Author: desk

  • ক্লিন বাংলাদেশের ব্যতিক্রমী কর্মসূচিতে মেয়রের আহ্বান: “সবুজ নগর গঠনে গাছই আমাদের ভবিষ্যৎ

    ক্লিন বাংলাদেশের ব্যতিক্রমী কর্মসূচিতে মেয়রের আহ্বান: “সবুজ নগর গঠনে গাছই আমাদের ভবিষ্যৎ

    মোঃ শহিদুল ইসলাম
    বিশেষ প্রতিনিধিঃ

    ‘ক্লিন ও গ্রিন চট্টগ্রাম’ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি। ‘ক্লিন বাংলাদেশ’-এর উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই পরিবেশবান্ধব আয়োজন সম্পন্ন হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “আমরা গাছ থেকে অক্সিজেন পাই, গাছের সাথে আমাদের স্রষ্টার গভীর সম্পর্ক রয়েছে। তাই শুধু অবকাঠামো নয়, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গঠনে নাগরিকদের সচেতনতা এবং বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, এমন উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ-সচেতনতা বৃদ্ধি করবে।

    কর্মসূচির সভাপতিত্ব করেন ক্লিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি শওকত হোসেন জনি। তিনি বলেন, “প্রতিটি মানুষের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা গড়ে তুলতে হবে। এ কর্মসূচি আমাদের স্বপ্নের ‘ক্লিন ও গ্রিন চট্টগ্রাম’ বাস্তবায়নের পথে এক গুরুত্বপূর্ণ ধাপ।”

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব এবং সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন জয়।

    বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় এবং বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

    আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই আয়োজন নাগরিকদের মধ্যে পরিবেশ-সচেতনতা বৃদ্ধি করবে এবং একদিন সত্যিকার অর্থে গড়ে উঠবে একটি সবুজ ও পরিচ্ছন্ন চট্টগ্রাম।

  • বরগুনার তালতলীতে পায়রা নদীতে বড়শিতে ধরা পড়ল ১১ কেজির পাঙ্গাশ মাছ, ৯ হাজার টাকায় বিক্রি

    বরগুনার তালতলীতে পায়রা নদীতে বড়শিতে ধরা পড়ল ১১ কেজির পাঙ্গাশ মাছ, ৯ হাজার টাকায় বিক্রি

    মংচিন থান
    তালতলী(বরগুনা)প্রতিনিধি।।
    বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে ফেলা বড়শিতে ১১ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে।
    রবিবার (২৭ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকার জেলে মো. শাহ আলম মিয়ার ফেলা বড়শিতে মাছটি ধরা পড়ে। মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।

    জানা যায়, আজ রবিবার সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া সংলগ্ন পায়রা নদীতে মাছ ধরার জন্য নদীতে বড়শি ফেলেন জেলে মো. শাহ আলম। পরে বড়শি তুলতে গিয়ে দেখেন ১১ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। পরে মাছটি তালতলী বাজারে নিয়ে মৎস্য ব্যবসায়ী মো. আল-আমিনের কাছে ৯ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

    জেলে মো. শাহ আলম মিয়া বলেন, ‘আমি পায়রা নদীতে নিয়মিত বড়শি দিয়ে মাছ শিকার করি। কিন্তু সহজে এতো বড় মাছ ধরা পড়ে না। আজ বড়শিতে ১১ কেজি ওজনের পাঙ্গাশ মাছটি পেয়ে আমি খুশি। আল্লাহর কাছে শুকরিয়া।,

    মৎস্য ব্যবসায়ী মো. আল-আমিন বলেন, ‘অনেক দর-কষাকষি করে মাছটি ৯ হাজার টাকায় কিনেছেন। এখন মাছটি কেটে বাজারে বিক্রি করবেন তিনি।,

    তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, ‘সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একইসঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবেই এত বড় পাঙ্গাশ মাছ নদীতে ধরা পড়েছে।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি।।

  • ঝালকাঠিতে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচিতে—গোলাম আজম সৈকত ছিলেন কে-ন্দ্রবিন্দুতে

