Author: desk

  • বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন

    বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন

    এস মিজানুল ইসলাম,বিশেষ প্রতিনিধি।। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস- ২০২৪ গতকাল বানারীপাড়ায় সকাল- ১০টায় ” বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়” প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করা হয়। অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এনজিও পরিষদের সাধারণ সম্পাদক ও সংবাদিক এস মিজানুল ইসলাম, সভায় সভাপতিত্ব করেন আরজেএমএফ সদস্য ফিরোজা বেগম, সঞ্চালনা করেন এরিয়া কো-অর্ডিনেটর মো: মহসিন মিয়া। সভায় বক্তব্য রাখেন আরজেএমএফ সদস্য খায়রুল কবির ডাকুয়া, পরিবানু, শামসুন্নাহার ও সমাজ সেবিকা মোসা: পলি, কমিউনিটি প্যারালিগ্যাল মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের পূর্বে নাগরিক উদ্যােগের বিভিন্ন পর্যায়ের সদস্য ও অতিথিদের সমন্নয়ে এক বর্ণঢ্য রালী অনুষ্ঠিত হয়।#

  • জীবননগর উপজেলা হাসপাতালে রোগীদের কাছ থেকে নেয়া হয় অতিরিক্ত টাকা

    জীবননগর উপজেলা হাসপাতালে রোগীদের কাছ থেকে নেয়া হয় অতিরিক্ত টাকা

    মোঃ মুনাইম হোসেন (জীবননগর) প্রতিনিধি,

    জীবননগর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে কাটা-ছেঁড়ার সেলাইর জন্য রোগীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে জরুরী বিভাগের ওয়ার্ড বয়দের  বিরুদ্ধে।

     স্থানীয় এক রুগির পা কেটে যাওয়ায় তাকে নিয়ে  হাসপাতালের ইমারজেন্সী রুমে গেলে ডিউটিরত ওয়ার্ড বয়  নিজেই কাটা পায়ে সেলাই দিয়ে ব্যান্ডিস করে। তারপর ওয়ার্ড বয় চাই  টাকা।

    তারপর খোঁজ নিয়ে জানা গেছে, জীবন নগর  হাসপাতালের ওয়ার্ড বয় ডিউটিতে থাকে তখন হাসপাতালে আসা কাটা-ছেঁড়ার সব রোগীদের কাছ থেকে জোরপূর্বক সেলাই দেওয়ার জন্য টাকা নেন। এছাড়াও অভিযোগ রয়েছে সেলাই দেওয়ার ৩দিন পর পূনরায় হাসপাতালে ব্যান্ডিস খুলে সেলাই স্থান পরিস্কার করার জন্য হাসপাতালে আসলে তখনও রোগীদের তাকে টাকা দিতে হয়।প্রত্যক্ষদর্শী  আরেক রোগীকে বলেন  সন্ধ্যার পরে এক  ভাই তার মা’কে নিয়ে হাসপাতালে আসে এরপর ওখানের ডিউটিতে থাকা একজন ওয়ার্ড বয়  সেলাই দিয়ে ব্যান্ডিস করে দেওয়ার টাকা চায়।

    যদি আমার কাছে টাকা চাইতো তাহলে আমি তাকে মজা দেখাতাম ৷

    তিনি তো কিছু করলো না। সরকারি হাসপাতাল সব কিছু ফ্রি সেখানে আবার টাকা দিতে হবে কেনো। তাদের কাজের জন্য সরকার বেতন দিচ্ছে তারপরও কেনো সাধারণ মানুষ চিকিৎসা নিতে আসলে টাকা দিতে হবে।   যদি সরকারি হাসপাতালে এসেও টাকা দিতে হয়। তাহলে আমরা যারা সাধারণ মানুষ তাদের কি অবস্থা হয়। তারা কতটা হয়রানির শিকার হয় বুঝেন এবার।

