Author: desk

  • গ্রামীণ খেলাধুলায় মেতেছিল দুই শতাধিক শিশু-কিশোর

    গ্রামীণ খেলাধুলায় মেতেছিল দুই শতাধিক শিশু-কিশোর

    জেলা প্রতিনিধি, পঞ্চগড়: 

    পঞ্চগড়ে ঈদ উৎসব উপলক্ষে দুই শতাধিক শিশু-কিশোরদের নিয়ে হারিয়ে যেতে বসা বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার আয়োজন করেছে ষড়ঋতু-জগদল নামের একটি সংগঠন।

    বৃহস্পতিবার (১২ জুন) দিনব্যাপী পঞ্চগড় সদর উপজেলার সাবেক গাড়াতি ছিটমহলের মফিজার রহমান ডিগ্রী কলেজ মাঠে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা নতুন প্রজন্মের কাছে পরিচয় করে দিতেই এই শিশু-কিশোর ঈদ উৎসবের আয়োজন করা হয়।

    উৎসবে গ্রামীণ খেলাধুলা ‘জোর-বাড়ি-ঘর,’ ‘রুমাল চুরি,’ ‘গুটিগোল্লা’ এবং ‘মা বলেছেন’ খেলার পাশাপাশি শিশু-কিশোরদের নিয়ে গঠিত ৪টি দলের তিনটি ফুটবল ম্যাচ এবং যুব ও তরুণ খেলোয়াড় নিয়ে গঠিত দুটি দলের ১টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

    খেলায় অংশ নেওয়া ফাহিম ইসলাম নামে এক শিশু বলেন, আমি এইসব গ্রামীণ খেলা কোনদিন খেলিনাই। আজকে প্রথম রুমাল চুরি খেলা করলাম। অনেক ভালো লাগলো।

    খেলায় অংশ নেওয়া মৌসুমি নামে এক কিশোরী বলেন, আমি এই গ্রামীণ খেলা গুলো মোবাইলে দেখছি। আজকে আমি এখানে এসে খেলায় অংশগ্রহণ করলাম। আমাদের গুটিগোল্লা খেলা হলো।

    খেলা দেখতে আসা আব্দুল হাই বলেন, গ্রামীণ খেলাগুলো সচরাচর এখন আর দেখা যায় না। আকাশ সংস্কৃতি আর ইন্টারনেটের প্রভাবে তরুণ প্রজন্ম আজ ভুলতে বসেছে খেলাগুলোকে। আজকে নতুন করে খেলাগুলো দেখে আমি খুব আনন্দিত।

    খেলা দেখতে আসা সহিদুল ইসলাম বলেন, মাঠে বসে খেলাগুলো উপভোগ করে অতীত স্মৃতিতে যেন ফিরে গিয়েছিলেন। এমন খেলা  যেনো বারবার আয়োজন করা হয়।

    মফিজার রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ নূর উল্লাহ বলেন, এই গ্রামীণ খেলাধুলা আয়োজন করায় সাবেক ছিটমহলের অবহেলিত শিশুদের মাঝে তারুণ্য সৃষ্টি হচ্ছে। এই খেলাধুলা মাধ্যমে তারা শিক্ষার পাশাপাশি খেলাধুলা প্রতি আগ্রহ প্রকাশ করছে। পাশাপাশি এলাকার মধ্যে বাল্যবিবাহ ও মাদক থেকে দূরে থাকতে পারতেছে।

    ষড়ঋতু-জগদলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম বলেন, আমি এই এলাকায় ঘুরে দেখেছি শিশু-কিশোরা সব কিছুতেই অগ্রাধিকার ভিত্তিতে সব সুযোগসুবিধা পাচ্ছে, কিন্তু খেলাধুলায় ক্রিড়া কালচারে এখনো অনগ্রসর রয়েছে। আমি আমার এই দ্বায় বদ্ধতা থেকে আমি এখানে গ্রামীণ খেলাধুলার আয়োজন করেছি। শিশুদের চেহারা দেখে বুঝা যাচ্ছে তারা অনেক পিছিয়ে আছে ক্রিড়া কালচারে। সুবিধাবঞ্চিত শিশুদের সাথে সুবিধাভোগী শিশুদের বন্ধুত্ব করিয়ে দেওয়ার জন্যই আমার এই অনুষ্ঠান।

