Author: desk

  • নড়াইলে মুরগি বোঝায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘ-র্ষে দয়াল দাস নিহ-ত

    নড়াইলে মুরগি বোঝায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘ-র্ষে দয়াল দাস নিহ-ত

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক দয়াল দাস নিহত।
    নড়াইলে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
    সড়ক দুর্ঘটনায় পতিত পিকআপ ও ট্রাক, নিহত দয়াল দাস। নড়াইল সদর উপজেলায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দয়াল দাস (২৭) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক আশিকুর ও তার সহকারী আরিফ গুরুতর আহত হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
    তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
    নিহত দয়াল দাস যশোর জেলার কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামের নারান দাসের ছেলে। আহত ট্রাকচালক আশিকুর নড়াইল সদর উপজেলার দারিয়াপুর গ্রামের বাসিন্দা ও সহকারী আরিফ মোল্যা একই উপজেলার মুলদাইড় গ্রামের বাসিন্দা।
    পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে নড়াইল সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় যশোরগামী মুরগিবহনকারী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় পিকআপের চালক দয়াল দাসকে নড়াইল সদর হাসপাতেলে নেয়ার পথে মারা যান। অপর দিকে ট্রাকের চালক আশিকুর ও তার সহকারী আরিফ গুরুতর আহত হন। পরে ট্রাক চালক ও তার সহকারীকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার পরামর্শ দেন। পরে ট্রাক চালককে ঢাকায় ও চালকের সহকারীকে খুলনায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
    এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

  • চলতি মাসের মধ্যে সংস্কার কমিটির রিপোর্ট জমা- উপদেষ্টা আদিলুর

    চলতি মাসের মধ্যে সংস্কার কমিটির রিপোর্ট জমা- উপদেষ্টা আদিলুর

    লিটন মাহমুদ,
    মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
    চলতি মাসের মধ্যে সংস্কার কমিটির রিপোর্ট জমা দেওয়ার পর সব রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার শিগগির সুনির্দিষ্ট নির্বাচনি টাইম ফ্রেম দেবে বলে জানিয়েছেন গৃহায়ণ গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

    সোমবার (৬ জানুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। এদিন প্রায় ৬৬ লাখ টাকা ব্যয়ে মুন্সিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাথে জেলা ও দায়রা জজ আদালত ভবনের জুলাই স্মৃতি সংযোগ করিডোর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে শহীদ পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা।
    উপদেষ্টা আদিলুর রহমান জানান, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য টাইম ফ্রেম ঘোষণা করেছেন। সেই অনুযায়ী চলতি মাসের মধ্যে সংস্কার কমিটির রিপোর্ট জমা দেওয়া হবে। তিনি জানান, সংস্কার কমিটিগুলোর প্রতিবেদন পাওয়ার পরে যত দ্রুত সম্ভব দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তীকালীন সরকার।

    এর আগে তিনি জুলাই স্মৃতি সংযোগ করিডোর নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে স্থানীয় আইনজীবীদের সাথে নিয়ে শহীদদের স্মরণে আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

    এতে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আল সরকার, সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী শামীম আক্তার, অ্যাডভোকেট আব্দুল হালিম, অ্যাডভোকেট তোতা মিয়া ও শহর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেনসহ অন্যান্য আইনজীবীরা।

    প্রসঙ্গত, আদালত ভবনের জুলাই স্মৃতি সংযোগ করিডোরটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জের শহীদ রিয়াজুল ফরাজী, শহীদ ফরিদ শেখ, মো. সজল মোল্লা, মানিক মিয়া শারিক চৌধুরী ও শহীদ ডিপজল সরদারের স্মৃতিচিহ্ন হিসেবে ইতিহাস বহন করবে।

  • নাগেশ্বরীতে ডাব্লুএফপির গ্রামীণ সড়ক তৈরির কাজে নানা অনিয়ম

    নাগেশ্বরীতে ডাব্লুএফপির গ্রামীণ সড়ক তৈরির কাজে নানা অনিয়ম

    এম এস সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে কচাকাটা, নুনখাওয়া ও বামনডাঙ্গা ইউনিয়নের চরাঞ্চলে গ্রামীণ কাঁচা রাস্তা তৈরি নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। আগামী বন্যায় এসব কাঁচা রাস্তা প্রবল পানির স্রোতে গুড়িয়ে বিলীন হয়ে যায়ে ফলে জনগণের বাড়বে আরও অনেক ভোগান্তি।

