Author: desk

  • ঘাটাইলে লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি

    ঘাটাইলে লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি

    ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
    টাঙ্গাইলের ঘাটাইলে সাধারন মানুষের কাছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই ঘোষণা পত্রের লিফলেট বিতরণ।

    গতকাল বিজয় ৭১ চত্বর থেকে বাসস্ট্যান্ড দোকানে এবং সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করা হয়।

    এসময় লিফলেট বিতরণে অংশ নেন জাতীয় নাগরিক কমিটি’ র টাঙ্গাইল জেলা প্রতিনিধি মাসুদুর রহমান রাসেল। এসময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নাগরিক কমিটি’র প্রতিনিধি সাইফুল ইসলাম রাজন, দিলোওয়ারা আক্তার, বাইজিদ হাসান, জুয়েল হোসেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রকিবুল ইসলাম রাকিব, সাকিব রহমান, সকাল সিদ্দিকী, আরিফুল, শেখ সাদী, মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে চারঘাট উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের উদ্দ্যেগে উপজেলার ট্রাষ্ট অফিসে চারঘাট উপজেলার ৯৮ টি অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

    প্রচন্দ শীতে গ্রামের দরিদ্র মানুষেরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

    চারঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন বিষয়টি অবগত হওয়ার পর ১০ শে জানুয়ারী উপজেলার ৯৮ টি পরিবার বাছাই করে শীতবস্ত্র দেওয়া হয়েছে।

    এ সময় চারঘাট উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি এজারুল ইসলামের সভাপতিত্বে ও ইকবাল হোসেনের সঞ্চালনায়
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সহকারী সেক্রেটারী ও চারঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ নাজমুল হক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সেক্রেটারী মাওঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা শাখার সহকারী সেক্রেটারী অধ্যাপক আইয়ুব আলী, সহকারী সেক্রেটারী সুফেল রানা, সহকারী সেক্রেটারী তরিকুল ইসলামসহ স্থানীয় চারঘাট উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সদস্যবৃন্দ।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • বাবুগঞ্জে দেশ বিরোধী ষড়যন্ত্র ও গন হত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের দাবিতে বিক্ষোভ

    বাবুগঞ্জে দেশ বিরোধী ষড়যন্ত্র ও গন হত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের দাবিতে বিক্ষোভ

    কে এম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জের দেশ বিরোধী ষড়যন্ত্র ও গন হত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দরা।

    শক্র বার ১০ জানুয়ারি বিকেল ৪ টায় জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা কর্মিরা জমায়েত হয়ে ব্যানারকে সামনে রেখে আগরপুর বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক বিক্ষোভের সাথে প্রদক্ষিন করেন।

    এবং আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় জড় হয়ে বক্তব্য দেন বি এন পির বাবুগঞ্জ থানা কমেটির সাবেক সভাপতি ও ছাত্র নেতা মোঃ ইসরত হোসেন কচি তাল্লুকদার, ও বাবুগঞ্জ থানা শাখার বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও চাঁদপাশা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোঃ শামসুল হক ফকির।

    এ সময় তারা বক্তব্যে বলেন,দেশ বিরোধী ষড়যন্ত্র ও গন হত্যাকারী স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে অতি দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের কাট গোড়ায় দার করিয়ে অতি দ্রুত ফাঁসির কার্যকর করতে হবে।

    এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর নগর ইউনিয়নের সমন্বয়ক মোঃ মোসারফ হোসেন খাঁন,মোঃ শাহীন শরিফ, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ হাবিবুর রহমান রিপন,সাখাওয়াত হোসেন খাঁন,মোঃ সহিদুল ইসলাম প্যাদা, মোঃ জসিমউদ্দিন হাওলাদার , মোঃ মিজানুর রহমান, মোঃ আমিনুল ইসলাম মোল্লা, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ ফরিদ হোসেন প্রমুখ।

  • নোয়াখালী ২ আসনে মনোনয়ন প্রত্যাশী  আবদুল মান্নানের  লিফলেট বিতরন,মিছিল ও পথসভা অনুষ্ঠিত

