Author: desk

  • তারাগঞ্জে ইসকনের উগ্রবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী  ছাত্র-জনতার বিক্ষো-ভ

    তারাগঞ্জে ইসকনের উগ্রবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষো-ভ

    খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিনিধি:

    ইসকনের উগ্রবাদী সন্ত্রাসীদের কর্তৃক শহীদ এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ কে হত্যা ও চট্টগ্রাম কোর্ট মসজিদে ভাঙচুর, মুসল্লিদের উপর
    হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে তারাগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র-জনতা।

    গতকাল বুধবার বিকেলে তারাগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে উক্ত বিক্ষোভ মিছিল করা হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি তারাগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ মাঠ হতে বের হয়ে ভেতর বাজার প্রদক্ষিণ করে নতুন চৌপতিতে বাসস্ট্যান্ডে পৌঁছে শোক সভার মধ্য দিয়ে শেষ হয়।

    এ সময় জঙ্গি, ইসকন জঙ্গি, এক দুই তিন চার, ইসকন তুই দেশ ছাড়, সারা বাংলায় খবর দে, ইসকনের কবর দে’ এমনসব স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের।

    বৈষম্য বিরোধী আন্দোলনের আলামিন আকাশ ও শিহাব সারার বলেন, জুলাই অভ্যুত্থানে হিন্দু মুসলিম সহ সকল ধর্মের ভেদাভেদ ভুলে আন্দোলন করেছিলেন ছাত্র-জনতা। কিন্তু পতিত সরকারের দোসরদের ষড়যন্ত্রে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে। সেই উদ্দেশ্যেই চট্টগ্রামে এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেই সাথে চিন্ময় কৃষ্ণ দাসের বিচার দাবি করেন তারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

  • আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষো-ভ

    আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষো-ভ

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় ;

    চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত উগ্রবাদীদের গ্রেপ্তার, বিচার ও ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ করেছে পঞ্চগড়ের আইনজীবীরা। আজ বুধবার দুপুরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে মিছিলটি আদালত চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

     

    সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল ও যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিনুল করিম দুলাল।

    বক্তারা বলেন, ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়, এটি একটি উগ্র এবং সন্ত্রাসী সংগঠন। তারা বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য ভারতীয় অ্যাজেন্ডা হয়ে কাজ করছে। এই সংগঠনের সন্ত্রাসীরা চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলীফকে নির্মমভাবে খুন করেছে। আমরা খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই। একই সঙ্গে বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানাই।

    এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আদম সুফি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেড আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর মেহেদী হাসান মিলন প্রমূখ।

  • আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার লস্কর ইউনিয়নের ঐতিহ্যবাহী আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বুধবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ রায়। শিক্ষক শহিদুজ্জামান ও রাবেয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, অভিভাবক আবুল হোসেন, শিক্ষক মনজু আরা খাতুন, লায়লী আখতার, জেসমিন আখতার শিক্ষার্থী আসিফুজ্জামান, রায়হান হোসেন ও হুমায়রা জামান জেরিফা। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ  প্রাণ ফিরে পেয়েছে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

    বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ প্রাণ ফিরে পেয়েছে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    গত দুই দিন আগে ও প্রতিষ্ঠানটির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ছিল না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায়ের পদত্যাগ ইস্যু কে কেন্দ্র করে আন্দোলনে ব্যস্ত ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। যদিও তাদের দাবিগুলো ছিল ন্যায় সঙ্গত। প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে না আসায় এবং তার অদক্ষতার কারণে শিক্ষা কার্যক্রম ব্যহত হওয়ার পাশাপাশি অতীত ঐতিহ্য হারাতে বসে ঐতিহ্যবাহী পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। টানা কয়েকদিনের আন্দোলন শেষে গত ২৫ নভেম্বর বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব কে স্কুল পরিচালনার দায়িত্ব অর্পণ করায় দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হয়। এর একদিন পর বুধবার বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিন পর যেন প্রাণ ফিরে পেয়েছে উপজেলা সদরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠানটি। দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব বলেন সৃষ্ট সমস্যা সমাধানের পর বুধবার থেকে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু করা হয়েছে। ৬ষ্ঠ এবং নবম শ্রেণির প্রায় ২৮৪ জন পরীক্ষার্থী স্বতঃস্ফূর্ত ভাবে পরীক্ষায় অংশ নিয়েছে। প্রথম দিন ৬ষ্ঠ ও অষ্টম শ্রেণির বাংলা এবং সপ্তম ও নবম শ্রেণির ইংরেজি বিষয়ের পরীক্ষা শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের এমন শিক্ষার পরিবেশ ভবিষ্যতে যাতে অব্যাহত থাকে সে ব্যাপারে শিক্ষক সহ সবাই কে দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন অভিভাবক ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ। বিদ্যালয়ের সমস্যা নিরসন সহ সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সকলের সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব।

