Author: desk

  • আজও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভু-ল তালিকা হয়নি।”মেয়র ডা.শাহাদাত

    আজও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভু-ল তালিকা হয়নি।”মেয়র ডা.শাহাদাত

    শহিদুল ইসলাম,
    বিশেষ প্রতিনিধিঃ

    বাশখালীর কৃতি সন্তান, নির্লোভ ও আদর্শবান বীর মুক্তিযোদ্ধা মোজাহেরুল হক চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে মোজাহের মরজান স্মৃতি কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন।

    তিনি বলেন, “মোজাহেরুল হক চৌধুরীর মতো নির্লোভ মুক্তিযোদ্ধারাই প্রকৃত মুক্তিযোদ্ধার প্রতীক। আজও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা হয়নি। ভুয়া সনদধারীদের কারণে ইতিহাস বিকৃত হচ্ছে, যা জাতির জন্য লজ্জার।”

    তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা এখনও বাস্তবায়িত হয়নি। সাম্য, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা ছিল ১৯৭১ সালের লক্ষ্য, সেই লক্ষ্য এখনও অধরা। শহীদ জিয়াউর রহমানের আদর্শে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাব।”

    অনুষ্ঠানে প্রয়াত মোজাহেরুল হক চৌধুরী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, ২৪ জুলাইয়ের শহীদ এবং সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

    সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মারুফুল হক চৌধুরী। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও এড. নেজাম উদ্দিন খান।

    উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেনঃ
    চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, জেলা রেড ক্রিসেন্টের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউছুপ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, মহানগর পিপি এড. মফিজুল হক ভূঁইয়া, জেলা জিপি আবুল কাশেম চৌধুরী প্রমুখ।

    অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন জিয়া, মো. কামরুল ইসলাম, কামরুল ইসলাম হোসাইনী, আলহাজ্ব জাকির হোসেন, আবদুল আজিজ, লোকমান মাস্টার, এড. জাহাঙ্গীর আলম, নবাব খান, আবদুল বাতেন, ছগির আহমেদ, তৌহিদুস সালাম নিশাদ, জসিম মিয়া, হাসান উসমান চৌধুরীসহ অনেকে।

  • কুমিল্লায় মসজিদে ব্যাবসায়ীকে ছু-ড়িকাঘাত করে ঘা-তক পা-লিয়েছে

    কুমিল্লায় মসজিদে ব্যাবসায়ীকে ছু-ড়িকাঘাত করে ঘা-তক পা-লিয়েছে

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউপির শংকুচাইল গ্রামে মসজিদের ভেতরে নামাজ পড়া অবস্থায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছেন সুমন (২৬) নামে এক যুবক, ঘটনা টি ঘটিয়ে ঘাতক সুমন পালিয়ে গেছে।
    বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক রবিবার (৩ আগস্ট) সকালে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

    মোবাইল ব্যাবসায়ী সায়মন শংকুচাইল বাজারের মোবাইল ব্যবসায়ী ও সাবেক সেনা সদস্য আলী হায়দারের ছেলে। তাকে আহত অবস্থায় মুসল্লিরা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে সায়মন চিকিৎসাধীন বলে পরিবার জানায়।

    আহতের ভাই সজিব বলেন কয়েকদিন আগে স্থানীয় যুবক সুমন তার ভাইয়ের দোকান থেকে একটি মোবাইলফোন মেরামত করান। পরে টাকা না দিয়েই মোবাইলটি নিয়ে যেতে চাইলে সায়মন পাওনাকৃত টাকা পেতে অনুরোধ করেন। এতে সুমন ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেন।ঐ রেসধরে শনিবার রাতে নামাজ পড়ার সময়ই সে পিছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

    বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি)আজিজুল হক প্রতিবেদককে জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় হাই স্কুল মসজিদের ভেতর এশার নামাজের সময় এ ঘটনা ঘটে।

    ছুরিকাঘাতের ঘটনা তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

  • কুমিল্লা স্টেডিয়াম ফুডকোর্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ-তিরিক্ত জেলা প্রশাসক’কে সম্মাননা প্রদান

    কুমিল্লা স্টেডিয়াম ফুডকোর্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ-তিরিক্ত জেলা প্রশাসক’কে সম্মাননা প্রদান

