Author: desk

  • কোরানের ছবক প্রদান

    কোরানের ছবক প্রদান

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    সলঙ্গা থানা মাঠ সংলগ্ন নূরানী বিজ্ঞান মাদ্রাসায় কোরানের ছবক প্রদান ও মুয়াল্লিম প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়েছে।বাংলাদেশ নূরানী কোরআন শিক্ষা বোর্ডের অধীনে গতকাল শুক্রবার সকাল ১০ টায় এ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন মুফতি মাও: আব্দুর রউফ।এ ছাড়াও উক্ত মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ২৪ জন ছাত্র/ছাত্রীদের মাঝে কোরানের প্রথম ছবক প্রদান করা হয়।
    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মাও: ইয়াহিয়া,মাও: আখতারুল ইসলাম,মুহতামিম মাও: রফিকুল ইসলাম,এস এম ফারুক হায়দারসহ সাংবাদিক,অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গ।

  • জিংলাতীর মাদক সম্রাট ইসলাম গ্রেফতার

    জিংলাতীর মাদক সম্রাট ইসলাম গ্রেফতার

    তরিকুল ইসলাম তরুন।।
    নিজস্ব প্রতিবেদক
    দাউদকান্দি উপজেলা জিংলাতলী গ্রামের মাদক সম্রাট (২৫)কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। মাদক সম্রাট ইসলাম জিংলাতলী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আক্তাুজ্জামান লিটনের ছেলে। বৃহস্পতিবার বিকেলে দাউদকান্দি মডেল থানা পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করে।
    পুলিশ সূত্রে জানা যায়, মাদক সম্রাট ইসলাম এলাকায় আওয়ামী সরকারের আমলে ছাত্র লীগ নেতাদের প্রশয়ে এলাকায় মাদক সেবন ও ব্যবসায় করে। এ ব্যবসায় জড়িত থাকায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ আটক করে। পরে ছাত্র লীগ নেতা আপনের হস্তক্ষেপে মুচেলিকা দিয়ে ছারিয়ে নেয়। পারে জুলাই আগষ্টের বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রলীগের পক্ষ হয় বিভিন্ন আন্দোলনে বৈষম্য আন্দোলনরত ছাত্রদের উপর হামলার অভিযোগে তাকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ।
    এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানা ওসি মোঃ জুনায়েদ চৌধুরী বলেন, দাউদকান্দি গত ২৮/০৮/২৪ইং মামলা নং ০৯ এ মামলার আসামি হিসাবে তাকে গ্রেফতার করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • ৩ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

    ৩ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় :

    হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হিমশীতল বাতাসের কারণে তাপমাত্রা অন্যান্য জেলার চেয়ে বরাবরই কম থাকে। টানা ৩ দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

    শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিস জানিয়েছে, তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

    এদিকে গত কয়েক দিন ধরে সকাল সকাল ঝলমলে রোদের দেখা মেলায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া দিন ও রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্যের সৃষ্টি হচ্ছে। কুয়াশার পরিমাণ কমে গিয়ে কয়েক দিন ধরে সকাল সকাল দেখা মিলছে সূর্যের। তবে রাতভর উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে এই জনপদের মানুষ।

    এর আগে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল নয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, বুধবার সকাল নয়টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

    শীতে ব্যস্ততা বেড়েছে লেপ তোশক কারিগরদের

    স্থানীয়রা জানান, শীতের মাত্রা ধীরে ধীরে বাড়ছে উত্তরে জেলা পঞ্চগড়ে। সন্ধ্যার পর থেকেই উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হয়। উত্তরের এ জেলাটি বরফের পাহাড় হিমালয়-কাঞ্চনজঙ্ঘার বিধৌত এলাকা হওয়ায় অন্যান্য জেলার আগেই এ অঞ্চলে শীতের আগমন ঘটে। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের দাপট বেশি হয়ে থাকে। তবে অক্টোবর থেকেই শুরু হয় শীতের আমেজ। শীতকে কেন্দ্র করে বাজারগুলোতে ভাপা, চিতুয়া, পৌকন পিঠা উঠতে শুরু করেছে।

    এদিকে বিরূপ আবহাওয়ার কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

    পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি হওয়ায় হিমেল বাতাস ও হালকা কুয়াশার কারণে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৪-১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। বেশ ঠান্ডা পড়েছে। বিশেষ করে এ অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি হওয়ায় শীত অনুভূত বেশি হচ্ছে।

    পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, টানা ৩ দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গত কয়েকদিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। বেশ ঠান্ডা পড়েছে। বিশেষ করে এ অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি বেশ ঠান্ডা পড়েছে। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

  • কুমড়া শাকের আড়ালে গাঁজা পাচার

    কুমড়া শাকের আড়ালে গাঁজা পাচার

    কুমিল্লা থেকে, তরিকুল ইসলাম তরুন,

    অভিনব কায়দায় কুমড়া শাকের আড়ালে গাঁজা পাচারকালে ডিএনসি- কুমিল্লার হাতে ১৩ কেজি গাঁজাসহ আটক ০২ নারী।

    ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্বাবধানে ও উপপরিদর্শক মো: মুরাদ হোসেন এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৩ কেজি গাঁজাসহ দুজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

    ২২ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ০৮:৩০ ঘটিকায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজারস্থ গাড়ীচালকদের বিশ্রামাগারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা হতে ঢাকাগামী Asia Aircon নামীয় বাসে তল্লাশি করে ০৭কেজি গাঁজাসহ জাহানারা (৫০) নামীয় একজন আসামিকে আটক করা হয়। আটককৃত আসামি কুমিল্লা জেলার তিতাস উপজেলার কাশিপুর গ্রামের মৃত শরীফ আলীর মেয়ে। একই বাস তল্লাশি করে ০৬ কেজি গাঁজাসহ জুবেদা বেগম (৪৭) নামীয় একজন আসামিকে আটক করা হয়। উক্ত আসামি গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানাধীন গোবাহাড়া এলাকার মৃত ইয়াদ আলী মোল্লার মেয়ে।

    আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

  • চতুর্থ মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে কবি হিমেল বরকত’কে স্মরণ করলো মোংলাবাসী

    চতুর্থ মৃত্যুবার্ষিকী নানা আয়োজনে কবি হিমেল বরকত’কে স্মরণ করলো মোংলাবাসী

    বায়জিদ হোসেন মোংলা।

    অকাল প্রয়াত কবি, গবেষক, প্রাবন্ধিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকতের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২২ নভেম্বর) রুদ্র স্মৃতি সংসদ মিঠাখালী, মোংলা নাগরিক সমাজ, সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ, মিঠাখালী সিদ্দিক বাজার বণিক সমিতিসহ বিভিন্ন রাজনৈক দল ও বিভিন্ন সামাজিক এবং পেশাজীবি সংগঠনের যৌথ আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে সংসদ চত্বর থেকে শোভাযাত্রা সহকারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর হিমেলের বাড়িতে দোয়া অনুষ্ঠিত হয় এবং মিষ্টি বিতরণ করা হয়। বেলা ১০টায় কবি হিমেল বরকতের বাড়িতে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মরণানুষ্ঠানে রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক সুমেল সারাফাত’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর প্রতিষ্ঠাতা সদস্য, ওয়াটারকিপার বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠক ইবনুল সাইদ রানা, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সমন্বয়কারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কবি মামুন কবীর, মোংলা নাগরিক সমাজের সভাপতি নুর আলম শেখ, কবি হিমেলের বাল্যবন্ধু জানে আলম বাবু প্রমুখ। আলোচনা শেষে হিমেল বরকতের লেখা গান পরিবেশন করে অন্তর বাজাও শিল্পী গোষ্ঠী। সভায় বক্তারা বলেন, হিমেল বরকত ছিলেন একাধারে অধ্যাপক, খ্যাতিমান কবি, প্রাবন্ধিক, গীতিকার ও সাহিত্য গবেষক। তিনি তার লেখায় সমাজের সকল বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। মাত্র ৪৩ বছর বয়সেই তিনি বাংলা সাহিত্যাংগনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। হিমেল বরকতের প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো- চোখে চৌদিকে (২০০১), দশ মাতৃক দৃশ্যাবলি (২০১৪), গবেষণাধর্মী গ্রন্থ প্রান্তস্বর ব্রাত্যভাবনা (২০১৭), সাহিত্য সমালোচক বুদ্ধদেব বসু গবেষণা গ্রন্থ (২০১৩), ছড়ায় ছড়ায় প্রকৃতির বিস্ময়, ছোট গল্প আয়না এবং পেনসিল ও রাবারের গল্প।
    প্রসঙ্গত, ড. হিমেল বরকত ১৯৭৭ সালের ২৭ জুলাই বাগেরহাট জেলার মোংলার মিঠেখালী গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০২০ সালের ২২ নভেম্বর ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হিমেল বরকত প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোট ভাই। হিমেল বরকত ১৯৯৪ সালে মোংলার সেন্ট পলস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৬ সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ঢাকা সিটি কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে ২০০৫ সালে হিমেল বরকতের কর্মজীবন শুরু হয়। ২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১৮ সালের ৫ জুন অধ্যাপক হন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এখানেই তিনি কর্মরত ছিলেন। হিমেল বরকত সম্পাদিত গ্রন্থগুলো হলো রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচনাবলী (২০০৫), কবি ত্রিদিব দস্তিদারের কবিতা সমগ্র (২০০৫), চন্দ্রাবতীর রামায়ণ ও প্রাসঙ্গিক পাঠ (২০১২), রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর শ্রেষ্ঠ কবিতা (২০১২), বাংলাদেশের আদিবাসী কাব্যসংগ্রহ (২০১৩), রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্মারকগ্রন্থ (২০১৫) ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর প্রেমের কবিতা নিয়ে অনুকাব্য। এ ছাড়া অপ্রকাশিত রয়েছে হিমেলের বেশ কিছু কবিতার বই ও গান।

  • মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর বালিগাঁও ইউনিয়ন শাখার উদ্দ্যোগে গন সমাবেশ অনুষ্ঠিত

    মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর বালিগাঁও ইউনিয়ন শাখার উদ্দ্যোগে গন সমাবেশ অনুষ্ঠিত

    লিটন মাহমুদ,মুন্সীগঞ্জঃ

    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    জানা যায়, ভারতের পানি আগ্রাসন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখানুপাতিক পদ্ধতিতে(PR) জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ও ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে- শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার বালিগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বালিগাঁও ইউনিয়ন শাখার উদ্দ্যোগে গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বালিগাঁও ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সেলিম বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় অর্থ ও প্রকাশনা সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গাজী রফিকুল ইসলাম বাদল।

    এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ জসিমউদদীন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুল হাকিম ঢালী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন শিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ সাঈদ আহমেদ, বাংলাদেশ মুজাহিদ কমিটি টঙ্গীবাড়ী উপজেলা শাখার ছদর মাও: ইয়াসিন ফকির, ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন শেখ, সাধারন সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ সরদার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি মুফতি হাবীবুল্লাহ ফরাজী, ইসলামী যুব আন্দোলন টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ রাসেল খান, ইসলামী ছাত্র আন্দোলন টঙ্গীবাড়ী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জিসান সৈয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ বালিগাঁও ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মোঃ মামুন পাঠান প্রমূখ।

    এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন বলেন, ৫৩ বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি এই স্বাধীনতা আমাদের মৌলিক উদ্দেশ্য ছিল যে আমাদের ভোটের অধিকার। ভোটের অধিকার আমাদের হরণ করছে পাকিস্তান। এজন্যই আমরা যুদ্ধে ঝাপিয়ে পরছিলাম। আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীনতা পাওয়ার পরেই প্রথমে আমাদের ভোটের অধিকার হরণ করা হয়েছে। ওয়ান এলিভেনের পরে সৈরাচার আওয়ামীলীগ সরকার ভোট বিহীন ক্ষমতা দখল করে মানুষের অধিকার হরন করে, মানুষকে হত্যা করে, গুম করে, আয়না ঘরে রেখে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করে জুলুম করে ক্ষমতায় গেছে, সংসদে গেছে। তারা কি করছে, তারা ৯৩ বিলিয়ন ডলার চুরি করছে, বিদেশে পাচার করছে, (৮২ হাজার কোটি টাকা)। যাদের সন্তান, যাদের বিবি কেউ দেশে বসবাস করে না। একটা জড়িপে আসছে, ৯০% মন্ত্রী এমপির ফ্যামিলি বাহিরে নাগরিত্ব গ্রহন করছে। আপনারা জানেন, সাবেক ভুমি মন্ত্রী ছিলেন আওয়ামীলীগের ২৬৬টা বাড়ি করছে কানাডাতে, আপনার আমার জনগণের টাকায়। এসআলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। এই এস আলম গ্রুপের জন্মদাতা কে? এর জন্মদাতা আওয়ামীলীগ শেখ হাসিনা। টাকা তো আওয়ামীলীগের বা এস আলমের না। আপনার আমার আমানতের টাকা। আওয়ামীলীগ সরকার যেভাবে মিথ্যা মামলা করছে, আমরা নতুন করে দেখতেছি, “আবার সেই মিথ্যা মামলা হচ্ছে, মাডার হইছে বরিশাল মামলা হইছে বিক্রমপুর, বিক্রমপুরে মাডার হইছে মামলা হইছে কুয়াকাটা, এজন্যই কি ৫ আগস্ট গণঅভ্যুত্থান হইছিল? যার ভেতরে আল্লাহর ভয় নাই সে ১০০% চুরি করবে, দুর্নীতি করবে তাদের ভোট দিয়ে ক্ষমতায় বসাবেন না। বিএনপি-আওয়ামীলীগ যখনই ক্ষমতায় যায় তারা রাজনীতিটাকে একটা অবৈধ ব্যবসা বানায়। এদের থেকে দুরে থাকুন।

  • শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছে শাজাহান খান – আব্দুল মোনায়েম মুন্না

    শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছে শাজাহান খান – আব্দুল মোনায়েম মুন্না

    মাদারীপুর প্রতিনিধিঃ

    শাজাহান খান জাসদের গণবাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী ছিল এরপর শ্রমিক নেতা, শ্রমিক নেতা থেকে গুন্ডাবাহিনীর প্রধান হয়েছেন আজকে তার পাপের ফল তার সন্তানসহ তিনি নিজে ভোগ করছেন বলে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। শুক্রবার সন্ধায় মাদারীপুর জেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে
    সারাদেশে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভায় তিনি এ কথা বলেন।

    এ সময় আব্দুল মোনায়েম মুন্না আরো বলেন,আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের পাপের কারনে এখন পালিয়ে বেড়াচ্ছে, রাষ্ট্রের পট পরিবর্তনের পরে আমাদের দল বিএনপি যখন ক্ষমতা থেকে বিদায় নেয় তখন কিন্তু আমাদের দেশ থেকে পালাতে হয়নি। আমরা তো দেশে ছিলাম নিজের এলাকায় ছিলাম।আমাদের উপর হামলা হয়েছে আমাদের নামে মামলা হয়েছে তারপরও আমরা রাজনীতির মাঠ থেকে পালিয়ে যাইনি। আমরা পরবর্তী সময়ে ঠিকই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েছি।

    এ সময় মাদারীপুর জেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতির যৌথ সভাপতিত্বে ও তিন সংগঠনের সাধারণ সম্পাদকের যৌথ সঞ্চালনায়
    সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না,যুবদলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদ্য সাবেক সহসাংগঠিক সম্পাদক দেওয়ান অলিউদ্দীন সুমন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান,কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দিপু,কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির,কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার,জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী,সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার,সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদ পারভেজ,জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির,সদস্য সচিব কামরুল আহসানসহ যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

    আরিফুর রহমান
    মাদারীপুর প্রতিনিধি ।।

  • ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন আজাদুল ইসলাম

    ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন আজাদুল ইসলাম

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেতে যাচ্ছেন ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদুল ইসলাম।

    পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে মহদীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে ও পরিষদের সদস্যদের রেজুলেশন এর উল্লেখিত সমর্থনে ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন বিএনপি নেতা আজাদুল ইসলাম। অভিযোগের ভিক্তিতে ও ইউপি সদস্যদের প্রস্তাবনায় গাইবান্ধা জেলা প্রশাসনের কার্যালয়ে এক আলোচনায় জেলা বিএনপি ও জেলা জামায়াতের নেতৃবৃন্দের অংশ গ্রহনে মহদীপুর ইউপি সদস্যদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের সংখ্যাগরিষ্ট সদস্যদের সমর্থনপ্রাপ্ত আজাদুল ইসলাম’কে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

    এ বিষয়ে মহদীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) আব্দুল জোব্বার প্রধান জানান,ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ইউপি সদস্যদের প্রস্তাবনায় রেজুলেশন অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনে আর কোন বাধা না থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহন করে পরিষদ পরিচালনা করবেন আজাদুল ইসলাম। গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগ চিঠি হাতে পাওয়ার পর হতে আজাদুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত পালন করবেন।

    এ বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন,ইউনিয়ন পরিষদের আইনানুযায়ী ইউপি সদস্যদের সমর্থন আদায়কারী ব্যক্তি পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন। এটি ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী বাস্তবায়ন করা হবে। তিনি আরো বলেন, এখানে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের কিছু করার নেই বা কাউকে দায়িত্ব দেয়ার সুযোগ নেই। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ আইনে সব উল্লেখ্য করা রয়েছে। এ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

