Author: desk

  • কপিলমুনি কলেজের পরিচালনা পর্ষদের ১ম সভা অনুষ্টিত : সাংবাদিক পত্নীকে ফুলেল শুভেচ্ছা

    কপিলমুনি কলেজের পরিচালনা পর্ষদের ১ম সভা অনুষ্টিত : সাংবাদিক পত্নীকে ফুলেল শুভেচ্ছা

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার কপিলমুনি কলেজ পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্হিত ছিলেন কমিটির সদস্য সাবরিনা শরমীন আজমী (স্বর্না), শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক আব্দুস সামাদ ও কলেজের অধ্যক্ষ এবং কমিটির সদস্য সচিব হাবিবুল্লাহ বাহার। এদিকে সভা শেষে সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এস মুস্তাফিজুর রহমান পারভেজের সহ-ধর্মীনি সাবরিনা শরমীন আজমী (স্বর্না) কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাকে পাইকগাছার কর্মরত সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্হিত ছিলেন সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, এম মোসলেম উদ্দীন আহমেদ, এন ইসলাম সাগর, এস এম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ ও আশরাফুল ইসলাম সবুজ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • পাইকগাছায় পাখি শিকারী কে জরিমানা

    পাইকগাছায় পাখি শিকারী কে জরিমানা

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় শিকারের উপকরণ সহ সুভাষ বিশ্বাস নামে এক পাখি শিকারী কে আটক করা হয়েছে। আটক শিকারী কে জরিমানা ও শিকারের উপকরণ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটক পাখি শিকারী সুভাষ (৫০) উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী গ্রামের জিতেন বিশ্বাসের ছেলে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন, ওয়ার্ড লিডার সোহাগ গাজী এবং ভিডিপি সদস্য জাবির মাহমুদ অভিযান চালিয়ে পাখির সুরের মিউজিকযুক্ত ২টি সাউন্ড বক্স, ১২টি ফাঁদজাল, একটি পাখির ঝুড়ি এবং ১টি শিকারকৃত ডুংকর প্রজাতির পরিযায়ী পাখি সহ সুভাষ বিশ্বাস কে হাতে নাতে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের আওতায় আটক ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত আলামতসমূহ পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধার করা অতিথি পাখিকে অবমুক্ত করেন।

  • পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

    পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে৷ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য বিষয়ের উপর দুর্নীতি প্রতিরোধ ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক জিএম এম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, ওসি তদন্ত তুষার কান্তি দাশ, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ। জামিনুর ইসলাম ও সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন , উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরপি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সততা সংঘের তুরানি আক্তার রাসা। এসময় মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, এইউইও শেখ ফারুক হোসেন, সঞ্জয় দেবনাথ, পিএসবি শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, প্রভাষক কুসুম কলি সরকার, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, প্রভাষক বজলুর রহমান, প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সুভাষ রায়, কবিন্দ্র মন্ডল, সততা সংঘের সদস্য, রোভার স্কাউট, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান

    পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস ও শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার এর সভাপতিত্বে “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, ওসি তদন্ত তুষার কান্তি দাশ, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম। প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, তথ্য সেবা কর্মকর্তা তম্বী দাশ, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, জয়ন্ত ঘোষ, জিএম জাকারিয়া, আলতাফ হোসেন, প্রভাষক কুসুম কলি সরকার ও শিক্ষার্থী তুরানী আক্তার রাসা। অনুষ্ঠানে শ্রেষ্ঠ ৫ জয়িতা কে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। শ্রেষ্ঠ জয়িতারা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন করেছেন যে নারী ক্যাটাগরিতে অঞ্জলি বিশ্বাস, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন যে নারী ক্যাটাগরিতে চম্পা বিশ্বাস, সফল জননী যে নারী ক্যাটাগরিতে শামিমা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে লক্ষী গাইন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে তৃপ্তি রাণী রায়।

