Author: desk

  • খ্রিস্টধর্মাবলম্বীদে বড় দিন উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

    খ্রিস্টধর্মাবলম্বীদে বড় দিন উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

    বান্দরবান ( থানচি) প্রতিনিধি : মথি ত্রিপুরা।

    শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১২টায় ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের প্রাতাপাড়ায় এ উৎসব উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    দি ম্যাজেস্টিক টাইগারস এর অধিনায়কের পক্ষে পাড়াবাসীর জন্য খাদ্য সামগ্রী(চাল ৪০ কেজি, ডাল ১০ কেজি, তেল ১০ লিটার, চিনি ১০ কেজি, চা পাতা ৫ কেজি, লবণ ৫ কেজি ও আনুষাঙ্গিক মসলা) বিতরণ করেন সেনা সাব জোনের সাবজোন কমান্ডার।

    অনুদান পেয়ে প্রাতাপাড়া এলাকার কমিউনিটি ব্যাপ্তিষ্ট চার্চের ধর্মগুরু সার ত্লিং বম ও ভারপ্রাপ্ত কারবারি পাকত্লিরং বম বলেন, ‘এটি আমাদের ধর্মীয় বড় উৎসব। সেনাবাহিনী আমাদের যে সহযোগীতা করেছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন নিয়ে উৎসবের আয়োজন করতে পারবো।

    বড়দিনের উৎসব আয়োজনের ব্যাপারে অধিনায়ক ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট বলেন, চার্চ গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর পেট্রোলিং টহল থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর।

  • ময়মনসিংহের বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে বরণ

    ময়মনসিংহের বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে বরণ

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে বিদায়ী পুলিশ সুপার আজিজুল ইসলামককে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ পুলিশ সুপার আখতার উল আলমকে বরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২১ ডিসেম্বর, ২০২৪ খ্রি.) রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে ডিআইজি ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভার
    শুরুতে ময়মনসিংহ জেলার বিদায়ী পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে বিদায়ী সংবর্ধনা এবং নবাগত পুলিশ সুপার মোঃ কাজী আখতার উল আলম কে ফুল দিয়ে বরণ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমানের নেতৃত্বে রেঞ্জ পুলিশের সকল সদস্যরা। এসময় ডিআইজিসহ উপস্থিত সকলে বিদায়ী ও নব যোগদানকৃত কর্মকর্তাদের পেশাগত ও পারিবারিক জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজম্যান্ট), মোঃ ফয়েজ আহমেদ পিপিএম, রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), মোহাম্মদ রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) [পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত], ময়মনসিংহ জেলা; মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস্)[পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত], ময়মনসিংহ জেলা; অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস), মো: মেজবাহ উদ্দিন, রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহ; এস. এম. আসিফ আল হাসান, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ সহ অত্রাফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।

  • হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্য “ধানের গোলা”

    হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্য “ধানের গোলা”

    মোজাম্মেল হক, চারঘাট (রাজশাহী) থেকেঃ

    আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গেছে রাজশাহীর চারঘাট উপজেলার গ্রাম বাংলার ঐতিহ্য “ধানের গোলা”। একটা সময় গেরস্থের বাড়িতে ধানের গোলা ছিল।

    ‘গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ’। প্রচলিত প্রবাদটি আজও মানুষের মুখে শোনা যায়। কিন্তু গ্রামের পর গ্রাম ঘুরেও দেখতে পাওয়া যায় না বাংলার ঐতিহ্যবাহী ধানের গোলা।ধান ছাড়াও রাখা হতো চাল, গম ভুট্টাসহ নানা খাদ্যশস্য।

    মাঠের পর মাঠ ধানক্ষেত থাকলেও উপজেলার অধিকাংশ কৃষকের বাড়িতে এখন নেই ধান, গম মজুত করে রাখার বাঁশ-বেত ও কাদা দিয়ে তৈরি গোলাঘর। 

    এ উপজেলার বেশির ভাগ মানুষের প্রধান পেশা কৃষি। এক সময় এখানে সমাজের নেতৃত্ব নির্ভর করত কার কয়টি ধানের গোলা আছে। এই হিসাব কষে কন্যা পাত্রস্থ করতেও বর পক্ষের বাড়ি থেকে ধানের গোলার খবর নেওয়া হতো। যা এখন রূপকথা।

    গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে বাঁশ দিয়ে গোল আকৃতির তৈরি করা ধানের গোলা বসানো হতো উঁচুতে। গোলা নির্মাণ করার জন্য বিভিন্ন এলাকায় আগে দক্ষ শ্রমিক ছিল। এখন আর গোলা নির্মাণ শ্রমিকদের দেখা মেলে না।

    পেশা ছেড়ে অন্য পেশায় নিয়োজিত হয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন তারা। গ্রামে-গঞ্জে দক্ষ কারিগরদের হাতে তৈরি বাঁশের ধানের গোলা এক সময় গ্রামীণ জনপদে ব্যাপক চাহিদা থাকলেও কালের বিবর্তনে তা বিলুপ্তির পথে। 

    মানুষের জীবন-মানের পরিবর্তনের ফলে আধুনিকতার ছোঁয়া লেগেছে তাদের পারিবারিক ব্যবহার্য উপকরণে। ফলে ঐতিহ্যবাহী বাঁশের ধানের গোলার জায়গা দখল করে নিয়েছে পাটের বস্তা আর টিন বা প্লাস্টিকের তৈরি ড্রাম।

    এগুলো তৈরি ঝামেলামুক্ত ও সহজে বাজারে পাওয়া যায় বলে মানুষ বাঁশের গোলার পরিবর্তে এসব আধুনিক উপকরণ ব্যবহারে দিন দিন অভ্যস্ত হয়ে পড়েছে। ফলে হারিয়ে যাচ্ছে বাঁশের গোলার কদর।

    শনিবার সকালে (২১ ডিসেম্বর ২৪) সরজমিনে চারঘাট উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে জানা গেছে, গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে বাঁশ দিয়ে গোল আকৃতির তৈরি করা ধানের গোলা বসানো হতো উঁচুতে। গোলার মাথায় থাকত টিনের বা খড়ের তৈরি পিরামিড আকৃতির মতো ছাউনি। গোলা নির্মাণ করার জন্য বিভিন্ন এলাকায় আগে দক্ষ শ্রমিক ছিল। গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে বাঁশ ফাটিয়ে ও কঞ্চি দিয়ে প্রথমে গোল আকৃতির কাঠামো তৈরি করা হতো। এরপর তার গায়ের ভেতরে বাইরে মাটির আস্তরণ লাগানো হতো। এর মধ্যে প্রবেশপথ রাখা হতো। যাতে করে প্রয়োজনে ধান রাখা বা বের করা যায়। মাটির তৈরি গোলাতে ধান ভালো থাকে। একটি গোলায় বছরের অধিক সময় পর্যন্ত ১০০-২০০ মণ ধান ভালোভাবে সংরক্ষণ করা যায়।

    ৭৬ বছর বয়সী মরিয়ম বিবি বলেন, আমাদের সময় প্রায় সব বাড়িতে ধানের গোলাঘর ছিলো। সারা বছর গোলা থেকে ধান বের করে তা সিদ্ধ-শুকান করে ঢেঁকিতে পাড় দিয়ে চাল বেড় করতাম। এখন আর তা করতে হয় না। মিল-কারখানা আর চাতালে এসব কাজ হয়।

    কৃষক লোকমান হোসেন বলেন, কালের বিবর্তনে ধানের গোলা আজ বিলুপ্ত প্রায়। আশির দশকের দিকে ওই সব ধানের গোলা কৃষক ও সাধারণ মানুষ ব্যবহার করতো। এখন এসব আর হয় না, আধুনিকতার ছোঁয়ায় সব হারিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী। 

  • মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রের মৃ-ত্যু

    মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রের মৃ-ত্যু

    আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুর মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
    মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অপর মোটরসাইকেলের ১জন মারাত্মক ভাবে আহত হয়েছে।
    শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে মজিবুর রহমান ও তার বড় ছেলে জাহিদ মোটরসাইকেল যুগে আশ্রা বাজার থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনাটি বলে জানা যায়।
    প্রত্যক্ষদর্শীরা জানান, আশ্রা বাজার থেকে ব্যবসায়ীক কাজ শেষে ছেলে জাহিদ তার বাবাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি বড় আশ্রার দিকে রওনা হয়।
    পথিমধ্যে মধুপুর দিক থেকে বেপরোয়া ভাবে আসা অপর মোটরসাইকেলের চালক খুব দ্রুতগতিতে এসে তাদের মোটরসাইকেলের সাথে মুখোমুখি লাগিয়ে দিলে বাবা ছেলে দুজনেই ঘটনাস্থলেই নিহত হন।
    এঘটনায় অপর মোটরসাইকেলের চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
    ঘটনায় নিহত মজিবুর রহমান মহিষমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কৃষক দলের সাধারণ সম্পাদক ও আশ্রা বাজারের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী ছিলেন।
    পিতাপুত্রের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার 

    কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার 

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটের কালীগঞ্জ থানার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র বিশেষ অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন। জেলা পুলিশ সুপার মো.তরিকুল ইসলাম, এর দিকনির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক, এর নেতৃত্বে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ এসআই মোস্তাকিম ইসলাম, সঙ্গীয় ফোর্স সহ কালীগঞ্জ থানাধীন গোড়ল ইউনিয়নের দুলালী মৌজায় আলাউদ্দিন (৫০), এর ধান ক্ষেতের দক্ষিণ পাশে থাকা কমলারটারী মন্দির হইতে রাজমাল্লী গামী কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে একটি রেজিস্ট্রেশন বিহীন নীল রঙের HONDA LIVO 110 CC মোটরসাইকেল ও ৩৫বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ এক জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামি হলে জামিনী কান্ত রায় (৪৮), লালমনিরহাটের, আদিতমারী উপজেলার 

    ০৪ নং ওয়ার্ড, চন্দ্ন পাট ( ব্রাহ্মণের বাসা), গ্রামের-মৃত সুরেশ চন্দ্র, ছেলে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।  মামলা নং-৩১, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৩(খ)/৩৮ রুজু করা হয়। পরে  আসামী বিজ্ঞ আদালতে প্রেরণ হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক,জানান গোপন সংবাদের ভিত্তিতে গোড়ল ইউনিয়নের দুলালী মৌজায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ এক জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন পুলিশ।

    হাসমত উল্লাহ ।।

  • রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘ-র্ষে নিহ-ত ৩

    রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘ-র্ষে নিহ-ত ৩

    পুঠিয়া ( রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় অজ্ঞাত বাসের চাপাই মোটরসাইকেল চালক সহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে। 

    শনিবার দুপুর ১:৩০ মিনিটে পুঠিয়া উপজেলার শিবপুর হাট আলুর কোলেস্টরের সামনে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

    নিহতরা হলেন  পুঠিয়া উপজেলার ভাড়রা গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৩),

     বিরালদহ পালোপাড়া গ্রামের শাহেদ আলীর মেয়ে মোছাঃ ফাতেমা খাতুন (১৯) ও মোছাঃ বিথী খাতুন (১৫) সম্পর্কে তারা তিনজন শালী দুলাভাই ও স্ত্রী । আত্মীয়তার সূত্রে জানা যায় তারা রাজশাহী থেকে  শপিং করে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। 

    পবা হাইওয়ে থানার এসআই মোঃ ফিরোজ হোসাইন জানান, একটি যাত্রীবাহী বাস রাজশাহীগামী দ্রুত গতিতে যাওয়ার সময় শিবপুর আলুর হিমাগারের সামনে পুঠিয়ার দিকে যাওয়া মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দিলে আবু হানিফ ও বিথী ঘটনাস্থলে নিহত হয়। এবং আহত অবস্থায় ফাতেমাকে রামেক হাসপাতালে পাঠালে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। ফাকা স্থানে দুর্ঘটনা ঘটায় দ্রুত গতিতে বাসটি পালিয়ে যায়। আমরা সনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। লাশ পরিবারের হাতে হস্তান্তর করার জন্য প্রক্রিয়া চলছে।

    মাজেদুর রহমান  (মাজদার)

    পুঠিয়া, রাজশাহী। 

  • ময়মনসিংহ সদরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৪

    ময়মনসিংহ সদরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৪

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ সদরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৪ এ উপজেলা পর্যায়ে বালক ও বালিকা দলের ফাইনাল খেলা জেলা স্কুল হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। সদর উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক কণিকা রাণী সাহা।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন-স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়াতে খেলাধুলার নিকল্প নেই। একই সাথে আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন- খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। বর্তমান সময়ে শহরাঞ্চলে খেলার মাঠ দিনে দিনে কমছে। যেই দু-একটি মাঠ আছে সেগুলোও ময়লার ভাগাড়ে পরিণত। পর্যাপ্ত মাঠ না থাকা ও মাঠের যথাযথ পরিচর্যার অভাব খেলাধুলা কমিয়ে দিচ্ছে। ফলে বর্তমান প্রজন্ম হচ্ছে শারীরিকভাবে দুর্বল ও মানসিকভাবে বিষণ্ন্ন। এসময় তিনি- খেলাধুলার প্রচার ও উপযুক্ত মাঠের ব্যবস্থা করে বর্তমান প্রজন্মকে সুস্থ সবল ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে অভিভাবক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ারও আহবান জানান।

  • মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে বিএনপি নেতা কাজী খায়রুজজামান শিপনের মতবিনিময়

    মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে বিএনপি নেতা কাজী খায়রুজজামান শিপনের মতবিনিময়

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:

    বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বাগেরহাট -০৪ মোরেলগঞ্জ শরণখোলার বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী,বাগেরহাট জেলা বিএনপির নেতা জনাব কাজী খায়রুজ্জামান শিপন শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে মোরেলগঞ্জ তার নিজ বাস ভবনে এ সময় উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক, সাবেক সভাপতি দৈনিক প্রবাহ মোরেলগঞ্জ প্রতিনিধি এইচ,এম,শহিদুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সদস্য সচিব দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি এস টিভি বাগেরহাট জেলাপ্রতিনিধি সিনিয়র সাংবাদিক শামীম হাসান মল্লিক, সাবেক সভাপতি মাস্টার আবু সালেহ, দৈনিক সংবাদ প্রতিদিন বাগেরহাট জেলা প্রতিনিধি. দৈনিক আলোকিত বাংলাদেশ ও আমাদের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এস.এম. সাইফুল ইসলাম কবির. ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি মেজবাহ ফাহাদ, সাবেক কার্যনির্বাহী সদস্য ও ভোরের ডাক প্রতিনিধি এম এ জলিল, দৈনিক প্রভাত প্রতিনিধি সাবেক অর্থ সম্পাদক রমিজ উদ্দিন সেখ, সাবেক প্রচার সম্পাদক ও গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিনিধি এখলাস, শেখ,,সাবেক দপ্তর সম্পাদক ও দক্ষিণ অঞ্চল প্রতিনিধি বাবু শিব সজল যীশু ঢালী, দৈনিক খুলনাঅঞ্চল প্রতিনিধি কান্ট্রি টুডে প্রতিনিধি মোঃ নাজমুল হোসেন প্রমুখ।

  • বাবুগঞ্জে ন্যায়ের পথে সংগঠনের পক্ষ থেকে  বর্ষপূর্তি ও মহান বিজয় দিবস পালিত

    বাবুগঞ্জে ন্যায়ের পথে সংগঠনের পক্ষ থেকে বর্ষপূর্তি ও মহান বিজয় দিবস পালিত

    কে এম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুরে ন্যায়ের পথে সংগঠনের পক্ষ থেকে কেক কাটার মধ্য দিয়ে গতকাল শুক্রবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় সংগঠনের প্রতিষ্ঠতা এবিএম কামরুজ্জামান মাসুম এর সার্বিক প্রচেষ্টায় তার (মাছুম) আগরপুরের নিজ বাড়ির ছাদে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবিরের সঞ্চালনায় সংগঠনের ২ য় বর্ষপূর্তি ও মহান বিজয় দিবস পালিত হয়েছে।

    সংগঠনের সভাপতি মোঃ পান্নু শিকদারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে সংগঠনের প্রতিষ্ঠতা ও সাধারণ সম্পাদক এবিএম কামরুজ্জামান মাসুমের নেতৃত্বে কেক কাটার মধ্য দিয়ে সংগঠনের ২ য় বর্ষ পূর্তি ও মহান বিজয় দিবস পালিত হয়।
    এ সময় সংগঠনের পক্ষে উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য দেন কে এম সায়েম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মোঃ রুহুল আমিন সহ- সভাপতি, মোঃ সাইফুল আলম দেলোয়ার যুগ্ম সাধারণ সম্পাদক, সদস্য ফারুক হোসেন মোল্লা,মোঃ আরিফুর রহমান নিটুল প্রমুখ।

