Author: desk

  • থানচিতে স্বাস্থ্য-ব্যবস্থার সংক-ট নি-রসনে ব্যবস্থা গ্র-হণের গ-ণসংহতি আ-ন্দোলনের আবেদন

    থানচিতে স্বাস্থ্য-ব্যবস্থার সংক-ট নি-রসনে ব্যবস্থা গ্র-হণের গ-ণসংহতি আ-ন্দোলনের আবেদন

    থানচি (বান্দরবান) প্রতিনিধি: মথি ত্রিপুরা।

    বান্দরবান জেলা  থানচি উপজেলা স্বাস্থ্য-ব্যবস্থার সংকট নিরসনে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জনগণের পক্ষে গণসংহতি আন্দোলন পার্বত্য জেলা পরিষদ বরাবরের আবেদন করা হয়েছে।
    সোমবার সকালে থানচি কলেজ মাঠে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে গাছের চারা, হাঁস-মুরগির, শুকর, ছাগল ও গরু বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় থানচি উপজেলার স্বাস্থ্য-ব্যবস্থার সংকট নিরসনে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জনগণের পক্ষে গণসংহতি আন্দোলন থানচি উপজেলার শাখা উদ্যোগে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়।
    উল্লেখ্য, থানচিতে গণসংহতি আন্দোলন পরিষদ গঠনের ৮ মাস অতিবাহিত হওয়ার পর ও থানচি উপজেলার স্বাস্থ্য-ব্যবস্থার সংকট নিরসনে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তথা ডাক্তার, নার্স, টেকনেশিয়ান এবং প্রয়োজনীয় জনবল না থাকায় এই উপজেলার জনগণ তীব্রভাবে স্বাস্থ্যসেবা বঞ্চিত হয়ে আসছে বলে জানা যায়।
    সেই লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে ডাক্তার, নার্স, টেকনেশিয়ান এবং প্রয়োজনীয় জনবল ব্যবস্থা গ্রহণের দাবিতে জনগণের পক্ষে গণসংহতি আন্দোলন থানচি শাখা উদ্যোগে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর সর্বসম্ভরের জনগণের পক্ষে সমন্বয়কারী মংসাই মারমা ও নির্বাহী সমন্বয়কারী সিনরা ম্রো স্বাক্ষরিত আবেদন পেশ করেন।

  • মাগুরার শ্রীপুরের একটি বিদ্যালয়ের বিভিন্ন অ-নিয়ম ও অ-ভিযোগে কারণে প্রধান শিক্ষক সাময়িক ব-রখাস্ত

    মাগুরার শ্রীপুরের একটি বিদ্যালয়ের বিভিন্ন অ-নিয়ম ও অ-ভিযোগে কারণে প্রধান শিক্ষক সাময়িক ব-রখাস্ত

    জিল্লুর রহমান,

    মাগুরা প্রতিনিধি

    মাগুরার শ্রীপুরের নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
    বিভিন্ন অনিয়ম, আর্থিক কেলেঙ্কারি এবং বিদ্যালয় পরিচালনায় ব্যর্থতার অভিযোগে মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবদুল মান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুনীর হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

    রবিবার বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সূত্রে জানা গেছে।

    বিদ্যালয়ের অভ্যন্তরীণ অডিট কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শেখ আবদুল মান্নানের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগগুলো হলো—বিদ্যালয়ের অর্থ ব্যাংকে জমা না দিয়ে নগদে রেখে খরচ করা, অর্থ আত্মসাৎ, শিক্ষার্থীদের বৃত্তির টাকা আত্মসাৎ, নিয়ম-নীতি লঙ্ঘন, দায়িত্বে অবহেলা ও বিদ্যালয় পরিচালনায় ব্যর্থতা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন।

    পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, তাকে সাময়িক বরখাস্তব করা হয় এবং সহকারী প্রধান শিক্ষক মুনীর হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

    এ বিষয়ে পরিচালনা পরিষদের এতদ্বিষয়ক কমিটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে এবং তদন্ত কমিটির প্রতিবেদনে দোষী প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।

