Author: desk

  • হবিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত 

    হবিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত 

    সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ।। 

    হবিগঞ্জে আন্তজার্তিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ২০২৪ পালন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার (৪ ডিসেম্বর)  সকালে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

    র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনায় মিলিত হন। 

    এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রভাংসু সোম মহান।

    সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকতার্ রোমানা আক্তার। এতে বক্তব্য রাখেন কবি তাহমিনা বেগম গিনি, সুমি আক্তার। বক্তারা বলেন আজ নারীরা অত্যাচার, বৈষম্য, নানা সমস্যা থেকে দুরে। নারীদের স্থান এখন পুরুষের সমপর্যায়ে। তবে এখনও নারীদেকে বৈষম্যে শিকার হতে হ্েচ্ছ। নারীরা লেখাপড়া শিখতে হবে। তাহলেই নারীরা তাদের অধিকার বুঝতে।।

  • থানচিতে কিশোরীদের অংশগ্রহণে বাইসাইকেল র‍্যালী অনুষ্ঠিত

    থানচিতে কিশোরীদের অংশগ্রহণে বাইসাইকেল র‍্যালী অনুষ্ঠিত

    থানচি (বান্দরবান) প্রতিনিধি।

    “ঘরে বাইরে অনলাইনে, কিশোরীরা থাকুক নিরাপদে সবখানে” এই প্রতিপাদ্য নিয়ে বিএনকেএস আয়োজনে, ডিয়াকোনিয়া সহযোগিতায় বান্দরবানের থানচিতে কিশোরীদের অংশগ্রহণে বাইসাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকালে বলিপাড়া ইউনিয়নের ডাকছৈ পাড়া হতে বিএনকেএস অফিস পর্যন্ত কিশোরীদের অংশগ্রহণে বাইসাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়। বাইসাইকেল র্যালীতে ১০ জন কিশোরী অংশগ্রহণ করেন।

    বিএনকেএস বার্ষিক পরিকল্পনা আওতায় ১৬ দিন কর্মসূচির আওতায় পরিস্কার-পরিচ্ছতা অভিযান, আদিবাসী ঐতিহ্যবাহী ঘিলা খেলা ও কিশোরীদের অংশগ্রহণে বাইসাইকেল র‍্যালী কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতায় ছিলেন, ডিয়াকোনিয়া বাংলাদেশ ও আয়োজনে বিএনকেএস এনজিও। বিএনকেএস এনজিও এই উপজেলায় প্রান্তিক নারীদের ক্ষমতায়ন, সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সকল স্তরের নারীদের অংশগ্রহণ বৃদ্ধি লক্ষ্যে নারীদের এগিয়ে নিয়ে যেতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়।

    এসময় উপস্থিত ছিলেন, বিএনকেএস এনজিও উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা, থানচি প্রেসক্লাব সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, বিএনকেএস এনজিও প্রকল্প পরিচালক ভাননুন সিয়াম বম, থানচি প্রেসক্লাব সহ-সভাপতি রেমবো ত্রিপুরা, বিএনকেএস এনজিও বলিপাড়া অফিস কর্মকর্তা উবাথোয়াই মারমা, বিএনকেএস এনজিও কর্মকর্তা মংক্য ওয়াং মারমা ও বিএনকেএস এনজিও কর্মকর্তা ক‌্যথুই মারমা সহ বিএনকেএস এনজিও প্রকল্পের নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পলাশবাড়ীতে অবৈধ কয়লার কারখানা চুল্লি গুলো গুড়িয়ে দিলো প্রশাসন

    পলাশবাড়ীতে অবৈধ কয়লার কারখানা চুল্লি গুলো গুড়িয়ে দিলো প্রশাসন

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দী গ্রামে অবৈধভাবে গড়ে উঠা “কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর অবৈধ কারখানার চুল্লি গুলো ভেঙ্গে গুড়িয়ে দিলো উপজেলা প্রশাসন ও গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর।

    অবৈধ এ কারখানাটি বন্ধে এর আগে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন শিরোনামে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও অনলাইন পত্রিকায় খবর প্রকাশিত হলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা প্রশাসন ও গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ কারখানাটির চুল্লি গুড়িয়ে দেয়।