    এ সময় বক্তারা মহান বিজয় মাসকে শ্রদ্ধার সাথে স্মরন করে ৩০ লক্ষ শহিদদের প্রতি সন্মান প্রদর্শন করে বলেন, ৩০ লক্ষ শহিদদের অর্জিত সম্পদ এই স্বাধীন দেশ বাংলাদেশ। যাদের কারনে আমরা স্বাধীনতা পেয়েছি মনের কথা খুলে বলতে পেরেছি, তাদের স্মরন করতে কষ্ট বোধ করছি আমরা এমনি জাতি আমরা ভাবতে কষ্ট হয়। ৩০ লক্ষ প্রান না দিলে দেশ স্বাধীন হতনা, দেশ স্বাধীন না হলে আমরা মুক্ত মনে কথা বলতে পারতামনা হাটা চলা করতে পারতামনা, পরাধীনতার গ্লানিতে ধুঁকেধুঁকে জীবন কাটাতে হত। এটা ভেবে এই শহিদদের প্রতি বিজয় মাসে প্রত্যেককে যার যার স্হান থেকে সন্মান দেখানো উচিত বলে মনে করেন ন্যায়ের পথে সংগঠনের আয়োজকেরা।

    আর এই মহান বিজয়ের দিনে তারা আরো বলেন, আমাদের উদ্যেশ্য মহৎ আমরা মানুষের মাঝে দেয়ার জন্য আসছি নেয়ার জন্য নয়, তাই আমরা যেন পরোপকার করত পারি এই আশাবাদ ব্যাক্ত করেন উপস্থিতিরা। রাতের খাবারে পরিসমাপ্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

  • বিএনপি ক্ষমতায় আসলে কৃষকের মুখে হাসি ফুটবে: হাসান জাফির তুহিন

    বিএনপি ক্ষমতায় আসলে কৃষকের মুখে হাসি ফুটবে: হাসান জাফির তুহিন

    এম এ আলিম রিপনঃ বিগত ১৭ বছরে দেশের সকল শ্রেণি  পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। গত ১৭ বছরে আটবার সারের দাম বাড়ানো হয়েছিল।বিশেষ করে ইউরিয়া সারের চারগুণ মূল্যবৃদ্ধি এবং বিগত সরকারের ভ্রান্তনীতির কারণে কৃষিপেশা এখন অলাভজনক পেশায় পরিণত হয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পেয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। কৃষকের মুখে হাসি ছিল না।  আগামীতে বিএনপি ক্ষমতায় এলে কৃষকের মুখে হাসি ফুটবে। বাংলাদেশ সংখ্যাগরিষ্ট  কৃষক জনগোষ্ঠিকে  সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে  ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে  কৃষক সমাবেশের অংশ হিসেবে সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নে অনুষ্ঠিত কৃষক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন  জনগণের ভোটে বিএনপি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কৃষকের মুখে হাসি থাকবে। আমরা কৃষকের মুখে হাসি ফোটাবো। কৃষিকে আধুনিক কৃষিতে পরিণত করবো। আমরা কৃষকদের নিয়ে সুজলা-সুফলা শস্য-শ্যামলা আধুনিক কৃষিনির্ভর বাংলাদেশ গড়ে তুলবো। বিএনপি দেশের গণতন্ত্রের পক্ষে, সাধারণ মানুষ ও কৃষকের পক্ষে থাকবে। তিনি বলেন শেখ হাসিনা চলে গেলেও বিপদ এখনো শেষ হয়ে যায়নি। আবারও গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ গত ১৭ বছর গোটা জাতিকে নির্যাতন করেছে। গণতন্ত্রের মতো দেশের রাজনীতি, অর্থনীতিও ধ্বংস করেছে। ব্যাংক ধ্বংস করেছে। সব জায়গায় দুর্নীতি করেছে। তারা আবারও গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সামনে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হতে হবে। স্থানীয় কুড়িপাড়া দাখিল মাদ্রাসা মাঠে এদিন বিকাল ৪টায় জাতীয়তাবাদী কৃষকদল সুজানগর উপজেলা শাখার আহ্বায়ক শাহজাহান আলী শেখের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডলের সঞ্চালনায় কৃষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান, সদস্য সচিব শেখ আব্দুর রউফ, পৌর বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বিশ্বাস,সদস্য সচিব জসিম বিশ্বাস, কেন্দ্রীয় কৃষকদলের  প্রচার সম্পাদক শামসুর রহমান শামস, বিএনপি নেতা আনিছুল হক বাবু,ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হারুন অর রশিদ(হারুন হাজারী) ও বিএনপি নেতা লিটন, .গোলাম মোর্তজা, ইয়াকুব আলী প্রামানিক, আলাউদ্দিন,আলী আকবর ও সাফা  প্রমুখ। 

    এম এ আলিম রিপন
    সুজানগর প্রতিনিধি।।