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    কুমিল্লা স্টেডিয়াম ফুডকোর্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া’কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার ও অ্যাড-হক কমিটির সম্মানিত সদস্য-সচিব মোঃ আফাজ উদ্দিন।
    সম্মাননা প্রদান করেন:
    • Meat N Bite-এর স্বত্বাধিকারী এবং দৈনিক মুক্ত খবর পত্রিকার কুমিল্লা মহানগর প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম
    • Meat N Bite-এর অপর স্বত্বাধিকারী মোঃ ফাইয়াজ তাওসিফ,
    • Fresh & Juicy-এর স্বত্বাধিকারী মোঃসাকিব সাগর,
    • Jomfa-এর স্বত্বাধিকারী মোঃ সাকিফ রেজা মাহমুদ

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ক্রিকেট একাডেমির স্বত্বাধিকারী হৃদয় হাসান।

    অনুষ্ঠানে কুমিল্লা স্টেডিয়াম ফুডকোর্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয় নেতৃবৃন্দ কে, এসময়
    কুমিল্লা জেলা মডেল মসজিদ, জেলা ক্রীড়া সংস্থা ও স্টেডিয়াম ফুডকোর্ট অ্যাসোসিয়েশনের মধ্যে তিন বছরের বৈধ চুক্তি সম্পাদিত হয়েছে।
    অতিথি বৃন্দ আরও জানান, এই চুক্তি সম্পাদিত হয়েছে—
    • জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার
    • অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব পঙ্কজ বড়ুয়া
    • নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ ফরিদুল ইসলাম
    • সহকারী কমিশনার (গোপনীয়, জেলা রেকর্ডরুম, তথ্য ও অভিযোগ) আব্দুল্লাহ আল নূর আশেক—এর দিকনির্দেশনা ও সহায়তায়।

    এই চুক্তির মাধ্যমে স্টেডিয়াম ফুডকোর্ট ব্যবসায়ীরা নতুনভাবে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছেন। এর জন্য জেলা প্রশাসনের প্রতি কুমিল্লা স্টেডিয়াম ফুডকোর্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

  • চারঘাটে শিক্ষা উপকরণ বিতরণ

    চারঘাটে শিক্ষা উপকরণ বিতরণ

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    রাজশাহীর চারঘাট উপজেলার (ইউসুফপুর, শলুয়া, সরদহ, নিমপাড়া, চারঘাট, ভায়ালক্ষীপুর) ইউপির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল ২০২৪-২০২৫ অর্থ বছরে শিশু শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

    রবিবার (০৩ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

    একই দিনে মাধ্যমিক শিক্ষা অফিসারের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে শ্রবণ যন্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • শ্রীপুরে একটি শো রুমের গোডাউনে আ-গুন, ৪৮ লাখ টাকার ক্ষ-য়ক্ষতি

    শ্রীপুরে একটি শো রুমের গোডাউনে আ-গুন, ৪৮ লাখ টাকার ক্ষ-য়ক্ষতি

    মাগুরা প্রতিনিধি ।।

    মাগুরার শ্রীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে একটি শো রুমের গোডাউনে প্রায় ৪৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় গোডাউনে থাকা ফ্রিজ, টিভি, গিজার, ওভেন, চার্জার ফ্যান ও রাইস কুকারসহ বিভিন্ন ইলেক্ট্রনিক পণ্য পুড়ে গেছে। গত ১ আগস্ট শক্রবার বিকেলে শ্রীপুর শহরের প্রানকেন্দ্রে সানি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় জায়েদ ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক ভিশন ব্রান্ডের এক্সক্লুসিভ ডিলার ও অন্যান্য ব্রান্ডের ইলেকট্রনিক ও ইলেকট্রনিক শো রুমের একটি গোডাউনে আগুন লাগে। শনিবার অগ্রনী লাইফ ইন্সুইরেন্সের একটি প্রতিনিধি দল ক্ষয়ক্ষতির পরিমানে ৪৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি উল্লেখ করেন। 

    গোডাউনের মালিক মো. আসাদুজ্জানের ভাষ্যমতে, গত ১ আগস্ট শুক্রবার শো রুমটি খোলা ছিল। ২য় তলায় গোডাউনটি তালাবদ্ধ অবস্থায় ছিল। দুপুর আনুমানিক ২ টা ৪৫ মিনিটের সময় মার্কেটের সামনের রাস্তার লোকজনের চিৎকারে শো রুমের বাইরে এসে দেখি গোডাউনের ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে তালা খুলে দেখি গোডাউনের ভিতর দাউদাউ করে আগুন জ্বলছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের আনতে সক্ষম হয়। 

