Author: desk

  • ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন রোডে বিএনপি’র নাম ভা-ঙিয়ে কো-টি টাকা চাঁদাবা-জি

    ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন রোডে বিএনপি’র নাম ভা-ঙিয়ে কো-টি টাকা চাঁদাবা-জি

    হেলাল শেখঃ ঢাকা-আরিচা মাসড়কসহ বিভিন্ন রোডে বিএনপি’র নাম ভাঙিয়ে যানবাহনসহ ফুটপাতে কোটি কোটি টাকা চাঁদাবাজি চলে। আশুলিয়ায় পোশাক কারখানার ঝুট ব্যবসা দখলের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় আশুলিয়ায় মানববন্ধন করেছেন বিএনপির পৃথক একটি পক্ষ। উল্লেখ্য, ঢাকা জেলার সাভার আশুলিয়া, ধামরাই ও গাজীপুরের কাশিমপুর, রাজধানীর মিরপুরসহ বিভিন্ন মহাসড়ক ও শাখা রাস্তার ফুটপাতে এবং ব্যাটারি চালিত অবৈধ অটোরিক্সাসহ ফিটনেসবিহীন বিভিন্ন যানবাহন থেকে নামে বে-নামে বিএনপি’র নাম ভাঙিয়ে একটি মহল কোটি কোটি টাকা চাঁদাবাজি করার অভিযোগ। তদন্ত করলে কেঁচো খুঁজতে সাপের সন্ধান পাওয়া জেতে পারে বলে অনেকেই জানান। অথচ সরকার এসব সেক্টর থেকে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। ব্যাটারি চার্জ দিয়ে বিদ্যুৎ অপচয় করছে অসাধু ব্যবসায়ীরা।
    শনিবার (২৬ জুলাই ২০২৫ইং) জানা গেছে, আগে যেখানে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতো একটি মহল সেখানেই এখন বিএপি’র নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন ব্যবসা দখল করার অভিযোগ উঠেছে। ঢাকা জেলার সাভারের আমিনবাজার-আরিচা মহাসড়ক ও আশুলিয়ার বাইপাইল থেকে টাঙ্গাইল মহাসড়ক এবং আশলিয়ার বাইপাইল-টঙ্গী সড়কের জামগড়া, ছয়তলা, ইউসুফ মার্কেট ও নরসিংহপুর-কাশিমপুরসহ বিভিন্ন শাখা সড়কে একাধিক লাইনম্যান প্রতিটি অটোরিক্মা থেকে ২০ টাকা করে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদাবাজি করে। জানা যায়, এই চাঁদাবাজির সাথে এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতার দালালরা কাজ করে। অনেকেই সড়কের দুইপাশে মার্কেটের সামনে ফুটপাতে দোকান বসিয়ে মোটা অংকের চাঁদাবাজি করছে, প্রতিদিন একটি দোকানের চকির চাঁদা ১০০ থেকে ২০০টাকা নেয়া হয়। রাস্তায় যানজট সৃষ্টি করে গাড়ি থামিয়ে চাঁদা আদায় করা হয় যানবাহন থেকে এবং ফুটপাতসহ বিভিন্ন সরকারি জমি ও রাস্তা দখল করে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ ব্যাপারে চাঁদাবাজি নিয়ে চাঁপাবাজি করছে একটি মহল আবার গত সোমবার ২৩ জুন ২০২৫ইং তারিখে আশুলিয়ার বাইাইলে বিএনপির একটি পক্ষ মাথায় কাফনের কাপড় বেঁধে মানররন্ধন করেছেন চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে।
    মহাসড়কসহ বিভিন্ন রোডে অবাধে চলছে অবৈধ অটোরিকসা গাড়ি-সিএনজি, মাহিন্দ্রা, তিন চাকা গাড়ি, লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন অবৈধ যানবাহন। এসব যানবাহন থেকে লাখ লাখ টাকা চাঁদাবাজি করা হয়। সংশ্লিষ্টদের উদাসীনতায় যানবাহন থেকে প্রতি মাসে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। জানা গেছে, পুরাতন আশুলিয়া থেকে জিরাবো, নরসিংহপুর, সরকার মার্কেট, জামগড়ার ছয়তলা, ইউনিক, নবীনগর থেকে জিরানী পর্যন্ত সড়কে এবং নবীনগর থেকে পাটুরিয়া, আরিচা মহাসড়কে বাসগুলো থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। (সূচনা, দেশ মাটিসহ বিভিন্ন পরিবহণ সেক্টর থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হয়)। অন্যদিকে দেখা যায়, কার আগে কে যাবে আর স্টাফদের সাথে মারামারি লেগেই থাকে, অসাবধানতায় গাড়ি চালায় ১৪-১৭ বছরের কিশোর। ফুটপাত দখল ও চাঁদাবাজি বন্ধ করা জরুরি।