Author: desk

  • এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের ভো-গান্তি কমাতে কুমিল্লায় ইসলামি ছাত্র আন্দোলনের উদ্যাগে হেল্প ডেস্ক

    এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের ভো-গান্তি কমাতে কুমিল্লায় ইসলামি ছাত্র আন্দোলনের উদ্যাগে হেল্প ডেস্ক

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
    এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তি কমাতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ইসলামি ছাত্র আন্দোলন কুমিল্লা সরকারি কলেজ শাখা। প্রতিটি পরীক্ষার দিন সকালে কুমিল্লা সরকারি কলেজের সামনে স্থাপন করা হচ্ছে একটি হেল্প ডেস্ক, যা পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

    সোমবার (২৮ জুলাই) সকালে প্রতিদিনের মতো কলেজের মূল ফটকের সামনে হেল্প ডেস্ক স্থাপন করে সংগঠনটি। হেল্প ডেস্ক থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম, স্কেল, খাবার পানি ও মাস্ক বিতরণ করা হয়। এছাড়া অভিভাবকদের জন্য প্যান্ডেলের নিচে বসার জন্য চেয়ার, খাবার পানি এবং স্যালাইন সরবরাহের ব্যবস্থা রাখা হয়।

    হেল্প ডেস্কের এই কার্যক্রমকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এই সহায়তামূলক কার্যক্রম নিয়মিত চালু রাখার আহ্বান জানান।

    একজন অভিভাবক খাদিজা আক্তার বলেন, “আমার মেয়ে যখন এসএসসি পরীক্ষা দেয়, তখন সেন্টারের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। কিন্তু এবার এখানে এসে এমনভাবে বসতে পারব, তা কল্পনাও করিনি। যারা এই আয়োজন করেছে, তাদের ধন্যবাদ জানাই। আশা করি প্রতিটি পরীক্ষায় এবং শহরের অন্যান্য কেন্দ্রেও তারা এমন উদ্যোগ অব্যাহত রাখবে।”

    ইসলামি ছাত্র আন্দোলন কুমিল্লা সরকারি কলেজ শাখার সভাপতি কাইফ বিন হাবিব ভূঁঞা বলেন, “পরীক্ষার্থীদের সঠিক কেন্দ্র খুঁজে পেতে সহায়তা, নিরাপদ স্থানে ব্যাগ ও মোবাইল রাখা, পানি সরবরাহ, প্রয়োজনীয় কলম-পেন্সিল বিতরণ এবং তথ্য সহায়তা প্রদানের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থী ও অভিভাবকরা যেন কোনো বিড়ম্বনার শিকার না হন, সেটিই আমাদের মূল লক্ষ্য।”

    এই উদ্যোগ কুমিল্লা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সচেতন অভিভাবক ও শিক্ষার্থীরা।

  • জুলাই গ-ণঅভ্যুত্থানে সকল শ-হীদদের স্মরণে মোংলায় ছাত্রদলের শো-ক র‍্যালী ও স্ম-রণ সভা

    জুলাই গ-ণঅভ্যুত্থানে সকল শ-হীদদের স্মরণে মোংলায় ছাত্রদলের শো-ক র‍্যালী ও স্ম-রণ সভা

    বায়জিদ হোসেন,

    মোংলা প্রতিনিধিঃ

    জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে মোংলায় ছাত্রদলের শোক র‍্যালী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর ও উপজেলা ছাত্রদলের আয়োজনে সোমবার দুপুর ১২টার দিকে পৌর মার্কেট চত্বর থেকে বের হওয়া শোক র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, জুলাই-আগস্টের অর্জনকে আমাদের ধরে রাখতে হবে। সবার অবস্থান থেকে সতর্ক থাকতে হবে, কোনভাবে কেউ যেন এ অর্জনকে ছিনিয়ে নিতে না পারে। এখন বিভিন্ন ধরণের লোক ষড়যন্ত্র করছে। বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যোগ দিয়েছিলো পরবর্তীতে তাদের কার্যকলাপ আমাদের মর্মাহত ও ব্যথিত করেছে। এর সাথে আবার সবাই জড়িত নয়। একটা গোষ্ঠী চেষ্টা করছে এই বিপ্লবকে তাদের মত ব্যবহার করতে। তারা তাদের মত ধান্দাবাজী করতে চাচ্ছে। কিছু চাঁদাবাজ তৈরি হয়েছে যারা সর্বত্র চাঁদাবাজী করছে। এর সাথে জুলাই বিপ্লবের কোন সম্পর্ক নেই। জুলাই আন্দোলন হয়েছিলো সমতার জন্য, ন্যায্যতার জন্য। আমরা বিএনপি সমমনা দল নিয়ে ১৭ বছর আন্দোলন করেছি। কিন্তু যখন সকলে একসাথে রাস্তায় নেমে আসি তখন ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এখান থেকেও আমাদের শিক্ষা নিতে হবে। আগামীতে যেন এমন ফ্যাসিস্ট বাংলাদেশে আর না হয়।  

