Author: desk

  • গৌরনদীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ

    গৌরনদীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ

    কে এম সোহেব জুয়েল ঃ
    গৌরনদীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।

    উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামাল হোসেন বিপ্লবের নিজস্ব অর্থায়নে বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকাল ১০ টায় সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মহান বিজয় দিবসকে সামনে রেখে শহিদদের স্মরনে স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সরিকল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শীতার্তদের মধ্যে  শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

    গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেক দলের আহবায়ক মোঃ কামাল হোসেন বিপ্লবের সভাপতিত্বে জেলা ছাত্রনেতা মোঃ মুহিদুল ইসলাম সুমনের সঞ্চনালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সৈয়দ মোঃ ছরোয়ার হোসেন কামাল এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গৌরনদী উপজেলা সদস্য সচিব শরিফ জহির উদ্দিন স্বাজ্জাদ হান্নান। গৌরনদী উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু। সরিকল ইউনিয়ন বিএনপির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধা

    অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন সরিকল ইউনিয়ন সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আনিসুর রহমান হাওলাদার বিএনপি নেতা মোঃ পান্নু সরদার মোঃ মাকসুদুর রহমান মৃধা, গনঅধিকার পরিষদেরর বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নুরুল আমিন হাওলাদার,ডাক্তার মোঃ কামাল হোসেন, ও সরিকল ইউনিয়নের অন্যতম ছাত্রনেতা মোঃ আলামিন প্রমুখ।

  • ইসলামি বিপ্লব ক্ষমতা দখল নয় – নুরুল ইসলাম বুলবুল

    ইসলামি বিপ্লব ক্ষমতা দখল নয় – নুরুল ইসলাম বুলবুল

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধি

    ইসলামি বিপ্লব মানে শুধু ক্ষমতা দখল নয় বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বুধবার (২৫ শে ডিসেম্বর) সকাল ৯টা মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহিপাড়া একটি মাদরাসা মিলায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলার উদ্বেগে উপজেলা মজলিসে শুরার ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবিরে এ সব কথা বলেন তিনি আরো বলেন প্রতিদিন জামায়াতের কর্মীদের সামাজিক কাজ করতে হবে, সকল দায়িত্বশীলদের নিজেদের মান উন্নয়ন করতে হবে :বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের জামায়াতের ইসলামের নির্বাহী পরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজি। শিক্ষা শিবিরে সকল সাংগঠনিক উপজেলার আমির, মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যগন উপস্থিত ছিলেন।

  • ভালুকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে সকলের সহযোগিতা চাইলেন ইউএনও

    ভালুকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে সকলের সহযোগিতা চাইলেন ইউএনও

    মোঃ আরিফ রববানী ময়মনসিংহ প্রতিনিধি- 
    শিল্প নগরী হিসাবে খ্যাত ময়মনসিংহের ভালুকা উপজেলার শিল্প কারখানা গুলোর স্বাভাবিক কার্যক্রম অব্যহত রাখতে এবং সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত কল্পে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

    মঙ্গলবার (২৪ ডিসেম্বর)  সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ভালুকায় সেনাবাহিনীর দায়িত্ব প্রাপ্ত কমান্ডার মেজর নোমান মুন্সী, উপস্থিত ছিলেন মেজর মনযুর উল করিম, কলকারখানার উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ,  ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি ফখরুজ্জামান জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন  অফিসার আতিকুর রহমান, মডেল থানার পরিদর্শক তদন্ত হুমায়ুন কবির সহ বিভিন্ন করখানার কর্মকর্তা বৃন্দ।

    এসময় উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন-আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসন কাজ করছে। তারপরও কিছু ঘটানো হচ্ছে বা করার চেষ্টা করা হচ্ছে, আশা করি সেগুলোও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। অচিরেই সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে। তিনি আরোও বলেন- ভালুকায় অবস্থিত শিল্প কারখানায় চাঁদাবাজি বন্ধ করাসহ জনজীবন স্বাভাবিক করে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। ধীরে ধীরে ভালুকা উপজেলার গ্রামগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