    এবিষয়ে স্থানীয় লোকজনেরা   বলেন, পা কেটে যাওয়ায় তাকে নিয়ে হাসপাতালে গেলে ডিউটিরত ওয়ার্ড বয়  পায়ে সেলাই দিয়ে ব্যান্ডিস করে দেন। এর বিনিময়ে টাকা দাবি করেন তখন তাকে সরকারি হাসপাতালে কাটা-ছেঁড়ার সেলাই দেওয়ার জন্য টাকা দিতে হয় এমন প্রশ্ন করলে তিনি বলেন এটা নিয়ম সবাই টাকা দেয়।

    তিনি আরও বলেন,  আগে যে রোগী ছিলো তার কাছ থেকেও এই ওয়ার্ড বয়  টাকা নিছেন। তিনি ডিউটিতে থাকা অবস্থায় এরকম রোগীদের থেকে টাকা নেন। 

    আবারো হাসপাতালে কোন নরমাল ডেলিভারি রোগী আসলে আয়া দের দৌরোত্ব । আয়াগুলো আগে চাই টাকা তারপরে ডেলিভারি রুমে যাই। টাকা না দিতে চাইলে আয়াগুলো রোগীদের সাথে খুব খারাপ ব্যবহার করে। হাসপাতালে বেড পেতে হলেও দেয়া লাগে অতিরিক্ত টাকা আয়া গুলোকে। আবার হাসপাতালে মেডিকেল অফিসার রুগি না দেখে মেডিকেল সহকারীদের দিয়ে রোগী দেখান। এই সুযোগ পেয়ে মেডিকেল সহকারীরা বাইরে যায় রোগী দেখতে। তখন হঠাৎ কোন রোগী আসলে রোগীরা বিভিন্ন ঝামেলা শিকার হয়।

    চুয়াডাঙ্গার সিভিল সার্জনকে দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হক।

  • পঞ্চগড়ে স্ত্রী হ-ত্যার দায়ে স্বামীর মৃ-ত্যুদণ্ড 

    পঞ্চগড়ে স্ত্রী হ-ত্যার দায়ে স্বামীর মৃ-ত্যুদণ্ড 

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় :

    পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী সোলেমান আলীকে (৫৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

    মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. এম রেজাউল বারী এ দণ্ডাদেশ দেন।

    অভিযুক্ত সোলেমান আলী আটোয়ারী উপজেলার দক্ষিণ সুখ্যাতি এলাকার মৃত জমির উদ্দীনের ছেলে। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ছিলেন তিনি।

    এর আগে, ২০১৮ সালের ১৭ মে সোলেমান আলীকে একমাত্র আসামী করে আটোয়ারী থানায় হত্যা মামলাটি দায়ের করেন সহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। পরে মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

    মামলার নথি সূত্রে জানা গেছে, প্রায় দুই যুগ আগে সোলেমান আলীর সঙ্গে মামলার বাদী সহিদুল ইসলামের বোন জোসনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্যে কলোহ চলছিলোই। বিভিন্ন সময় সালিস বৈঠকও হয়। সর্বশেষ ঘটনার দিন ২০১৮ সালের ১৭ মে বাড়িতে কেউ না থাকার সুযোগে জোসনা বেগমকে হত্যা করে ঘরের মধ্যে মরদেহ রেখে দরজা তালাবদ্ধ করে পালিয়ে যায় সোলেমান আলী। সে নিজের স্ত্রীকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করেছে- ওঠে এসেছে পুলিশের প্রতিবেদনে।

    পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আদম সুফি রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দিয়েছেন। এই রায়ে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন বলে মনে করছি। 

  • সিংড়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    সিংড়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    মোঃএমরান আলী রানা নাটোর প্রতিনিধি 

    নাটোরের সিংড়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

     দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজে চত্ত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতি সিংড়া উপজেলা শাখার সভাপতি ও সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু’র সভাপতিত্বে সম্মেলনে  এসময় বক্তব্য দেন সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, বড় সাঐল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কে ফজলুল হক, লালোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুব আলম, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক শফিকুল কবির, লালোর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহ মোস্তফা ওয়ালিউল্লাহ্।