সাভার ও নবীনগরের ফুটপাত হকারদের থেকে দখলমুক্ত করা হলেও বেশিরভাগ এলাকায় এখনও ফুটপাত দখল করে জমজমাটভাবে চলছে ব্যবসা বাণিজ্য। লাইসেন্সবিহীন যানবাহন থেকে কিছু দালাল ও হাইওয়ে কিছু পুলিশ সদস্য মোটা অংকের চাঁদাবাজি করে থাকে বলে অনেকেই জানায়। মহাসড়ক ও হাইওয়ে সড়কের পাশে ফুটপাত দখল করে গাড়ি পার্কিং দোকানপাট বসিয়ে ব্যবসা বাণিজ্য করা সরকার নিষিদ্ধ করলেও কোনো ভাবেই বন্ধ হচ্ছে না কেন জাতি জানতে চায়। পুলিশ ও গাড়ির মালিক সমিতি কতর্ৃক চাঁদাবাজদেরকে প্রতিটি গাড়ি হতে ১০০০-২৫০০/ টাকা চাঁদা দিতে হয়। বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগের একজন (টিআই) অভিমত প্রকাশ করে বলেন, বিআরটিএ কতর্ৃপক্ষ যানবাহনের ডকুমেন্ট হাল নাগাদ সঠিক ভাবে করতে দায়িত্ব কর্তব্য পালন করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ যানবাহনের ডকুমেন্ট হাল নাগাদ না করে অবৈধভাবে বিশৃঙ্খলার মধ্যে অবৈধ যানবাহন চলছে সড়কও মহাসড়কের সর্বত্র। ফলশ্রুতিতে জনগণ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন আর সরকার সারাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বিষটি অতি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনায় আনতে বিশেষভাবে সবিনয় বিনীত অনুরোধ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে। ট্রাফিক পুলিশ কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ঢাকা মহানগরসহ সারাদেশে ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল করতে সক্ষম হলে বাংলাদেশের জনগণ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লোকের মধ্যে বাংলাদেশ সম্পর্কে পজিটিভ ধারণা আসবে। ফলশ্রুতিতে দেশে বৈদেশিক বিনিয়োগ অনেক বেশি আসবে। ফলশ্রুতিতে দেশে বৈদেশিক বিনিয়োগ আসলে অর্থনৈতিক উন্নতি টেকসই উন্নয়ন নিশ্চিত হবে এবং বেকার সমস্যা দূর করতে সক্ষম হবে সরকার। মানুষের চলাচলে নিরাপত্তা খুঁজে পাবে এবং নিরাপদ সড়ক বিনিমার্ণে এক ধাপ এগিয়ে যেতে সক্ষম হবে। সেই সাথে সড়কের ফুটপাত দখলমুক্ত করা জরুরি।
    সরেজমিনে গিয়ে জানা যায়, আশুলিয়ার নবীনগর পল্লী বিদ্যুৎ ও বাইপাইল, ইউনিক, জামগড়ার ছয়তলা ও সরকার মার্কেটসহ বিভিন্ন সড়কের পাশে ফুটপাত দখলমুক্ত করার কথা থানা পুলিশের, শুধু নবীনগরসহ কিছু এলাকায় ফুটপাত দখলমুক্ত করলেও বেশিরভাগই ধরাছোঁয়ার বাইরে, কোনো ভাবেই ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অন্যদিকে ট্রাফিক পুলিশ সদস্য, হাইওয়ে পুলিশ ও আশুলিয়ার নরসিংহপুরে মোঃ সুমন ওরফে মাহিন্দ্রা সুমন, শ্রীপুরের বাবুলসহ কয়েকজন দালাল চাঁদাবাজ কতর্ৃক তিন চাকা গাড়ি- প্রতি একটি গাড়ি থেকে ১ হাজার টাকা থেকে শুরু করে ৩ হাজার টাকা মাসিক চুক্তিতে চাঁদা আদায় করছে, পুরাতন আশুলিয়ায় ট্রাফিক পুলিশের একজন সদস্য সিএনজিসহ বিভিন্ন গাড়ি