Author: desk

  • সীমান্তে বিজিবির গুলি ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল  ফেলে পালালো চোরাকারবারীরা

    সীমান্তে বিজিবির গুলি ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল ফেলে পালালো চোরাকারবারীরা

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কানাইডাংগা এলঅকা থেকে ৫৮ বিজিবির অধীন যাদবপুর বিওপির সদস্যরা ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একি অভিযানিক দল সোমবার এই ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ভারতীয় চোরাকারবারীদের ধরতে বিজিবি তিন রাউন্ড গুলি বর্ষন করে। ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোরে ভারত থেকে ২০/২২ জন চোরাকারবারী কানাইডাংগার একটি বিল এলাকা দিয়ে ফেনসিডিল নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় বিজিবির নায়েব সুবেদার মোঃ আলমগীর হোসেন উপস্থিত হয়ে দেশী অস্ত্রধারী চোরাকারবারীদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা বিজিবি টহল দলের দিকে দেশী অস্ত্র ছুড়ে মারলে বিজিবি আরো দুই রাউন্ড গুলি বর্ষণ করে। গুলির শব্দ শুনে চোরাকারবারীদের কয়েকজন সঙ্গে থাকা ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। গুলিবর্ষনের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ  শেষে সনদপত্র বিতরণ

    বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহ সৃষ্টি, কর্মরত সাংবাদিকদের দক্ষতা আরও বৃদ্ধি ও মান সম্পন্ন প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে ঝিনাইদহে তিন দিন ব্যাপী বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদ মিলনায়তনে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের আয়োজনে এ প্রশিক্ষণ শেষ হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন সরকারি আমলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মহাব্বত হোসেন টিপু। এ সময় ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট আলাউদ্দিন আজাদ, পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী, ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জামিল খান, এডজাস্ট ফ্যাকাল্টি ইউনিভার্সিটি অফ লিভারেল আর্ট এর সম্পাদক নাজিয়া আফরিন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজলসহ ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের আয়োজনে গত শনিবার থেকে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষনে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও কনটেন্ট ক্রিকেটারসহ ৩৫ জন তরুণ সাংবাদিক অংশ গ্রহণ করেন।
    সীমান্তে বিজিবির গুলি ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল ফেলে পালালো চোরাকারবারীরা
    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কানাইডাংগা এলঅকা থেকে ৫৮ বিজিবির অধীন যাদবপুর বিওপির সদস্যরা ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একি অভিযানিক দল সোমবার এই ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ভারতীয় চোরাকারবারীদের ধরতে বিজিবি তিন রাউন্ড গুলি বর্ষন করে। ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোরে ভারত থেকে ২০/২২ জন চোরাকারবারী কানাইডাংগার একটি বিল এলাকা দিয়ে ফেনসিডিল নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় বিজিবির নায়েব সুবেদার মোঃ আলমগীর হোসেন উপস্থিত হয়ে দেশী অস্ত্রধারী চোরাকারবারীদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা বিজিবি টহল দলের দিকে দেশী অস্ত্র ছুড়ে মারলে বিজিবি আরো দুই রাউন্ড গুলি বর্ষণ করে। গুলির শব্দ শুনে চোরাকারবারীদের কয়েকজন সঙ্গে থাকা ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। গুলিবর্ষনের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ৬১ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে ৬১ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    প্রেস বিজ্ঞপ্তি

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় প্রাইভেট কারে মাদকদ্রব্য পরিবহনকালে ৬১ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং ০২টি প্রাইভেট কার জব্দ।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ২২ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ, দুপুর ০১.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল রোডস্থ জাকস ফাউন্ডেশন এর সামনে ঢাকা হতে রংপুরগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬১ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৬টি মোবাইল ফোন, ০২টি প্রাইভেট কার এবং নগদ ৪,৮০০/- টাকা জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ হুমায়ূন কবির (৪২), পিতা-মৃত বেলাল হোসেন, সাং-নিমধি, ২। মোঃ আল আমিন (৩০), (ড্রাইভার), পিতা-মোঃ আলম, সাং-ইন্দ্রকুল, উভয় থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, ৩। মোঃ জুয়েল বেপারী (৩২), পিতা-মোঃ সিরাজ বেপারী, সাং-চর ফ্যাশন, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, ৪। মোঃ ফরিদ (৩০), (ড্রাইভার), পিতা-মৃত শহিদুল্লাহ, সাং-দোইয়ারা একাতরী, থানা-শাহারাস্থী, জেলা-চাঁদপুর।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রংপুর বিভাগের বিভিন্ন জেলা হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের নিজস্ব প্রাইভেট কার যোগে পরিবহন করে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

