Author: desk

  • মানিকছড়িতে বালতির পানিতে ডু-বে শিশুর মৃ-ত্যু

    মানিকছড়িতে বালতির পানিতে ডু-বে শিশুর মৃ-ত্যু

    রামগড় প্রতিনিধি ।।।

    খাগড়াছড়ির মানিকছড়িতে বালতির পানিতে ডুবে মো. আনাস নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

    শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার বাটনাতলী এলাকায় এঘটনা ঘটে। নিহত আনাস বাটনাতলীর বাসিন্দা আবু আহম্মেদের একমাত্র পুত্র।

    পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশু আনাসের মা আনাসকে বাড়ির উঠানে রেখে গৃহস্থালির কাজ করছিল। এমন সময় সকলের আড়ালে হটাৎ আনাস পানিভর্তি বালতিতে পড়ে ডুবে যায়, যা তার মা ও অন্যান্যরা খেয়াল করেনি। কিছুক্ষণ পর তাকে দেখতে পেয়ে বালতি থেকে উঠিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আনাসকে মৃত ঘোষণা করেন।

    মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বিষয়টি নিশ্চিত করে বলেন, বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষে অভিযোগ না থাকায় আইনি কার্যক্রম শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

  • সুন্দরগঞ্জে কেউ শুনছে না অস-হায় কেতাব উদ্দিনের আকু-তি

    সুন্দরগঞ্জে কেউ শুনছে না অস-হায় কেতাব উদ্দিনের আকু-তি

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কেতাব উদ্দিনের কাকুতি মিনতি কেউ কানেই তুলছে না।

    জানা গেছে, কেতাব উদ্দিন উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্য পরাণ গ্রামের মৃত হাছিম উদ্দিনের ছেলে। সে পেশায় একজন দিন মজুর। কেতাব উদ্দিন দীর্ঘদিন থেকে তার বাবার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি উদ্ধারের জন্য চেয়ারম্যান, মেম্বার ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য অসহায় কেতাব উদ্দিনের কথা কেউই কানেই তুলছে না। তার বর্ণনা মতে সিএস ও এসএ খতিয়ান অনুযায়ী তার বাবা মৃত হাছিম উদ্দিন  ৪ একর ৮৮ শতক জমি রেখে মারা যান। কিন্তু পরবর্তীতে তার ভাগি শরীক বশিরের ছেলেরা ও হাকিমের ছেলেরা বর্তমান হাল খতিয়ান সৃজন করে ওইসব জমি ভোগ দখল করে আসছে। কেতাব উদ্দিন একাধিকবার গ্রাম শালিশ ডেকে পেপারস দেখতে চাইলে বশীর ও হাকিমের ছেলেরা কোন সাড়া দেয় নি।  অপরদিকে হাকিমের বড় ছেলে আব্দুল জব্বারকেও পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি জব্বারের ছেলে মুজাফফরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে। কেতাব উদ্দিন তার পৈতৃক সম্পতি উদ্ধারের জন্য স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি ও বিভিন্ন দলের নেতাকর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন।কিন্তু দুঃখের বিষয় হল অসহায় কেতাব উদ্দিন এর কথা কেউই শুনছে না। তাই তিনি এই প্রতিনিধিকে জানান, আমি দীর্ঘদিন থেকে আমার বাবার সম্পত্তি বশির ও হাকিমের ছেলেরা কোন সূত্রে ভোগ দখল করে খাচ্ছে। তারা কোন প্রকার পেপার দেখাচ্ছে না। খালি বলে তারা জমি কিনছে। এ নিয়ে আদালতে মামলা করা হলে কাগজ দেখাতে তারা ব্যর্থ হয়েছে। যার মামলাননং-১১৫/৯৮। বশিরের ছেলে মনসুর চেয়ারম্যান হওয়ায় বিষয়টি সকলে এড়িয়ে যান।  এ নিয়ে কেতাব উদ্দিন শান্তিরাম ইউনিয়নের গঙ্গসারহাট বাজারে গত ১৯/৭/২৫ইং তারিখে সকাল ১০ ঘটিকার সময় একটি সালিস ডাকেন পেপারস উপস্থিত করার জন্য। কিন্তু প্রতিবারের মত এবারও তারা মিটিংয়ে উপস্থিত হয় নাই।এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। বিষয়টি উদ্ধতন মহলের নিকট খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কেতাব উদ্দিন।

  • স্কুল পর্যায় যৌ-ন হ-য়রানী  প্র-তিরোধে গৌরনদীতে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

    স্কুল পর্যায় যৌ-ন হ-য়রানী প্র-তিরোধে গৌরনদীতে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

