Author: desk

  • গোদাগাড়ী পৌরভবনের সামনে শতাধিক পরিবার পা-নিবন্দি হয়ে মা-নবেতর জীব-নযাপন

    গোদাগাড়ী পৌরভবনের সামনে শতাধিক পরিবার পা-নিবন্দি হয়ে মা-নবেতর জীব-নযাপন

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহী জেলার প্রথম শ্রেণীর গোদাগাড়ী পৌরসভা ভবনের সামনে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। অতিবৃষ্টিতে এ গোদাগাড়ী পৌরভবনের সামনে ৬ নং ওয়ার্ডে শ্রীমন্তপুর মহল্লায় হঠাৎ ঘর বাড়ীতে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষতি হয়েছে। বসবাস করার অযোগ্য হয়ে পড়েছে।

    ভুক্তভোগীগণ চর্মরোগসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে। গরু, ছাগল, হাঁস মুরগীনিয়ে বিপাকে পড়েছেন। টয়লেটের মলমূত্র পানির সাথে বাড়ীতে রাস্তায় প্রবেশ করে পঁচে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে এবং মানুষ সহ্য করতে পারছেন না। সেনিটেশন ব্যবস্থা খুবই খারাপ। পৌরসভার অনেক রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তা চিত্র একই। এ পৌরসভার বেশ কয়েকটি রাস্তার বেহালদশা। ৭ নং ওয়ার্ডের একটি রাস্তা, ১ নং ওয়ার্ডর গড়েরমাঠ থেকে তালতোলার রাস্তাটি টানা বর্ষণের ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

    সাবেক কাউন্সিল, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান বিপ্লব বলেন, ৬ নং ওয়ার্ডের শ্রীমন্তপুর মাহল্লার ৮ টি হিন্দু পরিবারসহ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন, গরু, ছাগল, হাঁসমুরগি নিয়ে বিপাকে পড়েছে এলাকাবাসী । এলাকাবাসী বেশ কয়েকদিন হতে পানিতে ডুবে আছেন এ ব্যপারে ভুক্তভোগীরা পৌরসভায় একাধিকবার যোগাযোগ করে কোন প্রতিকার পাননি। টয়লেটের মল পানির সাথে বাড়ীতে রাস্তায় ডুকে পড়ে দুর্গগন্ধের সৃষ্টি করেছে। বিগত দিনে কিছু প্রভাবশালী ব্যক্তি টয়লেটের হাউজ, সোকয়েল করে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করেছে। দীর্ঘ একযুগ ধরে পৌরসভার সচিব ও পৌরসভার প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন সারেয়ার জাহান মুকুল, তিনি পৌরসভার সব এলাকার খবর রাখেন। সাথে লোকজন একাধিকবার যোগাযোগ কোন প্রতিকার পচ্ছেন না। তিনি আরও বলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মহোদয়ের সাথে যোগাযোগ করা হয়েছে কিন্তু কোন লাভ হয় নি। আমরা এলাকার কিছু শ্রমিক নিয়ে নিজ উদ্দোগ্যে আজকে কাজ করেছি, চেষ্টা করছি।

    পৌরসভার শ্রীমন্তপুর এলাকার আব্দুল মান্নান (৭০) পানিতে লুঙ্গি উচ্চু করে ধরে, ছাতা বগলে নিয়ে, গামছা মাথায় দিয়ে পানি দাঁড়িয়ে এ প্রতিবেদকের সাথে, তিনি কষ্টের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন, ১০ দিন থেকে আমরা পানিতে ডুবে আছি। দেখার যেন কেউ নেই। কমিশনার না থাকার কারণে সরকারি লোকজন আমাদের কথা শুনছেন না। জরুরী ভিক্তিতে দুর্গন্ধযুক্ত পানি নিস্কাশনের ব্যবস্থা করে আমাদের বাঁচানোর জোর দাবী জানাচ্ছি।

