Author: desk

  • চট্টগ্রাম প্রবাসী ক্লাবের নেতৃবৃন্দর  সাথে চসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ

    চট্টগ্রাম প্রবাসী ক্লাবের নেতৃবৃন্দর সাথে চসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ

    শহিদুম ইসলাম,
    বিশেষ প্রতিনিধিঃ

    ২৭ জানুয়ারি সোমবার বেলা তিনটায় চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি’র নেতৃত্বে, ক্লাবের নবগঠিত পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ এ মিলিত হন চসিক মেয়রের সিটি কর্পোরেশন কার্যালয়ে।               

    এসময় নেতৃবৃন্দ চসিক মেয়র ডা.শাহাদাত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান সেই সাথে ক্লাবের কমিটি হস্তান্তর করেন।         

    চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন ক্লাব কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান,সেই সাথে দেশ গঠনে বিশেষ করে জুলাই ২৪ বিপ্লবের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশাপাশি প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন,এসময় তিনি ক্লাবের বীর রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের বীর রেমিট্যান্স যোদ্ধা সদস্যদের জন্য মেডিকেল স্থাপনের জন্য নগরীতে ২২ গন্ডা জায়গা প্রদানের আশ্বাস দেন,সেই সাথে একটি স্থায়ী অফিস কার্যালয়ের জন্য স্থান নির্ধারণ ও এয়ার পোর্টে আলাদা লাউঞ্জের ব্যবস্থার আশ্বাস দেন।                         

    এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ ইসমাইল ইমন,  নবনির্বাচিত কমিটির উপদেষ্টা নুরুল কবির, পরিচালক নাজিম সিকদার, আব্দুল মান্নান, আবু ইউসুফ মামুন, দিদারুল আলম, সোহেল সিকদার,  হাজী আবুল কাসেম ও জসিম কুসুমপুরী ও সদস্য আরিফুল ইসলাম প্রমুখ।

  • ডিসির পক্ষ থেকে জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ইমাম হোসেন পেলেন একটি দোকান

    ডিসির পক্ষ থেকে জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ইমাম হোসেন পেলেন একটি দোকান

    আনোয়ার হোসেন।।

    নেছারাবাদ উপজেলা প্রতিনিধি//

    জুলাইয়ে গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের পরিবার থেকে একজন এবং যারা আহত হয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারই ধারাবাহিকতায় পিরোজপুর জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান নেছারাবাদের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত মোঃ এমাম হোসেনের কর্মসংস্থান জন্য একটি দোকান ঘরের ব্যবস্থা গ্রহন করেন।

    ২৭শে জানুয়ারি রোজ সোমবার বিকালে নেছারাবাদ উপজেলায় আহত এমাম হোসেনকে উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় খাস জমিতে একটি দোকান ঘর(স্টল)উঠিয়ে তার চাবি বুঝিয়ে দেন।তার বাড়ি মাহমুদকাঠি।

    এ সময় নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মোঃ রায়হান মাহমুদ সহকারী কমিশনার ভুমি বলেন,আমাদের জুলাইয়ের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে এর মধ্যে নেছারাবাদ উপজেলায় যারা আহত হয়েছেন তাদের মধ্যে থেকে একজনকে, জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে, যে আমাদের উপজেলায় একজন আহত ব্যাক্তি রয়েছেন তাকে নেছারাবাদে উপজেলা এবং জেলার যৌথ উদ্যোগে আহত এমাম হোসেনকে একটি দোকান ঘরের ব্যাবস্থা করে দেয়া হয়।তাকে দোকানের চাবি বুঝিয়ে দেয়া হয়েছে। সমগ্র উপজেলায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

    এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মোঃ শফিকুল ইসলাম ফরিদ আহবায়ক স্বরূপকাঠি পৌর বিএনপি, মোহাম্মদ নাসির তালুকদার যুগ্ন আহবায়ক নেছারাবাদ উপজেলা বিএনপি,মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্বরূপকাঠি পৌর শাখার আমির, ওয়াহিদুজ্জামান মানিক যুগ্ন আহবায়ক স্বরূপকাঠি পৌর বিএনপি এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • খুলনা মহানগর শাখার জাগ্রত বাংলাদেশ জেবিডির আয়োজনে মানববন্ধন

