Author: desk

  • “প্রিয় সলঙ্গার গল্প”র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    “প্রিয় সলঙ্গার গল্প”র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    সিরাজগঞ্জ প্রতিনিধি : আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প”র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় সলঙ্গা কদমতলা মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ পাঠাগার হল রুমে সংগঠনের সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে কোরান তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।সংগঠনের উপদেষ্টা,জি.আর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আব্দুল মান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,”প্রিয় সলঙ্গার
    গল্প”র চীফ এডমিন শাহ আলম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি এটর্নি জেনারেল আসাদ উদ্দিন,বিশিষ্ট সাংবাদিক,কবি সৈয়দ শামীম সিরাজী,সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুব জলিল কিরন,মানবতার ফেরিওয়ালা,শাহজাদপুরের কৃতি সন্তান মামুন বিশ্বাস,মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোস্তফা জামান,সংগঠনের উপদেষ্টা আবদুস ছালাম মাস্টার,ধুবিল আয়শা ফজলার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন,লাইফ লাইন ফাূমেসীর স্বত্বাধিকারী মিলনসহ অনেকে।বক্তারা বলেন,১১ বছর পেরিয়ে ১২তম বর্ষে পদার্পণ করছে “প্রিয় সলঙ্গার গল্প” সংগঠন। সমাজ সেবায় অনন্য ভুমিকা রেখে চলেছেন তারা। সকলের সহযোগীতায় তারা সমাজের অসহায়,সুবিধাবঞ্চিত মানবজাতির কল্যাণের লক্ষ্যে নিরলস ভাবে প্রচেস্টা চালিয়ে যাচ্ছেন।কিছু পেতে নয়,কিছু দিয়ে নি:স্বার্থভাবে কাজ করে চলেছেন এ সংগঠনের এক ঝাঁক তরুণের দল।বক্তারা বলেন,এলাকার সুবিধাবঞ্চিতদের মানবিক সাহায্য,সহায়ানুভুতি ও সামাজিক সচেতনতায় সৃষ্টি থেকেই উল্লেখযোগ্য পরিমান ভুমিকা রেখেই চলেছেন।মুমুর্ষ রোগীদের বিনামুল্যে রক্তদান,শীতবস্ত্র বিতরণ,ঈদ সামগ্রী বিতরণ,কন্যাদায়গ্রস্তদের আর্থিক সহযোগীতা,হুইল চেয়ার বিতরণ,টিউবওয়েলের ব্যবস্থা,পিপাসার্তদের শরবতপান,মসজিদ মাদ্রাসায় কোরান, হাদীস বিতরণ,
    করোনাকালীন সময়ে প্রচারণা,সাবান,হ্যান্ড ওয়াস,মাক্স বিতরণ,সুচিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প ইত্যাদি মানব সেবার জলন্ত প্রমান।সংগঠনটির মানবতাবোধ ইতিমধ্যেই সলঙ্গাবাসীর নিকট প্রশংসা কুড়িয়েছেন।পরিশেষে “প্রিয় সলঙ্গার গল্প” অন্যায়,দুর্নীতি,সমস্যা ও উন্নয়নের কথা তুলে ধরবে।আজকের এ মহৎ কাজে তারা আন্তরিক,শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।আগামীতে সমাজের অসহায়,দরিদ্র জনগোষ্ঠীকে উন্নয়নের লক্ষ্যে এ সংগঠনকে সহযোগীতায় দেশ ও দেশের বাইরের দানবীর, বিত্তশালী,বিবেকবানদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।অনুষ্ঠানের সমাপনীতে সম্মানিত অতিথিদের নিয়ে কেক কর্তন করা হয়।পরে সকলের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য রেলী বের করা হয়।

  • শ্রীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে নারী সমাবেশ 

    শ্রীপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে নারী সমাবেশ 

    মাগুরা প্রতিনিধি ।।

    মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকালে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে নারী সমাবেশ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। 

    এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক, জুলাই যোদ্ধা মোঃ এনামুল হক প্রমুখ।  

    আলোচনা সভা শেষে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় ও শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় কবিতা আবৃত্তি, নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • রামগড়ে চিকিৎসক সংক-ট, স্বাস্থ্যসেবা বঞ্চি-ত ল-ক্ষাধিক মানুষ