    এসময় শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে উপজেলার পাশাপাশি সরকারি স্থাপনা ও ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগীতাও প্রত্যাশা করেন তিনি।

  • উৎপাদন মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের দাবিতে সুজানগরে কৃষকদের মানববন্ধন

    উৎপাদন মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের দাবিতে সুজানগরে কৃষকদের মানববন্ধন

    এম এ আলিম রিপন,সুজানগরঃ বর্তমানে নতুন মুড়িকাটা পেঁয়াজ উৎপাদন মৌসুম শুরু হওয়ায় কৃষকরা পেঁয়াজ তুলতে শুরু করেছেন। কিন্তু ব্যবসায়ীরা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করায় ন্যায্য দাম না পেয়ে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে সুজানগরের  পেঁয়াজ চাষীরা। মৌসুমের এই সময়ে পেঁয়াজের আমদানি বন্ধ করার দাবি তুলেছেন তারা। বুধবার বিকাল ৪টায় পাবনার সুজানগর পৌর বাজারে স্থানীয় কৃষকদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে কৃষকরা সরকারের কাছে এ দাবি করেন। মানবন্ধনে দাবি করা হয়, পেঁয়াজের দাম বেশি হওয়ায় কৃষকরা এ বছর বেশি আবাদ করেছেন। কৃষকরা যখন পেঁয়াজ তুলতে শুরু করেছেন, ঠিক তখনই বিদেশ থেকে কম দামে এ কৃষি পণ্য আমদানি করা হচ্ছে। এতে বাজারে বর্তমানে পেঁয়াজের দাম নেমেছে ১০০০ থেকে ১২০০ টাকা মণে। অথচ এই পেঁয়াজ উৎপাদনে কৃষকের বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা।  প্রতি বিঘাতে পেঁয়াজ উৎপাদনে যে টাকা খরচ হয়েছে এবং বর্তমানে তারা যে দামে পেঁয়াজ বিক্রি করছেন তাদের এক বিঘা পেঁয়াজে লোকসান হচ্ছে প্রায় ৫০ হাজার টাকা। কৃষকদের পক্ষ থেকে মো. ফজলে রাব্বি তার বক্তব্যে বলেন, ‘কৃষক ভালো দামের আশায় বেশি করে পেঁয়াজ চাষ করেছেন। কিন্তু এখন ফল হচ্ছে উল্টো। কৃষকরা ৩০ টাকা কেজি দরেও পেঁয়াজ বিক্রি করতে পারছে না। কারণ কম দামে বিদেশ পেঁয়াজ আমদানি করা হচ্ছে। চর সুজানগর গ্রামের হাসেন প্রামানিক নামে অপর এক কৃষক বলেন, বেশি পেঁয়াজ চাষ করে কৃষক যখন দাম পাবেন না, তখন তারা নিরুৎসাহিত হবেন। তাই অন্তত মৌসুমের এ সময়ে পেঁয়াজ আমদানি না করতে অনুরোধ জানাচ্ছি সরকারের কাছে। এতে কৃষকরা বঁাচবে। পরের বছর কৃষকরা আবারও পেঁয়াজ চাষ করতে উৎসাহিত হবে। কৃষক জামাল হোসেন প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে বলেন, পেঁয়াজ চাষিদের ক্ষতির মুখ থেকে রক্ষা করতে অন্তত পেঁয়াজের মৌসুমে যেন কোনো পেঁয়াজ আমদানি না করা হয়। সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম বলেন, দেশের উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনকারী এবং দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী পাবনার সুজানগর উপজেলা। এই উপজেলায়  এবারে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে সাড়ে ১৫’শ ৭০ হেক্টর জমিতে । প্রতি বিঘা জমি থেকে ৪০ থেকে ৫০ মণ পর্যন্ত পেঁয়াজ এবারে ঘরে তুলছে। এছাড়া কৃষকেরা বর্তমানে তাদের জমিতে দানা পেঁয়াজ রোপণ করতে শুরু করেছেন। এবং এ উপজেলায় দানা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার সাতশত হেক্টর জমিতে। 