  • রাজশাহীতে জেঁকে বসেছে শীত আসেনি শীতবস্ত্র

    রাজশাহীতে জেঁকে বসেছে শীত আসেনি শীতবস্ত্র

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহী অঞ্চলে জেঁকে বসেছে শীত আসেনি প্রয়োজনীয় শীতবস্ত্র। ঘন কুয়াশাঁর সঙ্গে হালকা ফোটা ফোটা বৃষ্টি।দিনভর দেখা মেলেনি সুর্যের। দিনের বেলাতেও হেডলাইন জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। অগ্রহায়ণের শেষদিকে এসে হঠাৎ জেঁকে বসেছে শীত নেমেছে।
    ভোরের প্রকৃতি ঢেকে থাকছে ঘন কুয়াশায়। বেলা না গড়ানো পর্যন্ত ঠাণ্ডা কমছে না। আবার বিকালের পর থেকেই অনুভূত হচ্ছে শীত। বইছে হিমেল হাওয়া। ফলে আরও শীত বাড়ছে। এর ফলে শীতে কাঁপছে মানুষ। এরইমধ্যে শহর ও গ্রামের ফুটপাতে গরম কাপড়ের দোকান বসেছে। সেখানে ভিড় বাড়ছে মানুষের। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় অনেকেই গরম কাপড় কিনতে পারছে না। ফলে শীতে কষ্ট পাচ্ছেন নিম্নআয়ের ছিন্নমূল মানুষ। তাদের জন্য এখনও পর্যন্ত সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র নিয়ে আসেনি কেউ।
    রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, ৯ ডিসেম্বর সোমবার ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তারও আগে গত শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরেই রাজশাহীতে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।
    এবিষয়ে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, ‘এখন কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে। তবে এখনই শৈত্যপ্রবাহের কোন পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর। এদিকে শীত নামলেও রাজশাহী শহর বা মফস্বল এলাকায় সরকারি বা বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। সম্প্রতি শুধু একটি সামাজিক সংগঠনকে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় কিছু শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেছে। এর বাইরে কোথাও কাউকে শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়াতে দেখা যায়নি। এবিষয়ে রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সালাহ উদ্দীন আল ওয়াদুদ বলেন, ‘আমাদের এখনও শীতবস্ত্র বরাদ্দ আসেনি। বরাদ্দ আসলে জেলার সবখানেই তা বিতরণ করা হবে।

  • ঝিকরগাছায় মসজিদ ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

    ঝিকরগাছায় মসজিদ ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

    আজিজুল ইসলামঃ
    যশোরের ঝিকরগাছায় হযরত শাহজালাল (রহঃ) ইসমাঈল মুন্সী জামে মসজিদ, বালক বালিকা মডেল মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

     

    রবিবার দুপুরে  ঝিকরগাছার রঘুনাথপুর গ্রামে হযরত শাহজালাল (রহঃ) ইসমাঈল মুন্সী জামে মসজিদ, বালক বালিকা মডেল মাদ্রাসা ও এতিমখানার প্রধান উপদেষ্টা আলাউদ্দীন নান্নু মুন্সী উদ্বোধন করেন।

    প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের সভাপতিত্বে ও মুন্সী মেহেদী হাসানের পরিচালনায় এসয়ম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমি দাতা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইসমাইল মুন্সী।

    হযরত শাহজালাল (রহঃ) ইসমাঈল মুন্সী জামে মসজিদ, বালক বালিকা মডেল মাদ্রাসা ও এতিমখানার সার্বিক সহযোগিতায় রয়েছেন সিলেটের মরহুম মনোহর আলী মাস্টারের পাখি বাড়ি।

  • সড়ক দূর্ঘটনায় আহত  পাথরঘাটা সদর  ইউপি চেয়ারম্যান  ও বিএনপি নেতা সগীরকে ঢাকায় স্থানান্তর

    সড়ক দূর্ঘটনায় আহত পাথরঘাটা সদর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সগীরকে ঢাকায় স্থানান্তর

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : ৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬টায় পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ সগির আলম(৫৫) বিআরটিসি বাস ও মোটরবাইকের সংঘে ধাক্কা লেগে মারাত্মক আহত হন। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করেন। খোজ নিয়ে জানা যায়, ঘটনার সময় সগির বাসা থেকে তার মোটরবাইযোগে পাথরঘাটা শহরে আসছিলেন। সন্ধয়া ৬টার দিকে শহরের থানার সমনের সড়কে আাসলে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাসের সঙ্গে তার বাইকের ধাক্কা লাগে।এবং বাইকসহ সগির রাস্তায় লুটিয়ে পরেন#

