Author: desk

  • নলছিটিতে সড়ক দূ-র্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহ-ত -২

    নলছিটিতে সড়ক দূ-র্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহ-ত -২

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার(৬নভেম্বর) রাত এগারোটার সময় বরিশাল-ঝালকাঠি মহাসড়কের যাইটপাকিয়ায় এ দূর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবদুস ছালাম।
    নিহতরা হলেন, ঝালকাঠি সদরের নথুল্লাবাদ ইউনিয়নের বারুইয়ারা এলাকার মৃত অসিমুদ্দির পুত্র বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান(৮৫) এবং মোটরসাইকেল চালক মাদারীপুর জেলার বকুলতলা এলাকার সিরাজুল হক তাহেনীর ছেলে আল আমিন তাহেনী(৪৫)। মোটরসাইকেল চালক আল আমিন ঝালকাঠি সদরের কলেজ রোড এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করতেন বলে জানা গেছে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার(০৬নভেম্বর) রাত আনুমানিক এগারোটার দিকে ঝালকাঠি থেকে আগত বরিশালগামী একটি মোটরসাইকেল ষাইটপাকিয়া এলাকা দিয়ে যাওয়ার সময় সড়ক পার হতে যাওয়া একজন পথচারীকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ও পথচারী উভয়ই ছিটকে পরে যায়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
    নলছিটি থানা ভারপ্রাপ্ত(ওসি) মো. আবদুস ছালাম জানিয়েছেন, দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

  • তানোরে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

    তানোরে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে আগামি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, ৫ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতিমুলক সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসতুরা আমিনা। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বারনাস হাসদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন। উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান,কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ,সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মাদ হোসেন খান,তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, মৎস্য কর্মকতা বাবুল হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা, ওয়াজেদ আলী,তানোর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন। এছাড়াও ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের (ইউপি) প্রতিনিধি, এবং বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।এদিন জাতীয় দুটি দিবস সফল করার জন্য বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়।এছাড়াও প্রস্তুতি সভায় সরকারি নির্দেশনা ও উপস্থিত প্রতিনিধিবৃন্দের মতামতের ভিত্তিতে শহীদ বুদ্ধিজীবী দিবস,মহান বিজয় দিবস ও বিজয় মেলা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং দিবসগুলো সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি উল্লেখ করে দিক নির্দেশনা দেওয়া হয়।#

  • র‌্যাব-১২’র অভিযানে ডাকাত দলের ৭ জন সদস্য গ্রেফতার

    র‌্যাব-১২’র অভিযানে ডাকাত দলের ৭ জন সদস্য গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ এলাকার গোলচত্বরের ডান পাশে মহাসড়কের উপর ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাসসহ ডাকাত দলের ০৭ জন সদস্য গ্রেফতার।

    ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ২। ইং গত ০৫ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত্রী ০৩.০৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ সাকিনস্থ গোলচত্বরের ডান পাশে মহাসড়কের উপর” চেকপোস্ট করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে একটি হাইস মাইক্রোবাস থামানোর চেষ্টাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসটি কৌশলে চেকপোস্ট পার হয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় গাড়িটি আটক করা হয়। আটকের পর ধৃত আসামীগণ নি¤েœাক্ত নাম-ঠিকানা প্রকাশ করে। ধৃত ০২নং আসামী পুলিশের হ্যান্ডকাপ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা, ট্র্যাক স্যুট জ্যাকেট পরিধান পূর্বক এবং অন্যান্য ধৃত আসামীগণ পরস্পর যোগসাজসে একই উদ্দেশ্যে সমবেত হয়ে মহাসড়কে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ কালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর আভিযানিক দল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা প্রত্যেকেই আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

