Author: desk

  • বিদ্যালয়ের জমি নিয়ে বিরো-ধে ২৪ দোকানে তা-লা ব্যবসায়ীরা প-থে

    বিদ্যালয়ের জমি নিয়ে বিরো-ধে ২৪ দোকানে তা-লা ব্যবসায়ীরা প-থে

    বাবুল হোসেন,
    পঞ্চগড় প্রতিনিধি:
    পঞ্চগড় সদর উপজেলার জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মার্কেটের মোট ২৪টি দোকান ঘর হঠাৎ তালাবদ্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন দীর্ঘদিনের ভাড়াটিয়া ব্যবসায়ীরা। প্রায় ২২-২৩ বছর ধরে নিয়মিতভাবে দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসা এসব ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, সম্প্রতি একদল লোক বিদ্যালয়ের জমির মালিকানা দাবি করে তাদের গালাগালি ও হুমকি দিয়ে জোরপূর্বক দোকান বন্ধ করে দেয়।

    দোকান ব্যবসায়ীদের দাবি, দোকান ঘর বন্ধ থাকায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর অবস্থার মধ্যে দিন পার করছেন। বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না তারা। দোকানে রক্ষিত মূল্যবান পণ্যসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে।

    এদিকে ভাড়াটিয়া ব্যবসায়ীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে দেওয়া এক লিখিত অভিযোগে তারা দোকান ঘর খুলে দিয়ে ব্যবসার সুযোগ করে দেওয়ার জোর দাবি জানিয়েছেন।

    ব্যবসায়ীরা বলেন, “আমরা ছোট ছোট দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করি। হঠাৎ করে দোকান বন্ধ হয়ে যাওয়ায় আমাদের আয় বন্ধ হয়ে গেছে। দোকানে রাখা মালামালও নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত দোকান খুলে না দিলে আমরা পথে বসে যাব।”

    এ বিষয়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, “আমি গত ২৪ মার্চ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে আদালতে একটি মামলা করেছি। বর্তমানে মামলাটি বিচারাধীন। এখন এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার, সেটি আদালতই নেবে।”

    বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আলিম বলেন “আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, যেন দোকানগুলো খোলার ব্যবস্থা নেওয়া হয়। দোকানগুলো খোলা থাকুক। আদালতের রায় যাঁর পক্ষে যাবে, তিনি তখন পূর্বের বকেয়া ভাড়াও পেয়ে যাবেন—এটাই আমরা চাই।”

  • পঞ্চগড় ছাত্রদলের কর্মী-কে ছুরিকা-ঘাতে হ-ত্যা

    পঞ্চগড় ছাত্রদলের কর্মী-কে ছুরিকা-ঘাতে হ-ত্যা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    পঞ্চগড় জেলা শহরের প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাবেদ রহমান জয় (১৯) নামে এক ছাত্রদলের কর্মী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮ টায় পঞ্চগড় জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। নিহত জাবেদ রহমান জয় জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে।
    এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের সকল দোকানপাট বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা। আসামী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ওই ছাত্রদল কর্মীর দাফন করা হবে বলে ঘোষণা দিয়েছে ছাত্রদল। শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
    পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রদলের কর্মী জাবেদ রহমান জয়ের গ্রুপের সাথে শহরের নতুনবস্তী এলাকার ছাত্রদলের আরেক কর্মী আল আমিন গ্রুপের মধ্যে বুধবার দুপুর থেকে কয়েক দফা সংঘর্ষ হয়। রাতে জয় একাই জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে গেলে সেখানে প্রতিপক্ষের ১০/১২ জনের সাথে আবারো বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে আল আমিন একটি ছুরি ঢুকিয়ে দেয় জয়ের পেটে। এতে তার ভুড়ির কিছু অংশ বের হয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয়। পথেই মারা যায় জয়।
    পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রেজওয়ানুল্লাহ বলেন, ওই তরুণের একটি হাতের তালুতে আঘাতের চিহ্ন ছিলো। এছাড়া পেটের বা পাশে ধারালো অস্ত্রের আঘাতে ভুড়ি বের হয়ে গিয়েছিল। আমরা তা ভেতরে ঢুকিয়ে সেলাই করে রংপুরে রেফার করি।
    পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত দুজনের নাম এসেছে একজন আল আমিন আরেকজন পারভেজ। হত্যাকারী ও ভিকটিম দুজনেই ছাত্রদলের সাথে জড়িত বলে জানা গেছে। মরদেহ ময়না তদন্তে পাঠানো হবে। এছাড়া এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ ও সেনাবাহিনীর অভিযান চলছে।

  • আশুলিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধ-র্ষ চু-রি ৭টি পাসপোর্ট ও ৩০ ভরি স্বর্ণালঙ্কারসহ মা-লামাল লু-ট

    আশুলিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধ-র্ষ চু-রি ৭টি পাসপোর্ট ও ৩০ ভরি স্বর্ণালঙ্কারসহ মা-লামাল লু-ট

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের দিয়াখালি এলাকায় ইউরোপ প্রবাসী আলহাজ্ব নুরুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের তালা ভেঙে ৭টি পাসপোর্ট, প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ।

    ঘটনাটি ঘটে বুধবার (৬ আগস্ট ২০২৫ইং) সন্ধ্যার দিকে ইউরোপ প্রবাসী আলহাজ্ব নুরুল ইসলামের বাড়িটিতে এ ঘটনা ঘটে। ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির লোকজন বাহিরে থাকার সুযোগে দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ দিকের গেটের তালা ভেঙে প্রবেশ করে ঘরের ভিতরে ডুকে চুরি করে নিয়ে পালিয়ে যায়।

    চোরেরা ঘরের আলমারি ও লকার ভেঙে ৭টি পাসপোর্ট ও প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা চুরির ঘটনা দেখতে পান সন্ধ্যার পর। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ডিজিটাল প্রযুক্তি বযবহার করে দুষ্কৃতকারীদেরকে শনাক্ত করাসহ তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।”

    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রবাসীর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে এলাকাবাসী জানায়।

    ভুক্তভোগী ইউরোপ প্রবাসী আলহাজ্ব নুরুল ইসলাম বলেন, আমাদের বাড়িতে চুরি হয়েছে ৭টি পাসপোর্ট, ৩০ ভরি স্বর্ণ, প্রায় ৫ হাজার ইউরো, ৫ লাখ টাকা, একটি মোবাইলসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে গেছে চোরেরা।

  • কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা গাব্রিয়েল বাড়ৈকে গ্রে-প্তার করেছে পুলিশ

    কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা গাব্রিয়েল বাড়ৈকে গ্রে-প্তার করেছে পুলিশ

    গোপালগঞ্জ প্রতিনিধিঃ

    গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাব্রিয়েল বাড়ৈ (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বুধবার (৬ আগস্ট) বিকালে কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম বাজার থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের মৃত রবীন্দ্রনাথ বাড়ৈর ছেলে।
    আজ বৃহস্পতিবার গাব্রিয়েল বাড়ৈকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে কোটালীপাড়া থানা পুলিশ।
    পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ এক ‘শ ৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার পাঁচ শ’ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

    এই মামলায় শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাব্রিয়েল বাড়ৈকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
    কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, গাব্রিয়েল বাড়ৈ ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় আমরা ৪০ জন আসামীকে গ্রেপ্তার করেছি। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্স এর মধ্যে স-মঝোতা স্মারক স্বাক্ষর

    বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্স এর মধ্যে স-মঝোতা স্মারক স্বাক্ষর

    সংবাদ বিজ্ঞপ্তি।।

    ঢাকা, ০৭ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার): বাংলাদেশ ও তুরস্ক দুটি বন্ধুপ্রতীম রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্সের মধ্যে আজ (০৭ আগস্ট ২০২৫) একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়। এই চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ এখন থেকে বিভিন্ন সরকারি ও ব্যক্তিগত উদ্দেশ্যে ভ্রমণের ক্ষেত্রে টার্কিশ এয়ারলাইন্স এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন গন্তব্যে তুলনামূলকভাবে সুলভ মূল্যে যাতায়াত করতে পারবেন।

    এই চুক্তির মাধ্যমে একদিকে যেমন সেনা সদস্যদের যাতায়াত ব্যয় অনেকাংশে হ্রাস পাবে, তেমনি সরকারি অর্থেরও সাশ্রয় নিশ্চিত হবে। এছাড়া, চাকরিরত ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যগণ আন্তর্জাতিক মানসম্পন্ন স্টার এলায়েন্স-এর সুবিধাসমূহ সাশ্রয়ী মূল্যে গ্রহণ করতে পারবেন। এর ফলে, বিদেশে কর্তব্য পালনের সময় অভিযানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত প্রয়োজনে গমনাগমনের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করবে।

  • খুলনায় এসওএস শিশু পল্লীতে এক নবম শ্রেণী ছাত্রীর রহ-স্যজনক মৃ-ত্যু

    খুলনায় এসওএস শিশু পল্লীতে এক নবম শ্রেণী ছাত্রীর রহ-স্যজনক মৃ-ত্যু

    তৈয়ব আলী পর্বত।।
    খুলনার নগরীর এসওএস শিশু পল্লী স্কুলে শেখ জাদী ইসরাত জাহান (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১১টার দিকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।

