Author: desk

  • লালমনিরহাটে গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    লালমনিরহাটে গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটে গোয়েন্দা শাখার বিশেষ অভিযান চালিয়ে ২কেজি ৫০০গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ২জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

    জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, এর নেতৃত্বে জেলার সদর থানাধীন কুলাঘাট ইউনিয়ন  কুলাঘাট মৌজার আল মদিনা জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে ২কেজি ৫০০গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সহ দুই জন কে গ্রেফতার করেন।

    গ্রেফতারকৃত আসামী হলেন নাজমা বেগম (৪৫),স্বামী-মৃতঃ আব্দুল মজিদ, পিতা-মৃতঃ রমজান খা, গ্রাম-ফতে মোহাম্মদপুর (ঈশ্বরদী পৌরসভা), থানা- ঈশ্বরদী, জেলা-পাবনা, আনিছা বেগম (৫৫),পিতা-মৃতঃ আব্দুর সাত্তার, গ্রাম-মালগ্রাম (ডাবতলা, সিদ্দিকের মোড়), থানা ও জেলা- বগুড়া। এ বিষয়ে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে একটি  মামলা রুজু  হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন কুলাঘাট ইউনিয়ন বিশেষ অভিযান চালিয়ে ২কেজি ৫০০গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার সহ দুই জন নারী মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন গোয়েন্দা শাখার পুলিশ।

    হাসমত উল্লাহ ।।

  • বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল আগৈলঝাড়া উপজেলায় ২০২৫-২৭অনুষ্ঠিত

    বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল আগৈলঝাড়া উপজেলায় ২০২৫-২৭অনুষ্ঠিত

    বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

    বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল ২০২৫-২০২৭ খ্রীঃ অনুষ্ঠিত হয়েছে। ২৩/১২/২০২৪ খ্রীঃ রোজ সোমবার উপজেলা কেন্দ্রীয় মসজিদের দোতলায় ২০২৫-২৭ সালের বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে, এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন, হাফেজ মাওলানা ফজলুল হক, ইমাম ও খতিব উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ আগৈলঝাড়া, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, মুহতামিম বাশাইল ইকরা নূরানী তালীমূল কুরআন মাদ্রাসা।এতে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুফতী মাওলানা ডাঃ এম এ সালাম,বিশেষ অতিথি ছিলেন, হাফেজ মাওলানা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, বরিশাল মহানগর,আরো উপস্থিত ছিলেন, মাওলানা কাজী মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, বরিশাল জেলা, উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ জাকির হোসেন, সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, উপজেলা গৌরনদী, অধিকাংশ ইমাম গনের উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন হয়েছে।

  • গাইবান্ধায় জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমীর ডা. শফিকুর রহমান

    গাইবান্ধায় জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমীর ডা. শফিকুর রহমান

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন,আগামীর বাংলাদেশ হবে সাম্যের,বাংলাদেশ হবে বৈষম্যহীন। সকল ক্ষেত্র থেকে বৈষম্য দূর করতে হবে,যেখানে সংখ্যাগুরু,সংখ্যালঘুর ধর্মীয় ভেদাভেদ থাকবে না। সব মানুষই দেশের নাগরিক হিসেবে পরিচিত হবে। ক্ষমতায় গেলে নারীদের ইজ্জতকে কাঁচামাল হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না,তাদের পূর্ণ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

    ২৪শে ডিসেম্বর মঙ্গলবার সকালে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার এক বিশাল কর্মী সম্মেলনে তিনি এ বক্তব্য রাখেন। তিনি আরও বলেন,অফিস- আদালত থেকে ঘুষ-দুর্নীতি নির্মূল করতে হবে। চাঁদাবাজি,দখলদারি বন্ধ করতে হবে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে। জামায়াত আমীর বলেন,গত ১৫ বছরে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। আয়না ঘরে বন্দী রেখে জঙ্গীবাদের নাটক করা হয়েছে। অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে,গুম করা হয়েছে। জাতীয় নির্বাচনের নামে বিনা ভোটে এমপিদের পাশ করানো হয়েছে, নিশি রাতে ভোট হয়েছে এবং ২০২৪ সালে আমি আর ডামির নির্বাচন হয়েছে। পতিত ফ্যাসিবাদী সরকার আমাদের দেশ প্রেমিক বিডিআর বাহিনীকে ধ্বংস করে সীমান্ত চৌকিদার বিজিবি করেছে। ডা. শফিকুর রহমান আরও বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন করা হবে না। মসজিদ যদি পাহারা দেয়া না লাগে তবে মন্দিরও পাহারা দেয়া লাগবে না,সকলেই শান্তিতে সহাবস্থান করবে। তিনি এসময় স্বাধীনতা যুদ্ধের পর থেকে সংখ্যালঘুদের ওপর নির্যাতন অত্যাচার,বাড়িঘর লুটপাটের আন্তর্জাতিক তদন্ত দাবি করেন। জামায়াত ক্ষমতায় গেলে কেউ নারীদের ইজ্জতকে কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারবে না, তাদের পূর্ণ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি ঘোষণা দেন। তিনি গাইবান্ধায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়সহ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার দাবি জানান বর্তমান সরকারের কাছে।

    জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিমের সভাপতিত্বে এ কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জেলা জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুর রহীম সরকার,সিনিয়র নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার,জেলা সেক্রেটারী জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান,জেলা জামায়াতে সাংগঠনিক সেক্রেটারী মাওলানা নজরুল ইসলাম লেবু,পলাশবাড়ী উপজেলা আমীর আবু বক্কর সিদ্দিক সহ জেলা উপজেলার আমীরগণসহ অন্যান্য নেতৃবৃন্দ।।

  • খ্রিষ্টধর্মাবলম্বীদের মহা উৎসব শুভ বড় দিন উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী

    খ্রিষ্টধর্মাবলম্বীদের মহা উৎসব শুভ বড় দিন উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী

    বান্দরবান (থানচি) প্রতিনিধি : মথি ত্রিপুরা।

    খ্রিস্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড় দিন উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলার মায়ানমারের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

    সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টায় ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের শেরকর পাড়ায় এ উৎসব উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    দি ম্যাজেস্টিক টাইগার্স এর অধিনায়কের পক্ষে পাড়াবাসীর জন্য খাদ্য সামগ্রী (চাল ৪০ কেজি, ডাল ১০ কেজি, তেল ১০ লিটার, চিনি ১০ কেজি, চা পাতা ৫ কেজি, লবণ ৫ কেজি ও আনুষাঙ্গিক মসলা) বিতরণ করেন বাকলাইপাড়া সাব জোনের তামলোপাড়া টিওবি’র ক্যাম্প কমান্ডার।

    বড়দিনের অনুদান পেয়ে শেরকরপাড়া এলাকার কমিউনিটি ব্যাপ্টিষ্ট চার্চের  ধর্মগুরু লাল জাই থাং ও কারবারি  তুম থন বলেন, ‘এটি আমাদের ধর্মীয় বড় উৎসব। সেনাবাহিনী আমাদের যে সহযোগীতা করেছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন নিয়ে উৎসবের আয়োজন করতে পারবো।

    বড়দিনের উৎসব আয়োজনের ব্যাপারে অধিনায়ক ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট বলেন, সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতেও আমরা বদ্ধপরিকর।

  • যশোরের বাগআঁচড়ায় টিসিবির কার্ড বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

    যশোরের বাগআঁচড়ায় টিসিবির কার্ড বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

    আজিজুল ইসলামঃ ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)’র দেয়া বিগত সরকার প্রদত্ব কার্ড বাতিল ও নতুন ভাবে কার্ড প্রদানের দাবিতে মঙ্গলবার সকালে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষোভ করা হয়েছে।

    বিক্ষোভ শেষে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু ও সিনিয়র যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এলাকাবাসি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করেন।

    এসময় সেখানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দীন,মিকাইল হোসেন মনা,আনোয়ার হোসেন বাবু, শাহাজান কবির, বিএনপি নেতা মোনায়েম হোসেন, আলমঙ্গীর কবিরা, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক কবির হোসেন, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু মোল্লা, জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ বেলালি প্রমূখ।

