Author: desk

  • শহিদ রাষ্ট্রপতি জিয়ার জন্ম না হলে বাংলাদেশ নামে একটি ভূখন্ডের জন্ম হতো না: সেলিম রেজা হাবিব 

    শহিদ রাষ্ট্রপতি জিয়ার জন্ম না হলে বাংলাদেশ নামে একটি ভূখন্ডের জন্ম হতো না: সেলিম রেজা হাবিব 

    এম এ আলিম রিপন ঃ পাবনা-২ আসনের সাবেক সংসদ-সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ জিয়াউর রহমানের ডাকে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিলো তা ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয়ের মাধ্যমে তা শেষ হয়। দেশের বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে এ বিজয় ছিনিয়ে এনেছে। তাই ১৬ ডিসেম্বর আমাদের গর্বিত এবং মহিমান্বিত বিজয় দিবস।  মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার সুজানগর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের ব্যানারে অনুষ্ঠিত বিজয় র‍্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেলিম রেজা হাবিব আরো বলেন, বিগত ১৬ বছর স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি এদেশের মানুষ। এক ব্যক্তিকে তুলে ধরতেই ১৬ বছর পার হয়ে গেছে। যার নাম ১৬ বছর ধরে শেখানো হলে এক নিমিষে তার নাম নেওয়া মত লোক আর বাংলাদেশে নাই। এখন সময় এসেছে জাতির সামনে সত্য তুলে ধরার। জাতিকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে উল্লেখ করে তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়ার জন্ম না হলে বাংলাদেশ নামে একটি ভূখন্ডের জন্ম হতো না। আমরা লাল সবুজের পতাকা পেতাম না। অথচ ফ্যাসিস্ট আওয়ামীলীগ জিয়ার অবদান অস্বীকার করে গেছেন। এর পরিনাম তারা ভোগ করতে শুরু করেছে। তারা এখন দেশ থেকে বিতারিত। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলাম বাবু মন্ডলের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন  সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, বিএনপি নেতা অধ্যাপক  আব্দুল মোনায়েম,আহম্মদ আলী লাটু, মহিলা দল নেত্রী  হাজারী লুৎফুন্নাহার,উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিউল আলম বাবু, যুগ্ন আহ্বায়ক শফিউল আযম,সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, যুবদল নেতা ফজলুল হক,ছাত্রদল নেতা সাকিবুল ও গাজী মাজহারুল ইসলাম প্রমুখ । এর আগেমহানবিজয় দিবস পালন উপলক্ষ্যে এদিন দুপুরে পাবনা-২ আসনের সাবেক সংসদ-সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিবের নেতৃত্বে বের হওয়া বিজয় র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  সুজানগর পৌর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। স্মরণকালের সবচেয়ে বড় এ বিজয় র‍্যালিতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার অসংখ্য মানুষ অংশ নেয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরে ৩৩ শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফের সবক প্রদান

