Author: desk

  • লক্ষ্মীপুরে সায়ানের কব-রে বিমান বাহিনীর শ্র-দ্ধা – স্মৃতি-স্তম্ভ স্থাপনের দাবি

    লক্ষ্মীপুরে সায়ানের কব-রে বিমান বাহিনীর শ্র-দ্ধা – স্মৃতি-স্তম্ভ স্থাপনের দাবি

    নাজিম উদ্দিন রানা:
    মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থী লক্ষ্মীপুরের সায়ান ইউছুপের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের সায়ানের বাড়ীতে যান বাহীনীর ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল। এসময় নিহতের কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করে তার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বাহিনীর সদস্যরা।
    এসময় বিমান বাহিনীর পক্ষ থেকে সবধরণের সহযোগীতার আশ্বাস দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- বিমান বাহিনীর উইন কমান্ডার মো. রেজাউল হক।
    নিহতের পিতা এ এফ এম ইউসুফ গণমাধ্যমকে বলেন, এমন দুর্ঘটনা যেন কারো জীবনে না আসে এবং স্বাভাবিক জীবন যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। স্বজনরা নিহত সায়ান এর স্মৃতিস্তম্ভের স্থাপনের দাবি জানান।
    বিমান বাহিনীর উইন কমানন্ডার মো. রোজাউল হক বলেন,আমরা বিমান বাহিনীর প্রধানের নির্দেশে নিহত শিক্ষার্থীর কবর জিয়ারত করতে এসেছি। এবং তার পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছি। এই দুর্ঘটনা

  • তারাগঞ্জে  কিশোর গ-লা কা-টা লা-শ উ-দ্ধার বিচা-রের দাবি-তে সহপাঠীদের মান-ববন্ধন

    তারাগঞ্জে কিশোর গ-লা কা-টা লা-শ উ-দ্ধার বিচা-রের দাবি-তে সহপাঠীদের মান-ববন্ধন

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
    রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বুড়া পীরেরডাঙ্গা নামক স্থানে জনৈক খবির মিয়ার পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোর বাবু (১৪) উপজেলার সয়ার ইউনিয়নের চাল্লিয়া বুড়িরহাট এলাকার শফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
    নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (২৮ জুলাই) রাতে বাবু তার বাবার ভ্যান নিয়ে ভাড়া খাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। গভীর রাত পর্যন্ত বাবু বাড়ী না ফেরায়, পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ঘনিরামপুর বুড়াবাড়িরডাঙ্গা এলাকায় পুকুর পাড়ে অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর শুনে শফিকুল ইসলাম(নিহতের বাবা) সেখানে গিয়ে দেখেন মরদেহটি তারই ছেলে ইরফান রহমান বাবুর।
    স্থানীয়দের ধারণা, ভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাবুকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে। নিহত বাবু পেশায় ভ্যানচালক হলেও পড়াশোনা চালিয়ে যাচ্ছিল বুড়িরহাট স্কুলে। এলাকাবাসীর দাবি বাবু ছিল শান্ত স্বভাবের ছেলে, তার এই নির্মম হত্যাকাণ্ড পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে।
    এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় কাটা দাগ সহ শরীরের একাধিক অঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে।
    উল্লেখ্য যে, ইরফান রহমান বাবুর মর্মান্তিক হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বুড়িরহাট স্কুলের সামনে রাস্তায় তারা মানববন্ধন করে। এতে বুড়িরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং স্থানীয় জনসাধারণ অংশ নেন। অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধন কারীরা ।

  • আঠারো গাছিয়া ইউনিয়ন বিএনপির কমিটিতে সিনিয়র সহ-সভাপতি দুলাল তালুকদার

    আঠারো গাছিয়া ইউনিয়ন বিএনপির কমিটিতে সিনিয়র সহ-সভাপতি দুলাল তালুকদার

    আল আমিন মোল্লা।

    নিজস্ব প্রতিবেদক।

    বরগুনা জেলার আমতলী উপজেলার ৩ নং আঠারো গাছিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক হোসেন মৃধার সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ,জেড,এম সালেহ ফারুক। আমতলী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন (ভিপি) এর উদ্বোধনী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ জহিরুল ইসলামপ (জহির), অ্যাডভোকেট খাইরুল ইসলাম, মনিরুজ্জামান হিরু মৃধা, অ্যাডভোকেট গাজী মোঃ তৌহিদুল ইসলাম, শওকাতুল আলম পান্না মৃধা, কবির উদ্দিন ফকির সহ জেলা-/উপজেলা-পৌর/-ইউদনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