  • মোরেলগঞ্জে বিনামূল্যে ল্যাপটপ পেলেন ৮০ নারী উদ্যোক্তা

    মোরেলগঞ্জে বিনামূল্যে ল্যাপটপ পেলেন ৮০ নারী উদ্যোক্তা

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জে ৮০ জন নারী ইকমার্স উদ্যোক্তার মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ নাজমুল ইসলাম। আজ মঙ্গলবার ২৪ ডিসেম্বর বিকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হার পাওয়ার প্রকল্পের উদ্যোগে ইকমার্সে প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে এই ল্যাপটপ বিতরণ করা হয়।
    এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি উপজেলা আমির মাওলানা শাহাদাৎ হোসেন,নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান ।
    এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, হার পাওয়ার প্রকল্পের আইসিটি অফিসার ত্রিদিপ সরকার,উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ,মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক এম শামীম আহসান মল্লিক, সহ-সভাপতি মোঃরমিজ উদ্দিন শেখ, সহ -সাধারণ সম্পাদক শীব সজল জিশু ঢালী ,সহ সম্পাদক মোঃ এখলাস শেখ ,অর্থ ও প্রচার সম্পাদক মোঃনাজমুল ইসলাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    সংশ্লিষ্টরা জানান, প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক হার পাওয়ার প্রকল্পের আওতায় জেলার মোরেলগঞ্জ উপজেলার ৮০ জন নারী ইকমার্স উদ্যোক্তাকে ৬ মাসের প্রশিক্ষণ দেয়ার পর তাদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। উপজেলা আইসিটি অফিসার ত্রিদিপ সরকার বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে ৮০ জন নারীকে ল্যাপটপ দেয়া হয়েছে।এছাড়া প্রকল্পের মেয়াদ বাড়লে আরও বেশি সংখ্যক নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে প্রশিক্ষণের পাশাপাশি ল্যাপটপ বিতরণ করা হবে বলেও জানান তিনি।

    এদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পের অধীনে মোরেলগঞ্জ উপজেলার নারী উদ্যোক্তাদের দেওয়া ল্যাপটপ নারীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ করবে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।

  • সাদুল্লাপু‌রে যৌতু‌কের দাবী‌তে স্ত্রীকে মারপিট হাসপাতালে ভর্তি

    সাদুল্লাপু‌রে যৌতু‌কের দাবী‌তে স্ত্রীকে মারপিট হাসপাতালে ভর্তি

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    গাইবান্ধার সাদুল্লাপু‌রে ২ লাখ টাকা যৌতু‌কের দাবী‌তে ২ সন্তা‌নের জননী স্ত্রী সা‌হিদা খাতুনকে শারী‌রিক নির্যাতন করার অ‌ভি‌যো‌গে থানায় অ‌ভি‌যোগ করেছেন ভুক্তভোগীর বাবা আব্দুল হা‌মিদ মোল্লা ওর‌ফে আলা মিয়া।

    ঘটনা‌টি ঘ‌টে‌ছে,গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপ‌জেলার ৬নং ধা‌পেরহাট ইউ‌নিয়‌নের বকশিগঞ্জ এলাকার বোয়ালীদহ গ্রা‌মে।

    থানার অভিযোগ ও ভুক্ত‌ভোগী প‌রিবার সু‌ত্রে প্রকাশ,বিগত ২০ বছর পূ‌র্বে বোয়ালীদহ গ্রা‌মের মৃত কা‌দের মন্ড‌লের পুত্র মিজানুর রহমা‌নের সা‌থে একই উপ‌জেলার ঢোলভাংগা এলাকার মাজমপুর গ্রা‌মের আব্দুল হা‌মিদ মন্ড‌লের কন‌্যা সা‌হিদা খাতু‌নের বি‌য়ে হয়। বি‌য়ের পর থে‌কেই যৌ‌তুক লোভী স্বামী মিজানুর রহমান ২ লাখ টাকা যৌতু‌কের জন‌্য স্ত্রী সা‌হিদা‌কে নানাভা‌বে শারীরিক ও মানসিক নির্যাতন সহ প্রায়ই মার‌পিট কর‌তো। এমতাবস্থায় গত ১৯শে ডি‌সেম্বর রা‌ত ৯ টার দিকে সা‌হেদার নিকট স্বামী মিজানুর রহমান দুই লাখ টাকা যৌতুক দাবী ক‌রে। দাবীকৃত টাকা দি‌তে অস্বীকার কর‌লে মিজানুর সহ তার বা‌ড়ির লোকজন সাহিদা খাতুন‌কে মার‌পিট ক‌রে রক্তাক্ত জখম ক‌রে। এ সময় সা‌হিদা খাতু‌নের ডাক‌চিৎকা‌রে প্রতি‌বে‌শি লোকজন তা‌কে উদ্ধার ক‌রে। পরবর্তীতে ২৩শে ডিসেম্বর পুনরায় যৌতুকের জন্য দ্বিতীয় দফা মারপিটে গুরুতর আহত করে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। পরে ২৪শে ডিসেম্বর পুলিশে খবর দিলে ধাপেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়।

    এ ব‌্যাপা‌রে সা‌হিদার পিতা বাদী হ‌য়ে ৪ জন‌কে বিবাদী ক‌রে সাদুল্লাপুর থানায় এক‌টি অ‌ভি‌যোগ দা‌খিন ক‌রেন।

  • ময়মনসিংহে সরকারী দপ্তর থেকে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র-মাদক উদ্ধার করেছে পুলিশ

    ময়মনসিংহে সরকারী দপ্তর থেকে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র-মাদক উদ্ধার করেছে পুলিশ