    ঝালকাঠিতে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচিতে—গোলাম আজম সৈকত ছিলেন কে-ন্দ্রবিন্দুতে

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলা বিএনপি আয়োজিত “নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন” কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঝালকাঠি ফাতেমা কনভেনশন সেন্টারে।

    শনিবার ২৬ জুলাই বিকালে ৫ টায়
    অনুষ্ঠানে বিশেষভাবে নজর কেড়েছেন জননেতা গোলাম আজম সৈকত, যিনি ঝালকাঠি-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দলের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

    কারানির্যাতিত, মাঠের রাজনীতিতে সক্রিয় এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা সৈকত আজ দলের তরুণ মুখ, প্রেরণার প্রতীক।

    গোলাম আজম সৈকতের বলিষ্ঠ বক্তব্যে তিনি বলেন:

    “নতুন সদস্য সংগ্রহের এই কর্মসূচি হচ্ছে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের প্রথম ধাপ। আমি বিশ্বাস করি, ঝালকাঠি-১ আসনের জনগণ আজ গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ। এই ঐক্যই ভবিষ্যতের বিজয়ের ভিত্তি।”

    অনুষ্ঠানটি উদ্বোধন করেন— এ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন, সদস্য সচিব, ঝালকাঠি জেলা বিএনপি।

    প্রধান অতিথি— জনাব মাসুদ আহমেদ মিলন, সাবেক যুগ্ম মহাসচিব, যুবদল কেন্দ্রীয় কমিটি।

    প্রধান বক্তা— জনাব কামরুজ্জামান, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটি।

    সভাপতিত্ব করেন— এ্যাডভোকেট সৈয়দ হোসেন, আহ্বায়ক, ঝালকাঠি জেলা বিএনপি।

    সারা অনুষ্ঠানজুড়েই দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাসের আবহ বিরাজ করে। বিশেষ করে গোলাম আজম সৈকতের বক্তৃতা এবং কর্মীদের সঙ্গে তার সরাসরি সংলাপ সবাইকে উজ্জীবিত করে।

    অনুষ্ঠানে ব্যবহার করা ব্যানারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি দলীয় ঐক্য ও আদর্শকে ফুটিয়ে তোলে।

    ঝালকাঠি জেলা বিএনপির এই কর্মসূচি প্রমাণ করে—দল এখন পুনর্গঠন ও সাংগঠনিক শক্তি দিয়ে মাঠের প্রস্তুতির দিকেই এগোচ্ছে। আর এই পথের প্রথম সারিতে আছেন জনতার নেতা, তরুণ প্রজন্মের আশা, গোলাম আজম সৈকত।

  • জুলাই অ-ভ্যুত্থান স্কাউটদের অবদান, বিশ্ব স্কাউটসের জন্য বিশেষ গৌরবের: সাঈদ মোহাম্মদ ইব্রাহিম

    জুলাই অ-ভ্যুত্থান স্কাউটদের অবদান, বিশ্ব স্কাউটসের জন্য বিশেষ গৌরবের: সাঈদ মোহাম্মদ ইব্রাহিম

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ সদর সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ময়মনসিংহের স্কাউট সদস্যদের অংশগ্রহণ গৌরব ও অহংকারের। শুধু ময়মনসিংহ নয়, এটি সারা বাংলাদেশ তথা বিশ্বের স্কাউটসের জন্য বিশেষ গৌরবের।

    শনিবার (২৬জুলাই ) সকাল ১১টা ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের ব্রহ্মপুত্র হল রুমে বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ সদর উপজেলার উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে জুলাই গণঅভ্যুত্থানে স্কাউটদের অবদান বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    তিনি বলেন, স্কাউট সদস্যরা দেশ ও দেশের মানুষের জন্য আত্মাহুতি দিয়েছে। নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য তাদের এই আত্মাহুতি। বিশ্ব স্কাউটসের ইতিহাসে এ নজির আর নেই। ময়মনসিংহসহ সারাদেশে যে স্কাউট সদস্যরা জীবন দিয়ে এই ইতিহাস সৃষ্টি করেছেন, তাদেরকে তিনি অভিনন্দন জানান।

