Author: desk

  • পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় আটঘর কুড়িয়ানা বি-রক্তির কারন শ-ব্দদূষণ ও অশ্লী-লতা

    পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় আটঘর কুড়িয়ানা বি-রক্তির কারন শ-ব্দদূষণ ও অশ্লী-লতা

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।

    পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আমাদের স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানার পেয়ারাবাগান। সরু সরু খালের দুই পাড়ে দৃষ্টিনন্দন সারি সারি পেয়ারবাগান দেখে পর্যটকদের মন জুড়িয়ে যায়। মৌসুম শুরুতেই পেয়ারাবাগানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেশি নৌকা ও ইঞ্জিনচালিত নৌকা চড়ে ঘুরে বেড়ান দূর-দূরান্ত থেকে আসা তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের প্রকৃতি প্রেমিক ভ্রমণ বিলাসীরা। আষাঢ় শ্রাবণ সময়টায় প্রতিদিন হাজারও দর্শনার্থীর ভিড়ে মুখরিত এখন বাংলার আপেল খ্যাত কুড়িয়ানার পেয়ারা বাগান। গ্রামীণ জনপদে বিনোদন প্রেমীদের জন্য মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের পেয়ারাবাগান দিন দিন পরিণত হচ্ছে পর্যটনকেন্দ্রে।

    অথচ এই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের পেয়ারাবাগানে ঘুরতে আশা পর্যটকরা দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছে। দুঃখজনক বিষয়ে এই যে সৌন্দর্যের পরিপূর্ণতা নষ্ট হচ্ছে মাত্রাহীন শব্দদূষণ ও অশ্লীলতার আগ্রাসনের কারনে।উচ্চমাত্রার সাউন্ড সিস্টেমে বাজানো অশ্লীল নৃত্যভঙ্গি আর গানের কারণে পর্যটনের পরিবেশ যেমন কলুষিত হচ্ছে, তেমনি স্থানীয়দের জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।

    এই পেয়ারার মৌসুমে ঢাকাসহ দূর-দূরান্তের নানা বয়সি ভ্রমণপিপাসু অসংখ্য দর্শনার্থী আসেন পরিবার সহ । বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ আসেন পেয়ারা বাগান দর্শনে। বিশেষ করে ছুটির দিন শুক্র ও শনিবার বহু পর্যটকের সমাগম ঘটে এ এলাকায়। দেশি পর্যটকদের পাশাপাশি এ পেয়ারা বাগানে বিদেশি পর্যটকরাও আসে, বলতে গেলে সারা বছরই কমবেশি দর্শনার্থীদের আগমন ঘটে।

    পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানার পেয়ার বাগান এখন বিরক্তির কারন হলো শব্দদূষণ ও অশ্লীলতা। আগ্রহ হারাচ্ছে পরিবার নিয়ে ঘুরতে আশা পর্যটকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

    কুড়িয়ানা ঘুরতে আশা ফিরোজ নামে একজন জানান, আমাদের স্বরুপকাঠি বরাবরের জন্য বিখ্যাত। যুগের অন্যতম শ্রেষ্ঠ মানুষেরা ছারছিনার অলিরা শুয়ে আছেন এই মাটিতে। স্বরুপকাঠির সর্বস্তরের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বদা স্বাচ্ছন্দ্যে মিলেমিশে বসবাস করেন তাদের প্রিয় জন্মভূমিতে। তবে যুগের পরিক্রমায়, অশ্লীলতার চাদরে ঢেকে যাচ্ছে আমাদের স্বরুপকাঠি। আমরা আজ রুখে না দাড়ালে, অশ্লীলতায় ছেয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্ম।

    কুড়িয়ানা আর্য সম্মিলনী বিদ্যালয় এর প্রধান শিক্ষক বাবু তাপশকর তার নিজ ফেইসবুক আইডিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ট্যাগ করে পোষ্ট করেছেন, নেছারাবাদ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পেয়ারা মৌসুমে আটঘর কুড়িয়ানায় আগত উশৃংখল পর্যটকদের উৎপাত বন্ধে দয়া করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। নতুবা কুড়িয়ানা আর্য সম্মিলনী বিদ্যালয় তিন মাসের জন্য বন্ধ রাখার অনুমতি দিন।আমাদের শিক্ষার্থীদের পড়াশুনা চরম ব্যাঘাত ঘটে।