    তখন প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন, কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১১টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।তবে পরিবারের দাবি, ইসরাত জাহান আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে।

    ওই ছাত্রীর মামা সোনাডাঙ্গা আলামিন গলির বাসিন্দা শহিদুল ইসলাম বুধবার (৬ আগস্ট) দুপুরে বলেন, আমার ভাগ্নীর মা নেই। মাত্র ১৬ মাস বয়সে ওকে এসওএস শিশু পল্লীতে দেওয়া হয়,আমার ভাগ্নি অনেক হাসিখুশি ছিল, মেধাবীও ছিল,ও আত্মহত্যা করতে পারে না,আর যদি করে থাকে তাহলে ঝুলন্ত অবস্থায় আমাদের ডাকলো না কেন? পুলিশ বা আমাদের কাউকে না জানিয়ে কেন ঝুলন্ত মরদেহ নামালো,রাত সাড়ে ১২টার দিকে কেন ডাকলো,কী দিয়ে গলায় দড়ি দিয়েছে তার কোনো প্রমাণ নেই, হাসপাতালের মর্গে নেওয়ার পর কেন ডাকা হলো, এখানে এসে দেখি মরদেহে বরফ দেওয়া, আত্মহত্যার কোনো নমুনা নেই,মারা যাওয়ার পর কি আরও ২-৩ ঘণ্টা মরদেহ রাখা যেতো না। কেন বরফ দেওয়া হলো।

    খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, এসওএস শিশু পল্লীতে ছাত্রীর মৃত্যুর বিষয়টি রহস্যজনক,আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি, মরদেহের ময়নাতদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে।

    এসওএস শিশু পল্লীর প্রধান বিশ্বজিৎ কুমার মন্ডলের সাথে শেখ জাদী ইসরাত জাহানের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

  • ঠাকুরগাঁওয়ে গ-ণঅভ্যুত্থান দিবসে ৭নং চিলারং বিএনপির র‌্যালি ও বিজয় মি-ছিল

    ঠাকুরগাঁওয়ে গ-ণঅভ্যুত্থান দিবসে ৭নং চিলারং বিএনপির র‌্যালি ও বিজয় মি-ছিল

    মোঃমনসুর আলী,
    ঠাকুরগাঁও প্রতিনিধি:

    ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর বর্ষপূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিজয় মিছিল ও র‌্যালি করেছে ৭নং চিলারং ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার (৬ আগস্ট) দুপুর ১২ টায় ঠাকুরগাঁও টাঙ্গন ব্রিজ থেকে মিছিলটি যাত্রা শুরু হয় বিএনপির কার্যালয় পর্যন্ত, অবশেষে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। এতে বিএনপির বিভিন্ন ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

    মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা যুবদলের সদস্যসচিব মো. জাহিদ এবং জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ।

    বক্তারা বলেন, ৫ আগস্ট দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনে স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন প্রতিরোধের পথ রচনা করে। তারা বলেন, জনগণ আর কোনো ফ্যাসিবাদী শাসনের উত্থান মেনে নেবে না। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

    তারা আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন হওয়া জরুরি। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জাতীয়তাবাদী শক্তিকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনবে—এই আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

  • সুন্দরবনের দু-র্ধর্ষ ডা-কাত আ-সাবুর বাহি-নীর ২ সহযোগী আ-টক

    সুন্দরবনের দু-র্ধর্ষ ডা-কাত আ-সাবুর বাহি-নীর ২ সহযোগী আ-টক

    শেখ তৈয়ব আলী,খুলনা।

    বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর ২ সহযোগী আটক করেন।

    বুধবার ০৬ আগস্ট ২০২৫ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

    তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৫ তারিখ মঙ্গলবার সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় গমন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৫ আগস্ট ২০২৫ তারিখ মঙ্গলবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাতির প্রস্তুতিকালে কোস্ট গার্ড আভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা পালানোর চেষ্টা করলে আভিজানিক দল আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরবর্তীতে আভিযানিক দল ৩ টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর ২ সহযোগীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

    আটককৃত ডাকাত মোঃ বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭) উভয়ই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা।

    আটককৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • সড়ক দুর্ঘ-টনায় নি-হত ৭ জন, প্রবাসীর কা-ন্নার জন্য পরিবা-রে কেউ থা-কলেন না