  • ২ দিন বন্ধের পর খুলে দেয়া হলো রবীন্দ্র কাছারিবাড়ি

    ২ দিন বন্ধের পর খুলে দেয়া হলো রবীন্দ্র কাছারিবাড়ি

    সিরাজগঞ্জ প্রতিনিধি : 
    সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কাছারি বাড়ি অডিটোরিয়ামে হামলার ঘটনাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিলেও ২ দিন পর আবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে একজন দর্শনার্থীর হাতে প্রবেশ টোকনে তুলে দিয়ে এ ঘোষণা দেন।

    এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, রবীন্দ্র কাছারি বাড়িতে কোন প্রকার হামলার ঘটনা ঘটেনি। সম্পূর্ণ অক্ষত রয়েছে কাছারি বাড়ি। হামলা হয়েছে মূলত কাছারি বাড়ির পাশেই রবীন্দ্র অডিটোরিয়ামে। সেটাও কাছারি বাড়িকে টার্গেট করে নয় বরং প্রবেশ টোকেন নিয়ে একজন প্রবাসী দর্শনার্থীর সাথে কাছারি বাড়ির স্টাফদের ব্যাক্তিগত অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে। কোন মৌলবাদ বা কোন রাজনৈতিক কারনে এ ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা। সেইসাথে রবীন্দ্র কাছারি বাড়িতে আর কোন নিরাপত্তার ঘাটতি নেই উল্লেখ করে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেন তিনি।

    এদিন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সাথে কাছারি বাড়ি পরিদর্শন করেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সহকারি কমিশনার মোঃ মুশফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, উপজেলা জামায়াত আমির অধ্যাপক মিজানুর রহমান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কাজী শওকত প্রমুখ।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হামলা-ভাংচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেন বলেন, ইতিমধ্যেই তদন্ত কমিটি কাজ শুরু করেছে। খুব শিঘ্রই ঘটনার বিস্তারিত রিপোর্ট তৈরি হবে। তদন্ত রিপোর্ট রিপোর্ট দেখে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

    এদিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, রবীন্দ্র কাছারি বাড়িতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আর কোন অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, ইতোমধ্যেই হামলা ভাঙচুরের সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।

    উল্লেখ্য, গত ৮ জুন একজন দর্শনার্থী পরিবারের সদস্যদের নিয়ে কাছারি বাড়ি পরিদর্শনে গেলে পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই দর্শনার্থীকে অডিটোরিয়ামের ভিতরে আটকিয়ে মারধর করে এবং বাঠাম দিয়ে পিটিয়ে আহত করে। সেই পিটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঐ ঘটনায় ভুক্তভোগী শাহনেওয়াজ বাদী হয়ে শাহজাদপুর থানায় ঐদিন রাতেই কাস্টোডিয়ান হাবিবুর রহমানকে ১নং আসামী করে একটি লিখিত অভিযোগ দেন। ঘটনার দুইদিন পরেও কার্যকর কোন ব্যবস্থা থানা পুলিশ না নেয়ায় ঐ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা গত মঙ্গলবার (১০জুন) শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে। পরে উত্তেজিত জনতা কাছারিবাড়িতে প্রবেশ করে অডিটোরিয়ামের দরজা, জানালা ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও দুপুরে পরিদর্শনে আসেন ১১ আর্টিলারি কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ খুরশিদ আলম।

  • নলছিটিতে শাহীন তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

    নলছিটিতে শাহীন তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটি উপজেলার বিজি ইউনিয়ন একাডেমি মাঠে শুরু হয়েছে বিএনপির প্রয়াত নেতা ও সুবিদপুর ইউনিয়নের জনপ্রিয় সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫। শুক্রবার (১৩ জুন) বিকেল ৪টায় জমকালো আয়োজনে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব মোঃ মনিরুজ্জামান তালুকদার। উদ্বোধন ঘোষণা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদ খান।

    অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মোঃ শহিদুল ইসলাম এবং গীতাপাঠ করেন মিন্টু নট্ট। স্বাগত বক্তব্য দেন বিজি ইউনিয়ন একাডেমির প্রধান শিক্ষক মোঃ আলী হায়দার সিকদার।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল কবির মিঠু, বিএনপি নেতা মাসুম বিল্লাহ স্বপন, আঃ লতিফ মোল্লা, মোঃ শহিদুল ইসলাম সাঈদ, ফিরোজ আলম জোমাদ্দার প্রমুখ। সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা লিটন মোল্লা ও ছাত্রদলের সাবেক সভাপতি সরদার সাইফুল ইসলাম।