    সুজানগরে ৩৩ শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফের সবক প্রদান

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে ৩৩ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফের সবক প্রদান করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক  কোরআন শিক্ষা পৌরসভার ভবানীপুর পশ্চিমপাড়া মসজিদের ৩৩জন শিশু শিক্ষার্থীকে বৃহস্পতিবার ভোরে এ সবক প্রদান করা হয়।সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। অনুষ্ঠানে সুজানগর পৌর বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আলী, সুজানগর এন এ কলেজ পরিচালনা কমিটির সভাপতি শহিদুর রহমান, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের  সহকারী অধ্যাপক এবিএম মতিয়ার রহমান মধু, জাহিদুল হাসান রোজ, ইসলামিক ফাউন্ডেশন সুজানগরের ফিল্ড সুপারভাইজার জহুরুল ইসলাম, উপজেলা মসজিদ মিশন  সুজানগর উপজেলা শাখার সভাপতি ও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ, ভবানীপুর পশ্চিমপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা  আশিকুর রহমান, ওলামা মাশায়েখ সুজানগর পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুল মমিন, উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর আব্দুল বাতেন মন্ডল, বিএনপি নেতা ইয়াকুব আলী প্রামানিক, তোরাপ আলী, দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, নিউজিল্যান্ড প্রবাসী এবিএম সুমন রেজা, পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক কেরামত আলী, জামায়াত কর্মী মতিউর রহমান, মসজিদ ভিত্তিক  কোরআন শিক্ষা ভবানীপুর পশ্চিমপাড়া মসজিদ কেন্দ্রের  শিক্ষক হাফেজ আব্দুল কুদ্দুস, বেসরকারি  বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের  সহ সাধারণ সম্পাদক ওমর ফারুক সৌরভ, ছাত্র প্রতিনিধি সোহেল রানা মানিক,স্থানীয়দের মধ্যে সায়েন উদ্দিন, আসাদুল রওশন,সাদ্দাম রাজিন ও মসজিদের মুয়াজ্জিন মামুনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অতিথিরা বলেন, সকল শ্রেণী ও পেশার লোকদের চাইতে কুরআন শিক্ষাগ্রহণকারী ও শিক্ষাদানকারীরা সর্বশেষ্ঠ মানুষ হিসাবে পরিগণিত। আল -কুরআন অধ্যয়ন করা ও কুরআন জানা-বুঝার চেষ্টা করা পৃথিবীর সকল কাজের মধ্যে শ্রেষ্ঠ কাজ। কারণ এ কুরআনের মধ্যে রয়েছে মানুষের সুন্দর জীবন-যাপনের পদ্ধতি। শেষে নিউজিল্যান্ড প্রবাসী সুমন রেজার পক্ষ থেকে ৩৩ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরিফ উপহার প্রদান করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর প্রতিনিধি।।।

  • সুজানগর মহিলা কলেজের নতুন সভাপতি নির্বাচিত হলেন অধ্যাপক হেসাব উদ্দিন

    সুজানগর মহিলা কলেজের নতুন সভাপতি নির্বাচিত হলেন অধ্যাপক হেসাব উদ্দিন

    এম এ আলিম রিপন: সুজানগর মহিলা ডিগ্রি  কলেজের নতুন এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।  কলেজ পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক কেএম  হেসাব উদ্দিনের  সভাপতিত্বে বৃহস্পতিবার এডহক কমিটির প্রথম এ  সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে  কলেজের শিক্ষকদের পক্ষ থেকে অধ্যক্ষ শাহজাহান আলী মন্ডল নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নবনির্বাচিত সভাপতি অধ্যাপক কেএম  হেসাব উদ্দিন জানান,তিনি যেন এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করতে পারেন এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।  উল্লেখ্য, এর আগে ৫ সদস্যের এডহক কমিটির অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রশিবির নেতা অধ্যাপক কে এম হেসাব উদ্দিন কে সভাপতি মনোনীত করা হয়।গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার  কর্তৃক সই করা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।চিঠিতে বলা হয়, এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ৬ মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর (ভিসি) এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।তাছাড়া পদাধিকার বলে কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী মন্ডলকে সদস্য সচিব করা হয়েছে। বাকি ৩ জনের মধ্যে সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত)  আব্দুল লতিফ বিদ্যোৎসাহী সদস্য, সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা হিতৈষী সদস্য এবং কলেজের শিক্ষকদের মধ্য থেকে জহুর আহম্মদ সরকার নিক্সন সদস্য হিসেবে কমিটিতে রয়েছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর প্রতিনিধি।।