    ৪ঠা ডিসেম্বর বুধবার সকালে পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অভিযান চালিয়ে কারখানাটির চুল্লি গুলো ভেঙ্গে গুরিয়ে দেয়া হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের গাইবান্ধার পরিদর্শক শের আলী ও থানা পুলিশের ও ফায়ার সার্ভিসের পৃথক টিমসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

    এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার জানান,অভিযানের সময় কারখানার সংশ্লিষ্টরা পালিয়ে যায়। কাউকে না পাওয়ায় জেল জরিমানা করা সম্ভব হয়নি তবে,কারখানার চুল্লি গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।।

  • বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে বালু ভর্তি ড্রামট্রাকসহ ১জন আটক

    বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে বালু ভর্তি ড্রামট্রাকসহ ১জন আটক

    কে এম শহীদুল সুনামগঞ্জ:
    বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে বালু ভর্তি ড্রামট্রাকসহ ১জনকে আটক করা হয়েছে। বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো: কাওছার আলম এর দিক নির্দেশনায় বিশ্বম্ভরপুর থানায় কর্মরত এসআই মো: মনিরুল হক মুন্সী সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১নং সলুকাবাদ ইউনিয়ন এর চালবন এলাকায় অভিযান পরিচালনাকালে অবৈধ বালু ভর্তি ড্রামট্রাক সহ ১জনকে আটক করা হয়। আটককৃত আসামি মোঃ আবুল হাসিম(৩২), পিতা-মৃত আবু বক্কর সিদ্দিক , ঠিকানা: স্থায়ী: গ্রাম- নাগপুর, উপজেলা, থানা- দূর্গাপুর, জেলা -নেত্রকোনা। এই সংক্রান্তে বিশ্বম্ভরপুর থানার ,এফআইআর নং-৩, তারিখ- ০৪ ডিসেম্বর, ২০২৪; জি আর নং-২৫৩, তারিখ- ০৪ ডিসেম্বর, ২০২৪; সময়- ১২:০৫ ঘটিকা, ধারা- ১৫(১) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ রুজু করা হয় এবং আটককৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।##

  • চারঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    চারঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, চারঘাট মডেল থানার (ওসি) আফজাল হোসেন, প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আল মামুন হাসান, মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লা, সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা জামায়াতে সেক্রেটারি আইয়ুব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

    আলোচনা সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি উল্লেখ করে দিক নির্দেশনা দেওয়া হয়।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী। 

  • গৌরনদীতে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

    গৌরনদীতে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

    কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদীতে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসম্বর বুধবার বাদ আছর গৌরনদীর সরিকলের সেনের হাট বাজারের আধুনা ৩ নং ওয়ার্ডের বিএনপির ওয়ার্ড সভাপতি মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে সরিকল ইউনিয়ন যুবদল নেতা মোঃ সোহেল কাজীর সঞ্চালনায় মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিকল ইউনিয়নের জাতীয়তাবাদি ( বিএনপির) সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর অব পুলিশ মোঃ ফোরকান হোসেন হাওলাদার,গৌরনদী স্বেচ্ছাসেবক দল বিএনপির আহবায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব, বিএনপি নেতা মোঃ আনিসুর রহমান হাওলাদার,গৌরনদী উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও সরিকল ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুর রহমান মৃধা,নবনির্বাচিত সরিকল বন্দর কমিটির সভাপতি ও বিএনপির নেতা মোঃ হেদায়েত হোসেন মৃধা, সরিকল ইউনিয়ন যুবদল নেতা এইচ এম জসিম উদ্দিন হাওলাদার মোঃ শাহীন কাজি,মোঃ রুহুল আমিন মৃধা, মোঃ মাছুম মৃধা সহ এ ছারাও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রী বৃন্দ।

    এ সময় বক্তারা বলেন, দেশ জুড়ে মাদক ও সন্ত্রাসে রাজত্ব কায়েম করেছিলেন স্বৈরাচারী সরকার শেখহাসিনা ও তার দোষররা যে কোন মুল্যেই হোক না কেন এর বিজ উৎপটন করতে হবে। এবং এর শিকর কোথায় খতিয়ে দেখে প্রশাসনের হস্তক্ষেপে দেশ থেকে মাদক ও সন্ত্রাসীদের আস্হানা উপচে ফেলার অঙ্গিকার ব্যাক্ত করেন সন্ত্রাস ও মাদক বিরোধী আলোচনা সভার উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দরা।