    খুলনা মহানগর শাখার জাগ্রত বাংলাদেশ জেবিডির আয়োজনে মানববন্ধন

    শেখ তৈয়ব আলী পর্বত, খুলনা।

    জুলাই আগস্ট ২০২৪ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশ থেকে আমরা ফ্যাসিস্ট স্বৈরাচার দূর করেছি। কিন্তু সাম্প্রতিক সময় খুলনাতে অনেকগুলো হত্যাকান্ড সংগঠিত হয়েছে যা আমরা বিভিন্ন সংবাদমাধ্যম ও টিভিতে দেখেছি। এইসব ঘটনার কারণে খুলনার সাধারণ মানুষ অনেক আতঙ্কি আছে। আমরা বাংলাদেশের মধ্যে খুলনা মহানগরকে সবচেয়ে নিরাপদ ও শৃঙ্খলিত দেখতে চাই এরই ধারাবাহিকতায় ২৭জানুয়ারি বিকাল চারটায় খুলনা প্রেসক্লাব চত্বর মানববন্ধন করেন জাগ্রত বাংলাদেশ(জেবিডি) খুলনা মহানগর শাখা। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রভাষক বাবু কুমার রায় আহবায়ক জাগ্রত বাংলাদেশ জেবি দি খুলনা মহানগর শাখা খুলনা তিনি তার বক্তব্যে বলেন খুলনা বাঁশি সবচেয়ে সভ্য ও শান্তি প্রিয়। সুতরাং এই শান্তিপ্রিয় মানুষের জীবনে এত সংশয় আশঙ্কা থাকবে কেন। কেউ অপরাধ করলে তার বিচার আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবে। সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নেবে এটা কখনো আমাদের কাম্য নয়। এখনই আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সমুন্নত রাখতে কার্যকর ভূমিকা পালন করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান রইল। এ সময় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ তৌফিকুল ইসলাম যুগ্ম সদস্য সচিব জাগ্রত বাংলাদেশ জেবিডি খুলনা মহানগর শাখা খুলনা। মোঃ মনিরুজ্জামান মনির আহবায়ক জাগ্রত শ্রমিক বাংলাদেশ। বটিয়াঘাটা উপজেলা শাখা খুলনা। মোঃ মোস্তাক সদস্য সচিব জাগ্রত শ্রমিক বাংলাদেশ বটিয়াঘাটা উপজেলা শাখা খুলনা।

  • লতা এবিডিপি এমএম উচ্চ বিদ্যালয়ের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

    লতা এবিডিপি এমএম উচ্চ বিদ্যালয়ের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার লতা এবিডিপি এমএম উচ্চ বিদ্যালয়ের দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার ও সোমবার বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে সোমবার বিকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরুণ কান্তি বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের নবনির্বাচিত সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ ইমরান সরদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ ও লতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূতেশ মল্লিক । উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি জিএম আব্দুল হামিদ, অভিভাবক সদস্য পল্লব গোলদার, শিক্ষক রাশিদা খাতুন, মাসুদুর রহমান, মিল্কীওয়ে টিকাদার, দেলওয়ার হোসেন, নারায়ণ কবিরাজ, শংকর কুমার বিশ্বাস, অরন্য রায়, অমল রায়, যুথিকা রাণী মল্লিক,তাপস মন্ডল, আফসারুল হক, মাধবী স্বর্নকার, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরদার, আব্দুর রাজ্জাক গাজী, মোছাল গাজী, মনিরুল ইসলাম, আশরাফুল ইসলাম, তৈয়েবুর রহমান, বিকাশ সরকার, বিপুল সরকার, গোপাল দফাদার ও তুহিন মন্ডল।

    ইমদাদুল হক,
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছা পৌর বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