    কুড়িয়ানা পরিবার নিয়ে ঘুরতে আসা মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা, ওসি, ডিসি মহোদয়কে সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে বলেন, কুড়িয়ানার ভাসমান পেয়ারা বাগানে পর্যটক ভ্রমণে শৃঙ্খলার অভাব ও নিরাপত্তার ঝুঁকিতে পর্যটকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। তিনি আরো বলেন, কুড়িয়ানা, দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম স্থান, এখানে প্রতিদিন দূর-দূরান্ত থেকে হাজারো পর্যটককে আকৃষ্ট করছে। চোখ জুড়ানো এই অপরূপ দৃশ্য উপভোগ করতে আসে।

    কিন্তু দুঃখজনক ভাবে লক্ষ্য করা যাচ্ছে, কিছু ট্রলারে উচ্চস্বরে ডিজে সাউন্ডে বাজানো হচ্ছে অশ্লীল গান ও রুচিহীন কথাবার্তা—যা এই মনোরম পরিবেশের সঙ্গে একেবারেই সাংঘর্ষিক। শিশু, নারীনিরাপত্তা ও পারিবারিক ভ্রমণের জন্য এটি যথেষ্ট অস্বস্তিকর ও লজ্জাজনক পরিবেশ সৃষ্টি করছে।
    এছাড়াও, পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে। অধিকাংশ ট্রলারে নেই কোনও লাইফ জ্যাকেট, দুর্ঘটনা ঘটলে যাত্রীরা ভয়াবহ ঝুঁকিতে পড়তে পারেন। ট্রলারচালকরা খালের ভেতরে যথেচ্ছভাবে ট্রলার আডা আডি করে রাখায় অন্য অন্য ট্রলারগুলো চলাচলে বিঘ্ন ঘটে, যার ফলে যাত্রীদের নামা-ওঠা যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তেমনি সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা।

    স্বরূপকাঠীর আটঘর কুড়িয়ানা কেবল একটি ভাসমান নৌকা বা পেয়ারার হাট না , এটি একটি প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। এই মৌসুমে বর্ষাকালীন পর্যটক অবশ্যই চলবে, কিন্তু সেটি হতে হবে মার্জিত শৃঙ্খলাবদ্ধ, পরিবেশবান্ধব ও সংস্কৃতিমনা সম্মত। সরকারের যথাযথ পরিকল্পনা, কঠোর বাস্তবায়ন এবং এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এখানেও গড়ে উঠতে পারে কেরালার মত বিশ্বমানের এক প্রাকৃতিক পর্যটনকেন্দ্র।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহেদুল ইসলাম জানান, বিষয়টি আমার জনরে এসেছে, আমি জরুরি ভাবে এ বিষয়ে পদক্ষেপ নিবো। একটি সার্কুলার জারি করবো এবং ঐ সার্কুলারটি নৌকায় নৌকায় টাঙানো থাকবে এবং প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করানো হবে। আমি ওসি সাহেবের সাথেও এ ব্যাপারে কথা বলেছি বিশেষ করে সাউন্ড বক্স এবং অশ্লীল নৃত্যভঙ্গির বিষয়ে আমরা জরুরি পদক্ষেপ নিবো।

