Author: desk

  • ত্রিশালে প্রাকৃতিক দু-র্যোগে ক্ষ-তিগ্রস্ত দু-স্থ, অস-হায় পরিবারকে ঢেউটিন ও চেক বিতরণ

    ত্রিশালে প্রাকৃতিক দু-র্যোগে ক্ষ-তিগ্রস্ত দু-স্থ, অস-হায় পরিবারকে ঢেউটিন ও চেক বিতরণ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহের ত্রিশালে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করা হয়েছে।

    বুধবার (৩০ জুলাই ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব ঢেউটিন ও চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।

    এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহিদ উল্লাহ,প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম সহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারকে ৩০বান্ডেল ঢেউটিন এবং প্রতি বান্ডিল ঢেউটিন এর সাথে ৩ হাজার টাকার নগদ চেক সর্বমোট ৯০,০০০ ( নব্বই হাজার) টাকার চেক প্রদান করা হয়।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদ উল্লাহ জানান, আমরা ত্রিশাল উপজেলার বিভিন্ন এলাকায় আগুনে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকার মাধ্যমে সরকারি সহায়তা দিয়ে যাচ্ছি। সরকারের এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। ত্রিশাল উপজেলার দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে; যাচাই–বাছাই করে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।

  • চাটমোহরে স্কুলছাত্রী ধ-র্ষনের ঘটনায় অভিযুক্ত ধ-র্ষক গ্রে-ফতার

    চাটমোহরে স্কুলছাত্রী ধ-র্ষনের ঘটনায় অভিযুক্ত ধ-র্ষক গ্রে-ফতার

    পাবনা প্রতিনিধিঃ

    পাবনার চাটমোহরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শাহীন আলমকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুরের বাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চাটমোহর থানা পুলিশ।

    গ্রেপ্তার শাহীন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের আব্দুল কুদ্দুস মণ্ডলের ছেলে ও স্থানীয় মুদি দোকান ব্যবসায়ী।

    চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ‘অভিযুক্ত শাহীনকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে বুধবার (৩০ জুলাই) সকালে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।’

    জানা গেছে, গত ২২ জুলাই বড় শালিখা গ্রামের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী বাবার কাছ থেকে দশ টাকা নিয়ে শাহীন আলমের দোকানে বিস্কুট কিনতে যায়। এ সময় দোকানের পাশেই শাহীনের ছোট ভাইয়ের বাসায় কাঁঠাল দেখানোর নাম করে ওই স্কুলছাত্রীকে নিয়ে যায় শাহীন।

    বাড়িতে কেউ না থাকার সুযোগে মুখ ও হাত-পা গামছা দিয়ে বেঁধে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত শাহীন। এরপর পরদিন (২৩ জুলাই) ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

    কয়েকদিন অতিবাহিত হলেও পুলিশ ধর্ষক শাহীনকে আটক করতে না পারায় ক্ষোভে ফুঁসে ওঠে এলাকাবাসী। পরপর কয়েক দফা মানববন্ধনও হয়। অবশেষে একসপ্তাহ পর মঙ্গলবার দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুরের বাসন এলাকা থেকে আত্মগোপনে থাকা শাহীন আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
    #
    তোফাজ্জল হোসেন বাবু,পাবনা।।

  • সেনবাগের গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবায় এক অভিশ-প্ত নাম কমিউনিটি ক্লিনিক

    সেনবাগের গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবায় এক অভিশ-প্ত নাম কমিউনিটি ক্লিনিক