    গত ২৬” আহস্ট-২৪ ইং তারিখ সকাল ১০ টার আঠারো গাছিয়া ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন এর আয়োজন করা হয়। উক্ত দ্বি-বার্ষিক সম্মেদলনে ইউনিয়নের ৯ টি ওয়ার্ড পর্যায়ে সভাপতি ও সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী আবেদন করেন। ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সভাপতি পদে প্রার্থী হন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক দুলাল তালুকদার। এসময় দলটির সিনিয়র নেতারা সকলের উপস্থিতে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে প্রস্তাব রাখেন। কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় জেলা/উপজেলা/পৌর/ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সর্মথন দুলাল তালুকদারকে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

  • চাটমোহরে ধ-র্ষক শাহীনকে গ্রেফ-তার ও শা-স্তির দাবিতে মানববন্ধন

    চাটমোহরে ধ-র্ষক শাহীনকে গ্রেফ-তার ও শা-স্তির দাবিতে মানববন্ধন

    পাবনা প্রতিনিধিঃ

    পাবনার চাটমোহরে এক স্কুলছাত্রীকে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক শাহীনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

    মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টায় চাটমোহর থানা মোড় আমতলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই দাবিতে গত শনিবার ও বৃহস্পতিবার উপজেলায় গুনাইগাছায় পৃথক দুইটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৯ জুলাই) চাটমোহর উপজেলা সচেতন নাগরিকের ব্যনারে এই মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা অভিযোগ তুলে বলেন, চিহ্নিত কিছু ব্যক্তি ধর্ষণের বিষয়টি ধামাচাপা দেওয়া ও মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে এবং শিশুটির পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে।বক্তারা ধর্ষক শাহীনকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, শাহীনকে দ্রুত গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। 

    মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, মো. জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু, ছাত্র প্রতিনিধি ভ. ই. কাস্ত্রো সাগর, মোহাম্মদ আলী, আব্দুল ওহাব বেলালী, নাজমুল হক বাঁশি, ছাত্র ইউনিয়ন নেতা এস এ মারুফ, সাকিব হোসেন প্রমুখ।

    উল্লেখ্য, গত ২২ জুলাই চাটমোহরে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষষের শিকার হয়েছে। এ বিষয়ে গত বুধবার (২৩ জুলাই) সকালে চাটমোহর থানায় একটি মামলা হয়েছে। মামলার বাদী উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের আব্দুল জলিলের স্ত্রী ইসমত আরা খাতুন অভিযোগ করেছেন, গত মঙ্গলবার (২২ জুলাই) তার মেয়ে (১৩) কে জোরপূর্বক ধর্ষন করেছে প্রতিবেশী আঃ কুদ্দুস মন্ডলের ছেলে শাহিন হোসেন (৩৫)। শাহিন পেশায় মুদি দোকানী। ঘটনার পর থেকেই শাহিন পলাতক। ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে ওই স্কুলছাত্রী অভিযুক্ত শাহিনের দোকানে বিস্কুট কিনতে যায়। এসময় শাহির মেয়েটিকে পাকা কাঁঠাল দেখানোর কথা বলে বাড়ির মধ্যে নিয়ে যায়। শাহিন তার ভাই সেলিম হোসেনের ঘরে নিয়ে মেয়েটির গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষন করে।

    এলাকাবাসী জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু মীমাংসা না হওয়ায় চাটমোহর থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই স্কুলছাত্রীর মা মামলা করেন। মামলা নং ১১, তাং ২৩/০৭/২০২৫ ইং।

    চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার দিনই মামলা হয়েছে। ঘটনার পর থেকেই আসামি পলাতক। তাকে গ্রেফতারের সব ধরণের চেষ্টা চলছে।

    তোফাজ্জল হোসেন বাবু, পাবনা।

  • শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

    শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

    জিল্লুর রহমান,
    মাগুরা প্রতিনিধি ।।

    মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় দশম শ্রেণি একাদশ ও ষষ্ঠ এবং সপ্তম শ্রেণি যৌথ একাদশ অংশগ্রহণ করে। এ সময় দশম শ্রেণি ২-০ গোলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণি যৌথ একাদশকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়।

    শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গণি।

    শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রোকনুজ্জামান সুইটের সার্বিক পরিচালনায় খেলা পরিচালনা করেন শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিপ্র কুণ্ডু।

    এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, শিক্ষার্থী ও ফুটবল অনুরাগী দর্শকেরা উপস্থিত ছিলেন।

  • আশুলিয়ায় সেনাবাহিনীর যৌ-থ অ-ভিযানে এক চাঁদাবা-জ না-শকতাকারীকে গ্রে-ফতার

    আশুলিয়ায় সেনাবাহিনীর যৌ-থ অ-ভিযানে এক চাঁদাবা-জ না-শকতাকারীকে গ্রে-ফতার

    হেলাল শেখঃ ঢাকায় আশুলিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে এক চাঁদাবাজ, নাশকতাকারীকে গ্রেফতার।

    সোমবার ২৮/০৭/২০২৫ইং দিবাগত রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার
    খাঁন জাহান আলী মার্কেটে চাঁদাবাজি, নাশকতা ও মার্কেটের সিসি ক্যামেরা ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগে সাফায়েত হোসেন প্রীতম নামের একজনকে গ্রেফতার।

    জানা গেছে, ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর নদী ফিলিং স্টেশন থেকে আনুমানিক ২০০ গজ দক্ষিণে অবস্থিত মার্কেটটিতে অভিযুক্ত ব্যক্তি ব্যবসায়ীদের নিকট থেকে নিয়মিত চাঁদা আদায় করে, তাকে সিসিটিভিতে দেখা যাবে তাই সিসি ক্যামেরা ভেঙে নিয়ে যায়। সে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ও মাদক কারবারি সঙ্গে তিনি জড়িত রয়েছে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং পুলিশ এর কাছে হস্তান্তর করেন।

    মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫ইং) এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলমান রয়েছে, অপরাধী যেইহোক না কেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

  • খাস জমি দ-খলের পাঁ-য়তারা—ভূমিহী-ন পরিবার নি-রাপত্তাহীনতায়, প্রশাসনের নি-ষ্ক্রিয়তায় হ-তাশা

    খাস জমি দ-খলের পাঁ-য়তারা—ভূমিহী-ন পরিবার নি-রাপত্তাহীনতায়, প্রশাসনের নি-ষ্ক্রিয়তায় হ-তাশা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

    পঞ্চগড় সদর উপজেলার কামাতপাড়ায় খাস জমিতে তিন দশক ধরে বসবাসরত এক ভূমিহীন পরিবার দখলের হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ৫নং চাকলাহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম রবি ও তার ভাই মো. মমিনুল ইসলাম কর্তৃক ওই জমি জবরদখলের অভিযোগ উঠলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ চার মাস আগেই এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

    অভিযোগকারী মর্জিনা খাতুন জানান, পঞ্চগড় মৌজার খতিয়ান নং ০১ এর ১৫৩৫৭ (০.১০৮৭ একর) ও ১৫৩৫৬ (০.১৪৪ একর) দাগভুক্ত জমি সম্পূর্ণ খাস হিসেবে চিহ্নিত। তার পিতা ও পরিবার বিগত ৩০ বছর ধরে এই জমিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। হঠাৎ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তার ভাই ওই জমি নিজেদের দাবি করে নির্মাণকাজ শুরু করলে পঞ্চগড় সদর ইউনিয়ন ভূমি অফিসে অভিযোগ দেওয়া হয়। ভূমি অফিস তাৎক্ষণিকভাবে দখলের কাজ বন্ধ করলেও এরপর থেকে শুরু হয় হুমকি ও হয়রানি।

    মর্জিনা খাতুন জানান, “চার মাস আগেও লিখিত অভিযোগ দিয়েছিলাম, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং বিবাদীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে। জমি ছাড়তে রাজি না হলে প্রাণনাশের হুমকি দিচ্ছে, একাকী পেলে দেখে নেওয়ার ভয় দেখাচ্ছে।”

    গত ৭ মার্চ ২০২৫ তারিখে বিবাদীরা সরাসরি ঘটনাস্থলে এসে গালিগালাজ ও মারমুখী আচরণ করে, এবং জোরপূর্বক জমি ছাড়ার হুমকি দেয়।