    এছাড়া আগামী তিন কর্মদিবসের মধ্যে বিদ্যালয়ের যাবতীয় কাগজপত্র, আয়-ব্যয়ের হিসাবসহ সব দায়িত্ব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়েছে।

    উল্লেখযোগ্য, ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি প্রধান শিক্ষক রফিকুল আলা অবসরে যাওয়ার পর সহকারী প্রধান শিক্ষক মুনীর হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে তৎকালীন সভাপতি ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই তাকে বরখাস্ত করে অনিয়মতান্ত্রিকভাবে সহকারী শিক্ষক সুবর্ণা জামানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেন।

    একইদিনে গঠিত নিয়োগ বোর্ডের মাধ্যমে শেখ আবদুল মান্নানকে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানা অনিয়মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। দায়িত্বের প্রথম দশ মাসে তিনি বিদ্যালয়ের ফান্ডের ২৪ লাখ ২৪ হাজার ৪৮৩ টাকা ব্যাংকে জমা না দিয়ে বিভিন্ন কাল্পনিক ভাউচারের মাধ্যমে তসরুপ করেছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

  • লালপুরে সেনা অ-ভিযানে ৩৪২ পিস ই-য়াবাসহ দুই ভাই আ-টক

    লালপুরে সেনা অ-ভিযানে ৩৪২ পিস ই-য়াবাসহ দুই ভাই আ-টক

    মোঃএমরান আলী রানা নাটোর প্রতিনিধি
    নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযুক্তদের বাড়ি তল্লাশি করে ৩৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    অভিযানের সময় মাদক কারবারে জড়িত দুই ভাইকে আটক করে সেনাবাহিনী।

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোমবার (৪ আগস্ট) ভোরে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

    আটক রাজন ও সুমন দুই ভাই। তারা ঐ এলাকার হান্নান প্রামানিকের ছেলে। দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে তারা পরিচিত বলে জানা গেছে।

    অভিযানে তল্লাশি ও তথ্য যাচাই শেষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহনের জন্য আটককৃতদের লালপুর থানায় হস্তান্তর করা হয়।

    লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

  • মালটার দাম লা-ফিয়ে লা-ফিয়ে মূল্য বৃ-দ্ধি পাচ্ছে দেখার যেন কেউ নেই

    মালটার দাম লা-ফিয়ে লা-ফিয়ে মূল্য বৃ-দ্ধি পাচ্ছে দেখার যেন কেউ নেই

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    কুমিলার বাজারে দেশীয় আমের সাথে রয়েছে বিভিন্ন রকমের বিদেশি ফল,তার মধ্যে রয়েছে আনার,আপেল,কমলা, কেনু,আঙ্গুর,নেশপাতি,মালটা,
    কুমিল্লা অঞ্চলে আত্মীয় স্বজনরা তাদের আপন জন অসুস্থ হলেই রোগী দেখতে গেলে স্বজনরা রোগীর পথ্য হিসেবে প্রথম পছন্দ মালটা, আর এই মালটা ৫ ই অগাষ্টের পর বাজারে লাফিয়ে লাফিয়ে মূল্য বৃদ্ধি পাচ্ছে দেখার যেন কেউ নেই। ৪ আগষ্ট কুমিল্লা বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ফলের বাজারে আগুন, কারন দেশীয় ফল যেমন আম, কাঠাল,পেপে,কলা, আনারস সিজনের শেষ পর্যায় তাই মূল্য কিছু বেশি। কিন্তু বিদেশী ফল আপেল, আনার,আঙ্গুর,কেনু,কমলা,নাশপাতি, মালটার মূল্য প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাইছে। তার মধ্যে মালটার চাহিদা কেতাদের মধ্যে বেশি থাকাতে তিন গুন বৃদ্ধি পাচ্ছে। এমনটাই চোখে পড়ে সাংবাদিকদের।এবিষয়ে কেতা ডাঃ আরাফাত নুর রাসেল জানান নতুন বাজেট এ বিদেশি ফলের উপর বারতি কর আরোপ করায় পূর্বের থেকে দ্বিগুণ বৃদ্ধি পাইছে। তারপরও প্রশাসনের উচিৎ ফলের বাজার নজরদারি করা। কারন ফল ব্যাবসাীরা অনেক সময় বেশি দামে বিক্রির আশায় কমে বিক্রি করে না বরং পচিয়ে ফেলে দিবে। ফল বিক্রতা জনি,অমিত হাসান জানান আমরা বেশি দামে ক্রয় করে আনি সেহেতু বেশি বিক্রি করতে হয়। এব্যাপারে ফকির বাজার ফল ব্যাবসায়ী মারুফ বলেন এখন তো ফলের সিজন শেষ তাই দ্বিগুণ বিক্রি হচ্ছে। উচ্চ মূল্যে মালটা বিক্রি হচ্ছে এমন অভিযোগের আলোকে বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভির হোসেন বলেন অভিযোগের ভিত্তিতে বাজার গুলোতে যাবো মূল্য বিক্রয়দাতাদের তালিকা ক্রয় তালিকা দেখে যদি দূর্নীতি বা অন্যায় মনে হয় ব্যাবস্থা নিবো।