    ভুক্তভোগী শ্রী মানিক চাঁদ (৬০) ও শ্রী প্রভাস (৬২) জানান, আমরা বেশকিছু দিন থেকে পানিবন্দি হয়ে বড় বিপদে পড়েছি। আগে কাউন্সিলার এর সাথে যোগাযোগ করতাম। এখন তার কাছে গেলে সরকার আমাদের বাদ দিয়ে দিয়েছে। আমরা আর কাজ করতে পারছিনা। আমরা কিভাবে মুক্তি পাব ভগমান জানেন। মৃত. মিরসাদ আলীর ছেলে মিলন (৪০) জানান ১০/১২ দিন থেকে পানিতে ডুবে আছি। বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে লাভ হচ্ছ না।

    গোদাগাড়ী পৌরসভার সচিব ( ভারপ্রাপ্ত) ও সহকারী প্রকৌশলীর দায়িত্বে থাকা সারোয়ার জাহান মুকুলে মোবাইল করে পাওয়ায় ভুক্তভোগিদের ছবি দিয়ে ম্যাসেজ পাঠিয়ে বক্তব্য পাওয়া যায় নি।

    উপজেলার মোহনপুর ইউনিয়নের পালশা গ্রামের রাস্তাটি সামান্য বৃষ্টিতে রাস্তায় জমে হাটু পরিমান পানি। বৃষ্টি কৃষি কাজের জন্য উপকারী, জনজীবনে স্বস্তি দিলেও কিছু জায়গায় তৈরি করে জনদুর্ভোগ। যদিও এর দায় বৃষ্টির নয়, মানুষের। স্বস্তির বৃষ্টি উপজেলার মোহনপুর ইউনিয়নের পালশা গ্রামের মানুষের দুর্ভোগ কারণ হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, এসব গ্রামের বাসিন্দাদের যাতায়াত করার প্রধান রাস্তা বৃষ্টি শুরু হলে বর্ষাকালে হাঁটাচলার অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে যানবাহন, ভ্যান, সাইকেল, বাইক, মানুষ, শিক্ষার্থীগণ ঝুঁকি নিয়ে চলাচল করছে। এলাকাবাসী জানান এ রাস্তা পাঁকা করার জন্য মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম, সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী নিকট অনেকবার যোগাযোগ করেছেন এবং প্রতিশ্রুতিও দিয়েছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয় নি।

    এ ব্যাপারে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ খাইরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কিছু রাস্তা কাঁচা আছে। এগুলি সামান্য বৃষ্টির পানিতে চলাচলের অযোগ্য হয়ে যায়। আগামীতে এ রাস্তা গুলি অগ্রাধিকার ভিক্তিতে মেরামত করা হবে বলে জানান এ জনপ্রতি।

    দিকে গোগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের
    ফরাদপুর গ্রামের সাধারণ জনগণ দীর্ঘদিন ধরে একটি মারাত্মক জনদুর্ভোগের হচ্ছেন। ওই এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তাটি বর্তমানে অত্যন্ত কর্দমাক্ত ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিপাতেই পুরো রাস্তাজুড়ে কাঁদা-পানি জমে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। পথচারী, বিশেষ করে স্কুলগামী শিশুরা এবং বৃদ্ধরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
    এ রাস্তা মূল সড়ক থেকে মাত্র ২০০ মিটার দূরে এবং এই পথ দিয়েই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতিদিন যাতায়াত করে থাকে। রাস্তার বেহাল অবস্থার কারণে শিশুদের বিদ্যালয়ে যাওয়া-আসা কঠিন হয়ে পড়েছে, অনেক সময় দুর্ঘটনারও আশঙ্কা দেখা দিচ্ছে।

