Author: desk

  • শার্শার নিজামপুরে বিএনপি’র বিশাল জনসভা অনুষ্ঠিত

    শার্শার নিজামপুরে বিএনপি’র বিশাল জনসভা অনুষ্ঠিত

    আজিজুল ইসলামঃ গণঅভ্যুত্থান পরবর্তী বিএনপি’র কর্মপরিক্ল্পনা কেমন হওয়া উচিৎ,সে বিষয়ে আলোচনার জন্য যশোর জেলার শার্শা উপজেলার ১১ নং নিজামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

    শনিবার(২৩ নভেম্বর) বিকাল ৩ টায় ১১নং নিজামপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত নিজামপুর প্রাইমারী স্কুল মাঠে বিশাল জনসভার অনুষ্ঠানে মো.আব্দুস সালাম(নিজামপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও আহবায়ক কমিটি’র সদস্য,শার্শা উপজেলা বিএনপি)’র সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।

    উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শার্শার গণমানুষের প্রিয় নেতা- প্রবীন রাজনীতিবীদ খায়রুজ্জামান মধু(আহবায়ক,শার্শা উপজেলা বিএনপি)। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন নিজামপুর ইউনিয়ন নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-আবুল হাসান জহির(সিনিয়র যুগ্ম-আহবায়ক,শার্শা উপজেলা বিএনপি ও সভাপতি,নাভারণ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ)

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নুরুজ্জামান লিটন(সাবেক সহ-সভাপতি,যুবদল কেন্দ্রীয় কমিটি),মো.আশরাফুল আলম বাবু(সদস্য,শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি)।

    এ ছাড়াও উপস্থিত ছিলেন-
    মো.আবু তাহের ভারত(সাধারণ সম্পাদক,বেনাপোল পৌর বিএনপি),মোস্তাফিজ্জোহা সেলিম(আহবায়ক,যুবদল,শার্শা উপজেলা),
    শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহমেদ,
    মো.শহিদুল ইসলাম শহীদ (যুগ্ম-আহবায়ক,যুবদল,শার্শা উপজেলা),মো.সহিদ আলী(সাধারণ সম্পাদক,বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি,
    বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫,শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াসি উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান ,শার্শা ছাত্রদল আহবায়ক-শরিফুল ইসলাম চয়ন,বেনাপোল পৌর ছাত্রদল আহবায়ক-আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এসময় বিশাল সমাবেশে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ ও জুলাই-আগষ্ট/২০২৪ গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয়।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত ১৫ বছরে আ.লীগ সরকার বিএনপি’র নেতা-কর্মীদের উপর যে অমানুষিক এবং অমানবিক নির্যাতন চালিয়েছিল,আজকের এই মঞ্চ থেকে আমরা তাদের সেই অপকর্মকান্ডের প্রতি ধিক্কার জানাই।

  • গৌরনদীর সরিকলে বিএনপি কর্তৃক মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

    গৌরনদীর সরিকলে বিএনপি কর্তৃক মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

    কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদীর সরিকলে জাতীয়তাবাদী দল( বিএনপি) কর্তৃক মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। ) শনিবার ২৩ নভেম্বর বিকেল ৪ টায় গৌরনদীর সরিকল ইউনিয়নের শাহাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে রাইসুল ইসলাম রাজনের সঞ্চালনায় গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের কার্যক্রম করা হয়েছে। এ সময় প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার বিএন পির সদস্য ও প্রবীন নেতা মোঃ জামিল হোসেন পান্নু।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা উত্তরের আহবায়ক মোঃ জাবির হোসেন জুয়েল,

    অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সরিকল ইউনিয়নের বিএনপির নেতা মোঃ আনিসুর রহমান হাওলাদার, মোঃ মাকসুদুর রহমান মৃধা, বিএনপি জেলা ছাত্র দল নেতা মোঃ সুমন মৃধা সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ প্রমুখ।

    এ সময় বক্তারা বলেন, মাদক নির্মুলে এক যোগে সকলকে এগিয়ে আসতে হবে। মাদক সমাজের একটা মারাত্মক মরন ব্যাধী, এই ব্যাধী সমাজ থেকে যে কোন মুল্যেই প্রতিহত করতে হবে। অন্যথায় যুব সমাজ ধংশের দিকে ধাবিত হবে। তাই এই ব্যধী নিরোসনের লক্ষে সকলেে একযোগে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।

  • মাদারীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

    মাদারীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

    আরিফুর রহমান ,মাদারীপুর
    মাদারীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন ২৫-২৬ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
    আজ শনিবার ২৩ শে নভেম্বর সকাল ৮ টায় শহরের ভূইয়া বাড়ি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাদারীপুর জেলা শাখার উদ্যোগে জেলা শ্রমিক ফেডারেশনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে মাদারীপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২৫-২৬ সেশনে সাইয়্যেদ মনিরুজ্জামানকে সভাপতি ও মাওলানা রুস্তম হোসেনকে সেক্রেটারি করে ৩৫ সদস্যের কমিটি করা হয়। এসময় নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর অঞ্চলের পরিচালক জনাব আজহারুল ইসলাম।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আবুল বাশার, অঞ্চল সদস্য মাওলানা আব্দুস সোবাহান খান, প্রধান উপদেষ্টা মাওলানা মোকলেছুর রহমন, হাফেজ মো: এনায়েত হোসেনসহ সংগঠনের জেলা উপজেলার বিভিন্ন এস্তরের নেতাকর্মীরা। পরে নবনির্বাচিত কমিটির শপথ পাঠ
    অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় , প্রতিটি শ্রমিক নেতাদের দায়িত্ব কর্তব্য প্রতি যতœবান হওয়া, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় কাঁধে কাঠ মিলেয়ে একসাথে কাজ করা, ইসলামের গুরুত্ব, প্রতিটি শ্রমিকের দ্বারপ্রান্তে ইসলামের দাওয়াত পৌঁছে দেয়াসহ নানান বিষয় আলোচনা হয় ।
    অনুষ্ঠান শেষে ফরিদপুর অঞ্চলের পরিচালক আজহারুল ইসলামের অর্থায়েনে , ৫ ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ১৫ টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয় । এছাড়া আহত ও নিহত পরিবারের পাশে থেকে কাজ করার আহ্বান করেন

  • রংপুরে  সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক কবি-লেখক  মিলনমেলা ও পাঠক সমাবেশ

    রংপুরে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক কবি-লেখক মিলনমেলা ও পাঠক সমাবেশ