  • অ্যাডভোকেট দোলনের দুদ-কের পিপি দায়িত্ব পেলেন 

    অ্যাডভোকেট দোলনের দুদ-কের পিপি দায়িত্ব পেলেন 

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় 

    পঞ্চগড়ের আইন অঙ্গনের গর্বিত মুখ অ্যাডভোকেট মাহমুদুর রহমান দোলন দুর্নীতি দমন কমিশন (দুদক), ঢাকা-এর পাবলিক প্রসিকিউটর (পি.পি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি শুধু নিজেকে নয়, গোটা পঞ্চগড় জেলাকেই এনে দিয়েছেন গৌরবের আলোকচ্ছটা।

    সম্প্রতি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনজীবী মহল, নাগরিক সমাজ ও সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের মানুষজনের মাঝে আনন্দ ও অভিনন্দনের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে গর্বের আবেগ, শুভেচ্ছা বার্তায় ভরে গেছে টাইমলাইন।

    দুদকের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পাওয়া যে কতটা মর্যাদার বিষয়, তা বলাই বাহুল্য। দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে পরিচালিত মামলাগুলোতে আইনি লড়াইয়ের নেতৃত্ব দেবেন অ্যাডভোকেট দোলন। দীর্ঘদিন আইন পেশায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে তিনি নিজেকে প্রমাণ করেছেন একজন দক্ষ ও দূরদর্শী আইনজীবী হিসেবে।

    দায়িত্ব গ্রহণের পর অনুভূতি জানতে চাইলে অ্যাডভোকেট মাহমুদুর রহমান দোলন বলেন,

    “সততা, ন্যায়বিচার ও দেশসেবার ব্রত নিয়েই আমি এই দায়িত্ব গ্রহণ করেছি। দেশের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলাগুলোর আইনি প্রতিনিধিত্ব করতে পারা যেমন দায়িত্বের, তেমনি এটি একটি বিরল সুযোগও। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে আমি পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে কাজ করে যেতে চাই।”

    নিজের জন্মভূমি পঞ্চগড় প্রসঙ্গে তিনি বলেন,

    “আমি পঞ্চগড়ের সন্তান, এটা আমার অহংকার। এই মাটির প্রতিই আমার ঋণ। আমার সব শেকড় এই জেলায়, এখানকার শিক্ষাই আমাকে আজকের জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে। দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ আমার জীবনের অন্যতম বড় অর্জন।”

    অ্যাডভোকেট দোলনের এই সাফল্যের পেছনে যে পারিবারিক শিক্ষার ভূমিকা অনস্বীকার্য, তা বলার অপেক্ষা রাখে না। তাঁর বাবা মোহাম্মদ মাহফুজুর রহমান একজন বর্ষীয়ান শিক্ষক এবং মিরগড় মইনুদ্দিন দিমুখি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। ছেলের এমন অর্জনে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

    তিনি বলেন, “একজন শিক্ষক হিসেবে আমি চাইতাম আমার সন্তান ন্যায় ও সততার পথে চলুক। সেই স্বপ্নই আজ বাস্তবে রূপ নিয়েছে। রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে দেখতে পাওয়া আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। দেশের জন্য কাজ করতে পারা—এটাই একজন বাবা হিসেবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