    ৩। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ জমির খান (৩৯), পিতা-মৃত জহির উদ্দিন, সাং-বামনকুমার, থানা-আটোয়ারী, জেলা-পঞ্চগড়, ২। চাকরিচ্যুত কনস্টেবল/১২৬৬৪, মোঃ কামরুজ্জামান (৪৪), পিতা-মৃত আব্দুস সালাম মুন্সি, সাং-বিজিডাঙ্গা, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর এ/পি-হেদায়েত উল্লাহ মসজিদ গলি মধ্যপাড়া, থানা-লবনচরা, জেলা-খুলনা, ৩। মোঃ জহুরুল শেখ সুমন (৩৩), পিতা-মৃত মোতালেব ওরফে মাসুদ শেখ, সাং-কাঁটাখালি বটতলা, ইউনিয়ন-দেবগ্রাম, থানা-গোয়লন্দ, জেলা-রাজবাড়ি, এ/পি-বাইপাইল বটতলা গেদোর বাড়ির ৪র্থ তলার ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৪। মোঃ মিজানুর রহমান মিন্টু (২৭), পিতা-আব্দুল কাদের, সাং-ধনঞ্জয়, থানা-রাজারহাট, জেলা-কুড়িগ্রাম, এ/পি-নুরেরচালা নতুন বাজার, থানা-ভাটারা, জেলা-ঢাকা, ৫। মীর সোহেল হোসেন(২৬), পিতা-মীর নায়েব আলী, সাং-কাশিনাথপুর, থানা-মধুখালি, জেলা-ফরিদপুর, এ/পি-সিটি লেন আনন্দপুর থানা-সাভার, জেলা-ঢাকা, ৬। মোঃ রাজু(৩১),পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-উত্তর দেউলি, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর, এ/পি-নরসিনপুর হামিমগ্রæপ ০৩নং গেট,থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৭। আইয়ুব মোল্লা(৫২), পিতা-মৃত আফতাব মোল্লা, সাং-নকুরিরচর, থানা ও জেলা-গোপালগঞ্জ।

    ৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ধরে দেশের বিভিন্ন স্থানে গিয়ে ডাকাতি করে আসছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় হওয়া সত্বেও তারা ঢাকার আশেপাশে স্থানে বসবাস করে এবং ডাকাতি করার সময় তারা সকলে একত্রিত হয়ে ডাকাতির কার্যকলাপে অংশ নেয়।

    ৫। গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অভিযানে ৬৬০ গ্রাম হেরোইনসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অভিযানে ৬৬০ গ্রাম হেরোইনসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ৬৬০ গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ০৫ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ দুপুর ০২.২৫ ঘটিকায় র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগীতায় এবং র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “পাকশী রেলওয়ে জেলার সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৬০ গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০২টি মোবাইল ফোন ও নগদ ১৫০০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামী ১। মোছাঃ নিলুফা ইয়াসমিন (৩৫), স্বামী- মোঃ সাহাবুল ইসলাম, সাং- জাদুপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন- মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ১২৩ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ১২৩ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ১২৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ০৫ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ সকাল ১১.০৫ ঘটিকায় র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগীতায় এবং র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “পাকশী রেলওয়ে জেলার সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০১টি মোবাইল ফোন ও নগদ ৪৭০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আলিফ হোসেন (২৩), পিতা- মৃত আব্দুল মান্নান, সাং- মহাড়াপুর, ওয়ার্ড নং-০৭, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন- মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • নারীকে নামাজরত অবস্থায় দু-র্বৃত্তদের হ-ত্যা

    নারীকে নামাজরত অবস্থায় দু-র্বৃত্তদের হ-ত্যা

    মোহাম্মদ বাবুল হোসেন.পঞ্চগড় :

    পঞ্চগড়ের বোদায় অরিনা বেগম নামে এক নারীকে মাথায় আঘাত করে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

    বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে দশটায় বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে।

    খবর পেয়ে বোদা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

    পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই এলাকার আবুল কালামের স্ত্রী অরিনা বেগম (৪৫) নিজ ঘরে এশার নামাজ আদায় করছিলেন। এ সময় ঘরে ঢুকে দুর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে। পরে স্থানীয় বাজার থেকে বাড়ি থেকে ফিরে আবুল কালাম ঘরে স্ত্রীকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।

    বোদা থানা পুলিশের ওসি আজিম উদ্দীন বলেন, ঘটনার পর এলাকায় গিয়েছিলাম। প্রাথমিক সুরতহালে নিহতের মাথায় ধারালো ও সূক্ষ্ম অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

  • সাভারে সেনানিবাসে সিএসপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

    সাভারে সেনানিবাসে সিএসপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

    সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ): ঢাকার সাভারে সেনানিবাসে সিএমপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি এসময় বিএনসিসির ট্রেনিং একাডেমির নতুন ভবন উদ্বোধন করেন।