    ৪। গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • কুড়িগ্রামে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    কুড়িগ্রামে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    জি এম রাঙ্গা।।

    ২৩ ডিসেম্বর সোমবার দুপুর ২টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয় মাঠে শীতার্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সম্মানিত মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয়ের পক্ষে রংপুর রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস শীতার্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে উক্ত শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে রেঞ্জ কমান্ডার বলেন, “এটা বিষয়ের মাস, এমাসেই দেশ স্বাধীনতা অর্জন হয়েছে, সেখানে আনসার বাহিনীর গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা উত্তর দেশের যে কোন ক্রান্তিলগ্নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সক্রিয়ভাবে কাজ করে উক্ত পরিস্থিতি অত্যন্ত সূচারুরুপে সামাল দিতে সক্ষম হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এ বাহিনীর কার্যক্রম বিস্তৃত। যা দেশের ৬১ লক্ষ সদস্য-সদস্যা নয় বরং ৬১ লক্ষ পরিবারের এক বিশাল জনসংখ্যা। মহান মুক্তিযুদ্ধের চেতনায় এবং দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত হয়ে বাহিনীর প্রতিটি সদস্যকে দেশের সেবায় নিয়োজিত থাকতে হবে এবং এ লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করতে হবে।” শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুড়িগ্রামের জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াৎ হোসাইন, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, উপজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, উপজেলা প্রশিক্ষক মাসুদুর রহমান, উপজেলা প্রশিক্ষক মিনহাজুর রহমান, জেলা দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। এসময় কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ৬০০জন শীতার্ত আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

  • ত্রিশ বছরের পুরানো রাস্তা জোরপূর্বক কেটে ফেলে দেয়ার অভিযোগ জনদুর্ভোগে বেশ কয়েকটি পরিবার

    ত্রিশ বছরের পুরানো রাস্তা জোরপূর্বক কেটে ফেলে দেয়ার অভিযোগ জনদুর্ভোগে বেশ কয়েকটি পরিবার

    আনোয়ার হোসেন,
    স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি//

    ত্রিশ বছরের ব্যাবহার করা রাস্তা কোদাল দিয়ে কুপিয়ে কেটে ফেলা হয়েছে, খালের উপর পারাপারের সুপারি গাছের সাকোটিও ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে ছিদ্দিক এর ছেলে আসলাম গংদের বিরুদ্ধে। ফলে মানবেতর জীবনযাপন করছে মোকলেসুর রহমান এর পরিবার ও তার আসে পাশের বেশ কয়েকটি পরিবার।মোকলেসুর রহমান ঘরের পাশেই রয়েছে একটি ডিপ টিউবওয়েল। এখন টিউবওয়েল থেকে পানি আনতে পারছেনা পরিবার গুলো। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুনিয়ারি গ্রামে ঐ ঘটনা ঘটে।

    ঘটনা স্থালে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়, তবে আসলাম এর দাবি ঐ যায়গা আমাদের এতোদিন গায়ের জোরে হাটছে এখন আর হাটতে দিবে না।

    এবিষয়ে মোকলেসুর রহমান এর মেয়ে জানান, এই রাস্তা দিয়ে আমার ত্রিশ বছর ধরে হাটাচলা করছি। হটাৎ করে সরকার পতনের পর আমাদের এই রাস্তা দিয়ে হাটতে দিচ্ছেনা। ছিদ্দিকের ছেলে আসলাম কোদাল দিয়ে রাস্তার মাটি কেটে ফেলে দিয়েছে সুপারি গাছের চারটিও ফেলে দিয়েছে আমারা এখন ঘর বন্ধি হয়ে থাকি, অনেক কষ্ট করে ঘর থেকে বের হই। আব্বা বয়স্ক মানুষ অনেক কষ্ট করে হাট বাজারে যায়।