    সম্মেলনে আগামী তিন বছরের জন্য সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ারুল ইসলাম আনুকে পুনরায় সভাপতি ও বড় সাঐল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কে ফজলুল হককে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

    মোঃ এমরান আলী রানা
    নাটোর প্রতিনিধি।

  • সাংবাদিক সন্তানদের শিক্ষা বৃত্তি ও সম্মাননা দেওয়ার ঘোষনা বিএমএসএফ’র

    সাংবাদিক সন্তানদের শিক্ষা বৃত্তি ও সম্মাননা দেওয়ার ঘোষনা বিএমএসএফ’র

    রিপোর্ট : ইমাম বিমান

    দেশব্যাপী সাংবাদিক সন্তানদের শিক্ষা বৃত্তি ও সম্মাননা প্রদানের ঘোষনা দিয়েছেন ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” বিএমএসএফ। প্রথম বারের মত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর পক্ষ থেকে দেশব্যাপী সাংবাদিকদের মেধাবী সন্তানদেরকে শিক্ষাবৃত্তি ও সম্মামনা-২০২৪ প্রদান করা হবে।

    গত ২২-২৩ ডিসেম্বর বিএমএসএফ কক্সবাজার শাখার আয়োজনে অনুষ্ঠিতব্য বিজয় শোভাযাত্রা সহ পরিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির পক্ষে ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” বিএমএসএফ প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাংবাদিক আহমেদ আবু জাফর এ ঘোষনা দেন। এ সময় তিনি আরো জানান, এবছর সারা দেশে সাংবাদিকদের মধ্য থেকে ২০জন মেধাবী সাংবাদিক সন্তানদেরকে এ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এসএসসি, এইচএসসি ও উচ্চতর শ্রেনীতে ভালো ফলাফল অর্জণকারী ছেলে-মেয়েদের অভিভাবকগণ এ আবেদন করতে পারবেন। আবেদনের সাথে সকল সনদের ২কপি করে ( সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কতৃক সত্যায়িত ) অনুলিপি, শিক্ষার্থীর পাসপোর্ট আকারের ছবি-২ কপি, পিতার জাতীয় পরিচয় পত্রের অনুলিপি-২কপি সহ আগামী ১০ ডিসেম্বর-২০২৪ তারিখের মধ্যে ডাকযোগে পাঠাতে হবে। নির্ধারিত তারিখের পর কোন আবেদন গ্রহন করা হবে না।
    আবেদন পাঠানোর ঠিকানা: বিএমএসএফ, বাড়ি#১০৪, মসজিদ গলি, নয়াপল্টন, ঢাকা, বাংলাদেশ। [email protected] / 01712306501, (সংবাদ বিজ্ঞপ্তি)।

  • উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ প্রচার অভিযান সভা অনুষ্ঠিত

    উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ প্রচার অভিযান সভা অনুষ্ঠিত

    জুনায়েদ খান সিয়াম,
      
    উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঠে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ   প্রচার অভিযান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    “স্বামী স্ত্রী মিলে কাজ করি, সুখী সফল পরিবার গড়ি” প্রতিপাদ্য বিষয় নিয়ে কিশোর কিশোরীদেরকে নিয়ে বিভিন্ন সচেতনামূলক চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ। 

    ২৬ নভেম্বর  বিকেল চারটায় আব্দুল খালেক সরদারের সভাপতিত্বে শিকারপুর ইউনিয়ন কেন্দ্রের সিআর এসএস কমিউনিটি ডেভোপ্লমেন্ট অফিসার সিনথিয়া তন্বী এর সঞ্চালনায় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান। 

    শিকারপুর ইউনিয়ন পরিষদের মহিলা সংরক্ষিত ইউপি সদস্য শিউলি আক্তার ও রিতা,  উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, সিআর এসএস সহায়তাকারি চৈতি হালদার ,পল্লব বৈদ্য,  সুস্মিতা দাস, অঞ্জলি চক্রবর্তী,মিম, প্রিয়াঙ্কা, লাভলী।

