Author: desk

  • বরিশালে বোর্ডে সেরা পিরোজপুর জেলা  ফেল বেশি ইংরেজি ও গনিতে

    বরিশালে বোর্ডে সেরা পিরোজপুর জেলা ফেল বেশি ইংরেজি ও গনিতে

    নিজস্ব প্রতিবেদক, বরিশাল

    এবারের এসএসসি’র ফলাফলে পাশের হাড়ে এগিয়ে বরিশাল বোর্ডের আওতাধীন পিরোজপুর জেলা। এ জেলার পাশের হাড় ৬৫ দশমিক ৩৮ ভাগ। অপরদিকে এ বছরও ফলাফলে সর্বোনিম্নে অবস্থান রয়েছে বরগুনা জেলা।

    বোর্ড সূত্রে জানাগেছে, প্রথম স্থানে থাকা পিরোজপুর জেলায় ২৫৩ টি স্কুলের ১০ হাজার৩১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। যারমধ্যে পাশ করছেনে ৬ হাজার ৭৪৩ জন। পাশের মধ্যে ছেলে ২ হাজার ৬০৯ জন ও মেয়ে ৪ হাজার ১৩৪ জন। এ জেলার পাশের হাড় ৬৫ দশমিক ৩৮ ভাগ।।

    দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল জেলা। পাশের হাড় ৫৭ দশমিক ২০ ভাগ। এ জেলায় ৪৩১ টি বিদ্যালয়ের ২৬ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করছেনে ১৫ হাজার ৪১৫ জন। পাশের মধ্যে ছেলে ৫ হাজার ৯৮০ জন ও মেয়ে ৯ হাজার ৪৩৫ জন।

    অপরদিকে পটুয়াখালী জেলা এবারে তৃতীয় অবস্থানে রয়েছে। এবছরে এ জেলায় ২৭০ টি বিদ্যালয়ের ১৫ হাজার ৬৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করছেনে ৮ হাজার ৭১২ জন। পাশের মধ্যে ছেলে ৩ হাজার ৬৫৮ জন ও মেয়ে ৫ হাজার ৫৪ জন। এ জেলার পাশের হাড় ৫৫ দশমিক ৭২ ভাগ।

    ভোলা জেলা এবারে চতুর্থ স্থানে রয়েছে। এ জেলায় এবারে পাশের হার ৫৪ দশমিক ৭০ ভাগ । এ বছর এ জেলায় ২১৯ স্কুলের ১৪ হাজার ৩৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। মোট পাশ করেছে ৭ হাজার ৮৬২ জন। যারমধ্যে ছেলে ৩ হাজার ৬০৪ ও মেয়ে ৪ হাজার ২৫৮ জন।

    অপরদিকে পঞ্চম স্থানে রয়েছে বরগুনা জেলা। এ জেলায় ১৬৫ টি বিদ্যালয়ের ৮হাজার ৭২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করছেনে ৪ হাজার ৪৩৭ জন। পাশের মধ্যে ছেলে ১ হাজার ৭৩৩ জন ও মেয়ে ২ হাজার ৭০৪ জন। এ জেলার পাশের হাড় ৫০ দশমিক ৮৪ ভাগ।

    এছাড়া সর্বোনিম্নে ৬ষ্ঠ স্থানে থাকা ঝালকাঠি জেলায় এবারে পাশের হার ৫১ দশমিক ৭৭ ভাগ। এ জেলায় ১৭৩ টি বিদ্যালয়ের ৬ হাজার ৯৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করছেনে ৩ হাজার ৫৮৯ জন। পাশের মধ্যে ছেলে ১ হাজার ২৩৯ জন ও মেয়ে ২ হাজার ২৫০ জন।

    এক পরিসংখ্যান রিপোর্টে জানা গেছে, এ বছর পরীক্ষায় শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। আর মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল।
    এর মধ্যে পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন।

    বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে ।

    বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী বলেন, বরিশালে এ বছর ফলাফলে এমন অবস্থার কারন বেশির ভাগ শিক্ষার্থীরা যারা গ্রামে পড়াশোনা করেন তারা ইংরেজি ও গনিতে ফেল করেছেন। ফলে ফলাফলের এমন অবস্থা। আমরা প্রতিটি জেলায় জেলায় শিক্ষকদের নিয়ে সমাবেশ শুরু করেছি। আশা করি দ্রুত এ অবস্থা কাটিয়ে ওঠা যাবে। এছাড়া এ ফলাফলের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার প্রকৃত মান উঠে এসেছে বলে দাবি করেন তিনি।