    সরেজমিনে গিয়ে জানা গেছে, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লুএফপি) অর্থায়নে ও আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রাম তত্ত্বাবধায়নে কচাকাটা, নুনখাওয়া ও বামনডাঙ্গা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যানগণ নীতিমালা আমান্য করে নদীর পাড় ঘেঁষে নিভৃত চরাঞ্চলে তিনটি কাঁচা রাস্তা দ্রুত তৈরি করেছে ও রাস্তা সংলগ্ন ড্রেজার মেশিন দিয়ে বালু মাটি উত্তোলন করে সেখানে রাস্তা তৈরী করেছে এবং লোক দেখানো ভেকু মেশিন দিয়ে কাঁচা রাস্তার কিছু অংশের দুই ধারে বালু মাটি দিয়ে দ্রুত শেষ করেন। এদিকে রাস্তার উপরে মানুষের চলাচলে রাস্তার ভরাট বালু পার্শ্বের গর্তে পড়ে যাচ্ছে। রাস্তার স্লোপ না দিয়ে খাড়া রাস্তা তৈরী করে রাস্তার বালুর উপরে হাফ ইঞ্চি মাটির প্রলেপ দেয়াসহ রাস্তা রক্ষার্থে জিও ব্যাগে মাটি মিশ্রিত বালু ভরাট করে রাস্তার পাড়ে বসাচ্ছেন অদক্ষ শ্রমিক। জনগণের অবগত স্বার্থে রাস্তার কাজের তথ্য বিতরনীর সাইনবোর্ড দেয়া হলেও প্রকল্প সভাপতিরা সাইনবোর্ড সড়িয়ে ফেলেন। কচাকাটা ইউনিয়নের গঙ্গাধর নদী সংলগ্ন ধনিরামপুর, নুনখাওয়া ইউনিয়নের গঙ্গাধর নদী সংলগ্ন মাঝেরচর-কাপনা ও বামনডাঙ্গা ইউনিয়নের দুধকুমার নদী সংলগ্ন চরাঞ্চল আনন্দবাজার থেকে কুড়ারপাড়ের কাঁচা রাস্তা আসছে বন্যায় নদীগর্ভে বিলীনের আশঙ্কা। চরাঞ্চলবাসীর অভিযোগ কাজে ব্যাপক অনিয়ম ও আগামী বন্যায় রাস্তা ভেঙে নিচের গর্ত ভরাট হবে এবং চরাঞ্চলের মানুষ অনেক ক্ষতিগ্রস্থ হবেন। মৃলত ইউনিয়ন চেয়ারম্যান, আরডিআরএস ও ডাব্লুএফপির কর্মকর্তারা যোগসাজশ করে তাদের স্বার্থ রক্ষা করে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের নামে চরাঞ্চল মানুষের জীবন যাত্রায় দুর্ভোগ বাড়ানোর অভিযোগ তাদের। প্রজেক্ট: নুনখাওয়ার চর কাপনা বাজার থেকে ৭নং ওয়ার্ডের আতাউরের দোকান পর্যন্ত ২হাজার ৬৪০মিটার বরাদ্দ ৮৯লাখ ৬৭হাজার ৮৫৩টাকা এবং কচাকাটা ইউনিয়নের ধনিরামপুর ও জালিরচরে দুই-স্থানে ১হাজার ৫০০মিটার বরাদ্দ প্রায় ৫৮লাখ এবং বামনডাঙ্গার আনন্দবাজার থেকে কুড়ারপাড় পর্যন্ত ২হাজার ৫০০মিটার কাঁচা রাস্তা তৈরীর বরাদ্দ প্রায় ১কোটি ১১লাখ টাকা।

    স্থানীয় স্বপন চন্দ্র, মোসলেম উদ্দিন, মফিজুল ইসলাম, রহমতুল্লাহ, জালাল উদ্দিন, জামেনি কান্ত সরকার, নুর ইসলাম, মাইদুল, রফিকুল ইসলাম, আনিছুর রহমানসহ অনেকে অভিযোগ করে বলেন, ভাঙন প্রবল নদী সংলগ্ন ডাব্লুএফপির কাঁচা রাস্তা তৈরি করেছে। রাস্তা সংলগ্ন ড্রেজার মেশিন দিয়ে বালু ভরাট করে এবং কিছু স্থানে বাচ্ছা ভেকু মেশিন দিয়ে বালু তুলে সেখানে রাস্তা কাজ দ্রুত শেষ করেন। বন্যা এলে শতভাগ সত্য এই রাস্তা ভেঙে শেষ হবে। চরাঞ্চলের দুর্ভোগ আরও বাড়বে।