থেকে মাসিক চাঁদা উঠায়, তা মোটা অংকের বলে অনেকেই জানায়। সেই সাথে রাজনৈতিক নেতার পরিচয় ব্যবহার করে সন্ত্রাসী চাঁদাবাজরা বিভিন্ন ফুটপাতে চাঁদা আদায় করে। কিছু ফুটপাতের দোকানদার ব্যবসার আড়ালে চাঁদা উঠায় এমন অভিযোগও রয়েছে। সূত্র জানায়, দেশের অন্যদিকে সিলেট সদরের আম্বরখানাসহ বিভিন্ন এলাকার সড়ক থেকে প্রতি বছরে প্রায় ২ কোটি টাকার চাঁদা আদায় করে সন্ত্রাসী চাঁদাবাজরা। এদিকে ভৈররের বিভিন্ন এলাকায় সাড়ে ৩ থেকে ৪ হাজার সিএনজি চালকদের কাছ থেকে প্রতি বছর ১কোটি টাকার বেশি চাঁদা আদায় করে চাঁদাবাজরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজরা একদিকে যানবাহন থেকে চাঁদা নিয়ে থাকে, অন্যদিকে ফুটপাত থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করে বলে অভিযোগ উঠেছে। মিরপুর বিভিন্ন সড়ক ও বেঁড়িবাঁধ থেকেও ব্যাপক চাঁদাবাজি করা হয়। শুধু বেড়িবাঁধ থেকেই চাঁদা নিয়ে ক্ষ্যন্ত হয়নি তারা, কার্গো জাহাজ ভেড়ানোর জন্য তৈরি করেছে ল্যান্ড ষ্টেশনও। সেখানে মালবাহী ট্রাক লোড-আনলোডের ক্ষেত্রেও ইচ্ছেমতো চাঁদা নেয়া হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কতর্ৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ল্যান্ড ষ্টেশন থাকলেও অদৃশ্য কারণে তৈরি ল্যান্ড ষ্টেশনই ব্যবহার করা হচ্ছে।
    ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পল্লীবিদ্যুৎ, বাইপাইল থেকে জিরানী বাজার পর্যন্ত এবং ভাদাইল, ইউনিক বাজার, শিমুলতলা, ইয়ারপুর ইউনিয়নের জামগড়া চৌরাস্তা-ছয়তলা, নরসিংহপুর, জিরাবো, পুরাতন আশুলিয়া পর্যন্ত সড়কের রাস্তার দুইপাশে ফুটপাত দখল করে স্থাপনা তৈরি করে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে প্রভাবশালী মহল। সেই সাথে উক্ত এলাকায় গাড়ি থেকে চাঁদাবাজি করে এক ট্রাফিক পুলিশ সদস্য। জানা যায়, বিভিন্ন ক্রাইম স্পট থেকে কিছু পুলিশকে প্রতি মাসে মোটা অংকের টাকা চাঁদা উঠিয়ে দেয় এড়িয়াভিত্তিক মার্কেটের মালিক পক্ষের লোকজন। সচেতন মহল ও স্থানীয়দের অভিযোগ, সাভার, আশুলিয়ার সড়ক ও মহাসড়কে এবং তুরাগপাড়ের বেড়িবাঁধের রাস্তার উপরের দুপাশে বিভিন্ন দোকান, লেগুনা ষ্ট্যান্ড বসিয়েও চাঁদাবাজি করে আসছে প্রভাবশালী মহল। জানা যায়, বছরের পর বছর উল্লেখ্য এলাকার মানুষজনকেএকপ্রকার জিম্মি করেই অবৈধ কর্মকান্ড করে আসছে প্রভাবশালীরা। চাঁদাবাজ চক্রের সাথে কিছু রাজনৈতিক নেতা জড়িত রয়েছে বলেও অনেকেই জানান। রাজধানীর গাবতলী মাজার রোড হয়ে দারুসসালাম থানা রোড ও থানার সামনে দিয়ে ছোট সরু রাস্তা থেকে কিছু দূর গেলেই তুরাগ নদীর পাড় এলাকাটির নাম ছোটদিয়াবাড়ী । তুরাগ নদীর এ পাড়ের অংশ ছোট দিয়াবাড়ী, উপরের অংশ কাউন্দিয়া। এই পারের অংশের বাম দিকে গাবতলী আর ডান দিকে বেড়িবাঁধ রাস্তা। যা আশুলিয়া ও উত্তরার দিকে চলে গেছে। তুরাগের বাঁধঘেষা ছোট দিয়াবাড়ী মোড়টিকে পুঁজি করেই চক্রটি মূলত বিশাল চাঁদাবাজির ক্ষেত্র গড়ে তুলেছে। দেখা যায়, বাঁধ সংলগ্ন রাস্তাটি বেশ চওড়াই কিন্তু দুপাশে দখলের কারণে এটি ছোট হয়ে এসেছে। দুপাশের অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ছোট বড় শত শত দোকান। দারুসসালাম রোড থেকে বাঁধে উঠার