  • বরিশাল বোর্ডের ১৬ স্কুলে শতভাগ ফে-ল

    বরিশাল বোর্ডের ১৬ স্কুলে শতভাগ ফে-ল

    নিজস্ব প্রতিবেদক, বরিশাল

    বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এবার ১৬ টি বিদ্যালয়ে শিক্ষার্থীরা শতভাগ ফেল করেছে। এছাড়া ১৭ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে।

    বিষয়টি নিশ্চিত করে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী বলেন, বোর্ডের আওতাধীন ১ হাজার ৫০২ টি বিদ্যালয়ের মধ্যে ১৬ টি বিদ্যালয় শতভাগ ফেল করেছে। এরমধ্যে বরিশাল জেলায় ১ টি, পটুয়াখালীতে ৪ টি,পিরোজপুরে ২ টি, ঝালকাঠিতে ৪ টি, ভোলায় ৩ টি ও বরগুনায় ২ টি বিদ্যালয় রয়েছে। এছাড়া ১৭ টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে, যার মধ্যে বরিশাল জেলায় ৬ টি, পটুয়াখালীতে ৩ টি,পিরোজপুরে ৭ টি, ভোলায় ১ টি ও বরগুনা ও ঝালকাঠিতে শতভাগ পাশ করা স্কুল একটিও নেই।

    এদিকে এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন শিক্ষার্থী।

    এক পরিসংখ্যান রিপোর্টে জানা গেছে, এ বছর পরীক্ষায় শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। আর মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। এর মধ্যে পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন।

    বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে ।

    বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী বলেন, বরিশালে এ বছর ফলাফলে এমন অবস্থার কারন বেশির ভাগ শিক্ষার্থীরা যারা গ্রামে পড়াশোনা করেন তারা ইংরেজি ও গনিতে ফেল করেছেন। ফলে ফলাফলের এমন অবস্থা। আমরা প্রতিটি জেলায় জেলায় শিক্ষকদের নিয়ে সমাবেশ শুরু করেছি। আশা করি দ্রুত এ অবস্থা কাটিয়ে ওঠা যাবে। এছাড়া এ ফলাফলের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার প্রকৃত মান উঠে এসেছে বলে দাবি করেন তিনি।

  • এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ

    এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ

    নিজস্ব প্রতিবেদক, বরিশাল

    টিকারঃ এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন শিক্ষার্থী।

    বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২ টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী।

    এক পরিসংখ্যান রিপোর্টে জানা গেছে, এ বছর পরীক্ষায় শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। আর মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল।
    এর মধ্যে পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন।

    বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে ।

  • তানোরে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপ-র্যস্ত

    তানোরে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপ-র্যস্ত

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে কয়েকদিনের টানা বৃষ্টিতে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। তানোর পৌরসভার মাসিন্দা, বুরুজ, জিওল, হালদারপাড়া,কুঠিপাড়া, ধানতৈড়, গোকুল।এছাড়াও উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) কুজিশহর, আজিজপুর, অমৃতপুর, নড়িয়াল,তালন্দ ইউপির কালনা, দেউল,কামারগাঁ ইউপির দমদমা, বাতাসপুর, মালশিরা,নেজামপুর, হাতিশাইল ও চাঁন্দুড়িয়া ইউপির দাড়দহ, বেড়লপাড়া,জুড়ানপুরসহ বিভিন্ন
    এলাকার নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টির হয়েছে। আষাঢ়ের প্রথমদিন থেকেই বৃষ্টি হচ্ছে, কখানো ভারী কখানো হালকা।এদিকে টানা বৃষ্টি বৃষ্টি নির্ভর রোপা-আমণ চাষাবাদে উপকারে এসেছে। তবে ক্ষতিের মুখে পড়েছে সবজিখেত।
    জানা গেছে, গ্রামাঞ্চলে জনবসতি, মৎস্যঘের, সবজিখেত, মরিচখেত জলমগ্ন ও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অনেক স্থানে কাঁচা-পাকা রাস্তা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এতে করে জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর খেটে খাওয়া মানুষ।অতিবৃষ্টির কারণে উপজেলার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তানোরে বৈরী আবহাওয়ার প্রভাবে গত তিনদিন ভোর থেকেই একটানা বৃষ্টি শুরু হয়। এরমধ্যেও নিম্ন আয়ের দিনমজুর মানুষ তাদের কাজে বের হন।
    এদিকে একটানা বৃষ্টির কারণে গত মঙ্গরবার বুধবার ও বৃহস্পতিবার হাট-বাজারে দোকান-পাটসহ হোটেল, রেস্টুরেন্টগুলোতে মানুষের তেমন উপস্থিতি দেখা যায়নি। বিশেষ করে উপজেলার নিচু এলাকার বসতবাড়ি, রান্না ঘর, গোয়ালঘরে পানি উঠেছে। অধিকাংশ এলাকায় চলাচলের কাঁচাপাকা রাস্তা নস্ট হয়েছে। নাগরিক জীবন প্রায় বিপর্যস্ত। বিভিন্ন এলাকায়
    নিম্নাঞ্চলে পুকুর মাছেরঘেরে ডুবুডুবু করছে। পুকুর ও ঘের মালিকরা ঘের রক্ষা করতে বাঁধের উপর দিয়ে নেটজাল টানিয়ে শেষ রক্ষার চেষ্টা করে যাচ্ছে।
    উপজেলার কামারগাঁ ইউপির মালার মোড়ের আব্দুল আয়ুব ও আব্দুল বলেন, পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় ছাঐড় মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে রোপা-আমণ চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।#