    অথচ এলাকার মেম্বার চেয়ারম্যান মিলে এই রাস্তা দিয়ে আমাদের হাটতে দিয়েছে। ৪০ দিনের কর্মসূচি দিয়ে রাস্তাটি তৈরি করে দিয়েছে। এখন সরকার পতনের পর হটাৎ করে আমাদের এই রাস্তা দিয়ে হাটতে দিচ্ছে না আমাদের। কারন আমার আওয়ামিলীগ করি এবং নৌকায় ভোট দিয়েছিলাম। এমনকি আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার করছে কিছুই বলতে পারিনি। এখন আমাদের দাবি অন্তত রাস্তাটি আমাদের ব্যাবহার করতে দেয়া হোক।

    ভুক্তভোগী মোকলেসুর রহমান বলেছেন, গত ত্রিশ বছর যাবত ওই রাস্তা দিয়ে বাড়ীতে আসাযাওয়া করছি। হটাৎ করে ছিদ্দিকের ছেলে আসলাম বাড়ীতে যাওয়ার রাস্তাটি কেটে ফেলেছে এবং সুপারি গাচের সাকোটি ফেলে দিয়েছে। এতে আমাদের ঘরবন্ধি হয়ে থাকতে হচ্ছে। অনেক কষ্ট করে খাল,জঙ্গল ডিঙিয়ে দশ মিনিট হেটে বাড়ীতে প্রবেশ করতে হচ্ছে।

    এ বিষয়ে ছিদ্দিককুর রহমান বলেন,এ যায়গা আমারা ক্রয় সূত্রে মালিক মোকলেসুর রহমান এর জামাই কামাল জোর করে আমাদের যায়গার উপর থেকে রাস্তা তৈরি করেছিলো আমরা ঢাকায় থাকার সুযোগে।তাদের উত্তর পাশে যায়গা আছে সেখান থেকে রাস্তা তৈরি করে হাটাচলা করুক আমাদের যায়গা থেকে তারা হাটতে পারবে না।

    এ বিষয়ে এলাকার মেম্বার মাজেদ মিয়া বলেন,যায়গাটা ছিদ্দিকের এটা নিয়ে পরিষদে কয়েকবার বৈঠক করেছিলাম। চেয়ারম্যানও বিষয়টি জানে। ৪০ দিনের কর্মসূচি দিয়ে রাস্তাটি করা হয়েছিলো। এখন তাদের যায়গা থেকে হাটতে না দিলে আমরা কি করতে পারি।

  • মোরেলগঞ্জে বিএনপি নেতার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রুহুল আমীন ফারুকীর ১৩ তম মৃত্যুবার্ষিকী স্মরণে সভা

    মোরেলগঞ্জে বিএনপি নেতার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রুহুল আমীন ফারুকীর ১৩ তম মৃত্যুবার্ষিকী স্মরণে সভা

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রুহুল আমীন ফারুকীর ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মরহুমের কবর জিয়ারত করেন এবং পরে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন এর বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল।

    উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন পৌর যুগ্ন আহবায়ক ফারুক হোসেন সামাদ, উপজেলা বিএনপি যুগ্ন আহবায় ,এফ এম শামীম আহসান,পোর বিএনপি যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মিলন, মশিউর রহমান শফিক, থানা বিএনপি যুগ্ন-আবায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দলের উপজেলা সভাপতি পল্লী চিকিৎসক রমিজ উদ্দিন এবং স্থানীয় সুধীজন। প্রায়াত বিএনপি নেতা রুহুল আমীন ফারুকীর সহধর্মিনী জোসনেয়ারা ফারুকী ও তার ছেলে সায়মন জিয়ন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।** ## **