সংযোগ সড়কের দুপাশের রাস্তা দখল করে বাঁশের আড়ৎ দেওয়া হয়েছে। এককালীন লাখ টাকা, পরে ১৫-২০ হাজার টাকার বিনিময়ে এটি ভাড়া দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দোকানিরা বলেন, তারা জায়গাটি ভাড়া নিয়েছেন হাজি জহিরের কাছ থেকে। তারা বলেন, এককালীন হিসেবে প্রায় লাখ খানেকের মতো টাকা দিয়েছেন আর প্রতি মাসে ১০হাজারের মতো টাকা ভাড়া দেন। হাজী জহির এর সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। নৌপরিবহন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। অনেকেই বলেন, একদল গেছে, আর একদল আসছে চাঁদাবাজিও বাড়ছে।
    মানিকগঞ্জ জেলা ডিবি ও ঢাকা উত্তর ডিবি পুলিশের একাধিক সাব-ইন্সপেক্টর বলেন, এর আগে সড়কে গাড়িতে চাঁদাবাজির সময় কয়েকজনকে আটক করা হলেও আদালত থেকে তারা জামিনে এসে আবারও চাঁদাবাজি করছে। ঢাকা জেলার সাভার ট্রাফিক জোনের একজন অফিসার বলেন, আগের চেয়ে পরিবেশ অনেকটা ভালো, সড়কে চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাভারে ফুটপাত দখলমুক্ত করেছেন সংশ্লিষ্ট প্রশাসন, অবৈধ গাড়ি রোডে বেশি চলাচল করায় যানজটের সৃষ্টি হয়, তবে মাঝে মধ্যে অভিযান চালিয়ে অটো রিক্সা, মাহিন্দ্রাসহ অবৈধ তিন চাকা গাড়ি আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানান। এখন থানা পুলিশ এ বিষয়ে দেখবেন। আশুলিয়া থানা পুলিশ জানায় অভিযান চলমান রয়েছে। জানা গেছে, ঢাকা-আরিচা রোড ও ঢাকা টাঙ্গাইল রোডে ছিনতাই এবং বাসে ডাকাতির ঘটনা ঘটছে। উক্ত ব্যাপারে সংশ্লিষ্ট থানা পুলিশ ও বিএনপি’র শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীসহ সচেতন মহল। সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচন তাই বিএনপি’র শীর্ষ নেতারা উক্ত বিষয়টি আমলে না নিলে দলের বদনামসহ চরম ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে সচেতন মহলের দাবী। এদিকে চাঁদাবাজি নিয়ে চাঁপাবাজির সাথে এসবের সাথে জরিতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করছেন বিএনপির একটি পক্ষ। তাহলে আসল চাঁদাবাজদের কেন আটক করা হচ্ছে না তা জাতি জানতে চায়।
    শনিবার (২৬ জুলাই ২০২৫ইং) আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান মাইকিং করে বলেন, আমি নতুন আসছি তারপরও অর্ধশতাধিক অপরাধীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। তিনি বলেন, মাদক, জুয়া, দেহব্যবসা, কিশোর গ্যাং, চাঁদাবাজ, সন্ত্রাসী খুনি অপরাধী যেইহোক না কেন তাদেরকে গ্রেফতার করতে সবার সহযোগিতা চাই। তবে একজন মাদক কারবারি শীর্ষ সন্ত্রাসী ও ছাত্র জনতা হত্যা মামলার আসামী আশুলিয়ার জামগড়া মনির মার্কেট এলাকার ওয়াহেদ মোল্লার ছেলে শরিফুল ইসলাম মোল্লাকে গত এক মাসেও ওসি আব্দুল হান্নান গ্রেফতার করতে পারেননি, সিনিয়র (এসআই) মাসুদ আল মামুনসহ কিছু (এসআই) কে তিনি নির্দেশ দিলেও তারা কোনো ভাবেই শরিফ মোল্লাকে গ্রেফতার করেননি, এরকম অনেক আসামিকে গ্রেফতার না করার কারণ কি তা জাতি জানতে চায়। ওসি সাহেব বলেন, তিনি ব্যবস্থা নিবেন। সেই সাথে উক্ত এলাকাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ প্রশাসন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।##

