় পরিদর্শন ও চারঘাটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী জেলা জামায়াতের নেতৃবৃন্দ। 

    বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে চারঘাট প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    চারঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনি আজাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম মর্তুজা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নাজমুল হক, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম ও চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর চারঘাট উপজেলার সেক্রেটারী আইয়ুব আলী, সহকারী সেক্রেটারী সুফেল রানা ও তরিকুল ইসলাম, চারঘাট পৌরসভা জামায়াতের আমীর নকীব উদ্দিন ও সেক্রেটারী হাফিজুল হকসহ উপজেলা জামায়াতের সকল ইউনিয়নের সভাপতি-সেক্রেটারী ও জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

    চারঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসরাইল হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান, যুগ্ন-সম্পাদক সজীব ইসলাম, দপ্তর সম্পাদক শাহিনুর রহমান সুজন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ ও মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাসসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় জামায়াত নেতারা বিগত দিনে তাদের উপর নির্যাতন ও নিপিড়নের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের মৌলিক অধিকার আদায়ে রাজনীতি করে। জামায়াতে ইসলামী সকল ধর্ম-বর্নের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের কাছে তাদের সংগঠনের কার্যক্রমের বিভিন্ন অনুষ্ঠানের বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তারা। 

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন জনাব বাহারুল আলম

    আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন জনাব বাহারুল আলম

    ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ হিসেবে জনাব বাহারুল আলম বিপিএম আজ বৃহস্পতিবার সকালে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ী আইজিপি জনাব মোঃ ময়নুল ইসলাম এনডিসি এর স্থলাভিষিক্ত হলেন।

    সরকার গত ২০ নভেম্বর ২০২৪ তারিখে জনাব বাহারুল আলমকে আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে।

    জনাব বাহারুল আলম ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বিসিএস (পুলিশ) ১৯৮৪ ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

    জনাব বাহারুল আলম স্পেশাল ব্রাঞ্চের প্রধানসহ পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন ।

    জনাব বাহারুল আলম ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে সিনিয়র পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এছাড়া তিনি ফিল্ড মিশনে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে চাকুরি থেকে অবসরে যান তিনি।

    নবনিযুক্ত আইজিপি আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

  • ১৫ বছর পর বেতাগীতে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন এডহক কমিটি গঠন

    ১৫ বছর পর বেতাগীতে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন এডহক কমিটি গঠন

    খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    দীর্ঘ ১৫ বছর পর বরগুনার বেতাগী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। সমিতির রেজিস্ট্রেশন নম্বর এস-১৮০৬/৭৫।
    নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৩ নং উত্তর বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাসেল সাবরিন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ২৫ নং বাসন্ড আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তারি আক্তার এ্যানি। ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি আনুষ্ঠানিকভাবে সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলা পরিষদ হলরুমে ঘোষণা করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ।
    নবগঠিত কমিটির আহ্বায়ক মো. রাসেল সাবরিন এবং সদস্য সচিব মোস্তারি আক্তার এ্যানি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সরকারের নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
    এই নতুন কমিটি প্রাথমিক শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

  • দেবিদ্বারে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও লুটপাটের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন

    দেবিদ্বারে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও লুটপাটের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন

    তরিকুল ইসলাম তরুন।।
    স্টাফ রিপোর্টারঃ

    কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউপির বুড়িরপাড় গ্রামের আওয়ামী লীগের আবুলকালাম আজাদের সহচর কুখ্যাত সন্ত্রাসী কথিত ডাক্তার মোস্তফা, তানজিল নেয়ামতগংদের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজদের দৌরাত্ম্য বন্ধের জন্য রাজপথে নেমেছেন বুড়িরপার গ্রামের ঈঁদগাহ বাজারের শতাধিক ব্যবসায়ী ও সাধারণ জনগন।

    কুমিল্লর দেবিদ্বার উপজেলার বুড়িরপাড় ঈঁদগা সংলগ্ন দেবিদ্বার আঞ্চলিক সড়কে শনিবার সকালে বিক্ষুব্ধ ব্যবসায়ী ও সাধারন জনগন সন্ত্রাসী কথিত ডাক্তার মোস্তফা ও তানজিল গংদের হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করে, পরে বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। স্থানীয় সূত্রে জানা যায়

    তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুখ্যাত আওয়ামী সন্ত্রাসী সাবেক এমপি আবুল কালাম আজাদের অন্যতম সহচর দ্বারা স্থানীয় ব্যবসায়ীরা লুটতরাজ হামলা মামলার শিকার।

    বুধবার (২০ নভেম্বর) সকালে স্থানীয় ব্যবসায়ী মহল ও স্থানীয় ব্যাক্তিবর্গের উপস্থিতিতে একটি বিক্ষোভ ও মানববন্ধন করেন।

    এ সময় বিক্ষোভ মিছিল মুহুর্মুহু শ্লোগানে পুরো এলাকায় প্রকম্পিত হয়ে ওঠে। মিছিলকারীরা চাঁদাবাজ ও হামলা মিথ্যামামলা, লুটপাটকারীদের হুঁশিয়ার ও গ্রেফতারের দাবিতে শ্লোগান দেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন

    এসময় স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষ বলেন ফ্যাসীবাদী সরকারের সহচর সাবেক এমপি আবুল কালাম আজাদের পালিত সন্ত্রাসীদের অত্যাচার থেকে ৫০ বছর পূর্বের নির্মিত ঈঁদগাহ দখলের হাত থেকে রেহাই পাচ্ছে না।

    এসময় ভুক্তভোগী রা জানায় সন্ত্রাসীদের চাদা দিতে রাজি না হওয়া ব্যবসায়ী সততা সেনিটারি মার্ট এর স্বতাধিকার মো মোশাররফ হোসেন সহ অন্যান্য দের উপর অত্যাচার বাড়িয়ে দেয়। এব্যাপারে মোশাররফ হোসেন বলেন আওয়ামী লীগ সরকারের নির্বাচনের পরবর্তী সময় থেকে এপর্যন্ত আমার কাছে সন্ত্রাসীরা ৫ লক্ষ টাকা চাদা দাবি করে আমি তাদেরকে বলি আমার তো এতো টাকা দেওয়ার মতো সামর্থ নাই, এই কথা বলাতে তারা গত রবিবার সকালে আমার দোকানের সমস্ত মালামাল ভাংচুর করে এবং লুটতরাজ করে। এসময় স্থানীয় এবং আমার স্বজনেরা প্রতিবাদ করতে আসলে তাদের উপর অতর্কিত ভাবে হামলা করে, আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, আমি আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তা এবং সন্ত্রাসীদের বিচার এবং শাস্তি দাবি করছি।

    মানববন্ধন ও বিক্ষোভ শেষে ব্যবসায়ীরা সাংবাদিকদের বলেন তাদের হুমকিতে ব্যবসায়ীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে বাধ্য হয়েছেন। সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ অনেক ব্যবসায়ীরা এরই মধ্যে ব্যবসা গুটিয়ে মার্কেট ছেড়ে চলে গেছে। 

    বুড়িরপার ঈদগাহ বাজারের সভাপতি মো:আওয়াল সরকার বলেন বাজারের একটা কমিটি রয়েছে সেই কমিটির ব্যবসায়ী এবং সাধারণ ব্যবসায়ীদেরকে আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি আবুল কালাম আজাদের সন্ত্রাসী বাহিনী লোক রয়েছে। এরা ব্যবসায়িদেরকে নানা ভাবে হয়রানি করে, কিছু দিন আগে এক টায়ার দোকানীকে মারধর করে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি, আমরা এদের সন্ত্রাসী কার্যকলাপ থেকে পরিত্রাণ চাই। বাজার সেক্রেটারি মো খোরশেদ আলম বলেন গত শনিবার সন্ধ্যায় জসিমের সাথে ১০ টাকা নিয়ে ঝগড়া লেগে তাকে মারধর করে, পড়ে যাওয়ার সময় শোডাউন দিয়া যায় আর স্লোগান দিয়া কয় একজন একজন কইরা মারবি একটা কইরা মিস্টি খাইবি, এর পরের দিন সততা সেনিটারির মালিক মোশাররফের লগে ঝগড়া লাগলো, তার উপর হামলা করে তার ৫-৭ লাখ টাকার মালমাল ভেঙে ফেলেছে আমরা এসব সন্ত্রাসীদের বিচার চাই। মানববন্ধনে উপস্থিত প্রবাসী মো:এরশাদ তিনি বলেন আমি দীর্ঘ ৩০ বছর যাবৎ প্রবাসে ছিলাম বর্তমানে দেশে আসার পরেও তাদের এই সন্ত্রাসী কার্যকলাপের কারনে আমরা বাড়িঘরে থাকতে পারিনা, তারা মানুষের দোকানপাট ভাংচুর করে, আমাদের লোক পাইলে মাইরধর করে,আমরা সন্ত্রাসীদের বিচার চাই।
    মো:সালেহ আহম্মদ বলেন পূর্বেও তারা নির্বাচনী বিষয় নিয়ে নানজ রকম সন্ত্রাসী কার্যকলাপ হরে আসতো, এখনো স্থানীয় লোকজন তাদের অত্যাচারে অতিষ্ঠ, গত রবিবারে পূর্বপাড়ার ব্যবসয়ী মোশাররফ মিয়ার দোকান ভাংচুর করে, লুটতরাজ করে, আমরা এই সন্ত্রাসীদের বিচার চাই, স্থানীয় দোকানী মো রাসেল বলেন সন্ত্রাসীরা দোকান পাট ভাংচুর কইরা যায় আর জিগাইরা জিগাইরা যায় আর বলতাছে পূর্ব পাড়ার যারে পাবি তারেই পিডাবি। এ বিষয়ে গতকাল বুধবার কুমিল্লা জজকোর্ট মোস্তফা ও তানজিল নেয়ামত গংদের বিরুদ্ধে দ্রুত বচার আইনে মামলা হয়েছে। এব্যাপার দেবিদ্বার থানা ইনচার্জ খালেদ সাইফুল্লাহ জানান আমি এখনো কোন কিছু জানিনা,আমার কাছে আদালত থেকে যে নির্দেশ আসবে দেখে আইনগত ব্যাবস্থা নিবো।

  • ১৪ কেজি গাঁজাসহ গৌরনদীতে মাদক কারবারি গ্রেফতার

    ১৪ কেজি গাঁজাসহ গৌরনদীতে মাদক কারবারি গ্রেফতার

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    মঙ্গলবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা মেসার্স মা ফিলিং স্টেশনের উওর পাশে হাইওয়ে হোটেলের সামনে ফাঁকা জায়গায় থেকে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি শাহ আলম ওরফে আলমগীর (৪০) নামে এক পিকআপ চালককে গ্রেফতার করেছে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃত শাহআলম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের শহিদের ছেলে বলে জানা গেছে।
    বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারি কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে ১৯ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় পিকআপের মধ্যে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি শাহ আলম ওরফে আলমগীরকে গ্রেফতার করা হয়। ২০ নভেম্বর বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া নতুন বাজার পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেনকে বলেন,গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্তন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক কারবারি ও মাদক কারবারে ব্যবহৃত পিকআপটি গৌরনদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা  দায়েরের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

    শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সাংবাদিক রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমনের বিরুদ্ধে উদ্দেশ্যে প্রণোদিত মিথ্যা হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার ২০শে নভেম্বর দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে গোবিন্দগঞ্জের কাটাখালী বালুয়া-বিশুবাড়ী সড়কের বিশুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগীর সহধমির্নী নাছরীন নাহার,শিক্ষার্থী সাইদুল ইসলাম, আল রিয়াদ,নাজমুল হুদা,মারুফ মিয়া,মাহাবুব মিয়া,লোহিন মিয়া, আমিনুল ইসলাম ও মিরাতুল ইসলাম প্রমূখ।

    মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে ভুক্তভোগীর সহধমির্নী,শিক্ষক ও স্থানীয় ব্যক্তিবর্গ মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেয়।
    বক্তারা বলেন,২০১৪ সালের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক ও সাংবাদিক রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমনের উদ্দেশ্যে প্রণোদিত মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। তাদের দাবী সংবাদ প্রকাশের জেরে শিক্ষক সুমনকে এ মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। সঠিক তদন্ত করলে সত্য ঘটনা বেরিয়ে আসবে। উদ্দেশ্যে প্রণোদিত এই মিথ্যা হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারসহ মামলা দায়েরের পিছনে যারা জড়িত তাদেরকে সামনে আনার দাবী জানান বক্তারা।

    উল্লেখ্য; গত ১৪ই নভেম্বর সাংবাদিক রায়হান মোহাম্মদ মোস্তফা কামাল সুমনসহ ১১ জনের নাম উল্লেখ পূর্বক আরো ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে গোবিন্দগঞ্জ পৌর এলাকার শিল্পপাড়া বর্ধনকুঠি মহল্লার নুরুন নবী প্রধানের ছেলে তায়ারাত তানভীর প্রধান বাদী হয়ে হত্যার চেষ্টা ও বিস্ফোরক আইনে গোবিন্দগঞ্জ থানায় এ মামলা (নং-১৫, ১৪/১১/২৪) দায়ের করেন।।

  • ভুরুঙ্গামারীতে বিএডিসির ইঞ্জি. আ.লীগ নেতার হাতে আলাদিনের চেরাগ

    ভুরুঙ্গামারীতে বিএডিসির ইঞ্জি. আ.লীগ নেতার হাতে আলাদিনের চেরাগ

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    ঢাকা মতিঝিল বিএডিসি প্রধান কার্যালয়ের প্রকৌশলী ও ঢাকা মহানগর আওয়ামীলীগ নেতা এবং ভুরুঙ্গামারী উপজেলা শহর দেওয়ানের খামার এলাকার বীর মুক্তিযোদ্ধা ‘মোটরসাইকেল মেকার’ শহিদুল ইসলামের পুত্র ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমন আওয়ামীলীগ নেতার দাপটে সীমাহীন দুর্ণীতি করে গড়েছেন কোটি-কোটি টাকার সম্পদসহ ব্যাংকে দৃশমান টাকা। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাকে হতে হয় বলির পাঠা। আওয়ামী লীগ নেতা সুমনের হাতে আলাদিনের চেরাগের অভিযোগ উঠেছে।