  • দোয়ারাবাজারে মান-সিক ভারসা-ম্যহীন উপজাতি ছেলেটি পরিবারে ফিরতে চায়

    দোয়ারাবাজারে মান-সিক ভারসা-ম্যহীন উপজাতি ছেলেটি পরিবারে ফিরতে চায়

    হারুন অর রশিদ,
    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদর থানা এলাকায় মানসিক ভারসাম্যহীন একজন উপজাতি ছেলে অসুস্থ অবস্থায় ঘুরাঘুরি করতে দেখে স্থানীয় জনগণ তাকে দোয়ারাবাজার থানা পুলিশের হেফাজতে রাখেন।
    বুধবার (৯জুলাই) রাত থেকে উপজাতি এই ছেলেটি দোয়ারাবাজার থানা হেফাজতে রয়েছেন। অসুস্থ থাকায় তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
    ছেলেটি গারো আদিবাসী হতে পারে। বয়স আনুমানিক ১৩/১৪ বছর হবে। সে মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার ঠিকানা ও পরিচয় দিতে পারেনি। সে কোথায় থেকে কিভাবে আসছে তাও জানা যায়নি। ইতিমধ্যে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন, দোয়ারাবাজার থানা সহ গণমাধ্যম কর্মিদের ফেইসবুকে ছেলেটির পরিচয় ও পরিবারের খুজে পোস্ট করে ছেলেটি দোয়ারাবাজার উপজেলায় সবার কাছে আলোচনায় রয়েছে।
    এব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জাহিদুল হক জানান ছেলেটি বর্তমানে দোয়ারাবাজার থানার হেফাজতে রয়েছে। তার পরিবারের কেউ খুঁজলে নিচের মোবাইল নাম্বার যোগাযোগ করতে বলা হয়েছে। অফিসার ইনচার্জ : ০১৩২০-১২০৯২০।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, ছেলেটি মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার নাম পরিচয় বলতে পারছেনা তবে তাকে দেখে মনে হয় সে গারো আদিবাসী সম্প্রদায়ের হবে। তাকে খুঁজে পেতে দোয়ারাবাজার থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

  • রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ ভাগ। জিপিএ- ৫ পেয়েছে ২২ হাজার ৩২৭

    রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ ভাগ। জিপিএ- ৫ পেয়েছে ২২ হাজার ৩২৭

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ
    রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির ফলাফল প্রকাশ হয়েছে। এ বছর এ পরীক্ষায় পাশের হার এক ধাক্কায় গত ৬ বছরের মধ্যে এ প্রথম ৮০ ভাগের নিচে নেমে এসেছে। এবার পাশের হার ৭৭ দশমিক ৬৩ ভাগ। তবুও সারা দেশের ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারের দিক থেকে প্রথম হয়েছে। এ বছর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। সে ক্ষেত্রে এবার জিপিএ ৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। এর আগের বছর জিপিএ ৫ ছিল ২৮ হাজার ৭৪ জন।

