Author: desk

  • কুমিল্লায় দঃজেলা বিএনপির উদ্যাগে গন মিছিল ও বিক্ষো-ভ সমাবেশ

    কুমিল্লায় দঃজেলা বিএনপির উদ্যাগে গন মিছিল ও বিক্ষো-ভ সমাবেশ

    তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের গুরুত্বপূর্ণ শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশালীন, কুরুচিপূর্ণ মিথ্যাচার এবং সকল ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সমাবেশের পূর্বে শহরের প্রধান প্রধান সড়কে গন মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মিছিলে বিএনপির উচ্চ পর্যায় নেতাদের বিরুদ্ধে ভিন্ন মতাদর্শের বক্তব্যের প্রতিবাদে স্লোগান দেওয়া হয়েছে।
    সমাবেশ বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সাংসদ জননেতা মনিরুল হক চৌধুরী,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান ওয়াসিমসহ অন্যান্য নেতৃবিন্দ।

  • প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈ-ষম্যের প্র-তিবাদে তারাগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষকদের মা-নববন্ধন 

    প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈ-ষম্যের প্র-তিবাদে তারাগঞ্জে কিন্ডারগার্টেন শিক্ষকদের মা-নববন্ধন 

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি :

    প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখায় তীব্র প্রতিবাদ জানিয়ে রংপুরের তারাগঞ্জে মানববন্ধন করেছে শিক্ষকেরা। ‘জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’—এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে উপজেলা পরিষদ চত্বর।

     এ সময় বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি—সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সমান শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত না হলে এই আন্দোলন আরও ছড়িয়ে পড়বে।

    গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির তারাগঞ্জ উপজেলা শাখা। এতে স্থানীয় প্রায় ২৫টি কিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা চালু থাকলেও, সমানভাবে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদের সেই সুযোগ না দেওয়া এক চরম বৈষম্য। এটি শুধু সংবিধানের শিক্ষা-সমতার নীতির পরিপন্থী নয়, বরং শিশুদের অধিকার হরণ করার শামিল।”

    বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাদেকুল ইসলাম, তারাগঞ্জ উপজেলা সভাপতি বকুল ইসলাম, সদস্য কাজী সমাছুল হুদা। এ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা বক্তব্য রাখেন।  তারা অবিলম্বে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানান। 

    বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাদেকুল ইসলাম বলেন, একই পাঠ্যক্রমে পড়ালেখা করেও শুধু প্রতিষ্ঠানগত পার্থক্যের কারণে একজন শিশুকে তার মেধা যাচাইয়ের সুযোগ থেকে বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।কিন্ডারগার্ডেন ও বেসরকারি প্রতিষ্ঠানের বাচ্চাদেরও বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে হবে। তা না হলে আমরা এই বৈষম্যের বিরুদ্ধে  জোরদার আন্দোলন গড়ে তুলব।

    তারাগঞ্জের এমএইচ আইডিয়াল স্কুলের নির্বাহী পরিচালক মো. মোতালেব হোসেন বলেন,
    “আমাদের শিক্ষার্থীরা বছরের পর বছর ধরে মেধার পরিচয় দিয়ে এসেছে। অথচ এবার হঠাৎ করে তাদের বঞ্চিত করা হলো কোনো কারণ ছাড়া। এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।”

    ইকরচালী শিশু একাডেমির সহকারী শিক্ষক মাহাবুল ইসলাম বলেন,
    “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারকে সহায়তা করছে শিক্ষার আলো ছড়িয়ে দিতে। অথচ আমরা আজ বঞ্চনার শিকার। আমাদের শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতেই আজকের এই প্রতিবাদ।”

    ইয়ার্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষক জরিবুল ইসলাম বলেন, “একটি শিশুর মেধা যাচাইয়ের ক্ষেত্রে তার স্কুল সরকারি না বেসরকারি—এটা কোনো মানদণ্ড হতে পারে না। আমরা চাই সবাই সমান সুযোগ পাক।”