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন।

    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক কবি-লেখক মিলনমেলা ও পাঠক সমাবেশ রংপুর ২০২৪ গতকাল অনুষ্ঠিত ।
    গত ২৪ নভেম্বর শুক্রবার স্নেহা নার্সিং কলেজ মিলনায়তনে এ সমাবেশ ও কবি -লেখক মিলন মেলা অনুষ্ঠিত হয় ।
    সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক এই কবি-লেখক, পাঠক মিলনমেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি কবি লেখক মোহাম্মদ ইয়ার আলী প্রথম পর্বের প্রধান অতিথি ছিলেন বহুভাষাবিদ কবি-লেখক গবেষক দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক মাহমুদুল হাসান নিজামী, দ্বিতীয় পর্বের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার রংপুর এর আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম ।
    প্রধান আলোচক ছিলেন কারমাইকেল কলেজ এর সাবেক অধ্যাপক প্রফেসর মোহাম্মদ শাহ আলম সভাপতিত্ব করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর রংপুর বিভাগীয় কমিটির সভাপতি বিশিষ্ট ছড়াকার দেলোয়ার হোসেন রংপুরী, স্বাগত বক্তব্য রাখেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক লেখক আবু নাসের সিদ্দিক তুহিন।
    দুই পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও চিকিৎসক ডা মফিজুল ইসলাম মান্টু, উত্তর বাংলা কলেজ লালমনিরহাটের সাবেক অধ্যক্ষ ড এ এস এম মনওয়ারুল ইসলাম, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর উপদেষ্টা অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, বিশিষ্ট লেখক সাংবাদিক সৈয়দা রুখসানা জামান শানু, লেখক গবেষক সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর গাইবান্ধা জেলা কমিটির উপদেষ্টা ডাঃ মোঃ আব্দুর রউফ মিয়া, লেখক ও গল্পকার প্রাবন্ধীক স ম আমজাদ হোসেন, রংপুর সাহিত্য একাডেমির সভাপতি বিশিষ্ট লেখক হাই হাফিজ, বিশিষ্ট লেখক সাংবাদিক সংগঠক বদরুদ্দোজা বুলু প্রমুখ। সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর গাইবান্ধা জেলা কমিটির সভাপতি লেখক আব্দুল কাদের, সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক আহসানুল হাবিব মন্ডল, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক কবি-লেখক নাজিরা পারভীন , কবি খেয়ালী মোস্তফা, বাংলার চোখ সামাজিক সংগঠনের চেয়ারম্যান তানবীর রহমান আশরাফী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
    দুই পর্বে সভাপতিত্ব করবেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ ও রংপুর বিভাগীয় কমিটির সভাপতি কবি লেখক সংগঠক ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী।
    স্বাগত বক্তব্য রাখবেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক লেখক ও সংগঠক আবু নাসের সিদ্দিক তুহিন।
    এবছর নিবেদিত কাজের স্বীকৃতি স্বরুপ আট জেলার গুণী মানুষ সাহিত্য, সাংবাদিকতা, সমাজ সেবা, জেলার সেরা সংগঠক, উদীয়মান তরুণ লেখক সহ মোট ১২ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
    এছাড়াও সাফল্য পরিবারের বর্ষসেরা সংগঠকের সম্মাননা পেলেন কবি-লেখক আব্দুল কাদের (গাইবান্ধা) ।
    কবি-লেখক, পাঠক মিলনমেলায় সাফল্য ম্যাগাজিন কবি লেখক মোহাম্মদ ইয়ার আলী রচিত তিনটি কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি লেখক দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক মাহমুদুল হাসান নিজামী।
    অনুষ্ঠানটি সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে আগত তিন শতাধিক লেখক পাঠকদের নিয়ে এ মিলনমেলা বসেছিলো । কবিতা পাঠ, সঙ্গিত, কৌতুক, আড্ডা,মোড়ক উন্মোচন, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আবু নাসের সিদ্দিক তুহিন।
    কবিতা পাঠ করেন কবি মফিজুল ইসলাম মান্টু, কবি প্রফেসর মোহাম্মদ শাহ আলম, কবি দেলোয়ার হোসেন রংপুরী, কবি রুখসানা জামান শানু, কবি বদরুদ্দোজা বুলু, কবি ডাঃ মোঃ আব্দুর রউফ, কবি আব্দুল কাদের, কবি খেয়ালী মোস্তফা, কবি স ম আমজাদ হোসেন, কবি হাই হাফিজ কবি মহসিনা খাতুন, কবি ডাঃ ইকবাল হোসেন,কবি অতুল চন্দ্র সাহা,কবি ধ্রুবক রাজ, , কবি সুফিয়া মন্ডল, ,কবি মন্জুয়ারা লাকী, কবি আব্দুল হাদী, কবি খেয়ালী মোস্তফা, কবি এটিএম মোর্শেদ,কবি নাহিদা ইয়াসমিন, কবি নাজিরা জাহান, ,কবি আব্দুল লতিফ, কবি বদরুদ্দোজা বুলু, কবি মোহাম্মদ অহিদুল ইসলাম, কবি সাহেদ ফারসি,কবি ফরিদুল ইসলাম, কবি আব্দুর রাজ্জাক,কবি আক্তারুজ্জামান সুলতান, কবি আহসান হাবিব রবু, কবি নাসরিন নাজ, কবি সম্পা রানী মোহন্ত, কবি মাহমুদা মিতা, কবি লংকেশ্বর বর্মন, কবি শেখ সাঈদ ফারসী,কবি সুফি জাহিদ হোসেন, এটি এম মোর্শেদ,কবি নুশরাত জাহান উপমা, কবি বেলাল হোসেন, কবি জয়নাল হোসেন, কবি আতাউর রহমান, কবি মেহেদী মাসুদ, কবি আহসানুল হাবিব রবু,কবি ডালিম কুমার, কবি রবি বাঙালি, কবি ফরহাদ হোসেন, কবি হাবিবুল্লাহ বিশ্বাস, কবি আজাহারুল ইসলাম আল আজাদ,কবি এইচ এম আওলাদ,কবি আক্তারুজ্জামান সুলতান, কবি মমতা চাকী,কবি অতুল চন্দ্র সাহা,কবি রাসেল আহমাদ,কবি এস এম মনসুর আলী, কবি খায়রুজ্জামান দুদু, কবি মুসাফা আক্তার বানু,,কবি আহসানুল হাবীব মন্ডল, কবি অহিদুল ইসলাম, কবি এসএম শহীদুল ইসলাম, কবি আতাউর রহমান লিটন,কবি এম এ শোয়েব দুলাল, কবি লতিফ প্রামানিক, কবি আব্দুল কাদের, কবি আব্দুল হাদী, কবি আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ।
    প্রধান অতিথি দ্বয় তাদের বক্তব্যে বলেন সাহিত্য সংগঠন গুলোর মধ্যে অনন্য ভুমিকা রেখে চলেছে রংপুরে প্রতিষ্ঠিত সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ তারা প্রতিবছর দুটি করে বিশেষ আয়োজন ও নিয়মিত সাহিত্য আসর চালিয়ে সকলের দৃষ্টি কেড়েছে। সাফল্য প্রকাশনী থেকে প্রকাশীত বইগুলো এবং সাফল্য ম্যাগাজিন সমাজ প্রগতিতে নিশ্চয়ই প্রভাব ফেলবে। নতুন নতুন সাহিত্য সেবী সৃষ্টিতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ উল্লেখযোগ্য ভুমিকা রেখে চলেছে রংপুর বিভাগ সহ দেশের সব অঞ্চলে সকলেই সাফল্য সাহিত্য পরিবারের সাফল্য কামনা করেন।

