Author: desk

  • গাইবান্ধায় জামায়াত আমিরের আগমনে সুন্দরগঞ্জে শোডাউন

    গাইবান্ধায় জামায়াত আমিরের আগমনে সুন্দরগঞ্জে শোডাউন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধায় আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সুন্দরগঞ্জে জামায়াতের উদ্যোগে মোটর সাইকেল শোডাউন করা হয়েছে। 

     সোমবার সকালে এ উপলক্ষে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে  উপজেলার জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলামের নেতৃত্বে মোটর সাইকেল নিয়ে শোডাউন শুরু করেন।

    মোটরসাইকেলের শোডাউনটি উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর শহরের প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    এসময় পৌর জামায়াতের আমির একরামুল হক, আবু সোলায়মান সাজাসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

    গত রবিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনগণের মাঝে গাইবান্ধায় জামায়াতের কর্মী সম্মেলনে উপস্থিত থাকার জন্য লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে বিশেষ ভাবে আহব্বান জানান  নেতাকর্মীগণ।

  • বানারীপাড়ায় নূর আলী মহাজনের দাফন সম্পন্ন-বিভিন্ন মহলের শোক

    বানারীপাড়ায় নূর আলী মহাজনের দাফন সম্পন্ন-বিভিন্ন মহলের শোক

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ

    বরিশালে বানারীপাড়ায় ধান চাল ব্যবসায়ী মোঃ নূর আলী মহাজনের(৮১) ২৩ শে ডিসেম্বর সোমবার আসর বাদ তার বাড়ির সম্মুখে খৈলান মাঠে আসর বাদ জানাযা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়। ২৩ ডিসেম্বর সোমবার সকাল ৭ ঘটিকার সময় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বানারীপাড়া সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আনোয়ার ও ইন্টারনেট ব্যাবসায়ী মোঃ ফারুক হোসেনের পিতা। মৃত্যু কালে তিনি তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাযা নামাজে মানুষের ঢল নামে। তার জানাযার নামাজে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের লোক উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে এই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি বানারীপাড়ায় অতি সুনামের সাথে ধান চালের ব্যাবসার জড়িত ছিলেন।

    তার মৃত্যুতে রাজনৈতিক,সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেন।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।।

  • আ”লীগের সক্রিয় নেতার অনুষ্ঠানে প্রধান অতিথি কালাই বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির

    আ”লীগের সক্রিয় নেতার অনুষ্ঠানে প্রধান অতিথি কালাই বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটের কালাইয়ে মহান বিজয় দিবস ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আওয়ামী লীগের সক্রিয় কর্মী নাজমুল হোসেন ফকিরের অনুষ্ঠানে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও পুনট ইউনিয় পরিষদের সাবেক চেয়ারম্যান মো.ইব্রাহিম হোসেন ফকির। এমন অনুষ্ঠানে আওয়ামী লীগের সক্রিয় কর্মী থাকায় উপজেলার নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
    জানা গেছে, গতকাল শনিবার সন্ধায় মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুব সমাজের এবং কুলি শ্রমিক বৃন্দের সার্বিক তত্তাবধানে মহান বিজয় দিবস ও মনোজ্ঞ সাংস্কৃতকি অনুষ্ঠান আয়োজন করা হয়। আয়োজনের সঞ্চালক নাজমুল ছিলেন মাত্রাই ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় নেতা। নাজমুল হোসেন ফকিরের বিরোদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মিনফুজুর রহমান মিলনের ছত্রছায়াই জলমহাল দখল, পুকুর, বাড়িঘর দখল, চুরি, মাদক, লুটপাট, চাঁদাবাজি, অপহরণ, নিরীহ মানুষদের মারধর ও মামলার ভয়ভীতি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়াসহ নানান অপকর্মের অভিযোগ রয়েছে। নাজমুলের বিরোদ্ধে উঠা সকল অভিযোগগুলো পাত্তা না দিয়ে তার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করায় বিএনপির উপজেলার আহবায়ক ও পুনট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম হোসেন ফকিরের উপর অসন্তুষ্ট বিএনপির নেতা ও কর্মীরা।
    উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম জানান, গত ৫ আগস্ট সকাল ৯ টা পর্যন্ত বিএনপির নেতা কর্মীদের উপর চরাও ছিল আওয়ামী লীগের সক্রিয় কর্মী নাজমুল হোসেন ফকির। বিগত সরকারের আমলে অনুষ্ঠিত সকল নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভোট ডাকাতি করে হুইপ ও সাবেক উপজেলা চেয়ারম্যানের আস্থাভাজন হয়ে উঠেছিল নাজমুল।
    মাত্রাই ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মেহেদী হাসান জলি জানান, বিগত সরকারের আমলে উপজেলা চেয়ারম্যান ও হুইপের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থতি থেকে আওয়ামী লীগের রাজনীতি করেছে নাজমুল। মাত্রাই ইউনিয়ন বিএনপিতে চরম অনুপ্রবেশকারী হাইব্রিড নেতাদের দৌরাত্য বেরেছে। বর্তমান নাজমুল হোসেন ফকিরকে উপজেলা বিএনপির আহবায়কের মদদে বিএনপির মধ্যে অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছে ।
    মাত্রাই ইউনিয়ন বিএনপির নেতা বলেন, বিএনপির সুদিনের সম্ভাবনায় এখন অনেক হাইব্রিড নেতা জুটতে শুরু করেছে, আওয়ামী লীগের অনেক সুবিধাভোগী খোলস পরিবর্তন করে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছে। হাইব্রিড নেতাদের কারণে বর্তমান মাত্রাই ইউনিয়ন মূল বিএনপি নেতারা অনেক বীপদে রয়েছে। হাইব্রিড নেতা নাজমুল বৈষম্যবিরোধী আন্দোলনের বেপারীতে আওয়ামী লীগের সঙ্গে ছিলো। কালাই উপজেলা বিএনপির আহবায়ক মো.ইব্রাহিম হোসেন ফকির এখন বিএনপির সুনামকে নষ্ঠ নিয়ে মহা ব্যস্ত রয়েছে।
    মাত্রাই বাজারের প্রবীণ আওয়ামী লীগ কর্মী মোসলেম উদ্দিন ও মোন্না পাড়ার আমজাদ হোসেন সহ অনেকেই জানান, নাজমুল আগস্টের ৫ তারিখ পর্যন্ত আওয়ামী লীগ করছে। এখন শুনছে আবার ইব্রাহিমের সাথে বিএনপির রাজনীতি করছে।
    নাম প্রকাশে অনিচ্ছুক অনুষ্ঠানরে আয়োজক এক কুলি শ্রমিক বলেন, আমাদের কুলি সমিতির পক্ষে এতবড় আয়োজন করা সম্ভব নয়। আমাদের নাম দিয়ে নাজমুল এই অনুষ্ঠান আয়োজন করছেন।
    এই বিষয়ে নাজমুল হোসেন ফকির জানান, আমি মাত্রাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগের রাজনীতি করতে বাধ্য হয়েছি। তবে আমার বিরোদ্ধে আনিত অন্যান্য অভিযোগগুলোর কোন সত্যতা নাই।
    কালাই উপজেলার বিএনপির আহবায়ক মো. ইব্রাহিম হোসেন ফকির জানান, নাজমুল হোসেন ফকিরের বাবা মাত্রাই ইউনিয়নের বিএনপির প্রতষ্ঠাতা সভাপতি ছিলেন। অনুষ্ঠান নাজমুলের সঞ্চালনায় থাকলেও আমি মুলত গিয়েছি মাত্রাই ইউনিয়ন যুব সমাজের দাওয়াতে।

  • একাত্তর আমরা ভুলতে পারি না: ফখরুল

    একাত্তর আমরা ভুলতে পারি না: ফখরুল

    মোঃ বাবুল হোসেন. পঞ্চগড় :
    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেকেই বলে একাত্তর সাল ভুলে যাবে। একাত্তর সাল আমরা ভুলতে পারি না। একাত্তর সালে আমাদের একটা স্বাধীন দেশের জন্ম হয়েছে। আমি নিজেকে চিনতে পেরেছি এই একাত্তর সালে।

    রোববার সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, ‘আমরা দীর্ঘ ১৫ বছর একটা ভয়াবহ ফ্যাসিস্ট দানব সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা বারবার জেলে গেছি। সারা বাংলাদেশেই একটা ভয়, ত্রাস ও ভীতির রাজত্ব তৈরি করেছিলো হাসিনা। মানুষ চায়নি, জনগণকে বোকা বানিয়ে তিনটা নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসেছিলো। সে ভেবেছিলো কোনোদিন ক্ষমতা থেকে যাবে না। কিন্তু পালাতে হয়েছে। ফ্যাসিবাদের পরিণতি এমনই হয়।

