Author: desk

  • মুরাদনগরের ঘটনায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতি-বাদ সভা

    মুরাদনগরের ঘটনায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতি-বাদ সভা

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লার মুরাদনগর সাংবাদিকদের হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত জেলা পুলিশের সকল সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে কুমিল্লা সাংবাদিকরা।

    এই ঘটনায় মামলাও দায়েরের কথাও জানানো হয়েছে। কুমিল্লার মুরাদনগরে সাংবাদিকদের হামলার ঘটনায় মহানগরীর কেন্দ্রীয় ঈদগা সংলগ্ন কুমিল্লা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে এসব কথা জানান কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।
    বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের মিলনায়তনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    এর আগে, গতকাল বুধবার (৩০ জুলাই) কুমিল্লার মুরাদনগর বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় সাংবাদিকদের উপর হামলা করা হয়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফকে এক ব্যক্তি লোহার রড দিয়ে তার পায়ে একাধিক আঘাত করছে। এ সময় তার সঙ্গে থাকা এস এ টিভির কুমিল্লার ভিডিও জার্নালিস্ট বাপ্পীও আহত হয়েছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে দেশজুড়ে সমালোচনা সৃষ্টি হয়। এ ঘটনায় মুরাদনগরে দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবীর, খোলা কাগজের প্রতিনিধি ইমরান হোসেন, এশিয়ান টিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, বার্তা ২৪ এর কুমিল্লা প্রতিনিধি আবু নাসের মঈন খান, পূর্বাসা পত্রিকার প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না আহত হয়। 

    এ সময় বক্তব্যে কাজী এনামুল হক বলেন, সারাদেশে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আপনারা দেখেছেন আমাদের সহকর্মীদের কিভাবে হামলা করেছিল সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা কোন দলের তো আমরা জানি। আমরা কোন দল-মত বুঝি না। ঘটনা ঘটবে সাংবাদিক নিউজ করবে হামলা কেন করবেন? অতীতের ঘটনায় প্রশাসনের প্রশ্নবিদ্ধ ভূমিকাও আমরা দেখেছি। তাই আমরা বলতে চাই যতক্ষণ না আমাদের সহকর্মীদের হামলার দোষীদের গ্রেফতার না করা হবে আমরা পুলিশের কোন ইতিবাচক সংবাদ প্রচার করবো না। 

    এসময় তিনি মামলা করার ঘোষণা দেন এবং প্রেসক্লাব থেকে মামলা পরিচালনার ঘোষণা দেন। 

    প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    বক্তব্যে সাংবাদিক নেতারা রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্য করে বলেন, বেশ কিছুদিন ধরে আপনাদের উগ্র নেতাকর্মীরা সাংবাদিকদের ইঙ্গিত করছে। আপনারা তাদের সামলান। নাহয় ভবিষ্যৎে আপনাদের কোন সংবাদ সাংবাদিকরা প্রচার করবে না। এবিষয়ে উপদেষ্টা সাংবাদিকদের এক অডিও বার্তায় তীব্র নিন্দা জানান এবং দোষী দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান,অপর দিকে বিএনপি নেতা কামাল উদ্দিন ভুইয়া বলেন বিষয় টি শুনেছি আমাদের বিএনপির কেউ না,যে লোকটা পিটিয়ে ছে সে আওয়ামী দোসর, তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়ে ছিল কিন্তু তদন্তে আওয়ামী লীগের লোক রট হাতে।

  • প্রেসক্লাব গোপালগঞ্জের  চু-রির ঘটনায় একজন গ্রে-প্তার

    প্রেসক্লাব গোপালগঞ্জের চু-রির ঘটনায় একজন গ্রে-প্তার

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ প্রেসক্লাব ও সময় টিভির স্থানীয় কার্যালয়ে চুরির ঘটনায় মো. রইচ শেখ (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে সদর ফাঁড়ি পুলিশ। তিনি খুলনার তেরখাদা উপজেলার বাসিন্দা ও গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকার ভাড়াটিয়া।

    এ ঘটনায় সদর থানায় এফআইআর নং ২৮/২৯১, তারিখ: ৩১ জুলাই ২০২৫, দায়ের করা হয়। দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারা অনুসারে মামলা রুজু হয়েছে।