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরের শীতার্তরা পেল ইসলামী ছাত্র শিবিরের শীতবস্ত্র 

    সুজানগরের শীতার্তরা পেল ইসলামী ছাত্র শিবিরের শীতবস্ত্র 

     এম এ আলিম রিপনঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচির উদ্বোধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুজানগর উপজেলা শাখা। বুধবার (২৫ ডিসেম্বর) এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল মমিনের সভাপতিত্বে ও সেক্রেটারী সাগর আহমেদ এর সঞ্চালনায়  শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মুন্নাফ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলমী সুজানগর পৌর শাখার আমীর রফিকুল ইসলাম। অন্যদের মাঝে জামায়াত নেতা সাইদুর রহমান,ইসলামী ছাত্র শিবির সুজানগর উপজেলা শাখার অর্থ সম্পাদক হাফেজ সোয়াইব আহম্মেদ, সাহিত্য সম্পাদক হোসাইন আলী, সুজানগর পৌর শাখার সভাপতি নাসিম হোসেন,এন এ কলেজ শাখার সভাপতি ইয়াছিন মাহমুদ, ভায়না ইউনিয়ন শাখার সভাপতি সভাপতি হাফেজ তানভির হোসেন,সাতবাড়িয়া ডিগ্রি শাখার সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।উদ্বোধনী দিনে শীতবস্ত্র উপহার বিতরণকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মুন্নাফ হোসাইন বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সর্বদা ছাত্রকল্যাণমূলক এবং জনকল্যাণমুখী কাজের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজনে শীতবস্ত্র উপহার কর্মসূচি পালন করা হচ্ছে। বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলমী সুজানগর পৌর শাখার  আমীর রফিকুল ইসলাম জানান,  মহানবী (সা.) বলেন, যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে, পরকালে আল্লাহ তার শত প্রয়োজন পূরণ করে দেবেন এবং বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর  মতো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরও সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল মমিন বলেন, সুজানগর উপজেলার অসহায় দরিদ্র মানুষেরা যাতে শীতে কষ্ট না করে আমরা আমাদের জায়গা থেকে তাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করব, ইনশাআল্লাহ। আমাদের সবার উচিত সামথের্যর আলোকে শীতার্ত মানুষের পাশে দঁাড়ানো।  উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারী সাগর আহমেদ বলেন, ধাপে ধাপে অসহায়-দুস্থ শিক্ষার্থীদের তালিকা করে  প্রত্যেককে শীতবস্ত্র উপহার দেওয়া হবে । 

    এম এ আলিম রিপন
    সুজানগর পাবনা।

  • তারেক রহমান নির্দেশে মিরপুরে শীত বস্ত্র বিতরণ- সাজ্জাদুল মিরাজ

    তারেক রহমান নির্দেশে মিরপুরে শীত বস্ত্র বিতরণ- সাজ্জাদুল মিরাজ

    সুমন খান:

