Author: desk

  • ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে মা ছেলেকে কু-পিয়ে গুরুতর জ-খম

    ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে মা ছেলেকে কু-পিয়ে গুরুতর জ-খম

    ইমান বিমান,
    ঝালকাঠি প্রতিনিধি :

    ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে গুরুতর আহত। গত ২৪ ডিসেম্বর বিকেলে জেলার সদর উপজেলাধীন দারাখানা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।

    হামলায় গুরুতর আহত মতি লালের স্ত্রী পরসি মন্ডল (৫৫) ও ছেলে রিদয় মন্ডলকে (১৮) স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত পরসি মন্ডলেকে বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন।

    এ বিষয় আহত রিদয় মন্ডল বলেন, জমি নিয়ে বিরোধের কারনে প্রতিবেশী সুনীল মন্ডল ,গৌতম  মন্ডল , পিতা ঐসিন্নি  মন্ডল হঠাৎ দেশি অস্ত্র দিয়ে আমার উপর হামলা করে,আমার  মা আমাকে বাচাঁতে আসলে তার উপর ও হামলা করে দেশিও অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয় । আমার মা মাটিতে লুটিয়ে পড়ে।

     স্থানীয়রা উদ্ধার করে আমাদের ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। আমার মায়ের মাথায় ৬টি সেলাই দিয়েছে ডাক্তার।

    এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে আমার মায়ের অবস্থা খুবই খারাপ তাকে নিয়ে বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন রয়েছি। আমরা এর বিচার চাই আমরা হামলাকারীর বিরুদ্ধে মামলা করব। 

    এবিষয়ে অভিযুক্ত সুনিল মন্ডল কে ফোন দিলে তিনি রিসিভ করেননি তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি‌ অপরদিকে এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:মনিরুজ্জামান বলেন, এ বিষয় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • নাটোরের বড়াইগ্রাম জোনাইল পারর্বণী চার্জে শুভ বড়দিন উদযাপিত

    নাটোরের বড়াইগ্রাম জোনাইল পারর্বণী চার্জে শুভ বড়দিন উদযাপিত

    মোঃ শাহ আলম,ষ্টাফ রিপোর্টার :

    খ্রিস্টান ধর্মাবলাম্বীদের নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রাম জোনাইল পারর্বণী ক্যাথলিক চার্জের’যীশু খ্রীষ্টের জন্মদিন স্মরণে শুভ বড়দিন পালন করা হয়, এই দিন৷ যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে শীতের সকালের চাদর মোড়ানো সকালের ঝলমলে আলোর বেষ্টনীর মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে, যীশু খ্রীষ্টের জন্মদিন, বুধবার (২৫ ডিসেম্বর)শুভ বড়দিন /যীশু খ্রীষ্টের জন্মদিন এই উপলক্ষে, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন তিনি নাটোর জেলার প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে জোনাইল পারর্বণী মিশন পরিদর্শনের সময় সাথে ছিলেন ,নাটোর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, আসমা খাতুন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোছাঃ লায়লা জান্নাতুল ফেরদৌস, সাথে নিয়ে জোনাইল পারর্বণী মিশন পরিদর্শন শেষে বলেন বড়দিন উপলক্ষে আমরা প্রশাসনিক প্রস্তুত মূলক সভা করে আইনশৃঙ্খলা রক্ষার্থে সরকারিভাবে যে নির্দেশনা আমাদের দেওয়া হয়েছে সেগুলোকে আমরা প্রশাসনিক কর্মকা তাদের নির্দেশনা দিয়েছি, বিশেষ করে লোকাল বড়াইগ্রাম উপজেলা থানার
    সকল পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, তিনি আরো বলেন এছাড়া আমরা তাৎক্ষণিক ভাবে যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধ করার জন্য সেখানে আমরা অভিযোগ কেন্দ্র রেখেছি, পুলিশ বাহিনী ও সেনাবাহিনী সার্বক্ষণিক আপনাদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে নিয়োজিত, বিভিন্ন মানুষের কথার পরিপ্রেক্ষিতে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, তিনি বলেন আমার কাছে অনেকেই অভিযোগ করেছে যে বড়দিন উপলক্ষে যদি আরেকদিন বেশি ছুটি ঘোষণা করা হয় তাহলে হয়তো তাদের পরিবার অপরিজন নিয়ে বড়দিনের উৎসবটা আরো মুখরিতভাবে পালন করতে পারে, তারিখ প্রশ্নের পরিপ্রেক্ষিতে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন তিনি বলেন, এই বিষয়টা নিত্যান্ত অপর মহল মন্ত্রলয় বিষয় সেখান থেকে যদি বড়দিনের ছুটি বাড়ানো হয় তাহলে হয়তো সেটা সম্ভব, তিনি আরো বলেন আমি আজকে জোনাইল পারর্বণী মিশনে এসে পরিবেশগত বিষয়গুলো দেখে অনেকটাই খুশি হয়েছি। প্রিয় খ্রিষ্টান ভাই ও বোনেরা তোমাদের সবাইকে নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন শুভ বড়দিন।

  • পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন করা হচ্ছে বোরো ধান

    পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন করা হচ্ছে বোরো ধান

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    কৃষি ফলন বাড়াতে পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে সমলয় পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে বোরো ধান রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোপন কার্যক্রমের উদ্বোধন করেন, পাইকগাছা বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারি পরিচালক নাহিদুল ইসলাম।কৃষির সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উচ্চ ফলনশীল জাত ব্যবহার, ট্রেতে বীজ বপন, কম বয়সের চারা রোপন, চারা রোপনে রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার, সুষম সার ব্যবহার, ধান কর্তনে কম্বাইন হারভেস্টার ব্যবহার করে উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ সাশ্রয় করা, কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ভরা মৌসুমে কৃষি শ্রমিকের সংকটের সমাধান সম্ভব হবে এই সমলয় চাষাবাদে।জানা গেছে, ২০২৪-২৫ বোরো মৌসুমে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে বোরো আবাদী লক্ষ্যমাত্রা ৫০ একর। এর মধ্যে ব্রিধান ৬৭ জাত ১৩ একর, ব্রিধান ৯৭ জাত ৭ একর এবং ব্রিধান ৮৮ জাত ৩০ একর জমিতে আবাদ করা হবে। বোরো আবাদী লক্ষ্যমাত্রা ৫০ একরের মধ্যে ২৫ একর ধান রোপন মেশিন বা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন করা হবে। আর ২৫ একর জমি হাতে রোপন করা হবে। আগামী মৌসুম হতে সম্পূর্ণটাই রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন করা হবে।

    এ বিষয় বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে সিনিয়র সহকারি পরিচালক নাহিদুল ইসলাম বলেন, বোরো মৌসুমে পাইকগাছায় কূষি শ্রমিক সংকট দেখা দেয়। এসময় ঐলাকার শ্রমিকরা ইটভাটা ও সমুদ্রে মাছ ধরার কাজে যায়। শ্রমিকের অভাবে সময়মত ধান রোপন করা যায় না। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো মৌসুমে ২০-২৫ দিনের চারা রোপন করা সম্ভব হয়। মেশিন বা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে এক দিনে ১০-১২ বিঘা জমিতে ধান রোপন করা যায়। রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান রোপন করলে ধানের কুশি বেশি হয়, ফলনও বৃদ্ধি পায়, শ্রমিক কম লাগে এবং সময়মত ক্ষেতে ধান রোপন করা সম্ভব হয়।

    ইমদাদুল হক,
    পাইকগাছা, খুলনা।

  • সভাপতি – অমরেশ, সম্পাদক -শফিয়ার  পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির ৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