    অ্যাডভোকেট দোলনের এই নিয়োগকে কেন্দ্র করে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল নেমেছে।

    সংশ্লিষ্ট মহল মনে করছে, এই নিয়োগ শুধু একজন ব্যক্তির দায়িত্বভার গ্রহণ নয়, বরং এটি দেশের দুর্নীতি দমন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পথে একটি সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ।

  • কুমিল্লা জেলা প্রশাসকের উদ্যাগে ‘জুলাই গ-ণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ উদ্বোধন 

    কুমিল্লা জেলা প্রশাসকের উদ্যাগে ‘জুলাই গ-ণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ উদ্বোধন 

    ,কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন, 

    সোমবার (৪ আগস্ট) বেলা ১২টায় কুমিল্লা ঈদগাহ মাঠে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই বিপ্লব প্রীতি ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

    এ সময় তিনি নতুন প্রজন্মের মধ্যে মাঠমুখী মানসিকতা গড়ে তুলতে খেলাধুলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, “আমরা আমাদের তরুন প্রজন্মের জন্য খেলার মাঠ রেখে যেতে পারছিনা। এটা আমাদের দায়বদ্ধতার ব্যর্থতা। মাঠগুলো ভরাট করে ইট-পাথরের শহর বানিয়ে ফেলছি। এর ফলে আমাদের সন্তানরা আজ ডিভাইস আসক্ত হয়ে পড়ছে,

    কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ প্রীতি ম্যাচে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নূর আশেক, কুমিল্লার বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা, জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ক্রীড়া ব্যক্তিত্ব এনামুল হক মনি, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া, খালেদ সাইফুল্লাহ, মাহি তাজওয়ার ওহি এবং জেলার অন্যান্য ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

    ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে দুটি দল অংশ নেয়—সবুজ দল ও লাল দল। সবুজ দলের অধিনায়কত্ব করেন উদীয়মান ক্রিকেটার সাদাত হোসেন সানি, অপরদিকে লাল দলের নেতৃত্বে ছিলেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার এনামুল হক মনি। উভয় দলেই জেলার বর্তমান তরুণ ক্রিকেটারদের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়রাও অংশ নেন, যা ম্যাচটিকে বিশেষ আকর্ষণীয় করে তোলা। 

    তিনি আরও বলেন, “একটি সুস্থ জাতি গঠনের জন্য খেলাধুলার বিকল্প নেই। কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের মাঠে নামতে হবে। তাই প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। মাঠ সংস্কার ও সংরক্ষণেও জেলা প্রশাসন কাজ করে যাবে।

  • কুমিল্লার মুরাদনগরের  ভারপ্রাপ্ত কর্মকর্তার ষ-ড়যন্ত্রের শি-কার বিএনপির অ-ঙ্গসংগঠন- নাসির উদ্দীন

    কুমিল্লার মুরাদনগরের ভারপ্রাপ্ত কর্মকর্তার ষ-ড়যন্ত্রের শি-কার বিএনপির অ-ঙ্গসংগঠন- নাসির উদ্দীন

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অভিযোগ করেছেন যে, যারা গত সাড়ে ১৭ বছর স্বৈরাচার ও খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে এবং বারবার জেল খেটেছে, তাদেরকেই গায়ের জোরে আবার কারাগারে পাঠানো হচ্ছে। সোমবার (৪ আগস্ট) সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

    তিনি আরও বলেন, মুরাদনগর থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা চলমান খুন,মারামারি, অস্থিরতা পরিবেশ করে রেখেছে উপদেষ্টা আসিফ মাহমুদের ইশারায়। তিনি সরকারের কাছে আহবান জানান যে
    গণতান্ত্রিক রাজনীতি চর্চা করে রাজনীতি করলে দেশের সুফল আসবে।
    নাছির উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, আসিফ মাহমুদ একদিকে নিরপেক্ষ উপদেষ্টা হচ্ছেন, আবার বলছেন যে রাজনৈতিক দলের সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের কাছে অনুরোধ করেন, যদি আসিফ মাহমুদকে তার মন্ত্রিসভায় রাখা হয়, তাহলে সরকারের নিরপেক্ষতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে।