    গোডাউনের মালিক মো. আসাদুজ্জামানের ছেলে জায়েদ বলেন, অগ্রনী লাইফ ইন্সুইরেন্স একটি প্রতিনিধি দল শনিবার ক্ষয়ক্ষতির পরিমানের তদন্ত করতে গোডাউনের আসেন৷ তারা ৪৮ লাখ ৯৬ হাজার ৮’শ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে একটি রিপোর্ট দিয়েছেন।

    শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার শামছুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। তবে আগুনে ওই গোডাউনের সব পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

  • সলঙ্গায় হিরা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী 

    সলঙ্গায় হিরা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী 

    সিরাজগঞ্জ প্রতিনিধি : মানবিক সংগঠন “হিরা স্পোর্টিং ক্লাব”র  ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।গতকাল বিকেলে সলঙ্গা থানার চরগোঁজা গ্রামে ক্লাবটির নিজস্ব কার্যালয়ে কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় কেক কেটে শুভ সুচনা করা হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন,সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম,সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম,সহ সভাপতি এম.এম আলামিন হোসেন,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,সাইফুল ইসলামসহ অনেকে। 

    দীর্ঘদিন ধরে ইতালী প্রবাসে থাকা,রেমিট্যান্স যোদ্ধা হিরা সরকারের নিজ নামের সংগঠনটি অসহায় মানুষের সেবা করে ইতিমধ্যেই সমাজে প্রশংসা কুড়িয়েছেন।শুন্য থেকে উঠে আসা হিরা সরকার বর্তমানে এলাকায় একজন দানবীর হিসেবে পরিচিতি লাভ করেছেন।প্রতি বছরই সংগঠনটির মাধ্যমে এলাকার হত দরিদ্রদের আর্থিক সহযোগীতা,কন্যাদায় গ্রস্থ,অসুস্থ্যদের সহায়তা,শীতবস্ত্র,ঈদ সামগ্রী বিতরন করেন।এ ছাড়াও যুব সমাজকে মাদক মুক্ত রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ, মসজিদ,মাদ্রাসা,কবর স্থানে আর্থিক অনুদানে রয়েছে তার অবদান।শেষে দোয়া ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • লালমনিরহাট পুলিশ লাইন্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    লালমনিরহাট পুলিশ লাইন্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।

    লালমনিরহাটে পুলিশ লাইন্স ড্রিল শেড-এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম,এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শরীফ উদ্দিন, 

    সভায় প্রধান অতিথি অত্র জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য’গণের সাথে পুলিশের মনোবল বৃদ্ধি করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশকে জনগণের নিকট আস্থাশীল করে গড়ে তুলতে হবে মর্মে উল্লেখ করে তিনি আরো বলেন, পুলিশ জনগণের বিপদে সবচেয়ে নিকটতম বন্ধু। এসময় পুলিশ সদস্য’গণকে চেইন-অফ-কমান্ড মেনে চলার জন্যও নির্দেশ প্রদান করেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) সাদ আহম্মেদ, ডিবি অফিসার ইনচার্জ, আমিরুল ইসলাম, কোড পরিদর্শক,  মাহমুদুন নবী, অফিসার ইনচার্জ হাতীবান্ধা, আলী আকবর, অফিসার ইনচার্জ আদিতমারী, সেলিম মালিক, অফিসার ইনচার্জ কালীগঞ্জ, সহ সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত), ফাঁড়ি ইনচার্জ, আর আই, পুলিশ লাইন্স, আরও-১, রিজার্ভ অফিস ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

    হাসমত উল্লাহ ।।

  • আশুলিয়ায় শীর্ষ মা-দক কা-রবারি ও হ-ত্যা মাম-লার আ-সামি শরিফুল ইসলাম মোল্লা গ্রে-ফতার

    আশুলিয়ায় শীর্ষ মা-দক কা-রবারি ও হ-ত্যা মাম-লার আ-সামি শরিফুল ইসলাম মোল্লা গ্রে-ফতার

    হেলাল শেখ: ঢাকার আশুলিয়ায় শীর্ষ মাদক কারবারি ও ছাত্র- জনতা হত্যা মামলার পলাতক আসামি সন্ত্রাসী শরিফুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশের চৌকস একটি দল।