    প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান তালুকদার বলেন।  খেলাধুলা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমাজে মাদক থেকে তরুন যুবকদের দূরে রাখা যায়।  তাই এরকম খেলাধুলার আয়োজন গ্রামগঞ্জে গড়ে উঠুক মাদক থেকে দূরে থাকুক আমাদের যুব সমাজ।

    টুর্নামেন্টে ১২টি দল অংশ নিচ্ছে। প্রথম পুরস্কার ৬০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪০ হাজার এবং তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা। বেলুন ও পায়রা উড়িয়ে এবং ব্যান্ড পরিবেশনার মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে এই টুর্নামেন্ট।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক আঃ কাদের খান, অফিসার ইনচার্জ মোঃ বাদল তালুকদার, বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ বাবলু তালুকদার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদ, বিএনপি নেতা জাকির খান, ছাত্রদল নেতা সজল তালুকদার, তানভীর খান, সাগর হোসেনসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।

    দীর্ঘদিন পর প্রিয় নেতার স্মৃতিকে স্মরন করে এমন আয়োজনকে সাদরে গ্রহন করে উজ্জীবিত স্থানীয় বাসিন্দারা।

  • পুঠিয়ায় বিএনপি নেতাকে বহি-ষ্কারের প্রতিবাদে  বিক্ষো-ভ ও সংবাদ সম্মলন

    পুঠিয়ায় বিএনপি নেতাকে বহি-ষ্কারের প্রতিবাদে  বিক্ষো-ভ ও সংবাদ সম্মলন

    পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ

     পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা মৎসজীবী  দলের সিনিয়র সহ-সভাপতি এবং  উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব আনোয়ারুল ইসলাম জুম্মাকে দল থেকে বহিষ্কারের প্রতিবাদে মানব বন্ধন ও  বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থিত নেতা-কর্মী এবং সাধারণ জনগণ। 

    শুক্রবার বেলা এগারোটার দিকে উপজেলার নন্দনপুর বাজারে ঘন্টা ব্যাপি  এ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। মানব বন্ধনে বক্তারা বলেন, আ.লীগের দোসর নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিম শিক্ষা  প্রতিষ্ঠানটিকে আ.লীগের কার্যালয় বানিয়ে ছিলেন।

    শিক্ষার পরিবর্তে সেখানে প্রতিদিন  চলতো আ.লীগের মিছিল মিটিং আর বিএনপি নিধনের  পরিকল্পনা। তবে ৫ আগষ্ট এর পরে স্থানীয় লোকজন তাকে বিদ্যালয়ে ঢুকতে দেয়নি এরই জের ধরে বিএনপির ত্যাগি নেতা জুম্মাকে বহিষ্কার করা হয়েছে যা সম্পূর্ণ অবৈধ। অবিলম্বে অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান বক্তারা। তাদের দাবি না মানা হলে আরো কঠোর আন্দোলনের যাওয়ার হুশিয়ারী দেন বক্তারা।

    পরে এ বিষয়ে বহিস্কৃত বিএনপি নেতা আনারুল ইসলাম  জুম্মা সংবাদ সম্মেলন করে তার বহিস্কার অবৈধ ও নিয়ম বহির্ভূতভাবে আমাকে বহিষ্কার করা হয়াছে  যা খুবই দু:খ জনক বলে উল্লেখ করেন। এছাড়াও তিনি বলেন, আ.লীগের দোসরদের পূর্নবাসন করতে আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যার কোন ভিত্তি নেই। এ জন্য  আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের  দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, জিউপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক জলিল মোল্লা, শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ইনতাজ আলী, পুঠিয়া পৌর বিএনপি নেতা আজাদ মন্ডল, যুবদল নেতা রানা মন্ডল, মিঠু প্রমুখ।উল্লেখ, গত ১১জুন দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে বিএনপির এই নেতাকে  আজীবন  বহিষ্কার করে রাজশাহী জেলা বিএনপি।#