  • থানচিতে বিএনকেএস ও প্রেসক্লাবের যৌথভাবে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

    থানচিতে বিএনকেএস ও প্রেসক্লাবের যৌথভাবে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

    থানচি (বান্দরবান) প্রতিনিধি : মথি ত্রিপুরা।

    ‘আসুন সবাই মিলে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশগ্রহন করি’– এই স্লোগানকে ধারণ করে বান্দরবানের থানচিতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের প্রেসক্লাবের সাংবাদিক, বিএনকেএস এনজিও সংস্থার বিভিন্ন প্রজেক্টের কর্মকর্তা-কর্মচারী, কলেজে শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের ক্লিন স্বেচ্ছাসেবক ও সেচ্ছাসেবীরা এতে অংশ নেন। বাজারে সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তারা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রোঃ ও সাধারণ জনগণ।

    মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে বিএনকেএস এনজিও সংস্থার ও থানচি প্রেসক্লাব যৌথ আয়োজনে উন্নয়ন সহযোগী ডিয়াকোনিয়া বাংলাদেশ,  একশনএইড,  বিএসআরএম,  মানুষের জন্য ফাউন্ডেশন সহযোগিতায় উপজেলা সদরে ত্রি-মুখী থেকে শুরু করে বাজারে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে। বাজার রাস্তার দুই পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন তারা। বিএনকেএস এনজিও সংস্থার ও প্রেসক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেছেন সর্বস্তরের জনগণ।

    অভিযানে নেতৃত্ব দেন– বিএনকেএস এনজিও সংস্থার উপ-সহকারী পরিচালক উবানু মারমা, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম), বিএনকেএস এর প্রকল্প পরিচালক ভানুনসিয়াম বম প্রমুখ। এই কর্মসূচির পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের থানার ইনর্চাজ নাছির উদ্দিন মজুমদার, পিআরএলসি প্রকল্প ম্যানেজার উক্যনু মারমা’সহ প্রেসক্লাবের সাংবাদিক, কলেজে শিক্ষার্থী ও বিএনকেএস এনজিও সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।

    বিএনকেএস এনজিও সংস্থার উপ-সহকারী পরিচালক উবানু মারমা বলেন, বিএনকেএস এনজিও সংস্থার থেকে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ১৬ দিনের কর্মসূচী হাতে নিয়েছি। পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান এই কর্মসূচিতে একটি অংশ। পরিষ্কার-পরিচ্ছন্ন উপজেলার গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে। থানচি বাজারের বিভিন্ন জায়গা পরিষ্কার করা হয় এবং নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলতে সকল দোকানিদের উদ্বুদ্ধ করা হয়েছে।

  • খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনালে  চ্যাম্পিয়ন মারিশ্যা জোন 

    খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনালে চ্যাম্পিয়ন মারিশ্যা জোন 

    নুরুল ইসলাম টুকু, খাগড়াছড়ি, প্রতিনিধি।

    খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে ২ – ১ গোলে মহালছড়ি জোন’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মারিশ্যা জোন। 

    মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে শুরু হয় টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলার ৫ মিনিটের মাথায় মঞ্জুরুল আলমের গোলে মারিশ্যা ১ গোল করে এগিয়ে যায়। প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় আবারো একটি মঞ্জুরুলের গোলে  ২-০ তে এগিয়ে যায় মারিশ্যা জোন। দ্বিতীয়ার্ধর ১৫ মিনিটে একটি গোল করে গোলের ব্যবধান কমিয়ে আনে মহালছড়ি জোন। দ্বিতীয়ার্ধের অবশিষ্ট খেলায় উভয় দল পাল্টাপাল্টি আক্রমণ করলেও কোন দল জালে প্রবেশ করাতে পায়নি। খেলায় ফলাফল ২-১ গোলের ব্যবধানে নিয়ে মাঠ ত্যাগ করে মরিশ্যা ও মহালছড়ি জোন।

    খেলা শেষে চ্যাম্পিয়ন  ও রানার আপ দুই দলের মাঝে পুরস্কার বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান। এ সময় খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল, জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া উপস্থিত ছিলেন। 

    খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ১ লক্ষ টাকা এবং রানার আপ দলকে ট্রফি ও ৫০ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতাকে ক্রেস্ট প্রদান করা হয়।