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    বাংলাদেশে বর্তমানে ১৪ হাজারের অধিক কমিউনিটি ক্লিনিক গুলোর প্রধান কাজ হলো গ্রামীণ জনগণের দ্বোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। এর মধ্যে রয়েছে মা ও শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, টিকাদান, পুষ্টি, স্বাস্থ্য শিক্ষা এবং পরামর্শ প্রদান করা।এছাড়াও, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসম্মত জীবনযাপন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সুষম খাদ্য গ্রহণ, রোগ প্রতিরোধে টিকা এবং ডায়রিয়া ও কৃমি প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে কাজ করা।কিন্তু
    নোয়াখালী সেনবাগের ৩০ টি কমিউনিটি ক্লিনিক গুলোর স্বাস্থ্যসেবার চিত্র পুরোপুরি ভিন্ন।এখানে গ্রামীন জনপদে হতদরিদ্র মানুষগুলোর কাছে কমিউনিটি ক্লিনিক মানে স্বাস্থ্যসেবার নামে হাসি তামাশা ছাড়া আর কিছুই নয়। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ১(এক)জন সি এইচ সি পি(কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার)সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা বিকেল ৩ টা পর্যন্ত, ১(এক) জন এইচ এ (হেলথ এসিস্ট্যান্ট) সপ্তাহে ২ দিন, এবং ১(এক)জন এফ ডব্লিউ এ (ফ্যামেলি ওয়েলফেয়ার এসিস্ট্যান্ট) সপ্তাহে ২দিন ক্লিনিকে বসে চিকিৎসা সেবা প্রদানের সরকারী বিধি থাকলে ও এ নিয়ম মানছেনা শতকরা ৮০ ভাগ ক্লিনিকের দায়িত্বশীলরা।সরজমিনে গিয়ে স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায় সিংহভাগ সি এইচ সি পি তাদের ডিউটি টাইম ৯ টার পরিবর্তে ১১ টায় আসেন এবং ৩ টায় প্রস্থানের বিপরীতে দুপুর ১ টায় বাড়ী ফেরেন। পাশাপাশি সপ্তাহে প্রায়
    ৩ থেকে ৪ দিন তালাবদ্ধ অবস্থায় থাকে। আর এইচ এ এবং এফ ডব্লিউ এ কে তারা কখনোই দেখতে পায়না।
    বিনামূল্যে সেবা ও ঔষধ প্রদান নিশ্চিত কল্পে সরকার ক্লিনিক গুলোতে ৩০ ধরনের ঔষধ প্রেরণ করলে ও রোগীরা ঔষধ পায়না অধিকাংশ ক্ষেত্রেই। প্রেসকিপশন দিয়ে রোগী বিদায় কিংবা ৫০ থেকে ১০০ টাকার বিনিময়ে ঔষধ পাওয়ার অভিযোগ এখন নিত্যদিনের।এপ্রসঙ্গে জানতে চাইলে বেশ কয়েকজন সিএইচসিপি গণমাধ্যম কে জানান, রোগী স্বল্পতা এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ না থাকায় এমন অনিয়ম।
    এপ্রসঙ্গে জানগে চাইলে
    সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাদিয়া আফরোজ জানান,ইতিমধ্যে বেশ কিছু বিচ্ছিন্ন অভিযোগ কমিউনিটি ক্লিনিকের দায়িত্বশীলদের বিষয়ে আমাদের কাছে এসেছে,আমরা সঠিক নজরদারী ও তদন্তের মাধ্যমে দায়িত্বে অবহেলাকারীদের বিষয়ে খুব সহসা আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

  • বানারীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট  ও সনদ বিতরণী অনুষ্ঠান

    বানারীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণী অনুষ্ঠান

    বানারীপাড়া প্রতিনিধি //

    বরিশালের বানারীপাড়ায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন (পিবিজিএসই) স্কিমের আওতায় ২০২২-২০২৩ সালের এসএসসি/ সমমান, এইচএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৯ জুলাই সোমবার বেলা ২ ঘটিকায় উপজেলা মিলনায়তনে উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফকরুল ইসলাম মৃধা, ওসি তদন্ত শতদল মজুমদার। এসময় অন্যানের মধ্যে বক্তব্য দেন সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত হাওলাদার সহ প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন শ্রেষ্ঠত্ব অর্জন করা আসলেই অনেক গর্বের বিষয়। একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর বলেন প্রতিটি ছেলেমেয়ের অবশ্যই লেখাপড়ায় কঠোর অধ্যাবসায়ী এরকম শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার গৌরব অর্জন করতে হবে। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আজকে অনুষ্ঠানের তারতম্য সকলের মাঝে ব্যাপকভাবে প্রচার করতে হবে যাতে শিক্ষার্থীরা আর উদ্বুদ্ধ হবে লেখাপড়ার প্রতি। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (পিবিজিএসই) স্কিমের আওতায় ২০২২-২০২৩ সালের এসএসসি/ সমমান, এইচএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শ্রেষ্ঠ ৩৬ জন শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।

  • তেঁতুলিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    তেঁতুলিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতাঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) শীর্ষক প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিশ্বব্যাংক ও আইএফএডি-এর সহযোগিতায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স হলরুমে দিনব্যাপী এই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।

    উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস এর সভাপতিত্বে উক্ত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড় এর উপপরিচালক মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্টনার প্রকল্প দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা সমবায় অফিসার মো. মামুনুর রশিদ প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সাংবাদিকসহ শতাধিক স্টেকহোল্ডার অংশ নেন।

    উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আব্দুল মোতালেব এর উপস্থাপনা ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপপরিচালক মো. আব্দুল মতিন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস। এতে স্বাগত বক্তব্য রাখেন ও কি নোট প্রেজেন্টেশন উপস্থাপন করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম।

    পার্টনার কংগ্রেস অনুষ্ঠানের বক্তব্য থেকে জানা যায়, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • বরিশালে বেঙ্গল বিস্কুট ডিপোর চু-রি হওয়া কভার ভ্যান উ-দ্ধার

    বরিশালে বেঙ্গল বিস্কুট ডিপোর চু-রি হওয়া কভার ভ্যান উ-দ্ধার

    বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা।

    বরিশালের বেঙ্গল বিস্কুট লিমিটেডের ডিপো মেসার্স আলম এন্টারপ্রাইজ থেকে চুরি হওয়া পণ্যবাহী কভার ভ্যানটি উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

    গত ২৬ জুলাই ২০২৫, ভোর ৪টা ৫০ মিনিটে ছয়মাইল বাজার সংলগ্ন ডিপোর অফিসের পার্কিং পয়েন্ট থেকে কভার ভ্যানটি চুরি হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, একজন চোর টর্চ লাইট নিয়ে ডিপোর দিকে এগিয়ে গিয়ে গাড়িটি নিয়ে ঢাকা অভিমুখে পালিয়ে যায়। তবে ফুটেজের মান খারাপ হওয়ায় চোরকে শনাক্ত করা যায়নি।
    চুরির ঘটনায় ডিপো কর্তৃপক্ষ এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে। তদন্তে নামেন এসআই মোঃ ইদ্রিস আলী ও এসআই মোঃ সাত্তার। গোপন সংবাদের ভিত্তিতে তারা বাবুগঞ্জ উপজেলার নতুন হাট দেহেরগতি রাহুতকাঠি বাজারসংলগ্ন এলাকা থেকে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করেন।
    পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে কভার ভ্যানটি ডিপো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
    পুলিশের ধারাবাহিক অভিযান ও তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।

  • রাজশাহীতে প-রে থাকা  শিশু হাসপাতালে বরাদ্দ ৮ কোটি টাকা –  হাসপাতাল চালু হবে ক-বে?

    রাজশাহীতে প-রে থাকা শিশু হাসপাতালে বরাদ্দ ৮ কোটি টাকা – হাসপাতাল চালু হবে ক-বে?