    মাজেদুর রহমান (মাজদার) 
    পুঠিয়া, রাজশাহী।

  • পাইকগাছায় ভ্যা-পসা গরমে অতি-ষ্ট জনজীবন

    পাইকগাছায় ভ্যা-পসা গরমে অতি-ষ্ট জনজীবন

    ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
    প্রচন্ড তাপদাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। বিশেষ কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। অনেকে তালের শাস খেয়ে তৃষ্ণা নিবারন করছেন। দুপুর বারোটার পর থেকে বিকাল চারটা পর্যন্ত ফাঁকা হয়ে পড়ছে রাস্তা ও বাজার এলাকা।
    তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় টানা তিনদিন পড়ছে প্রচন্ড গরম। মাঠে কাজ করা শ্রমজীবী মানুষেরা তাপদাহে হাপিয়ে উঠছে। ঘরের ফ্যানের বাতাসও যেন গরম হয়ে উঠছে। তারপরও রয়েছে মাঝে মধ্যে বিদ্যুৎ বিভ্রাট। বেলা বাড়ার সাথেই বাড়ছে তাপপ্রবাহ। দুপুরের দিকে তাপমাত্রা ৪০ ডিগ্রী ছুই ছুই অবস্থা। শ্রমজীবী ও স্থানীয়রা বলেন, গরমে কোনো কাজ করতে পারছেন না তারা। শহর এলাকায় গরমে নাভিশ্বাস বাড়ছে মানুষের। লবনাক্ত উপকূল এলাকা পাইকগাছায় ৪১-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হচ্ছে।
    সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। পাশাপাশি বেড়েছে বাতাসে আর্দ্রতা। সব মিলিয়ে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। জ্যৈষ্ঠের শেষে আরো তেতে উঠছে সূর্য। কয়েক দিন ধরে দেশের বড় অংশজুড়ে প্রচষ্ড গরম পড়েছে। দিনে আগুনে রোদ ও গরমে খাঁ খাঁ করে চারদিক। রাতেও তাপমাত্রা কমে না। আর সেই সাথে লোডশের্ড়িং ও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। গরমের কারণে বাড়ছে হিট স্ট্রোকের মতো স্বাস্থ্যঝুঁকি। ডায়রিয়ায়ও আক্রান্ত হচ্ছেন অনেকে।
    পাইকগাছার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, তীব্র তাপদাহ ও ভ্যাপস গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জন জীবন। গত কয়েকদিন ধরে সূর্যের প্রখর তাপদাহ ও তীব্র গরমে নাজেহাল অবস্থা প্রতিটি শ্রেণি-পেশার মানুষের। বিশেষ করে শ্রমজীবী ও কর্মজীবীদের জীবন যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। তারপরও জীবন-জীবিকার তাগিদে ঘাম ঝরিয়ে ছুটতে হচ্ছে তাদের। পাইকগাছার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশাপাশি প্রাণিকুলও গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে।
    এ উপজেলায় প্রচন্ড তাপমাত্রা বেড়ে যাওয়ায় মানুষে জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে রোধের প্রখর তাপ অন্যদিকে বিদ্যুতের ঘন ঘন তেলেশমাতি মানুষের জনজীবনে দুর্ভোগের নতুন মাত্রা সৃষ্টি হয়েছে। প্রচন্ড রোদের গরমে সাধারণ হতদরিদ্র মানুষরা জীবিকা নির্বাহের জন্য রাস্তায় বের হতে পারেনা। দুপুর হলে রাস্তাঘাটে লোকজনের সংখ্যা একেবারে কমে যায়। তীব্র গরমের কারণে দিনমজুর শ্রমিকরাও সহজে কাজে যেতে চায়না। পৌর শহরের ফজলু মিয়া বলেন, এই তীব্র গরমে মাঠে কাজ করতে ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে শরীরে আগুনের তাপ লাগছে। গোপালপুর গ্রামের ভ্যান চালক নুর ইসলাম বলেন, বেশি তাপের কারণে দুই-তিন ঘন্টার বেশি ভ্যান চালাতে পারছি না। রাস্তা থেকে গরম তাপ এসে যেন মুখে লাগছে। তাপ ও রৌদ্রের কারণে রাস্তায় বেশিক্ষণ থাকতে পারি না।
    প্রচন্ড গরমের কারণে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে রোগীদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাহাবুবর রহমান বলেন, গরমে শিশুদের ডায়রিয়া, টাইফয়েড, শরীরে ঘাম বসে নিউমোনিয়া, ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর ও প্রস্রাবে সংক্রমণ দেখা দিচ্ছে। বিনা কারণে শিশুকে ঘরের বাইরে বের না হতে বলা হচ্ছে অভিভাবকদের। সেই সঙ্গে বিশুদ্ধ পানি ও টাটকা খাবার খাওয়াতে হবে ও ফ্যানের নিচে বাতাসে রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে।