    সড়ক দুর্ঘ-টনায় নি-হত ৭ জন, প্রবাসীর কা-ন্নার জন্য পরিবা-রে কেউ থা-কলেন না

    হেলাল শেখঃ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না কিন্তু সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত জন নিহতের ঘটনায় এক প্রবাসীর কান্নার জন্য আর কেউ থাকলেন না। আড়াই বছর পর ওমান থেকে দেশে আসেন প্রবাসী বাহার উদ্দিন। তাকে আনতে পরিবারের ১১ সদস্য মাইক্রোবাসে রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে পড়ে ৭ সদস্য মারা যান। এখন কান্না করার মতো কেউ নেই পরিবারে। তবে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা শোকে কাতর হয়ে পড়েছেন।

    বেঁচে ফেরা প্রবাসী বাহার উদ্দিন ও আব্দুর রহিম জানান, ঘুম চোখে নিয়ে মাইক্রোবাস চালাচ্ছিল চালক রাসেল। বারবার বলা শর্তেও গাড়ি থামিয়ে সামান্যও বিশ্রাম নেননি তিনি। এর আগে কুমিল্লায় দুর্ঘটনা থেকে বেঁচে আসে। কিন্তু বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার আগেই ঘুমন্ত চালক গাড়িটি সড়কের পাশে খালে ফেলে দেয়। গাড়ি তাৎক্ষণিক ডোবেনি, ধীরে ধীরে ডুবছিল। তখন চালককে গাড়ির লক খুলতে বললেও খুলে দেয়নি। তবে সে নিজে গাড়ির কাঁচ নামিয়ে বের হয়ে পালিয়ে যায়। কাউকে বাঁচানোর চেষ্টাও করেনি।

    একপর্যায়ে গাড়ি থেকে প্রবাসী বাহার, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মীর্জা, ভাবি সুইটি ও শ্যালক রিয়াজ বের হয়ে আসে। তবে বাঁচতে পারেনি বাহারের স্ত্রী কবিতা আক্তার (২৪), মেয়ে মীম আক্তার (২), মা মুরশিদা বেগম (৫০), নানী ফয়জুন নেছা (৭০), ভাতিজি রেশমা আক্তার (৯), লামিয়া আক্তার (৮) ও বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার (২৫)। নিহতরা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়ির বাসিন্দা।
    বুধবার (৬ আগস্ট ২০২৫ইং) ভোর রাতে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব বাজার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে খালে পড়ে দুর্ঘটনাটি ঘটে। এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) রাতে বাহারকে আনার জন্য মাইক্রোবাসে পরিবারের সদস্যরা বিমানবন্দরে যান।

    চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হতে পারলেও ৭জন ভেতরে আটকা পড়ে মারা যান। মরদেহ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের পর দাফন করা হবে ইনশাআল্লাহ।

  • কুড়িগ্রাম আদালতে  ৪টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মা-মলা দায়ের

    কুড়িগ্রাম আদালতে ৪টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মা-মলা দায়ের

    প্রেস বিজ্ঞপ্তি।

    বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে রংপুর জেলার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় বিএসটিআই আইন- ২০১৮ এর ১৫ ও ২১ ধারা লংঘনের কারণে অনুযায়ী ০৬ আগস্ট ২০২৫ খ্রি: তারিখে নিম্ন বর্ণিত ০৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, কুড়িগ্রাম বরাবর মামলা দায়ের করা হয়।

    মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলি হচ্ছে:
    ০১। সাবিনা জাফরী (৪৬), মেসার্স টেস্টি স্ন্যাকস এন্ড বেকারী, হোল্ডিং- ৮৬৭, কলেজ রোড, সদর, কুড়িগ্রাম; পণ্য- কেক, মিস্টি ও ফার্মেন্টেড মিল্ক, মামলা নং- ৬৯৯/২৫
    ০২। মোঃ আলমগীর গাজী (৩৫), মেসার্স আতিফা ফুড প্রোডাক্টস, পূর্ব কল্যাণ বেলগাছা (বিসিক শি/ন), সদর, সদর, কুড়িগ্রাম; পণ্য- চিপস, মামলা নং- ৭০০/২৫
    ০৩। মোঃ এরশাদুল হক (৩৭), মেসার্স এরশাদুল ট্রেডার্স, ভেলাকোপা, মাঠেরপাড়, সদর, সদর, কুড়িগ্রাম; পণ্য- সয়াবিল তেল ও আচার, মামলা নং- ৭০১/২৫
    ০৪। মোঃ বেলাল হোসেন (২৭), মেসার্স আল-আকসা আইসক্রিম ফ্যাক্টরী, টাপুরচর, বুড়িরহাট, হলোখানা, সদর, সদর, কুড়িগ্রাম; পণ্য- ফার্মেন্টেড মিল্ক ও আইসললি, মামলা নং- ৭০২/২৫

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।