    রামগড়ে চিকিৎসক সংক-ট, স্বাস্থ্যসেবা বঞ্চি-ত ল-ক্ষাধিক মানুষ

    এমদাদ খান রামগড় প্রতিনিধি

    খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। বছর বছর জনসংখ্যা বাড়লেও বাড়েনি প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা। ফলে রামগড় পৌরসভা, পার্শ্ববর্তী এলাকা এবং ফটিকছড়ি উপজেলার বাগানবাজার এলাকার প্রায় লক্ষাধিক মানুষ ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকেও প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন।
    ২০১৮ সালে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও জনবল কাঠামো রয়ে গেছে পুরনো অবস্থায়। বর্তমানে চিকিৎসকের ১৩টি পদের বিপরীতে স্থায়ীভাবে কর্মরত রয়েছেন মাত্র ৩ জন চিকিৎসক, যার মধ্যে একজন নারী চিকিৎসক। ফলে নারী রোগীদের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণ এখন অনেকটা দুরূহ হয়ে উঠেছে।
    হাসপাতালের মেডিসিন, সার্জারি, চক্ষু, অর্থোপেডিক এবং চর্মরোগ বিভাগে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ফলে সাধারণ চিকিৎসা সেবা তো দূরের কথা, জটিল রোগের চিকিৎসার কোনো সুযোগও এখানে নেই। জরুরি অবস্থা বা দুর্ঘটনায় পড়লে রোগী ও স্বজনদের দিশেহারা হতে হয়।
    স্থানীয় বাসিন্দারা বলেন, “জরুরি সেবা নিতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। কখনও কখনও চিকিৎসকই পাওয়া যায় না। বাধ্য হয়ে চিকিৎসা ছাড়াই ফিরে যেতে হয়।”
    শুধু রামগড় নয়, পাশের ফটিকছড়ির বাগানবাজার এলাকার কয়েক হাজার মানুষও এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল। তাঁদের ভোগান্তির চিত্রও একই রকম।
    চিকিৎসক সংকটের পাশাপাশি হাসপাতালের ল্যাবরেটরির অবস্থা অত্যন্ত করুণ। জরাজীর্ণ যন্ত্রপাতির কারণে সঠিক রোগ নির্ণয় প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে ভুল চিকিৎসার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন অনেকে।
    নার্স, টেকনিশিয়ান ও পরিচ্ছন্নতা কর্মীর সংকট সার্বিক সেবাকে আরও দুর্বল করে তুলেছে। হাতে গোনা কয়েকজন নার্স ও কর্মচারী দিয়ে পুরো হাসপাতাল চালাতে গিয়ে সময়মতো রোগীদের সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
    রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হোসেন বলেন, “চিকিৎসক ও জনবল সংকট দীর্ঘদিনের সমস্যা। বিষয়টি আমরা স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানিয়েছি। নতুন চিকিৎসক নিয়োগের আশ্বাস পেয়েছি।
    চিকিৎসক সংকটের এই পরিস্থিতিতে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা জরুরি বিভাগ ও বহির্বিভাগে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের নিরলস প্রচেষ্টায় অনেক সময় স্বাস্থ্যকেন্দ্রের জরুরি ও প্রাথমিক সেবা সচল রাখা সম্ভব হচ্ছে।
    এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে কেবল আশ্বাস মিলছে, কিন্তু বাস্তবে কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে অনেক রোগী চট্টগ্রাম, ফেনী এমনকি ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। এতে চিকিৎসা ব্যয়, যাতায়াত খরচ এবং সময়ের অপচয় যেমন বাড়ছে, তেমনি জীবন ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে গরিব ও মধ্যবিত্ত মানুষের জন্য এ চাপ ভয়াবহ আকার ধারণ করেছে।
    রামগড়বাসীর বহুদিনের দাবি — একটি কার্যকর, পূর্ণাঙ্গ ও জনবান্ধব স্বাস্থ্যসেবা ব্যবস্থা। অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে চিকিৎসা সংকট আরও প্রকট হয়ে উঠবে, যা মানুষের জীবন ও জীবিকায় দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে।

  • ময়মনসিংহে জুলাই পু-নর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত

    ময়মনসিংহে জুলাই পু-নর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত

    আরিফ রববানী ময়মনসিংহ
    ময়মনসিংহ জেলা প্রশাসন, বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    শনিবার (২৬জুলাই) সকাল ১০টায় নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই শপথ অনুষ্ঠিত হয়েছে।

    ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। শহীদদের আত্মত্যাগের ইতিহাস চিরস্মরণীয়। প্রশাসনের পক্ষ থেকে সবসময় সকল শহীদের পরিবারের প্রতি সহযোগিতা থাকবে। পরপারে মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে যেন ভালো রাখেন সেই দোয়া কামনা করি। বক্তব্যে প্রধান অতিথি এমন অভিব্যক্তি প্রকাশ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ।

    অনুষ্ঠানে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন সমাজসেবা কার্যালয়ের ইমাম। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। ভার্চুয়ালি সংযুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দন।

  • ময়মনসিংহ সদরে জুলাই বিপ্ল-বকে স্ম-রণীয় করে রাখতে বই মেলার উদ্বোধন

    ময়মনসিংহ সদরে জুলাই বিপ্ল-বকে স্ম-রণীয় করে রাখতে বই মেলার উদ্বোধন

    আরিফ রববানী ময়মনসিংহ
    জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে ময়মনসিংহের সদর উপজেলা প্রশাসনের  আয়োজনে বই মেলার উদ্বোধন করা হয়েছে। এবারের বইমেলাটি জুলাই মাসের গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য বহন করছে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে আয়োজিত হয়েছে।

    শনিবার(২৬ জুলাই) দুপুর ১২ টায় ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন হল রুমে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল শহীদ ও আহতদের স্মরণে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে জুলাই-আগস্ট মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে প্রণয়নকৃত কর্মসূচির আলোকে ময়মনসিংহ সদর উপজেলায় আগামী ২৬-২৮জুলাই পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী এই বই মেলার উদ্বোধন করেন  জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।

    জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ”প্রতিপাদ্য নিয়ে আয়োজিত “এই মেলাটি জুলাই মাসের গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য তুলে ধরবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে অনুপ্রাণিত করবে বলে জানিয়ে  বলেন-বইমেলাটি ময়মনসিংহের সর্বস্তরের   জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন। এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে এবং একই সাথে গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে জানার সুযোগ থাকছে।

    তিনি বলেন- এই বছর বইমেলায় “জুলাই চত্বর” নামে একটি বিশেষ স্থানও রাখা হয়েছে, যেখানে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিভিন্ন বই ও সামগ্রী পাওয়া যাবে। এবারের মেলায় জুলাই মাসের গণঅভ্যুত্থানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি আরো বলেন-বইমেলায় “জুলাই চত্বর” নামে একটি স্থান তৈরি করা হয়েছে, যেখানে এই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিভিন্ন বই, যেমন – “৩৬শে জুলাই গণঅভ্যুত্থান”, “রক্তাক্ত জুলাই”, “জুলাইয়ের গল্প” ইত্যাদি পাওয়া যাচ্ছে। এছাড়াও, মেলায় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনগুলোতে লেখক, সাংবাদিক, এবং সেই সময়ের গণআন্দোলনে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করছেন।

    একাডেমিক সুপার ভাইজার নারায়ন চন্দ্র দাস এর
    সঞ্চালনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, পরিসংখ্যান কর্মকর্তা ও দাপুনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ভাবখালী  ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক আসমা উল হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস,বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্বন্বয়ক মাজহারুল ইসলাম,শহীদ আব্দুল্লাহ আল মাহিন এর বাবা জামিল হোসেন,শহীদ সাগর এর পিতা আসাদুজ্জামানসহ বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ।

    মেলায় উপজেলা নির্বাহী অফিসার , উপজেলা ভূমি অফিস, উপজেলা কৃষি অফিস,উপজেলা স্বাস্থ্য অফিস,শিশু একাডেমি, জেলা প্রশাসন, চর খরিচা উচ্চ বিদ্যালয়,মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়,বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলসহ ১৭ টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহিম পরে বই মেলায় অংশ গ্রহণকৃত বিভিন্ন  স্টল পরিদর্শন করেন।

  • সুন্দরগঞ্জে আলহাজ্ব আজিজুল হক স্মরণে হাজী সম্মেলন

    সুন্দরগঞ্জে আলহাজ্ব আজিজুল হক স্মরণে হাজী সম্মেলন

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২৩তম হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

    শনিবার সকালে মরুয়াদহ বাগানের ঘাট আদর্শ বালিকা মাদ্রাসা মাঠে মৃত হাজী আজিজুল হকের স্মরণে সুন্দরগঞ্জ জামায়াতের পৌর আমীর একরামুল হকের সভাপতিত্বে হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন,থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসা সুপার আব্দুস ছামাদ,  আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক, হাজী আজিজুল হক মাস্টার, হাজী আব্দুর রাজ্জাক মহুরি, নূর আলম আজাদী,  হাজী মোফাজ্জল হক, সাবেক মেম্বার গোলাম মোস্তফা প্রমূখ। হাজী সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংবাদিক গোলজার রহমান। যোহর বাদ হাজীদের আপায়ণের ব্যবস্থা করা হয়।