    স্কাউটিংয়ের ব্যবহারিক দিক ও সৃজনশীলতা তাকে খুব আকর্ষণ করতো উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে নতুন কিছু করার সুযোগ থাকে। নতুন কিছু করার সুযোগের কারণে আনন্দ পেতাম। প্রতিযোগিতা করারও সুযোগ রয়েছে এখানে।’

    সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, বর্তমান স্কাউটিংয়ে পৃথিবীকে দেখার, অন্য দেশের মানুষকে চেনার এবং তাদের ভাষা জানার সুযোগ রাখতে হবে। বিশ্ব নাগরিকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ যেন থাকে। এর মাধ্যমে একজন কিশোর নিজেকে আবিষ্কার করতে পারবে বলে তিনি মন্তব্য করেন।

    স্কাউট সদস্যদের উদ্দেশে এসিল্যান্ড বলেন, ‘স্কাউটিং তোমার জীবনে একটা বড় দরজা খুলে দিয়েছে। এখন তোমার দায়িত্ব হলো অন্যের জন্য দরজা খুলে দেওয়া। অন্যের দরজা তোমাকে খুলতে হবে, যেহেতু তুমি অনেক দূর এগিয়ে এসেছো তাই এই দায়িত্ব তোমাকে নিতে হবে।’

    অনুষ্ঠানে তিনি জুলাই বিপ্লবে শহীদ হওয়া ময়মনসিংহের স্কাউট সদস্যের পরিবারের হাতে গ্যালানট্রি অ্যাওয়ার্ড তুলে দেন। আলোচনা শেষে তিনি রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,স্কাউটিং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

    এসময় অনুষ্ঠানে ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্বন্বয়ক মাজহারুল ইসলাম,শহীদ আব্দুল্লাহ আল মাহিন এর বাবা জামিল হোসেন, শহীদ সাগর এর পিতা আসাদুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার নারায়ন চন্দ্র দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী, স্কাউট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • মোরেলগঞ্জে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জামায়াতের কর্মশালা

    মোরেলগঞ্জে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জামায়াতের কর্মশালা

    এস.এম. সাইফুল ইসলাম কবির :বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর উদ্যোগে। শনিবার আবুহুরায়রাহ দাখিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য দলের মনোনীত সম্ভ্যাব্য প্রার্থীরা অংশ গ্রহন করেন। এর মধ্যে ১৬টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, মেম্বর প্রার্থী ও সংরক্ষিত আসনের নারী প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিতরা ছিলেন।

    কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের নেতা মাস্টার শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলমীর আমীর মাওলানা রেজাউল ইসলাম, বাগেরহাট-৩ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।

    এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থেকে বিষয়ভিত্তিক আলোচনা করেন জেলা সেক্রেটারী শেখ মো. ইউনুস, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলীম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান ও সেক্রেটারী মাওলানা মাকসুদ আলী খান।

  • মোরেলগঞ্জে বিএনপির কাউন্সিলকে ঘিরে দলের ত্যাগী ও যোগ্য নেতাদের ভোট দেওয়ার আহবান

    মোরেলগঞ্জে বিএনপির কাউন্সিলকে ঘিরে দলের ত্যাগী ও যোগ্য নেতাদের ভোট দেওয়ার আহবান

    এস.এম. সাইফুল ইসলাম কবির:
    বাগেরহাটের মোরেলগঞ্জে ২৮ জুলাই উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে দলের ত্যাগী ও যোগ্য নেতাদের ভোট দিয়ে বিজয় করার আহবান জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপি নেতা, বাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
    শনিবার বিকেল ৩টায় বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ উপজেলা বিএনপির সম্মেলনে দলীয় নেতাকর্মী ভোটারদের বিএনপির সভাপতি প্রার্থী শহিদুল হক বাবুল ও সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম প্যানেলকে ভোট দেওয়ার আহŸান জানান কাজী শিপন।
    এ সময় তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের মামলা হামলা নির্যাতনের স্বিকার হয়ে শক্ত হাতে দলের হাল ধরে রেখেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলীয় সকল কার্যক্রম মাঠ পর্যায়ে যারা বাস্তবায়ন করেছেন এমন দক্ষ সংগঠক দলের ত্যাগী নেতাদেরকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনেরা জন্য নেতৃত্ব দিতে হবে। এ প্যানেল নির্বাচন পরিচালনার জন্য উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মতিউর রহমান বাচ্চু, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি নির্বাচনে সকল কার্যক্রম পরিচালনা করবেন।

    সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, মতিউর রহমান বাচ্চু, শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, বিএনপি নেতা আলি আজিম বাবুল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

  • সান্টু সরদার’কে নিয়ে প্রো-পাগান্ডা ছড়িয়ে সংবাদ প্রচার- বানারীপাড়া বিএনপির ক্ষো-ভ ও প্র-তিবাদ

    সান্টু সরদার’কে নিয়ে প্রো-পাগান্ডা ছড়িয়ে সংবাদ প্রচার- বানারীপাড়া বিএনপির ক্ষো-ভ ও প্র-তিবাদ

    মোঘল সুমন শাফকাত,বরিশাল প্রতিনিধি।।
    বানারীপাড়ায় বিএনপির ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ ও ক্ষোভে ফেটে পরেছেন। জানায়ায় বানারীপাড়া ও উজিরপুর বিএনপির ত্রিবার্ষিক সন্মেলন ঘিরে তার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে এস শরীফ উদ্দিন আহমেদ সান্টুর বিরুদ্ধে গুজব ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে তার বর্নাঢ্য ইমেজ নষ্ট করার চেষ্টায় তৎপর রয়েছে। গোপনসুত্রে জানাযায় বরিশাল ২ আসনে মনোনয়নকে কেন্দ্র করে সান্টু সরদারের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে। তবে তার বিরুদ্ধে এই গুজবের জবাব দিয়েছেন বানারীপাড়ার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন বানারীপাড়ার বিএনপি ও তার অঙ্গসংগঠনের অধিকাংশ নেতাকর্মীরা।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেটে দেখা যায়, এ বিষয়ে সদ্য নির্বাচিত বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আলম মিঞা তার ব্যক্তিগত সামাজিক যোগাগোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন এস.সরফুদ্দিন আহমেদ সান্টু’কে হেয়প্রতিপন্ন করার জন্য যারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা অপবাদ দিচ্ছেন তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে!

    সদ্য নির্বাচিত বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা জানান,অখ্যাত পত্রিকা ও হলুদ সাংবাদিকরা কার প্ররোচনায় কি লিখলো তাতে বরিশাল -২ আসনের বিএনপির দুঃসময়ের সারথিগন মানুষের আস্থাভাজন নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু সাহেব এবং বিএনপির তাতে কিছু আসে যায়না, সত্যি বলতে দলের দূর্দিনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই দল পরিচালিত হয় এবং তৃনমুল থেকে কেন্দ্র পর্যন্ত সবার অবদানে এ দলটি সুসংগঠিত রয়েছে। এছাড়াও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সুশৃঙ্খল ভাবে বিএনপি ও অঙ্গসংগঠন পরিচালিত হচ্ছে। তাই পরাজিত শত্রুরা যতই ষড়যন্ত্র করুক না কেন তা সফল হবেনা ইনশাআল্লাহ।

    বানারীপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার তার নিজ ফেসবুকে লেখেন
    এস সরফুদ্দিন আহমেদ সান্টু ভাই কোন ব্যক্তি নন, তিনি একটা প্রতিষ্ঠান।তিনি বানারীপাড়া উজিরপুরের লাখ মানুষ ও কর্মী সমর্থকদের আস্থার স্থল।
    তাকে নিয়ে মিথ্যা অপপ্রচার করে কিছুই করতে পারবেনা। আমরা তার জন্য জীবন উৎসর্গ করতেও রাজি আছি। ইনশাআল্লাহ। সবশেষে তিনি সান্টু সরদারে বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