    কে এম সোয়েব জুয়েল,
    গৌরনদী প্রতিনিধি।
    ব্র্যাক শিখা প্রকল্পের আওতাধীন কর্মএলাকা বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে ( জিবিভি) প্রতিরোধ কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কর্ম পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইনসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় হতে আগত শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মন্ডলী, সহকারী শিক্ষকগণ এবং স্কুল কমিটির সদস্য ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্যগণ। কর্ম পরিকল্পনায় সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

    উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৌরনদীর পালরদী মডেল স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রায়। । ব্র্যাক শিখা: প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানী মুক্ত পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা এই প্রকল্পটি ‘ ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত। চার বছর মেয়াদী প্রকল্পটি ফেব্রুয়ারি ২০২৫ থেকে জানুয়ারি ২০২৯ পর্যন্ত মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বরিশালসহ ছয়টি (ঢাকা, গাজীপুর, চট্রগ্রাম, নারায়ণগঞ্জএবংরাজশাহী) জেলা তেলিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক প্লেস, কর্মক্ষে এবং অনলাইন প্লাট ফর্মে, বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের বিরুদ্ধে যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা মোকাবেলার জন্য প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করতে ২৭০টি মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে, তৈরী পোশাক কারখানা, গণপরিবহন ও কমিউনিটিতে কার্যক্রম পরিচালনা করবে।

    সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিক্ষক মন্ডলী এবং সাংবাদিকসহ ব্র্যাক প্রতিনিধিগণ। মূলত এ সভায় ব্র্যাক শিখা প্রকল্পের মাধ্যমে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে এবং সমাজে বিদ্যমান নারী ও মেয়ে শিশুদের প্রতি যৌন হয়রানি, বাল্যবিবাহ, বুলিং- এর মত অপরাধক মানো যায় সে বিষয়ক কর্ম পরিকল্পনা করা হয়। এ লক্ষ্যে গবেষণালব্ধ তথ্য ব্যবহার করে শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সাথে জড়িত সকলের সাথে আলোচনা করে যৌন হয়রানি এবং বুলিং কমানোর উপায় সমূহ প্রকল্পের কর্মসূচীর আলোকে লিপিবদ্ধ করা হয়। উক্ত কর্মপরিকল্পনায় ব্র্যাক এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক বিভাষ চন্দ্র তরফদার, বরিশাল জেলার শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোঃ তৌহিদুর রহমান, প্রজেক্ট অফিসারবৃন্দ – কিশোর মিস্ত্রি, মায়িশা খান, অনিক বিশ্বাস এবং ভলান্টিয়ারসহ ব্র্যাক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ। শিখা প্রকল্পটি মূলত বরিশাল জেলার স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজের মুখপাত্র ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, তৈরী পোশাক কারখানা, ডিজিটাল প্লাটফর্ম, স্থানীয়ক মিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি, প্রতিরোধ ও সহায়তা ব্যবস্থা, আইনী সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করনে ভূমিকা রাখবে।

  • রাজারহাটে মাং-স বিক্রেতার কর্মশালা অনুষ্ঠিত 

    রাজারহাটে মাং-স বিক্রেতার কর্মশালা অনুষ্ঠিত 

    এলামুল হক,রাজারহাট প্রতিনিধি।
    রাজারহাট উপজেলা প্রশাসন আয়োজিত মাংস বিক্রেতাগণ এর অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার বিকালে উপজেলার বিভিন্ন বাজারে মাংস বিক্রেতা অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান।উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো: রহমত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: আব্দুল লতিফ, রাজারহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস,প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহল্লাদ মন্ডল সৈকত।এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: সাইফুন্নাহার সাথী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:আসাদুজ্জামান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী প্রমুখ।

  • জুলাই বি-প্লবকে স্মর-ণীয় করে রাখতে ভালুকায়  ফুটবল ম্যাচে মু-খোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

    জুলাই বি-প্লবকে স্মর-ণীয় করে রাখতে ভালুকায় ফুটবল ম্যাচে মু-খোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

    আরিফ রববানী ময়মনসিংহ
    জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে ময়মনসিংহের ভালুকায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজন করেছে এক ব্যতিক্রমধর্মী খেলা—”জুলাই স্মৃতি” প্রীতি ফুটবল ম্যাচ। আগামী ২৯ জুলাই (সোমবার) দুপুর ৩টা ৩০ মিনিটে ভালুকা সরকারি কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হবে।

    স্থানীয় ফুটবল খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই ম্যাচে দুই জনপ্রিয় আন্তর্জাতিক দল ব্রাজিল বনাম আর্জেন্টিনা নামে দুই পক্ষ ভাগ হয়ে মাঠে নামবে। ম্যাচটির সভাপতিত্ব করবেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