    গোগ্রাম ইউনিনের হরিনবিসকা এলাকার ভৃক্তভোগি রানা দেওয়ান বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেও এ রাস্তায় কোন উন্নয়নের ছোঁয়া লাগে নি। উন্নয়ন বৈষম্যের স্বীকার গ্রামের মানুষ। যাতায়াত করার প্রধান রাস্তা বৃষ্টি শুরু হলে বর্ষাকালে হাঁটাচলার অনুপযোগী হয়ে ওঠে। রাস্তায় জমে হাটুপরিমান পানি ও কাঁদা। রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য উদ্ধোর্তন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এলাকাবাসী এই রাস্তাটি জরুরীভাবে সংস্কারের পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট চেয়ারম্যানের সুদৃষ্টি আকর্ষণ করেছেন।
    গোগ্রাম ইউনিনের চেয়ারম্যান সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেন নি তাই বক্তব্য পাওয়া যায় নি।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী ।।

  • পীরগঞ্জে মেধাবি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    পীরগঞ্জে মেধাবি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাধ্যমি ও উচ্চ মাধ্যমিক ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি’ এর আওতায় উপজেলার ৩৬ জন নির্বাচিত মেধাবী শিক্ষার্থীর মাঝে মাধ্যমিক পার্যায়ের ১০ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার করে টাকা অনুদান সহ সনদ ও ক্রেস্ট বিতরণ করেছেন।
    বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্টিত হয়।
    উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে ও লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুজ্জামানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, শিক্ষার্থী ফারহাদুল কবীর ফাহিম ও আর্নিকা তাবাসুম প্রমুখ। সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ও সম্মাননা ক্রেষ্ট ও সনদ পত্র বিতরণ করা হয়।

  • বিমান দু-র্ঘটনায় রুহের মাগ-ফিরাত ও সুস্থতা কামনায়  পাইকগাছা বিএনপির দো-য়া মাহফিল

    বিমান দু-র্ঘটনায় রুহের মাগ-ফিরাত ও সুস্থতা কামনায় পাইকগাছা বিএনপির দো-য়া মাহফিল

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে পৃথক পৃথক ভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের রুহের মাগফিরাত ও সুস্থতা কামনায় বুধবার বিকালে দলীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির এবং কপোতাক্ষ মার্কেট চত্বরে পৌরসভা বিএনপি এ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে।
    উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত উপজেলা বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, আসাদুজ্জামান খোকন, আসাদুজ্জামান ময়না, আবু মুছা সরদার, বিএম আকিজ উদ্দিন, গোলাম রব্বানী, এসএম শামসুজ্জামান জামান, আসাদুজ্জামান মামুন, রাসেল হুসাইন, মুনসুর গাজী, মিজানুর রহমান, মজিদ মিস্ত্রি, আবু হানিফ, সুফিয়ান গোলদার, সুমন গাজী, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, আসাদুজ্জামান কেরামত, বাচ্চু, আমিন উদ্দিন, জাহিদ হাসান, মুস্তাকিম গাজী, আরিফ হোসেন, জাকারিয়া ভুট্ট, ওসমান, সালাম, সাইফুল ইসলাম, কামাল হোসেন, জিয়াউল ইসলাম, খন্দকার রফিকুল ইসলাম, হাসানুর রহমান, আব্দুল মান্নান, শাহ আলম, শফি ও আল আমিন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ওলামা দলের সভাপতি হাফেজ মুছা সরদার।
    অপরদিকে পৌরসভা বিএনপির আহবায়ক আসলাম পারভেজ এর সভাপতিত্বে ও পৌর বিএনপি নেতা এসএম মোহর আলীর সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, কাজী নেয়ামুল হুদা কামাল, আতাউর রহমান, জিয়া উদ্দিন নায়েব, মতলেব গাজী। নবনির্বাচিত ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আলী গাজী, রুহুল আমিন সরদার, বেলাল হোসেন, মনিরুল ইসলাম মন্টু, রুবেল সরদার, আনারুল ইসলাম গাজী, আব্দুল করিম গাজী, শাহাদুল ইসলাম, সিরাজুল ইসলাম, জাকির হোসেন, তুষার সরকার, বাবু মন্ডল, ডাঃ শাহাবুদ্দিন, মোশাররফ হোসেন বাবলু, জিএম জাকির হোসেন মিন্টু, অ্যাডভোকেট সুবেহ সাদিক, শাহিনুর রহমান, জিয়াউর রহমান, রফিকুল ইসলাম, ইব্রাহিম মোল্লা, মামুন, কাইয়ুম সরদার, আল আমিন মোড়ল, আসাদুজ্জামান, ওবায়দুল ইসলাম ডালিম, রাসেল শেখ ও রাজু গাজী। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ হুমায়ুন কবির।