    মির্জা ফখরুল বলেন, আমাদের জন্য আবার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা দেশটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলবো। সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। গত ১৫ বছর আমাদের ছেলেরা ভোট দিতে পারেনি। আমরা ভোট দিতে পারলে আমরা সঠিক লোক নির্বাচন করতে পারবো, সেই লোক সংসদে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ভালোভাবে সাজাবে। এটাই আমরা চাচ্ছি।

    পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

    এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কন্ঠশিল্পী বেবী নাজনীন, রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নওশাদ জমির, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম সবে পাঁচবারের মেয়র ।

    ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আয়োজিত জনসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন ধর্মাবলম্বীরাও অংশ নেন। বক্তব্য শেষে ২৪ এর অভ্যুত্থানে পঞ্চগড়ের ৫ শহীদের পরিবার এবং দলীয় কর্মসূচিতে পুলিশি হামলায় নিহত একজনের পরিবারকে অর্থসহায়তা দেন বিএনপি মহাসচিব।

  • ইনসানিয়াত বিপ্লব,চট্টগ্রাম জেলা শাখার সংবাদ সম্মেলন আগামীকাল

    ইনসানিয়াত বিপ্লব,চট্টগ্রাম জেলা শাখার সংবাদ সম্মেলন আগামীকাল

    শহিদুল ইসলাম।
    বিশেষ প্রতিনিধিঃ

    ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এর উপস্থিতিতে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ, চট্টগ্রাম জেলা শাখা এর পক্ষ থেকে চট্টগ্রাম প্রেসক্লাব, এস. রহমান হলে আগামীকাল ২৩শে ডিসেম্বর ২০২৪, সোমবার , সকাল ১১:৩০ হতে চলমান রাজনৈতিক সংকট ও মুক্তির উপায় মানবতার রাজনীতি, জীবন- দ্বীন-দেশ-গণতন্ত্র-জীবনের স্বাধীনতা-নিরাপত্তা-অধিকার রক্ষায় সংবাদ সম্মেলনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।

    উক্ত কর্মসূচির সার্বিক সাফল্যে আপনাদের সকলের সহায়তা কামনা করছি এবং আপনার পত্রিকা/টিভি’র পক্ষ থেকে ছবি ধারণও সম্প্রচারের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছেন

    বার্তা প্রেরক,এমদাদ সায়ীফ,সাধারন সম্পাদক
    ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ (চট্টগ্রাম জেলা)

  • রংপুর মহানগরীতে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে পঁচিশ হাজার টাকা জরিমানা

    রংপুর মহানগরীতে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে পঁচিশ হাজার টাকা জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি।।

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, রংপুর এর যৌথ উদ্যোগে ২২.১২.২০২৪ ইং তারিখে রংপুর মহানগরীতে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। 

    উক্ত অভিযানে স্যানিটারী ন্যাপকীন পণ্য সিএম লাইসেন্সবিহীন উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় মেসার্স আসমানী স্যানিটারী ন্যাপকীন আলহাজ্বনগর, মহানগর, রংপুর প্রতিষ্ঠানটিকে ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ২৫,০০০/- জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জনাব জাকিয়া সুলতানা রোজী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর। প্রসিকিউটর হিসেবে ছিলেন মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) ও সন্দীপ দাস, পরিদর্শক (মেট্রোলজি)। 

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • পাইকগাছায় মাঠে মাঠে হলুদ ফুলের সমারহ

    পাইকগাছায় মাঠে মাঠে হলুদ ফুলের সমারহ

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    পাইকগাছায় সরিষার ক্ষেত হলুদ ফুলে ভরে গেছে। সরিষার আবাদ ভালো হয়েছে। ক্ষেতের পর ক্ষেত হলুদের সমারোহ। সরিষার ফুলে ফুলে মৌমাছির গুঞ্জনে কৃষকের মন আলোড়িত হচ্ছে। মধু আহরনে মৌমাছিরা মেতে উঠেছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে হলুদের সমারোহ দেখে চোখ জুড়ে যায়। ক্ষেতের পর ক্ষেতে তরতাজা সবুজ সরিষা গাছাগুলোতে হলুদ ফুলে ফুলে ভরে উঠায় কৃষককের মুখে হাসি ফুটেছে।