  • সাবেক হুইপ সামশুলের স্বপরিবারে ব্যাংক হিসাব তলব দুদকের 

    সাবেক হুইপ সামশুলের স্বপরিবারে ব্যাংক হিসাব তলব দুদকের 

    মহিউদ্দিন চৌধুরী।।
    পটিয়া সংবাদদাতা।। আলাদিনের চেরাগের মতো রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া পটিয়ার সাবেক বিতর্কিত এমপি ও হুইপ  সামশুল হক চৌধুরী ওরফে বিচ্ছুকে নিয়ে সারাদেশে সমালোচনার ঝড় উঠেছিল। তাঁর মত রাজনীতিতে আদর্শ বিচ্যুত অনুপ্রবেশকারীদের অনিয়ম দুর্নীতির কারণে আওয়ামী লীগের আজ করুণ অবস্থা। তার নানা বিতর্কিত কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। 
    আওয়ামী লীগের সুসময়ে এমপি মন্ত্রী হয়ে সম্পদের পাহাড় গড়েছেন সামশুল হকরা। কিন্তু দলের দু:সময়ে মামলা মোকদ্দমা জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়ে কারাগারে যাচ্ছেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলমদের মত অসংখ্য ত্যাগী নেতাকর্মী। দেশের বর্তমান পরিস্থিতিতে পটিয়ায় দলের ত্যাগী নেতাকর্মীরা মামলা হামলার শিকার হলেও খোঁজখবর নিচ্ছেন না সামশুল হক চৌধুরীসহ সুবিধাভোগী কোন জন প্রতিনিধি। 
    চট্টগ্রাম -১২ পটিয়ার সাবেক বিতর্কিত এমপি ও হুইপ সামশুল হক চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি বিরোধী সংস্থা
     দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

    দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১২ পটিয়ার সাবেক বিতর্কিত হুইপ ও  সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পানি উন্নয়ন বোর্ড,এলজিইডি,সড়ক ও জনপদ বিভাগের কাজে প্রকৃত মূল্যের চেয়ে শতকরা ৪০ থেকে ৫০ ভাগ বেশি দরে প্রাক্কলন তৈরী করে টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, মাদক চোরাকারবারির নিকট হতে কমিশন গ্রহণ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১(পটিয়া)’র সাবেক বহিস্কৃত চেয়ারম্যান আলমগীর খালেদের মাধ্যমে বিলের উপর অতিরিক্ত অর্থ আদায়সহ পল্লী বিদ্যুৎ,পানি উন্নয়ন বোর্ড,সড়ক ও জনপদ, এলজিইডি সহ বিভিন্ন দপ্তরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্নসাৎ পূর্বক নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে ।
    দুদকের মহাপরিচালক (তদন্ত-২) এর সিদ্ধান্ত মতে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সামশুল হক চৌধুরী, তার স্ত্রী মিসেস কামরুন নাহার চৌধুরী, ছেলে নাজমুল করিম চৌধুরী শারুন,মেয়ে তাকলিমা নাছরিন চৌধুরী,তাহমিনা নাসরিন চৌধুরী,ভাই ফজলুল হক চৌধুরী, মজিবুল হক চৌধুরীর নামে দেশের সকল ব্যাংকের যে কোন শাখায় কোন সঞ্চয়ী/চলতি/এফডিআর/ডিপিএস/ঋণ/লকার/সঞ্চয়পত্র বা অন্য কোন হিসাব থেকে থাকলে সেগুলোর হিসাব বিবরণী এবং তৎসংক্রান্ত রেকর্ডপত্র/তথ্যাদির সত্যায়িত কপি অতীব জরুরি বিবেচনা করে সরবরাহের জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দিতে সংশ্লিষ্ঠদের অনুরোধ করা হয়। 

    দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলার উপ পরিচালক আতিকুল আলম জানান, সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে আমরা তদন্ত শুরু করেছি মাত্র। তার ব্যাপারে সব দপ্তরে তদন্ত করা হবে। অনিয়ম দুর্নীতির সন্ধান পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • নলছিটিতে দলিল লেখকের দাখিলা জালিয়াতির দায়ে কারন দর্শানোর নোটিশ