    রাজধানী মিরপুর কাফরুল থানার শহিদ মিনার মাঠে , অসহায় হতদরিদ্রের মাঝে ,এবং এলাকার নিম্ন আয়ের শত শত নারী পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
    গতকাল ২৫ শে ডিসেম্বর ২০২৪ রোজ বুধবার দুপুর ২টার দিকে । ৩ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম করেছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মীবৃন্দ। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাজ্জাদুল মিরাজ সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর যুবদল,
    বক্তব্যে বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় মানুষের পাশে দাঁড়ানোই বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য । নির্দেশনা বাস্তবায়নে শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে কাজ করছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মিরপুর কাফরুল থানার সর্বাধিক নিম্ন আয়ের নারী পুরুষ শীত বস্ত্র পাবে। তিনি আরো বক্তব্য বলেন সাধারণ মানুষের সাথে আমার দলের কথা প্রচার করেছি,বিএনপি প্রতিটি নেতাকর্মীর সাথে আমার আত্মার সম্পর্ক।সেই ধারাবাহিকতা বজায় রাখতে এ বছরও এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। তারেক রহমান দেশের সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক। অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে বিএনপি সবসময়ই মানবিক কাজ করেছেন।সভাপতিত্বে করেন,
    মোঃ হাফিজুল ইসলাম বাবু- সদস্য সচিব কাফরুল থানা যুবদল,
    তিনি তার বক্তব্যই বলেন,
    অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।
    এই সময় উপস্থিত ছিলেন,
    মোঃ শাহীন মান-নিঃ যুগ্ম আহ্বায়ক কাঁফরুল থানা যুবদল,মহিরুল আলম রাশেদ- কাফরুল থানা যুবদল,কামরুল ইসলাম- সাবেক সদস্য চাকা মহাঃ উঃ যুবদল,
    হাজী সাইফুল ইসলাম সিঃ সহ সভাপতি ৪ নং ভয়র্ডি বি. এন.গি,
    মজলুর রশীদ বাবুল- যুগ্ম শেষ সাধাঃ সঃ ৪ নং ভয়ার্ত বিএনপি,
    তহিতুল ইসলাম তাজ-সাবেক ছাত্রনেতা ৪নং ওয়ার্ড ছাত্রদল,
    আশরাফুল হোসেন মামুন- সাবেক সদস্য সচিব চাঃ মঃ পশ্চিম,
    রন্ধন আহমেদ- সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চা: মঃ পশ্চিম ছাত্রদল ,
    এডভোকেট মাহাদী হাসান- সাবেক আইন বিষয়ক সম্পাদক পশ্চিম ছাত্রদল, হাবিবুর রহমান বাগানবাড়ি, সকল অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ হয়ে সকলের মাঝে কম্বল ও বিতরণ করেন।

  • কোনো কর্মকর্তা-কর্মচারী জনগণকে হেনস্থা সময় ক্ষেপন ঘুষ-দুর্নীতির সাথে জড়িত হলেই ব্যবস্থা-আসিফ মাহমুদ

    কোনো কর্মকর্তা-কর্মচারী জনগণকে হেনস্থা সময় ক্ষেপন ঘুষ-দুর্নীতির সাথে জড়িত হলেই ব্যবস্থা-আসিফ মাহমুদ

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধিঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন- জনগণকে আপনাদের কাজের ক্ষেত্রে কোন প্রকার হেনস্থা কিংবা কালক্ষেপন, সময় ক্ষেপন, ঘুষ-দুর্নীতি এধরণের কোনো কিছুর সঙ্গে জড়িত হবেন না এবং তেঁতুলিয়া বাসীর কাছে আহবান থাকবে কোন সরকারি-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী এ ধরণের কোন আবদার করে, ঘুষ চাই কিংবা দুর্নীতির সাথে জড়িত আছে বলে আপনারা দেখেন তাহলে অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন আমরা যথাযথ ব্যবস্থা নিব। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

    তিনি বলেন, আমরা জুলাই গণঅভ্যুর্থানের সময় এবং তার পরবর্তীতে বিভিন্ন সময়ে আমাদের স্লোগানে আসতো টেকনাফ থেকে তেঁতুলিয়া। এই স্লোগান দেওয়ার জন্য তেঁতুলিয়াকে সবাই চিনে। আজকে আসার সুযোগ হলো দেখার সুযোগ হলো তাই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করে বিজয়ের মাসে মহান মুক্তিযোদ্ধের শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে। জুলাই গণঅভ্যুর্থানে শহীদ এবং আহতরা তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পাচ্ছি। আমরা দীর্ঘ ফ্যাসিবাদ সরকার থেকে মুক্তি পেয়েছি, তাদের শ্রদ্ধ্যাভরে স্মরণ করছি। আমি উত্তর বঙ্গে এসেছি উত্তর বঙ্গের প্রায় ১২টি জেলায় ২২টি উপজেলায় আমি পরিদর্শন করবো। শুধু মাত্র একটি বিশেষ কারণে আপনারা জানেন বিগত সময়ে উন্নয়ন কর্যক্রমের ক্ষেত্রে উত্তর বঙ্গ অবহেলিত হয়েছে ও বঞ্জিত হয়ে আসছে। আমি নিজেই সরেজমিনে তাই পরিদর্শন করতে চেয়েছি, আপনাদের কথাগুলো শুনতে চেয়েছি এবং আপনাদের দাবিগুলো জানতে চেয়েছি। স্থানীয় অবকাঠামোগত উন্নয়নে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উত্তরবঙ্গের প্রতিটি মন্ত্রণালয় এবং বৈষম্য হয়েছে সেটা নিয়ে সরেজমিনে কাজ করবে। আপনাদের যে অবকাঠামো উন্নয়ন প্রয়োজন সেগুলো বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কাজ করবে। এখানে তেঁতুলিয়া উপজেলা এবং পঞ্চগড় সদর উপজেলার কর্মকর্তাবৃন্দ আছেন আপনাদের প্রতি আহবান থাকবে নাগরিক সেবাকে অগ্রাধীকার দিয়ে আপনারা কাজ করবেন।