    পাইকগাছা পৌর বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা পৌরসভা বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল এর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে গত ২৪ জানুয়ারি ” পাইকগাছা উপজেলা বিএনপি ” নামক একটি ফেসবুক পেইজ থেকে পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল এর নেতৃত্বে দুই’শ বিঘার একটি মাছের ঘের দখল। এমন ভিত্তিহীন আপত্তিকর একটি পোস্ট করা হয়। রাজনৈতিক ও সামাজিক ভাবে সম্মান ক্ষুন্ন করতে কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অপপ্রচার করছে উল্লেখ করে বিএনপি নেতা মোস্তফা মোড়ল বলেন এটি সম্পুর্ন একটি ভুয়া খবর। এধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ করেন। এ ঘটনায় থানায় জিডি করেছেন বিএনপি নেতা মোস্তফা মোড়ল। যার নং ১৩৩০, তাং ২৭-০১-২০২৫।

  • পাইকগাছার ব্যবসায়ী অমরেশ বাস মালিক সমিতির সহ সভাপতি নির্বাচিত ; শুভেচ্ছায় সিক্ত

    পাইকগাছার ব্যবসায়ী অমরেশ বাস মালিক সমিতির সহ সভাপতি নির্বাচিত ; শুভেচ্ছায় সিক্ত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি, দীপ্তি গ্রুপের সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী অমরেশ কুমার মন্ডল খুলনা জেলা বাস মিনিবাস, কোচ, মাইক্রোবাস মালিক সমিতির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ২৫ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ফুটবল প্রতীকে ১৫৭ ভোট পেয়ে মোকাম্মেল, সাইফুল রবিউল পরিষদ থেকে তিনি সহ সভাপতি নির্বাচিত হন। উল্লেখ্য এ নির্বাচনের মধ্য দিয়ে জেলা বাস মালিক সমিতিতে পাইকগাছা, কয়রা ও তালা সহ বৃহৎ এ অঞ্চলের বাস মালিকদের একমাত্র নির্বাচিত প্রতিনিধিই হচ্ছেন তিনি। নির্বাচনে জয়লাভ করায় বিভিন্ন, সংগঠন, প্রতিষ্ঠানের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ব্যবসায়ী অমরেশ কুমার মন্ডল। ইতোমধ্যে মহানগর বিএনপি, আইএফআইসি ব্যাংক পাইকগাছা শাখা সাধারণ মটর শ্রমিক সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান তাকে শুভেচ্ছা জানিয়েছেন। অনুরূপভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিয়ার রহমান সহ সমিতির সকল সদস্য বৃন্দ।

  • তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘ-র্ষে নিহ-ত ২

    তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘ-র্ষে নিহ-ত ২

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। জানা গেছে,২৭ জানুয়ারী সোমবার বিকেলে তানোর-মুণ্ডুমালা সড়কের দেবীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

    নিহত দুজনের মধ্যে একজন জাহিদ আলম (৪৫)। তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সের সিনিয়র এক্সিকিউটিভ। রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে কর্মরত ছিলেন তিনি। তার বাড়ি রাজশাহী নগরের শিরোইল কলোনি মহল্লায়। বাবার নাম রফিকুল ইসলাম।

    নিহত অন্যজন মো. পলাশ (২৬)। তার বাড়িও রাজশাহী নগরের শিরোইলে। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। পলাশ মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার পেছনে জাহিদ আলম বসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    আহত দুজন হলেন- তানোর উপজেলা সদরের গোল্লাপাড়া মহল্লার ভূপেন (২৬) এবং একই এলাকার মো. রিয়াজ (৩০)। ভূপেনের বাবার নাম গোবিন্দ। রিয়াজের বাবার নাম মৃত ফয়েজ উদ্দিন।

    এবিষয়ে তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) মিজানুর রহমান জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ইউএস বাংলার কর্মকর্তা জাহিদ আলম। আর পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, নিহত দুজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। গুরুত্বর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।#