  • সুজানগরে জুলাই পু-নর্জাগরণে সমাজ গঠনে শপথ

    সুজানগরে জুলাই পু-নর্জাগরণে সমাজ গঠনে শপথ

    এম এ আলিম রিপন,সুজানগরঃ “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” শ্লোগানে পাবনার সুজানগরে অনুষ্ঠিত হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান। ২৬ জুলাই শনিবার উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা হলরুমে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম, চর সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও ছাত্র প্রতিনিধি নাবিল হোসেন প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং ‘জুলাই আন্দোলন’-এর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সভাপতি উপস্থিত সকলের সঙ্গে “জুলাই জাগরণ” শপথ বাক্য পাঠ করেন, যা সমাজ পরিবর্তনে সম্মিলিত অঙ্গীকারের প্রকাশ ঘটায়।এই অনন্য আয়োজনে গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

    এম এ আলিম রিপন
    সুজানগর পাবনা প্রতিনিধি।।

  • “ ঝিনাইদেহর আঞ্চলিক ভাষা হারিয়ে গেলে হারিয়ে যাবে একটি প্রজন্মের স্মৃতি তার শেকড়”

    “ ঝিনাইদেহর আঞ্চলিক ভাষা হারিয়ে গেলে হারিয়ে যাবে একটি প্রজন্মের স্মৃতি তার শেকড়”

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    শনিবার দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমী মিলনায়নে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দানকালে যবিপ্রবির ভিসি বলেন“আঞ্চলিক ভাষা শুধু কথোপকথনের মাধ্যম নয়, এটি একটি জাতির সংস্কৃতি, ইতিহাস ও আবেগের অংশ। এই ভাষাকে সংরক্ষণ ও ছড়িয়ে দিতে ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসার দাবিদার।”। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সিনিয়র সাংবাদিক আসিফ কাজল। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিহঙ্গ নাট্য গোষ্ঠির পরিচালক শাহিনুর আলম লিটন।
    মানবাধিকার, সাংবাদিকতা, ক্রিড়া, ব্যবসা, ভাষা, শিল্প, কন্টেন্ট ক্রিয়েটর, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে অগ্রণী ভূমিকা রাখার জন্য জেলার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও গণমাধ্যম কর্মীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

    গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সংগঠনের সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসি তরিকুল ইসলাম মিঠু, চিত্র নায়ক নীরব হোসেন, খল নায়ক আশরাফুল হক ডন, নিন্দিত চিত্র পরিচালক হাসান জাহাঙ্গীর, কৌতুক অভিনেতা কাজল, ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম লিকু, নিপা জামান, গাউস গোর্কি, মাসুদ রানা, সুরভী রেজা, মোরশেদ আলম, মোহাম্মদ আলী, এনামুল হক ও ফিরোজা জামান আলো প্রমুখ।
    প্রধান অতিথি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফের ড. আব্দুল মজিদ আরো বলেন, আঞ্চলিক ভাষা শুধু একটি কথ্য মাধ্যম নয়, এটি একটি জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি, অনুভূতি ও আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। এই ভাষা হারিয়ে গেলে, হারিয়ে যায় একটি প্রজন্মের স্মৃতি, তার শেকড় ও সত্তা। তাই আঞ্চলিক ভাষা রক্ষা করা মানেই আমাদের অস্তিত্ব রক্ষা করা।

    তিনি বলেন, আঞ্চলিক ভাষায় সাহিত্যচর্চা, কবিতা, গান, গল্প, নাটক ইত্যাদি রচনা ও পরিবেশন করে ভাষাটিকে জীবন্ত রখতে হবে। এছাড়া আঞ্চলিক শব্দভাণ্ডার, প্রবাদ, গল্প, ইতিহাস ইত্যাদি ডিজিটাল আকারে সংরক্ষণ করে ওয়েবসাইট বা অ্যাপে ছড়িয়ে দিতে হবে।
    সভাপতির বক্তৃতায় আসিফ কাজল বলেন, “আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই মুল্যবান ঐতিহ্য থেকে বঞ্চিত হবে। তাই আসুন, মাটির ভাষা, প্রাণের ভাষা রক্ষা করি। আমরা আমাদের নিজস্বতা বজায় রেখে বিশ্বকে জানাই আমরা আসলে কে”। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য জেলার বিশিষ্টজনদের ক্রেষ্ট প্রদান করা হয়।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • মহেশপুরে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বার পরিত্যা-ক্ত অবস্থায় উ-দ্ধার

    মহেশপুরে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বার পরিত্যা-ক্ত অবস্থায় উ-দ্ধার

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৬ কোটি টাকা মূল্যের ৩১টি স্বনের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কুমিল্লাপাড়া সীমান্তে পরিত্যক্ত অবস্থায় এই সোনারবার উদ্ধার করা হয়।

    মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্র জানায়, কুমিল্লাপাড়া বিওপির একটি টহল দল নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ৬০/৭০-আর এর কাছাকাছি এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পায়। তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় তাকে চ্যালেঞ্জ করলে সে সঙ্গে থাকা তিনটি পোটলা ফেলে দিয়ে বৃষ্টির মধ্যে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়।

    পরে ফেলে যাওয়া পোটলা উদ্ধার করে কুমিল্লাপাড়া বিওপিতে নিয়ে যাওয়া হয়। সেখানে পোটলাগুলো খুলে ৩১টি স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন ৪ কেজি ২০৩.১১ গ্রাম। বিজিবির হিসাবে, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার ৬১৮ টাকা। মহেশপুর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক আবু হানিফ মোঃ সিহানুক জানান, “উদ্ধারকৃত স্বর্ণের ব্যাপারে মহেশপুর থানায় জিডি করা হয়েছে। জব্দ তালিকা তৈরি করে তা ঝিনাইদহ জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।”

    এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও চোরাচালান চক্রকে চিহ্নিত করার জন্য অভিযান চলছে বলে জানান তিনি। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • নড়াইলে ই-য়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রে-ফতার

    নড়াইলে ই-য়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রে-ফতার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইয়াছিন আরাফাত (২৪), মোহাইমিন শেখ (২৭) ও মোঃ সাকিব হোসেন (২০) নামের তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গ্রেফতারকৃত মোঃ ইয়াছিন আরাফাত (২৪) নড়াইল সদর থানাধীন আলাদতপুর গ্রামের লতিফ মোল্লার ছেলে, মোহাইমিন শেখ (২৭) লোহাগড়া থানাধীন কাশিপুর গ্রামের হৃদয় শেখ মাতব্বরের ছেলে ও মোঃ সাকিব হোসেন (২০) লোহাগাড়া থানাধীন কচুবাড়িয়া গ্রামের জাফর মন্ডলের ছেলে। গত
    শুরুবার (২৫ জুলাই) বিকাল নড়াইল জেলার সদর থানাধীন ৪ নং আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামস্হ রাসেল ব্রিজের পূর্ব পাশে থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ টিটু আলী, ও এএসআই (নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইয়াছিন আরাফাত (২৪), মোহাইমিন শেখ(২৭) ও মোঃ সাকিব হোসেন (২০)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • পাইকগাছার চাঞ্চল্যকর দ-স্যুতা,গণধ-র্ষন,হ-ত্যা মাম-লার আ-সামি আরমান আ-টক

    পাইকগাছার চাঞ্চল্যকর দ-স্যুতা,গণধ-র্ষন,হ-ত্যা মাম-লার আ-সামি আরমান আ-টক

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর রাড়ুলী দস্যুতা মামলার ১৬৪ ধারা জবানবন্দিতে প্রাপ্ত আসামি আরমান মোড়লকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
    থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই ২০২৫) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় রাড়ুলী পুলিশ ক্যাম্পের আইসি খায়রুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাড়ুলী ইউনিয়নের বাঁকার বাঁক গ্রামের মোঃ আবু বকর সিদ্দিক এর ছেলে আরমান মোড়ল(২৬), কে আটক করা হয়। পরবর্তীতে তাকে থানায় হেফাজতে নেয় হয়।
    আরমান এর বিরুদ্ধে পাইকগাছা থানায় দায়েরকৃত মামলা নং ০৯, তারিখ ১৬/০৬/২০২৫, ধারা ৫০৬/৩৪১/৩৯৪ পেনাল কোড অনুযায়ী দস্যুতা মামলায় সরাসরি জড়িত থাকার প্রমাণ রয়েছে।
    এছাড়া, তিনি একটি মুলতবি গণধর্ষণ মামলায় এজাহারনামীয় ২ নম্বর আসামি। পাশাপাশি হত্যা এবং অন্যান্য একাধিক গুরুতর মামলারও আসামি বলে পুলিশ নিশ্চিত করেছে।
    এ বিষয়ে পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ায় দ্রুত আদালতে সোপর্দ করা হবে এবং তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে।
    তিনি আরো বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