    এছাড়াও অনুষ্ঠানে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবলার মনিকা চাকমা ও জাতীয় অনুর্ধ্ব-২০ দলের গোলরক্ষক মোহাম্মদ আসিফ ভূঁইয়াকে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ হতে সম্মাননা স্মারক ও উপহার হিসেবে নগদ ২০ হাজার টাকার অর্থ প্রদান করা হয়।

    খেলার সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, এই টুর্নামেন্ট পাহাড়ের সম্প্রীতি রক্ষায় যুব সমাজদের ক্রিয়া মুখি করবে। পাহাড়ের ছেলেদের যথেষ্ট সক্ষমতা আছে বলেন। এখান থেকে একদিন তারা জাতীয় পর্যায়ে খেলবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

  • সুজানগরে ভ-য়াবহ অ-গ্নিকান্ডে পুড়ল ৮ দোকান , নেভাতে গিয়ে দ-গ্ধ ৫

    সুজানগরে ভ-য়াবহ অ-গ্নিকান্ডে পুড়ল ৮ দোকান , নেভাতে গিয়ে দ-গ্ধ ৫

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর পৌর বাজারের হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই মার্কেটের ০৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার রাত সাড়ে ৯টার টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার টার দিকে সুজানগর পৌর বাজারের হেলাল হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মার্কেটের জনাব আলীর ডিজেল,পেট্রোল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত । আগুন একে একে ওই মার্কেটের ০৮ টি দোকানে ছড়িয়ে পড়ে। জনাবের দোকান ছাড়াও পার্শ্ববর্তী শাহীনুর রহমান রেন্টুর সেনেটারীর দোকান, মতিউর রহমান সোনাই এর হার্ডওয়ারের দোকান, আসলামের স্টিলের ফার্নিচারের দোকান, জিলাল উদ্দিনের ওয়ার্কশপ, ফজলুর রংয়ের দোকান, সন্টুর ওয়ার্কশপ ও সাগর হোসেনের পাইপ ও সেনেটারীর দোকান এবং দোকানে থাকা মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়। এ সময় সম্রাটের বোরাক হাউজের দোকানের মালামাল অগ্নিকান্ড থেকে রক্ষার জন্য নিরাপদ দূরতে সরানোর কথা বলে প্রায় ৫ লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়ে চলে যায় অনেকে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সম্্রাট। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শারফুল আহসান ভুঞা বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে প্রথমে সুজানগর ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে যায়। তারা ব্যর্থ হওয়ার পর পাবনা, সাঁথিয়া ও কাশিনাথপুর থেকে আরও তিনটিসহ মোট চারটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। এ দিকে অগ্নিকান্ডের ঘটনার পরপরই সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ,থানার ওসি গোলাম মোস্তফাসহ প্রশাসনের কর্মকর্তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেন। এবং সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • তানোরে আলুখেতে সেচ দানে বাধা বিপাকে কৃষক পরিবার