    আরডিআরএস বাংলাদেশ নাগেশ্বরীর ইঞ্জিনিয়ার শাহাদত জামান, ডাব্লুএফপির কাঁচা রাস্তা তৈরি করেছে রাস্তা সংলগ্ন ড্রেজার মেশিন দিয়ে বালু ভরাট ও জিও ব্যাগে মাটি মিশ্রিত বালু ভরাটের সত্যতা স্বীকার করে বলেন, আওয়ামীলীগ ও জাতীয়পার্টির দলের ইউনিয়ন চেয়ারম্যান বিধায় যেমনে হোক রাস্তা তৈরী দ্রুত শেষ করা হয়েছে। অনুগ্রহ করে সংবাদ করবেন না। প্রজেক্ট চেয়ারম্যানদের বলেছি স্বাক্ষাত করেন।

    কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন মন্ডল বলেন, আপনারা সাংবাদিক হয়েছেন তো কি? আমাকে না জানিয়ে প্রজেক্টে আসাটা ঠিকা করেন নাই। আরডিআরএসের সাথে সন্ময়ন করে রাস্তার কাজ করেছি। একটু অনিয়ম হয়েছে। যা মনে চায় লেখেন। নুনখাওয়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, রাস্তার কাজের নিউজ করা যাবে না। সকল রাজনৈতিক দলের নেতা-কর্মীরা মিলে কাজ করছি। বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান রনি বলেন, আমি স্বাক্ষাত করবো। নিউজের প্রয়োজন নেই।

    বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লুএফপি) রংপুর বিভাগের প্রধান বিধিকা বিশ্বাস বলেন, চরাঞ্চলের ৩টি প্রজেক্টের কাজ শতভাগ শেষ করার পরে ফাইনাল বিল দেয়া হবে। অভিযোগ পেলাম তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। অনিয়মের কোন সুযোগ নেই।

    নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, অভিযোগ শুনলাম তদন্ত সাপেক্ষে অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে।

  • প্যারেন্টস ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

    প্যারেন্টস ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

    আমিরুল ইসলাম কবির,
    স্টাফ রিপোর্টারঃ

    মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য,এই প্রতিপাদ্যকে সামনে রেখে “প্যারেন্টস ফাউন্ডেশন” এর উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সোমবার বিকেলে মেরীরহাট সংলগ্ন দিগদাড়ী গ্রামের বাসিন্দা মো. আজিজ শেখ এর বাড়ি থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা।

    এ শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,সাবেক অধ্যক্ষ ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

    শীতবস্ত্র বিতরণের পূর্বে স্বাগত বক্তব্য রাখেন,প্যারেন্টস ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ক্যাপ্টেন সাঈদ খান।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অবসর প্রাপ্ত শিক্ষক শফিউল ইসলাম।

    এসময় উপস্থিত ছিলেন,পীরগঞ্জ মহাবিদ্যালয়ের প্রভাষক নিউ আদর্শ জেনারেল হসপিটাল ধাপ রংপুরের নির্বাহী পরিচালক মো. আব্দুল মান্নান তালিব,পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম,ব্যবসায়ী মো. শফিউল ইসলাম, প্যারেন্টস ফাউন্ডেশন এর উপদেষ্টা ও নির্বাহী পরিচালক ক্যাপ্টেন সাঈদ খান এর বাবা মো. আব্দুল আজিজ।

    এসময় আয়োজকবৃন্দ দু’শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

    এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উক্ত ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধা বঞ্চিত অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ও ওষুধ পত্র বিতরণ করেন।।

  • নববর্ষের উপলক্ষে ৩৮বিজিবি’র অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা

    নববর্ষের উপলক্ষে ৩৮বিজিবি’র অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা

    থানচি (বান্দরবান) প্রতিনিধি।

    নববর্ষের উপলক্ষে বান্দরবানের থানচিতে অসহায় মানুষের মাঝে বিজিবি’র আয়োজনে মানবিক সহায়তা প্রদান করেছে।

    সোমবার দুপুরে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অন্তর্ভুক্ত কমলা বাগান পাড়া, ডাকছৈ পাড়া, মনাই পাড়া, মুসলিম পাড়া ও হিন্দু পাড়ার প্রতিবন্ধী, বয়স্ক ও অসহায় মানুষের মাঝে নববর্ষের উপলক্ষে বিজিবি’র পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়।

    বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) জোন অধিনায়ক ও পরিচালক, লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন পিএসসি এসি, উপস্থিতিতে দেড়শতাধিক প্রতিবন্ধী, বয়স্ক ও অসহায় মানুষের মাঝে কম্বল ও চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, বলিপাড়া ব্যাটালিয়ন(৩৮ বিজিবি) সহকারী পরিচালক, মুন্সী এমদাদু্র রহমান, ৩৬১নং থাইক্ষ্যং মৌজার হেডম্যান মংপ্রু মারমা, অন্যান্য পাড়ার কারবারি ও বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) দায়িত্ব পালনকারী কর্মকর্তাবৃন্দ।

    জোন অধিনায়ক ও পরিচালক পাড়ার পরিদর্শন কালে বয়স্ক, প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশাপাশি কোমলমতি শিশুদের ভালমন্দ খোঁজখবর নেন। তিনি শান্তি সম্প্রীতি উন্নয়নের অংশীদার হয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অসহায় মানুষের পাশে আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও সবসময়ই পাছে থাকার আশ্বাস দেন।

  • ঠাকুরগাঁও সদর উপজেলা ইউএনও’র সাথে রুহিয়া থানা প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

    ঠাকুরগাঁও সদর উপজেলা ইউএনও’র সাথে রুহিয়া থানা প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

    মো:মনসুর আলী,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
    ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের আমন্ত্রনে ৬ জানুয়ারি সকালে রুহিয়া থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সকল সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

    এই সময় উপস্থিত ছিলেন, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল, সহ-সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সহ-সাধারন সম্পাদক আলমগীর হোসেন, কোষাধক্ষ্য মোস্তাফিজুর রহমান আকাশ, কার্যনির্বাহী সদস্য আমিনুল হক, সদস্য মাসুদ হাসান , রুবেল রানা, আল মনসুর, আলহাজ্ব ইব্রাহিম জামান প্রমূখ।

    সৌজন্য সাক্ষাৎকালে ইউএনও খাইরুল ইসলাম কমিটির সকল সদস্যগণকে অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহায়তা প্রদানের আশ্বাস দেন। তিনি আরও বলেন আপনারা সংবাদ কর্মীগণ দেশ ও জাতির দর্পণ আপনাদের মাধ্যমে আমরা দেশের এবং বিদেশের খবর পাই সাথে সাথে আপনাদের লিখনীর মাধ্যমে আমরা আমাদের ভূল ভ্রান্তি খুঁজে পাই। আমি আশা করি আপনারা দেশ ও জাতির কল্যানে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন।

  • সাম্য ও মানবিক দেশ গড়ার প্রত্যয় নিয়ে সুজানগরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    সাম্য ও মানবিক দেশ গড়ার প্রত্যয় নিয়ে সুজানগরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

     এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষা,ঐক্য প্রগতির পতাকাবাহী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সুজানগর উপজেলা  ও পৌর ছাত্রদলের ব্যানারে শহরে  ঘোড়ার গাড়ী,ব্যান্ডপার্টি বাজিয়ে নানা রং-বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে  পৌর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুজানগর উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক আলম মন্ডলের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী ছাত্রদল নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ শাখার আহ্বায়ক শাকিল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন  সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা।  সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মজিবর খঁান, বিএনপি নেতা আব্দুল বাতেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা,পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিকুর রহমান,পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার মোল্লা, বিএনপি নেতা রুহুল খান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম,  যুবনেতা আনোয়ার হোসেন, এন এ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুবনেতা মানিক খান, ওবায়দুল্লাহ সুমন, ছাত্রনেতা সিয়াম আহমেদ, রুদ্র হাসান, নাইম ফকির, শাকিল মাহমুদ, স্বাধীন খান, তানভির তারেক, আসাদুজ্জামান আসাদ, খোকন, রাসেল,রিদয়, আজম, রিয়াজ খান,রাজিব,ইমন,রাব্বি খান প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা বলেন,১৯৭৯ সালেল ০১ জানুয়ারী  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশের যেকোনো পরিস্থিতিতে দেশের পাশে থাকতে, গণতন্ত্র রক্ষা করার জন্য, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করার জন্য। স্বৈরাচার শেখ হাসিনার অবৈধ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। সেই ধ্বংসাত্মক অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের সকল ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে, এবং এই  সুজানগরের মাটিতে স্বৈরাচারের দোসরদের আর কোন স্থান দেওয়া হবে না।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগরে গলায় ফঁাস দিয়ে শিশুর আত্মহ-ত্যা