    এ প্রসঙ্গে ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন—”জুলাই আন্দোলনের স্মৃতি ধারণ করেই আমরা এই প্রীতি ম্যাচের আয়োজন করেছি। তরুণদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও ক্রীড়ার মাধ্যমে ইতিবাচক মনোভাব গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ভালুকার ক্রীড়াঙ্গনকে আরো প্রাণবন্ত করতে প্রশাসন সবসময় পাশে থাকবে।”

    উপজেলা ক্রীড়া সংস্থা আশা প্রকাশ করেছে, খেলাটি শুধু বিনোদন নয়, বরং সামাজিক সংহতি, সৌহার্দ্য এবং খেলাধুলার প্রতি যুবসমাজকে উৎসাহিত করবে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও ক্রীড়া অনুরাগীদের উপস্থিতিতে মাঠটি রঙিন হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

    উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ভালুকার খেলাধুলাকে সামনের দিকে এগিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনার কথা ব্যক্ত করেন। এছাড়াও জুলাই বিপ্লব আমাদের জীবনে একটা নতুন দোয়ার খুলে দিয়েছেন সেটাকে কীভাবে কাজে লাগিয়ে ক্রীড়াকে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে কথা বলেন তিনি।

  • সুন্দরবনের চুনকুরি নদী থেকে আহ-ত কচ্ছপ উদ্ধার করেছে কোস্ট গার্ড

    সুন্দরবনের চুনকুরি নদী থেকে আহ-ত কচ্ছপ উদ্ধার করেছে কোস্ট গার্ড

    শেখ তৈয়ব আলী, খুলনা।

    শুক্রবার ২৫ জুলাই ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

    তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক ও কার্যকর অভিযান পরিচালনা করে যাচ্ছে।

    এরই ধারাবাহিকতায়, গত ২৪ জুলাই ২০২৫ তারিখ বৃহস্পতিবার দুপুর ১টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন দোবেকী কর্তৃক মালঞ্চ ও চুনকুরি নদীতে নিয়মিত রুটিন টহল পরিচালনা করা হয়। টহল চলাকালীন কোস্ট গার্ড সদস্যগণ চুনকুরি নদীতে ভাসমান অবস্থায় একটি গুরুতর আহত (এক পা বিচ্ছিন্ন) কচ্ছপ দেখতে পায়। আহত কচ্ছপটির অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে কোস্ট গার্ড সদস্যগণ তৎক্ষণাৎ কচ্ছপটিকে উদ্ধার করে কোস্ট গার্ড স্টেশন দোবেকীতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

    পরবর্তীতে আহত কচ্ছপটি দোবেকী বন বিভাগের নিকট হস্তান্তর করা হয় এবং বন বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে কচ্ছপটিকে দোবেকী বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়।

    তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।

  • জুলাই শ-হীদদের স্মরণে গোবিপ্রবিতে বিনামূল্যে হেলথ ক্যাম্প শুরু

    জুলাই শ-হীদদের স্মরণে গোবিপ্রবিতে বিনামূল্যে হেলথ ক্যাম্প শুরু

    কে এম সাইফুর রহমান, 
    নিজস্ব প্রতিনিধিঃ 

    জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী মহান শহিদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিনামূল্যে হেল্থ ক্যাম্প শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

    জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও সোসাইটি ফর এসিস্ট্যান্স টু হিয়ারিং ইস্পেয়ার্ড চিলড্রেনের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই হেল্থ ক্যাম্পের প্রথম দিনের কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।

    দ্বিতীয় ধাপের হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হবে আগামী ২৯ ও ৩০ জুলাই। এতে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ৮জন বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে কনসালটেশন ও ব্যবস্থাপত্র প্রদান করেন।

    হেল্থ ক্যাম্পের উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। ঢাকা থেকে আগত বেশ অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকরা এখানে সেবা প্রদান করছেন। আজকের হেল্থ ক্যাম্পে মূলত রোগ শনাক্ত করা, ব্যবস্থাপত্র দেয়া এবং সঙ্গে কিছু ঔষধ সরবরাহ করা হচ্ছে।

  • দোয়ারাবাজারে আবু হেনা আজিজকে সংবর্ধনা

    দোয়ারাবাজারে আবু হেনা আজিজকে সংবর্ধনা

    হারুন অর রশিদ,

    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
    সুনামগঞ্জের দোয়ারাবাজারে মান্নারগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার কাটাখালী বাজারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)।

    সংগঠনের আহ্বায়ক মাশুক মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু হেনা আজিজ।

    বক্তব্যে তিনি বলেন, ‘আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আজীবন জাতীয়তাবাদী শক্তির পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। ষড়যন্ত্রকারীরাই ফ্যাসিবাদের দোসর—এদের মানুষ চিনে।’