    নলছিটিতে দলিল লেখকের দাখিলা জালিয়াতির দায়ে কারন দর্শানোর নোটিশ

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি উপজেলা সাব রেজিস্ট্রী অফিসের দলিল লেখক ও আওয়ামীলীগ নেতা মোঃ মোহাসীন কবির খানের জালজালিয়াতি ধরা পড়ায় তার সনদ স্থগীত করে কারন দর্শানোর নোটিশ করেছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক তার লেখা উপজেলা সাব রেজিস্ট্রী অফিসে নিবন্ধনের জন্য জমাকৃত একটি দলিলের ফাইলে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভূয়া দাখিলার স্কান কপি সংযুক্ত করায় তার সনদ সাময়িক স্থাগীত করে সাব রেজিস্ট্রার। উপজেলা সাব রেজিস্ট্রী অফিস সূত্রে জানা যায়, সনদ নং ১১০/২০১৫ এর সত্বাধীকারী মোঃ মহাসীন কবির খান জালিয়াতি করে ভুয়া দাখিলা যুক্ত করে দলিল জমা করায় তার সনদ সাময়িক স্থগীত করে ও কারন দর্শনোর নোটিশ দেয়া হয়েছে। বিধি মোতাবেক কেন তার লাইসেন্স স্থায়ী বাতিল করা হবেনা তার লিখিত জবার দিতে সময়ে বেঁধে দেয়া হয়েছে। এ বিষয় উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান খান জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দলিল নিবন্ধনের জন্য জমা করা আইন ও বিধিসম্মত নয়। এতে সংশ্লিষ্ট দলিল লেখক জড়িত থাকার প্রমাণ পাওয়ায় দ্রুত তার বিরুদ্ধে সভা করে সাংগঠনিক নেয়া হবে। এ বিষয় অভিযুক্ত দলিল লেখক মোঃ মহাসীন কবির খান সনদ স্থগীত ও কারণ দর্শানোর চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে জানান, অনিচ্ছাকৃত ভুলবশত একটি দলিলে সঠিক কাগজ দেয়া যায়নি।তাই কর্তৃপক্ষ চিঠি দিয়েছে।আমি নির্ধারিত তারিখের মধ্যে লিখিত জবাব দিয়েছি। এ বিষয় নলছিটির সদ্য সাবেক উপজেলা সাব রেজিস্ট্রার মো.ইফতেখারুল ইসলাম জানান,ভুয়া কাগজপত্র দিয়ে দলিল লেখা বিধি বহিভূত কাজ ও শাস্তি যোগ্য অপরাধ বিধায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুয়ায়ী দলিল লেখক মহাসীন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
    এদিকে অভিযুক্ত দলিল লেখক ও আওয়ামীলীগ নেতা মোঃ মহাসীন কবির খানের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির তথ্য পাওয়া গেছে। সাব রেজিস্ট্রী অফিসে তার দুর্নীতির খবর ফেসবুক ছড়িয়ে পড়লে ভুক্তোভোগীরা তার বিগত দিনের অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন। জানা গেছে, বিগত আওয়ামী সরকারের আমলে নিজের রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে ঐতিহ্যবাহী আম্বিকাচরণ এইচ.ই স্কুলের জমি দখলে নিয়ে বসতঘর নির্মাণ করেছেন।ওই স্কুলটি উপজেলার একটি প্রাচীনমত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি রয়েছে । এটি বিট্রিশ সরকার তৎকালীন গোটা বাকেরগঞ্জ মহাকুমায় শিক্ষা বিস্তারে প্রত্যন্ত অঞ্চল চিহ্নিত করে আখরপাড়া গ্রামে প্রতিষ্ঠা করেন বলেও জানা যায়। সাম্প্রতিক আম্বিচরণ এইচ.ই স্কুলের জমি উদ্ধার কমিটি নামে স্থানীয় একটি
    সংগঠন আন্দোলনে নেমেছে। এছাড়াও তার বিরুদ্ধে চুরি, সেবাপ্রার্থীর টাকা নিয়ে দলিল সম্পন্ন না করা, ভুয়া ওয়ারিশ সনদ দিয়ে দলিল লেখা, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানী, মসজীদ ও মাহফিলের অর্থ লোপাটের অভিযোগও রয়েছে। নানা অপকর্মের হোতা মোঃ মহাসীন কবির খানের সাব রেজিস্ট্রী অফিসে দুর্নীতি ধরা পড়ায় এলাকাবাসী তার দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন ।

  • মোরেলগঞ্জে ভূমিসেবা সার্ভার সচল না থাকায়  সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে   জমির নামজারি ও খাজনা বন্ধ

    মোরেলগঞ্জে ভূমিসেবা সার্ভার সচল না থাকায় সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে জমির নামজারি ও খাজনা বন্ধ

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি: দেশের দক্ষিনাঞ্চলের বৃহত্তর একটি উপজেলা বাগেরহাটের মোরেলগঞ্জে ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। সফটওয়্যার উন্নয়ন কাজের কারণে প্রায় ১ মাস দিন ধরে ভূমিসেবা সার্ভারে প্রবেশ করা যাচ্ছে না। ফলে খাজনা প্রদান ও নামজারি না হওয়ায় সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি হচ্ছে না বললেই চলে। এতে জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। জমি কেনাবেচা না করতে পেরে এই উপজেলার মানুষ নানাবিধ সংকটে পড়েছে।

    উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাস এলেই জমি কেনাবেচা বৃদ্ধি পায়। সেই হিসেবে সপ্তাহে সাব-রেজিস্ট্রি অফিসে শতাধিক দলিল হয়, যা থেকে সরকার আনুমানিক ৫০ লাখ টাকার রাজস্ব অর্জন করে। কিন্তু গত ১ মাস ধরে ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় জমির নামজারি ও খাজনা গ্রহণ বন্ধ রয়েছে।

    কয়েকজন দলিল লেখক জানান, খাজনা না দিতে পারায় একদিকে যেমন দলিল রেজিস্ট্রি হচ্ছে না, অন্যদিকে জমির নামজারিও বন্ধ রয়েছে। এতে মানুষ ভোগান্তিতে পড়েছে।

    উপজেলা ভুমি অফিসে কর্মরত একজন জানান ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় আমরা নামজারির আবেদন নিতে পারছি না,এতে নামপত্তন ও খাজনা প্রদানও বন্ধ রয়েছে। ফলে মানুষ হয়রানি ও ভোগান্তিতে পড়ছে।

    নদীতীরবর্তী একটি ইউনিয়ন তেলিগাতী থেকে মোরেলগঞ্জ উপজেলা ভুমি অফিসে সেবা নিতে এসেছিলেন মহাতাব উদ্দিন,সার্ভার সচল না থাকার কারনে তিনি নামজারি আবেদন করতে পারেন নি। ভুমি অফিস থেকে তাকে বুজিয়ে বলে দেয়া হয়েছে যে সার্ভার সচল হলে আবেদন করতে পারবে।

    এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা সাবরেজিস্টার হীরা খাতুন বলেন,সাধারণত ডিসেম্বরে জমি রেজিস্টি বেশি থাকে,কিন্তুু ভুমি সেবা সার্ভার সাময়িক বন্ধ থাকার কারনে রেজিস্টি এমদম সীমিত,সরকারের রাজস্ব কমে যাচ্ছে,আশা করি দ্রুত এ সমস্যার সমাধান হবে।

    বিষয়টি নিয়ে মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: বদরুদ্দোজা জানান, সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য সাময়িকভাবে ভূমিসেবা সার্ভার বন্ধ রয়েছে। আবার কোনো কোনো সময় কাজও করছে। তিনি বলেন, জমির মালিকদের সাময়িক অসুবিধা হলেও দ্রুতই ভূমিসেবা সার্ভার ঠিক হয়ে যাবে।আবেদন নিষ্পত্তি করার স্বার্থে দ্বিতীয় ভার্সনটি পুরোপুরি চালু করা যায়নি। কারিগরি কিছু ক্রটির কারণে সার্ভারটি সম্পুর্ন সচল হয়নি। আগের ভার্সনটি এখন সচল, ধীরে ধীরে দ্বিতীয় ভার্সনটি চালু হচ্ছে। এ বিষয়ে উর্ধতন কতৃপক্ষের সাথে কথা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে পুরোপুরি সার্ভারটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • গাইবান্ধায় আমীরে জামায়াতের আগমন ও কর্মী সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়

    গাইবান্ধায় আমীরে জামায়াতের আগমন ও কর্মী সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার কর্মী সম্মেলন ২৪ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এ কর্মী সম্মেলনটি সকাল ৯টায় গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুরু করা হবে। এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন ও বক্তব্য রাখবেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

    এ কর্মী সম্মেলন উপলক্ষে ৬ শত ৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। যানজট এড়ানোর জন্য শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজ করা হয়েছে। কর্মী সম্মেলনে জেলার সাত উপজেলার লক্ষাধিক কর্মী অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জামায়াত নেতৃবৃন্দ। স্থানীয় দারুল আমান ট্রাস্টে সংগঠনের জেলা শাখার পক্ষে এসব তথ্য জানানো হয়।

    সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় গাইবান্ধা জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার,জেলা সেক্রেটারি জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান রোকন, পৌর আমীর অধ্যাপক একেএম ফেরদৌস আলম, জামায়াত নেতা জোবায়ের আলী,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।।