    এছাড়াও প্রতিবাদ জানিয়েছেন বানারীপাড়া পৌর বিএনপি,পৌর যুবদল,উপজেলা ছাত্রদল,পৌর ছাত্রদল,উপজেলা ও পৌর মৎসজীবী দল,সেচ্ছাসেবদক দল,কৃষকদল ও শ্রমিকদলের নেতা কর্মীবৃন্দরা।

    উল্লেখ্য এস শরীফ উদ্দিন আহমেদ সান্টু বিগত ১৭ বছরে বহুবার হামলা,মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি বিএনপি করার জন্য তাকে দেশ ছাড়তে হয়েছে অনেকবার। তিনি দক্ষিনাঞ্চলে প্রায় শত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। যার মধ্যে অধিকাংশই স্কুল,কলেজ,মাদ্রাসা ও এতিমখানা। তিনি এ অঞ্চলে একজন শিক্ষানুরাগী ও দানবীর বলে পরিচিত। তাই সচেতন মহলের দাবী এই অপ্রচারকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হোক।

  • পাবনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘ-র্ষে নিহ-ত ১ ও আহ-ত ৪

    পাবনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘ-র্ষে নিহ-ত ১ ও আহ-ত ৪

    হেলাল শেখঃ পাবনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হাদিস প্রামাণিক নামের এক ব্যক্তি মারা গেছেন।

    শনিবার (২৬ জুলাই ২০২৫ইং) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

    এদিকে এ খবর ছড়িয়ে পড়লে দুপুরে ওই এলাকার ৪-৫টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিহত হাদিস প্রামাণিক সাঁথিয়া উপজেলার তলট গ্রামের শুকুর প্রামাণিকের ছেলে। তিনি বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামের জামাই। তিনি শ্বশুরবাড়ি এলাকাতেই থাকতেন। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি।

  • বানারীপাড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত

    বানারীপাড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত

    বানারীপাড়া প্রতিনিধি:

    বানারীপাড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার
    মোঃ বায়েজিদুর রহমান।

    শনিবার ২৬ জুলাই বানারীপাড়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় কতৃক অনুষ্ঠিত হয় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ অনুষ্ঠান। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরির সভাপতিত্বে সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর মর্যাদা ও সাম্যতার মানবিক দর্শনের উপরে বক্তব্য রাখেন উপজেলা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ এবং উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, পৌর জামায়াতে ইসলামির আমীর কাওসার হোসেন, সাংবাদিক মোঃ জাকির হোসেন,উপজেলা ছাত্র প্রতিনিধি মোঃ সাব্বির হোসেন,নাইমুর ইসলাম।

    বক্তারা বলেন, সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে সবাইকে সচেতন, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নারীর মর্যাদা রক্ষা ও শিশুদের নিরাপদ পরিবেশ গঠনে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সামাজিক ঐক্য ও মানবিক চেতনা জাগ্রত করাও জরুরি।

    এই আয়োজনের মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় জুলাই শহীদদের, যাঁদের আত্মত্যাগ আজকের সামাজিক জাগরণ ও মানবিক চেতনার অনুপ্রেরণা। তাঁদের স্বপ্ন ও ত্যাগের ভিত্তিতেই গড়ে উঠছে “জুলাই পুনর্জাগরণ” আন্দোলন, যার লক্ষ্য সত্যিকারের বৈষম্য দূর করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন।

  • সুজানগরে গলা-য় ফাঁ-স দিয়ে স্কুলছাত্রীর আত্মহ-ত্যা

    সুজানগরে গলা-য় ফাঁ-স দিয়ে স্কুলছাত্রীর আত্মহ-ত্যা

    সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগরে হাসি আক্তার (১২) নামের এক স্কুলছাত্রী গলায় ফঁাস দিয়ে আত্মহত্যা করেছে। সে পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের ভবানীপুর প্রফেসরপাড়া এলাকার মিন্টু হাজারীর মেয়ে এবং সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। তাদের নিজ গ্রামের বাড়ি নিলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার চিনামসজিদ পাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফঁাস দিয়ে আত্মহত্যা করে। তবে কী কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে, এ বিষয়ে কিছুই জানাতে পারেনি পরিবারের সদস্যরা।সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।