    নোয়াখালী ২ আসনে মনোনয়ন প্রত্যাশী আবদুল মান্নানের লিফলেট বিতরন,মিছিল ও পথসভা অনুষ্ঠিত

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    নোয়াখালীর সেনবাগে
    বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নানের নেতৃত্বে লিফলেট বিতরন, মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারী শুক্রবার বিকেলে সহস্রাধিক দলীয় নেতাকর্মীকে সাথে নিয়ে উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের ছিলোনীয়া বাজারে উক্ত পথসভা অনুষ্ঠিত হয়। এসময় ছিলোয়ানিয়া বাজারে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ শেষে বাজারের দক্ষিণ প্রান্ত থেকে প্রধান অতিথি, বিএনপি নেতা আবদুল মান্নানের উপস্থিতিতে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ৫নং অর্জুনতলা ইউনিয়ন পরিষদ মাঠে এসে ইউনিয়ন বিএনপি নেতা ভাসানীর সভাপতিত্বে পথ সভা অনুষ্ঠিত হয়।এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন বাবলু, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাইফুল্যাহ মাসুদ।এসময় উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম টিপু, সেনবাগ সরকারী কলেজের ছাত্রদলের সাবেক নেতা মনির আহাম্মেদ জুলেট,কাদরা ইউনিয়নের নজুরপুর ওয়ার্ড মেম্বার মামুন,বিএনপি নেতা ভাসানী, হারুন, যুবদল নেতা মোহাম্মদ উল্যা জহির,আব্দুস ছাত্তার,আবু সাকের সুমন।আনোয়ার হোসেন সবুজ,মোহাম্মদ কাউসার,মিজানুর রহমান সুমন,মোহাম্মদ জসিম,মোহাম্মদ জীবন, মোহাম্মদ রিপন সহ নোয়াখালীর বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

  • নলছিটিতে তুলি ড্রয়িং একাডেমির বর্ষপূর্তি উদযাপন

    নলছিটিতে তুলি ড্রয়িং একাডেমির বর্ষপূর্তি উদযাপন

    ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

    নলছিটি উপজেলার একমাত্র আর্ট প্রশিক্ষন প্রতিষ্ঠান তুলি ড্রয়িং একাডেমির বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
    এ উপলক্ষে ১০ জানুয়ারি শুক্রবার বিকেল সারে ৩টায় নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন তুলি ড্রয়িং একাডেমি ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন নলছিটি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও সরকারি নলছিটি ডিগ্রি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক সামসুল আলম খান বাহার।

    প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস,সাংবাদিক তপন কুমার দাস, আমির হোসেন, শিক্ষক শর্বরী গোমস্তা, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. সাফওয়ান ও রাইসা মনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হায়দার খান বাদল।

  • আশুলিয়ায় অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গ্রেফতার করেছেন ঢাকা উত্তর ডিবি পুলিশ

    আশুলিয়ায় অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গ্রেফতার করেছেন ঢাকা উত্তর ডিবি পুলিশ

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গ্রেফতার করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে চেতনানাশক হালুয়া ও মলম তৈরীর বিভিন্ন সরঞ্জাম ও দুটি বই জব্দ করা হয়।

    শুক্রবার (১০ জানুয়ারি২০২৫ইং) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দীন। এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

    উক্ত গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর থানার মো. আব্দুর রাজ্জাক (৪২), মাসুম ওরফে ফারুক চৌধুরী (৪৪), মো. শাহাদাত (৪৯), গাজীপুরের মো. দেলোয়ার হোসেন (৪০) ও হবিগঞ্জের চুনারোঘাটের মো. কাউছার মিয়া (৩৫)। এসময় তাদের কাছ থেকে ১০ পোটলা হালুয়া, মলম বানানোর বিভিন্ন সরঞ্জামাদি ও ক্যানভাসিং করার ২টি বই জব্দ করা হয়। 