  • চারঘাটে উপজেলা ও পৌরসভা স্থায়ী শুমারী কমিটির সভা অনুষ্ঠিত

    চারঘাটে উপজেলা ও পৌরসভা স্থায়ী শুমারী কমিটির সভা অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এই  প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর চারঘাটে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ এর মূল শুমারি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে উপজেলা স্থায়ী শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

    আগামী ১০-২৬ ডিসেম্বর দেশব্যাপী চলবে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর কার্যক্রম।

    উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

    পরিসংখ্যান তদন্তকারী রবিউল আউয়াল এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, সরদহ ইউপি প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • উজিরপুরে যৌ-তুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পি-টিয়ে হাসপাতালে পাঠালো স্বামী

    উজিরপুরে যৌ-তুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পি-টিয়ে হাসপাতালে পাঠালো স্বামী

    জুনায়েদ খান সিয়াম,
    উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপার গ্রামে এক অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত নারীকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ঘটনা  উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়, অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, বড়াকোঠা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গাজীরপাড় গ্রামের মোঃ আব্দুল লতিফ হাওলাদারের মেয়ে মোসাম্মৎ রহিমা বেগমের(৩৫) এর সাথে আঠারো বছর পূর্বে পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার মাগুরা গ্রামের মৃত আব্দুর রব আকনের পুত্র মোঃ হাবিবুর রহমান আকন (৩৫)এর  সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

     তারই ধারাবাহিকতায় রহিমা বেগমকে চাপ সৃষ্টি করে কয়েক দফা মোটা অংকের যৌতুক আদায় করে নেন তার স্বামী হাবিবুর রহমান। সম্প্রীতি ২৫ নভেম্বর সকাল ৯ টায় হাবিবুর রহমান স্ত্রীর বাড়িতে এসে পুনরায় ২লক্ষ টাকা  ব্যবসার জন্য দাবি করেন। এতে রহিমা ও তার পরিবার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে, রহিমা বেগমের  স্বামী হাবিবুর রহমান ক্ষিপ্তহয়ে বেদম মারধর করে পালিয়ে যায়।

    খবর পেয়ে রহিমার বড় বোন  সালমা তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সএ ভর্তি করেন।এ বিষয়ে অভিযুক্ত হাবিবুর রহমান আকনকে কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। উজিরপুরনমডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান এই ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • থানচিতে বি-সেভেন্টি গাড়ি ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহ-ত

    থানচিতে বি-সেভেন্টি গাড়ি ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহ-ত

    থানচি (বান্দরবান) প্রতিনিধি।মথি ত্রিপুরা।

    বান্দরবানের থানচিতে বলিপাড়া ইউনিয়নের কমলা বাগান মারমা পাড়া এলাকায় বি-সেভেন্টি গাড়ি ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

    মঙ্গলবার (২৬ নভেম্বর) অনুমানিক বেলা ২ টা সময় থানচি বলিপাড়া ইউনিয়নের কমলা বাগান মারমা পাড়া এলাকায় বি-সেভেন্টি গাড়ি ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক সিংলক ম্রো (১৭) গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় বান্দরবান সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান।

    জানা যায়, বিকাল ২টা সময় বলিপাড়া ইউনিয়নের কমলা বাগান মারমা পাড়া এলাকায় থানচি থেকে আসা বি-সেভেন্টি গাড়ি সাথে বলিবাজার থেকে নিজের বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। আহত অবস্থায় চিকিৎসা সেবা নিতে তাৎক্ষণিকভাবে বান্দরবান সদর হাসপাতালে নেয়ার পথে সিংলক ম্রো মারা যায়। এসময় বি-সেভেন্টি গাড়ি যাত্রী সহ চালক ৪জন  অক্ষত অবস্থায় রয়েছে। সংঘর্ষে কারন হিসেবে উভয়ের গাড়ি ড্রাইভারের দ্রুততার সাথে গাড়ি চালানোকে দায় করা হয়। তবে ঘটনাস্থল উপস্থিত স্থানীয়দের অনুমান বি-সেভেন্টি গাড়ি চালক রং সাইডে চলে আসায় এই দুর্ঘটনা ঘটেছে বলে স্হানীয় এলাকায় বাসীরা জানান।