  • পাইকগাছা থানা পুলিশের অভি-যানে আ-টক সাত

    পাইকগাছা থানা পুলিশের অভি-যানে আ-টক সাত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৭ জন আসামিকে আটক করা হয়েছে। থানা সুত্রে জানা গেছে, পৃথক অভিযানে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানার ৬ জন ও নিয়মিত মামলায় ১ জন মোট ৭ জন আসামিকে আটক করা হয়। আটককৃত পরোয়ানাভুক্ত আসামিরা হলেন, উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া গ্রামের লুৎফর রহমান মোল্লার ছেলে তরিকুল ইসলাম, রেজাকপুর গ্রামের মৃত আলতাফ গাজী বাবলুর রহমান বাবলু, একই গ্রামের সৈয়দ জালাল হোসেন এর ছেলে রেজাউল হোসেন, রাড়ুলী গ্রামের আমির আলী গাজীর ছেলে শাহিনুর রহমান গাজী, গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের জয়নাল মিস্ত্রীর ছেলে আল-আমিন মিস্ত্রি, চাঁদখালী ইউনিয়নের ফতেপুর গ্রামের আরশাদ সানার ছেলে বিল্লাল সানা এবং নিয়মিত মামলার আসামি পৌরসভার বাতিখালী গ্রামের মৃত কাওসার আলী গাজীর ছেলে আতিয়ার রহমানকে আটক করা হয়।

    থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় মোট ৭ জন আসামিকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছা-সোলাদানা সড়কে স্লুইচ গেটের মাঝখানে ভেঙ্গে যাওযায় ; ঝুঁকি নিয়ে চলাচল ; দ্রুত সংস্কারের দাবি

    পাইকগাছা-সোলাদানা সড়কে স্লুইচ গেটের মাঝখানে ভেঙ্গে যাওযায় ; ঝুঁকি নিয়ে চলাচল ; দ্রুত সংস্কারের দাবি

    ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা) ।।

    খুলনার পাইকগাছা- সোলাদানা সড়কে স্লুইচ গেটের মাঝখানে ভেঙ্গে গিয়ে বড় গর্ত ( খাদ)’র সৃষ্টি হয়েছে। ফলে একদিকে যেমন ভারী কোন যানবাহন চলাচল করতে পারছে না, অন্যদিকে ঝুঁকি নিয়ে চলাচল করছে ভ্যান, নসিমন, ইজিবাইক ও মোটরসাইকেল সহ অন্যান্য ছোট ছোট যানবাহন। দ্রুত সংস্কার কিংবা প্রয়োজনীয় কোন ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে সড়কে চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।স্থানীয়রা জানান পাইকগাছা- সোলাদানা সড়কে সোলাদানা বাজার এবং সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে পানি উন্নয়ন বোর্ডের একটি স্লুইচ গেট রয়েছে। এই গেট দিয়ে আশে পাশের এলাকার পানি সরবরাহ হয়ে থাকে। দীর্ঘদিন সংস্কার না করায় সরকারি স্লুইচ গেটটি জরাজীর্ণ হয়ে পড়ে। দুই বছর আগে স্লুইচ গেটের মাঝখানে বেশ অনেকটাই বসে যায় এবং বড় ধরণের ফাটল দেখা দেয়। স্থানীয়রা জানান বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত স্থানে অনেকটা জায়গা জুড়ে ভেঙ্গে যাওয়ায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে মালামাল বহণকারী এবং ভারী কোন যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট ছোট যানবাহন। ব্যবসায়ী সিদ্দিক গাজী বলেন স্লুইচ গেটের ঠিক মাঝখানে ভেঙ্গে যাওয়ায় মালামাল বহণকারী কোন যানবাহন চলাচল করতে পারছে না। গৃহবধূ পিরু বেগম বলেন এটি অত্র এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। ভ্যান চালক নজরুল ইসলাম বলেন যাত্রী নামিয়ে দিয়ে কোন ভাবেই চলাচল করছি। বড় গর্তের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং যানবাহনের ক্ষতি হচ্ছে। ইজিবাইক চালক সমিতির সভাপতি ইসমাইল হোসেন বলেন যাতায়াতের বিকল্প কোন ব্যবস্থা না অনেকটাই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি। সোলাদান ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য প্রবীর কুমার গোলদার বলেন স্লুইচ গেটটি পুরাতন হওয়ায় বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি বলেন এর আগে একবার সংস্কার করা হয়েছিল। সেখান থেকে আবারো বড় ধরণের গর্তের সৃষ্টি হয়েছে। এব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী কে অবহিত করা হয়েছে বলে স্থানীয় এ জনপ্রতিনিধি জানিয়েছেন।