    সুজানগরে গলায় ফঁাস দিয়ে শিশুর আত্মহ-ত্যা

    সুজানগর(পাবনা)প্রতিনিধি: নতুন জামা পড়তে না দেওয়ায়  সুজানগরে সুমাইয়া আক্তার শিমু নামের ০৮ বছরের এক শিশু  ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে  গলায় ফঁাস দিয়ে আত্মহত্যা করেছে।শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে  থানা পুলিশ।নিহত সুমাইয়া আক্তার সেতু উপজেলার দুলাই ইউনিয়নের দুলাই উত্তরপাড়া  এলাকার মো. এনামুল হকের মেয়ে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়া আক্তার সেতুর জন্য তার বাবা একটি নতুন জামা কিনে ঘরের আলমারিতে রেখে দেন। শুক্রবার সকালে নতুন জামাটি সেতু পড়তে চাইলে তার বোনরা পরে পড়তে বলে জামাটি কেড়ে নেয়। পরে বোনদের উপর অভিমান করে  ঘরের আড়ার সঙ্গে  ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত লালবুর রহমান জানান, খবর পেয়ে থানার একটি টিম গিয়ে ঘটনাস্থল থেকে শিশুটির  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    সুজানগরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    এম এ আলিম রিপন ঃ সুজানগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সুজানগর উপজেলা  ও পৌর ছাত্রদলের ব্যানারে শহরে  ব্যান্ডপার্টি বাজিয়ে নানা রং-বেরংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে  পৌর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুজানগর উপজেলা শাখার নেতা শেখ রুবেল এর সভাপতিত্বে ও জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার সদস্য  মেহেদী হাসান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন  সুজানগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বিশ্বাস।  সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য সচিব জসিম বিশ্বাস, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহজাহান শেখ,যুগ্ন আহ্বায়ক রবিউল ইসলাম রবি, বিএনপি ও  সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরে মধ্যে  বঁাশি, জাহিদ বিশ্বাস, হাবিবুর রহমান রব, বাবু খান, জিয়া মল্লিক, ইমরান আলী, রাশেদ, রাজ্জাক, তৌহিদ, তারেক, জয়, বিশাদ, তুহিন, আশিক, আরাফাত, সোহাগ, রকি, শাকিল, সোহাগ, নাজিম, মঙ্গল, মন্টু, পিয়াস, ফজলু, সাওম, সাজ্জাদ, রিদয় মোল্লা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কামাল বিশ্বাস বলেন, গত প্রায় ১৭ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে অনেকেই বাড়ীতে ঘুমাতে পারেনি। মিথ্যা মামলা মাথায় নিয়ে দিনের পর দিন পালিয়ে থাকা ও জেলের অন্ধকারে ঘানি টানতে হয়েছে। এখনো আওয়ামী লীগ ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এসব সকল ষড়যন্ত্র রুখে দিতে বিএনপিসহ সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।  

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৮তম প্রতিষ্ঠা বার্ষিকী।

    সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৮তম প্রতিষ্ঠা বার্ষিকী।

    আনোয়ার হোসেন,

    স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি//

    সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ৪জানুয়ারি শনিবার সকাল দশটায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্ধোধন করা হয়।

    সভার শুরুতে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সদস্য, ব্যাবস্থাপনা পরিশদের সদস্য ও শিক্ষক মন্ডলিদের মধ্যে যারা পরোলক গমন করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নিরাবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ শংকর মিস্ত্রী এর সভাপত্তিতে স্বাগত বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম ফরিদ আহবায় স্বরূপকাঠি পৌর বিএনপি ও স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র , বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার দত্ত, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতিকুল্লাহ হাওলাদার, সাবেক প্রধান শিক্ষক শাহ আলম বাহাদুর, সাবেক প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, সাবেক প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান মানিক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হেমায়েত উদ্দিন, নাছির উদ্দীন তালুকদার যুগ্ম আহবায়ক নেছারাবাদ উপজেলা বিএনপি, প্রতিষ্ঠাতার পরিবারের সদস্য আলমগীর হোসেন, এছাড়া আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ার হোসেন, তুহিন আহসান, বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক মন্ডলি প্রমুখ।

    দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের প্রাত্তন ছাত্র ছাত্রীদের সংগঠন “সোসাইটি ফর স্বরূপকাঠি স্কুল অ্যালামনাই” এর সৌজন্যে পূর্ণমিলনী২০২৪ এর সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. হাবিবুল্লাহ, সহকারী শিক্ষক মরহুম আব্দুল হাই সহ ৫জনকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়, বিদ্যালয়ের সিনিয়র ৭জন শিক্ষার্থী ও ৫জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরিশেষে বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলামের সঞ্চালনায় ও নীলাঞ্জনা ম্যাডামের ব্যাবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।