    সদর ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুস সালাম বলেন, “তদন্ত সাপেক্ষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

    উল্লেখ্য, গত ২৫ জুলাই রাতে প্রেসক্লাব ভবনের দুটি কক্ষ ও সময় টিভির অফিসে চুরির ঘটনা ঘটে। ল্যাপটপ, টিভি, মোবাইল, সিলিং ফ্যানসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ও গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া যায়।

    চুরির ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকরা। পুলিশ জানায়, মালামাল উদ্ধারে অভিযান চলছে।

  • ডিসি’স ইকোপার্ক ডিজাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    ডিসি’স ইকোপার্ক ডিজাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রস্তাবিত ডিসি’স ইকোপার্কের ডিজাইন তৈরী প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ডিজাইন তৈরী গ্রুপের নাম ঘোষণা করেন এবং বিজয়ীদের মাঝে ৫০ হাজার টাকা পুরস্কার ও সনদ তুলে দেন।

    ইতোপূর্বে গোবিপ্রবি’র স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের ৪টি গ্রুপে বিভক্ত করে তাদেরকে ডিসি’স ইকোপার্কের ডিজাইন তৈরী করার জন্য বলা হয়।

    জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক(অঃ দাঃ) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক (অঃ দাঃ) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রাকিবুল হাসান, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক আব্দুল কাদের সরদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, আরডিসি রন্টি পোদ্দার, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না ও গোবিপ্রবি’র স্থাপত্য বিভাগের চার গ্রুপের চার শিক্ষার্থী বক্তব্য রাখেন।

    এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, সাংবাদিক ও গোবিপ্রবি’র স্থাপত্য বিভাগের শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জে দায়িত্বভার গ্রহণ করার পর জেলার কাশিয়ানী উপজেলার কালনা ঘাটে ২০০ একর খাসজমি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করে এলজিইডি, পাউবো, গণপূর্ত ও সওজ বিভাগের সহায়তায় একটি আধুনিক ডিসি’স ইকোপার্ক তৈরীর উদ্যোগ নিয়ে ইতিপূর্বেই ভূয়সি প্রশংসা অর্জন করেছেন কেননা কর্মব্যস্ত গোপালগঞ্জ বাসীর বিনোদনের জন্য তেমন কোন উদ্যোগ এর আগে নেওয়া হয়নি। তাই দ্রুত এ প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেন গোপালগঞ্জের বিনোদনপ্রেমী সাধারণ জনগণ ও সচেতন মহল।

  • মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম

    মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম

    কে এম সাইফুর রহমান,
    নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

    আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এর আদেশক্রমে কলেজ পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

    সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সেলিমুজ্জামান সেলিম জানান, “বাটিকামারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সন্তোষজনক ফলাফল ও শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি ঐতিহ্যবাহী এ কলেজের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”

    গভর্নিং বডির সভাপতি মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. কাজী আবুল খায়ের, সদস্য ডা. এ বাবর, এ্যাড. এম এ সেলিম, এ্যাড. তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার সেলিমুজ্জামান লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল হক দারা, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সুজন সিকদার, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. ওহিদুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী।

    এছাড়াও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ এবং সাধারণ সম্পাদক শরিফুল রোমান তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

  • গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

    কে এম সাইফুর রহমান,
    নিজস্ব প্রতিনিধিঃ

    গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

    গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় মাসিক এ সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. সোহেল পারভেজ।

    সভায় বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, গোপালগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক এস এম আরমান উপস্থিত ছিলেন।

    এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা মেডিকেল অফিসার,(এমসিএইচ-এফপি) স্বপন কুমার ধর সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে কর্মরত পরিবার কল্যাণ সহকারী, পরিবার- পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগণ উপস্থিত ছিলেন।

  • কুমিল্লায় এনডিএফ এর উদ্যাগে জুলাই ৩৬ পালন

    কুমিল্লায় এনডিএফ এর উদ্যাগে জুলাই ৩৬ পালন

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লা, ৩০ জুলাই, ২০২৫ রাতে এনডিএফ এর উদ্যাগে ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের পরিবার-পরিজনদের প্রতি সম্মান জানিয়ে কুমিল্লা মহানগরীর শিল্প কলা একাডেমির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