    সভাপতি – অমরেশ, সম্পাদক -শফিয়ার পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির ৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় সভাপতি সম্পাদক সহ ৯ প্রার্থীর সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন সভাপতি অমরেশ কুমার মন্ডল, সহ সভাপতি এসএম আব্দুল হালিম, সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমান, কোষাধ্যক্ষ পলাশ রায়, ৫ সদস্য যথাক্রমে উত্তম কুমার নাথ, ইকরামুল ইসলাম সবুজ, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম সহিদ ও শামীম আক্তার সানা। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সহকারী ছিলেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক আমির হোসেন ও ব্যবসায়ী কার্তিক চন্দ্র দেবনাথ।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, ওসি সবজেল হোসেন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মেডিকেল অফিসার ইব্রাহিম গাজী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, জিএম আব্দুস সালাম কেরু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, আব্দুল ওহাব, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, বন কর্মকর্তা প্রবীর দত্ত, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী শাহদাৎ হুসাইন, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা মুরাদ হোসেন, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, আব্দুল্লাহ সরদার, ইউনুস মোড়ল, শেখর ঢালী, খোরশেদুজ্জামান, পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ। সভার শুরুতে বেসামরিক বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া সভায় বড় দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন, পৌর এলাকায় লবণ পানি উত্তোলন বন্ধ, গাড়ির গতিরোধ, নেটপাটা অপসারণ, জলাবদ্ধতা নিরসন, ধান কাটা ও চিংড়ি ঘেরে নিয়ে বিরোধ নিষ্পত্তি, ঘেরের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা ঘের মালিকদের দ্বারা সংস্কার, ডেঙ্গু প্রতিরোধ, সরকারি জায়গা দখল মুক্ত করা, মাদক ও বাল্যবিবাহ বন্ধ সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। আইনশৃঙ্খলা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ডাঃ শফিকুর রহমানের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে- মাওলানা আবুল কালাম আজাদ

    ডাঃ শফিকুর রহমানের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে- মাওলানা আবুল কালাম আজাদ

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষের কাছে নতুন স্বাধীনতার সুফল পৌঁছে দিতে চাই। তিনি বলেন ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও দেশের মানুষ স্বাধীন দেশে পরাধীন ছিল। বিশেষ করে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিগত ১৫ বছর দেশের মানুষ কে জিম্মি করে রেখেছিল। এ সময়ে সীমাহীন দুর্নীতি ও মানুষ চরমভাবে নির্যাতিত হয়েছে। ছাত্র জনতার প্রাণের বিনিময়ে দেশের মানুষ নতুন করে স্বাধীন পেয়েছে । মাওলানা আবুল কালাম আজাদ বলেন গণ-অভ্যুত্থানের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর লাখো লাখো নেতাকর্মী দেশের মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব পালন করেছে। রাত জেগে মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিয়েছে। এ কারণে বাংলাদেশ সহ বহির্বিশ্বে জামায়াতে ইসলামী প্রশংসিত হয়েছে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষ কে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া, জাতীয় ঐক্য গড়ে তোলা এবং জাতীয় নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান ২৬ ডিসেম্বর পাইকগাছা কয়রা সফর করবেন। তিনি সকাল ৮ টায় গদাইপুর ফুটবল মাঠে আয়োজিত পথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সমাবেশ সফল করতে ইতোমধ্যে মাসব্যাপী প্রচার প্রচারণা সহ ব্যপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি বাড়িতে সমাবেশের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে। এদিন কোন পুরুষ বাড়িতে থাকবে না এবং পথ সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছি। তিনি মঙ্গলবার দুপুরে সমাবেশ সফল করার লক্ষ্যে আল আমিন ট্রাস্টস্থ দলীয় কার্যালয়ে পাইকগাছা উপজেলা জামায়াত আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ময়নুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, অ্যাডভোকেট লিয়াকত আলী, মাওলানা বুলবুল আহমেদ, নুরুজ্জামান মল্লিক, আব্দুল খালেক, মাওলানা আব্দুল হান্নান, আতাউর রহমান, পৌর নায়েবে আমীর সম আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, ও জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু জার গিফারী। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