    অমল তালুকদার ।।

  • বাগআঁচড়ায় দুই মাথা বিশিষ্ট  শিশুর জন্ম

    বাগআঁচড়ায় দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় একটি বেসরকারি হাসপাতালে দুই মাথা বিশিষ্ট এক ছেলে শিশুর জন্ম হয়েছে।

    অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া শিশুটির মা সুস্থ আছেন। তবে জন্মের পর শিশুটি অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

    সোমবার রাত ১১.৩০ মিনিটে বাগআঁচড়া নার্সিং হোমে ডাক্তার এবিএম আক্তার মারুফের তত্বাবধানে সিজারিয়ানের মাধ্যমে বাচ্চাটির জন্ম হয়। শিশুটির বাবা নূরুন নবী উপজেলার কায়বা গ্রামের বাসিন্দা। তার স্ত্রীর নাম রত্না খাতুন।

    নুরুননবী জানান, তারা জানতেন তার স্ত্রীর জমজ সন্তান হবে। সোমবার রাত ৮ টার দিকে তার স্ত্রীর প্রসববেদনা উঠলে বাগআঁচড়া নার্সিং হোমে নিয়ে ভর্তি করা হলে অস্ত্রোপচারের মাধ্যমে দুই মাথাওয়ালা এক ছেলে শিশুর জন্ম হয়। দুটি মাথা বাদে শিশুটির দুটি হাত, দুটি পাসহ অন্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক ছিলো। জন্মের পর রাতেই শিশুটিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছিলো। সেখানে কর্মরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ওখানে ভর্তির ২ ঘন্টা পর শিশুটি মারা যায়।

    বাগআঁচড়া নার্সিং হোমের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বেলায়েত হোসেন জানান, কনজয়েনড টুইনের কারণে এমন বাচ্চা ভূমিষ্ঠ হয়। মায়ের পেটে ভ্রূণ অনেক সময় আলাদা না হওয়ার কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এই বাচ্চাগুলো পেটের মধ্যেও অনেক সময় মৃত্যু হতে পারে এবং জন্মের পর ও মৃত্যু হতে পারে বলে তিনি জানান।

  • সাতক্ষীরায় শহীদ পরিবারের সদস্যদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা

    সাতক্ষীরায় শহীদ পরিবারের সদস্যদের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা

    মো: আজিজুল ইসলাম ইমরান :
    ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা। ৯ ডিসেম্বর সোমবার বিকাল ৪ টায় সাতক্ষীরা আলআমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার।
    সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ফরিদপুর জামায়াতের আমীর মাওলানা বদরুদ্দিন, সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা.মাহমুদুল হক, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক ওবায়দুল্লাহ, শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন, জেলা সভাপতি ইমামুল ইসলাম সহ কর্মপররিষদ সদস্যবৃন্দ।
    অনুষ্ঠানে শহীদ আসিবের পরিবারসহ ৪৮ জন শহীদ পরিবারের মাঝে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের পাঠানো আর্থিক সহযোগীতার চেক তুলে দেন সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

    প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, ‘দীর্ঘ ১৮ বছর পর আমরা অধিকার ফিরে পেয়েছি। হাসিনা সরকার যদি এখনো ক্ষমতায় থাকতো তাহলে গ্রামগঞ্জে, রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় লাশ আর লাশ দেখতে পেতাম। এই জালিম স্বৈরাচারী হাসিনা চুড়ান্ত পরিনতি বুঝতে পেরে পালিয়ে গেছে। আমরা ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে এই সুন্দর পরিবেশ ফিরে পেয়েছি।