  • ঝিনাইদহে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচন বর্জন  বিএনপি জামায়াত প্যানেল বিজয়ের পথে

    ঝিনাইদহে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচন বর্জন বিএনপি জামায়াত প্যানেল বিজয়ের পথে

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী পরিষদ নির্বাচন বর্জন করেছেন। বুধবার সকালে বারভবনে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষনা দেন। নির্বাচন বর্জনের ফলে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল নিরংকুশ ভাবে জয়ী হওয়ার পথে। আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক এ্যাড. আজিজুর রহমান অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে চাপ প্রয়োগ করছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে বলেন, তাদের কোন প্রার্থী বা সমর্থক এ নির্বাচনে অংশগ্রহণ করবে না। এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার এডভোকেট খায়রুজ্জামান জানান, গত ২৫ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পক্ষ থেকে ৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। তিনি তাদের দাবির বিষয়ে লিখিতভাবে বারকে জানিয়ে নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তিনি ছাড়াও দু’জন সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল মালেক ও এডভোকেট তারিকুল আলমও পদত্যাগ করেন। তথ্য নিয়ে জানা গেছে, গত ২৫ নভেম্বর আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের দায়িত্বরত নির্বাচন কমিশনারের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আবু হুরাইরা ও সদস্য সচিব সাইদুর রহমান ৩ দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি লিপি প্রদান করেন। তাতে বলা হয় এই নির্বাচনে আওয়ামী পন্থীদের অংশগ্রহণ করতে দেওয়া মানেই জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের সাথে বেইমানী করা হবে। দলটির বিচার না হওয়া পর্যন্ত কোন ভাবেই তাদের কোন নির্বাচন বা রাজনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহন করতে দেওয়া হবে না। এদিকে বারের একটি সুত্র জানায়, ২৮ নভেম্বর আইনজীবী সমিতির ভোটগ্রহণের দিন ধার্য্য ছিল। নির্বাচনে ভোটার ছিল ৩২০ জন। নির্বাচনে বিএনপি জামায়াত ঐক্য পরিষদের সবুজ প্যানেলে ১৭ জন, আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী পরিষদরে লাল প্যানেলে ১৭ জন ও সতন্ত্র সাদা প্যানেলে ৩ জন প্রতিদ্ব›িদ্বতা করছিলেন।
    আইনজীবী হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ
    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    চট্রগাম আদালতে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা আইনজীবী ফোরাম। বুধবার বিকালে ঝিনাইদহ আদালত চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও পিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এস এম মশিয়ুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট দবির হোসেন, কাজী একরামুল হক আলম, ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন। ফোরামের সিনিয়র সহ সাধারণ সম্পাদক এডভোকেট রিয়াাজুল ইসলাম রিয়াাজ, ঝিনাইদহ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান লাকি, অ্যাডভোকেট আকিদুল ইসলাম ও ইসলামিক লইয়ার্স ফ্রন্টের সভাপতি এডভোকেট শফিউল আলম। সমাবেশে বক্তাগন বলেন, ইসকনের ব্যানারে ফ্যাসিবাদ আওয়ামীলীগ তরুণ এক আইনজীবীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে তাদের পুরানো চরিত্র জনসম্মুখে উন্মোচন করেছে। সভায় আগামী ২৮ নভেম্বর ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতি নির্বাচন নিয়ে আওয়ামীলীগ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করা হয়।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • বন্দরটিলা এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ

    বন্দরটিলা এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ

    শহিদুল ইসলাম,
    বিশেষ সংবাদদাতাঃ

    চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা কাঁচাবাজার গলি নাদিয়া ম্যানশন এর সামনে লেদাইয়া কলোনীর গলির মুখ রাস্তার উপর‌ থেকে বিল কমিটি মোঃ আজম ও সিকিউরিটি মামুনুর রশিদ এর সহযোগিতায় সিএমপি ইপিজেড থানার এসআই (নিঃ)/ জয়নাল আবেদীন, বিপি-৮৬০৬১০৮২১২,সঙ্গীয় কং/১৩২৮ মাহাবুব আলম, কং/৩৭৪৮ মিন্টু বডুয়া, কং/৪০৭৬ মোঃ বিল্লাল হোসেন সহ বিশেষ অভিযান পরিচালনা করে তিনজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