    আনোয়ার হোসেন
    নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।

  • নড়াইলে ব-টি দিয়ে স্বামীর পু-রুষাঙ্গ কে-টে দেওয়ায় স্ত্রী গ্রে-ফতার

    নড়াইলে ব-টি দিয়ে স্বামীর পু-রুষাঙ্গ কে-টে দেওয়ায় স্ত্রী গ্রে-ফতার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের লোহাগড়া বটি দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ায় স্ত্রী গ্রেফতার। নড়াইলের লোহাগড়া উপজেলায় বটি দিয়ে বিল্লাল শেখ (৩৩) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী রুমা বেগম (২৮) এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীকে আটক করেছে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
    আহত বিল্লাল শেখ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। রুমা বেগম একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে।
    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামের সোনা মিয়া শেখের ছেলে বিল্লাল শেখের সাথে একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে রুমা বেগমের বিবাহ হয়। ওই দম্পত্তির একটি ১ বছরের ছেলে সন্তান রয়েছে। শনিবার দিবাগত রাত ১ টার দিকে রুমা বেগম বটি দিয়ে বিল্লাল শেখের পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। অভিযোগ রয়েছে বিল্লাল শেখ পরকীয়া প্রেমে আসক্ত হয়ে স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন। এ নিয়ে ক্ষীপ্ত হয়ে তার স্ত্রী রুমা বেগম এ কাণ্ড ঘটিয়েছেন।
    রোববার (২৭ জুলাই) সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত বিল্লাল শেখ বলেন, রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি পরে রাত ১ টার দিকে আমার স্ত্রী রুমা বেগম বটি দিয়ে আমার পুরুষাঙ্গ কাটতে থাকে ঠেকাতে গিয়ে আমার হাত ও কেটে যায়। পরে বাড়ির লোকজন আমাকে হাসপাতালে এনে ভর্তি করে। আমার ওইখানে ১২/১৪ টা সেলাই লাগছে। তবে পরকীয়ার বিষয়টি জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। তবে কি কারণে তার স্ত্রী এমন করেছেন জানতে চাইলে তিনি বলেন কোন কারণ নেই এমনি এমন করেছে। আমি মামলা করবো। তবে অভিযুক্ত রুমা বেগম আটক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
    এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী রুমা বেগমকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ বা এজাহার পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় এসএসসি উত্তীর্ণ (জিপিএ-৫ প্রাপ্ত) কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    দোয়ারাবাজার টেংরা উচ্চ বিদ্যালয় এসএসসি উত্তীর্ণ (জিপিএ-৫ প্রাপ্ত) কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    হারুন অর রশিদ,
    দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
    শিক্ষা মানুষকে আলোকিত করে, সমাজকে পথ দেখায়। সেই উপলব্ধি থেকে দোয়ারাবাজার উপজেলার অন্যতম বিদ্যাপীট
    টেংরা উচ্চ বিদ্যালয় ২০২৫ সালের এসএসসি উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
    রবিবার (২৭ জুলাই) টেংরা উচ্চ বিদ্যালয়
    হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জোবায়ের হোসাইন মজুমদার।
    বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা সাদেকুর রহমান,

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ, শাহজাহান মাস্টার তিনি বক্তব্যে বলেন, বিদ্যালয়ের কৃতিত্ব ধরে রাখতে হলে শিক্ষক অভিভাবক সবাইকে এক যোগে শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি যুবলি উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ ফয়েজুর রহমান বলেন, তোমাদেরকে ভালো মানুষ হতে হলে ভালো ভাবে পড়াশোনা করতে হবে। তা না হলে পড়াশোনা করে লাভ নেই, কাজে নেমে পড়। মা বাবাকে সহযোগিতা করো। শুধু ক্লাস পরিবর্তন করলে হবে না ভালো রেজাল্ট করতে হবে। এই তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজ পরিচালনার নেতৃত্বে আসবে। তাই কেবল পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই শেষ নয়, তাদের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক গুণাবলিও লালন করতে হবে।”

    টেংরা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. জোবায়ের হোসাইন মজুমদার এসএসসি
    উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে
    শিক্ষার্থী অভিভাবকদের উদ্দেশ্য বলেন, আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের ছেলে মেয়েকে নিয়মিত বিদ্যালয়ে আসতে দেন। একদিন আসলে তিনদিন না আসলে পড়াশোনা কি করে হবে। এছাড়াও আমাদের কাছে শিক্ষার্থী থাকে ৬ ঘন্টা। আর আপনাদের নিকট থাকে ১৬ ঘন্টা। সেই সময় আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করে না মোবাইলে গেমস খেলে সময় নষ্ট করছে সেটা দেখার দায়িত্ব আপনাদের। শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে পড়াশোনা করুক। বাসায় গিয়ে পড়াশোনায় মনোযোগী হলে আগামীতে এ-প্লাস সবাই পাবে।