    মানববন্ধন শেষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর জন্য প্রস্তুত নেওয়া হয় ।

  • মি-থ্যা অভি-যোগে থানায়  মা-মলা দেয়ার পা-য়তারা প্র-তিবাদে বিএনপির একাংশ

    মি-থ্যা অভি-যোগে থানায় মা-মলা দেয়ার পা-য়তারা প্র-তিবাদে বিএনপির একাংশ

    আনোয়ার হোসেন,
    নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।

    নেছারাবাদের সমুদয়কাঠি ইউনিয়নে একের পর এক মিথ্যে চাঁদাবাজির অভিযোগ দিয়ে চাঁদা দাবি করে আসছে বিএনপির পরিচয় দেয়া একটি গ্রুপ।

    বিএনপির সদস্য না এমন লোকদিয়ে প্রথমে থানায় অভিযোগ করান পরে শুরু হয় মামলা নেয়ার জন্য চলে তদবির বানিজ্য। ঐ মামলায় আসামি করা হয়েছে নিরীহ মানুষকে। বিএনপির আর একাংশ ঐ মিথ্যে মামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন।তাদের দাবি শুধু মাত্র ব্যাক্তিগত আক্রোশ মেটাতে ,জমিজমা নিয়ে বিরোধ ছিলো এমন লোকদের নামে মামলা দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে মামলা থেকে নাম বাদ দেয়ার কথা বলে।

    সম্প্রতি সেহাংগল গ্রামে ফয়সাল নামে এক মাদকাসক্তকে দিয়ে করানো হয়েছে মিথ্যে অভিযোগ। এলাকাবাসীর দেয়া তথ্যে মতে যার নামে থানায় একাধিক মামলা রয়েছে।

    এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে এবং নিরপরাধ ব্যবসায়ীদেরকে মিথ্যা মামলা ও চাঁদাবাজির কবল থেকে রক্ষার জন্য সেহাংগল বিক্ষোভ করে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি একাংশের নেতৃবৃন্দ।

    মঙ্গলবার (২২ জুলাই) বিএনপির একাংশের নেতৃবৃন্দ ঐ বিক্ষোভ করে।এ সময় তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সর্বস্তরের ব্যবসায়ী মহল ও জনগণকে এ বিষয়ে একসাথে দুষ্কৃতকারীদের প্রতিহত করার আহ্বান জানায়। সেহাংগল গ্রামে চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে নাজেহাল পরিস্থিতিতে চরম উদ্বেগ প্রকাশ করছে এবং এই সমস্ত অনাচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনকে আহ্বান জানাচ্ছে। এ সময় বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক দলের ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক লিটন, যুবদলের সদস্য আব্দুল কাইউম, পলাশ দাস, ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ জাকির হোসেন, শাকিল আহমেদ থানা ছাত্রদলের সাবেক সদস্য।

    অভিযোগের বিষয় ফয়সাল এর মা বলেন, ফয়সাল তো পুলিশ দেখলেই পালিয়ে পেড়ায় ওর নামে থানায় মাদক মামলা ছিলো। হয়তো টাকার লোভ দেখিয়ে তাকে দিয়ে থানায় মামলা করিয়েছে কেউ।

    ফয়সালের খালা লায়লা বলেন, আমি তাকে জিগ্যেস করেছিলাম তুমি কেন মামলা দিয়েছো নিরীহ মানুষের নামে। ও আমাকে জানিয়েছে তাকে একটা মটরসাইকেল কিনে দিলে মামলা তুলে নিবো।

    এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ বনি আমিন জানান,আমরা অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করতেছি। আমরাও চাইনা কোন নিরীহ মানুষ মামলার শিকার হোক।এটা আমাদের এসপি সাহেবের নির্দেশ।

  • রংপুর ও নীলফামারী আদালতে ২টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মাম-লা দা-য়ের

    রংপুর ও নীলফামারী আদালতে ২টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মাম-লা দা-য়ের