    ডিবি’র ওসি জালাল উদ্দীন জানান, বিভিন্ন সময়ে মহাসড়কে যাত্রীদের চেতনানাশক দ্রব্য ব্যবহার করে লুটপাট করেন এই অজ্ঞান পার্টি বা মলম পার্টির সদস্যরা। এ ধরনের ঘটনায় ভুক্তভোগীদের অনেকেই নিঃস্ব হয়েছেন। এসব অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়ান্দা তৎপরতা চালায় ডিবি পুলিশ। তারই ধারাবাহিকতায় ওই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চেতনানাশক দ্রব্য জব্দ করা হয়। 

    তিনি আরও জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় যাত্রীদের হালুয়া সেবন করিয়ে ও চোখে মলম লাগিয়ে অজ্ঞান করে যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল, স্বর্নালঙ্কার নিয়ে যাওয়ার মতো অপরাধ করে আসছিলো।

    এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করে এবং রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও এ ঘটনার সাথে আরো কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত ও অভিযান অব্যাহত আছে বলে ডিবি পুলিশ জানান।

  • উত্তরায় এক থানা থেকে ওসি শাহ আলমের পলায়ন, প্রত্যাহার হলেন ওসি মহিবুল্লাহ

    উত্তরায় এক থানা থেকে ওসি শাহ আলমের পলায়ন, প্রত্যাহার হলেন ওসি মহিবুল্লাহ

    হেলাল শেখঃ হত্যা মামলার আসামি রাজধানী উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় বর্তমান ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার করা হয়েছে।

    শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

    এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে উত্তরা পূর্ব থানা হেফাজত থেকে পালিয়ে যান সাবেক ওসি শাহ আলম, যাকে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় আগের দিন বুধবার কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

    এ ঘটনায় দায়িত্বে ‘অবহেলার’ অভিযোগে এএসআই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়।

    উত্তরা পূর্ব থানা থেকে আদালতে নেওয়ার প্রস্তুতির মধ্যে শাহ আলম পালিয়ে যান বলে জানিয়েছিলেন ওসি মহিবুল্লাহ।

    প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন শাহ আলম। আন্দোলনের সময়কার ভূমিকা নিয়ে গত ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় হওয়া হত্যা মামলায় তাকে আসামি করা হয়।

  • বাবুগঞ্জের  জাহাঙ্গীর নগর ইউনিয়নে যুব ও পেশাজীবি সেট আপ কমেটি গঠন

    বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নে যুব ও পেশাজীবি সেট আপ কমেটি গঠন

    কে এম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের যুব ও পেশাজীবি সেট আপ কমেটি ২০২৫ – ২৬ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার ( ৯ জানুয়ারী) বিকেল ৪ টায় আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ১ নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন আমীর মাওলানা মোঃ মামুনুর রশীদ হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম আমীর বাবুগঞ্জ উপজেলা শাখা।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আবদুস ছালাম মাঝি সেক্রেটারী বাবুগঞ্জ উপজেলা শাখা , শুভেচ্ছা বক্তব্য দেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামরুল আহসান হিমু, মাষ্টার ওমর ফারুক ভার প্রাপ্ত প্রধান শিক্ষক জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়, মাওলানা মোঃ নোমান হোসেন, সহকারী শিক্ষক ঠাকুর মুল্লিক মাধ্যমিক বিদ্যালয়।

    এ ছারাও অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য দেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন জামাতের আমীর সেক্রেটারী ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের সভাপতি বৃন্দ।

  • সুজানগরে শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার টানিয়ে বই বিতরণ, প্রধান শিক্ষকসহ তিন সহকারী শিক্ষককে শোকজ

    সুজানগরে শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার টানিয়ে বই বিতরণ, প্রধান শিক্ষকসহ তিন সহকারী শিক্ষককে শোকজ

    সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের ১১১ নং নওয়াগ্রাম এজে হাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহারের অভিযোগে প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) জেসমিন আক্তারসহ ওই বিদ্যালয়ের ৩ সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে উপজেলা শিক্ষা অফিস। গত ০৬ জানুয়ারী সোমবার উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কাজী আবুল কালাম আজাদ স্বাক্ষরিত ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)সহ অপর তিন সহকারী শিক্ষককে প্রদানকৃত কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, গত  ০১ জানুয়ারী বই বিতরণ উৎসব ব্যানারে  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন এবং  শিক্ষা  নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ ব্যানার প্রস্তুত পূর্বক  উক্ত ব্যানার  বিদ্যালয়ের  সম্মুখ পাশের্বর দেয়ালে টাঙ্গিয়ে বই বিতরণ উৎসব পালন করে তার ছবি ফেসবুকে পোস্ট করেছেন। আপনি অপ্রাসঙ্গিক ব্যানার ব্যাবহার করেছেন এর ফলে  অভিভাবক ও এলাকাবাসীর  মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ও স্থানীয় আইন শৃঙ্খলা  বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এহেন কার্যকলাপের জন্য কেন আপনাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য  উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবেনা তার সুস্পষ্ট লিখিত জবাব আগামী ৭ কর্ম দিবসের মধ্যে প্রদান করতে হবে।  এ ঘটনার নিন্দা জানিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র প্রতিনিধি দীপ মাহবুব বলেন, সরকারি নির্দেশনা না থাকলেও অতি উৎসাহী হয়ে  উপজেলার ১১১ নং নওয়াগ্রাম এজে হাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন । এর জন্য অভিযুক্ত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি প্রশাসনের নিকট। আর তা না হলে সকল ছাত্র প্রতিনিধিদের নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) জেসমিন আক্তারের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন, এদিন আমি সকালে বিদ্যালয়ে উপস্থিত থাকলেও  বই বিতরণের সময় আমি জরুরি কাজে উপজেলা শিক্ষা অফিসে গিয়েছিলাম বলে দাবী করেন। এদিকে ব্যানারে শেখ হাসিনার ছবি ব্যবহারের বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, গণ-অভ্যুত্থানে দেশছাড়া সাবেক এক প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন খুবই দুঃখজনক। শিক্ষকদের কাছ থেকে এমন দায়িত্বহীন কিছু আশা করা যায় না। বই বিতরণের জন্য স্বাভাবিকভাবেই বিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বপ্রস্তুতি থাকার কথা। প্রধান শিক্ষক এ ঘটনার দায় এড়াতে পারেন না।  বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কাজী আবুল কালাম আজাদ বলেন,  এবছর বই বিতরণে কোন উৎসব করার সরকারি নির্দেশনা ছিলনা। তারপরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যানারে ব্যবহারের বিষয়টি তারা অবগত হওয়ার পরপরই প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)সহ অপর ৩ সহকারী শিক্ষককে শোকজ করা হয়েছে এবং  ৭ কর্ম দিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে বই বিতরণের ছবি তিনি পেয়েছেন। এটা কোনভাবেই  গ্রহণযোগ্য নয়। এমন ভুল কীভাবে হয়? অভিযুক্ত শিক্ষকেরা লিখিত জবাব দেবার পর সরকারি চাকুরী বিধিমালা অনুযায়ী ঘটনাটি প্রমাণিত হলে  অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। 

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • সুজানগরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

    সুজানগরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

    এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে প্রথমবারের মতো সরকারিভাবে  জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(০৯ জানুয়ারী) মোট তিনটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক ৫ জন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পায়। তিনটি গ্রুপের মধ্যে ক গ্রুপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফজ, (অনুর্ধ্ব ১৮ বছর, ছাত্র), খ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফজ (অনুর্ধ্ব ১৫ বছর, ছাত্র), গ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফজ (অনুর্ধ্ব ১২ বছর, ছাত্র) বিষয়ে এ  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুজানগর উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত  এ প্রতিযোগিতা শেষে তিনটি গ্রুপে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারীর হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও সনদপত্র তুলে দেন  সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।  এ সময় ইসলামিক ফাউন্ডেশন সুজানগরের ফিল্ড সুপারভাইজার জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো.রফিকুল ইসলাম,উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ ও হাফেজ  মাওলানা মো.ফজলুর রহমান।

    এম এ আলিম রিপন
    সুজানগর পাবনা প্রতিনিধি।।