    ব্যবসায়ী সমাজ সেবক ও সাবেক পিটিআই সভাপতি কামরুল ইসলাম বলেন, ভালো রেজাল্ট এর জন্য বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি মা বাবাকে পড়াশোনার দায়িত্ব নিতে হবে। শিক্ষার্থী সময় মতো পড়াশোনা করছে কি না। পড়াশোনা রেখে মোবাইলে সময় নষ্ট করছে কিনা সে দিকে অভিভাবকদের নজর রাখতে হবে। শুধু ডিগ্রী লাভ করলে হবে না তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক ইউসুফ রহমান বাবুল, বাজার মসজিদের ইমাম, বদিউজ্জামাল মুরাদ, অভিভাবক গিয়াসউদ্দিন প্রমুখ।
    এসএসসি উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের রজনী গন্ধা ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

  • গোপালগঞ্জ কা-রাগার থেকে হা-তকড়া পোশাক চু-রির অভি-যোগে এক কা-রারক্ষীকে গ্রে-প্তার করেছে পুলিশ 

    গোপালগঞ্জ কা-রাগার থেকে হা-তকড়া পোশাক চু-রির অভি-যোগে এক কা-রারক্ষীকে গ্রে-প্তার করেছে পুলিশ 

    কে এম সাইফুর রহমান, 
    নিজস্ব প্রতিনিধিঃ 

    গোপালগঞ্জ কারাগারে চুরির অভিযোগে থানায় মামলা দায়েরের পর এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গোপালগঞ্জ জেলা কারাগারের সহকারী জেলার সুমি ঘোষ বাদী হয়ে শনিবার রাতে গোপালগঞ্জ সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) উপপুলিশ পরিদর্শক নয়ন কুমার সাহা জানান।

    এ মামলায় গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী মো. আরিফ চৌধুরীকে (২৮) আসামি করা হয়েছে। সে টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে। রোববার তাকে আদালতে তোলা হয়েছে বলে মামলার আইও নয়ন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে শনিবার রাতে গোপালগঞ্জ থানা পুলিশ আট জোড়া হ্যান্ডকাফ, ৬ জোড়া শোল্ডার ব্যাজ, ৮টি মনোগ্রাম ও উইন্টার জ্যাকেট, পোশাক এর কাপড় সহ ১০ ধরনের সরঞ্জাম অভিযুক্ত কারারক্ষী মো. আরিফ চৌধুরীর শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে ওই কারারক্ষীকে গ্রেপ্তার করে।

    মামলার বিবরণে বলা হয়, গত ১৬ জুলাই ভোরে গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী (কারারক্ষী নম্বর ১৪৫৭৯) মো. আরিফ চৌধুরী কারাগারের ওইসব সরঞ্জাম চুরি করেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে কারা কর্তৃপক্ষ চুরির বিষয়টি নিশ্চিত হয়। তারপর তারা ঘটনাটি গোপালগঞ্জ সদর থানা পুলিশকে জানান।

    গতকাল শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর থানার এসআই নয়ন কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ কারারক্ষীকে চুরির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কারাগারের পাশে ওই কারারক্ষীর ইসলামপাড়ার ভাড়া বাসার একটি কক্ষ থেকে পুলিশ কারাগরের চোরাই মালামাল উদ্ধার করেন।

    মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক নয়ন কুমার বলেন, রাতেই এ ঘটনায় ওই কারারক্ষীকে আসামি করে কারা কর্তৃপক্ষ গোপালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি কারা সরঞ্জাম চুরির কথা স্বীকার করেছেন।

  • কালীগঞ্জে জিপিএ-প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

    কালীগঞ্জে জিপিএ-প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে এসএসসি ২০২৫ সালে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

    তুষভান্ডার রমণী মোহন মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কালীগঞ্জ উপজেলা বিএনবির সদস্য সচিব,আমিনুল ইসলাম,এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, ৫নং চন্দ্রপুর ইউনিয়নের তিন বারের সফল চেয়ারম্যান ও আহ্বায়ক, কালীগঞ্জ উপজেলা বিএনপি।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। আজকের এই তরুণ প্রজন্মই আগামী দিনের উন্নত, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়বে। আমরা বিশ্বাস করি, আলোকিত সমাজ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই।

    এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ১৪১জন ছাত্র ছাত্রীর মধ্যে অ্যায়াড প্রধান করা হয়। যে সকল স্কুল থেকে এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত হয়েছে সেই স্কুলের প্রধান শিক্ষককে অ্যায়াড প্রধান করা হয়।