  • তানোরে বিএমডিএ চত্ত্বরে দালাল চক্রের দৌরাত্ম্যে

    তানোরে বিএমডিএ চত্ত্বরে দালাল চক্রের দৌরাত্ম্যে

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ)গভীর নলকূপের দখল নিতে মরিয়া হয়ে উঠেছে রাজনৈতিক পরিচয়ের প্রভাবশালী চক্র। এসবরে পাশাপাশি বিএমডিএ’র একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর নেপথ্যে মদদে। স্থানীয় আওয়ামী মতাদর্শী দালাল চক্র সিন্ডিকেট গভীর নলকুপ অপারেটর নিয়োগের প্রলোভন দেখিয়ে একাধিক আবেদনকারীর কাছে থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। তারা তাদের পচ্ছন্দের ব্যক্তিকে অপারেটর নিয়োগ দিতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছে।এদিকে কৃষকদের দাবি আওয়ামী লীগের খোলসে যারা দীর্ঘ প্রায় ১৭ বছর গভীর নলকূপ নিয়ন্ত্রণে রেখে সাধারণ কৃষকদের শোষণ করে মোটাতাজা হয়েছে, এবার তারা খোলস পাল্টিয়ে বিএনপির খোলসে ফের গভীর নলকুপের নিয়ন্ত্রণ নিতে চাইছে। আবার বিএমডিএ কতিপয় কর্মকর্তা আত্মীয়তার সুত্রে এসব খোলস বদল কারির পক্ষ নিয়েছেন বলে কৃষকেরা মনে করছে। যা নিয়ে কৃষক সমাজ রীতিমত বিক্ষুব্ধ। কৃষকদের দাবি
    খোলস বদল কারিরা যেনো কোনো অবস্থাতেই অপারেটর হতে না পারে। তারা বলেন, স্কিম ভুক্ত কৃষকের মতামত উপেক্ষা করে, যদি আওয়ামী মতাদর্শী খোলস বদলকারী কাউকে অপারেটর নিয়োগ করা হয়।তাহলে তারা সেটা কোনো অবস্থাতেই মেনে নিবেন না, প্রয়োজনে আন্দোলনে নামবেন।
    উপজেলার পাঁচন্দর, চাঁন্দুড়িয়া, কামারগাঁ ও বাধাইড় ইউনিয়নে(ইউপি) গভীর নলকুপ নিয়ে বেশী অরাজকতা সৃষ্টি হয়েছে।
    জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ৮০, কচুয়া মৌজার ৪৮৯ দাগে বিএমডিএর গভীর নলকুপ রয়েছে। অপারেটর জিয়া দীর্ঘ প্রায় ১৫ বছর শান্তিপূর্ণভাবে গভীর নলকুপ পরিচালনা করে আসছেন।সম্প্রতি কচুয়া গ্রামের নজরুল ইসলামের পুত্র যুবলীগ নেতা রুবেল আলী দলবল নিয়ে গভীর নলকুপ জবরদখল করে আলুখেতে পানি সেচ বন্ধ করে দিয়েছে।
    ভুক্তভোগী কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে যারা গভীর নলকূপের অপারেটর তাদের বাদ দিতে কর্তৃপক্ষ পরীক্ষার মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।তানোরে এরপর থেকে শুরু হয়েছে গভীর নলকূপ জবরদখলের মহোৎসব।
    বিএমডিএর গভীর নলকূপে আধিপত্য নিতে চলছে নানামুখী তৎপরতা। গত ১৭ বছর ধরে যারা গভীর নলকুপের অপারেটর ছিলেন তাদের বাদ দিতে কর্তৃপক্ষ পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপর থেকে বিভিন্ন এলাকায় গভীর নলকূপ দখলের অভিযোগ পাওয়া যাচ্ছে।
    স্থানীয় কৃষকদের অভিযোগ,বিএমডিএ রহস্যজনক কারণে এসব দখলবাজদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন না, বরং কোনো কোনো ক্ষেত্রে মদদ দিচ্ছেন বলেও ভুক্তভোগী কৃষকদের
    অভিযোগ । এতে তারা দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে।
    সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,উপজেলায় বিএমডিএর ৫৩৬টি ও ব্যক্তি মালিকানাধীন ১৬টি গভীর নলকুপ রয়েছে।উপজেলায় আবাদি জমি রয়েছে প্রায় ২২ হাজার ৩৩২ হেক্টর। গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এবং গত ৩ নভেম্বর অপারেটর নিয়োগের আবেদন ফরম বিতরণ শুরু করা হয়। প্রতিটি ফরমের জন্য অফেরতযোগ্য এক হাজার টাকা করে আদায় করা হয়।উপজেলায় গভীর নলকূপের অপারেটর পদে এক হাজার ৫৯৬টি আবেদন বিক্রি হলেও জমা পড়েছে এক হাজার ৫৩০টি। চলতি মাসের ১৯ ডিসেম্বর, ২২ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর গভীর নলকূপের অপারেটর নিয়োগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।এবিষয়ে অপারেটর জিয়াউর রহমান জিয়া বলেন, নতুন অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি বৈধ অপারেটর, কৃষকেরাও তার পক্ষে রয়েছে। অথচ যুবলীগ নেতা রুবেল আলী তার গভীর নলকুপ জবরদখল করেছে।তিনি বিএমডিএর সহকারী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন।কিন্ত্ত তারা কোনো ব্যবস্থা নেননি,বরং দখলবাজের পক্ষ নিয়েছে। এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, অপারেটর নিয়োগ নিরপেক্ষ হবে, তদ্বির করে কোনো লাভ হবে না বরং কারো তদ্বির করলে সেটা সরাসরি বাতিল হবে। তিনি বলেন, নভেম্বর মাসের পর আর কেউ অপারেটর নাই,কেউ গভীর নলকূপ দখল করলে তাদের করনীয় কি ? তিনি বলেন, নতুন অপারেটর নিয়োগ হলে তাদের দায়িত্ব বুঝে দেয়া হবে।#

  • ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে  ৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার

    ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে ৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ শহরের কাঞ্চননগর মডেল স্কুল পাড়ায় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। শুক্রবার ভোর রাতে যৌথবাহিনী এই অভিযান চালায়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, একটি বিদেশী ও একটি দেশী পিস্তল এবং একতটি সুটারগান। যৌথবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট হিরন চেয়ারম্যানের মৃত্যুর পর তার বাসায় লুটপাট হয়। এ সময় তার নিজস্ব দলের লোক এবং দুষ্কৃতিকারীরা অনেক অস্ত্রশস্ত্র নিয়ে যায়। লুন্ঠিত এ সকল অস্ত্র দিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে মর্মে বলে ঝিনাইদহ সদর আর্মি ক্যাম্পে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারে। এছাড়াও নিরাপত্তার জন্য দুর্বৃত্তরা অস্ত্র হাতবদল করে রাখে বলেও গোয়েন্দা আসে। ফলে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপত্তার অংশ হিসেবে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ ঝিনাইদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় নাগরিক আটক

    মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় নাগরিক আটক

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর সীমান্তের চাপাতলা এলকা দিয়ে ভারতে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে চাপাতলা গ্রামের একটিচ গোলাপ বাগান থেকে তাকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিক সুপ্রদিপ হালদার ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার থোয়ারা ঘোষপাড়া গ্রামের সুভাষ হালদারের ছেলে। শুক্রবার বিকালে মহেশপুর ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেথ করা হয়, সুনিদ্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুরের কুসুমপুর বিজিবির সদস্যরা সীমান্ত পিলার-৬১/২০-আর হতে ২০০ গজ বাংলাদেশের মধ্যে ওৎ পেতে ছিল। এ সময় ভারতীয় নাগরিক সুপ্রদিপ হালদার স্থানীয় একটি গোলাপ বাগানের মধ্যে দিয়ে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহল দল তাকে আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় পাসপোর্ট অধ্যাদেশ ১৯৫২ সালের দি কন্ট্রোল অব এন্টি এ্যাক্ট এর ৪ ধারায় মামলা হয়েছে। একই দিন মহেশপুরজীবননগর সীমান্তের মাধবখালী গ্রাম থেকে ১৯টি বস্তায় ৬৬১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। চোরাকারবারী ও হাসুয়া নিয়ে বিজিবির দিকে ছুটে আসলে বিজিবি সদস্যরা এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। উদ্ধারকৃত ফেনসিডিলের মুল্য দুই লাখ ৬৪ হাজার বলে বিজিবি জানায়।