  • পাইকগাছায় উপাধ্যক্ষ ও উপজেলা নির্বাচন অফিসার কে বি-দায় সংবর্ধনা

    পাইকগাছায় উপাধ্যক্ষ ও উপজেলা নির্বাচন অফিসার কে বি-দায় সংবর্ধনা

    পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

    খুলনার পাইকগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল আলম এর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাব থেকে উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল কে অবসর জনিত এবং নির্বাচন কর্মকর্তা ছামিউল আলম কে বদলি জনিত সংবর্ধনা প্রদান করা হয়। রোববার সন্ধ্যায় অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, ওসি রিয়াদ মাহমুদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল বাশার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, স্বজল বিশ্বাস, আকরাম হোসেন ও উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন।

    ইমদাদুল হক
    পাইকগাছা,খুলনা।

  • পাইকগাছায় জন্ম ও মৃ-ত্যু নিব-ন্ধন বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

    পাইকগাছায় জন্ম ও মৃ-ত্যু নিব-ন্ধন বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) মোঃ হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন ওসি রিয়াদ মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, ও পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার। সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী এবং গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিগত এক বছরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতি সরুপ লতা ইউনিয়ন এবং কইজ বিজয়ী ৩ জন কে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এর আগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত কপিলমুনি, হরিঢালী ও গদাইপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন।

  • পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে মেধাবী ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ

    পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে মেধাবী ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।

    খুলনার পাইকগাছা উপজেলায় এডিপি অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ছাত্রীদের মাঝে সাইকেল বিতারণ করা হয়েছে।
    বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ১৫ জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতারণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত।
    উপস্থিত ছিলেন খুলনা বি আরডিপি উপ-পরিচালক নাসির উদ্দীন, পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আব্দুল ওহাব,কপিলমুনি মেহেরুনেছা বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষিকা রহিমা আখতার সম্পা,মাওলানা সামছুর রহমান,দেবাশীষ মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সাবেকক সম্পাদক এস,এম,আলাউদ্দিন সোহাগ,সাংবাদিক আবুল হাশেম, খোরশেদ আলম সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও নারী শিক্ষার্থীরা।

  • পাইকগাছার শিবসা নদীর সেতু নির্মাণ শেষ হলে  মানুষের যাতায়াত ব্যবস্থায় আসবে আমূল প-রিবর্তন

    পাইকগাছার শিবসা নদীর সেতু নির্মাণ শেষ হলে মানুষের যাতায়াত ব্যবস্থায় আসবে আমূল প-রিবর্তন

    ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা ) ।।

    খুলনার পাইকগাছার শিবসা নদীর ওপর সেতু নির্মান কাজ শেষ হলে পাঁচ উপজেলার সাথে নতুন সংযোগ হবে খুলনার। যাতায়াত ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। তবে সেতু নির্মানের কাজ চললেও তা নির্দিষ্ট সময়ে শেষ করার দাবী স্থানীয়দের। খোঁজ নিয়ে জানা যায়, খুলনা জেলার পাইকগাছায় উপজেলায় পল্লী সড়ক (সিআইবিআরআর) প্রকল্পের সেতু নির্মাণের কাজ চলছে। সেতুটি নির্মান কাজ শেষ হলে পাইকগাছার পাশ্ববর্তী উপজেলা কয়রা, দাকোপ,বটিয়াঘাটা, তেরখাদা এবং সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার মানুষ বিভাগীয় শহর খুলনার সাথে দ্রুততম সময়ে যাতায়াত করতে পারবে।