    প্রেস বিজ্ঞপ্তি।

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর জেলার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় বিএসটিআই আইন- ২০১৮ এর ১৫ ও ২১ ধারা লংঘনের কারণে অনুযায়ী ২৪ জুলাই ২০২৫ খ্রি: তারিখে নিম্ন বর্ণিত ০২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, রংপুর এবং বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, নীলফামারী বরাবর মামলা দায়ের করা হয়।

    মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলি হচ্ছে:
    ০১। মোঃ শফিউল ইসলাম সোহেল (৪০), মেসার্স স্বাদ আইক্রিম ফ্যাক্টরি, শাহবাজ (কাউনিয়া থানার বিপরীতে), কাউনিয়া, রংপুর; পণ্য- আইসক্রিম
    ০২। মোছাঃ মনিরা সুলতানা (২৭), মেসার্স রিয়াদ পিভিসি পাইপ, নতুন পুলিশ লাইনের সামনে, সদর, নীলফামারী; পণ্য- পাইপস এন্ড ফিটিংস মেড অব পিবিসি-ইউ, ইউজড ফর পর্টেবল ওয়াটার সাপ্লাই

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • ঝিনাইদহের শৈলকুপা তী-ব্র ভা-ঙনে কয়েকটি গ্রাম বি-লীন হতে চলেছে

    ঝিনাইদহের শৈলকুপা তী-ব্র ভা-ঙনে কয়েকটি গ্রাম বি-লীন হতে চলেছে

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    তীব্র ভঙনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কয়েকটি গ্রাম বিলীন হতে চলেছে। গ্রামের পর গ্রাম নদী ভাঙনের গর্জন। গ্রামবাসির কপালে চিন্তার ভাজ। কখন সর্বনাশী গড়াই কেড়ে নেয় শেষ সম্বল ভিটেবাড়ি এই চিন্তায় দিশেহারা। ইতোমধ্যে গ্রামের মানুষ তাদের মাঠের ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন।বড়ুরিয়া গ্রামের জাহাঙ্গীর মন্ডল জানান, তার ১০ বিঘা ফসলি জমি নদী গর্ভে চলে গেছে। ভাঙন যেভাবে তীব্র থেকে তীব্রতর হচ্ছে তাতে ভিটেবাড়িও ঠেকাতে পারবেন না।নদী ভাঙন এলাকা পরিদর্শন করে দেখা যায়, গ্রামের প্রতিটি মানুষ আতংকে বসবাস করছেন। গত জুন মাসের শুরুর দিকে নদী ভাঙন শুরু হয়। এখন পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। পাট, কলা ক্ষেত ও হলুদের জমিসহ ভাঙতে শুরু করেছে ফসলি জমি।পানি উন্নয়ন বোর্ডের ফেলা জিওব্যাগও শ্রোতের তীব্রতায় ভেসে যাচ্ছে। অনেকে ঘরবাড়িও হারিয়ে নিঃস্ব হয়ে গ্রাম ছেড়েছেন। গড়াই নদীর ভাঙনে ক্রমশঃ পাল্টে যাচ্ছে গোটা গ্রামের মানচিত্র। শৈলকুপা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, শৈলকুপায় গড়াই নদীর বহমান অংশ কুড়ি কিলোমিটার। যার মধ্যে বড়ুরিয়া গ্রামের ওপর দিয়ে প্রবাহমান দেড় কিলোমিটার. কৃষ্ণনগর এক কিলোমিটার, গোসাইডাঙ্গা ৫শ’ মিটার, মাদলা এলাকায় দেড় কিলোমিটার, মাঝদিয়া গ্রামে এক কিলোমিটার এবং লাঙ্গলবাধ এলাকায় ৫শ’ মিটার ভাঙনপ্রবন। তবে বেশি ভাঙন তীব্রতা বড়ুরিয়া গ্রামের দেড় কিলোমিটার অংশে। বড়ুয়া গ্রামের বাবুল মোল্লা জানান, ১৯৬২ সালের পর থেকে নদী ভাঙন শুরু হলেও গেল ২০ বছরে তীব্রতা বেড়েছে কয়েকগুন। সিএস রেকর্ড অনুযায়ী বড়ুয়া মৌজায় ব্যক্তি মালিকানাধীন জমির পরিমাণ ১৪শ’ ৫৭ বিঘা। আর খাস জমি আছে ১৪৩ বিঘা। নদী ভাঙনের ফলে এখন জমির পরিমাণ দাড়িয়েছে গড়ে ২৫০ বিঘায়। গ্রামটিতে বসবাস করতেন ৭শ’ পরিবার, কিন্তু এখন বসবাস করেন ২শ’ পরিবার। বাকি ৫শ’ পরিবার অন্যত্র চলে গেছেন বলে গ্রামবাসি দাবি করেন।