  • মোরেলগঞ্জ জামায়াতে ইসলামী গণসমাবেশ অনুষ্ঠিত

    মোরেলগঞ্জ জামায়াতে ইসলামী গণসমাবেশ অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

    বাগেরহাটের মোরেলগঞ্জ ডেউয়াতলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ, মোংলা ও রামপাল উপজেলা শাখার উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২২ নভেম্বর ) বিকেল ৩টা মোরেলগঞ্জ উপজেলার ডেউয়াতলা বাজারে অনুষ্ঠিত উক্ত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা আমির মাওলানা রেজাউল করিম। তিনি বক্তব্যে বলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসান কায়েমের আমাদের মুল লক্ষ, বাতাস যেন ধর্ম বর্ন নির্বিশেষে সবাইকে বাতাস দেয় সুর্য যেমন সবাই কে আলো দেয়, আমরা ক্ষমতায় গেলে তেমন ই সবাই কে ভাল বাসবো।

    মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা নায়েবে আমীর এ্যাড. মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা শিক্ষা ও গবেষণা সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল আলীম।

    অন্যান্যর মধ্যে বক্তৃতা রাখেন মোংলা উপজেলা ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক কহিনুর সরদার, মোরেলগঞ্জ পৌর আমীর মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সেক্রেটারি মাওঃ মুহিববুল্লাহ রফিক, পৌর সহকারী সেক্রেটারি মোঃ রেজাউল করিম,জিউধরা ইউনিয়ন সভাপতি মাওঃ কবীর আহমাদ,সেক্রেটারি মাওঃ আঃ হক মৃধা, বহরবুনিয়া ইউনিয়ন সভাপতি এইচ, এম,গিয়াস উদ্দীন ও ছাত্রনেতা শফিউল আজম। জিউধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড. রফিকুল ইসলাম স্বপন, মিঠাখালী ইউনিয়ান সভাপতি মাওলানা নুরমোহাম্মদ সহ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ, মোংলা ও রামপাল শাখার সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ।

  • বানারীপাড়ায় বাংলাদেশ জাসদের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    বানারীপাড়ায় বাংলাদেশ জাসদের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    বিশেষ প্রতিনিধি।।
    বাংলাদেশ জাসদের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বানারীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর শনিবার সকাল ১০ টায় প্রেসক্লাবের সামনে শহীদ মিনার চত্বরে উপজেলা জাসদের সভাপতি শ্যামল চন্দ্র মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদল খান সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় শ্রমিকজোটের স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাসদ।উপজেলা জাসদের সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বরিশাল জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক পার্থদেব মন্ডল, বরিশাল মহানগর জাসদের সাধারণ সম্পাদক মনতোষ শিকদার ,উপজেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সমীরন ঘরামি,সাংগঠনিক সম্পাদক , পৌর শাখার সভাপতি হিরু আহমেদ, কেন্দ্রীয় কমিটির যুবজোট নেতা মিরাজ আহমেদ, উপজেলা জাসদের প্রচার সম্পাদক জাকির হোসেন, সমাজকল্যাণ সম্পাদক জিলান ফরাজী।

  • গাইবান্ধায় ১০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

    গাইবান্ধায় ১০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ ১০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছেন।

    থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মেঃ সেলিম রেজার নেতৃত্বে এসআই আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সুন্দরগঞ্জ পৌরসভার উত্তর ধুমাইটারী গ্রামের তিস্তা বাজার-হতে একতা বাজারগামী পাঁকা রাস্তা সংলগ্ন স্থান থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। পাশাপাশি ২ মাদক কারবারিকেও গ্রেফতার করেন৷

    গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী আমেনা বেগম (৬৫) ও একই উপজেলার সওদাগরপাড়া গ্রামের মৃত বাবলু মিয়ার ছেলে মানিক মিয়া (৩২)।

    সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • বিএনপির নিবেদিত প্রাণ এখন মৃত্যু শয্যায়, খোঁজ নেয়নি কোন নেতা

    বিএনপির নিবেদিত প্রাণ এখন মৃত্যু শয্যায়, খোঁজ নেয়নি কোন নেতা

    মোঃ শাহ আলম,ষ্টাফ রিপোর্টার :

    জীবনের সবটুকু সময় ব্যয় করেছেন বিএনপি’র রাজনীতির সঙ্গে। দলীয় সকল কার্যক্রমে রেখেছেন সক্রিয় ভূমিকা। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে সইতে হয়েছে হামলা এবং মামলা। আজ তিনি মৃত্যু শয্যায়। খোঁজ নেয়নি দলীয় কোন নেতা কর্মী। নাটোরের বড়াইগ্রাম উপজেলার ০১নং জোয়াড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড ভবানীপুর গ্রামের আলী আকবর মিন্টু এর কথা। তিনি একসময়ের বিশিষ্ট সম্পদশালী সিদ্দিক আলী মিয়া এর ৪র্থ পুত্র। তিনি উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠা লগ্ন থেকে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন ক্রীড়া সম্পাদক হিসেবে। অবদান রেখেছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। যেকোনো বিষয়ে ছুটে গেছেন অসহায় মানুষের পাশে। আজ তিনি বার্ধক্য জনিত বিভিন্ন দূরারোগ্যে সয্যা শায় , গত দুই মাস রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন থেকে বর্তমানে বাড়িতে বিছানায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রতি নিয়ত। জীবনের এই অন্তিম লগ্নে পরিবার আর প্রতিবেশী ছাড়া খোঁজ নেয়নি কোন দলীয় নেতা।
    বাবা সম্পদশালী হওয়ার সুবাদে আলী আকবর মিন্টু যৌবনে পড়াশোনার পাশাপাশি করতেন খেলাধুলা। দেশের প্রথম বিভাগ ফুটবলে দেশের সুনাম ধন্য ক্লাবসহ দেশ ও বিদেশের মাটিতে লাল সবুজের এই পতাকার সুনাম কুড়িয়েছেন। বিভাগ ও জেলা পর্যায়ে কোচ এবং রেফারিং এর দায়িত্ব পালন করছেন সুনামের সাথে। বাংলাদেশের প্রথম বিভাগ ফুটবলের সাবেক খেলোয়াড়, কোচ এবং রেফারি হওয়ায় অবসরে সরকারি ভাবে সামান্য কিছু ভাতা পেতেন, সেটাও গত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বন্ধ হয়ে যায়।
    আলী আকবর মিন্টু জীবনে কখনো অসৎ উপার্জন করেন নি, ক্ষতি করেনি কোন মানুষের। সৎ ভাবে জীবন যাপন করতে গিয়ে সংসার চলেছে টানা পড়ায়। বর্তমানে তার চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়ে গেছে পরিবার। তবুও কোন অনুদান বা সাহায্য চাননা তিনি, একটু সহানুভূতি না পাওয়ার বেদনা কুরে কুরে খাচ্ছে বিছানায় পড়ে মৃত্যুর প্রহর গোনা এই মানুষটিকে।
    আলী আকবর মিন্টুর একমাত্র ছেলে সোহাগ জানান, আমার বাবা সারাজীবন মানুষের উপকার করেছেন, সক্রীয় ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, গত কয়েক মাসে ২/১ জন ছাড়া আমার বাবার কেউ খোঁজ নেয়নি, এই দুঃসময়ে আমাদের পাশে কেউ নেই। বিষয়টি খুব হতাশা জনক। কান্না জড়িত কন্ঠে তিনি বাবার জন্য দোয়া প্রার্থনা করেন।
    ভবানীপুর (জিয়া নগর) এর রাজনৈতিক ব্যক্তিত্ব এনামুল হক জানান, মিন্টু ভাই বিএনপির একজন নিবেদিত প্রাণ নেতা, ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর অসুস্থ শরীরে ৬ আগষ্ট আনন্দ মিছিলে যোগ দেয়, সারাজীবন বিএনপির সকল প্রোগ্রামে সক্রীয় ভূমিকা রেখেছেন। সে গত ৩/৪ মাস হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অথচ দলীয় কোন নেতা তার খোঁজ পর্যন্ত নেয়নি, এটা খুব দূঃখ জনক।
    ভবানীপুরের বিশিষ্ট সমাজ সেবক ও প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল মজিদ মোল্লা বলেন, আলী আকবর মিন্টু আমার সন্তানের মত, সুখে দুঃখে সব সময় পাশে থেকেছে, সৎ জীবন যাপন করেছে। আজ সে এবং তার পরিবার অসহায় হয়ে পড়েছে, আমি তার সুস্থতা কামনা করছি।
    বড়াইগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আকবর আলী বলেন, আমি নিজেও অসুস্থ, তবুও মিন্টুর খোঁজ নিয়েছি, অসুস্থতার কারণে সাক্ষাৎ করতে পারিনি, আমি তার পাশে থাকার চেষ্টা করবো।