    তানোরে আলুখেতে সেচ দানে বাধা বিপাকে কৃষক পরিবার

    আলিফ হোসেন,

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের(ইউপি) মোহাম্মদপুর গ্রামে কৃষকের আলুখেতে পুকুর থেকে পানি সেচ দিতে বাধা দেবার অভিযোগ উঠেছে। এতে ১৫ বিঘা আলুখেত নিয়ে নিরহ কৃষক পরিবার চরম বিপাকে পড়েছেন। এ ঘটনায় কৃষক নমির উদ্দিন বাদি হয়ে ইমতিয়াজ বকুলের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।
    জানা গেছে, উপজেলার মোহাম্মদপুর মৌজায় দুটি এস,টি,ডাব্লিউ সেচ মটর রয়েছে। এসব মটরের মালিক কুন্দাইন গ্রামের হামেদ হাজির পুত্র মোজাহার আলী।কিন্ত্ত একটি মটর দেখভাল করেন ইমতিয়াজ বকুল অপরটি দেখভাল করেন আনারুল ইসলাম। এদিকে মোহাম্মদপুর গ্রামের মৃত তাহির উদ্দিনের পুত্র বিএনপি মতাদর্শী নমির উদ্দিনের ১০ বিঘা জমি রয়েছে আনারুলের স্কীমে ও ১৫ বিঘা জমি রয়েছে বকুলের স্কীমে। গ্রামবাসী জানান, আনারুলের স্কীমে ১০ বিঘা জমিতে সেচ নিয়ে কোনো সমস্যা হয়নি। কিন্ত্ত নমির বিএনপি মতাদর্শী হওয়ায় বকুলের স্কীমে ১৫ বিঘা জমিতে দীর্ঘদিন যাবত ঠিকমত সেচ দেয়া হয়নি।এমনকি গত বছর জমি টেন্ডারের টাকা বকুল জমির মালিক নমিরকে দেননি। কয়েক বার তার জমির ফসল সেচ না দিয়ে নস্ট করা হয়েছে।এছাড়াও বকুলের মটর থেকে অবৈধভাবে জোরপুর্বক
    গভীর নলকুপের কমান্ড এরিয়ায় আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মাণ করা হয়েছে।
    এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর নমির উদ্দিন বাধ্য হয়ে তার ১৫ বিঘা জমিতে নিজের পুকুর থেকে সেচ দেয়ার ব্যবস্থা করেছেন। এতে তার বিপুল অঙ্কের টাকা পকেট থেকে বেরিয়ে গেছে। কিন্ত্ত ১৫ বিঘা জমিতে আলু রোপণের পর নমির উদ্দিন তার পুকুর থেকে সেচ দিতে গেলে ইমতিয়াজ বকুল বাধা প্রদান করছে।অথচ একবিঘা জমিতে আলু চাষ করতে এবার গড় ৯০ হাজার টাকা খরচ হচ্ছে। অন্যদিকে বকুলের অভিযোগের প্রেক্ষিতে, পল্লী বিদ্যুৎ অদৃশ্য কারণে অতিউৎসাহী হয়ে নমিরের পুকুরে পানি সেচের শিল্প সংযোগ বিচ্ছিন্ন করণের হুমকি দিয়েছে।
    খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিস্তীর্ণ এলাকায় বাসাবাড়ি ও অবৈধ মটর থেকে গভীর নলকুপের কমান্ড এরিয়ায় সেচ বাণিজ্য করা হচ্ছে। যা পল্লী বিদ্যুতের একশ্রেণীর কর্মকর্তাদের মদদেই হচ্ছে।অথচ নমির উদ্দিনের নিজস্ব আলুখেতে পুকুর থেকে সেচ দিতে পল্লী বিদ্যুতের বাধা কেন ? পল্লী বিদ্যুতের এমন দ্বিমুখী আচরণে ভুক্তভোগী কৃষকের বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এবিষয়ে জানতে চাইলে ইমতিয়াজ বকুল অভিযোগ অস্বীকার করে বলেন, মোজাহারের কাছে থেকে তিনি সেচ মটর কিনে নিয়েছেন। তিনি বলেন, তার স্কীমে নমিরের জমি আছে, এসব জমিতে তিনি সেচ দিবেন। কিন্ত্ত নমির জোরপুর্বক তার পুকুর থেকে এসব জমিতে সেচ দিবেন যা অন্যায়, তাই তিনি অভিযোগ করেছেন।এবিষয়ে নমির উদ্দিন বলেন,তিনি বিএনপি মতাদর্শী হওয়ায় বিগত দিনে বকুল তার জমিতে ঠিকমত সেচ না দেয়ায় বেশ কয়েকবার ফসলহানি হয়েছে। এমনকি গত বছরের জমি টেন্ডারের টাকাও বকুল তাকে দেননি। তিনি বাধ্য হয়ে মাছ চাষের পুকুর থেকে সেচের ব্যবস্থা করেছেন।তিনি বলেন,অনেকে আবাসিক ও বানিজ্যিক সংযোগ নিয়ে গভীর নলকুপের কমান্ড এরিয়ায় সেচ বাণিজ্যে করছে,যেটা পল্লী বিদ্যুৎ জানে, তাহলে তার নিজের জমিতে পুকুর থেকে সেচ দিলে সমস্যা কোথায়।এবিষয়ে জানতে চাইলে তানোর পল্লী বিদ্যুতের কর্মকর্তা (ডিজিএম) জহুরুল ইসলাম বলেন, ইমতিয়াজ বকুলের অভিযোগ পাওয়া গেছে, করেছেন তদন্ত করে দেখা হবে।#