    রাজশাহী শিক্ষা বোর্ড সূত্র মতে, এ বছর এসএসসি পরীক্ষায় মোট শিক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন। তাদের মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৮০ হাজার ৩১০ জন। এর মধ্যে এ বছর পাশ করেছে ১ লাখ ৩৯ হাজার ৯৩০ জন। সেই হিসেবে গড় পাশের হার গিয়ে দাঁড়িয়েছে ৭৭ দমশিক ৬৩ ভাগ। সেখান থেকে জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন।
    এর আগে গত বছর রাজশাহীতে এসএসসিতে পাশের হার ছিল ৮৯ দশিমক ২৬, আগের বছর ২০২৩ সালে ছিল ৮৭ দশমিক ৮৯, আগের বছর ২০২২ সালে ছিল ৮৫ দশমিক ৮৮, তার আগের বছর ২০২১ সালে ছিল ৯৪ দশমিক ৭১, তার আগের বছর ২০২০ সালে ছিল ৯০ দশমিক ৩৭ এবং তার আগের বছর ২০১৯ সালে পাশের হার ছিল ৯১ দশমিক ৬৪ ভাগ। সেই হিসেবে গত ৬ বছরের মধ্যে এবার সর্বনিম্ন পাশের রাজশাহীতে।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অভি-যানে  ১০০ বোতল ফেন্সি-ডিলসহ ১ জন মাদ-ক ব্যবসায়ী গ্রে-ফতার

    র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অভি-যানে ১০০ বোতল ফেন্সি-ডিলসহ ১ জন মাদ-ক ব্যবসায়ী গ্রে-ফতার

    প্রেস বিজ্ঞপ্তি।

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সলঙ্গা থানা এলাকা হতে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ০৯ জুলাই ২০২৫ খ্রিঃ বিকাল ১৭.০৫ ঘটিকায় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজারস্থ নিউ মায়ের আচল হোটেলের সামনে ঢাকাগামী হাইওয়ে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কালে ১০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ দুলাল ফকির (২৯), পিতা- মোঃ আব্দুর রহিম ফকির, সাং-মন্ডলপাড়া, থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়া।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের বিভিন্ন জেলা হইতে সংগ্রহ করে বিভিন্ন গাড়ীতে পরিবহন করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে।

    ৪। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • বাবুগঞ্জে চলমান সড়ক উন্নয়ন কাজ নিয়েও উঠছে প্রশ্ন

    বাবুগঞ্জে চলমান সড়ক উন্নয়ন কাজ নিয়েও উঠছে প্রশ্ন

    বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।

    বাবুগঞ্জের রাস্তাঘাটের বেহাল দশা নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে এলাকাবাসী দুর্ভোগ পোহালেও কাজের কাজ কিছুই হয় না। অথচ সম্প্রতি কিছু এলাকায় উন্নয়নমূলক কাজ শুরু হলেও, সেই কাজের মান ও পদ্ধতি নিয়েই উঠছে বড় প্রশ্ন।

    ছবিতে দেখা যাচ্ছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রাজগুরু ‘পাঁচরাস্তা ব্রিজ’ হইতে পশ্চিম দিকে বাবুগঞ্জ থানার সামনের রাস্তায় চলমান কাজের দৃশ্য। স্থানীয়দের অভিযোগ—কাজে নেই কোনো সুষ্ঠু পরিকল্পনা, নেই যথাযথ তদারকি। ফলে জনগণের ভোগান্তির পাশাপাশি অর্থের অপচয় হচ্ছে বলেই মনে করছেন অনেকে। এতে জনভোগান্তি চরমে পৌঁছায়। পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলীম।
    তিনি উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত সংস্কারকাজ শুরুর আশ্বাস দেন। স্থানীয় জনগণ জানান, সামান্য বৃষ্টিতেই সড়ক ভেঙে যায়, এতে জনজীবন স্থবির হয়ে পড়ে। তারা সঠিক পরিকল্পনায় স্থায়ী সংস্কার চান। উপজেলা প্রকৌশলী বলেন, অগ্রাধিকার ভিত্তিতে জরুরি সংস্কারকাজ শুরু হবে।

    তবে প্রশ্ন থেকেই যায়—সমস্যাটা কোথায়? দোষটাই বা কার?
    আপনার মতামত কমেন্টে জানান।