    বিশেষ অতিথির বক্তব্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘তেঁতুলিয়ার একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে স্থলবন্দর। আমরা যখন খোঁজ নিয়ে দেখি ওই স্থল বন্দরের ইজারা কর্মকর্তা-কর্মচারী সেগুলো সব খুলনা বিভাগ থেকে আসা। স্থলবন্দর হওয়ার সময় যত লোকের এখানে কর্মসংস্থান হওয়ার কথা ছিল, সেটা না হয়ে কিছু মানুষ সিন্ডিকেট করে সকল মানুষকে জিম্মি করেছে। যেখানে আমরা অন্যায় দেখবো, সিন্ডিকেট দেখবো, চাঁদাবাজি দেখবো, ধীরে ধীরে আমরা সেগুলো উপড়ে ফেলবো। আমরা ঐক্যবদ্ধ যদি থাকি তাহলে স্থলবন্দর বলি, নিয়োগ বাণিজ্য বলি কোনটাই আমরা হতে দেবো না।’

    উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার এস.এম শফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, তিরনইহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসাইন প্রমূখ বক্তব্য রাখেন।

    জানা যায়, উপজেলার অসহায় দুঃস্থ দুই হাজার ৬ জন ব্যক্তিকে একটি করে কম্বল, শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ সহ বাইসাইকেল বিতরণ করা হয়। এর আগে উপদেষ্টা সকালে হেলিকপ্টার যোগে আটোয়ারী উপজেলায় দুই হাজার ব্যক্তিকে কম্বল বিতরণ করেছেন।

    তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান এর সঞ্চালনায় ১৮ বর্ডার গার্ড বিজিবির সিও, স্থানীয় জনপ্রতিনিধিসহ শিক্ষক-শিক্ষার্থী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

    নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ফেরদৌস মোল্যা (২৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ফেরদৌস মোল্যা (২৪) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন দেবী গ্রামের মোঃ পিয়ার মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গতকাল নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ৪ নং নোয়াগ্রাম ইউনিয়নের দেবী সাকিনস্থ পশ্চিমপাড়া জামে মসজিদের পাশে ব্রিজের উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ রাজু আহমেদ ও এএসআই (নিঃ) মোঃ ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ফেরদৌস মোল্যা (২৪) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

  • পুঠিয়া-দূর্গাপুরের সাবেক সাংসদ ডা. মনসুর রহমানের বিরুদ্ধে মামলা

    পুঠিয়া-দূর্গাপুরের সাবেক সাংসদ ডা. মনসুর রহমানের বিরুদ্ধে মামলা

    পুঠিয়া, (রাজশাহী) প্রতিনিধিঃ

     রাজশাহী–৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ডা. মনসুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।

    মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুদকের সমম্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মাইনউদ্দিন ডা. মো. মনসুরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

    মামলার এজাহারে বলা হয়, আসামির নামে ৩ কোটি ৬০ লাখ ৩৪ হাজার ৪৯২  টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার নামীয় ৩টি ব্যাংক হিসাবে মোট ২৭টি জমা ভাউচারের মাধ্যমে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ১০ লাখ বা ততোধিক টাকা করে মোট ৬ কোটি ১০ লাখ টাকা জমা ও পরে স্থানান্তর ও হস্তান্তর করেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।