    তিনি আরও বলেন, “আমরা ভূমিহীন মানুষ, এই খাস জমিই আমাদের একমাত্র আশ্রয়। এখন সেটাও কেড়ে নিতে চাইছে। প্রশাসনের কাছে অনেক গেছি, কিন্তু আজও কোনো বিচার পাইনি।”

    এ বিষয়ে দ্রুত তদন্ত করে ভূমিহীন পরিবারটির নিরাপত্তা নিশ্চিত ও দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও মানবাধিকারকর্মীরা।

    এ বিষয়ে জানতে চাইলে ৫নং ইউনিয়নের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম রবি বলেন,
    “এলাকায় অনেকেই ছাদপিটা (পাকা) ঘর তৈরি করেছে। আমি শুধু একটি টিনসেড ঘর করেছি।নেই পঞ্চগড় পৌরসভার কোন অনুমতি

    এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি বলেন,
    “এক নম্বর খাস খতিয়ানের জমির বিষয়ে আমরা কাউকে কোনোভাবে মঞ্জুরি (লিজ বা অনুমতি) দেইনি। যদি কেউ সেখানে দালান বা স্থায়ী নির্মাণ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • পঞ্চগড়ে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের ৪৭ নেতার বি-রুদ্ধে স-ন্ত্রাস বি-রোধী আ-ইনে মাম-লা

    পঞ্চগড়ে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের ৪৭ নেতার বি-রুদ্ধে স-ন্ত্রাস বি-রোধী আ-ইনে মাম-লা

    বাবুল হোসেন,
    পঞ্চগড় প্রতিনিধি :

    পঞ্চগড় সদর থানায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৪৭ জন কেন্দ্রীয় ও স্থানীয় নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। সরকার কর্তৃক দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও গোপনে সংগঠিত হয়ে পরিকল্পিতভাবে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগে এ মামলা করা হয়। পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক মিয়া বাদী হয়ে গত ২৬ জুন মামলাটি দায়ের করেন।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১২ মে বাংলাদেশ সরকার বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমূহের সব ধরনের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এরপরও ২৬ জুন পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের বজরা বাজার এলাকায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমুজ্জামান ভুঁইয়া মুক্তার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়ার খামারবাড়িতে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন চলছে।

    পুলিশের তথ্যমতে, ওই বাসায় যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মৌসুমীর নেতৃত্বে প্রায় ১১০-১২০ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সেখানে ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, “জয় বাংলা” ও “জয় বঙ্গবন্ধু” শ্লোগান, খাবার বিতরণ এবং নগদ টাকা প্রদান করা হয়। নেতৃবৃন্দ বিভিন্ন বক্তব্যের মাধ্যমে দলীয় কর্মীদের উস্কে দেন ও উৎসাহ দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

    মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা দলীয় কার্যক্রমের পাশাপাশি সরকার উৎখাত, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, সরকারি ও বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। এমনকি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি ভিডিও ধারণ করে ‘আওয়ামীলীগ নিউজ বিডি’ নামক একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেইজে প্রচার করা হয়, যা জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করতে পারে।

    পুলিশ অভিযান পরিচালনার সময় উপস্থিত টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। তবে ঘটনাস্থল থেকে কিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার ও জব্দ করা হয় বলে জানানো হয়েছে।

    মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন: নাইমুজ্জামান ভুঁইয়া মুক্তা, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কাজী মৌসুমী, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মুক্তার স্ত্রী, আবু তোয়াবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আনোয়ার সাদত সম্রাট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাকিয়া খাতুন, সাবেক পৌর মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নিলুফার ইয়াসমিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগ জেলা সভাপতি, এস এম হুমায়ুন কবীর উজ্জ্বল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমিরুল ইসলাম, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি, কাজী আল তারেক, পৌর আওয়ামী লীগ সভাপতি, হাসনাত মোহাম্মদ হামিদুর রহমান, পৌর যুবলীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর, কামরুজ্জামান শেখ মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাদমান সাদিক প্লাবন পাটোয়ারী, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক, সুজাউদ দৌলা সুজা, পৌর ছাত্রলীগ সভাপতি, মামুনুর রশিদ লায়ন, সদর উপজেলা যুবলীগ সভাপতি