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী নগরীর টিবিপুকুর এলাকায় পড়ে আছে ২০০ শয্যা বিশিষ্ট নবনির্মিত শিশু হাসপাতালের ভবন। দুই বছর আগে ভবনটির নির্মাণকাজ শেষ হলেও এখন হাসপাতালের কার্যক্রম শুরু হয়নি। এ অবস্থায় অযত্ন-অবহেলায় নষ্ট হতে বসেছে। ভবনে লাগানো এসিগুলো এবং হাসপাতালের জন্য কেনা দামি দামি ফ্রিজগুলোও নষ্টও হতে বসেছে। এরই মধ্যে সম্প্রতি আরও ৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে আসবাবপত্র কেনার জন্য। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনবলই নিয়োগ করা হয়নি এ হাসপাতালের জন্য।

    এদিকে, গত ৫ আগস্টের পর স্থানীয় একটি মাস্তান বাহিনী ভবনটি দখল করারও চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে ঠিকাদারদের লোকজনের বাধার কারণে সেটি সম্ভব হয়নি। বাধা দেওয়ার সময় ঠিকাদারের পাহাদারকে মারপিটও করা হয়েছিল ওই সময়।

    সরেজমিন গিয়ে দেখা গেছে, প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ হয় গত ২০২৩ সালে। কিন্তু ব্যবহার না হওয়া ভবনের রংও উঠতে শুরু করেছে। লাগানো এসিগুলো দুই বছর ধরে ব্যবহৃত না হওয়ায় নষ্ট হতে বসে। কক্ষের ভিতরে পড়ে আছে বিশালকার দামি দামি ফ্রিজগুলো। যেগুলোতে ওষুধসহ বিভিন্ন জিনিসপত্র রাখার কথা। হাসপাতালটি চালু না হওয়ায় এবং কোনো কতৃৃপক্ষ বুঝে না নেওয়ায় নির্মাণকাজের জন্য নিয়োজিত ঠিকাদারের একজন লোক দিয়ে হাসপাতাল ভবনটি পাহারা দেয়া হচ্ছে।

    রাজশাহী গণপূর্ত বিভাগ সূত্র মতে, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের শিশু ওয়ার্ডে অতিরিক্ত শিশু রোগীর চাপ সামলাতে এবং বিশেষায়িত চিকিৎসাসেবা চালু করতেই ২০১৬ সালে হাসপাতালের পাশেই শিশু হাসপাতাল নির্মাণকাজ শুরু হয়। কয়েক দফা সময় বৃদ্ধি করে সেই কাজ শেষ হয় ২০২৩ সালের জুনে। নির্মাণকাজ শেষ হওয়ার পরে ২০০ শয্যার এই শিশু হাসপাতালটি বুঝে দেওয়া হয় গণপূর্ত বিভা গকে। কিন্তু তারা আর স্বাস্থ্য বিভাগকে বুঝে দিতে পারেনি।ভিটামিন ও সাপ্লিমেন্ট কিনুন

    ঠিকাদারের পাহারাদার নজরুল ইসলাম বলেন, ‘আমি ভবনটি নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকেই পাহারা দিচ্ছি। কেউ কোনো দিন এসে কিছু বলার সাহস পাইনি। কিন্তু ৫ আগস্টের পর কয়েক দফা ভবনটি দখলের চেষ্টা করে স্থানীয় মাস্তান বাহিনী। ভবনটি পড়ে আছে বলেই স্থানীয়রা দখল করার চেষ্টা করছে। চালু হলে তো আর করতে পারবে না। আবার একা পাহারা দেওয়ার কারণেও রাতের আঁধারে সুযোগ পেলেই বিভিন্ন জিনিসপত্র চুৃরি করে নিয়ে যাচ্ছে। আমি একা মানুষ কয়দিকে সামলাবো। এতো বড় ভবন পাহারা দেওয়া তো কষ্ট।

    ঠিকাদারের ইঞ্জিনিয়ার ফরহাদ সরকার জানান, ভবনটি চালু না হওয়ার কারণে চোরেরা জানালার অ্যালুমিনিয়াম ফ্রেম খুলে নিয়ে যাচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবন হস্তান্তরের আহ্বানে সাড়া দিচ্ছেন না।