    দুদক রাজশাহীর সহকারী পরিচালক মাইনউদ্দিন জানান, প্রাথমিক তদন্তে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    মাজেদুর রহমান ( মাজদার)
    পুঠিয়া, রাজশাহী। 

  • আজ খ্রীস্টধর্মালম্বীদের মহা উৎসব শুভ বড়দিন পালন

    আজ খ্রীস্টধর্মালম্বীদের মহা উৎসব শুভ বড়দিন পালন

    বান্দরবান( থানচি) প্রতিনিধি : মথি ত্রিপুরা।

    আজ খ্রীষ্টধর্মাবলম্বীদের নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে রুমা উপজেলা দুর্গম এলাকায়  ‘রামদু পাড়া স্হানীয় ব্যাপ্টিস্ট চার্চের ‘ যীশু খ্রিস্টের জন্মদিন স্মরণে শুভ বড়দিন পালন করা হয়।
    এদিন যীশু খ্রীষ্ট জন্মদিন  উপলক্ষ্যে সকাল থেকেই খ্রিষ্টান ধর্মালম্বী শিশু-যুব/যুবতী  ও বৃদ্ধ  পুরুষ মহিলা  সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের সুখের জন্য বিশেষ প্রার্থনা করেন খ্রীষ্টবিস্বাসীরা । প্রার্থনায় আত্মশুদ্ধি মধ্য দিয়ে নতুন বছরের সুখ শান্তির  জীবনযাপন চলারপথ  প্রত্যাশা করেন।

    বুধবার (২৫ ডিসেম্বর) সকাল১০:০১ মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে যার যার গীর্জায় প্রতিষ্ঠান খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

    বড়দিন উপলক্ষে(২৪ ডিসেম্বর)  সন্ধ্যায় ৭:০০ ঘটিকায় সময়ের রামদু পাড়া ব্যাপ্টিস্ট চার্চের প্রার্থনার মধ্যে দিয়ে বড়দিন আয়োজন উদ্বোধন  করা হয়।
    আরও জানা যায় বান্দরবান জেলায় উপজেলা   ত্রিপুরা,বম, খিয়াং, খুমি, লুসাই, ম্রোসহ খ্রিস্টান ধর্মাবলম্বীরা ধর্মীয় অন্যতম মহাউৎসব শুভ  বড়দিন  উদযাপন করছেন। ওই সময় গির্জায়  বড়দিনে ধর্মীয় গান পরিবেশনা করা হয়। গানের গানে সুরে সুরে নেচে নেচে তালে তালে  মেতে উঠেন এবং নিজেদের ঐতিহ্যে পোশাক পরিধান  পড়ে খ্রিষ্টান বিশ্বাসী  ধর্মাবলম্বীরা। এদিনে জেরুজালেম বেথলেহেম শহরে এক গোয়াল ঘরে  কুমারী মাতা মেরির গর্ভে জন্ম হয় খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। এরপর থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রতিবছরের ২৫ শে ডিসেম্বরকে শুভ বড়দিন হিসেবে পালন করে আসছে।

    সকাল থেকে বান্দরবান জেলা রুমা উপজেলা দুর্গম এলাকায় রামদু পাড়া স্হানীয় ব্যাপ্টিস্ট  গীর্জায় সমবেত প্রার্থনা শেষে সকলে মিলে পরিবেশন করেন যীশুর আরাধনায় সমবেত সংগীতানুষ্ঠান। এসময় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা সমবেত সংগীতের মধ্য দিয়ে যীশুর বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। ওই সময় প্রার্থনা ও প্রচার বক্তা ছিলেন , যোগেশ ত্রিপুরা,  রামদু পাড়া স্হানীয় ব্যাপ্টিস্ট চার্চ।

    এদিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভবড়দিন উপলক্ষে জেলার ৭টি উপজেলার প্রতিটি দুর্গম এলাকায় পাড়ায় পাড়ায়  গীর্জায় নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।