    ইমদাদুল হক
    পাইকগাছা খুলনা।

  • পাইকগাছায় “জুলাই পু-নর্জাগরণে সমাজ গঠনে শপথ” অনুষ্ঠান

    পাইকগাছায় “জুলাই পু-নর্জাগরণে সমাজ গঠনে শপথ” অনুষ্ঠান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠান। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন। সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, থানার উপ-পরিদর্শক (এসআই) আতিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
    অনুষ্ঠানে পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ‘জুলাই শহীদ পরিবারের’ সদস্যসহ প্রায় তিন শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন। দেশ গঠনে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার নিয়ে সকলে একসঙ্গে শপথ গ্রহণ করেন।
    শপথ অনুষ্ঠান শেষে একই স্থানে ‘জুলাই গণজাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী অধিকার, সচেতনতা ও সমাজে নারীর ভূমিকা বিষয়ে আলোচনার মাধ্যমে সমাবেশটি আরও অর্থবহ হয়ে ওঠে
    এই অনুষ্ঠান সমাজের সর্বস্তরে দেশপ্রেম, সচেতনতা ও সামাজিক ঐক্য গঠনে নতুন প্রেরণা জোগাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

  • পাইকগাছায় শহী-দ জুলাই আহ-তদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    পাইকগাছায় শহী-দ জুলাই আহ-তদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    নাগরিক কমিটির খুলনা জেলা সমন্বয়ক হাফেজ মোঃ ফয়জুল্লাহ বলেন, জুলাই আগষ্টে যারা আমাদের দেশকে স্বৈরাচার মুক্ত করতে বুকের রক্ত অকাতরে ঢেলে দিয়েছে জাতি তাদের নাম ইতিহাসের পাতায় লিখে রাখবে । আমরা লাল সবুজের পতাকার মূল্যদিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এদেশে আবারও স্বৈচারা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করলে ছাত্র-জনতা একসাথে মিলে তাদেরকে প্রতিহত করা হবে।
    শনিবার পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে শহীদ জুলাই আহতদের স্মরনে দোয়া মাহফিলে জাতীয় নাগরিক পার্টীর উপজেলা প্রধান সমন্বয়ক হাফিজ বিন আমিন (তারিক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা জাতীয় নাগরিক পার্টীর প্রধান সমন্বকারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ। উপজেলা যুগ্ম সমন্বয়ক মিসবাহ আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় যুব শক্তির সদস্য সৈয়দ আবু ওয়াহিদ অলি, জেলা নাগরিক পার্টীর সদস্য সমন্বয়কারী মামুন হোসেন, জেলা নারী শক্তির সংগঠক ফারজানা জামান। পৌর জামায়াতের আমীর জি এম আসাদুল হক, উপজেলা ছাত্র শিবির সভাপতি তামিম রায়হান, আব্দুল্লাহ আল মামুন, জুলাই শহিদ রাকিবুল ইসলাম এর মাতা নাজমা বেগম।
    দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান ওমর।

  • পাইকগাছায় মিনহাজ নদীর নাব্যতা দুরীকরন, ইজারা বাতি-লের দাবিতে মানববন্ধন ও বিক্ষো-ভ সমাবেশ

    পাইকগাছায় মিনহাজ নদীর নাব্যতা দুরীকরন, ইজারা বাতি-লের দাবিতে মানববন্ধন ও বিক্ষো-ভ সমাবেশ

    ইমদাদুল হক,
    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।

    খুলনার পাইকগাছার আলোচিত মিনহাজ নদীর মুখে পলি পড়ে ভরাট হওয়ার কারনে পানি প্রবাহ বাঁধা সৃষ্টি হওয়ায় চার ইউনিয়নের হাজার হাজার বিঘা জমিতে আমন ধানের আবাদে বাঁধা সৃষ্টি হচ্ছে।

    জানাগেছে, পাইকগাছার ২৫১.২৫ একর মিনহাজ নদী (বদ্ধ) জলাশয়। উপজেলার লস্কর, গড়ইখালী, চাঁদখালী এবং কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের কয়েকটি বিলের পানি নিষ্কাসন একমাত্র মাধ্যম মিনহাজ নদী। আষাঢ়ের অতি বৃষ্টিতে চার ইউনিয়নের কয়েকটি বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি নিষ্কাসনের একমাত্র পথ মিনহাজ নদী। এ নদীর মুখ ভরাট হওয়ায় পর্যপ্ত পানি ভাটায় শিবসা নদীতে যেতে পারছেনা। ফলে এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কিছু এলাকার মৎস লিজ ঘের প্লাবিত হয়ে মাছ ভেসে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। জলাবদ্ধতার জন্য কৃষকরা আমন ধানের বিজতলা তৈরি করতে পারছেনা।

    শনিবার (২৬ জুলাই) সকালে লস্কর ইউনিয়নের মিনহাজ নদীর পাড়ে খড়িয়া গোড়া বাজারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন জিএম সামছুর রহমান। শত শত এলাকাবাসী নদীর ইজারা বাতিল এবং নদী খননের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