    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, পাইকগাছা জিসি-লস্কর বাজার,বাইনতলা, বগুড়ারচক , শুড়িখালী, ভান্ডার পোল, গিলাবাড়ী জিসি সড়কে দুই হাজার তিনশত মিটার চেইনজে লস্কর ও গড়ইখালী ইউনিয়নের কড়ুলিয়া গ্রামের শিবসা নদীর উপর প্রায় সাতশত আটচল্লিশ মিটার দীর্ঘ নির্মিত একটি সেতুর কাজ চলমান রয়েছে। সেতুর কাজ প্রায় ৬৩ ভাগ সম্পন্ন হয়েছে। সেতুটি দৈর্ঘ্য প্রায় পৌনে ১ কিলোমিটার ও ৯ দশমিক ৮ মিটার (৩২ ফুট) প্রশস্ত হবে। যার চুক্তিমূল্য একশত বিশ কোটি টাকা। ন্যাশনাল ডিভালপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিঃ (এনডিই) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতু নির্মানের কাজ ২০২৩ সালের সেপ্টেম্বরে শুরু করে। যা ২০২৬ সালের সেপ্টেম্বরে শেষ হবে।

    স্থানীয় শহিদুল ইসলাম বলেন, ডাক্তার দেখাতে কিংবা গুরুত্বপূর্ণ কাজে খুলনা যেতে অনেক সময় লাগে। অনেক ভোগান্তি পোহাতে হয় এ অঞ্চলের মানুষের।সেতুটি নির্মান হলে এ অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে।

    স্থানীয় ব্যবসায়ী সোলাইমান গাজী বলেন, ব্রীজ নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে।এমন‌ ভাবে কাজ যদি চালিয়ে যায় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে ব্রীজটি উন্মুক্ত করে দিতে পারবে। ব্রীজের কাজ শেষ হলে এই উপজেলা সহ পাশাপাশি অন্যান্য জেলা-উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। এতে করে ব্যবসা বাণিজ্য ও ভালো হবে। তিনি আরো বলেন তাদের ঘেরের (মাছের) ব্যবসা ব্রীজটি হওয়াতে অন্যান্য জেলা উপজেলার সাথে ব্যবসা বাণিজ্য খুব সহজেই করতে পারবেন।

    অন্য আরেক ব্যবসায়ী শাহিন গোলদার বলেন,আমাদের প্রতিদিন নদী পারাপার হতে হয়। বিশেষ করে ভাটার সময় নদী শুকিয়ে যায়, তখন পারাপার হতে খুব ভোগান্তিতে পড়তে হয়। এখন এখানে ব্রীজ নির্মাণ করা হচ্ছে। এই ব্রীজ নির্মাণের কাজ শেষ হলে আমাদের আর ভোগান্তি পোহাতে হবে না। আমরা সহজেই পাইকগাছা শহরে যাতায়াত করতে পারবো। আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য পাইকগাছা বাজারে প্রতিদিন বাজারে যাওয়া আসা লাগে। শিববাটী ব্রীজ দিয়ে ঘুরে যাওয়া অনেক সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এই ব্রীজের কাজ শেষ হলে সকলের জন্য ভালো হবে।

    স্থানীয় লস্কর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এ প্রতিনিধিকে বলেন, উপজেলার কড়ুলিয়া নদীর উপর ব্রীজ নির্মাণের কাজ শেষ হলে যাতায়াত ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। ব্রীজের কাজ ও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই ব্রীজের নির্মাণ কাজ করার জন্য মালবাহী যে ট্রাক গুলো এ সড়ক নিয়ে আসছে, সেটা এই সড়কের জন্য উপযুক্ত না। এত ভারী যানবাহন চলাচল এই রাস্তার জন্য একেবারে অনুপযোগী। এছাড়াও বাইনতলা বাজারে মানুষের যাতায়াতের জন্য যে রাস্তা করছে সেটা একেবারেই অনুপযোগী। একটু বৃষ্টি হলে ওই রাস্তা দিয়ে মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। ইউনিয়ন পরিষদ থেকে রাস্তা মেরামত করার জন্য জানানো হয়েছিল তারা বলছিলেন বৃষ্টি কমলে রাস্তায় ইট বসিয়ে দিবেন কিন্তু এখনো পর্যন্ত বসানো হয়নি। এছাড়াও ব্রীজের রাস্তা গীলাবাড়ীর সাথে সংযুক্ত হওয়ার কথা থাকলেও সেটা না হয়ে গড়ইখালীর সাথে সংযুক্ত হচ্ছে।এতে লস্করবাসী খুব বেশি উপকৃত হবে না। খড়িয়ার মানুষের এ ব্রীজে উঠতে যত সময় লাগবে তার ভিতরে শিববাটী ব্রীজে পৌঁছে যাবে।