    জানা যায়, শনিবার (২ আগষ্ট ২০২৫ইং) দিবাগত রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়ার স্থানীয় ওয়াহেদ মোল্লার ছেলে শরিফুল ইসলাম মোল্লা দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা ছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার উপর গুলি করে মানুষ হত্যা করে, সে ‘জনতা হত্যা’ মামলায় ওয়ারেন্ট ছিলো তার বিরুদ্ধে।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান এর নেতৃত্বে সিনিয়র (এসআই) মাসুদ আল মামুনের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শরিফুল ইসলাম মোল্লাকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানিয়েছেন, “শরিফুল ইসলাম মোল্লা একজন দুর্ধর্ষ মাদক কারবারি এবং ৫ আগস্টে ছাত্র জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে, এবং আইনি প্রক্রিয়া চলছে।”

    এলাকাবাসী তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছে এবং আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান ও এসআই মাসুদ আল মামুনসহ পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে এই কুখ্যাত মাদক কারবারি শীর্ষ সন্ত্রাসী শরিফুল ইসলাম মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান এলাকাবাসী।

  • আমরা ধানের শীষের লোক, সবাইকে ঐ-ক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- অধ্যক্ষ সিরাজ

    আমরা ধানের শীষের লোক, সবাইকে ঐ-ক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- অধ্যক্ষ সিরাজ

    মো. সেলিম মিয়া ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ
    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ২ নং পুটিজানা ইউনিয়ন বিএনপির জন সমাবেশ অনুষ্ঠিত হয়।শনিবার (২ আগষ্ট) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ২ নং পুটিজানা ময়নার বাজারের বিএনপির মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপির নেতা সুলতান আহমদ,
    সঞ্চালনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন রবিন।
    জন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নেতা,জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)এর সহ সভাপতি ও ফুলবাড়ীয়া ময়মনসিংহ সমিতি ঢাকার নির্বাহী সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন বিএনপির নেতা আজিজুল হক লিখন, স্বেচ্ছাসেবক দলের নেতা ওমর ফারুক, বিএনপির নেতা ছিদ্দিকুর রহমান, যুবদলের নেতা প্রকৌশলী আনোয়ার হোসেন সেলিম সরকার প্রমুখ।
    প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন,মাদক সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো।আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়া আসনে যাকে ধানের শীষের মনোনয়ন দেয়া হবে আমরা ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করবো।
    তিনি বলেন,বর্তমানে বিএনপি ক্ষমতা না আসলেও একটি মহল নিজেদেরকে ক্ষমতাসীন মনে করে অন্যায়-অপকর্ম করে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে সুন্দর সুশৃংখল দেশ গঠন করা হবে।

  • সুজানগরে ছাত্রদলের উদ্যোগে বিক্ষো-ভ মিছিল ও প্র-তিবাদ সভা

    সুজানগরে ছাত্রদলের উদ্যোগে বিক্ষো-ভ মিছিল ও প্র-তিবাদ সভা

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনা জেলা ছাত্রদলের সহ সভাপতি এরশাদ আলমকে হত্যার উদ্দেশ্যে হামলা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পদদলিত করার প্রতিবাদে সুজানগর উপজেলা ও পৌর ছাত্রদলের ব্যানারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বের হওয়া মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এন এ কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা সাকিবুল ইসলাম সনি, আরিফুল ইসলাম, গাজী মাজাহারুল ইসলাম,আনিছুর রহমান সংগ্রাম,আসাদ হোসেন,ইব্রাহিম শেখ প্রমুখ। সঞ্চালনা করেন ছাত্রদল নেতা এস এম আফতাব আহমেদ। উল্লেখ্য ছাত্রদল নেতা এরশাদসহ কয়েকজন নেতাকর্মীর উপর গত ৩০ জুলাই তঁাতীবন্দে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্বোধনী সভায় পোড়াডাঙ্গা বাজারে আসার পথে হামলার অভিযোগ এনে তঁাতীবন্দ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান বাদি হয়ে সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব(বহিস্কৃত) শেখ আব্দুর রউফসহ ৩৭ জনকে আসামী করে ৩১ জুলাই মামলা দায়ের করেন। সুজানগর থানা অপিসার ইনচার্জ মজিবর রহমান জানান, মামলার ভিত্তিতে আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

    সুজানগর(পাবনা)প্রতিনিধি।।