    রাজশাহী গণপূর্ত বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মুহাম্মদ শাকিউল আজম বলেন, ‘আমরা সিভিল সার্জন কার্যালয়ে চিঠি দিয়ে হাসপাতালটি বুঝে নেওয়ার জন্য বার বার অনুরোধ করছি। কিন্তু জনবল নিয়োগ না হওয়ায় তারাও বুঝে নিতে পারছে না। এ কারণেই পড়ে আছে ভবনটি। আর পড়ে থাকার কারণে অনেককিছুই নষ্ট হতে বসেছে। পড়ে থাকলে জিনিসপত্র নষ্ট হয় এটাই স্বাভাবিক।’

    জানতে চাইলে সিভিল সার্জন ডা. এস, আই, এম রাজিউল করিম বলেন, ‘আমি নতুন এসেছি। তবে আমি আসার আগেই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরে একাধিবার চিঠি দেয়া হয়েছে।সেখান থেকে জনবল নিয়োগের বা হাসপাতালটি কিভাবে চালু হবে সে নিয়ে কোনো দিক-নির্দেশনা আসেনি। এ কারণে আমরা ভবনটি বুঝে নিতে পারছি না। তবে আসবাবপত্র কেনার জন্য আট কোটি টাকার একটি বরাদ্দ চলতি মাসেই হয়েছে।

    এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক-সুজন রাজশাহী জেলার সভাপতি আহমেদ শফি উদ্দিন বলেন, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের শিশু ওয়ার্ডের রোগীদের চাপ সামলাতে নতুন করে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর উদ্যোগ নিয়েছিল সরকার। এটি অবশ্যই একটি ভালো পদক্ষেপ ছিল। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাফলতির কারণে যদি এই হাসপাতালটি চালু না হয়, তাহলে বিষয়টি হবে সত্যিই দুঃখজনক। দ্রুতি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে এবং জনবল নিয়োগ দিয়ে ভবনটিতে হাসপাতালের সার্বিক কার্যক্রম চালু করা উচিত।

    মোঃ হায়দার আলী,
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • গোদাগাড়ীর উজ্জল বেকারীর মালিককে ২০ হাজার টাকা অ-র্থদণ্ড প্রদান করেছেন ইউএনও ফয়সাল আহমেদ

    গোদাগাড়ীর উজ্জল বেকারীর মালিককে ২০ হাজার টাকা অ-র্থদণ্ড প্রদান করেছেন ইউএনও ফয়সাল আহমেদ

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের মহিশালবাড়ী ফকির পাড়ায় উজ্জল বেকারিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

    অদ্য ২৯ জুলাই মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বেকারী পন্য উৎপাদন, উৎপাদিত পন্য সঠিকভাবে প্রক্রিয়াজাত না করায় উজ্জ্বল বেকারীর মালিক, মাসদার হোসেনের বড় ছেলে সেতাফুর রহমানকে ২০ হাজার টাকা হাজার জরিমানা করা হয়েছে

    ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮,৪৪,৪৫,৫২ ধারা অনুসারে এ জরিমানা করা হয়েছে।

    অপর দিকে মহিশালবাড়ী বাজারের মেসার্স মনিরুল স্টোর, প্রোপাইটার মোঃ মনিরুল ইসলাম, ( পিতাঃ মোঃ লাল মোহাম্মদ) মাটিকাটা, গোদাগাড়ী, রাজশাহীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩, ৪৪,৪৫, ৫১,৫২ ধারা অনুসারে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ জানান, আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, উপাজেলার এ কর্মকর্তা।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • জলবায়ুর অভি-ঘাত ও দূ-ষণ’র কবল থেকে বাঘের আবাসস্থল সুন্দরবন বাঁ-চাও – বিশ্ব বাঘ দিবসে বক্তারা