  • হরিণাকুন্ডু শিক্ষা অফিসে জাল সনদের রমরমা বাণিজ্য

    হরিণাকুন্ডু শিক্ষা অফিসে জাল সনদের রমরমা বাণিজ্য

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    টাকার বিনিময়ে শিক্ষক নিবন্ধন সনদ, কৃষি ডিপ্লোমা ও বিএড কোর্সের সনদ সরবরাহের শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে। অফিস সহকারী মুকুল মিয়া মোটা অঙ্কের টাকা’র বিনিময়ে উপজেলার একাধিক ব্যক্তিকে ভুয়া সনদ সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি জাল সনদে নিয়োগ পাওয়া আরজান আলী নামে এক বহিষ্কৃত শিক্ষকদের লিখিত কারণ দর্শানোর নোটিশে চাঞ্চল্যকর এসব তথ্য বেরিয়ে এসেছে। বহিষ্কৃত শিক্ষক আরজান আলী উপজেলার জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে জাল সনদে ১৩ বছর চাকরি করেছেন। পরে তার সনদ ভুয়া বলে প্রমাণিত হলে তিনি চাকুরিচ্যুত হন। এদিকে আরজান আলীকে চাকুরিচ্যুত করার পর তাকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হলে জবাবে তিনি জানান, মোটা অংকের টাকার বিনিময়ে হরিণাকুন্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মুকুল মিয়া জাল বিএড সনদ সরবরাহ করেন। শিক্ষক আরজান আলীর লিখিত জবাবের পর একের পর এক হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় জাল সনদে নিয়োগের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, শিক্ষক-কর্মচারী পদে নিয়োগের জন্য জাল সনদ সরবরাহের জন্য চাকরিপ্রার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন মুকুল মিয়া। সনদ সরবরাহের জন্য হাতিয়ে নিতেন বিপুল পরিমাণ টাকা। সেই টাকা চলে যেতো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী’র পকেটে। উপজেলার ঘোড়াগাছা লাল মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলশান আরা জাল শিক্ষক নিবন্ধন সনদে ১২ বছর চাকরী করে আসলেও তার বিরুদ্ধে দৃশ্যত কোন ভ্যবস্থা গ্রহন করা হয়নি। অথচ বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) যাচাই-বাছাই করে ভুয়া বলে প্রমান করে চিঠি দিয়েছে। এদিকে হরিণাকুন্ডু উপজেলার পার ফলসি দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগ সংক্রান্ত তথ্যানুসন্ধানেও জাল সনদ সরবরাহের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। অভিযোগ উঠেছে, জাল কৃষি ডিপ্লোমার সনদ দিয়ে একই প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছেন আবু সালেহ ওল্টু মিয়া। তাকে এই সনদ সরবরাহ করেছেন ২৫ বছর ধরে একই স্থানে চাকরী করা শিক্ষা অফিসের অফিস সহকারী মুকুল মিয়া। এছাড়া একই শিক্ষাপ্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক রুহুল আমিনের বিপিএড সনদ জাল বলে চিহ্নিত হয়েছে। আইনানুযায়ী, ডিগ্রি পাশের পরে বিপিএড কোর্সে ভর্তি হওয়ার নিয়ম থাকলেও শিক্ষক রুহুল আমিন ডিগ্রী পাস করার আগেই বিপিএড কোর্সের সনদ সংগ্রহ করেন এবং ওই সনদ দিয়েই তিনি পার ফলসি দাখিল মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। তাকে জাল সনদ সরবরাহ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারী মুকুল। এই কাজের জন্য মুকুল নিয়েছেন এক লাখ টাকা। পার ফলসি মাদ্রাসার সুপার ইয়ারুল ইসলাম জানান, তার মাদ্রাসার জমিজমা সংক্রান্ত ত্রæটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সহ একাধিক শর্তে নিরাপত্তা কর্মচারী পদে ৮ লাখ টাকার বিনিময়ে জসিম উদ্দিন নামে একজনকে নিয়োগ দেয়া হয়। জসিম উদ্দিনের কাছ থেকে ওই টাকা গ্রহণ করেন মুকুল। হরিণাকুÐু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদুর রহমান শিলু এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন মুকুল ও তার অফিসার আব্দুল বারী হরিণাকুন্ডুর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এ ব্যাপারে মুকুল মিয়া জানিয়েছেন, আমি বিপ্লব ও আবু সালেহ নামে দুইজনের কাছ থেকে টাকা গ্রহন করেছিলাম। এরমধ্যে এক লাখ টাকা ফেরৎ দিয়েছি। হরিণাকুন্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেন।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ

  • স্বরূপকাঠিতে খামারিদের সাথে পিরোজপুর জেলা প্রশাসকের মতবিনিময় সভা

    স্বরূপকাঠিতে খামারিদের সাথে পিরোজপুর জেলা প্রশাসকের মতবিনিময় সভা

    আনোয়ার হোসেন,

    স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা//

    পিরোজপুরের জেলা প্রশাসক স্বরূপকাঠির প্রান্তিক লেয়ার খামারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মঙ্গলবার দুপুরে উপজেলার সারেংকাঠি ইউনিয়নের করফা বাজার সংলগ্ন মাঠে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, খামারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো.বেলায়েত হোসেন। খামারীদের যাবতীয় সমস্যার কথা তুলে ধরেন বেলায়েত হোসন। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান তাদের কথা শোনেন এবং তাদের সমস্যার কথা গুলো সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন।