    এছাড়াও আরও ৩৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

    এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে মামলার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

  • গ্রামবাসীর ধা-ওয়া খেয়ে প্রা-ণ বাঁ-চাতে গাড়ি ও গরু রেখে পা-লালেন চো-র চক্র

    গ্রামবাসীর ধা-ওয়া খেয়ে প্রা-ণ বাঁ-চাতে গাড়ি ও গরু রেখে পা-লালেন চো-র চক্র

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গভীর রাতে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পিকআপ ভ্যানসহ গরু রেখে পালিয়ে গেছে চোর চক্র। পরে ২ টি গরু ও পিকআপ ভ্যান জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।

    গত রোববার গভীররাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    কোটালীপাড়া থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন দীপ্ত বলেন, রাত ৪ টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই পূর্বপাড়া গ্রামের ব্রীজের কাছে একটি পিকআপ গর্তে চাকা আটকে পড়ে আছে। পিকআপের ভিতর ২ টি গরু রয়েছে। ধারণা করছি গভীর রাতে গ্রামের ভিতর গাড়ির শব্দে এলাকার কয়েকজন ছুটে এলে ২টি গরুসহ গাড়িটি ফেলে পালিয়ে যায় অজ্ঞাত চোরেরা। গ্রামের কার্তিক মুখার্জীর ছেলে সঞ্জয় মুখার্জী ১টি গরু তার বলে সনাক্ত করেছেন। অপর গরুর মালিকের সন্ধান পাওয়া যায়নি। গরুসহ পিকআপটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সঞ্জয় মুখার্জী বলেন, লোকজনের শোরগোল শুনে এসে দেখতে পাই আমার ১টি গরু পিকআপ ভ্যানে। কখন কিভাবে চুরি হলো বুঝতে পারিনি।

    কোটালীপাড়া কল্যাণ সংঘের সভাপতি সোহেল শেখ বলেন, এলাকায় মাদক ও চুরির উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গ্রাম পুলিশের সদস্যদের রাতের বেলা এলাকায় টহল কার্যক্রম ঝিমিয়ে পড়ায় পাড়া- মহল্লায় মাদক ও চুরির অপরাধ ক্রমেই বাড়ছে। কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উচিত গ্রাম পুলিশদের কার্যক্রম জোরদার করা।

  • কুমিল্লায় মা মেয়ের লা-শ উ-দ্ধার, ধারনা আ-ত্মহত্যা,

    কুমিল্লায় মা মেয়ের লা-শ উ-দ্ধার, ধারনা আ-ত্মহত্যা,

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
    কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। আজ

    ২৯ জুলাই ভোরে আহলে হাদিস মসজিদ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ স্থানীয়রা পুলিশের মাধ্যমে উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দু’জনেই বিষপান করে আত্মহত্যা করেছেন।

    স্থানীয় সূত্রে জানা যায় ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকার মীর হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) এবং তাদের মেয়ে মিশু আক্তার (১৭)। জানা গেছে।
    মা মেয়ে আজ ১১দিন ধরে কুমিল্লার রামপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি কারখানায় কর্মরত ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভাব-অনটন এবং ঋণের চাপের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন মা-মেয়ে। কুমিল্লার জিহান ফ্যাক্টরিতে চাকরি করে জীবিকা নির্বাহ করছিলেন তারা। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ঋণের বোঝা আর আর্থিক সংকটের চাপে তারা বিষপান করে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা,

    বিষয়টি সম্পর্কে রামপুর গ্রামের স্থানীয় বাসিন্দা জহিরুল হক ও মিজানুর রহমান বলেন, “মা ও মেয়ে দুজনই জিহান ফ্যাক্টরিতে কাজ করতেন। তারা খুব সাধারণ জীবন যাপন করতেন। কীভাবে এই ঘটনা ঘটলো, তা আমরা বুঝতে পারছি না।”

    বুড়িচং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং মৃতদেহ দুটি উদ্ধার করি। ঘটনাস্থলের প্রেক্ষাপটে এটি আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে মৃত্যুটি আত্মহত্যা কিনা, নাকি অন্য কোনো কারণ রয়েছে।

    মা ও মেয়ের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পরিবার ও পুলিশ।

    প্রতিবেশীরা বলছেন, এমন একটি মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।