    এসএসসি পরবর্তী দিকনির্দেশনা বিষয়ে আলোচনা হয়। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বাবু, সদস্য ফারহান উদ্দিন আহমেদ পাশা, হুমায়ূন কবির বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙুর, সদস্য সচিব মেহেরবান মিঠু, সাংবাদিক, শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা সহ আরো অনেক উপস্থিত ছিলেন। ভোটমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাসেত পাটোয়ারী সাবলীলভাবে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

    হাসমত উল্লাহ।।

  • মধুপুরে ডিজেল ইঞ্জিন মেকানিক শ্রমিক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

    মধুপুরে ডিজেল ইঞ্জিন মেকানিক শ্রমিক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    টাঙ্গাইল মধুপুরে ডিজেল ইঞ্জিন মেকানিক শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই রবিবার সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। মধুপুর উপজেলা সমবায় অফিস ও থানা প্রশাসনের সহায়তায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন ডিজেল মেকানিক্স ইঞ্জিন সমবায় সমিতি লিঃ। ৭০ জন সদস্যের ভোট গ্রহনের মাধ্যমে ৮ জন প্রার্থীর মধ্যে চারজনকে বিজয়ী ঘোষণা করা হয়,। মো. আক্তার হোসেন ছাতা প্রতিকে ৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। সম্পাদক পদে মোজাম্মেল হক সাইকেল প্রতিকে ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন, সহ সভাপতি পদে আসম আলি মোরগ প্রতিকে ৪৮ ভোট পেয়ে বিজয়ী হন, ক্রিয়া সম্পাদক পদে ফরমান আলী জাহাজ প্রতিকে ৪৮ ভোট পেয়ে বিজয়ী ঘোষিত হয়। নির্বাচনটি আহ্বায়ক কমিটির পরিচালনায় সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচন নির্বাচনকালীন সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সভাপতি হাবিবুর রহমান দুলাল,সাধারণ সম্পাদক আব্দুল কাদের। নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিলেন মধুপুর উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি মো মাজহারুল ইসলাম। ভোট গণনা শেষে সুন্দর পরিবেশে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন মধুপুর উপজেলা সমবায় অফিসার মোঃ নাজমুল হাসান, ও উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি মো. মাজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ডিজেল মেকানিক্স শ্রমিক সমবায় সমিতির উপদেষ্টা আনিসুর রহমান, নির্বাচন কমিটির সদস্য আমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবর্গ।

  • আশুলিয়ায় অনলাইন জু-য়াসহ বিভিন্ন জু-য়া খেলা অবাধে চললেও প্রশাসনের নি-রব ভূমিকা

    আশুলিয়ায় অনলাইন জু-য়াসহ বিভিন্ন জু-য়া খেলা অবাধে চললেও প্রশাসনের নি-রব ভূমিকা

    হেলাল শেখঃ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকায় অবৈধভাবে অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়া খেলা অবাধে চলছে। দিনে কিংবা রাতে, মোবাইল অ্যাপ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ ও গোপন ক্লাব ঘরগুলোতে এসব জুয়ার আয়োজন চলছে নিয়মিত।

    স্থানীয়দের অভিযোগ, এসব কর্মকাণ্ডের ফলে যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, পারিবারিক ও সামাজিক অস্থিরতা বাড়ছে। জুয়ার টাকা জোগাড় করতে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে জুয়ারিরা।

    আইন অনুযায়ী অনলাইন জুয়া ‘২০২৫ সালের ডিজিটাল অপরাধ দমন আইনের ২০ ধারায়’ আমলযোগ্য অপরাধ, তবে আশুলিয়া থানা পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলছেন সচেতন মহল।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, কিছু অসাধু ব্যক্তির মদদে অনলাইন জুয়ার কারবার চালু রয়েছে। এদের মধ্যে কিছু প্রভাবশালী ও রাজনৈতিক ছত্রচ্ছায়ায় রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

    এ বিষয়ে পুলিশের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ হতাশ। সচেতন এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই অবৈধ অনলাইন জুয়া, তিন তাস জুয়া ও লটারি জুয়া বন্ধে প্রশাসনের কঠোর অভিযান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক।
    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, জুয়া, মাদক কারবারি যেইহোক না কেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।