    বৃস্টি ও ঘন কুয়াশা না পড়ায় সরিষা চাষের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। পাইকগাছা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৩২০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষি অফিস থেকে বিনামূল্যে কৃষকদের সরিষার বীজ ও সার দেওয়ায় সরিষার আবাদ বেড়েছে। তবে সময় মত মাটিতে জো না আসায় সরিষার আবাদ কিছুটা দেরি শুরু হয়েছে। উপকূলের লবনাক্ত এলাকা চাষাবাদ অনেকটা প্রকৃতি ও আবহাওয়ার উপর নির্ভর করে। অন্য এলাকায় আগাম মাটিতে জো আসলেও উপকূল এলাকার নিঁচু মাটিতে জো আসতে দেরি হয়। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে সরিষার চাষের উপযোগী ৪টি ইউনিয়ন গদাইপুর, হরিঢালী,কপিলমুনি ও রাড়ুলি সরিষার আবাদ হয়। আর চাঁদখালী, গড়ইখালী ও দেলুটিতে উচু এলাকার সামান্য জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকরা বারি সরিষা ১৪,১৮ বিনা-৯ ও স্থানিয় জাতের সরিষা আবাদ করেছে। উপকূলীয় উর্বর জমিতে এ বছর আশানারুপ সরিষা উৎপাদন হবে বলে কৃষকরা আশা করছে।
    উপজেলার গোপালপুর গ্রামে সরিষা চাষী আনছার আলী, আব্দুস সামাদ,হিতামপুর ব্লকের জিয়া সরদার ও সলুয়ার শহিদ জানান, তাদের ক্ষেতের আবাদকৃত সরিষা ভালো হয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল ইসলাম জানান, ধান কাটতে দেরি হওয়ায় সরিষা আবাদ করতে কিছুটা দেরি হয়েছে। কৃষকরা যদি আগাম জাতের ধান চাষ করে তাহলে ধান কাঁটার পর সময়মত সরিষা চাষে পূরা সময় পাবে। এ ব্যাপারে কৃষকদের আগাম জাতের ধান চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। তাছাড়া উপকূল এলাকার নিচু জমিতে জো আসে দেরিতে সে জন্য ফসল লাগাতেও দেরি হয়। এবছর উপজেলায় সরিষার আবাদ ভালো হয়েছে। প্রাকৃতিক কোন বিপর্যয়ের সৃষ্টি না হলে সরিষার আশানুরুপ ফলন পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • রাজশাহীর মোহনপুর বিএনপির সম্মেলন সভাপতি মুন,সম্পাদক মাহাবুর

    রাজশাহীর মোহনপুর বিএনপির সম্মেলন সভাপতি মুন,সম্পাদক মাহাবুর

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহী মোহনপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়েছে। সম্মেলনে সাবেক উপজেলা চেয়ারম্যান শামিমুল ইসলাম মুনকে সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব অর রশিদকে সম্পাদক, বাচ্চু রহমানকে সাংগঠনিক-১ ও শাহিন আক্তার শামসুজ্জোহাকে সাংগঠনিক সম্পাদক-২ নির্বাচিত করা হয়েছে।
    জানা গেছে, গত ২২ ডিসেম্বর রবিবার মোহনপুর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার ডিএম জিয়াউর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উদ্বোধন করেন রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহীন শওকত, বিএনপির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাডঃ শফিকুল হক মিলন, গোলাম মোস্তফা মামুন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল,সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, তাজমুলতান টুটুল, সদর উদ্দিন, এ্যাড. তোফাজ্জুল হোসেন তপু,তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, রায়হানুল ইসলাম রায়হান, সাবেক মেয়র আলাউদ্দিন আলো ও উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন বকুলপ্রমুখ।

  • মোংলায় আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

    মোংলায় আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

    বায়জিদ হোসেন, মোংলা।
    মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নে আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২শে ডিসেম্বর) বিকাল ৩ টায় বুড়িরডাঙ্গা ইউনিয়নের বৈরাগীখালী বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করে ইউনিয়নের তরুণ যুব সংঘ।
    অনুঠিত এ ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ইউনিয়ন
    বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

    এর আগে ফুটবল খেলার উদ্বোধন করেন বিএনপি‍‍`র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। পরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি মাদক ছেড়ে খেলাধুলার দিকে অগ্রসর হতে সকল তরুণ যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অবদান অপরিসীম।

    সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো ক্রিয়া সংগঠক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সরাসরি রাজনীতির মাঠকে কর্মক্ষেত্র না করে ক্রীড়া সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করেছেন। সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে তিনি প্রায় প্রকাশ্যে না এসে অনেকটা নিভৃতে নিবেদিত প্রাণ ক্রিয়া সংগঠক ক্রিয়া ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন।

    কৃষিবিদ শামিমুর রহমান শামীম আরো বলেন, আজকে ক্রিয়া সংগঠনগুলো এত শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশ-বিদেশে আন্তর্জাতিকভাবে ক্রীড়া জগতে যে সুনাম অর্জন করে চলছে তার পেছনে আরাফাত রহমান কোকোর বিরাট অবদান রয়েছে,এবং মোংলা রামপাল আমি মাদক মুক্ত রাখতে খেলাধুলাকে আমি সর্বোচ্চ প্রাধান্য দিব রবিবার (২২শে ডিসেম্বর ) বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িডাঙ্গা ইউনিয়নের আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীম রহমান শামীম এ কথা বলেন।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবু হানিফ শেখ, বুড়িরডাংগা ইউনিয়নের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস,

    সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, আরাফাত রহমান কোকো ক্রিয়ার সংসদ এর সভাপতি মো: শাহ আলম শেখ,
    সাধারণ সম্পাদক মোল্লা মেহেদী হাসান সবুজ,
    উপজেলা বিএনপি নেতা ফকরুল ইসলাম, যুবদল নেতা বাবুল হাওলাদার। এ সময় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    এ ফাইনাল খেলায় বৈরাগীখালী তরুণ স্মৃতিসংঘ কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উদ্দীপন যুবসংঘ।

  • মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে  সভাপতি শহিদুল, সহ সভাপতি  সাইফুল কবির. শামীম মল্লিক সম্পাদক নির্বাচিত

    মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি শহিদুল, সহ সভাপতি সাইফুল কবির. শামীম মল্লিক সম্পাদক নির্বাচিত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ঠ বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দৈনিক আমার সংবাদ,প্রবাহ প্রতিনিধি এইচ এম শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস টিভি বাগেরহাট জেলা প্রতিনিধি,ও দৈনিক ভোরের দর্পন,লোকসমাজ প্রতিনিধি এম শামীম আহসান মল্লিক।শনিবার (২১ডিসম্বর ) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের এক সভায় আহবায়ক এইচ এম শহিদুল ইসলামের সভাপতিত্বে ক্লাবের কার্যনীবাহী কমিটির সদস্য ও সদ্য বিদায়ী সভাপতি মোঃ আবু সালেহ  এ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন সিনিয়র  সহ-সভাপতি দৈনিক প্রভাত প্রতিনিধি মোঃরমিজ উদ্দিন শেখ , সহ সভাপতি দৈনিক সংবাদ প্রতিদিন বাগেরহাট জেলা প্রতিনিধি,দৈনিক বাংলাদেশের খবর ও ডেইলি ফিনাল সিয়াল এক্সপ্রেস. আমাদের প্রতিনিধি এস. এম. সাইফুল ইসলাম কবির। সহ -সাধারণ সম্পাদক হিসেবে দক্ষিন অঞ্চল প্রতিনিধি শীব সজল জিশু ঢালী ও সহ সম্পাদক হিসেবে দৈনিক গণমানুষের আওয়াজ প্রতিনিধি মোঃ এখলাস শেখ এবং অর্থ ও প্রচার সম্পাদক হিসেবে দৈনিক খুলনা অঞ্চল,ও দ্যা কান্ট্রি টুডে প্রতিনিধি মোঃনাজমুল, তথ্য ও দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক স্বাধীন বাংলা, ও দৈনিক এশিয়ান বানী প্রতিনিধি তাইজুল ইসলাম বাবলুকে নির্বাচিত করা হয়।এছাড়াও কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে যথাক্রমে এম এ জলিল ( দৈনিক ভোরের  ডাক)মোঃআবু সালেহ ( দৈনিক খোলা কাগজ)মেজবাহ ফাহাদ (দৈনিক ইনকিলাব, ও খুলনা টাইমস)মোঃ রফিকুল ইসলাম( দৈনিক প্রবর্তন , ও দৈনিক সংবাদ সারাদেশ)নির্বাচিত হন।