  • নড়াইল শহরাংশের চার লেনে জাতীয় মহাসড়ক প্রশস্তকরণের কাজ থমকে আছে

    নড়াইল শহরাংশের চার লেনে জাতীয় মহাসড়ক প্রশস্তকরণের কাজ থমকে আছে

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইল শহরাংশের চার লেনে জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন শীর্ষ প্রকল্পের নির্মাণকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অবৈধ স্থাপনা। সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে জটিলতার কারণে প্রকল্পের কাজে দেখা দিয়েছে ধীরগতি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, তবে দখলদারদের মাত্র ৬০ শতাংশ উচ্ছেদ করা গেলেও এখনো অবৈধ দখলদার উচ্ছেদ ৪০ শতাংশ বাকি আছে। যে কারণে ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবন্ধকতায় চলতি বছরের (২০২৫) জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। প্রকল্পের বর্ধিত মেয়াদ আছে ছয় মাসের কম। এখনো ৩০ শতাংশ কাজ বাকি রয়েছে। ফলে এ সময়ের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। ফলে প্রায় ১৮০ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের সুবিধা সহসাই পাওয়া যাবে না বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় মহাসড়কের অংশ হিসেবে সড়ক বিভাগের অধীনে শহরতলি মালিবাগ থেকে সীতারামপুর পর্যন্ত নড়াইল পৌর শহর অংশের ৫ দশমিক ৭৯১ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ ২০২২ সালে শুরু হয়। ১৭৯ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে সওজ অধিদপ্তর। আর সড়ক বিভাগের পক্ষে কাজটি তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ ইসিবি। এর আগে গত ২০২১ সালের ২৩শে নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন পায়। চার লেনের সড়কটি সদরের মালিবাগ থেকে নড়াইল পৌর শহর হয়ে সীতারামপুর গিয়ে যশোর বেনাপোল মহাসড়কে যুক্ত হয়েছে।
    নড়াইল শহরের যানজট নিরসনের জন্য চার লেন সড়কের কাজ শুরু থেকেই গত তিন বছর ধরে চলছে কচ্ছপ গতিতে। কারণ হিসেবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সড়কের দু’পাশের কিছু স্থানে স্থাপনা এখনো সরানো যায়নি। এ ছাড়া মামলা জটিলতায় দীর্ঘ সময় পার হয়েছে। এর আগে চার লেনের সড়ক প্রশস্তকরণ কাজের জন্য বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলার উদ্যোগ নেয় সওজ। কিন্তু ভাঙার আওতায় থাকা নড়াইল পৌর শহরের ভওয়াখালী ও রুপগঞ্জ বাজারের ব্যক্তি পর্যায়ের বেশ কয়েকটি মার্কেট, নড়াইল পৌরসভা ও জেলা পরিষদের কয়েকটি মার্কেট রয়েছে। দফায় দফায় নোটিশ পাঠিয়ে এবং মাইকিং করেও সড়কের জায়গায় অবৈধ স্থাপনা অপসারণে উদ্যোগ নেয়নি দখলদাররা। যে কারণে স্থাপনা উচ্ছেদে কঠোর অবস্থান নিয়ে সওজের বেদখল জায়গাগুলো যৌথ অভিযান চালিয়ে দখল মুক্ত করা হচ্ছে। তবে দখলদারদের মাত্র ৬০ শতাংশ উচ্ছেদ করা হয়েছে। এখনো অবৈধ দখলদার উচ্ছেদ ৪০ শতাংশ বাকি আছে। ফলে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানের কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। ফলে যান চলাচলে বিড়ম্বনার পাশাপাশি ভোগান্তিতে চলাচলকারীরা। তবে সব সংকট কাটিয়ে চলতি বর্ধিত মেয়াদ শেষ হওয়ার আগেই দ্রুতই কাজ শেষ করার আশ্বাস প্রকল্প সংশ্লিষ্টদের।
    নড়াইল সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, কাজ এগিয়ে নিতে নড়াইল শহরাংশের অবৈধ স্থাপনা উচ্ছেদে বিভিন্ন সময়ে নোটিশ দেয়ার পরও দখলদাররা জায়গা খালি না করায় ইতিমধ্যে অভিযানে ৬০ শতাংশ উচ্ছেদ করা হয়েছে। এখনো ৪০ শতাংশ অবৈধ দখলদাররা উচ্ছেদ বন্ধে মামলা-মোকদ্দমা করে আছে। এ ছাড়া ব্যবসায়ী তথা বাজার কমিটির লোকজন উচ্ছেদ বন্ধে সাধারণ দখলদারদের ভুল বুঝিয়ে জেলা প্রশাসকের কাছে আপত্তি দিয়েছিলেন। কোনো স্থাপনা, মার্কেট বা দোকানে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলে, সেগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ক্রমে দখল মুক্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘এসব কারণে এবং সেনাবাহিনীর নির্দেশে নির্মাণকাজের কিছু আইটেম বাড়ানো হয়েছে বিধায় কাজে ধীরগতি হলেও সব সংকট কাটিয়ে চলতি বর্ধিত মেয়াদ শেষ হওয়ার আগেই কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
    নড়াইল থেকে।

  • মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সম্পাদিত ছোটোকাগজ ‘বাঁশতলা’ আসছে বইমেলায়

    মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সম্পাদিত ছোটোকাগজ ‘বাঁশতলা’ আসছে বইমেলায়

    হারুন অর রশিদ,
    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: চব্বিশের গণঅভ্যুত্থানের প্রচ্ছদে মোড়ানো বর্ধ্বিত কলেবর আসছে মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সম্পাদিত শিল্প সাহিত্যের ছোটোকাগজ বাঁশতলা। এবারের বইমেলায় দেশের প্রথিতযশা লেখকদের গদ্য পদ্যের বিশেষ সংখ্যাটি পাওয়া যাবে নাগরী স্টলে। কাগজটির সম্পাদক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী লেখক, গবেষক ও সাংবাদিক। সুনামগঞ্জের ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

    মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লামাসানিয়া গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। বাবা আব্দুল হান্নান, মা রোকেয়া খাতুন। ২০০৭ সালে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে স্নাতক এবং ২০১৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট ল কলেজ থেকে আইন বিষয়ে (এলএলবি) ডিগ্রি অর্জন করেন পরে লিডিং ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর গ্র্যাজুয়েশন এমএ (ইসলামিক স্ট্যাডিজ) ডিগ্রী অর্জন করেন।

    কৈশোর থেকে তাঁর টান ছিল সাহিত্য সাংবাদিকতার প্রতি। লেখালেখির নেশা ছিল প্রবল। সেই থেকে সাংবাদিকতার পেশায় জড়িয়ে পড়া। ছাত্র থাকাকালে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় ফ্রিল্যান্স সাংবাদিকতার পাশাপাশি একটি মাসিক পত্রিকার বিভাগীয় সম্পাদকের দায়িত্ব পালন করেছেন । সে থেকেই লেখনির জগতে তাঁর পদচারণা। ২০০০ সালে সাপ্তাহিক সীমান্ত কণ্ঠ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি একই সময়ে তিনি মফস্বল সাংবাদিকতায় মনোনিবেশ করেন। গ্রামীণ সাংবাদিকতয় সাহস আর পেশাদারিত্ব বজায় রেখে সুনাম কুড়িয়ে আসছেন দুই যুগ ধরে। তিনি একাধারে দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি ও হাওর বাঁচাও আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

    মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সমকালীন প্রসঙ্গে বিভিন্ন দৈনিক পত্রিকায় কলাম, প্রবন্ধ ও নিবন্ধ লিখে থাকেন। তাঁর প্রকাশিত গ্রন্থ ৫টি। সম্পাদনা করেন জনপ্রিয় লিটলম্যাগ ‘বাঁশতলা’। সাংবাদিকতা ও লেখালেখি ঘিরেই যাপনকাল। তাঁর প্রকাশিত গ্রন্থ সমূহ: একাত্তরের যুদ্ধবীর (প্রবন্ধ) ,প্রেরণার বাতিঘর (আবদুল মজিদ মাস্টার স্মারকগ্রন্থ), মুক্তিযুদ্ধে জননেতা আবদুল হক(প্রবন্ধ), ১৯৭১: যুদ্ধজয়ীদের কথা (প্রবন্ধ), কুড়ানো সুখ (কবিতা) স্বপ্ন শতদল (যৌথ কাব্যগ্রন্থ) ইত্যাদি।