    বৃহস্পতিবার (৫ডিসেম্বর) সকালে সাভার সেনানিবাসে সিএমপি কোরের বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অফিসার ও সদস্যগণ উপস্থিত ছিলেন, এ-সময় সেনা প্রধান সিএমপি কোরের অধিনায়কদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এরপরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং অধিনায়কদের সাথে ফটোসেশানে যোগ দেন।

  • সুন্দরগঞ্জে বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা ইফতেখার হোসেন পপেল

    সুন্দরগঞ্জে বিআরডিবি’র চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা ইফতেখার হোসেন পপেল

    মোঃ আনিসুর রহমান, আগুন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

     গাইবান্ধার  সুন্দরগঞ্জে বিআরডিবি’র আওতাধীন সুন্দরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর বিশেষ সাধারণ সভা ও ব্যবস্হাপনা কমিটির নির্বাচন-২০২৪ ইং এর নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়ছে। 

    বৃহস্পতিবার দুপুরে বিআরডিবির অফিস কার্যালয়ে এ ফলাফল ঘোষনা করেন উপজেলা সমবায় অফিসার মোঃ আতাউর রহমান এবং সার্বিক সহযোগিতা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মনিরুল ইসলাম।

    উপজেলা বিআরডিবি’র ব্যবস্হাপনা কমিটির নব নির্বাচিত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সাঈদ মোঃ ইফতেখার হোসেন পপেল। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ওমর ফারুক । এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মাইদুল ইসলাম,জয়নাল আবেদিন, মাশরাফুল ইসলাম, মমিনুল ইসলাম, তাহেরা বেগম।

    এসময় উপস্হিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক বাবুল আহমেদ,সদস্য সচিব মাহামুদুল ইসলাম প্রামানিক,পৌর বিএনপি’র আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন,সদস্য সচিব মিজানুর রহমান লিপু,‌ সাবেক ছাত্রনেতা ও পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল,পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রাসেল,যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম,বিএনপি নেতা আতাউর রহমান,যুবদলের সদস্য সচিব আলম জামান মিন্টু,পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিউজ্জামান রিয়েল,সদস্য সচিব হারুনর রশীদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। নব নির্বাচিত চেয়ারম্যান বলেন,সুন্দরগঞ্জ উপজেলা বিআরডিবি বর্তমানে তলাবিহীন ঝুঁড়ির মত অবস্থায় রয়েছে। আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন আমি যেন বিআরডিবি’র এই তলাবিহীন ঝুঁড়ির বদনাম ঘুচাইতে কাজ করতে পারি।

  • সাংবাদিক নৃপেণ বিশ্বাসের ২১ তম প্রয়ান দিবস 

    সাংবাদিক নৃপেণ বিশ্বাসের ২১ তম প্রয়ান দিবস 

    রায়হান মিয়া।।

    ৭ ডিসেম্বর ২০২৪ বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, টিভি অনুষ্ঠান নির্মাতা, বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার নৃপেণ বিশ্বাসের ২১ তম প্রয়ান দিবস।

    এ উপলক্ষে নৃপেণ বিশ্বাস স্মৃতি সংসদ, ভূঞাপুর, ঘাটাইল ও গোপালপুর প্রেসক্লাব এবং তার পরিবার কর্মসূচি গ্রহণ করবে বলে নৃপেন বিশ্বাস স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজন বিশ্বাস নিশ্চিত করেছেন। কর্মসূচীর মধ্যে রয়েছে স্মরণ সভা, বিশেষ প্রার্থনা, প্রসাদ বিতরণ ও কৃর্তানুষ্ঠান।

    গাংচিল ও মুক্তকথা নামে দুটি লিটল ম্যাগাজিন আশির দশকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা শহর থেকে প্রকাশিত হতো। বংশাই সাহিত্য সংসদের মুখপত্র ম্যাগাজিন দুটি যিনি সম্পাদনা করতেন তাঁর নাম নৃপেণ বিশ্বাস। সে সময় তিনি বংশাই সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক। তিনি আজ আমাদের মাঝে নেই। ২০ বছর আগে ২০০৩ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর আজকে এই দিনে লিভার সিরোসিস-এ আক্রান্ত হয়ে ঢাকার গ্যাস্টোলিভার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। সাংবাদিকতা, সাহিত্যচর্চা, অভিনয়, নাটক এবং অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে দেশ, জাঁতি ও সমাজকে তিনি যা দিয়েছেন তা নিঃসন্দেহে তাকে বাঁচিয়ে রাখবে। তার অম্লান স্মৃতি চির জাগরুক থাকবে- সাহিত্য-সংস্কৃতি ও সংবাদকর্মীদের মনের মণিকোঠায়।

    টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নন্দনগাতি গ্রামে ১৯৫৬ খ্রিস্টাব্দে ২ ফেব্রুয়ারি নৃপেণ বিশ্বাস প্রথম পৃথিবীর আলো দেখেন। এরপর ধীরে ধীরে শৈশব, কৈশোর পাড়ি। নন্দনগাতি গ্রামের সেই শিশুটি হয়ে উঠেছিলেন জাতীয়ভাবে পরিচিত একজন সাংবাদিক, সাহিত্যিক, নাট্যকার ও অনুষ্ঠান নির্মাতা। যার ডাক নাম মঙ্গল। গ্রামের সবাই তাকে এ নামেই ডাকতো। বাবার নাম গোপাল বিশ্বাস, মা- মালতী বিশ্বাস।

    টাঙ্গাইল থেকে প্রকাশিত পাক্ষিক ‘ঝংকার’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন নৃপেণ। ১৯৮০ খ্রিস্টাব্দ থেকে যেটি সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হতো। সে সময় ‘দৈনিক বাংলার বাণী’ পত্রিকায় ঘাটাইল থেকে নিজস্ব সংবাদদাতা হিসেবে কাজ করতেন তিনি।ঘাটাইলের সাংবাদিকতা ও সাহিত্য-সংস্কৃতির নানা ঘটনার সঙ্গে ছিল তার নিবিড় সম্পৃক্ততা।

    ১৯৭৮ খ্রিস্টাব্দে ঘাটাইল প্রেস ক্লাব গঠন হলে এর যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত হন নৃপেণ। এরপর ১৯৮০ খ্রিস্টাব্দে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। যে কয়েকজন ব্যক্তি সে সময় ঘাটাইলের সাহিত্য-সংস্কৃতি ও সাংবাদিকতা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন এবং যাদের কারণে সে সময় ঘাটাইলের সাহিত্য-সংস্কৃতি ও সাংবাদিকতার জাগরণ সৃষ্টি হয়েছিল তাদের মধ্যে নৃপেণ ছিলেন অগ্রণী ভূমিকায়। সেদিন তারা যে কর্মযজ্ঞ চালিয়েছিলেন তা চমক সৃষ্টি করেছিল ঘাটাইলের সুধীমহলে। তাদের সাহিত্য-সংস্কৃতি প্রেম যুগ যুগ ধরে উদাহরণ হয়ে থাকবে।

    ঘাটাইলের সাহিত্য জগতে তারা থাকবেন দৃষ্টান্ত হয়ে।নৃপেণ বিশ্বাসের সহযোদ্ধাদের মধ্যে হায়দার রহমান, আতা খন্দকার, এস আকবর খান ও জিন্নাহ- বিন- জয়েনউদ্দিন এর নাম উল্লেখযোগ্য।

    এ প্রসঙ্গে অনিবার্যভাবে আরেকজন সু-সাহিত্যিকের নাম এসেই যায় তিনি হলেন- কবি মুজাফ্ফর আলী তালুকদার। যিনি ঘাটাইলের সাহিত্যকর্মীদের অভিভাবক এবং নৃপেণ বিশ্বাসের পরম শ্রদ্ধেয়দের মধ্যে অন্যতম।আরো অনেক সাহিত্য-সংস্কৃতিপ্রেমির সমাবেশ ঘটেছিল বংশাই সাহিত্য সংসদকে কেন্দ্র করে। নৃপেণ বিশ্বাস সে সময় পৌরমুকুল একাডেমি নামে একটি স্কুল প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। যে প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক হিসেবে কিছুদিন শিক্ষকতা করেছেন।