    অন্যদিকে স্থানীয় সচেতন মহল বলেন, ব্রীজটি নির্মিত হয়ে মানুষের যেমন উপকার হবে তেমন অপকার (ক্ষতি) ও হবে। এই উপজেলায় আরো তিনটি ব্রীজ এর পূর্বেও নির্মিত হয়েছে।এটা দিয়ে চারটি ব্রীজ নির্মাণ করা হবে। নদীতে এত ব্রীজ নির্মাণ করায় নদীর নাব্যতা হারিয়ে ফেলছে , এতে করে আগামী কয়েক বছরে এ নদীতে পলি জমে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে না। ফলে এ উপজেলায় বন্যা দেখা দিবে। উপকারের থেকে তখন অপকারটা বেশি হবে।

    তদারকি কর্মকর্তা, সজল বিশ্বাস,উপ-সহকারী প্রকৌশলী, পাইকগাছা বলেন, ব্রীজের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ২০২৬ সালের মধ্যে কাজ শেষ হবে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের ভিতরে ব্রীজের কাজ সম্পন্ন করার। তিনি আরো বলেন লস্করের ঐ পাড়ে ব্রীজের গোড়ায় (তিন রাস্তার মোড়ে) একটি গোলচত্বর করা হবে যাহাতে গড়ইখালী,খড়িয়া, কয়রা এবং বড়দাল-আশাশুনির সকলের ব্রীজে উঠতে সুবিধা হবে।

    প্রকল্প ম্যানেজার সাহেব আলী বলেন, ব্রীজের কাজ ইতিমধ্যে তেষট্রি (৬৩) শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।আমরা দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছি। আগামি বছরের মাঝামাঝি সময়ের ভিতরে সকল কাজ শেষ হবে বলে জানিয়েছেন। তিনি আরো বলেন দু’পাড়ে তিন একর জমির প্রয়োজন। দু’পাড়ের জমি অধিগ্রহণের জন্য সমস্ত কাগজ পত্র ডিসি অফিসে পাঠানো হয়েছে।জমি অধিগ্রহণের জন্য ইতিমধ্যে পরিদর্শনেও আসছিলেন।

    উপজেলা প্রকৌশলী শাফীন শোয়েব জানান, লস্কর কড়ুলিয়া ব্রীজের কাজের অগ্রগতি ৬৩ ভাগ সম্পন্ন হয়েছে। সেতুটি দৈর্ঘ্য প্রায় পৌনে ১ কিলোমিটার ৯ দশমিক ৮ মিটার এবং (৩২ ফুট) প্রশস্ত হবে। দুই শত চল্লিশ (২৪০)টি পাইলের মধ্যে দুই শত সাতাশ (২২৭)টি সমাপ্ত হয়েছে।আশা করা যায় আগামী বছরের শেষের দিকে কাজ সম্পন্ন হবে। কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, ব্রীজটি নির্মিত হলে এই উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। এছাড়াও কয়েকটি উপজেলার মানুষ ও উপকৃত হবে। ব্রীজের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।আশা করা যাচ্ছে নির্দিষ্ট সময়ের ভিতরে উন্মুক্ত করা যাবে।