    উল্লেখ্য, গত ২৭ জুন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়কসহ ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়। এর আগে, গত ২৫ মার্চ মুরাদনগর থানায় হামলা এবং ছাত্র সমন্বয়ক ওবায়দুল সিদ্দিকীর উপর হামলার অভিযোগে পুলিশ ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবের আত্মীয় ওবায়দুল সিদ্দিকী পৃথক দুটি মামলা দায়ের করেন। এসব মামলায় নাজিম উদ্দিনসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়। গত ৩১ জুলাই নাজিম উদ্দিন কারাগারে থাকা অবস্থায় তার মা মারা গেলে তিনি প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নেন। নাজিম উদ্দিন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত আছেন। এদিকে ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্দেশ্য বলেন নিরপেক্ষ না থাকলে ভবিষ্যৎ তে হাসিনার মতো পালাতে হবে।এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারি আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সহ ছাত্র দলের নেতৃবৃন্দ।

  • ঝিকরগাছায় সাংবাদিক বাবুর নামে অ-পপ্রচারের অভি-যোগে ৫ কোটি টাকার মা-নহানির মা-মলা

    ঝিকরগাছায় সাংবাদিক বাবুর নামে অ-পপ্রচারের অভি-যোগে ৫ কোটি টাকার মা-নহানির মা-মলা

    আজিজুল ইসলাম,

    বেনাপোল প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুজ্জামান বাবুর বিরুদ্ধে অপ্রচার ও সম্মানহানির অভিযোগে দুইজনের নামে আদালতে ৫ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। সোমবার (৪ আগষ্ট) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সাংবাদিক মাস্টার আশরাফুজ্জামান বাবু। বিচারক অভিযোগ আমলে নিয়ে ঝিকরগাছা থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
    মামলার বিবাদীরা হলেন- ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বেনেয়ালি কলোনিপাড়ার নুর ইসলামের ছেলে মিন্টু মিয়া (৪৫) ও তার স্ত্রী খাদিজা খাতুন (৩৫)।

    বাদীর অভিযোগ, চলতি বছরের ১৮ জুলাই রাতে ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বেনেয়ালি কলোনি পাড়ায় বিকেএসপির নিয়মিত ফুটবল খেলোয়াড় সুরাইয়া আক্তারকে (১৩) নির্যাতনের অভিযোগে পরের দিন ( ১৯ জুলাই) ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। মামলার বিষয়টি ফেসবুক আইডিতে প্রকাশ করেন আশরাফুজ্জামান বাবু। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা আশরাফুজ্জামান বাবুকে হয়রানি, অপদস্ত ও সন্মানহানী করার উদ্দেশ্যে ২৩ জুলাই দুপুরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে তাহার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর ২ লাখ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগ দায়ের করেন। এছাড়া ২২ জুলাই দুপুর ১২ টায় আসামি মিন্টু মিয়া ও ২৩ জুলাই বিকাল ৬টায় মিন্টুর স্ত্রী খাদিজা বেগম মিথ্যা চাঁদাবাজির অভিযোগ বয়ানে বাদীর বিরুদ্ধে স্থানীয় ঝিকরগাছা নিউজ ২৪ গণমাধ্যমে ভিডিও সাক্ষাৎকার প্রদান করে ঘৃণা ছড়ায়। এতে বাদীর ৫ কোটি টাকার মানহানীর ঘটনা ঘটেছে।

    মামলার প্রাথমিক শুনানি শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ঝিকরগাছা থানা ইনচার্জ (ওসি) কে ঘটনার তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার আদেশ জারি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আলমগীর কবীর সিদ্দিক।