  • গৌরনদীর সরিকলে বিজয় দিবস উপলক্ষে বিএনপি অঙ্গ সংগঠনের আলোচনা সভা

    গৌরনদীর সরিকলে বিজয় দিবস উপলক্ষে বিএনপি অঙ্গ সংগঠনের আলোচনা সভা

    কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদীর সরিকল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে শহীদ জিয়া স্মৃতি সংঘ ক্লাবের উদ্যোগে ১৯ ডিসেম্বর বৃহশপতিবার সন্ধায় বিএনপি অঙ্গ সংগঠন ও সহোযোগি সংগঠন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বিএনপির নেতা জাহাঙ্গির গোমস্তার সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিএনপির সরিকল ইউনিয়ন আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধা , এ সময় প্রধান অতিথি আলহাজ্ব মোঃ ছরোয়ার আলম বিপ্লবের অবর্তমানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য দেন গৌরনদী উপজেলা সদস্য সচিব মোঃ জহির সাজ্জাদ হান্নান শরিফ, এ সসয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিকল ইউনিয়ন সদস্য সচিব মোঃ আবুল বসার মালেক গোমস্তা। জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল মালেক শিকদার।

    এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন থানা যুবদল নেতা মোঃ রুহুল আমিন মৃধা, ইউনিয়ন বিএনপির সদস্য মাছুম মৃধা, কৌশিক রাফি,মোঃ জসিম উদ্দিন ছাত্রদল নেতা সজিব,মোঃ নুরুল আমিন হাওলাদার গনঅধিকার পরিষোধ,মোঃ নুরুজ্জামান মিঠুন, মোঃ হারুন শিকদার প্রমুখ।

    এ সময় বক্তারা বলেন দলের মধ্যে কোন প্রকার বিভাযোন সৃষ্টি করা যাবেনা। সকলে ঐক্য বদ্ব হয়ে এক যোগে কাজ করতে হবে। অন্যথায় বড় ধরনের বিপদের সম্মুখিন হতে হবে এ দিকে লক্ষ রেখে কাজ করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিতে হবে। কেউ যদি দলের ভিতর বিভেদ সৃষ্টি করার চিন্তে করেন তাকে কঠিন হস্তে দমন করবেন তারা। আমরা একে অন্যের পরিপুরক হয়ে কাজ করবো। এমনটাই ব্যাক্ত করেন তারা।

  • সাংবাদিক বিপ্লবের মাতৃ বিয়োগ

    সাংবাদিক বিপ্লবের মাতৃ বিয়োগ

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি :
    রংপুরে তারাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক, দৈনিক খোলা কাগজের তারাগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় দৈনিক সকালের বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার বিপ্লব হোসেন অপুর মাতা জোসনা বানু (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী ওয়াইন্নাইলাহী রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।
    তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
    গতকাল শুক্রবার বাদ জুমা নামাজ শেষে ইকরচালী ইউনিয়নের দোহাজারী নতুন জামে মসজিদ ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক বিপ্লব হোসেন অপুর মায়ের মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছে তারাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহ্বায়ক সিরাজুল ইসলাম বিজয়, প্রথম আলোর তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল মিয়া, আজকের পত্রিকার রংপুর প্রতিনিধি শিপুল ইসলাম, সাংবাদিক নাহিদুজ্জামান নাহিদ,ডেইলি ট্রাইবুনালের তারাগঞ্জ প্রতিনিধ খলিলুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আরিফ শেখ,দৈনিক কাল বেলার তারাগঞ্জ প্রতিনিধি লাতিফুল শফি ডায়মন্ড, রহমত মন্ডল, সুমন আহমেদ, সকালের বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক হযরত আলী, বার্তা সম্পাদক এসএম ইকবাল সুমন, পরিকল্পনা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক।
    এছাড়াও গভির শোক প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদুল ইসলামসহ জনপ্রতিনিধি, শিক্ষক, চিকিৎসকসহ রাজনৈতিক, সামাজিক নেত্রীবৃন্দরা।