  • বরগুনার তালতলীতে বিশ্ব পানিতে ডু-বা প্রতিরো-ধ উপলক্ষে সাঁতার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    বরগুনার তালতলীতে বিশ্ব পানিতে ডু-বা প্রতিরো-ধ উপলক্ষে সাঁতার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    মংচিন থান
    তালতলী(বরগুনা)প্রতিনিধি।।
    ‘যে কেউ পানিতে ডুবে যেতে পারি সবাই মিলে প্রতিরোধ করি’ এ প্রতিপাদ্য সামনে রেখে বরগুনার তালতলীতে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে সাঁতার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৩ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে ‘সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)’ আয়োজনে অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে সালমা এবং সভাপতিত্ব করেন, ইন্টারন্যাশনাল ড্রাউনিং প্রিভেনশন এন্ড রিসার্চ ডিভিশন এর উপ-পরিচালক আবুল বরকাত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল, একাডেমিক সুপার ভাইজার গৌতম চন্দ্র বসু। সিআইপিআরবি থেকে উপস্থিত ছিলেন, ডেপুটি কমিউনিকেশন ম্যানেজার ফারহানা ফেরদৗস, অ্যাসিস্টেন্ট এমইএল ম্যানেজার অংশুমান সরকার, তালতলী প্রকল্প এলাকার এরিয়া কোঅর্ডিনেটর রজত সেন প্রমুখ।

    আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • মাইলস্টোনে নিহ-তদের আ-ত্মার মা-গফিরাত কামনা ও আ-হতদের সুস্থতার জন্য বিশেষ দো-য়া

    মাইলস্টোনে নিহ-তদের আ-ত্মার মা-গফিরাত কামনা ও আ-হতদের সুস্থতার জন্য বিশেষ দো-য়া

    জিল্লুর রহমান,

    মাগুরা প্রতিনিধি

    বেসরকারি মালিকানাধীন ওয়ালটন প্লাজার আয়োজনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক-শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২২ জুলাই) বাদ মাগরিব শ্রীপুর ওয়ালটন প্লাজার শাখা কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার ইব্রাহীম খলিল ।

    গত ২১ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে ওয়েলটন প্লাজা এ কর্মসূচি পালন করা হয়েছে।

    দোয়ায় ওয়েলটন প্লাজার শাখার কার্যালয়ের সকল সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন

  • সবাই ঐক্যবদ্ধ থাকলে বকশিগঞ্জ  একটি শান্তিপূর্ণ ও  নিরাপদ উপজেলা হবে- ইউএনও মাসুদ রানা

    সবাই ঐক্যবদ্ধ থাকলে বকশিগঞ্জ একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হবে- ইউএনও মাসুদ রানা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

    বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। সভায় চুরি, মাদক, পৌর শহরে ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসনে উদ্যোগ গ্রহণ করা, হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, মাদক ও কিশোর অপরাধ দমন, যৌন হয়রানি, ইভটিজিং এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়।

    সভাপতি মাসুদ রানা বলেন, “এই আলোচ্য বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সহযোগিতা নিয়ে বকশিগঞ্জ উপজেলাকে একটি আদর্শ নগরে রূপান্তর করা সম্ভব।তিনি ধর্ষণ প্রতিরোধে সমাজের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং উপজেলার মসজিদগুলোর ইমামদের শুক্রবারের খুতবায় সচেতনতামূলক বার্তা অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

    সভায় ২০২৪ সালের ২৪ জুলাইয়ের আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে ‘মেমরি স্ট্যাম্প’ নির্মাণ এবং ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান স্মরণে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়।

    সভাপতি বলেন, আমরা আশান্বিত, দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকলে বকশিগঞ্জ একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বাসযোগ্য উপজেলা হিসেবে তার ঐতিহ্য ধরে রাখতে পারবে।

    এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জন (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়, বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,,সাংবাদিকসহ আরও অনেকে।

    সভা শেষে উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করতে সব মহলের সহযোগিতা কামনা করা হয়।