  • নবীনগরে সংসদ নির্বাচনে বিএনপির এককপ্রার্থী হওয়ার সম্ভাবনা নি-র্যাতিত নেতা আলী আজ্জম জালাল

    নবীনগরে সংসদ নির্বাচনে বিএনপির এককপ্রার্থী হওয়ার সম্ভাবনা নি-র্যাতিত নেতা আলী আজ্জম জালাল

    মোঃতরিকুল ইসলাম তরুণ, নিজেস্ব প্রতিবেদক,

    ব্রাহ্মণবাড়ীয়া ৫ আসন নবীনগরের মাটি মানুষের কারানির্যাতিত নেতা আলী আজ্জম জালাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির একক প্রার্থীহয়ে লড়বে বলে আশাবাদী জনগণের। আজ রবিবার নবীনগর উপজেলার ডুবাইল,বাজেবিশাড়া,ভিটি বিশাড়া, শাহপুর, রতনপুর,পেরাকান্দি, কাগাতুয়া,সহ অনেক গুলো গ্রামসহ নবীনগর সদরের জনগণের সাথে কথা বলে জানা যায়

    ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মুখে মুখে শোনা যাচ্ছে নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী আজ্জম জালালের নাম।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশের বিভিন্ন আসনে প্রার্থী মোটামুটি চূড়ান্ত করার কাজ করছে জাতীয়তাবাদী দল বিএনপি।
    এ নিয়ে শুরু হয়েছে সরগল।
    কে হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে অন্যতম বড় একটি আসন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে ধানের শীষের কান্ডারী।

    অনুসন্ধানে দেখা গেছে এই আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন প্রায় ডজন খানেক নেতা।
    ইতিমধ্যেই সবাই যার যার মত করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

    জনমত জরিপে দেখা যায়,এ আসনে স্বঘোষিত বিভিন্ন হেভিওয়েট প্রার্থী থাকলেও ভদ্র এবং ক্লিন ইমেজের প্রার্থী বিশিষ্ট ব্যাবসায়ী কারানির্যাতিত নেতা আলী আজ্জম জালালের নাম
    সবার মুখে মুখে শোনা যাচ্ছে।

    এই আসনটিতে বিএনপি যখন বিভিন্ন গ্রুপিংয়ে জর্জরিত ঠিক সেই অবস্থায় দলের জন্য কাজ করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছেন বিএনপির এই নেতা।

    আলী আজ্জম জালালের সঙ্গে কথা বলে জানা যায়,তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন সহ দলের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করছেন তিনি। তিনি বলেন,জনগণের খেদমত করার উদ্দেশ্যে দল থেকে মনোনয়ন চাইবো। আশা করছি দল আমার অতীতের ত্যাগ,তিতিক্ষা ও কর্মকান্ড বিবেচনা করে আমাকে সুদৃষ্টিতে রাখবেন।

    নাম প্রকাশ না করার শর্তে, স্থানীয় একাধিক বিএনপি নেতা বলেন,এখানকার অধিকাংশ মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকেই জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে।
    এমতাবস্থায় পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ কে খুঁজছে সাধারণ ভোটার গন এবং দলীয় সমর্থকগণ ।আর এ তালিকার যিনি শীর্ষ অবস্থানে রয়েছেন তিনি হচ্ছেন আলী আজ্জম জালাল। দল থেকে তিনি মনোনয়ন পেলে ব্যাপক ভোটে জয়লাভ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

  • ময়মনসিংহে এনসিপির আগমন ও পদযাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলন

    ময়মনসিংহে এনসিপির আগমন ও পদযাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলন

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    আগামীকাল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করা হয়েছে।

    রবিবার (২৭ জুলাই) বিকেলে নগরীর কাচারী রোডস্থ জাতীয় নাগরিক পার্টি (এনসিপির)অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।

    সংবাদ সম্মেলনে জানানো হয়-জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি এবং এক দফা আন্দোলনের আত্মত্যাগ ও অঙ্গীকারের কথা স্মরণ করে আগামীকাল সোমবার বিকেলে ময়মনসিংহ জেলা সদরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ঐতিহাসিক রাজনৈতিক কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাথা’।এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু হয়ে একই স্থানে সমাবেশ করবে।

    এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন- জুলাই বিপ্লবের এক দফার ঘোষক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন,সার্জিস আলম,হাসনাত আব্দুল্লাহ, ডাঃ তাসনিম জারা,নাসিরুদ্দীন পাটোয়ারী, সামান্তা শারমিন সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বক্তারা শান্তিপূর্ণ এই কর্মসূচীতে জেলাবাসীকে অংশ গ্রহণের জন্য আহবান জানান নেতৃবৃন্দ।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির প্রধান বাস্তবায়নকারী মো: ইকরাম এলাহী খান সাজ, যুগ্ম বাস্তবায়নকারী এড. এ.টি.এম মাহবুব উল আলম, মাহমুদুল হাসান সোহেল, মো: মোজাম্মেল হক, মোকাররম আদনান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগরে আহবায়ক ওলি উল্লাহ, মেহেদী হাসান সিয়ামসহ স্থানীয় নেতাকর্মীরা।

    সংবাদ সম্মেলনে জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির প্রধান বাস্তবায়নকারী মো: ইকরাম এলাহী খান সাজ বলেন, “জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার আদায়ের রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমরা রাজনীতিকে মুক্ত করতে চাই ক্ষমতার দখলদারিত্ব, দুর্নীতি ও বৈষম্য থেকে। ‘জুলাই পদযাত্রা’ সেই আন্দোলনেরই অংশ, যার মাধ্যমে আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে কথা বলছি, স্বপ্ন দেখাচ্ছি, এবং বাস্তবতা তুলে ধরছি।”

    এ সময় তারা অভিযোগ করেন, দেশের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় সাধারণ মানুষ উপেক্ষিত। এনসিপি সেই শূন্যতা পূরণে কাজ করছে।

    যুগ্ম বাস্তবায়নকারী এড. এ.টি.এম মাহবুব উল আলম বলেন, “আমাদের এই পদযাত্রা জনগণের সঙ্গে সরাসরি সংলাপের একটি কৌশল। ময়মনসিংহের প্রতিটি উপজেলায় আমরা গণসচেতনতা গড়ে তুলতে চাই। রাজনীতিকে ফিরিয়ে দিতে চাই মূল্যবোধ ও জবাবদিহিতার জায়গায়।”

    তিনি আরও জানান, এই জেলা দীর্ঘদিন ধরেই জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। আমরা এনসিপিকে ময়মনসিংহে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে চাই। ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় সাংগঠনিক কাঠামো গঠনের কাজ শেষ হয়েছে।”

    সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দলের উদ্বেগ প্রকাশ করে বলা হয়, পদযাত্রা ও সভা-সমাবেশে যেন কোনো প্রকার বাধা না আসে, সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জানিয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বলেন এনসিপির পদযাত্রা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। আগামীকাল এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে অতিরিক্ত ৩০০ থেকে ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।এ ছাড়া পদযাত্রা সমাবেশ ঘিরে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবে এই পদযাত্রা ও সমাবেশ সমাপ্ত হবে।

  • শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বীরগঞ্জে শ্রেষ্ঠ  শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

    শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বীরগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

    দিনাজপুর প্রতিনিধি-
    দিনাজপুরের বীরগঞ্জ শালবন কমিউনিটি মিলনায়তনে ২৭ জুলাই রবিবার সকাল ১১ টায় জেলা শিক্ষা অফিস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড প্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এসএসসি ও এইচএসসি সমমান ২০২২-২৩ সালে উপজেলায় সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।

    জেলা শিক্ষা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা অফিসার খন্দকার মো: আলাউদ্দীন আল আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা শিক্ষা ভবনের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ- পরিচালক (সাধারণ প্রশাসন) মো: শাহজাহান।

    এসময় সব কিছু তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ঢাকা সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর যুগ্ম প্রোগ্রাম পরিচালক মো: আমিনুল ইসলাম, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারা পারভীন সহ অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন খলসী উচ্চ বিদ্যালয়ের সভাপতি, নিজপাড়া ইউপি চেয়ারম্যান মো: আনিসুর রহমান আনিস, খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সজিব চক্রবর্তী, দিনাজপুর সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী মোঃ ফরহাদ আলী, জামিলা সিদ্দীকা বর্ষা প্রমুখ।

    এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ, শিক্ষার্থীদের অভিভাবকসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। সভা শেষে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ৩২ জন শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান, ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।