    এদিকে গড়াই নদীর ওপারে কুষ্টিয়ার খোকসা উপজেলার গনেশপুর আদর্শ গ্রাম। এপারের জমি ভেঙে ওপাশে জেগে ওঠা চরের জমিতে কুষ্টিয়ার মানুষ শৈলকুপার কোন মানুষকে যেতে দেয় না বলে অভিযোগ স্থানীয়দের। আবার চর উদ্ধারেও কেউ ব্যবস্থা নেয় না। পানি উন্নয়ন বোর্ডে পক্ষ থেকে ২০১৯ ও ২০২১ সালে ডিপিপি প্রকল্প পরিকল্পনা কমিশনে দাখিল করা হলেও তা আলোর মুখ দেখেনি। চলতি বছরে গড়াইয়ের ভাঙন রোধে অস্থায়ী ভিত্তিতে সমীক্ষা কাজের আওতায় ১৭৫ কেজি ওজনের বালি ভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে। পহেলা জুন থেকে শুরু হওয়া প্রকল্পটি শেষ হবে ২০২৬ সালের জুন মাসে। ১৩ কোটি টাকা’র এই প্রকল্পিটি বাস্তবায়িত হবে চার ধাপে। বড়ুরিয়া গ্রামের বাসিন্দা সুন্দরী খাতুন বলেন, আমাদের প্রায় ৩০ বিঘা জমি ছিল, এখন তা ১০ বিঘায় দাড়িয়েছে। একই গ্রামের বাসিন্দা মনি মোল্লা বলেন, বড়ুয়া গ্রামের প্রায় ১৪শ’ বিঘা জমি চলে গেছে কুষ্টিয়ার অংশে। তিনি আরো জানান, এপাশ থেকে ভেঙে নদীর ওপারে চর জেগে উঠেছে। সেখানে কুষ্টিয়ার খোকসা উপজেলার মানুষ জবরদখল করে খাচ্ছে। প্রশাসনের কেউ উদ্যোগ নেয় না এই জমি উদ্ধারে। ফলে ক্রমেই গ্রামের মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে।

    বিষয়টি নিয়ে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, বর্তমানে বর্ষার শুরুতে ভাঙন রোধে অস্থায়ী সমীক্ষা কাজ চলমান আছে। আগামী বছরের জুন মাস পর্যন্ত কয়েকটি ধাপে কাজটি চলবে। এরপর স্থায়ী কাজ করা হবে বরাদ্দের ভিত্তিতে। নদীর এই অংশটুকু অবতল হওয়াতে পানির চাপ বৃদ্ধিতে পলি সরে ভাঙন দেখা দেয়। তবে জমি উদ্ধারের বিষয়টি জেলা প্রশাসনের কাজ বলে তিনি জানান।
    ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, শৈলকুপা অংশ ভেঙে নদীর ওপারে কুষ্টিয়া অংশে জেগে ওঠা চরের জমি উদ্ধার ও সেখানে যেন শৈলকুপার মানুষ চাষাবাদ করতে পারে সে বিষয়ে উদ্দোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান, জেলা প্রশাসন ও অন্যান্য দফতরের সম্মিলিত বৈঠকের পর জরিপ করে সীমানা নির্ধারণের জন্য সরকারের জরিপ অধিদফতরে পত্র পাঠানো হয়েছে। আশা করা যায় সরকার দ্রুতই বিধিসম্মতভাবে নদী পাড়ের সমস্যার সমাধান করতে পারবে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।।

