মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ২৫ নভেম্বর সোমবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে ও উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান,বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ কপিল বিশ্বাস,উজিরপুর মডেল থানার অফিসর ইনচার্জ আঃ সালাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হাসান, উজিরপুর পৌর বিএনপি’র আহবায়ক মোঃ শহীদুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ও অ্যাক্টিং সিনিয়র ম্যানেজার সিলভিয়া ডেইজি,শোলক ইউনিয়ন চেয়ারম্যান সরদার আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধ জাকারিয়া মাস্টার , উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজর রহমান মাসুম, এ সময় বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষে প্যানেল চেয়ারম্যান ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
Author: desk
-

মধুপুরে গারো আদিবাসীদের ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে গারো আদিবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব ওয়ানগালা।
মধুপুরের জলছত্র ও পীরগাছা মিশনে খ্রীস্ট রাজার পর্ব ওয়ানগালা উৎসব উদযাপন করা হয়, গারো আদিবাসীদের ঐতিহ্যগত সংস্কৃতি সংরক্ষণ চর্চা ও অতীত ইতিহাসকে ধরে রাখার জন্য প্রতি বছর জাঁকজমক পূর্ণ ভাবে এই ওয়ানগালা উৎসব উদযাপন করা হয়। কারিতাস আলোক-৩ প্রকল্প মধুপুর উপজেলা ময়মনসিংহ অঞ্চল এর সহায়তায় রবিবার দিনব্যাপী নানাভাবে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে পীরগাছা মিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাথলিক সম্প্রদায়ের ধর্মগুরু মহামান্য কার্ডিনাল রেভা: প্যাট্রিক ডি রোজারিও মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি রিফাত আনজুম পিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগাছা ধর্মপল্লীর পাল পুরোহিত রেভা ফাদার এপলো রোজারিও সিএসসি,। প্রথম পর্বে শুরুতে থক্কা, মিসা উৎস্বর্গ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে সারাদিন ব্যাপী ওয়ানগালা উৎসব উদযাপন করা হয়।
মধুপুর বনাঞ্চলের গারোদের সর্ববৃহৎ সামাজিক অনুষ্ঠান এই ওয়ানগালার আয়োজনে দেশি-বিদেশি অতিথি ছাড়াও ধর্ম-বর্ণ নির্বশেষে হাজার হাজার লোক সমাগম হয়।
আদিকাল থেকেই গারোদের বিশ্বাস, মানুষের জীবন ও জীবিকার জন্য প্রাকৃতিক যা কিছু সম্পদ সবই দেবতাদের সৃষ্টি এবং দান। দেবতা তাতারা পৃথিবী এবং সালজং পার্থিব ফসলাদি সৃষ্টি করেছেন। সুষিমি দেবতা রোগ নিরাময়কারী ও ঐশ্বর্য দানকারী। তাই এসব দেবতার দান করা সম্পদ ও ফসলাদি ব্যবহার করার আগে প্রকৃতি ঘনিষ্ঠ গারোরা তাদের উৎপাদিত ফসলাদি সুষিমি,সালজংসহ অন্য দেবতাদের উৎসর্গ করে। দেবতাদের উৎসর্গ করা ছাড়া গারোরা ফসল ব্যবহার করে না। ফসল উৎসর্গের এই আনুষ্ঠানিকতাকেই গারো ভাষায় ‘ওয়ানগালা’ বলা হয়
-

চারঘাটে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ- ২০২৪ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে চারঘাটে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লা মোল্লা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, থানাপাড়া সোয়ালোজের সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনি, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী। -

মোংলায় মাল্টি-স্টেক হোল্ডারদের সাথে কিশোর স্বাস্থ্য বিষয়ক সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত
মোংলা প্রতিনিধি।
মোংলায় স্কুল মাদ্রাসা শিক্ষকদের নিয়ে পরিবার পরিকল্পনার মাল্টি-স্টেক হোল্ডারদের সাথে কিশোর স্বাস্থ্য বিষয়ক সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত সোমবার (২৫ নভেম্বর ) সকালে মোংলা উপজেলা অফসার্স ক্লাবে এ কর্মশালায় সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার পরিবার পরিকল্পনার উপ পরিচালক মোঃ শামসুদ্দিন মোল্লা। কর্মশালায় বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন,পরিবার পরিকল্পনার জেলার এডি ডা.দীন মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহীনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভাপতিত্বে দেব কুমার পাল কর্মশালায় বলেন কৈশোরকালীন স্বাস্থ্যের উপরে জোর দেন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রধানগণের মাধ্যমে তাদের ছাত্র-ছাত্রীদের মধ্যে উক্ত কর্মশালার শিখন প্রচার ও প্রসারে উৎসাহিত করেন। -

মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে আল্টিমেটাম
মো:বাবুল হোসেন পঞ্চগড় :
মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করতে এক মাসের আল্টিমেটাম মাদকবিরোধী সমাবেশে। রাজনগর মাদক বিরোধী নাগরিক কমিটি ও জেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ মাদক ক্রয়-বিক্রয় রোধে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে তরুণ, যুবক, নারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যোগদেন। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন রাজনগরের বাসিন্দারা। রাজনগর বকুলের মিলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ ২০-২২ বছর পঞ্চগড় শহরের প্রাণ কেন্দ্র রাজনগড় নতুন বস্তি এলাকায় দশ থেকে পনেরোটি হরিজন সম্প্রদায়ের বাড়ির সামনে থেকে মাদক বিক্রি হচ্ছে। সন্ধ্যা নামলেই সড়কের পাশেই নারী মাদক কারবারিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে এই সময়ে ও পাশ দিয়ে কেউ যাতায়াত করলেই রীতিমতো টানা হেঁচরা করেন তারা। এতে সামাজিক সম্প্রীতি নস্ট হয়ে পঞ্চগড় পৌরসভা এলাকার যুব সমাজ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। বাড়ছে চুরি, অনেকের বাসাবাড়ি থেকে শাড়ি, থ্রি-পিছ ও বারান্দার বাল্ব চুরি করছে। এরই প্রতিবাদে পঞ্চগড়ের রাজনগড় বকুল মিলের মোড়ে মাদক এবং বাল্যবিবাহ বিরোধী বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রাজনগড় মাদক বিরোধী কমিটির সমাবেশে কমিটির সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা জাকির হোসেন, বিশেষ অতিথি পঞ্চগড় সদর থানার ওসি মাসুদ পারভেজ, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম সহ ছয়টি মসজিদের ইমাম, মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার তরুনরা বক্তব্য রাখেন।
সমাবেশটি সঞ্চালনা করেন হাফেজ মীর মুর্শিদ (তুহিন) বক্তারা জানান, অবাধে চলাফেরার রাস্তায় জনসম্মুখে প্রতিদিনই ১০ থেকে ১৫টি পরিবারের নারী পুরুষরা অবাধে মাদক বিক্রি করছেন। প্রশাসন জনপ্রতিনিধীদের কাছে বার বার অভিযোগ করেও মাদক ব্যবসা বন্ধ হয়নি। সাবেক পৌর মেয়র তার বক্তব্যে বলেন আগামি এক মাসের মধ্যে মাদক ব্যাবসায়ীদের উচ্ছেদ করা না হলে পঞ্চগড় জেলায় দূর্বার আন্দোলন করার ঘোষনা দেন তিনি।
এ সময় ইউএনও’র কাছে মাদক ব্যবসায়ীদের একটি তালিকাও তুলে দেন তৌহিদুল ইসলাম। পরে ইউএনও এবং ওসি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সেই সাথে রাতের বেলায় পাহারা বসানোর পাশাপাশি সদর থানা পুলিশের একটি দল টহলে থাকবে ও সিভিলে অনেকেই এখানে অবস্থান করবেন। মাদকের বিরুদ্ধে বিন্দু পরিমান ছাড় নেই বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।
-