  • শিশুকন্যাকে পাঁচশ টাকায় বিক্রি করলেন মা

    শিশুকন্যাকে পাঁচশ টাকায় বিক্রি করলেন মা

    মো:বাবুল হোসেন. পঞ্চগড় :

    পঞ্চগড়ে নয় মাসের কন্যা সন্তানকে বিক্রি করেছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। স্ট্যাম্প করে শিশুটিকে মাত্র পাঁচশত টাকায় কিনে নেন রুনা নামের এক নারী। এ ঘটনার পর শিশুটিকে আবার ফিরে পেতে চান মানসিক ভারসাম্যহীন নারী শরিফা খাতুন। পঞ্চগড় পৌরসভার দক্ষিণ তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

     

    জানা যায়, সন্তান বিক্রি করা ওই নারী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের জেমজুট মুসলিমবাগ এলাকার নুর ইসলামের স্ত্রী।

    প্রতক্ষ্যদর্শীরা জানান, গত মঙ্গলবার নুরী নামের ওই সন্তানকে একটি হলুদ খেতে রেখে ভিক্ষা করতে যায় মা শরিফা খাতুন। এসময় শিশুটিকে একা দেখতে পেয়ে স্থানীয়রা শরিফাকে ধরে নিয়ে আসে। এসময় শরিফা শিশুটিকে দত্তক দিতে চায়। রুনা নামে এক নারী স্ট্যাম্প করে শিশুটিতে দত্তক নেয়।

    শিশুটির বড় ভাই নয়ন জানান, মাকে ভয় দেখিয়ে তারা স্ট্যাম্প করে আমার বোনকে নেয়। ঘটনার পর থেকে মা আরও বেশি পাগল হয়ে যায়। মা শুধু এখন আমার বোনকে ফিরে পেতে কান্না করছে আর ছোটাছুটি করছে। আমরা কয়েকজন আজকে আমার বোনকে আনতে যাই, তখন তারা দেবে না বলে জানায়। আর বলে তোমরা মামলা কর।

    কাজলা নামে স্থানীয় এক নারী বলেন, সকালে শরিফা এসে আমার পা জড়িয়ে ধরেছে আর বলছে আপু যেভাবেই পারো, আমার মেয়েকে এনে দাও।

    এ বিষয়ে শিশুটিকে দত্তক নেওয়া ওই নারীর সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে তার ছেলে রুহুল আমিন রানা বলেন, আমরা তো স্ট্যাম্প করে নিয়েছি, এখন আমরা কিভাবে দেবো।

    এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন সঙ্গে কথা হলে তিনি বলেন, আমরা বিষয়টি অবগত নই। খবর নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

    নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল পুলিশের অভিযানে ডিবি ষাট পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। সজীব বিশ্বাস (২৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত সজীব বিশ্বাস (২৪) নড়াইল জেলার নড়াগাতি থানাধীন মহাজন মালোপাড়া গ্রামের মৃত দিলীপ বিশ্বাসের ছেলে।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) নড়াইল জেলার নড়াগাতি থানাধীন ৪ নং মাউলী ইউনিয়ন এর মহাজন বেপারী পাড়া গ্রামের মোঃ ইয়াসিন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ টিটু আলি ও এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সজীব বিশ্বাস (২৪) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ষাট পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।