    উক্ত গ্রেফতারকৃত আসামীরা হলেন,১। মোঃ রাশেদ (৩৫), পিতা-আবুল বাসার, মাতা-মৃত জাহানারা বেগম, সাং-ইছাপুর, ভেন্ডার গো বাড়ী, ৮নং পাইকপাড়া ইউপি, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমানে-আলী শাহ মসজিদ কবরস্থান গলি, আলম ম্যানশন ২য় তলা রুম নং-০৪, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ ইমন (১৯), পিতা-মোঃ রিপন হোসেন, মাতা-শাহিনুর বেগম, সাং-ছোট হোলদিয়া, মিয়া প্রধানিয়ার বাড়ী, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, বর্তমানে-বন্দরটিলা, বাহাদুর কলোনী, আসলাম বিল্ডিং ৩য় তলা, রুম নং-০১, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ৩। জয় চক্রবতী (২০), পিতা-চন্দন চক্রবতী, মাতা-অচনা চক্রবতী, সাং-বাঘদন্ডি ৯নং ওয়ার্ড, দলঘাট ইউপি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বন্দরটিলা কাঁচাবাজার গলি, মির্জা ম্যানশন ২য় তলা, রুম নং-০৫, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম

    পুলিশে সূত্রে জানা যায়,এদের দখল হইতে জব্দকৃত ২১ (একুশ) পিচ অ্যামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নাদিয়া ম্যানশন এর সামনে লেদাইয়া কলোনীর গলির মুখ রাস্তার উপর তিনজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া আমি তাৎক্ষনিকভাবে অফিসার ইনচার্জ ওসিকে অবহিত করিয়া তাঁহার নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ গত ২৫/১১/২০২৪ খ্রিঃ তারিখ ১২.৪৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া তিনজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে আমি সঙ্গীয় ফোর্সদের সহায়তায় তাহাদের’কে আটক করি। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তাহারা উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ তাহাদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে বিধায় পালানোর চেষ্টা করিতেছিল বলিয়া জানায়।

    আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তাহারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন উৎস হইতে কম মূল্যে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করিয়া ঘটনাস্থল এলাকা সহ আশপাশের এলাকায় মাদকসেবীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করিয়া আসিতেছিল মর্মে স্বীকার করে। ধৃত আসামীরা অবৈধ মাদকদ্রব্য অ্যামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রাখিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছে ‌ এই
    তিনজনকে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে সাংবাদিকদের জানান।

  • অপরাধ নির্মুলে সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ

    অপরাধ নির্মুলে সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    চুরি, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে
    জামালপুরের সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে
    জনসচেতনতামূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে সরিষাবাড়ী থানা মাঠ প্রাঙ্গণে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

    থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ চাঁদ মিয়ার সভাপতিত্বে এবং এস, আই সুমন আহমেদের সঞ্চালনায় সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর জেলার মান্যবর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) সোহেল মাহমুদ স্যার, সরিষাবাড়ী থানা বিএনপির আহবায়ক মোঃ আজিম উদ্দিন, জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও সরিষাবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক ফয়জুল কবির তালুকদার শাহীন, বাংলাদেশ জামায়াতে ইসলামি সরিষাবাড়ী উপজেলা শাখার আমির ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ রানা দুলাল, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ আজিজ, গণধিকার পরিষদের জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি গোলাম রব্বানী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মোঃ সাবের হোসেন (বিপুল) প্রমূখ।

    এ সময় থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    জামালপুর জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম স্যার বলেন, মাদক, সন্ত্রাস, ও জঙ্গীবাদ দেশের শত্রু। একটি জাতিকে ধ্বংস করে দেয়। এর সাথে জড়িত যেই থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তিনি মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে সকলকে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান ও পুলিশের কাজে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, গত ৫ তারিখের আগের পুলিশ আর ৫ তারিখের পরের পুলিশ সম্পূর্ণই আলাদা।
    এর আগে দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় মাননীয় পুলিশ সুপার মহোদয় থানায় আগমন করিলে তাঁহাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সুসজ্জিত গার্ড অব ওনার প্রদান করা হয়। ইহা ছাড়াও থানার বিশেষ কল্যাণ সভায় থানার সকল অফিসার ফোর্সদের মাঝে প্রধান অতিথির বক্তব্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। গত অক্টোবর মাসে থানার অফিসার ফোর্সদের মধ্যে যারা ভাল কাজ করেন তাদেরকে পুরস্কার প্রদান করেন এবং জিডি মূলে উদ্ধারিত মোবাইল প্রকৃত গ্রাহকের নিকট হস্তান্তর করেন। অনারম্বর এই অনুষ্ঠানে মাননীয় পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় যোগদান করায় থানা পুলিশের মধ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে মাননীয় পুলিশ সুপার মহোদয় থানার সকল অফিসার ও ফোর্সদের সাথে একসাথে লাঞ্চ করেন।।
    অত্যন্ত সুন্দর ও আনন্দঘন পরিবেশে গতকালের অনুষ্ঠানটি সরিষাবাড়ী মানুষের হৃদয়ে স্থান পেয়েছে এবং পুলিশ সুপারসহ থানা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

  • মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

    মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

    লিটন মাহমুদ,মুন্সীগঞ্জঃ

    ৪০ সদস্য বিশিষ্ট মুন্সীগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা শিল্পকলা একাডেমির রিহার্সাল কক্ষে এই কমিটি ঘোষণা করা হয়।
    গত ৩১ আগস্ট সাধারণ সভায় হিরণ কিরণ থিয়েটারের প্রতিষ্ঠাতা নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালীকে সভাপতি এবং অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠির সাবেক সভাপতি আরিফ মোড়লকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এরপর
    মঙ্গলবার রাতে আরেক সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
    কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি আনমনা প্রাঙ্গণের প্রতিষ্ঠাতা সবাপতি সাংবাদিক মোজাম্মেল হোসেন সজল, সহসভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল (সারেগামাপা), সাংবাদিক শেখ মো. শিমুল (সারং), এড. নাসিম আখতার সুমন (প্রভাতী খেলাঘর আসর), হোসনে আরা ঝুমুর (লেখালেখি সাহিত্য ও সাংস্কৃতিক জোট), জয়া দাস শিখা (প্রজন্ম থিয়েটার), শরীফ মাহমুদ ( অন্তরা সংগীত নিকেতন)।
    এছাড়া, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আজিজা খাতুন মিতা, সহ সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, হুমায়ুন কবীর ও মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মো. শামীম শেখ, সহ সাংগঠনিক সম্পাদক নাফিজ ইখতিয়ার তানভীর, অনুষ্ঠান সম্পাদক মো. আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মো. মাহবুবুল আলম,দপ্তর সম্পাদক এড. মো. শাহআলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুবেল, মহিলা বিষয়ক সম্পাদক বিউটি আক্তার, সাহিত্য সম্পাদক আহমেদ ইউসুফ খসরু, খসনুর, সাংস্কৃতিক সম্পাদক আসমা ইসলাম দীপ্তি, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আহাদ।
    কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন ১৬ জন। উপদেষ্টা মন্ডলীর সদস্য ৬ জন। এরা হলেন এড. আর্শেদ উদ্দিন চৌধুরী, আশরাফ উল ইসলাম, অভিজিৎ দাস ববি, মাহফুজা বেগম, বাহাউদ্দীন বাহার ও গিয়াসউদ্দিন মুন্সী।

  • গাইবান্ধা জেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে  ১৫,০০০ টাকা জরিমানা

    গাইবান্ধা জেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে  ১৫,০০০ টাকা জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি।

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন গাইবান্ধা এর  উদ্যোগে ২৬ নভেম্বর, ২০২৪ তারিখে গাইবান্ধা জেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে গাইবান্ধা সদরের দুটি প্রতিষ্ঠানকে বিএসটিআই হতে মোড়কজাত নিবন্ধন সনদ  গ্রহণ না করে অবৈধভাবে বিক্রয় বিতরণ করার অপরাধে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮” অনুসারে জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটি হলো মেসার্স মিল্টন বেকারী, সদর, গাইবান্ধা  এবং  মেসার্স পল্লী ফুডস, পার্ক রোড, সদর, গাইবান্ধা। হোয়াইট ব্রেড পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় মিল্টন বেকারীকে ৫,০০০/= টাকা এবং হোয়াইট ব্রেড ও বিস্কুট পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় মেসার্স পল্লী ফুডসকে ১০,০০০/= টাকা জরিমানা করা হয়।

    উক্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন গাইবান্ধার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম।  প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন  বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন এবং পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন) সন্দীপ দাস। 

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

  • রংপুর জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

    রংপুর জেলায় বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালনা

    প্রেস বিজ্ঞপ্তি।

    বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এর উদ্দ্যোগে গত ২৬.১১.২০২৪ খ্রিঃ তারিখে প্রকৌশলী মোঃ জাহিদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) এর নেতৃত্বে রংপুর জেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আরও ছিলেন খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম)।

    উক্ত অভিযানে যে সকল প্রতিষ্ঠানকে দ্রুত সিএম লাইসেন্স গ্রহণ/নবায়ন এবং গুণগত মানের পণ্য উৎপাদনের পরামর্শ প্রদান করা হয়েছে