  • বানেশ্বর সহ রাজশাহীর বিভিন্ন  স্থানে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

    বানেশ্বর সহ রাজশাহীর বিভিন্ন  স্থানে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

    পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: 

    পুঠিয়া উপজেলার বানেশ্বরসহ রাজশাহীর বিভিন্ন স্থানে এক যোগে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৯ টা ৩০ মিনিট  থেকে মেধা বৃত্তি পরীক্ষা বহুনির্বাচনি পদ্ধতিতে চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বানেশ্বর শহীদ নাদের আলী স্কুল এ্যান্ড কলেজ, চারঘাট পাইলট উচ্চবিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

    পরিক্ষার্থীর মা সাহেদা বলেন, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কর্তৃক ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে মেধাবৃত্তির আয়োজন করেছে এজন্য তাদের ধন্যবাদ জানাই। এটা অনেক ভালো একটা উদ্যোগ। ভবিষ্যতে এটাকে আরও বড় পরিসরে নিলে বাচ্চাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং মেধার উন্নয়ন ঘটবে।

    রাজশাহী জেলার কিশোর কণ্ঠ পাঠক ফোরামের  চেয়ারম্যান রুবেল আলী বলেন, আমাদের গরিব মেধাবীছাত্রদের মাঝে বৃত্তি প্রদান। বর্তমান সময়ে শিক্ষার্থীরা পড়াশোনা বিমুখ হয়ে যাচ্ছে। সেখান থেকে যাতে পড়াশোনার দিকে ধাবিত হয়। তারা নিজেদের অবস্থানটা যেনো বুঝতে পারে। স্কুলের যে ৫০ জন থাকে তাদের যাচাই বাছাই সম্ভব হয়না।  জেলার মধ্যে তারা তাদের মেধার বিকাশটা ঘটাতে পারে এবং বুঝতে পারে। 

    রাজশাহীর চারঘাট পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন,  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর আহমেদ ইমতিয়াজ বুলবুল। জেলা সহকারী পরিদর্শক হিসেবে ছিলেন, সেলিম আবদুল্লাহ আল মাহমুদ

    প্রথমবারের আয়োজনে এ বছর ৩ হাজার ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।  ৫ টি কেন্দ্রে পরীক্ষা সম্পূর্ণ হয়েছে।

    আগামী ৩০ দিনের মধ্যে পরিক্ষার ফলাফল প্রকাশের কথা জানান মেধাবৃত্তি পরিক্ষার চেয়্যারমান। #

    মাজেদুর রহমান(  মাজদার) 
    পুঠিয়া, রাজশাহী। 

  • সুনামগঞ্জ সদর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের  মতবিনিময়

    সুনামগঞ্জ সদর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

    কে এম শহীদুল সুনামগঞ্জ:
    সুনামগঞ্জ সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম এর সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সৈজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা মুলক কথাবার্তা হয়। সদর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপকর্মের বিরুদ্ধে সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর সার্কেল জাহিদুল ইসলাম খান ,সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম। এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, সাধারণ সম্পাদক রওনক বখত্সহ সাংবাদিক আল হেলাল, মাসুম হেলাল,পীর মাহবুবুর রহমান, আনোয়ারুল হক, শাহাবুদ্দিন আহমেদ,সিরাজুল ইসলাম,স্বপ্ন দাস,হাসান চৌধুরী, মোঃ জসিম উদ্দিন, ঝুনু চৌধুরী, সামছুল কাদির মিসবাহ, কুদরত পাশা,মোঃ ফরিদ মিয়া, মোঃ বাবুল মিয়া, সহিদুর আহমেদ,একে মিলন আহমেদ,গাজী আফজাল হোসেন, শাহিন চৌধুরী,কে এম শহীদুল,ফোহাদ মনি,আলাউল রহমান,আশিক পীর, দিলাল আহমেদ, মাহবুবুর রহমান সজীব, তাজুল ইসলাম তারেক প্রমূখ।