    ১৯৮৬ খ্রিস্টাব্দে নৃপেণ ঢাকায় গিয়ে সাংবাদিকতা শুরু করেন। শুরু হয় বৃহত্তর পরিম-লে তার সাংবাদিকতা জীবনের নুতন অধ্যায় তারকালোক ও কিশোর তারকালোকে যোগদানের মধ্যদিয়ে সূচনা হয় তার ঢাকার সাংবাদিকতার জীবন। তাকে বিজ্ঞ সাংবাদিক বানানোর কুশলী ছিলেন ঘাটাইলের আরেক কৃতী সন্তান আরেফিন বাদল।নৃপেণ বিশ্বাস প্যাকেজ প্রোগ্রাম বিষয়ক জাতীয় সাপ্তাহিক ‘সবার জন্য পত্রিকা’ ও পাক্ষিক ‘তারকাবিচিত্রা’ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে বেশ কিছুদিন দায়িত্ব পালন করেন।

    সাংবাদিকতা জীবনে ১৯৯৫ খ্রিস্টাব্দে জুন মাসে দৈনিক আজকের কাগজের স্টাফ রির্পোটার হিসেবে যোগদান এক বিস্ময় ও চমক ছিল।তিনি ১৯৯৮ খ্রিস্টাব্দে বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি বিটিভির অনুসন্ধানী প্রতিবেদনমূলক অনুষ্ঠান ‘পরিপ্রেক্ষিত’, সৈয়দ বোরহান কবীর পরিচালিত ‘প্রেক্ষাপট’ এবং ‘দ্বিতীয় পাতা’-এর সিনিয়র রিপোর্টার হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন।

    তারকালোক পত্রিকার টিভি বিভাগের প্রধান, বাংলাদেশ টেলিভিশন ও এর বিভিন্ন অনুষ্ঠানের উপর গুরুত্বপূর্ণ রিপোর্টিং করেন। যা পাঠক মহলে প্রশংসা পেয়েছিল। ৯০ এর গণআন্দোলনের তদানিন্তন এরশাদ সরকারের মদদপুষ্ট বিটিভির কিছু কর্মকর্তার দুর্নীতি রিপোর্ট করে পাঠক মহলে সারা জাগিয়েছিলেন।সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করেন নৃপেণ।

    ছড়া, কবিতা, গল্প, উপন্যাস ও নাটক রচনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। তার লেখা অনেকগুলো বই প্রকাশ হয়েছে। প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে উপন্যাস- কিশোরী কিংবা যুবতী (দীব্য প্রকাশনী), ভুল মানুষের ভালোবাসা (শিরিন পাবলিকেসন্স), কিশোর উপন্যাস- বানরখালীর ভুত (সযুতি প্রকাশনী) উল্লেখযোগ্য। বাংলাদেশ বেতারে তার লেখা একাধিক নাটক ও নাটিকা প্রচার হয়েছে। বেতারে মহানগর এবং আমাদের দেশ অনুষ্ঠানে তার লেখা প্রতিবেদন ও কথিকা দীর্ঘদিন সম্প্রচারিত হয়েছে।এক সময় সাংবাদিকতা ছেড়ে টিভি অনুষ্ঠান নির্মাণে ব্যস্ত হয়ে পড়েন নৃপেণ বিশ্বাস। নাটকসহ তার নির্মিত বিভিন্ন অনুষ্ঠান বিটিভি, এটিএন বাংলা, চ্যানেল আই ও এনটিভিতে সম্প্রচার হয়েছে। বিটিভিতে প্রচারিত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- বিপ্রতিপ সময়, নয়নচারা ও ঘাট।

    বিটিভির জন্য তিনি একজন ‘ফেলু মামা’ নামে ৫২ পর্বের ধারাবাহিক নাটক নির্মাণে হাত দিয়েছিলেন। মৃত্যুর আগে বেশ কয়েকটি পর্বের কাজ শেষও করেছিলেন। এটিএন বাংলায় নিয়মিত কাজ করেছেন নৃপেণ। তার নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘সুতরাং’ একটি জনপ্রিয় ও সফল অনুষ্ঠান। এর ৮০টি পর্ব প্রচার হয়েছে। এই চ্যানেলে যাত্রী নামের একটি খ- নাটক প্রচার হয়েছে।এছাড়া ‘অজান্তে একদিন’ নামে ১০ পর্বের ধারাবাহিক নাটক ও শিশু-কিশোরদের জন্য নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিষেক উৎসব’ নির্মাণ করেছিলেন। তার গ্রন্থনা ও পরিচালনায় দূর্গাপুজা উপলক্ষে দীর্ঘ ৪ বছর বিশেষ অনুষ্ঠান প্রচার হয়েছে।প্রয়াত কয়েকজন বিশিষ্ট শিল্পীকে নিয়ে বিশেষ অনুষ্ঠান, ফ্যাশন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ময়ূরী চতুরঙ্গ’ নামে ১০টি পর্ব প্রচার হয়েছে এটিএন বাংলায়।