    সরেজমিনে গিয়ে জানা গেছে, ঢাকা মতিঝিল বিএডিসি প্রধান কার্যালয়ের প্রকৌশলী ও ঢাকা মহানগর আওয়ামীলীগ নেতা এবং ভুরুঙ্গামারী উপজেলা শহর দেওয়ানের খামার এলাকার বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম (মোটরসাইকেল মেকার) এর পুত্র এবং ভুরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সমগ্র অর্থ সহায়তাকারী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমন ঢাকা বিএডিসির বিভিন্ন প্রজেক্টের দায়িত্বে থাকার সুবাদে আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে প্রকাশ্যে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন। সন্তান, স্ত্রী ও ভাই, শ্যালকসহ আত্মীয়ের নামে বেনামে ক্রয় করেছেন ভুরুঙ্গামারীতে জমি এবং ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড সংলগ্ন উত্তরে স্বর্ণকমল বাসার নীচ-তালায় রয়েছে ডিজিটালাইজড ‘Sony-Rangs’ এর শোরুমে ফ্রিজ, মনিটর, ল্যাপটপসহ বিভিন্ন অইটেমের ইলেকট্রনিক সামগ্রি বিক্রি করছেন তার শ্যালকের মাধ্যমে এবং ইঞ্জিনিয়ার সুমনের ভাই ভুরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার ও ভুরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং বর্তমান উপজেলা যুবলীগের সদস্য ও যুবলীগের ক্ষমতাশীন নেতা মোঃ আসাদুজ্জামান (এরশাদ) কে নির্মান করে দিয়েছেন ছাদ ঢালাই ব্লিডিং বাড়ি ও কিনে দিয়েছেন এসি প্রাইভেট কারসহ কোটি টাকার ব্যবসা। এভাবে রয়েছে তার ঢাকা ভূতেরগলিতে কোটি টাকার নির্মিত বহুতল ফ্লাড ও নিজের যাতায়াতের জন্য রয়েছে কোটি টাকা প্রাইভেট কার এবং কোটি কোটি টাকার সম্পদসহ ব্যাংকে দৃশমান। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তাকে হতে হয় বলির পাঠা। বিএডিসির ইঞ্জিনিয়ার ও আওয়ামী লীগ নেতা সুমনের হাতে আলাদিনের চেরাগ।

    অনুসন্ধানে জানা যায়, ভুরুঙ্গামারী উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান নুরন্নবী চৌধুরী খোকনের পুত্র (নিষিদ্ধ সংগঠন) বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের দীর্ঘদিনের একান্ত সহচর এবং ভুরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের অর্থ সহায়তাকারী ঢাকা মতিঝিল বিএডিসি প্রধান কার্যালযের ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুমন মুক্তিযোদ্ধার কোঠায় মতিঝিল বিএডিসি অফিসে প্রকৌশলী পদে চাকরিতে যোগদান করে বিএডিসি প্রজেক্টের দায়িত্বে থেকে ব্যাপক দুর্নীতি করে আসা অবস্থায় ২০১৯সালে রেজওয়ানুল হক চৌধুরী শোভন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি পদ পাওয়ার পর থেকে শোভনের সহযোগীতা ও দাপটে বিভিন্ন উপজেলায় বিএডিসি প্রজেক্টে বিভিন্ন প্রকল্পের বরাদ্দ পাশ করে সেই প্রকল্পে প্রকৌশলী দায়িত্বে থেকে প্রকল্পের কাজ কাগজে কলমে শতভাগ দেখায়ে কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন।

    ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের বাচ্চু, মোশারফ হোসেন, জিয়াউর রহমান, আমিনুল হকসহ একাধিক স্থানীয়রা জানান, আওয়ামীলীগ নেতা আশরাফুল আলম সুমন মুক্তিযোদ্ধার কোঠায় বিএডিসি অফিসে প্রকৌশলী পদে চাকরি পান এবং তার পিতা মুক্তিযোদ্ধা ‘মোটরসাইকেল মেকার’ শহিদুল ইসলাম। আশরাফুল আলম সুমন আওয়ামীলীগ নেতার দাপট খাটিয়ে অল্প সময়ে সীমাহীন দুর্ণীতি করে গড়েছেন কোটি-কোটি টাকার সম্পদসহ ব্যাংকে দৃশমান টাকা। দুর্নীতি দমন কমিশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুমনের দুর্নীতির সুষ্ঠু বিচার দাবি করছেন তারা।

    বিএডিসির ইঞ্জিনিয়ার ও আওয়ামীলীগ নেতা আশরাফুল আলম সুমন এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করে নাই।

    রংপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক শাওন মিয়া বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেন তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
    (নিউজ পর্ব-১)