    ১. মেসার্স রনী ব্রিকস ম্যানুফ্যাকচারার-২ (জইগ-২), বোতলা, জানকি, ধাপেরহাট, সদর, রংপুর।

    ২. মেসার্স মদিনা ব্রিকস (গঙউওঘঅ), বোতলা, জানকি, ধাপেরহাট, সদর, রংপুর।

    ৩. মেসার্স এম আর ব্রিকস (গজই), বোতলা, জানকি, ধাপেরহাট, সদর, রংপুর।

    ৪. মেসার্স ব্রাদার্স ব্রিকস কোং, নাসিরাবাদ, রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর।

    ৫. স্বাদ বেকারি, এরশাদ মোড়, রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর।

    ৬. মেসার্স মা বেকারী, এরশাদ মোড়, রাণীপুকুর, মিঠাপুকুর, রংপুর।

    ৭. মেসার্স এ এইচ বি ব্রিকস, রুপসি, খোরাগাছ, মিঠাপুকুর, রংপুর

    ৮. গ্রীন ব্রিকস, রুপসি, ফকির পাড়া, খোড়াগাছ, মিঠাপুকুর, রংপুর।

    ৯. মেসার্স এন আর ডাব্লিউ ব্রিকস, রুপসি, খোড়াগাছ, মিঠাপুকুর, রংপুর

    ১০. মেসার্স মা ব্রিকস (গগই), রুপসী, লালপুকুর, মিঠাপুকুর, রংপুর 

    ১১. ভাই ভাই বেকারি, বকুলতলা, খোড়াগাছ, মিঠাপুকুর, রংপুর 

    ১২. মেসার্স মান্নান বেকারী, পদাগঞ্জ, মিঠাপুকুর, রংপুর 

    ১৩. মা-বাবা কনস্ট্রাকশন, কুতুবপুর, বদরগঞ্জ, রংপুর 

    ১৪. মেসার্স রহিমা ব্রিকস, কুতুবপুর, বদরগঞ্জ, রংপুর 

    ১৫. মেসার্স এস এন বি ব্রিকস, কুতুবপুর, বদরগঞ্জ, রংপুর 

    ১৬. মেসার্স অরুন্নেসা ব্রিকস, কুতুবপুর, বদরগঞ্জ, রংপুর

    ১৭. মেসার্স মাস্টার এয়ার ব্রিটিশ ফিল্ড, গুটবাড়ী বাজার, ছড়ান, মিঠাপুকুর, রংপুর

    ১৮. মেসার্স এ আর বি ব্রিকস ফিল্ড (অজই), আটপুনিয়া, ছড়ান, মিঠাপুকুর, রংপুর

    ১৯. মেসার্স টিএমবি ব্রিকস, কেশবপুর, মিঠাপুকুর, রংপুর

    ২০. মেসার্স ফয়সাল ব্রিকস ফিল্ড (ঋওঋ), দুর্গাপুর, মিঠাপুকুর, রংপুর

    ২১. মেসার্স ই এস ব্রিকস ফিল্ড (ঊঝই), বাসুদেবপুর, অনন্তরামপুর, পীরগঞ্জ, রংপুর

    ২২. মেসার্স আর বি ব্রিকস, ছিলিমপুর, অনন্তরামপুর, পীরগঞ্জ, রংপুর

    ২৩. মেসার্স আর বি বি ব্রিকস, ভাদুরাঘাট, অনন্তরামপুর, পীরগঞ্জ, রংপুর

    ২৪. মেসার্স উত্তরণ ব্রিকস, শাল্টি, অনন্তরামপুর, পীরগঞ্জ, রংপুর

    ২৫. মেসার্স এম এইচ বি ব্রিকস, অনন্তরামপুর, পীরগঞ্জ, রংপুর

    ২৬. মেসার্স এইচ ডি বি ব্রিকস, অনন্তরামপুর, পীরগঞ্জ, রংপুর

    ২৭. ভাই ভাই ব্রিকস, দানিশনগর, পীরগঞ্জ, রংপুর 

    ২৮. মেসার্স এল আর বি ব্রিকস, চৈত্রাকল, অনন্তরাম, পীরগঞ্জ, রংপুর

    ২৯. এ এস বি ব্রিকস, কাদিরাবাদ, পীরগঞ্জ, রংপুর

    ৩০. এন টি এন ব্রিকস, কাদিরাবাদ, পীরগঞ্জ, রংপুর

    ৩১. এম ডি বি ব্রিকস, কাদিরাবাদ, পীরগঞ্জ, রংপুর

    ৩২. এ আর বি ব্রিকস, খালাশপীর, পীরগঞ্জ, রংপুর

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।