    তিনি আরও বলেন, ‘এখন সময় ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার। বিভাজন ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।’

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মজিবুর রহমান, গৌছ আলী, আবদুল আলীম প্রমুখ।

    বক্তারা বলেন, ‘দলের দুর্দিনে আবু হেনা আজিজ যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন, তা অনস্বীকার্য। তিনি নানাভাবে নির্যাতনের শিকার হয়েও নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং দলের আদর্শে অবিচল থেকেছেন।’

    সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • তা-বেদারি নয় ত্যা-গের রাজনীতি চাই: চরমোনাই পীর সাহেব

    তা-বেদারি নয় ত্যা-গের রাজনীতি চাই: চরমোনাই পীর সাহেব

    এস.এম. সাইফুল ইসলাম কবির :প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার এবং সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (সংখ্যানুপাতিক) পদ্ধতি চালুর দাবি জানিয়ে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

    বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৫টায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাপুড়িয়া পট্টিতে আয়োজিত এক বিশাল গণসমাবেশে তিনি বলেন, ‘বিদেশী প্রেসক্রিপশন বাস্তবায়নকারী তাবেদার ও চাঁদাবাজ দখলদারদের এদেশের মাটিতে কোনো ঠাঁই নেই। আমরা ফ্যাসিস্টদের তাড়িয়েছি, আর তাদের ফিরে আসার পথ রুদ্ধ করবো।’

    গণসমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন মোরেলগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা এইচএম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল মাওলানা আব্দুল মজিদ এবং জামায়াতে ইসলামীর বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম।

    এছাড়া বক্তব্য রাখেন বাগেরহাট জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা ইউসুফ ইকবাল, মনোনীত প্রার্থী মাওলানা ওমর ফারুক বিন নূরী, শিক্ষক রুহুল আমীন সরদার, উপজেলা সেক্রেটারি মাওলানা আসাদুল্লাহসহ আরও অনেকে।

    সমাবেশ শুরুর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হলে কাপুড়িয়া পট্টি জনসমুদ্রে রূপ নেয়। প্রবল বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা সমাবেশস্থলে দীর্ঘক্ষণ অবস্থান করেন এবং চরমোনাই পীর সাহেবের বক্তব্য মনোযোগ দিয়ে শ্রবণ করেন। পীর সাহেব চরমোনাই আরও বলেন, “ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমেই দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাই আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করতে হবে।”

    গণসমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলেও এর প্রভাব এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। স্থানীয়ভাবে এ সমাবেশকে ইসলামী আন্দোলনের সাংগঠনিক শক্তির বড় বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

  • গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মি-থ্যা মা-মলা প্র-ত্যাহারের দাবিতে বিক্ষো-ভ

    গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মি-থ্যা মা-মলা প্র-ত্যাহারের দাবিতে বিক্ষো-ভ

    রাসেল শেখ,
    গাজীপুর প্রতিনিধিঃ
    গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং যুগ্ন আহবায়কসহ সকল নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল। এসময় তারা ভূমিদস্যু, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী ইসলাম উদ্দিন গংয়ের শাস্তি এবং তাদেরকে দল থেকে বহিষ্কারের দাবী করেন।

    বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারা বিক্ষোভ মিছিল করেন।

    গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া এবং যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন জসিম তাজ। তাদের দাবী গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন গং এক নারীকে দিয়ে তাদের কেসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করে।

    মিছিল শেষ সমাবেশে তারা বলেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া এবং যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন জসিম তাজসহ দলের কোনো নেতাকর্মী কখনোই কোনো ধরনের চাঁদাবাজির সাথে জড়িত ছিল না। একটি সাজানো চাঁদাবাজি মামলা দিয়ে তাদেরকে আসামী করা হয়েছে। রাজনৈতিকভাবে দলীয় নেতাকর্মীদের কাছে স্বেচ্ছাসেবক দলের সুনাম নষ্ট করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ তদন্ত করে চাঁদাবাজির সাথে জড়িত ব্যাক্তিদেরকে আইনের আওতায় নিয়ে বিচারের দাবী করছি।

    প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সম্পাদক ফখরুল ইসলাম সরকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, শাকিল আহমেদ, সাবেক জাসাস নেতা জসীম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নাজমুল হাসান, মনোয়ার হোসেন, ছাত্রদলের তানভীর ইসলামসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ। প্রতিবাদ সভা শেষে তারা মহাসড়কের পাশে ইসলাম উদ্দিনের কুশপুত্তলিকায় আগুণ দিয়ে পুড়িয়ে প্রতিবাদ জানান।