  • তারাগঞ্জে আ-ইনশৃঙ্খলার উন্নতিতে ক-ঠোর অব-স্থানে উপজেলা প্রশাসন

    তারাগঞ্জে আ-ইনশৃঙ্খলার উন্নতিতে ক-ঠোর অব-স্থানে উপজেলা প্রশাসন

    খলিলুর রহমান খলিল,নিজস্ব প্রতিনিধিঃ

    রংপুরের তারাগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির স্বার্থে অংশীজন মতবিনিময় করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    মতবিনিময় বক্তারা বলেন, উপজেলায় চুরি, ডাকাতি খুন সহ সব রকম অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলের পাশাপাশি রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবী কর্মী তালিকা করে এলাক ভিত্তিক পাড়া মহল্লায় রাতে টহল দেওয়ার কথা বলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা । এ সময় হত্যা সহ চুরি, ডাকতি, মাদকের বিরুদ্ধে সম্মিলিত ভাবে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান করা হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সেনা ক্যাম্প কমান্ডার ওয়াহিদ সাদিক, স্থানীয় সাংবাদিক, থানা অফিসার ইনচার্জ এম,এ ফারুক, উপজেলার বিভিন্ন ইউপি’র চেয়ারম্যান ও সদস্য, তারাগঞ্জ হাইওয়ে অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাহিদা আক্তার, এনসিপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, ইসলামী আলোন্দলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গ্রাম পুলিশসহ সূধী সমাজের অনেকে।
    অফিসার ইনচার্জ এম.এ ফারুক বলেন, আমার যোগদানের সময়কাল তিন মাসের কম। তবুও সাম্প্রতিক চুরি, ডাকাতির ঘটনার দায় আমার। তারাগঞ্জ থানা পুলিশ যথেষ্ট তৎপর আছি, উপজেলার সাথে সংযুক্ত হওয়া ঝুকিপূর্ণ সড়কে ক্যামেরা লাগোনো হয়েছে। অনেকেরই বাসা বাড়ীর বাইরের উঠানে লাইট নাই, এইদিকটা আপনারা গুরুত্ব দেন। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, এর বিকল্প নেই। এ সময় গরু চোর ধরিয়ে দিতে পারলে, চোর প্রতি দশ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন তিনি।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা বলেন, সম্প্রতি হত্যা সহ চুরি, ডাকাতি বেড়ে যাওয়ায় আজকের অংশীজন মতবিনিময় সভা। আমি বিশ্বাস করি উপজেলাবাসীর সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সবধরনের অপরাধ কর্মকাণ্ড দমণ করতে পারবো ইনশাআল্লাহ্। জন সচেতনতা বৃদ্ধি করতে উপজেলার সকল মসজিদের ইমামকে নোট প্রদান করা হবে। আমি নিজেও টহলে বের হবো, আপনারা তথ্য দিয়ে সহযোগীতা করবেন। পরবর্তীতে পাঁচটি হট লাইন নম্বর চালু করা হবে।
    উল্লেখ্য যে, সম্প্রতি উপজেলায় চুরি, ডাকাতি, খুন, মাদকসহ বিভিন্ন অপকর্মকান্ড ব্যাপক ভাবে বেড়ে যাওয়ায় গত ৩১ জুলাই ২০২৫ইং “চুরি, ডাকাতি ও হত্যার ঘটনায় আতঙ্কিত তারাগঞ্জবাসী,তারাগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি সহ বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ হয়। পরে অংশীজন মতবিনিময় এই বিশেষ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

  • ঝালকাঠির নলছিটিতে নারী মাদ-ক কার-বারি গ্রে-প্তার

    ঝালকাঠির নলছিটিতে নারী মাদ-ক কার-বারি গ্রে-প্তার

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ৩০৫ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

    গ্রেফতারকৃত নারী সাথী আক্তার (৩২), স্বামী মনির হোসেনের বসতঘর থেকে মাদকদ্রব্যসহ আটক হন। পুলিশ জানায়, তার পরিহিত পায়জামার ডান পাশের কোচর থেকে একটি সিলযুক্ত জিপার ব্যাগে থাকা ৩০৫ পিস ইয়াবা এবং ঘরের বারান্দা থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    নলছিটি থানার এসআই (নিরস্ত্র) এল.এম. আতাউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আলামত ওজন করে জব্দ করা হয়েছে।

    এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।