  • গোপালগঞ্জে জুলাই পু-নর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

    গোপালগঞ্জে জুলাই পু-নর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (অঃ দাঃ) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোঃ আল আমিন মোল্লা প্রমুখ।

    এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় ও শাহরিয়ার আহমেদ, গোপালগঞ্জ প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ মোঃ আনিসুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা অফিসার সুলতানা জাহিদ পারভীন সহ জুলাই যোদ্ধারা ও তাদের পরিবার-পরিজন উপস্থিত ছিলেন।

    এর আগে অনুষ্ঠানে অংশগ্রহণ করিরা শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সরকারি শিশু পরিবার ও কিশোর কিশোরী ক্লাবের সদস্য এবং সংগীত প্রশিক্ষকরা সঙ্গীত, হামদনাত ও আবৃত্তি পরিবেশন করেন।

    এছাড়াও জেলার মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

  • চারঘাটে জুলাই পু-নর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা

    চারঘাটে জুলাই পু-নর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাটে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান ও থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা সেলিনা আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপকারভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী

  • ৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সিএইচডি টিভির চেয়ারম্যান মাসুদ রানা

    ৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সিএইচডি টিভির চেয়ারম্যান মাসুদ রানা

    শহিদুল ইসলাম,
    বিশেষ প্রতিনিধিঃ

    দেশে প্রথমবারের মতো অনলাইন মাল্টিমিডিয়া আইপি টেলিভিশন ক্যাটাগরিতে ‘৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫’-এ ভূষিত হলেন চ্যানেল সিএইচডি নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন ও সিএইচডি টিভির চেয়ারম্যান মাসুদ রানা।

    গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর মালিবাগ স্কাই সিটির হল রুমে আয়োজিত এক জমকালো আয়োজনে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।

    বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম, এনটিভির পরিচালক নূর উদ্দিন আহমেদ, মিডিয়া ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, খ্যাতিমান কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও মনির খান, জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার এবং ইভেন্ট কমিটির সিইও হাসান ইকরাম।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও ‘৭১ মিডিয়া ভিশন’-এর প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনজুর হোসেন ইশা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নির্বাহী সম্পাদক আর কে রিপন।

    অনুষ্ঠানের বিশেষ পর্বে আজীবন সম্মাননা প্রদান করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান-কে।

    এদিকে মাসুদ রানার এ অর্জনে আনন্দিত তাঁর শুভানুধ্যায়ী, সহকর্মী ও দর্শকরা। তাঁরা মনে করেন, দেশের একমাত্র সরকারি নিবন্ধিত চট্টগ্রামভিত্তিক আইপি টেলিভিশন হিসেবে সিএইচডি টেলিভিশনের এ সম্মাননা অর্জন শুধু মাসুদ রানার নয়, বরং গোটা চট্টগ্রামবাসীর গর্ব।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএইচডি টেলিভিশনের হেড অব নিউজ মোস্তফা জাহেদ, নিউজ টুয়েন্টিফোর সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ, আব্দুল আওয়াল মুন্না সহ সিএইচডি টেলিভিশনের একাধিক রিপোর্টার ও স্টাফ। ২০২৫ সালের এই স্বীকৃতি মাসুদ রানার নেতৃত্বে আরও সৃজনশীল ও পেশাদার সংবাদমাধ্যম হিসেবে সিএইচডি টেলিভিশনকে এগিয়ে নিয়ে যাবে —এ প্রত্যাশা সকলের।

  • বিয়ের দাওয়াত খেতে এসে গ্রে-প্তার গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক

    বিয়ের দাওয়াত খেতে এসে গ্রে-প্তার গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক

    রাসেল শেখ,
    গাজীপুর প্রতিনিধিঃ
    গাজীপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মৃধা জর্জকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার একটি রিসোর্ট থেকে তাঁকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ।

    গ্রেপ্তার মো. নাসির উদ্দিন মৃধা জর্জ উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে। তিনি গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

    বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

    পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হত্যা মামলার আসামি পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার একটি রিসোর্টে বিয়ের দাওয়াত খেতে এসেছেন। এমন খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শনিবার গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আদালতে পাঠানো হবে।