    ইমদাদুল হক,
    পাইকগাছা,খুলনা।

  • সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের লাখপতি বিজয়ী ২ জন ও স্বপ্নের বাজার বিজয়ী হলেন ৪ জন

    সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের লাখপতি বিজয়ী ২ জন ও স্বপ্নের বাজার বিজয়ী হলেন ৪ জন

    : রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালীর সেনবাগে অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের ধারাবাহিক কর্মসূচির আওতায় ‎প্রতিবারের ন্যায় এবার ও হতদরিদ্রদের মাঝে লটারির মাধ্যমে ২(দুই) জনকে লাখপতি বানিয়েছেন সৈয়দ হারুন ফাউন্ডেশন। রবিবার রাতে উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির হলরুমে উপস্থিত দর্শকদের সামনে এই লটারি করা হয়। এবার লটারিতে বিজয় হয়ে লাখপতি হয়েছেন ৫নং অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা গ্রামের হতদরিদ্র ভ্যান চালক মোঃ ই্‌ব্রাহিম ও চাঁচুয়া গ্রামের মৃত মোস্তফা স্ত্রী বিধবা পারবিন আক্তার। এছাড়া লটারির মাধ্যমে আরো ৪ জনকে স্বপ্নের বাজার বিজয়ী করা হয়।লটারি হওয়ার পর রা লাক্সারি গাড়ি নিয়ে লটারি বিজয়ীদের বাড়িতে পৌঁছে ১০টায় গাড়িতে তোলে লাখপতিদেরকে অনুষ্ঠানস্থলে আনা হয়।
    অনুষ্ঠানস্থলে বিজয়ী লাখপতিদের ফুল দিয়ে বরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, টপস্টার গ্রুপের কর্ণধার মানবিক যোদ্ধা খ্যাত লায়ন সৈয়দ হারুন এমজেএফ ও তার সহধর্মিণী সাজেদা আক্তার শেলী।‎এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দ হারুন ফাউন্ডেশন, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী’র প্রতিষ্ঠাতা, এসএফ গ্রুপের চেয়ারম্যান ও টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
    ‎‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি কলেজের অধ্যাপক মো: হুমায়ূন কবির, বিশিষ্ট শিক্ষানুরাগী মাষ্টার আবুল খায়ের, বিশিষ্ট সমাজ সেবক ইউছুপ মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক হোসেন শহীদ সরোয়ারদী, বিশিষ্ট সমাজ সেবক মো: হারুনুর রশীদ, বিশিষ্ট সমাজ সেবক ও দলিল লিখক মির্জা সোলাইমান, বিশিষ্ট সমাজ সেবক কুতুবউদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও দলিল লিখক মো: মিজানুর রহমান ভূঁইয়া, বিশিষ্ট সমাজ সেবক ও ৫নং অর্জুনতলা ইউনিয়নের সাবেক মেম্বার মো: শাহজাহান শাদন, মাওলানা আবদুল মাজেদ, সাংবাদিক নাঈম বিশিষ্ট শিক্ষানুরাগী কানকিরহাট কলেজের সহকারী অধ্যাপক মো: আবদুল জব্বার, সৈয়দ হারুন ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ সহ আরো অনেকে। ‎‎অনুষ্ঠানে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সাধারণ সভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্পুর্ন গনতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালেট পেপারে ফাউন্ডেশনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে মো: ইমরান হোসেনকে আহ্বায়ক ও মাহমুদুর রহমান রাকিব কে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

  • বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২১ ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

    বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২১ ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি

    বছরের পর বছর কেটে গেলেও স্কুল জীবনের স্মৃতি কখনো মুছে যায় না। ঠিক এমনই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হল বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, যেখানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এসএসসি ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত পুনর্মিলনী।

    বৃহস্পতিবার (১২ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একঝাঁক প্রাক্তন শিক্ষার্থী ফিরে এসেছিলেন প্রিয় বিদ্যালয়ে, যেখানে একসময় তাদের কিশোর কৈশোর কেটেছিল—হাসি, আনন্দ, উদ্বেগ আর স্বপ্নে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক শাজাহান গাজী।
    প্রাক্তন শিক্ষার্থী সোহান মাহমুদ ও মো খাইরুল ইসলাম মুন্না’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় সহকারী শিক্ষক মো নুরুল আমিন বাচ্চু, মো আব্দুল হালিম (বিএসসি), মোসা লিপি আক্তার, রোজিনা আক্তার শিলা, প্রাক্তন শিক্ষার্থী মুশফিকুর রহমান জনি, তানজিলা জামান শিফা ও মেহেদী হাসান মুন্না প্রমুখ।

    সহকারী শিক্ষক মো আব্দুল হালিম (বিএসসি) বলেন: “তোমাদের চোখেমুখে যে উজ্জ্বলতা দেখছি, তা আমাদের আশাবাদী করে তোলে। বিদ্যালয় একদিন গর্ব করবে, এই ব্যাচের অর্জনে।”

    সহকারী শিক্ষক মোসা. লিপি আক্তার আবেগ ধরে রাখতে না পেরে বলেন: “তোমাদের হাসিমুখগুলো দেখে মনে হচ্ছে, যেন আমাদের ক্লাসরুম আবার জীবন্ত হয়ে উঠেছে। আজকের দিনটা আমাদের জন্যও অনেক স্পেশাল।”

    প্রাক্তন শিক্ষার্থী মো খাইরুল ইসলাম মুন্না বলেন:
    “আজ স্কুলে পা রেখেই মনে হলো—আমার শৈশব ফিরে এসেছে। আমরা হয়তো অনেক দূরে আছি একে অপরের থেকে, কিন্তু এই পুনর্মিলনী আমাদের হৃদয়কে আবার এক করে দিল।”

    সহকারী প্রধান শিক্ষক মো শাজাহান গাজী তিনি বলেন:”তোমাদের ফিরে আসা আমাদের শিক্ষক জীবনের এক গর্বের মুহূর্ত। তোমাদের মাঝে দেশের আগামী নেতৃত্ব লুকিয়ে আছে। তোমরা এগিয়ে চলো—আমরা আছি আশীর্বাদ হয়ে।”

    অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্কুল জীবনের স্মৃতি হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। সেইসঙ্গে বিদ্যালয়ে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী চারজন শিক্ষককে স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়ার আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের চোখে জল এনে দেয়।

    পুরো অনুষ্ঠানজুড়ে ছিল এক আবেগঘন, স্মৃতিময় ও আনন্দময় পরিবেশ, যেন স্কুল জীবনের পাতায় লেখা নতুন এক অধ্যায়। এই পুনর্মিলনী শুধু একটি দিনের আয়োজন নয়, এটি ছিল হৃদয়ের টানে ফিরে আসার এক গভীর অভিব্যক্তি।

  • সিরাজগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহ-ত

    সিরাজগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহ-ত

    সিরাজগঞ্জ প্রতিনিধি :

    বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।আজ  বৃহস্পতিবার (১২ জুন) সকালে ভুইয়াগাতী পল্লী বিদ্যুৎ এলাকায় এই দুর্টঘনা ঘটে। নিহত খগেনচন্দ্র মাহাতো রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামের নদিন্দ্রনাথ মাহাতোর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত খগেন চন্দ্র মাহাতো মোটরসাইকেল নিয়ে চান্দাইকোনা থেকে হাটিকুমরুল গোল চত্বরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ এলাকায় আসলে বগুড়াগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খগেনচন্দ্র মাহাতো নিহত হন।

    হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, নিহতের লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস আটক করা যায়নি।