    আরিফ রববানী ময়মনসিংহ – ময়মনসিংহে অভিযান চালিয়ে সরকারি প্রতিষ্ঠান মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশ্যপ্রহরীর কক্ষ থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে সরকারি এ দপ্তরে চলছিল অস্ত্র ও মাদক কেনাবেচার ব্যবসা। নগরীর মাসকান্দা এলাকার মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশপ্রহরীর কক্ষ থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে।

    রোববার (২২ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় অবস্থিত সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে অভিযান চালিয়ে পুলিশ এসব অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে বলে সোমবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশরাফুর রহমান। এ সময় তিনি আরও জানান- প্রতিষ্ঠানটির নৈশ্যপ্রহরীর রুমে দুইটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও মাদক পাওয়া গিয়েছে। এই ঘটনায় ফারজানা শান্তা (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন । গ্রেফতারকৃত ফারজানার স্বীকারোক্তি অনুযায়ী এগুলো তার স্বামী হৃদয় মিয়া (২৪) ও তন্ময় ( ২৫) এর বলে জানান তিনি। তারা এসব ক্রয় বিক্রয় করে । উভয় আসামী পলাতক রয়েছে বলে রেঞ্জ ডিআইজি জানান । তবে এসব অস্ত্র এতো অল্প বয়সের যুবকের কাছে কি করে আসলো, এদের সাথে কাদের যোগাযোগ রয়েছে তা ক্ষতিয়ে দেখে তাদের কে দ্রুত গ্রেফতার করার কথাও বলেন তিনি। এসময় নবাগত জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম,কোতোয়ালী মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান, ৩ নং ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, ইন্সপেক্টর তদন্ত মোঃ সাইফুল ইসলাম, ইন্সপেক্টর অপারেশন এস এম নূর মোহাম্মদ, সেকেন্ড অফিসার মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

    এব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গণমাধ্যম কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৈশ্য প্রহরী হৃদয় মিয়ার শোবার ঘরে দুইটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা পাওয়া যায়। অভিযানের সময় নৈশ্যপ্রহরী হৃদয় মিয়াকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করেছে পুলিশ। তবে, এগুলোর বিষয়ে কিছুই জানেন না বলে দাবি খামার ব্যবস্থাপক হাছেন আলীর।

    ওসি বলেন, হৃদয়কে গ্রেফতারের চেষ্টা চলছে। চক্রটির সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

  • ওলামা মাশায়েখ সুজানগর পৌর শাখার মমিন সভাপতি ও রুহুল সম্পাদক নির্বাচিত

    ওলামা মাশায়েখ সুজানগর পৌর শাখার মমিন সভাপতি ও রুহুল সম্পাদক নির্বাচিত

    এম এ আলিম রিপন : সুজানগর পৌর শহরের মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মমিনকে সভাপতি   এবং শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে জাতীয় ওলামা মাশায়েখ সুজানগর পৌর শাখার  ২০২৫-২০২৬ সেশনের জন্য নতুন  কমিটি ঘোষণা করা হয়েছে।নতুন কমিটি গঠন উপলক্ষে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সম্মেলনে  জাতীয় ওলামা মাশায়েখ এর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।ওলামা মাশায়েখ সুজানগর পৌর শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা আব্দুল মমিন ও সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন এক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশে কুরআন সুন্নাহ অনুযায়ী, সাহাবিদের নমুনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে ওলামায়ে কেরাম এর অংশগ্রহণ সময়ের অপরিহার্য দাবী রাখে।তারা আরও বলেন, জমিনের সর্বস্তরে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও অন্যায়, জুলুম নির্যাতন পাপাচার রোধ করতে উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও জানান তারা।

    এম এ আলিম রিপন
    সুজানগর প্রতিনিধি।।

  • গাইবান্ধা জেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ১০,০০০ টাকা জরিমানা

    গাইবান্ধা জেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ১০,০০০ টাকা জরিমানা

    প্রেস বিজ্ঞপ্তি।

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং উপজেলা প্রশাসন, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এর উদ্যোগে ২৩ ডিসেম্বর, ২০২৪ তারিখে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদন্ড আইনে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মৌসুমি বেকারী, পান্থাপাড়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধাকে বিস্কুট ও ব্রেড এবং এস ডি বেকারি, ফাসিতলা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধাকে চানাচুর ও কেকের মোড়কজাত সনদ ও গুণগত মানসনদ না থাকায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

    উক্ত অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ তাওহিদ আল আমিন এবং পরিদর্শক (মেট্রোলজি) সন্দীপ দাস।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।