    এ শোক র‍্যালী ও স্মরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর যুবদলের সদস্য সচিব এম, এ কাশেম, উপজেলা যুবদলের সদস্য সচিব শফরুল হায়দার সুজন, সাবেক ছাত্র নেতা খালেদ মাহমুদ সোহাগ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নাসির মুসাল্লী, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মীর সাগর, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন, মোংলা সরকারি কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান শাওন ও সাগর নিলয়।

  • মোংলায় মেধাবী শিক্ষার্থীদের সং-বর্ধনায় বক্তারা

    মোংলায় মেধাবী শিক্ষার্থীদের সং-বর্ধনায় বক্তারা

    বায়জিদ হোসেন, মোংলাঃ

    শিক্ষার উদ্দেশ্য হলো নৈতিক ও মানবিক গুনাবলীসম্পন্ন মানুষ হওয়া। আলোকিত ও আনন্দিত মানুষ হতে হবে। শ্রেণীকক্ষ নির্ভর বা পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞান আনন্দের হয় না। শিক্ষার আসল উদ্দেশ্য কখনোই চাকরি বা বাণিজ্য নয়। এর উদ্দেশ্য হলো মনুষ্যত্ব, নৈতিকতা, মানবিকতা নিয়ে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে তৈরি করা।  ২৮ জুলাই সোমবার সকালে চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুল ক্যাম্পাসে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

    সোমবার সকাল ১০টায় সংবর্ধনা অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথির বক্তৃতা করেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সমাজসেবক আবু হোসাইন পনি, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রশিদুজ্জামান শিশির, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শেখ রুস্তুম আলী, প্রাক্তন ছাত্র শেখ শাকির হোসেন, এসএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী হাওলাদার ইমপিয়াস হোসাইন, স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান কার্নিজ প্রমূখ।  সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পড়াশোনায় মনোযোগী হতে হবে। আধুনিক জ্ঞান বিজ্ঞান আয়ত্ত করতে হবে। পাশাপাশি নিজেদের সৎ, যোগ্য ও দেশপ্রমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে।  সততা, নৈতিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। দেশের প্রয়োজনে নিবেদিত হতে হবে।  সভাপতির বক্তব্যে মোঃ নূর আলম শেখ বলেন স্বপ্ন লালন ও কঠোর পরিশ্রম করতে হবে। কখনো হতাশ হওয়া যাবেনা। টাকার পেছনে না ছুটে যা ভালো লাগে তাই করতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই মেধাবী শিক্ষার্থীদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেয়া হয় এবং তাদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

  • প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস মিজানুল ইসলামের দা-ফন সম্পন্ন – বিভিন্ন মহলের শো-ক

    প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস মিজানুল ইসলামের দা-ফন সম্পন্ন – বিভিন্ন মহলের শো-ক

    মোঘল সুমন শাফকাত, বরিশাল প্রতিনিধি।।

    বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, মানবাধিকার কমিশন ও এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এস মিজানুল ইসলাম (৬০)  মৃত্যুবরন করেছেন। বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সোমবার (২৮ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে স্ট্রোকজনিত কারনে  তিনি ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক এস মিজানুল ইসলাম দৈনিক ইত্তেফাক ও ডেইলী বাংলাদেশ টুডের বানারীপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি বানারীপাড়ার নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, প্রগতি লেখক সংঘ ও খেলাঘর আসরসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃত্বের সম্মুখভাগে ছিলেন। কবি, লেখক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম সন্ত্রাস, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লিখতে গিয়ে বহুবার হামলা-মামলার শিকার হয়েছেন। মরহুম সাংবাদিক এস মিজানুল ইসলাম দৈনিক খবরের কাগজের বরিশাল ব্যুরো প্রধান এসএম মঈনুল ইসলাম সবুজের বড় ভাই ও বরিশাল জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সারের সম্মন্ধি (স্ত্রীর বড় ভাই)।আজ (সোমবার) বাদ জোহর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে প্রথম ও বাদ আসর উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের ওলিয়ার বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। সাংবাদিক এস মিজানুল ইসলামের মৃত্যুতে প্রেসক্লাব সভাপতি ইলিয়াস শেখ, সাধারন সম্পাদক মোঘল সুমন শাফকাত, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুরুজ্জামান পলাশ সহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মা-নববন্ধন