    চ্যানেল আইয়ের জন্য তিনি বেশ কয়েকটি অনুষ্ঠান নির্মাণ করেন। এরমধ্যে মোজাম্মেল হোসেন মিন্টু রচিত ৫ পর্বের ধারাবাহিক নাটক ‘আকাশের চোখে বৃষ্টি’ নির্মাণ করেছিলেন।তিনি অসুস্থ অবস্থায়ও এনটিভির জন্য দূর্গাপুজা উপলক্ষে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘দূর্গা দূর্গাতিনাশিনী’ নির্মাণ করেন। ক্রিয়েটিভ প্লাস প্রযোজিত এ বিশেষ অনুষ্ঠানটি ২০০৩ খ্রিস্টাব্দের ৫ অক্টোবর রাত ৯ টায় ও ২০০৪ খ্রিস্টাব্দের ২৩ অক্টোবর রাত ৯:৩০ টায় প্রচারিত হয়।

    তিনি এ চ্যানেলের জন্য র্শিশু-কিশোরদের উপযোগী ‘হইচই’ নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করেন। তার নির্মিত বিজ্ঞাপন চিত্রও বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। তিনি অনেকগুলো কোম্পানির ডকুমেন্ট নির্মাণ করে গেছেন। এরমধ্যে ‘সিনজেনটা’ ও সিনপার’ কোম্পানির ডকুমেন্ট নির্মাণ করে খ্যাতি অর্জন করেছিলেন। অন্য ডকুমেন্টগুলোর মধ্যে টাঙ্গাইলের তাঁত শিল্প, পেড়াবাড়ির চমচম, জামালপুরের কাশাশিল্প উল্লেখযোগ্য। ছাত্রজীবনের নৃপেণ বিশ্বাস মঞ্চ নাটকে অভিনয় করেছেন।

    এলাকার অনেক নাটক তার পরিকল্পনা ও নির্দেশনা এবং সার্বিক তত্ত্ববধানে সুচারুরূপে সম্পন্ন হয়েছে। তিনি জাতীয় পর্যায়ে বাংলাদেশ থিয়েটারে একজন অভিনেতা হিসেবে সুধী মহলে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের বেশ কয়েকটি সাপ্তাহিক নাটক ও এটিএন বাংলার ধারাবাহিক নাটক গোয়েন্দা কাহিনীতেও সাংবাদিকের অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন।নৃপেণ বিশ্বাস সাংস্কৃতিক প্রতিবেদক হিসেবে তৃতীয় বাংলাদেশ ফিল্ম মুভমেন্ট পদক, গ্রন্থনা ও পরিকল্পনায় বিশেষ অবদানের জন্য খন্দকার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কর্তৃক পদক, মানবসেবা পুরস্কার, নাট্যনির্দেশক ও অনুষ্ঠান নির্মাতা হিসেবে পদকসহ অনেকগুলো পুরস্কার ও সম্মাননা পেয়েছিলেন।

  • পঞ্চগড় সীমান্তে বিএসএফের গু-লিতে নিহ-ত ১

    পঞ্চগড় সীমান্তে বিএসএফের গু-লিতে নিহ-ত ১

    মোঃ বাবুল হোসেন.পঞ্চগড় ;

     ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে পঞ্চগড় সীমান্ত এলাকায় আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

     

    শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১-এর ৮/৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত আনোয়ার জেলার তেতুঁলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগরের রফিকুল ইসলামের ছেলে।

    নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আনোয়ারসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতে যান। ভোরের দিকে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলে মারা যান আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

    বিজিবি জানায়, সীমান্তে গুলির শব্দ পেয়ে চোরাকারবারিদের প্রতিহত করার জন্য ৮ রাউন্ড ফাঁকা গুলি করেন ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।

    নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, এ ঘটনায় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনা হবে। এ ছাড়া এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে।