Author: desk

  • মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় কামিল হাদীস বিভাগের স-বক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় কামিল হাদীস বিভাগের স-বক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    এস.এম. সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি :
    বাগেরহাটের মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার আয়োজনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কামিল (হাদীস বিভাগ) শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া মাহফিল আজ অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাদীস বিষয়ক সবক প্রদান করেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ সালেহ সাহেব, সাবেক অধ্যক্ষ, খুলনা আলিয়া কামিল মাদ্রাসা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আব্দুর রহমান, অধ্যক্ষ, নেছারিয়া কামিল মাদ্রাসা, খুলনা এবং আলহাজ্ব হযরত মাওলানা আবু বক্কার মোহাম্মদ আব্দুল্লাহ, সাবেক অধ্যক্ষ, আমতলী ইসলামিয়া কামিল মাদ্রাসা।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা ড. মোঃ রুহুল আমীন খান, অধ্যক্ষ, মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা।

    ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে কামিল হাদীস বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত অতিথিদের মূল্যবান নসিহত ও দোয়ার মাধ্যমে অনুপ্রাণিত হন।#** ছবি সংযুক্ত আছে।

    #

  • বৈষম্য বিরো-ধী ছাত্র-জনতার আন্দোলনে নিহ-ত ৪ শহী-দের ক-বর জি-য়ারত করলো শ্রীপুর উপজেলা প্র-শাসন 

    বৈষম্য বিরো-ধী ছাত্র-জনতার আন্দোলনে নিহ-ত ৪ শহী-দের ক-বর জি-য়ারত করলো শ্রীপুর উপজেলা প্র-শাসন 

    জিল্লুর রহমান,
    মাগুরা প্রতিনিধি 

    মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই ছাত্র-জনতার আন্দোলনে উপজেলার নিহত ৪ শহীদের কবর জিয়ারত করা হয়েছে। মঙ্গলবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ শাহরিয়ার সোহান, মুত্তাকিন বিল্লাহ, ফরহাদ হোসেন ও আসিব ইকবালের কবর জিয়ারতের সময় তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

    এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুল হক, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, জামায়াতে ইসলামীর মাগুরা জেলা আমির এমবি বাকের, মাগুরা জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফখরুদ্দিন মিজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল আমিন পাপন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকৌশলী কর্মকর্তা প্রসেনজিৎ চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গণি, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ন কবির, ওসি তদন্ত আবু বক্কর সিদ্দিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

     এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন শ্রীপুর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মো. লিয়াকত আলী।

  • ৫ আগস্টের চে-তনায় তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে চলেছে বিএনপি

    ৫ আগস্টের চে-তনায় তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে চলেছে বিএনপি

    শহিদুল ইসলাম,
    বিশেষ প্রতিনিধিঃ

    ছাত্র-জনতার রক্তে অর্জিত ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের রাংগুনিয়ায় বিজয় র‍্যালি ও পথসভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার ইছাখালী থেকে রোয়াজার হাট সড়ক পর্যন্ত র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

    র‍্যালিতে নেতৃত্ব দেন রাংগুনিয়া-৭ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর সন্তান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজামুল হক তপন, ইলিয়াস সিকদার ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ভিপি আনছুর উদ্দিন।

    র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত পথসভায় ইলিয়াস সিকদার বলেন, “ছাত্র-জনতা তাদের তাজা রক্ত দিয়ে ৫ আগস্ট ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে বিজয় এনেছে। এই অর্জন বৃথা যেতে দেওয়া যাবে না। দিনটিকে স্মরণীয় করে রাখতে হবে প্রতিটি প্রজন্মের কাছে।”

    ছাত্রদল নেতা ভিপি আনছুর উদ্দিন বলেন, “৫ আগস্টে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা করছি। আহতদের প্রতিও রইল আমাদের সহমর্মিতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

    আরও উপস্থিত ছিলেন—রাংগুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. পারভেজ, কলেজ শাখার সহ-সভাপতি মোহাম্মদ ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী, ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর, সদস্য সচিব হেলাল আহমদ, যুগ্ম আহ্বায়ক গাজী নাজিম উদ্দিন, রায়হান, কুদ্দুস, জিসাস কমিটির যুগ্ম সচিব জসিম সিকদার, ছাত্রদলের মোজাম্মেল হক মানিক, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোহা, চন্দ্রঘোনা যুবদলের শওকত, আবছার, তৈয়ব, আমিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।

  • শ্রীপুরে সাব-রেজিস্ট্রারের বিরু-দ্ধে অ-নিয়ম ও দূ-র্নীতির অ-ভিযোগ

    শ্রীপুরে সাব-রেজিস্ট্রারের বিরু-দ্ধে অ-নিয়ম ও দূ-র্নীতির অ-ভিযোগ

    জিল্লুর রহমান,
    মাগুরা প্রতিনিধি :

    মাগুরার শ্রীপুর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। শ্রীপুর সাব-রেজিস্ট্রার শুভ্রা রানী বাড়ৈ এর বিরুদ্ধে এ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলেছে সাব রেজিস্ট্রার অফিসে আসা ভোগান্তির শিকার গ্রাহকেরা।

    সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, শুভ্রা রানী বাড়ৈ সাব রেজিস্ট্রার অফিসে যোগদানের পর থেকেই সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করেই নিজের মনগড়া আইন দিয়ে সাব রেজিস্ট্রার অফিসের কার্যক্রম পরিচালনা করছেন। ফলে একাধারে সরকার যেমন বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে, অপরদিকে চরম ভোগান্তিতে পড়ছে জমি ক্রেতা-বিক্রেতারা।

    অনুসন্ধানে জানা যায়, সাব রেজিস্ট্রার পদে যোগদানের পর থেকেই তিনি ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দিয়ে কোন জমি রেজিস্ট্রি করছেন না। ফলে সরকারি রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। দলিলকৃত দলিল প্রতি ১০০০ টাকা ও প্রতি লাখ টাকা পনে ৮ হাজার টাকা উৎকোচ না দিলে তিনি উক্ত দলিল রেজিস্ট্রি করেন না। এছাড়াও এনআইডি কার্ড ও পর্চায় নামের বানান ভুল থাকলে বিজ্ঞ আদালতের এফিডেভিট থাকা সত্বেও উৎকোচ না দিলে তিনি সে দলিলও রেজিস্ট্রি করেন না।

    এ ব্যাপারে কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা হলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান, নাম বললে আমাদের দলিল রেজিস্ট্রি হবে না। কিন্তু তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ সত্য। আমরা উক্ত কর্মকর্তার এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

    এ বিষয়ে জানতে সাব রেজিস্টার শুভ্রা রানী বাড়ৈকে মুঠোফোনে বারবার চেষ্টা করেও কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • জেলা বা-পার সভাপতির এলপিজি স্টেশনসহ চার ফিলিং স্টেশনকে জ-রিমানা

    জেলা বা-পার সভাপতির এলপিজি স্টেশনসহ চার ফিলিং স্টেশনকে জ-রিমানা

    পঞ্চগড় প্রতিনিধি :

    পঞ্চগড়ের বোদা উপজেলায় ওজনে কম দেওয়াসহ এক্সপ্লোসিভ অ্যাক্ট এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের বিভিন্ন বিধি লঙ্ঘনের দায়ে চারটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. ফুয়াদ। অভিযানকালে তাকে সহায়তা করে বোদা থানা পুলিশের একটি দল।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. ফুয়াদ বলেন, “বিভিন্ন পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করে ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে এক্সপ্লোসিভ অ্যাক্ট ও পরিমাপ আইনের নানা বিধি লঙ্ঘনের বিষয়েও অভিযোগ উঠেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

    জরিমানা পাওয়া চারটি ফিলিং স্টেশন হলো: কাশ-রদ এলপিজি ফিলিং স্টেশন – The Explosive Act, 1884 এর Section 5(3) ধারায়, নর্দান এলপিজি ফিলিং স্টেশন – The Explosive Act, 1884 এর Section 5(3) ধারায়, মেসার্স শাবাব ফিলিং স্টেশন – ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ ধারায় এবং মেসার্স জান্নাত ফিলিং স্টেশন – ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ ধারায় জরিমানা করা হয়।

    এ বিষয়ে কাশ-রদ এলপিজি স্টেশনটির মালিক এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল খায়েরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আসেন সরাসরি সাক্ষাতে কথা বলি এ বলে মোবাইল এর সংযোগ বিচ্ছিন্ন করেন।”

  • পঞ্চগড়ে খড়ির ঘরে জ-বাই করা বৃ-দ্ধার লা-শ উ-দ্ধার 

    পঞ্চগড়ে খড়ির ঘরে জ-বাই করা বৃ-দ্ধার লা-শ উ-দ্ধার 

    পঞ্চগড় প্রতিনিধি :

    পঞ্চগড়ে রফিকুল ইসলাম ডুবু (৭৪)নামের এক বৃদ্ধ পাহারাদারকে জবাই করে খুন করেছে দূর্বৃত্তরা।মঙ্গলবার (৫ আগষ্ট)সকালে সদর উপজেলার টুনিরহাট বাজারে এ ঘটনা ঘটে।নিহত রফিকুল ইসলাম বাহাদুর নারায়নী দক্ষিণ টুনিরহাট এলাকার মৃত মহিরউদ্দিনের ছেলে।তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

    অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো:শইমি ইমতিয়াজ জানান,লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইমসিন ইউনিট কাজ করছে। আশা করছি খুব দ্রুত সময়ে খুনের সাথে জরিতদের আটক করতে পারব।

    স্থানীয়রা বলেন,রফিকুল ইসলাম প্রতিদিনের ন্যায় সোমবার রাতেও মাজেদুল ইসলামের খড়ির ঘরের পাহাড়াদার ছিলেন।মঙ্গলবার সকালে কাঠুরিয়া বাচ্চা, কাঠ কাটতে আসে বৃদ্ধের গলাকাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার করে।পরে লোকজন ছোটাছুটি করে আসে পুলিশে খবর দেয়।

    পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছেন।

    স্থানীয়দের ধারনা কোন অপরাধ ঢাকতে রফিকুল ইসলামকে হত্যা করা হয়েছে।তবে জুয়া খেলার সাথে জরিত থাকতেন তিনি।

  • গ-ণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মোংলায় বিএনপির বিজয় র‍্যালি সমা-বেশ

    গ-ণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মোংলায় বিএনপির বিজয় র‍্যালি সমা-বেশ

    মোংলা প্রতিনিধি:
    ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মোংলায় বিএনপি বিজয় র‍্যালি ও সমাবেশ করেছে। পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শ্রমিক সংঘ চত্বর থেকে এ বিজয় র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের শ্রমিক সংঘ চত্বরে মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত বিজয় সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।
    সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অনেক বিএনপির নেতা-কর্মীরাও শহীদ হয়েছেন। সুতরাং এ অর্জন আমাদের সকলেরই। ২৪-এর জুলাইয়ে আমাদের তরুণরা রক্তস্নাত এ পলল ভূমিতে মুক্তির বীজ বপণ করেছে। দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছে জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ মৃত্যুই সেখানে শেষ কথা নয়।

    ‘মাতৃভূমি অথবা মৃত্যু–সময়ের সাহসী এ অঙ্গীকারকে ধারণ, পালন ও লালন করেই আমাদের তরুণরা সাফল্যের এক মহাকাব্য রচনা করেছে জুলাইয়ে। ফ্যাসিস্ট আরোপিত কালচারাল হেজিমনির ফ্রেম ভেঙে দিয়ে দেশজ সংস্কৃতির বিকাশ ঘটাতে বাংলাদেশের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই সাথে এই অর্জনকে ধরে রাখতে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে। এ বিজয় র‍্যালি ও সমাবেশে কয়েক হাজার বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।

  • পঞ্চগড়ে য-থাযোগ্য ম-র্যাদায় জুলাই গ-ণঅভ্যুত্থান দিবস পালন

    পঞ্চগড়ে য-থাযোগ্য ম-র্যাদায় জুলাই গ-ণঅভ্যুত্থান দিবস পালন

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়

    পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে পঞ্চগড়ের পাঁচ শহীদের স্মরণে নির্মাণাধীন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়।

    জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিএনপি, জুলাই যোদ্ধা এসোসিয়েশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

    শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেদ আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব হোসেন আজাদ, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক পৌর বিএনপির আহবায়ক পাঁচ বারের মেয়র তৌইিদুল ইসলাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাভোকেট আদম সুফি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল জাসাস নেতা ইউনুস শেখ সাবেক ছাত্রদল নেতা আব্দুল আল মামুন রনিক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক লাকসাম জাপান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

    শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

    পরে, পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় নির্মিত ‘শহীদ স্মৃতিবন’-এর উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেদ আলী। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যদের সম্মেলন ও আলোচনা সভা’।

    আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে উল্লেখ করে শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন।

    দিবসের অংশ হিসেবে বিকেলে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে মাঠে জেলা প্রশাসনের আয়োজন ‘জুলাই দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫’। সন্ধ্যায় আয়োজন রয়েছে ‘জুলাই বিজয় উদযাপন কনসার্ট’-এর।

    দিবসব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে পঞ্চগড়বাসী শ্রদ্ধাভরে স্মরণ করেছে ২০২৪ সালের সেই সাহসী সন্তানদের, যাঁরা অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন এবং প্রাণ বিসর্জন দিয়েছিলেন।

  • ফিরে দেখা বানারীপাড়ার ছাত্র জনতার আ-ন্দোলন

    ফিরে দেখা বানারীপাড়ার ছাত্র জনতার আ-ন্দোলন

    বানারীপাড়া প্রতিনিধি//
    বাংলাদেশে ৫ই জুলাই ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন থেকে যে অগ্নিৎপাত, তা অচিরেই রূপ নেয় গণঅভ্যুত্থানে। রাজপথে নামেন লাখো ছাত্র, যুবা ও সাধারণ মানুষ। সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঝরে যায় শত শত প্রাণ। তবু দমানো যায়নি জনতার বিক্ষোভ।১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  আবু সাঈদ বুক পেতে দাঁড়ালে, নিরস্ত্র এ তরুণকে সরাসরি গুলি করে হত্যা করে । আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পরে। পূর্বের আক্রোশ ও দীর্ঘ পরিকল্পনায় ১৮ জুলাই বানারীপাড়ায় দুঃসাহসিকতা দেখিয়ে সাব্বির, আতিক,আরিফ ও নাঈম সহ কয়েক জন ছাত্রের নেতৃত্বে উপজেলায় দুইটি মিছিল বের হয়।যার একটি বানারীপাড়া পৌর শহরের দক্ষিণ নাজিরপুর থেকে অন্যটি চাখার সরকারি ফজলুল হক কলেজ ক্যাম্পাস থেকে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। উভয় স্থলেই পুলিশি বাঁধা থাকলেও সরকারি ফজলুল হক কলেজের শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এসময়ে সামনের সারিতে থাকা শিক্ষার্থী সাব্বির হোসেন লাঠির আঘাতে গুরুতর আহত হয়। এছাড়াও শেখ তারেকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয় এবং দ্রুত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পরে। এতে ওই সময়ে পুলিশ আন্দোলনে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের নাম,ঠিকানা নিয়ে করে দিনরাত বাড়ি বাড়ি তল্লাসি চালায়। ঘর ছাড়া বানারীপাড়ার নেতৃত্ব দানকারী ছাত্ররা আন্দোলন না থামিয়ে বরিশাল নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে ১৮ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে সক্রিয় থাকতেন। হাসিনা সরকার কারফিউ জারি করার পরও ৪ আগস্ট সাধারণ ছাত্র জনতার নিজ এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নেমে পরে। বানারীপাড়ায় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ রেখে সরকারি ফজলুল হক কলেজের শিক্ষার্থীদের নিয়ে ছাত্রনেতা সাব্বির হোসেন একত্রিত হয়ে উপজেলার গুয়াচিত্রা বাজারের ত্রিমুখী সড়কে অবস্থান নেয়। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সম্মুখ লড়াইয়ে পরাজয় স্বীকার করে। পুলিশ বাধাঁ দিলে ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সামনে তারাও বাধ্য হয়ে পিছু হটতে বাধ্য হয়।

    ১৮ জুলাই থেকে ৪ আগস্টের দীর্ঘ সময়ে ছাত্রনেতা সাব্বির হোসেনের বাড়িতে পুলিশের বারবার তল্লাশিতে ফেরারির মতো ঘর ছাড়া হয় সাব্বির। আদরের বড় ছেলে কলেজ শেষে বাড়িতে না ফেরায় তার পিতা আব্দুস ছালাম পাগলের প্রহর গুনতেন ছেলে ঘরে ফিরে আসার।আর যখনই সে শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনতেন নির্বাক হয়ে চোখের অশ্রু ঝড়াতেন।

    নির্বিচারে গুলি চালিয়ে জনস্রোত থামানোর চেষ্টায় ব্যর্থ হয় রাষ্ট্রযন্ত্রের,দিনশেষে সেই ত্যাগ আর সংগ্রামের বিনিময়ে জয় ছিনিয়ে আনে ছাত্র-জনতা। গণআন্দোলনের মুখে নতি স্বীকার করে শেখ হাসিনার নেতৃত্বাধীন দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনের পতন ঘটে।

    ৫ আগস্ট, সোমবার দুপুরে প্রধানমন্ত্রী পদ ছাড়েন শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি বিমানে করে পাড়ি জমান ভারতে। তার আগেই দেশের রাজপথ জনসমুদ্র হয়ে ওঠে—কোটি মানুষের বিজয় উল্লাসে মুখরিত হয় চারদিক।এদিকে ছাত্র জনতা নিয়ন্ত্রণ নেয় গণভবনের।

  • পাবনা-২ আসনে জা-মায়াত প্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিনের ব্যাপক গ-ণসংযোগ

    পাবনা-২ আসনে জা-মায়াত প্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিনের ব্যাপক গ-ণসংযোগ

    এম এ আলিম রিপন,সুজানগরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাবনা-২ (সুজানগর উপজেলা -বেড়া আংশিক) আসনে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতা বাংলাদেশ জামায়াতে ইসলামির ঘোষিত সংসদ সদস্য প্রার্থী দলটির সুজানগর উপজেলা শাখার আমির ও পাবনা-২ (সুজানগর উপজেলা -বেড়া আংশিক) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে,এম হেসাব উদ্দিন ব্যাপক গণসংযোগ করেন।
    গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ফারুক-ই-আযম ও সেক্রেটারী টুটুল হুসাইন বিশ্বাসসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
    গণসংযোগকালে বিভিন্ন হাট-বাজার, দোকান ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন জামায়াত প্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিন। এ সময় তিনি বলেন, মানুষের অধিকার রক্ষায় ইসলামি রাজনীতির বিকল্প নেই। আমরা ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণের জন্য মাঠে নেমেছি।
    তিনি আরও বলেন, দেশে ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে নৈতিক নেতৃত্বের প্রযোজন। ইসলামি মূল্যবোধে বিশ্বাসী রাজনীতিই পারে সেই শূন্যতা পূরণ করতে। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হলে জনগণের দুঃখ-কষ্ট লাঘবে নিরলসভাবে কাজ করব।
    সোমবার জামায়াতের নেতাকর্মীরা জানান, গণসংযোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এবং জামায়াত প্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আস্থাভাজন প্রার্থী হিসেবে বিবেচনা করছেন পাবনা-২ আসনের জনগণ।

    এম এ আলিম রিপন
    সুজানগর প্রতিনিধি।।