    ন্যাশনাল ডক্টরস ফোরামের জেলা সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। এতে প্রধান বক্তব্য দেন, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।

    ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. জহিরুল আলমের সঞ্চালনায় এবং ডা. মোহাম্মদ শাহ আলমের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে মূল পর্ব শুরু হয়।
    স্মারক অনুষ্ঠানে শহীদদের মা-বাবাসহ পরিবারের সদস্যদের সম্মাননার মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোমতি হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. মুজিবুর রহমান, অধ্যাপক ডা. ফজলুল হক লিটন, ডা. উম্মে কুলসুম মুনমুন, অধ্যাপক ডা. মো. মাহবুবুল ইসলাম মজুমদার,এছাড়াও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় কারী কুমিল্লা মহানগর সভাপতি আবু রায়হান।

    অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় তাঁদের সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ।

    আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল, জুলাই বিপ্লব নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন। এতে আন্দোলনের প্রেক্ষাপট, দমন-পীড়ন, চিকিৎসাসেবা এবং শহীদদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

    স্মারক অনুষ্ঠানটির মধ্য দিয়ে কুমিল্লায় শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো এবং তাঁদের পরিবারকে সম্মানিত করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল চিকিৎসক সমাজ। রাতে উপস্থিত অতিথি বৃন্দকে রাতের ভোজ করানো হয়।

  • পোরশায় যুবলীগ নেতা ও হ-লুদ সাংবাদিক নাহিদ গ্রে-ফতার

    পোরশায় যুবলীগ নেতা ও হ-লুদ সাংবাদিক নাহিদ গ্রে-ফতার

    পোরশা থানা প্রতিনিধি মোঃ তোফাজ্জল হোসেন

    নওগাঁর পোরশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের নেতা ও হলুদ সাংবাদিক নাহিদ উল ইসলাম কে আটক করেছে পোরশা থানা পুলিশ।

    নাহিদ উপজেলার নিতপুর ইউনিয়ন যুবলীগের সহ সাধারন

    সম্পাদক ও উপজেলার নিতপুর সদরের মর্তুজা শেখের ছেলে।

    মঙ্গলবার দিবাগত রাত্রে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পোরশা থানা পুলিশ।

    আরো স্থানীয় সুত্রে যানা যায় সে বিভিন্ন সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে চাঁদা দাবি করতো।

    আরো স্থানীয় সুত্রে যানা যায় সে বিদুৎ অফিসের সাথে যুক্ত থেকে সে মিটার দেওয়ার নাম করে সে বিভিন্ন সময় অর্থ হাতিয়ে নিতো

    পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, নাশকতার মামলায় তাকে করা হয়েছে এবং বুধবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

  • তানোরে ওসি আফজালের নে-তৃত্বে সফল অভি-যান- ১০ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার চো-র গ্রে -প্তার

    তানোরে ওসি আফজালের নে-তৃত্বে সফল অভি-যান- ১০ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার চো-র গ্রে -প্তার