  • কালকিনি পৌরসভার অর্থ বছরের প্রায় ৫৩ কো‌টি টাকার বাজেট ঘোষণা

    কালকিনি পৌরসভার অর্থ বছরের প্রায় ৫৩ কো‌টি টাকার বাজেট ঘোষণা

    ‌ মোঃমিজানুর রহমান,কালকিনি প্রতিনিধি

    মাদারীপুরের কালকিনি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫২ কো‌টি ৭লক্ষ ১ হাজার ৯৬৬ টাকার বাজেট ঘোষণা করা হয়। আজ বুধবার দুপুরে পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মী ও পৌরসভার কমর্কর্তাদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব আয় ৫ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা, উন্নয়ন অনুদান ২ কোটি ৫০ লাখ টাকা, বিশেষ উন্নয়ন তহবিল ৪৪ কোটি ৬৩ লাখ টাকা ধরা হয়েছে। এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় বাজেটে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতে ও সমাপনী জেরসহ বিভিন্ন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ৭ লাখ ১ হাজার ৯৬৬ টাকা। এসময় পৌর প্রশাসক ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম,পৌর নির্বাহী কর্মকর্তা বাবুল চন্দ্র দাস, পৌর হিসাব রক্ষন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ রাকিব হাসান, উপসহকারী প্রকৌশলী মোঃ লিটন হোসেন ও উপসহকারী প্রকৌশলী হোসাইন শেখসহ প্রমুখ।

  • সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ডি-লার নিয়োগে ব্যা-পক অনি-য়মের বিরু-দ্ধে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ 

    সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ডি-লার নিয়োগে ব্যা-পক অনি-য়মের বিরু-দ্ধে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ 

    আনিসুর রহমান আগুন,
    গাইবান্ধা জেলা প্রতিনিধি:

    গাইবান্ধার সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগ ২০২৫ এ ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লটারীর নামে প্রহসন এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার  সকালে সুন্দরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজনে বাহিরগোলা মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

    এতে বক্তব্য রাখেন- সুন্দরগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল,মোস্তাক আহমেদ, জামিউল ইসলাম জমু, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব,আলম জামান মিন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়েল মন্ডল, সদস্য সচিব হারুনুর রশীদ হারুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আদনান আহমেদ রাজু,

    সদস্য সচিব আবু রায়হান, বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

    এসময় বক্তারা বলেন, ডিলার নিয়োগ প্রক্রিয়ায় সকল আবেদনকারীর আবেদনপত্র সঠিকভাবে যাচাই-বাছাই না করে ৭ জুলাই  দিবাগত রাত ২:৩০ ঘটিকা পর্যন্ত উপজেলা কার্যালয়ে প্রশাসনের সহায়তায় বিএনপি’র তিন চার জন নেতা তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য অবস্থান করেছিল। তারই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন লটারীর নামে প্রহসন এর মাধ্যমে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগ ২০২৫ এ ব্যাপক অনিয়ম, দুর্নীতি করেছে।এ কাজের বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানান। 

    তারা আরো বলেন, ডিলার নিয়োগে অনেকের সংযুক্ত কাগজ পত্র গায়েব করে ঘাটতি দেখানো হয়েছে। ঘাটতি কাগজের বিষয়ে আবেদনকারীকে অবহিত করা হয়নি। বৈধ আবেদন সমূহের সবাইকে লটারির তারিখ বিষয়ে অবগত করা হয়নি। অবৈধ আবেদন সমূহের আবেদনকারীদের কোন বক্তব্য নেয়া হয়নি। একই নামে একাধিক টোকেন দিয়ে লটারি করা হয়েছে। অবৈধ আবেদন সমূহের আবেদনকারীদের যাতে কোন জবাবদিহি না করতে হয় সেজন্য একই দিনে বাতিল ও লটারি করা হয়েছে।৭ তারিখে তালিকা প্রস্তুত ও স্বাক্ষর করা হলেও ৮ তারিখে নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে। যাদের কোন দোকান নেই তাদেরকে ডিলার বিয়োগ করা হয়েছে। ব্যাংকের আর্থিক সচ্ছলতা সনদ যাদের সঠিক নেই এরকম অনেককে ডিলার দেওয়া হয়েছে।

    তাই তারা পুনরায় স্বচ্ছতার মধ্য দিয়ে প্রত্যেক আবেদনকারীর উপস্থিতিতে সঠিকভাবে প্রার্থী যাচাই বাছাই করে লটারির মাধ্যমে ডিলার নিয়োগের আহ্বান জানান।