    জলবায়ুর অভি-ঘাত ও দূ-ষণ’র কবল থেকে বাঘের আবাসস্থল সুন্দরবন বাঁ-চাও – বিশ্ব বাঘ দিবসে বক্তারা

    বায়জিদ হোসেন, মোংলাঃ জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও দূষণের কবল থেকে বাঘের আবাসস্থল সুন্দরবনকে বাঁচাও। বিষযুক্ত পানি পান করে বাঘ নানা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগকারী ও বাঘ পাচারকারীদের রুখে দিতে হবে। সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে। সংকটাপন্ন বন্যপ্রাণী বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনা চাই। ২৯ জুলাই মঙ্গলবার সকালে মোংলা উপজেলা অডিটোরিয়ামে বিশ্ব বাঘ দিবসে “সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও” শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কোহিনূর সরদার, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, বিশিষ্ট ব্যবসায়ি মোঃ শাহ্ আলম শেখ, ওয়াইল্ড টিমের সাইফুল ইসলাম, জেলে সমিতির আব্দুর রশিদ হাওলাদার, পরিবেশকর্মী হাছিব সরদার, মেহেদী হাসান প্রমূখ। সঞ্চালনায় ছিলেন পশুর রিভার ওয়াটারকিপার, সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ। প্রধান অতিথির বক্তৃতায় কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম বলেন বাঘ আমাদের শৌর্য্য-বীর্জের প্রতীক, সাহসের প্রতীক। জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল লোগো হচ্ছে বাংলার বাঘ। বাঘ আমাদের গর্ব, বাঘ আমাদের অহংকার। সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় কমিটির সদস্য পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন গত ২৫ বছরে ৩০টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে স্বাভাবিক মৃত্যু হয়েছে মাত্র ১০টি বাঘের। ১৪টি বাঘ পিটিয়ে মেরেছে স্থানীয় মানুষ। বাঘ মানুষের দ্বন্দ্ব নিরসন করে আমাদের সবাইকে বাঘ বন্ধু হতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন “বাঘের বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি” শ্লোগানে বাংলাদেশে আমরা বিশ্ব বাঘ দিবস পালন করছি। সুন্দরবনে বাঘ বৃদ্ধি পেয়েছে। সুন্দরবনের পর্যটকরা এখন প্রতিনয়ত বাঘ দেখে থাকেন। বাঘ রক্ষায় বনজীবী ও বন সংলগ্ন এলাকায় মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। আলোচনা সভার আগে “সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও” শীর্ষক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে “সুন্দরবনের বাঘ” বিষয়ক শিশু চিত্রাংকণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম।

  • হা-রিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন ফিরিয়ে দিলেন রাজশাহীর পুলিশ সুপার

    হা-রিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন ফিরিয়ে দিলেন রাজশাহীর পুলিশ সুপার

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম উদ্ধারকৃত ৫১টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিয়েছেন। আজ ২৯ জুলাই সকাল সাড়ে ১০ টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে মোবাইল সেট ফিরিয়ে দেয়ার সময় @উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: রফিকুল আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: শরিফুল ইসলাম-সহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

    রাজশাহী জেলার ৮ টি থানায় ফোন হারানো ৫১ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল ৫১টি মোবাইল ফোন উদ্ধার করেন।
    উল্লেখ্য, ৫১ টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ৭ টি, স্যামস্যাং ১১ টি, শাওমি ৯ টি, রিয়েলমি ৭ টি, ইনফিনিক্স ৪ টি, মোটোরলো ২ টি, টেকনো ১ টি, ওপ্পো ৬ টি , হুয়াই ৩টি ও সেম্পনি ব্র্যান্ডের ১টি।
    তা ছাড়া বিকাশে ১৫গাজার ৫শ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেওয়া হয়েছে।

    রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।
    হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ তাই অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।