    নিহত সিংলক ম্রো কমচম ম্রো ছেলে তিনি বলিপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সাকখয় কমান্ডার পাড়া বলে জানা যায়। বি-সেভেন্টি গাড়ি চালক মোঃ আকতার (২৩) পিতা আবদুল মালেক তিনি লামা বাজার পাড়া, ৬নং ওয়ার্ড, লামা পৌরসভা বাসিন্দা বলে জানা গেছে।

    এই নিয়ে থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার বলেন, বি-সেভেন্টি গাড়ি ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনার শুনেছি। তবে মরে যাওয়ার খবর এখনো পায়নি। আর এই নিয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

  • সুজানগরে  ফুটপাতে জমে উঠেছে শীতের পোশাক বিক্রি

    সুজানগরে ফুটপাতে জমে উঠেছে শীতের পোশাক বিক্রি

    এম এ আলিম রিপনঃ সুজানগরে ফুটপাতে জমে উঠেছে শীতের পোশাকের ভ্রাম্যমাণ দোকান। ক্রেতাদের আকৃষ্ট করতে ছোট বড় সব বয়সীদের স্যুয়েটার, জ্যাকেট, কোর্ট, গেঞ্জি, বেবিস্যুট, মাংকিটুপি, মোজা সহ নানা রংয়ের শীতের পোশাক সাজিয়ে রেখেছে বিক্রেতারা। এসব দোকানে সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। শীতে নিজেদের একটু উষ্ণ রাখতে ব্যস্ত হয়ে পড়েছে সুজানগর উপজেলার নিম্নবিত্তের মানুষগুলো। তবে ফুটপাতে ভালো পোশাক কম দামে পাওয়াতেই মধ্যবিত্তের ক্রেতারা পছন্দের পোশাকটি কিনছেন।সুজানগর পৌর বাজারে গিয়ে দেখা যায়, কেন্দ্রীয় বাজার জামে মসজিদের পাশে ভ্রাম্যমান দোকান ও ভ্যানে করে গেঞ্জি, স্যুয়েটার, বেবিস্যুট, জ্যাকেট, কোর্ট, মোজা সহ নানা রংয়ের ও ডিজাইনের শীতের পোশাক সাজিয়ে রেখেছে বিক্রেতারা। দাম কম হওয়ায় ব্যস্ত দোকানদাররা। আর দোকানগুলোতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির লোকদের উপচে পড়া ভিড়। বড় বড় মার্কেটগুলোর চেয়ে কম দামে ভালো পোশাক পাওয়াতেই সবাই ফুটপাতে ভিড় করছেন এবং কয়েকটি দোকান ঘুরে পছন্দের পোশাকটি ক্রয় করছেন। কয়েকজন ব্যবসায়ী জানান, এবার বাচ্চা ও মহিলাদের পোশাকের চাহিদা বেশি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বেচাকেনা চলে। তবে বিকালের পর থেকে রাত পর্যন্ত বেচাকেনা তুলনামূলক ভালো। আর এসব দোকানে ৫০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বাহারি শীতের পোশাক।ভ্রাম্যমাণ দোকানের বিক্রেতারা বলেন, শীতের শুরু থেকে বেচাকেনা ভাল হচ্ছে। তবে শীত বাড়লে বিক্রি আরো বেশি হবে। বাজারের বিভিন্ন মার্কেট থেকে শীতের পোশাক না ক্রয় করে ফুটপাত থেকে কেন ক্রয় করছেন এমন প্রশ্নের জবাবে মোশারফ হোসেন ও আব্দুর রহমান বলেন, এইখানে শীতের পোশাকের দাম তুলনামূলক কম। আর ফুটপাতে কিছুটা কম মূল্যে পোশাক পাওয়া যায় তাই এখান থেকে পোশাক নেয়া হচ্ছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।