সুজানগরে শীতের পিঠা বিক্রির ধুম
এম এ আলিম রিপনঃ ঋতু বৈচিত্রের গণনায় বর্তমানে ভোর আর সন্ধ্যায় হালকা হিম ভাব সুজানগর উপজেলার প্রকৃতির বুকে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীত মানেই মন কাড়ে শীতের হরেক রকম মুখরোচক পিঠার স্বাদ। শীত আর পিঠার যেন অন্যরকম মিতালি। উপজেলা জুড়ে হালকা শীতেই জমে উঠেছে হরেক রকম পিঠার বেচা-কেনা। সন্ধ্যা নামার সাথে সাথে হিমেল হাওয়ার প্রভাবে বেড়ে যায় শীতের তীব্রতা। শীতের শুরুতে গোধূলী বেলায় হালকা কুয়াশা নেমে আসতে না আসতেই সুজানগর উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় শীতে পিঠা বানানো আর বেচা-কেনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন পিঠা ব্যবসায়ীরা। আর সেসব দোকানে পিঠার স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতারা। সুজানগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শুকুর জানান, পিঠা বাংলার নিজস্ব আদিম আভিজাত্যপূর্ণ ও ঐতিহ্যপূর্ণ খাদ্য। গ্রামাঞ্চলে সাধারণত নতুন ধান তোলার পর থেকেই পিঠা তৈরির আয়োজন করা হয়। শীতে ও পৌষ পার্বণে বাংলার ঘরে ঘরে পিঠা তৈরি করা হয়ে থাকে। রবিবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, সুজানগর পৌর শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় চলছে ভাপা পিঠা বিক্রির ধুম। ভাপা পিঠার পাশাপাশি বিক্রি করছে চিতয় পিঠাও। বিশেষ করে সকালে ও বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত জমে উঠে এসব পিঠা বিক্রি। পিঠা খেতে শিশু-কিশোর, চাকরিজীবী, শিক্ষার্থী সব শ্রেণি-পেশার মানুষই পিঠার দোকানে ভিড় করছে। পুরুষদের পাশাপাশি অনেক নারীও দোকানে পিঠা বিক্রি করছেন। পিঠা তৈরির বিষয় কথা হয় সুজানগর পৌর শহরের জিয়ো পয়েন্ট মোড়ে বসা সোহেলের সাথে। ৩২ বছর বয়সি এ পিঠা বিক্রেতা জানান, তার বাসা শহরের ভবানীপুর কঁাচারীপাড়া এলাকায়। শীত মৌসুমে পিঠা বিক্রয় করে থাকেন। প্রতিদিন বসেন এ স্থানে। বিক্রয় করেন ভাপা পিঠা।তিনি আরও জানান, শীত আসতেই দোকানে চাপ অনেক। ক্রেতাদের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার হয়। বিকেল থেকে রাত ১০-১১টা পর্যন্ত চলে পিঠা বানানো ও বিক্রি। বেচা-কেনা ভাল হচ্ছে। ১০ টাকা করে ভাপা পিঠা বিক্রয় করা হচ্ছে। শীতের তীব্রতা বৃদ্ধি পেলে বিক্রি আরো বেশি হবে বলে মনে করেন ওই বিক্রেতা। পিঠা খেতে আসা আব্দুল কাদের বলেন, সব ধরনের ক্রেতাদের এখানে পিঠা খেতে আসে। আবার কেউ কেউ বাড়িতে ছেলে-মেয়েদের জন্য পিঠা কিনে নিয়ে যায়। তিনি বলেন, ছোট বেলায় ভাপা পিঠার অন্যরকম স্বাদ ছিলো। সেরকম স্বাদ দোকানে পাওয়া যায় না। সেই স্বাদ মিটানোর খানিকটা চেষ্টা করি এখান থেকে পিঠা খেয়ে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।। -

সুজানগর পৌর জামায়াতের আমীর নির্বাচিত হলেন রফিকুল ইসলাম
এম এ আলিম রিপন : বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার আমীর নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম খান। ২০২৫- ২৬ কার্যকালের জন্য পৌর আমীর নির্বাচিত হন মেধাবী সাবেক এ ছাত্রশিবির নেতা । নবনির্বাচিত সুজানগর পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুজানগর উপজেলা শাখার সভাপতি এবং পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার নায়েবে আমীর হিসেবে দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন । নবনির্বাচিত সুজানগর পৌর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান নবী রাসুলের পথ অনুসরণে ইসলাম ও সাংগঠনিক কাজ সততা এবং নিষ্ঠার সাথে পালনের জন্য সকলের কাছে দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।। -