    উল্লেখ্য,পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামায়াত কর্মী রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা প্রস্তাবকে ঘিরে ২০শে নভেম্বর বুধবার সন্ধ্যায় পলাশবাড়ীতে জামায়াত ও বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে,এতে বেশ কয়েকজন জামায়াত বিএনপির নেতাকর্মী আহত হয়। এঘটনায় বিএনপি নেতাকর্মীদের বসতবাড়ী,ব্যবসা প্রতিষ্ঠান ও মোটরসাইকেল ভাংচুর ও অগ্নি সংযোগ করা। এর আগে করা ১৯শে নভেম্বর পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ইউপি সদস্যদের অনাস্থা প্রস্তাবে ভিত্তিতে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী বিএনপি নেতা ইউপি সদস্য আজাদুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্বপালন করবেন।।

  • শীতের শুরুতেই ব্যস্ততা বেড়েছে চারঘাটের লেপ-তোষক কারিগরদের

    শীতের শুরুতেই ব্যস্ততা বেড়েছে চারঘাটের লেপ-তোষক কারিগরদের

    মোজাম্মেল হক, চারঘাট থেকেঃ

    শীতের আগমনী বার্তায় রাজশাহীর চারঘাটে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা।

    মৌসুমি শীত না পড়লেও ঋতু পরিবর্তনে অনুভূত হচ্ছে শীতের আমেজ। ভোরে কুয়াশা জমে থাকছে ঘাস আর লতাপাতায়। সন্ধ্যা নামতেই শরীরে শীতের ছোঁয়া। দিনে কিছুটা গরম থাকলেও রাতের শেষভাগে বইছে শীতের হাওয়া। 

    তাই শীত নিবারণের আগাম প্রস্তুতি হিসেবে লেপ তোষক বানাতে ক্রেতারাও ভিড় করছে দোকানগুলোতে। অনেকেই আবার পুরোনো লেপ-তোশক মেরামত করার অর্ডার দিচ্ছেন।

    শীতের আগমনি বার্তায় প্রতিটি পরিবারে শীত মোকাবেলায় লেপ তোষকের চাহিদা বেড়ে যায়। শীত মৌসুমে গ্রাম অঞ্চলে বিয়ের ধুম পড়ে যায়। গ্রাম্য সংস্কৃতি অনুযায়ী নতুন কনের সাথে লেপ, তোষক, জাজিম, বালিশ, কোল বালিশসহ বিভিন্ন সামগ্রী উপহার হিসেবে দেওয়ার রেওয়াজও রয়েছে। যার ফলে সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন এই কারিগররা।

    শুক্রবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, চারঘাটে প্রতিটি লেপ-তোষকের দোকান রয়েছে ভিড়। শীত মৌসুমে ব্যবসায়ীরা রেডিমেড লেপ তোষক তৈরি করে তা বিক্রি করছেন।

    লেপ কিনতে এসেছেন রফিক নামের ক্রেতা তিনি বলেন, শীত পড়তে শুরু করেছে। বেশি শীত পড়ার আগেই ব্যবহারের জন্য নতুন লেপ-তোষক কিনতে এসেছি। গত বছরের তুলনায় দাম অনেক বেশি মনে হচ্ছে।

    চারঘাট বাজারের কারিগর সিহাব উদ্দিন বলেন, সারা বছরই টুকিটাকি বেচা-কেনা হয়। তবে শীত মৌসুমের শুরু থেকে দোকানে কাজের চাপ বাড়ে। এখন লেপ তোষক তৈরির অর্ডারও বেশি। প্রতিদিনই নতুন নতুন অর্ডার আসছে। তা ছাড়া তৈরি করা লেপ তোষক কিনতেও প্রতিদিন দোকানে আসছেন ক্রেতারা। কাপড়, তুলার মান ও পরিমাণের ওপর নির্ভর করে লেপ-তোষক তৈরির খরচ কম বেশি হয়ে থাকে।

    তিনি আরও জানান, একটি লেপ বা তোষক তৈরিতে একজন কারিগরের সময় লাগে ১ থেকে দেড় ঘণ্টা। একজন কারিগর দিনে ৫ থেকে ৬ টি লেপ বা তোষক তৈরির কাজ করে থাকেন। আর একটি লেপ-তোষক বিক্রি করলে তাদের ৩০০ থেকে ৫০০ টাকা লাভ হয়। শীত মৌসুমের শুরুর দিক অক্টোবর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত কাজের চাপ বেশি থাকে। বছরের অন্যান্য সময়ের মন্দাভাব পুষিয়ে নিতে এখন সমান তালে কাজ করতে হয়।