    প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মা-নববন্ধন

    নাজিম উদ্দিন রানা::
    প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের সুযোগ প্রদান ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে।

    সোমবার (২৮ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

    এসময় লক্ষ্মীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি রেজাউল করিম সুমন, সদর উপজেলা সভাপতি মোহাম্মদ হানিফ, সেক্রেটারি রিয়াজুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানা সভাপতি মাওলানা মহিউদ্দিন, সেক্রেটারি মিজানুর রহমান, রামগঞ্জ উপজেলা সভাপতি এমরান হোসেন, রায়পুর উপজেলা সেক্রেটারি খালেদ মাহমুদ, কেয়ার এডুকেশন এর প্রধান শিক্ষক আসাদুজ্জামান।

    মানববন্ধনে বক্তারা বলেন, “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। অথচ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে তাদের বঞ্চিত করা হচ্ছে, যা চরম বৈষম্য ও বৈধ অধিকার হরণ।”

    তারা আরও বলেন, “সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি শিক্ষার্থীরাও মেধার বিচারে সমান। তাই সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”
    পরে একটি স্বারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রেরণ করা হয় শিক্ষা মন্ত্রণালয়ে।

  • বাংলাদেশের  স্বাধীনতা এনে দিয়েছিল এই তরুণরা – নাহিদ ইসলাম

    বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল এই তরুণরা – নাহিদ ইসলাম

    মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশ একটি পরিবর্তনের সন্ধিক্ষণে আছে। জাতীয় নাগরিক পার্টী একটি নতুন রাজনৈতিক দল। তারুণ্যের শক্তি নির্ভর রাজনৈতিক দল। নতুন দিনের বার্তা নিয়ে সারাদেশে সকল মানুষের জন্য কাজ করতে চায়।
    আমরা গত ৫০ বছরের বাংলাদেশের রাজনীতি দেখেছি, গণঅভ্যুথানের মাধ্যমে একটি শক্তির উত্থান ঘটেছে। আপনারা জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করুন কারণ এই তরুণরা আপনাদের কথা বলতে চায় এবং সাথে থাকতে চায় ইনশাআল্লাহ হতাশ হবেন না। জুলাই গণঅভ্যুত্থানে আপনাদেরকে হতাশ করেনি। একটি ফ্যাস্টিট স্বৈরাচার সরকারের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল এই তরুণরা। সেই তরুণদের নেতৃত্ব দিতে চাই, ক্ষমতা দিতে চাই। একটি গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশের জন্য কাজ করতে চাই, ইনকিলাব-ইনকিলাব।
    দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসাবে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরের চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপি’র কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম এ সব কথা বলেন। এ সময় এনসিপি’র যুগ্ম আহবায়ক জাবেদ রাসিন শুভেচ্ছা বক্তব্য রাখেন।
    এনসিপি’র কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলামের বক্তব্য শুনার জন্য বিকাল থেকেই রাস্তাসহ বিভিন্ন দোকানে উৎসুক জনতা অপেক্ষা করতে থাকে। কেন্দ্রীয় নেতার আগমনের বার্তায় চত্বর কানায় কানায় পুর্ণ হয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাদের কড়া নিরাপত্তায় মঞ্চে উঠেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

  • প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের দা-বীতে উল্লাপাড়ায় কেজি স্কুলের শিক্ষার্থীদের মা-নববন্ধন

    প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের দা-বীতে উল্লাপাড়ায় কেজি স্কুলের শিক্ষার্থীদের মা-নববন্ধন

    এম এ সালাম,
    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সান ফ্লাওয়ার কিন্ডার গার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ উল্লাপাড়ায় মানববন্ধন করেছেন অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
    আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

    মানববন্ধনে উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী পড়াক্রম কুন্ডু বলেন, বৃত্তি পরীক্ষা সব শিক্ষার্থীর অধিকার। সরকারি-বেসরকারি বিভাজন করে শিশুদের শিক্ষা-অধিকার হরণ করা হচ্ছে। আমরা এই বৈষম্য মানি না মানবো না

    মানববন্ধনে সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক বলেন,বৈষম্য দুর করনের জন্য হাজারো শিক্ষার্থী এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে। অথচ শিক্ষা ক্ষেত্রে এখনো বৈষম্য রয়ে গেছে। বৈষম্যের কারনে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের স্বপ্নভঙ্গের কারণ হবে। শিক্ষা একটি মৌলিক অধিকার, সেখানে কোনো প্রকার বৈষম্য মেনে নেওয়া যায় না। তাই আমরা দাবি করি, পূর্বে মতই সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ সৃষ্টি করবে।