    পরে প্রধান অতিথি হিসেবে উপজেলার এগারগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে দু:স্থ ও শীতার্তদের মাঝে শীতবস্র (কম্বল), সোহাগদল ইউনিয়নের ইন্দেরহাট লোড পয়েন্টে দরিদ্রদের মাঝে শুকনা খাবারের প্যাকেট, উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক পর্যায়ে অসচ্ছল কৃষকদের মাঝে কৃষি উপকরণ (বীজ ও সার) ও অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এবং উপজেলা চত্তরে নবনির্মিত লাইব্রেরীর উদ্বোধন করেন।

    এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ভুইয়া, সহকারী কমিশনার(ভুমি) মো. রায়হান মাহামুদ,উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • নড়াইলে নতুন ট্রেনে পদ্মা সেতু হয়ে আড়াই ঘণ্টায় ঢাকায় জাহানাবাদ এক্সপ্রেস প্রথম যাত্রীরা টিকিট পেয়ে ভীষণ খুশি

    নড়াইলে নতুন ট্রেনে পদ্মা সেতু হয়ে আড়াই ঘণ্টায় ঢাকায় জাহানাবাদ এক্সপ্রেস প্রথম যাত্রীরা টিকিট পেয়ে ভীষণ খুশি

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে নতুন ট্রেনে পদ্মা সেতু হয়ে আড়াই ঘণ্টায় ঢাকায়। পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে চালু হয়েছে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’। নতুন এই ট্রেনটি বিরতি দিয়েছে নড়াইল স্টেশনেও। প্রথম যাত্রায় যাত্রী হতে পেরে বেশ উচ্ছ্বসিত নড়াইলবাসী। এই ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে। এখন থেকে আড়াই ঘণ্টার মধ্যেই ঢাকায় যাতায়াত করতে পারবেন নড়াইলবাসী। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টা ৩৮ মিনিটে প্রথম ট্রেনটি নড়াইল স্টেশনে পৌঁছায়। চার মিনিট যাত্রাবিরতির পর সকাল ৭টা ৪২ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রথম দিন নির্ধারিত সময়ের আধা ঘণ্টার বেশি পরে ঢাকায় পৌঁছে সকাল সাড়ে দশটায়।
    নড়াইল রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, নড়াইল থেকে ঢাকার জন্য ৫০টি সিট বরাদ্দ ছিলো। উদ্বোধনী যাত্রায় ৫০ জন যাত্রীই ট্রেনে ঢাকায় গিয়েছেন। এদিকে নড়াইল থেকে ঢাকায় যেতে পেরে ভীষণ খুশি যাত্রীরাও। কালের সাক্ষী হতে পেরে তাদের মধ্যে ছিলো অন্যরকম অনুভূতি।
    এদিন ভোর থেকেই ট্রেন দেখার অপেক্ষায় শত শত মানুষ স্টেশনে ভিড় করেন। খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি সকাল সোয়া সাতটার দিকে নড়াইল স্টেশনে পৌঁছানোর কথা ছিলো। তবে প্রথম দিন হওয়ায় ২০ মিনিটের একটু বেশি দেরিতে স্টেশনে প্রবেশ করে ট্রেন। স্টেশনে পৌঁছানোর পর উপস্থিত উৎসুক জনতা হাত নেড়ে যাত্রীদের শুভেচ্ছা জানান। যাত্রীরাও হাত নেড়ে উৎসুক জনতাকে শুভেচ্ছা জানান।
    ট্রেন যাত্রী মিশকাতুজ্জামান এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, এক সময় নড়াইল থেকে বাসে ঢাকায় যেতে ৭-৮ ঘণ্টা সময় লাগত। পদ্মা সেতু ও নড়াইলের মধুমতি সেতু হওয়ার পর ৩-৪ ঘণ্টায় ঢাকা যাওয়া যায়। এখন ট্রেন চালু হওয়ার কারণে আমরা আড়াই ঘণ্টার মধ্যে ঢাকা যেতে পারব। আজকে প্রথম যাত্রী হতে পেরে ভীষণ খুশি লাগছে। নড়াইল জেলা যোগাযোগের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল।
    আরেক যাত্রী মহিদুল ইসলাম বলেন, আমি প্রথম যাত্রায় ঢাকার টিকিট পেয়ে ভীষণ খুশি। আমি ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে পেরে ভীষণ খুশি। নড়াইল জেলা এক সময় অবহেলিত থাকলেও এখন আমরা যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেলাম। প্রথম দিনে যাত্রী হতে পেরেও খুশি।
    নড়াইল শহরের ভওয়াখালী এলাকার ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, নড়াইল জেলার ওপর দিয়ে ট্রেন চলাচল করবে কল্পনাও করতে পারিনি। ট্রেন চলাচল করবে শুনে সকাল সাড়ে ৬টার দিকে এসেছি। আমার মতো শত শত মানুষ স্টেশনে এসেছে। সবার মাঝে অন্যরকম একটা আনন্দ বিরাজ করছে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে ট্রেন আসার পর কেমন লাগছিলো সে অনুভূতি ভাষায় ব্যক্ত করতে পারব না। ইচ্ছা হচ্ছিলো ঢাকায় চলে যাই।
    গণমাধ্যমকর্মী মো. ইমরান হাসান বলেন, পেশাগত দায়িত্ব পালনের জন্য ভোর সকালে স্টেশনে এসেছি। পেশাগত জীবনে অনেক নিউজ কাভার করেছি। তবে আজকের নিউজটা কাভার করতে গিয়ে অন্যরকম অনুভূতি। আমরা নড়াইলবাসী এগিয়ে যাচ্ছি। এক সময়ের অবহেলিত জেলা নড়াইল ট্রেন যোগাযোগের আওতায় আসায় ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাবে। ট্রেন চলাচলের মাধ্যমে আর্থিকসহ সামগ্রিকভাবে নড়াইল জেলা উন্নয়নের দিকে ধাবিত হবে।
    নড়াইল রেল স্টেশনে মাস্টার উজ্জ্বল বিশ্বাস এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, নড়াইলে বাণিজ্যিকভাবে আজ থেকে ট্রেন চলাচল শুরু হল। এই স্টেশনে প্রথম মাস্টার হতে পেরে আমি গর্বিত। নড়াইল থেকে ঢাকায় স্টেশনের জন্য ৫০টি সিট বরাদ্দ ছিলো। টিকিট চালু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। অনেকে দাঁড়িয়ে ঢাকায় গিয়েছে। প্রথম দিকে অনেক চাহিদা থাকায় প্রত্যাশা অনুযায়ী যাত্রীরা টিকিট পায়নি। আশা করা যায় আগামীতে সমস্যা থাকবে না। তিনি বলেন, ঢাকা-ভাঙ্গা-নড়াইল হয়ে মোট দুটি ট্রেন চলাচল করবে। একটি ট্রেন খুলনা থেকে ছেড়ে এসে নড়াইল হয়ে ঢাকায় যাবে। আরেকটি ট্রেন বেনাপোল থেকে নড়াইল হয়ে ঢাকায় যাবে। ওই ট্রেন দুটি আবার ঢাকা থেকে ছেড়ে নড়াইল হয়ে খুলনা ও বেনাপোলে যাবে।
    উল্লেখ্য, রেলওয়ের সময়সূচি অনুযায়ী ট্রেনটি খুলনা থেকে সকাল ৬টায় খুলনা থেকে ছেড়ে নড়াইলে পৌঁছাবে সকাল সোয়া ৭টার দিকে। চার পাঁচ মিনিটের যাত্রাবিরতির পর নড়াইল থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল পৌনে ১০টার দিকে। ঢাকা থেকে সকাল ১০টা ৪৫ মিনিটের সময় ছেড়ে নড়াইল হয়ে বেনাপোল পৌঁছাবে ২টা ৪৫ মিনিটে। বেনাপোল থেকে ওই ট্রেনটি কিছুটা যাত্রা বিরতি করে সাড়ে ৩টা ছেড়ে নড়াইল হয়ে ঢাকা পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নড়াইল হয়ে খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে।
    রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা রুটে তিনটি ট্রেন চলাচল করে। এর মধ্যে দুটি আন্তনগর ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও ‘চিত্রা এক্সপ্রেস’। আর একটি ‘নকশিকাঁথা’ কমিউটার ট্রেন চলাচল করে। নতুন করে যুক্ত হচ্ছে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি। এর মধ্যে সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রাজবাড়ী-কুষ্টিয়া হয়ে খুলনায় যাচ্ছে। এতে প্রায় ৮ ঘণ্টার বেশি সময় লাগছে। অন্যদিকে চিত্রা এক্সপ্রেস বঙ্গবন্ধু যমুনা সেতু হয়েই চলাচল করছে। এই ট্রেনের সময় লাগে সাড়ে ৯ ঘণ্টা। এর বাইরে বেনাপোল এক্সপ্রেস ঢাকা থেকে রাজবাড়ী ও কুষ্টিয়া হয়ে যশোরের বেনাপোলে যায়। এতে সময় লাগছে সাড়ে ৭ ঘণ্টা। আর ঢাকা-খুলনা রুটের কমিউটার ট্রেন নকশিকাঁথায় ১০ ঘণ্টারও বেশি সময় লাগে।