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে চাঞ্চল্যকর ১১ লাখ ৩০ হাজার টাকার চুরির ঘটনায় মাত্র ৩৪ ঘণ্টার ব্যবধানে অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করে চুরি হওয়া টাকা উদ্ধার করে সাড়া ফেলেছে তানোর থানা পুলিশ। দ্রুত এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন।
    জানা গেছে, গত ২৮ জুলাই সোমবার দুপুরে তানোর সাব-রেজিস্ট্রার অফিসে জমি বিক্রির টাকা নিয়ে আসা এক বৃদ্ধা নারীর ব্যাগ থেকে ১১ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়ে যায়। ঘটনার পরপরই তিনি তানোর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ গ্রহণের সঙ্গে সঙ্গেই তানোর থানা পুলিশ ওসি আফজাল হোসেনের নেতৃত্বে ঘটনার তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করা হয়। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাঁধাইড় ইউনিয়নের একান্নপুর গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাইদুর রহমানের পুত্র চোর আরজেদ আলীকে (৩৪) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয় ১০ লাখ ৯৫ হাজার টাকা।
    ওসি আফজাল হোসেন জানান, “ঘটনার পর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। দ্রুত সময়ে অপরাধীকে শনাক্ত করে গ্রেফতার ও চুরি যাওয়া অর্থ উদ্ধার করতে পেরেছি—এটাই আমাদের লক্ষ্য ছিল। তানোর থানা সবসময় অপরাধ নির্মূলে জনগণের পাশে আছে এবং থাকবে। অপরাধ করে কেউ পার পাবে না।” তিনি আরও বলেন, “পুলিশ সদস্যদের মধ্যে সমন্বিত প্রচেষ্টা, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারের কারণেই এ সফলতা এসেছে।”
    পুলিশ জানায়, গ্রেফতারকৃত আরজেদ আলী আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য হতে পারে। তার বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করেছেন।
    স্থানীয় বাসিন্দারা জানান, এত অল্প সময়ের মধ্যে একটি বড় চুরির রহস্য উদঘাটন এবং চুরি যাওয়া অর্থ উদ্ধার নিঃসন্দেহে পুলিশের একটি ব্যতিক্রমী সাফল্য। তারা বলেন, “ওসি আফজাল হোসেন যে সাহস, দূরদর্শিতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এমন অফিসার থাকলে জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে আস্থা আরও দৃঢ় হবে।” তানোর থানার এ সাফল্যে রাজশাহীর সাধারণ মানুষের মধ্যে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ও সম্মানও বেড়েছে।#

  • সলঙ্গায় সাংবাদিকের পিতার স্মর-ণে দো-য়া মাহফিল

    সলঙ্গায় সাংবাদিকের পিতার স্মর-ণে দো-য়া মাহফিল

    সিরাজগঞ্জ প্রতিনিধি :
    সিরাজগঞ্জের সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক, জাতীয় “দৈনিক ভোরের দর্পণ” ও সিরাজগঞ্জের বহুল প্রচারিত “দৈনিক কলম সৈনিক” পত্রিকার সলঙ্গা প্রতিনিধি, সাংবাদিক হোসেন আলীর মরহুম পিতার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।বুধবার (৩০ জুলাই) বাদ আছর সলঙ্গা দিগর নুরানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে  নুরানী মাদ্রাসার সকল শিক্ষক/শিক্ষার্থী,স্থানীয়
    সাংবাদিক,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার ধর্মপ্রাণ অনেক মুসুল্লীগণ উপস্থিত ছিলেন। । উল্লেখ্য,সলঙ্গা থানার বওলাতলা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক,ধর্মভীরু ও তরুণ সাংবাদিক হোসেন আলীর পিতা ইসহাক আলী প্রামানিক গত বছর ৩০ জুলাই ইন্তেকাল করেন। তার স্মরণে
    মোনাজাত পরিচালনা করেন, মুফতি মাও: আব্দুল ওহ্হাব।

  • নলডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    নলডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    এ,ক,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধি ।।

    নাটোরের নলডাঙ্গায় ২০২২-২০২৩ সালের এস.এস.সি ও এইচ.এস.সি মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের নলডাঙ্গা উপজেলার মোট ৩২ জন মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
    বুধবার বেলা এগারোটায়(৩০ জুলাই) নলডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে
    নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আসমা শাহীন এই ক্রেস্ট ও সনদ প্রদান করেন । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)
    জান্নাত আরা ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালি, নলডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান, একাডেমি সুপারভাইজার আব্দুল্লাহ আনসারী, নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,অধ্যক্ষ নয়ন প্রামাণিক , অভিভাবক সামসুল নাহার ।
    বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়ন হলেও গুণগত মান তেমন পরিলক্ষিত হচ্ছে না। শুধু শিক্ষিত হলেই হবেনা তাদেরকে নৈতিক ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ বর্তমান মেধাবী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে, পরিবার,সমাজে এমন কি রাষ্ট্র বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    উল্লেখ্য এর আগে ওই ৩২ জনের মধ্যে এস.এস.সি পর্যায় দশ হাজার এবং এইচ.এস.সি পর্যায়ের পঁচিশ হাজার করে টাকা ও মোবাইলের মাধ্যমে প্রদান করা হয়।