  • গাজনার বিলে অভি-যানে ৪ লাখ টাকার অ-বৈধ চায়না জাল জ-ব্দ

    গাজনার বিলে অভি-যানে ৪ লাখ টাকার অ-বৈধ চায়না জাল জ-ব্দ

    এম এ আলিম রিপন,সুজানগর :পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে অভিযান চালিয়ে ১০০ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। ২৪ জুলাই (বৃহস্পতিবার) বদনপুর, জোড়পুকুরিয়া, বিলবন্ধনখালি সহ গাজনার বিলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জব্দকৃত ৮০ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা। মেবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান। এ সময় তিনি বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
    উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, মাছসহ অন্যান্য জলজ প্রাণীর অস্তিত্ব সংকটের অন্যতম কারণ এই চায়না দুয়ারি জাল। জলজ পরিবেশের বাস্তুসংস্থানের জন্য মারাত্নক ক্ষতিকর অবৈধ এবং আইন দ্বারা নিষিদ্ধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের তত্ত্বাবধানে এবং পুলিশের সহযোগিতায় এ অভিযান অব্যাহত থাকবে।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সিটি গভর্ন্যান্সে দেশের সেরা চসিক, পুরস্কার গ্রহণ করলেন মেয়র ডা.শাহাদাত

    সিটি গভর্ন্যান্সে দেশের সেরা চসিক, পুরস্কার গ্রহণ করলেন মেয়র ডা.শাহাদাত

    শহিদুল ইসলাম,

    বিশেষ প্রতিনিধিঃ

    সাংগঠনিক দক্ষতা, আর্থিক ব্যবস্থাপনা ও নাগরিক সম্পৃক্ততাসহ ১৫টি সূচকে এগিয়ে থেকে দেশের সেরা সিটি কর্পোরেশনের স্বীকৃতি পেয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাৎসরিক মূল্যায়নে দেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে শীর্ষস্থান অর্জন করে চসিক।

    এই অসাধারণ অর্জনের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

    বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত “সিটি কর্পোরেশন পরিচালন ব্যবস্থা (গভর্ন্যান্স) উন্নয়ন কৌশলপত্র ২০২০-২০৩০” বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভা এবং “সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি (C4C-2)” প্রকল্পের জয়েন্ট কো-অর্ডিনেশন কমিটির সভায় এ পুরস্কার প্রদান করা হয়।

    স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরের মূল্যায়নে ১৫টি সূচকের ভিত্তিতে সিটি গভর্ন্যান্স কার্যক্রম মূল্যায়ন করা হয়। চলতি বছরের ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই মূল্যায়নে চসিক প্রথম স্থান অর্জন করে, যা ধারাবাহিক উন্নয়ন ও সুশাসনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

    পুরস্কার গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,
    “এই স্বীকৃতি চট্টগ্রামবাসীর। নগরবাসীর আস্থা, কর্মকর্তাদের পরিশ্রম এবং সম্মিলিত টিমওয়ার্কের ফলেই আজ এই অর্জন সম্ভব হয়েছে। এই সফলতা নগরবাসীকে উৎসর্গ করছি। ইনশাআল্লাহ চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তোলা হবে।”

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই অর্জন নগর উন্নয়ন ও প্রশাসনিক দক্ষতার নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

  • গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য

    কে এম সাইফুর রহমান নিজস্ব প্রতিনিধিঃ

    ১. ২০ জুলাই ২০২৫, রবিবার, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য সকল বিভাগ ও দপ্তরে আইপি ফোন সংযোগ চালু করা হয়েছে।

    ২. ২১ জুলাই ২০২৫, সোমবার, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

    ৩. ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, গোপালগঞ্জে কারফিউ ও জরুরি অবস্থা শেষে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিশ্ববিদ্যালয়ে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে।