  • এনআইডি থেকে বঞ্চিত পর্দানশীন নারীরা, পঞ্চগড়ে ৩ দফা দাবিতে সমাবেশ

    এনআইডি থেকে বঞ্চিত পর্দানশীন নারীরা, পঞ্চগড়ে ৩ দফা দাবিতে সমাবেশ

    মুহম্মদ তরিকুল ইসলাম,তেতূলিয়া প্রতিনিধিঃ পর্দানশীন নারীদের বিগত ১৬ বছর যাবত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না দেওয়ার প্রতিবাদে ঘন্টাব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে জেলার পর্দানশীন নারী সমাজের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে বক্তারা বলেন, আমাদের মাতৃভূমি বাংলাদেশ আর এই দেশে পরিপূর্ণ পর্দা করতে গেলে পর্দানশীন নারীদের বৈষম্যের শিকার হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে মৌলিক ও নাগরিক অধিকার আটকে রেখে ছবি তুলতে ও চেহারা দেখাতে বাধ্য করা হচ্ছে। আজ পরিস্থিতি আমাদের বাধ্য করছে রাস্তায় নামতে। এখনো অসংখ্য পর্দানশীন নারী জাতীয় পরিচয়পত্র পাননি। জন্মসূত্রে বাংলাদেশী হলেও শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে এদেশের নাগরিকত্ব থেকে বঞ্চিত হতে হচ্ছে।

    বিগত ১৬ বছর যাবৎ জাতীয় নির্বাচন কমিশনের সাবেক কতিপয় স্বৈরাচারী কর্মকর্তা শুধুমাত্র মুখচ্ছবি না তোলার অজুহাতে পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখেছে। এতে বিরম্বনার শিকার হতে হচ্ছে আমাদের। ব্যাংক থেকে লোন তুলতে গেলে, বাসা-বাড়ি ভাড়া নিতে গেলে, ওয়ারিশন সূত্রে প্রাপ্ত জমি বিক্রি করতে গেলে, বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে গেলে, জাতীয় পরিচয়পত্র ছাড়া এসব সেবা থেকে বঞ্চিতের শিকার হতে হচ্ছে।

    বক্তারা বলেন, একটি বিষয়ে আমাদের সবার জানার প্রয়োজন একজন নারী মুখমন্ডলসহ ছবি তুললে ২টি গুনাহ হয়। একটি ছবি তোলার, অন্যটি বেপর্দা হওয়ার গুনাহ। আবার এই ছবিটি যতজন পুরুষ দেখবে বেপর্দা হওয়ার গুনাহ তত বাড়তেই থাকবে। এমন কি মৃত্যুর পরও ঐ ছবির কারণে বেপর্দার গুনাহ জারী থাকবে। আমরা সেই গুনাহ থেকে বাঁচতে চাই।

    বক্তারা আরও বলেন, মানুষের মুখের ছবি পরিবর্তনশীল বয়সের সাথে সাথে মানুষের চেহারার দৃশ্য পরিবর্তন হয়। তাই আমরা বলতে চাই মুখচ্ছবি পরিচয় যাচাইয়ের নির্ভরযোগ্য মাধ্যম নয়। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মানুষের পরিচয় জানা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগে ছবির অপব্যবহার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আর এ কারণে সমাজে পচন ধরেছে। যেখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় যাচাই করে হাজিরা নিশ্চিত করা হয়। অফিসগুলোতে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের ব্যবস্থা করা গেলে পর্দানশীন মহিলাদের পরিচয় যাচাইয়ের জন্য কেন মুখ খুলে বেপর্দা হতে হবে।

    সমাবেশে ভুক্তভোগী পর্দানশীন নারীরা যেসব দাবিসমূহ পেশ করেন তা হল বিগত ১৬ বছরে যাবত যে সমস্ত নির্বাচন কমিশনার (ইসি) কর্মকর্তা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনা, পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুন্য রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষার অধিকার প্রদান করা ও পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয় নারী সহকারী বাধ্যতামূলক রাখতে হবে।

    এসময় সমাবেশে বক্তব্য রাখেন মুসলিম রাইটস ফাউন্ডেশন সদস্য মারজিয়া ইসলাম, আটোয়ারি শিক্ষক কিতাব খানা শামছুন্নেহার, সোহানা বেগম, মমতাজ বেগম প্রমূখ।

    সমাবেশ শেষে ৩ দফা দাবি সমুহের স্মারকলিপি স্থানীয় নির্বাচন কমিশনারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা শিক্ষা অফিসার কে স্মারকলিপি প্রদান করা হয়। ৩ দফা দাবি না মানা হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন পর্দানশীন নারীরা।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।