    বর্তমানে বাজারে নিত্য প্রয়োজনীয় সব জিনিসিপত্রের দাম বেড়ে যাওয়ায় লেপ তোশক তৈরির সামগ্রীর দামও বেড়েছে। শিমুল তুলা প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ টাকা, কার্পাস তুলা প্রতি কেজি ১২০ থেকে ২৫০ টাকা, কালো রাবিশ তুলা ৪০ থেকে ৫০ টাকা, সাদা তুলা ১০০ টাকা থেকে ১২০ টাকা করে দামে বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় তুলার দাম বাড়ার সঙ্গে সঙ্গে কাপড়ের প্রতি গজে ১০ থেকে ১৫ টাকা দাম বেড়েছে বলে তিনি জানান।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • মাধ্যমিক স্কুল শাখা পর্যায়ে যাত্রা শুরু করল সুজানগরের ঐতিহ্যবাহী আল্-ইহ্সান একাডেমী

    মাধ্যমিক স্কুল শাখা পর্যায়ে যাত্রা শুরু করল সুজানগরের ঐতিহ্যবাহী আল্-ইহ্সান একাডেমী

    এম এ আলিম রিপনঃ সুজানগর পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী আল্-ইহ্সান একাডেমী প্লে থেকে পঞ্চম শ্রেণীতে লেখাপড়ার পাশাপাশি এবারে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির কার্যক্রম শুরু করেছে। পাবনার সুজানগর এন এ কলেজ সংলগ্ন আল্-ইহ্সান একাডেমী এন্ড হাই স্কুলের উদ্বোধন উপলক্ষ্যে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। বৃহস্পতিবার আল্-ইহ্সান একাডেমী এন্ড হাই স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা টুটুল হোসাইন বিশ্বাসের সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সরকারী এডওয়ার্ড কলেজের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নুরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পাবনা পদ্মা কলেজের অধ্যাপক ফারক-ই আযম, পৌর জামায়াতের নায়েবে আমীর রফিকুল ইসলাম খান, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক ও দৈনিক জীবন কথা পত্রিকার উপজেলা প্রতিনিধি এটিএম শামসুজ্জামান ডন, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী ও উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান । এর আগে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আল্-ইহ্সান একাডেমী এন্ড হাইস্কুলের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মো. কামরুজ্জামান সোহেল। অনুষ্ঠানে সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা পারভিন, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন, বাগানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, চরসুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীনুজ্জামান, আতিকুর রহমান,আব্দুল জব্বার, আল্-ইহ্সান একাডেমী এন্ড হাইস্কুলটির অন্যতম প্রতিষ্ঠাতা ফরিদুল ইসলাম(বাবু), সিদ্দিকুর রহমান,কামরুল ইসলাম,আজাদ হোসেন, প্রতিষ্ঠানটির শিক্ষকদের মধ্যে আব্দুল কাদের,এরশাদ আলী, সাব্বির হোসেন, জসিম উদ্দিন, হাফেজ মো. হাসিবুল ইসলাম, মোছা. মমতাজ পারভিন, রিনি আক্তার, চম্পা আক্তার, রাবেয়া খাতুন,কার্নিজ ফাতেমা, কেয়া আক্তার,খালেদা আক্তার তহমিনা আক্তার, ছাত্রদল এন এ কলেজ শাখার আহ্বায়ক শাকিলখানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ আল্-ইহ্সান একাডেমী এন্ড হাইস্কুলটিতে শিক্ষার্থীদের পড়ালেখার যে সুনাম ও সাফল্য সেটির ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে এই উপজেলার মধ্যে একটি শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আল্-ইহ্সান একাডেমী এন্ড হাই স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা টুটুল হোসাইন বিশ্বাস জানান ২০১২ সালে প্লে থেকে পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তির মাধ্যমে লেখাপড়া শুরু হয়। এই প্রতিষ্ঠান থেকে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে সর্বশেষ ২০২৩ সালের অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৩১জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। আর এবারে মুজাহিদ ইসলাম নামে এক শিক্ষার্থীর ভতি ফরম জমা নেওয়ার মাধ্যমে ২০২৫ সালের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির কার্যক্রম শুরু করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি যেন তার সুনাম অক্ষুন্ন রাখতে পারে এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।