নড়াইলে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই
উজ্জ্বল রায়. জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই। ছিনতাই হওয়া আসামি বিল্লাল শেখ নড়াইল সদর উপজেলায় বিল্লাল শেখ (৫০) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে তাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। উজ্জ্বল রায়. জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার গোবরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ছিনতাই হওয়া আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিল্লাল শেখ সদরের গোবরা এলাকার নওফেল শেখের ছেলে। সে চারটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, শনিবার বিকেলে সদর থানা পুলিশের টহল দল গোবরা বাজার এলাকায় টহল দিচ্ছিল। এসময় আসামি বিল্লাল শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে পুলিশ।
পরে আসামিকে থানায় নেয়ার পথে গোবরা এলাকার নিউটনের নির্দেশে মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেন আসামির ছেলে জুয়েল, ভাইয়ের ছেলে শাকিল। এসময় আসামি বিল্লালের স্বজন রাজীব মোল্যার নেতৃত্বে প্রায় দেড় শতাধিক লোকজন হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
আসামি বিল্লালকে ২০১৮ সালের একটি এনআইঅ্যাক্ট (অর্থ জারি) মামলায় ২ মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এ মামলাসহ মোট চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় আসামি বিল্লালের বিরুদ্ধে। একটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে পলাতক আসামি বিল্লালের বিরুদ্ধে।
এ বিষয়ে অভিযুক্ত নিউউনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। কোনো অন্যায়কারী আমার লোক হতে পারে না। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসালামের সঙ্গে রোববার (২৪ নভেম্বর) সকালে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আসামি ছিনতাইয়ের ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা আটকের চেষ্টা করছি।
এ ঘটনায় মামলা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা পক্রিয়াধীন রয়েছে। ঊর্ধ্বতন স্যারদের সঙ্গে কথা বলে আমরা মামলার বিষয়ে আগোব। -

পঞ্চগড়ে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মা-ছেলে আটক
মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় :
পঞ্চগড়ে অভিযান চালিয়ে মাদকসহ জাকিরুল ইসলাম (৩৫), তার মা জরিনা বেগম (৫৫) কে আটক করেছে যৌথবাহিনী।শনিবার রাতে সদর উপজেলার রামেরডাঙ্গা থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা ওই এলাকার আমিনুল ইসলাম ছেলে ও স্ত্রী।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩৫০ পিছ টাপেন্ডাডল ট্যাবলেট, প্রায় তিন বস্তা পুরনো ব্যবহারিত খালি এমপুল ও সিরিঞ্জ ,এক লাখ ছয় হাজার টাকা ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান,জরিনা বেগম তার ভাই মোস্তফার কাছ থেকে পঞ্চগড় শহর থেকে মাদক নিয়ে আসে।দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে পরিবারটি। এই পরিবারটির জন্য এলাকার যুবকসহ বাইরের লোকজন খুব সহজে মাদক পেয়ে যায়।অনেকে তাদের বাড়িতে গিয়েও ইনজেকশন শরীরে পুশ করেও আসে বলে জানান তারা।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
-

মোংলায় এসডিডিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন (SDDB) প্রকল্পের আয়োজনে সাংবাদিক, এসডিডিবি প্রকল্পের ক্লাব লিডার, প্রতিবন্ধী, সরকারি কর্মকর্তা ও উন্নয়ন কমিটির প্রতিনিধিদের সাথে কারিতাস খুলনা অঞ্চলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে মোংলা কলতান শিল্পী গোষ্ঠী মিলনায়তনে এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কলতান শিল্পী গোষ্ঠীর সমন্বয়ক জেমস শরৎ কর্মকার। এতে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন জিটিভি ও ইনকিলাব প্রতিনিধি মনিরুল ইসলাম দুলু। এছাড়া বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টিভি প্রতিনিধি আবুল হাসান, মোংলা টাইমস’র চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, সংরক্ষিত ইউপি সদস্যা অর্পা মল্লিক, সহ অন্যান্যরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ জনবসতি সমুদ্র বন্দর মোংলায় প্রতিবন্ধীদের জন্য পৃথক স্কুল ও থেরাপি সেন্টার খুবই প্রয়োজন। তাই সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দাতা সংস্থা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মানবিকভাবে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। পরে এ প্রোগ্রামটি মিতা হালদারের সঞ্চালনায় সমাপ্তি হয়।