    এক শিক্ষার্থীর অভিভাবক পুজা কুন্ডু বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা উৎসাহিত হয় ও নিজেদের মেধার প্রমাণ দেয়। কিন্ডারগার্টেন বা বেসরকারি স্কুলে পড়ালেখা করলেই কেন বঞ্চিত হবে—এ প্রশ্ন তোলেন তারা।

    মানববন্ধন থেকে দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানানো হয় এবং সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান বক্তরা।

  • বিএনপির অফিস ভাং-চুরের মাম-লা বাদীকে পি-টিয়ে জ-খমের অ-ভিযোগ সাবেক যুবদল নেতার বি-রুদ্ধে 

    বিএনপির অফিস ভাং-চুরের মাম-লা বাদীকে পি-টিয়ে জ-খমের অ-ভিযোগ সাবেক যুবদল নেতার বি-রুদ্ধে 

    আজিজুল ইসলাম ইমরান,

    সাতক্ষীরা প্রতিনিধি : 

    সাতক্ষীরায় ওয়ার্ড বিএনপির অফিস ভাংচুরের মামলার বাদীকে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। ২৭ জুলাই দুপুরে সাতক্ষীরা জজকোর্টের আইনজীবীর কক্ষেই জেলা যুবদলের সাবেক আহবায়ক আইনুল ইসলাম নান্টার নেতৃত্বে এ মারপিটের ঘটনা ঘটে। এঘটনায় আহত ওয়ার্ড বিএনপি নেতা ওজিয়ার রহমান সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

    ভুক্তভোগী ওজিয়ার রহমান বলেন, ২নং ওয়ার্ডের বিএনপির অফিস ভাংচুরের ঘটনায় সাবেক এমপি রবিকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করি।   আইনী পরামর্শের জন্য তিনি ২৭ জুলাই এ্যাড. তোজাম্মেল হোসেন তোজামের চেম্বারে অবস্থান করছিলেন। এসময় সাবেক যুবদল নেতা আইনুল ইসলাম নান্টার নেতৃত্বে কতিপয় ব্যক্তি তার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। ওই মামলার হাত থেকে আওয়ামীলীগের সন্ত্রাসীদের রক্ষার্থে নান্টার নেতৃত্বে আমার উপর হামলা করা হয়েছে।  

    এবিষয়ে আইনজীবী জজকোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম বলেন, আমার চেম্বারে ঢুকেই তাকে মারপিট করা হয়। আমরা রক্ত্যাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। 

    তবে এঘটনায় আইনুল ইসলাম নান্টা মারপিটের বিষয়টি অস্বীকার করে বলেন, ওই মামলায় যুবদলের নেতাকর্মীদের জড়িয়েছে। মামলা করার আগে কারো সাথে কোন আলোচনা না করেই ওজিয়ার মামলাটি করেছে। এছাড়া ওজিয়ারের বিরুদ্ধে বিদেশে পাঠানোর নাম করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এসবের হাত থেকে বাঁচতে মারপিটের ঘটনা সাজিয়েছে।