  • তানোরে ইউএনও’র অভিযানে ভেকুঁ মেশিনের ব্যটারী জব্দ

    তানোরে ইউএনও’র অভিযানে ভেকুঁ মেশিনের ব্যটারী জব্দ

    আলিফ হোসেন,
    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
    রাজশাহীর তনোরে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম ভ্রাম্যমান অভিযান চালিয়ে এ্স্কেভেটর(ভেকুঁ) মেশিনের ব্যাটারী জব্দ করেছেন। তবে মেশিন রেখে চালক ও জমির মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।
    গত ২৩ ডিসেম্বর সোমবার রাত ১১ টায় উপজেলার বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) বৈদ্যপুর মাঠে অভিযান চালিয়ে এসব ব্যাটারী আটক করা হয়েছে। তানোর সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দুরের নিভৃত পল্লী এলাকায় গভীর রাতে এমন অভিযান চালিয়ে ফসলি জমি ও রাস্তা রক্ষা করায় ইউএনও’র এই সাহসী পদক্ষেপ সর্ব মহলে প্রশংসিত হচ্ছে।
    এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে পরম স্বত্তি বিরাজ করছে। সচেতন মহলও ইউএনও’র এমন ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। অবৈধ মাটি বাণিজ্যে বন্ধ ও এসব রাস্তা রক্ষায় এলাকার মানুষের প্রশংসায় ভাসছেন ইউএনও খাইরুল ইসলাম।
    স্থানীয়রা জানান, উপজেলার বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) বৈদ্যপুর গ্রামের প্রভাবশালী জাহাঙ্গীর আলম কবরস্থান ভরাটের নামে ফসলী জমির মাটি কেটে বিক্রি করছেন।এদিকে এসব মাটি পরিবহন করতে গিয়ে এলাকার রাস্তা নস্ট ও পরিবেশ দুষণে গ্রামবাসি অতিষ্ঠ হয়ে উঠে।কিন্ত্ত ভয়ে প্রকাশ্যে কেউ তার প্রতিবাদ করতে পারে না। তবে ভেকুঁ দালাল হাসান আলী বলেন, জমির মালিক তাকে বলেছে মুন্ডুমালা পুলিশ ফাঁড়ি ম্যানেজ করা হয়েছে,মাটি কাটতে সমস্যা নাই।
    প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সোমবার গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খাইরুল ইসলাম ভ্রাম্যমান অভিযান চালিয়ে রাস্তা নষ্ট করে অবৈধ মাটি বাণিজ্যে বন্ধ ও ভেঁকুঁ মেশিনের ব্যাটারী জব্দ করেছেন। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খাইরুল ইসলাম বলেন, নীতিমালা অনুসরণ করে পুরাতন পুকুর পুনঃখননে কোনো বাধা নাই, তবে রাস্তা নষ্ট করে বা পরিবেশ ক্ষতি করে মাটি বাণিজ্যের কোনো সুযোগ নাই। তিনি বলেন,জমির শ্রেণী পরিবর্তনেরও কোনো সুযোগ নাই। তিনি বলেন, তার একার পক্ষে এসব বেআইনি কাজ প্রতিরোধ করা দুরুহ, তিনি জনসাধারণকে সচেতন হবার পাশাপাশি এসব বেআইনি কাজ প্রতিরোধে সকলকে সহযোগীতার আহবান জানান।#