    তিনি বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর সারা দেশে লগি বৈঠা দিয়ে আওয়ামী লীগ যে তান্ডব চালিয়েছিলো তা পৃথিবীর ইতিহাসে কোন হায়ওয়ান জানোয়ারও এই আরচন করতে পারে না। তারা সেদিন লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করে লাশের উপর নৃত্য করেছিলো। এছাড়া তারা বিডিআর এর ৬৪ জন চৌকস সেনা অফিসারকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় হত্যা করেছিলো। শাপলা চত্তরে হেফাজতের শান্তিপূর্ণ সমাবেশে নির্মমভাবে হামলা ও গুলি চালিয়ে ছিলো। কত লোক সেখানে মারা গিয়েছে তা আজ পর্যন্ত উদঘাটন করতে পারেনি। দিগন্ত টিভির কাছে সেই তথ্য ছিলো বলে তারা সেদিন দিগন্ত টিভিও বন্ধ করে দিয়েছিলো।

    তিনি আরো বলেন, ‘জুলাইয়ের ৩৬ দিন বাংলাদেশের ইতিহাসে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার উপর তা হায়েনার মতো স্বৈরাচারী সরকার ও তার পেটুয়া বাহিনী মানুষ হত্যা করার জন্য যে অভিযান চালিয়েছে তা বিশ্ববাসী দেখেছে। ১৬ শতাধিক মানুষ সারা দেশে তারা হত্যা করেছে। তাদের পৈশাচিকতায় ৩২ হাজারের উপরে মানুষ আহত হয়েছে। কেউ চোখ হারিয়েছে, অনেকে হাত ও পা হারিয়েছে। তারা যে গণহত্যা চালিয়েছে এবং বাংলাদেশে যে পরিমান ক্ষতি হয়েছে তা আগামী ৫০ বছরেও ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না। ২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট পর্যন্ত যারা জীবন দিয়েছে তারা জাতির শেষ্ঠ সন্তান। এরাই আমাদের প্রেরণার উৎস। আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন এবং শহীদদের পরিবারের সদস্যদেরকে সবর করার তৌফিক দেন এবং কুরআন সুন্নাহ্ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে পারি সেই চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে।’
    তিনি বলেন, ‘২৮ অক্টোবর থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত কত লোক তারা হত্যা করেছে গুম করেছে তার কোন হিসাব নেই। তারা ১৭ বছর ধরে নির্মম জুলুম নির্যাতন চালিছে জনগণের উপর। তারা বিগত ১৭ বছর ধরে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বিএনপি, ছাত্রদল সহ বিবিন্ন রাজনৈতিক দলের লোকদেরকে গুম ও হত্যা করেছে। তাদের সেই অপরাধের বিচার একদিন এদেশের জনগণ করবে। ’
    অনুষ্ঠানে শহীদদের পরিবারের সদস্যরা স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন। এ সময় তারা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জামাতে এবং ছাত্রশিবির এর সকল জনশক্তিকে আহ্বান জানান। ফ্যাসিবাদী স্বৈরাচারী খুনি শেখ হাসিনা যেন আর দেশে ফিরে আসতে না পারে সেই জন্য তারা দাবি জানান। এসময় শহীদ পরিবারের সদস্যদের কান্নায় আকাশ ভারি হয়ে ওঠে।
    অনুষ্ঠানে জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • থানচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

    থানচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

    থানচি (বান্দরবান) প্রতিনিধি।

    দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যের বান্দরবানের থানচিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এবং উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বাস্তবায়নে, দুর্নীতি দমন কমিশন সহযোগিতায়, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোঃ সেলিমুর রশীদ ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল হামিদ, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মোঃ জমির উদ্দিন, থানচি প্রেসক্লাব সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম ও উপজেলা শিক্ষা সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।

    এসময় বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য যোহন ত্রিপুরা, মোঃ আব্দুল গণি ও অন্যান্য বক্তাগন। অতিথিদের বক্তব্যে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি শূন্য অবস্থান রয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আমি, আপনি, আমরা সবাই দুর্নীতি মুক্ত থাকবো। নিজের দায়িত্ব পালন করতে সচেষ্ট হবো, অন্যকে সহযোগীতা করবো। বাংলাদেশকে একটি স্বনির্ভর ও দুর্নীতির মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।