  • সুজানগরের ভঁায়নায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

    সুজানগরের ভঁায়নায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

    এম এ আলিম রিপন, সুজানগর : বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য ও পাবনা -২ আসনের সাবেক সংসদ সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা -২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এ,কে,এম সেলিম রেজা হাবিব বলেছেন, বিএনপি হলো জনগণের দল, সদস্য সংগ্রহ ও নবায়নের এ কর্মসূচি বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরো সুসংগঠিত ও গতিশীল করে তুলবে। নতুন প্রজন্মকে বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি জনভিত্তিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সংগ্রামে শক্তিশালী সংগঠন গড়ে তোলার বিকল্প নেই। সদস্য সংগ্রহ ও নবায়নের এ কর্মসূচি সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিএনপি প্রমাণ করেছে তৃণমূলে বিএনপি আজও ঐক্যবদ্ধ, সংগঠিত ও গতিশীল। এ সদস্য সংগ্রহ অভিযান হবে নবজাগরণের সূচনা। বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনা ও দেশব্যাপী সংগঠন পুনর্গঠনের অংশ হিসেবে সোমবার(২৮ জুলাই) সুজানগর উপজেলার ভঁায়না ইউনিয়ন বিএনপির ব্যানারে সদস্য নবায়ন কার্যক্রম ও নতুন সদস্য সংগ্রহ উপলক্ষ্যে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিম রেজা হাবিব আরো বলেন, বিএনপির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ন করার জন্য নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে এবং তাতে যুক্ত হয়েছে একটি দল। ১৯৫২,১৯৬৬,১৯৬৯,১৯৭১,১৯৮৬ সালের নির্বাচন এবং ১৯৯৬ সালের নির্বাচনের কথা যদি বলি প্রত্যেকটা নির্বাচনের সময় তারা লোভী হয়েছে এবং লোভের বলি তারা হয়েছে। আবারো আমরা আজকে নতুনভাবে দেখতে পাচ্ছি তারা লোভে পড়েছে, তারা যদি এই পথ থেকে সরে না আসে তাহলে আবারো তাদের দলকে খেসারত দিতে হবে। বাংলার মানুষ কখনও লোভীকে প্রশ্রয় দেয়না। বাংলার মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। তিনি বলেন ‘আধিপত্যবাদী শক্তি জাতীয়তাবাদী শক্তিকে কখনোই পছন্দ করে না কারণ তারা জানে জাতীয়তাবাদী শক্তি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে কোনো আপস করবে না। ভঁায়না ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল করিম মন্ডলের সভাপতিত্বে ও কামরুজ্জামান সান্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, বেড়া উপজেলা বিএনপির সহ সভাপতি সামছুর রহমান সমেজ ও সুজানগর পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন ঢাকা মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-২৩ এর এডিশনাল পিপি অ্যাডভোকেট মো.আতাউর রহমান মোল্লা,সুজানগর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, বিএনপি নেতা আহম্মদ আলী প্রামানিক লাটু, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল, সুজানগর পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিউল আলম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন ও উপজেলা ছাত্রদল নেতা গাজী মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিএনপি নেতা হারুন মন্ডল, উপজেলা তঁাতিদল নেতা আসাদুজ্জামান রোকন, সাবেক যুবদল নেতা আরিফুল ইসলাম টুটুল, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আবু জাকারিয়া তরঙ্গ, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান ফজলু, যুগ্ন আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক সাহেব আলী মন্ডল, রতন বিশ্বাস, স্বেচ্ছাসেবকদল নেতা রমজান মন্ডল, উপজেলা ছাত্রদল নেতা আফতাব উদ্দিন, আব্দুস সবুর জয়সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ভঁায়না বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

  • পাইকগাছা থানায় শামসুর রহমান ফাউন্ডেশন ও সিরাতুল হুদা ট্রাস্ট এর উদ্যোগে প্রিন্টার উপহার

    পাইকগাছা থানায় শামসুর রহমান ফাউন্ডেশন ও সিরাতুল হুদা ট্রাস্ট এর উদ্যোগে প্রিন্টার উপহার

    পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি ।।

    আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সহায়তার হাত বাড়িয়েছেন শামসুর রহমান ফাউন্ডেশন

    ও সিরাতুল হুদা ট্রাস্ট এর উদ্যোগে পাইকগাছা থানায় একটি অত্যাধুনিক প্রিন্টার উপহার দেওয়া হয়েছে। এই উপহার সামগ্রীটি হস্তান্তর করেন শামসুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সিরাতুল হুদা ট্রাস্টের চেয়ারম্যান

    দুর্নীতি দমন কমিশনের ডাইরেক্টর বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোঃ মেসবাহুল ইসলাম।

    বৃহস্পতিবার (২৫ জুলাই, ২০২৪) সন্ধ্যায় পাইকগাছা থানা প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রিন্টারটি হস্তান্তর করা হয়। এ সময় পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ প্রিন্টারটি গ্রহণ করেন।

    মেজর (অব.) মেসবাহুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর ভূমিকা অনস্বীকার্য। তাদের দাপ্তরিক কাজে গতি আনতে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শামসুর রহমান ফাউন্ডেশন সবসময় সমাজসেবামূলক কার্যক্রমে নিয়োজিত এবং ভবিষ্যতেও আমরা সমাজের কল্যাণে কাজ করে যাবো।”

    ওসি রিয়াদ মাহমুদ শামসুর রহমান ফাউন্ডেশন ও সিরাতুল হুদা ট্রাস্ট এবং মেজর (অব.) মেসবাহুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই প্রিন্টারটি আমাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।” এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার জেলা সূরা সদস্য কাজী তামজিদ আলম, প্রভাষক আব্দুল মমিন সানা, অ্যাডভোকেট আব্দুল মজিদ,

    পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ নুরু আলম সিদ্দিকী বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর আমীর ডাঃ মোঃ আসাদুল হক, সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলা সভাপতি তামিম রায়হান, সেক্রেটারি আল মামুন পৌর ৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ সোহেল আহমেদ , ৬ নং ওয়ার্ড সভাপতি গাজী আব্দুল কাদেরসহ থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

    এই উদ্যোগটি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং এটি পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক তৈরিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।