    ৪. ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    ৫. জুলাই ২০২৪ আন্দোলনের শহীদদের 
    স্মারণে আগামীকাল শুক্রবার (২৫ জুলাই ২০২৫) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

  • পাবনার আমিনপুরের গোলাবাড়ি ব্রীজ ঝু-কিপূর্ণ-রাস্তার বে-হাল দশা

    পাবনার আমিনপুরের গোলাবাড়ি ব্রীজ ঝু-কিপূর্ণ-রাস্তার বে-হাল দশা

    হেলাল শেখঃ পাবনার আমিনপুর থানার অন্তর্গত পূর্বে সাগরকান্দি ইউনিয়নের সাত পাড়া কদিম মালঞ্চি গ্রাম, পশ্চিমে রূপপুর গ্রাম ( মাঝখানে গোলাবাড়ি ঘাট ব্রীজ) এলাকার গুরুত্বপূর্ণ ব্রীজটি এখন এলাকাবাসীর জন্য এক ভয়ংকর মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রীজটির পাটাতন নষ্ট হয়ে গেছে, অনেক জায়গায় ফাটল ও ধ্বসে পড়া অংশে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

    ব্রীজটির ওপর দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষিপণ্যবাহী যান ও সাধারণ মানুষ চলাচল করে। কিন্তু বর্তমানে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

    একই সঙ্গে আশেপাশের রাস্তাগুলোর অবস্থাও খুবই নাজুক। খানাখন্দে ভরা রাস্তাগুলোতে বৃষ্টির পানি জমে আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, বারবার অভিযোগ জানানো হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

    স্থানীয় বাসিন্দারা বলেন, “প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে আমাদের চলাফেরা করতে হচ্ছে। ছোট ছোট দুর্ঘটনা তো লেগেই আছে, বড় কিছু ঘটার আগেই ব্যবস্থা না নিলে বড় বিপর্যয় অনিবার্য।”

    এলাকার বিএনপির নেতা হালিম মন্ডল, ছালাম মন্ডল ও জামায়াতে ইসলামীর নেতা কিয়াম উদ্দিন, পল্লী চিকিৎসক রাজ্জাক সহ এলাকাবাসী দ্রুত ব্রীজ ও রাস্তার সংস্কারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ করছেন।

  • স্বরূপকাঠী জগন্নাথকাঠি বন্দরের নব নির্মিত টলশেড এর- শুভ উদ্বোধন

    স্বরূপকাঠী জগন্নাথকাঠি বন্দরের নব নির্মিত টলশেড এর- শুভ উদ্বোধন

    নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।

    দীর্ঘ প্রতিক্ষার পর উদ্বোধন হলো নেছারাবাদ উপজেলা জগন্নাথকাঠি বন্দরে সবজি ব্যবসায়ীদের জন্য নবনির্মিত টলশেড ঘর।

    বৃহস্পতিবার বেলা ১২টার সময় ঐ টলশেড ঘর এর উদ্বোধন করেন জনাব মোঃ জাহিদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার।

    জগন্নাথকাঠী বন্দর ব্যবসায়ী সমিতি আহবায়ক এর কাজী আনিসুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ তাপস কুমার ঘোষ, নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ বনি আমিন, মোঃ শফিকুল ইসলাম ফরিদ সাবেক মেয়র স্বরূপকাঠি পৌরসভা, আহবায়ক পৌর বিএনপি, মোঃ ওয়াহিদুজ্জামান মানিক সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও যুগ্ম আহবায়ক পৌর বিএনপি, নাসির উদ্দীন তালুকদার যুগ্ম আহবায়ক নেছারাবাদ উপজেলা বিএনপি, শ্রী খোকন শাহা বিশিষ্ট জগন্নাথকাঠি বন্দর ব্যবসায়ী ও কমিটির সদস্য এছাড়া বন্দরের ব্যবসায়ীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ প্রমূখ।

    উল্লেখ্য তিনটি টলশেডে ৩৬জন ব্যবসায়ীদের মধ্যে লটারির মাধ্যমে পজিশন বরাদ্দ দেওয়া হয়।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।