    বক্তব্য রাখেন, জেলা জামায়ত নেতা মাওলানা আমিনুল ইসলাম, মোজাফফর হোসেন, আসমত শিকারী, মাওলানা আবুল কালাম, সজল সানা ও আরও অনেকে।

    বক্তারা বলেন, ভুমি মন্ত্রণালয়ের মাধ্যমে খুলনা জেলা প্রশাসক স্থানীয় সুন্দরবন মৎস্যজীবী সমিতিকে ১৪৩১ থেকে ১৪৩৬ সাল পর্যন্ত ইজারা প্রদান করেছে। যার বছরে ইজার মুল্য ৩৬ লাখ ২৫ হাজার টাকা ও ভ্যাট ৯ লাখ টাকা। ইজারা নেয়ার পর থেকে উক্ত জলাশয়ে মাছ চাষ করে আসছে। ফলে পানি সরবরাহ কম হচ্ছে।

    এবিষয়ে সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম জানান, আমরা সরকারকে ইজারা মুল্য পরিশোধ করে নীতিমালা অনুসরণ করে জলাশয় ব্যবহার করছি। তিনি আরও বলেন, ৪ টি ইউনিয়নে অবস্থিত ৮ টি স্লুইজ গেটের মধ্যে ৭ টি বন্ধ করে রাখায় পানি সরবরাহ বাঁধাগ্রস্থ হচ্ছে। একটি গেট দিয়ে বিপুল পরিমান পানি সরে পারছেনা। তাছাড়া মিনহাজ নদীর মুখ ভরাট হওয়ায় পানি প্রবাহ বাঁধা সৃষ্টি হচ্ছে। সরকার যদি ইজারা বাতিল করেন তাহলে আমাদের কিছু করার নেই।

  • শিশু হুমায়রার বাড়িতে সান্ত্বনা দিতে ছুটে গেলেন চসিক মেয়র ড. শাহাদাত

    শিশু হুমায়রার বাড়িতে সান্ত্বনা দিতে ছুটে গেলেন চসিক মেয়র ড. শাহাদাত

    বিশেষ সংবাদদাতাঃ

    কানাডা থেকে ফিরেই হৃদয়বিদারক এক ঘটনা শুনে স্থির থাকতে পারলেন না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এক মুহূর্ত দেরি না করে তিনি ছুটে গেলেন হালিশহরের আনন্দিপুর এলাকায়, খোলা নালায় পড়ে মৃত্যুবরণ করা শিশু হুমায়রা আক্তারের শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে।

    গত শুক্রবার (২৫ জুলাই) বিকেলে মেয়র স্ব-শরীরে হাজির হন ওই পরিবারে, ছোট্ট হুমায়রার বাবা-মা ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাতে। মেয়রের চোখেও ছিল বিষাদ ও আবেগ। তিনি বলেন,“এই মর্মান্তিক ঘটনার পরপরই আমি উদ্ধার কার্যক্রম তদারকির নির্দেশ দিয়েছি। চসিকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হয়েছে।”

    তিনি আরও বলেন, “এ ধরনের হৃদয়বিদারক ঘটনা আর যেন না ঘটে, সে লক্ষ্যে নগর পরিকল্পনার আওতায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও সংস্থার পরামর্শ নিয়ে সুপারিশমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।” মেয়রের মতে, এসব সুপারিশ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে নগরবাসীর জীবন অনেকটাই নিরাপদ হবে।

    শিশু হুমায়রার মৃত্যু যে নগরবাসীর হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে, তার প্রমাণ মিলল মেয়রের এই সহমর্মীতা-ভরা উদ্যোগে। পুরো আনন্দিপুর এলাকায় এক অনির্বচনীয় নীরবতা, যেন সকলে হুমায়রার শোক ভাগ করে নিচ্ছে।

    সাক্ষাৎকালে মেয়রের সঙ্গে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর আবুল হাশেম, মো. কামরুল ইসলাম, হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন ডিপটি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

    উল্লেখ্য, গত ৯ জুলাই বিকেলে হালিশহর থানাধীন আনন্দিপুর এলাকায় খোলা নালায় পড়ে মৃত্যু হয় শিশু হুমায়রা আক্তারের। এ ঘটনা চট্টগ্রামবাসীর মনে গভীর দুঃখ ও ক্ষোভের জন্ম দেয়।

    ছবির ক্যাপশন:
    নালায় পড়ে নিহত শিশু হুমায়রার শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।