Author: desk

  • চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদ-যাপন

    চারঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদ-যাপন

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    “অভায়শ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫
    (১৮-২৪ আগস্ট) উদযাপন উপলক্ষে র‍্যালী, মাছে পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১৮ আগস্ট) সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে চারঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এর পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন এর সঞ্চালনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, দৈনিক সমকালের চারঘাট প্রতিনিধি সনি আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় মাছ চাষিরা।

    সবশেষে, উপজেলার সফল মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

    মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী ।।

  • পঞ্চগড়ে সেনা অভি-যানে ১২ জু-য়াড়ি আ-টক

    পঞ্চগড়ে সেনা অভি-যানে ১২ জু-য়াড়ি আ-টক

    পঞ্চগড় প্রতিনিধি :

    পঞ্চগড়ের পৌর এলাকায় সেনাবাহিনীর অভিযানে ১২ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ টাকা ও ১৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রবিবার রাতে পৌরসভার ডোকরো পাড়া এলাকায় অভিযানের নেতৃত্বে দেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হক। পরে আটক জুয়ারিদের সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করে সেনাবাহিনী।

    সোমবার (১৮ আগস্ট) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

    অভিযান সূত্রে জানা যায়, পঞ্চগড় পৌরসভার ডোকরো পাড়া এলাকায় বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাসায় জুয়ার ব্যবসা চলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় দুই লাখ ১৩ হাজার ৭৯০ টাকা, নয়টি বাটন ফোন ও চারটি স্মার্ট ফোন জব্দ করা হয়। 

    মামুন নিজেকে বিএনপি নেতা দাবি করে জুয়ার আসর প্রতিদিন বাসায় চালাতেন বলে জানা গেছে।

  • হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের বর্ষপূর্তি : গুণীজন সংবর্ধনা স-ম্পন্ন

    হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের বর্ষপূর্তি : গুণীজন সংবর্ধনা স-ম্পন্ন

    বিশেষ প্রতিনিধিঃ

    সাংবাদিকতা কোনো সহজ পেশা নয়, বরং এটি এক চ্যালেঞ্জময় পথচলা। সত্য সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের নানান বাধা-বিপত্তি অতিক্রম করতে হয়। তবু বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ছাড়া সমাজের প্রকৃত চিত্র ফুটে ওঠে না। হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

    হাটহাজারী পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসলাম পারভেজ। প্রধান অতিথি ছিলেন রুরাল জার্নালিস্ট
    ফাউন্ডেশন( আরজেএফ)”এর চেয়ারম্যান ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এস এম জহিরুল ইসলাম।

    অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবু নোমান ও দপ্তর সম্পাদক এইচ এম এরশাদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন, দৈনিক নয়া বাংলার সম্পাদক এনায়েত উল্লাহ, হাটহাজারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম জামাল উদ্দিন, বর্তমান সিনিয়র সহ সভাপতি শিমুল মহাজন, চবি সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. শিপক নাথসহ বিশিষ্টজনেরা।

    এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান, এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল দিদারুল আলম (অবঃ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, জামায়াতের পৌর আমীর মাস্টার মাহমুদুল করিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনির, গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি মোঃ শোয়েব প্রমুখ।

    অনুষ্ঠানের শুরুতে কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠ করা হয়। পরে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং ‘ঐক্য’ নামে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

    সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল শিক্ষা, স্বাস্থ্য, সমাজ, কৃষি ও মানবসেবাসহ ১৭টি ক্যাটাগরিতে গুণীজন সংবর্ধনা। এ ছাড়া হাটহাজারীর দশজন সাংবাদিককে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান চলাকালে নবতরুণ ব্লাড ব্যাংকের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়।

    বক্তারা বলেন, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ শুধু সংবাদ পরিবেশনেই নয়, সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছে—যা প্রশংসনীয়। যে কোনো প্রয়োজনে এই সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন অতিথিরা।

    শেষে অতিথিরা রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) সংগঠনের নেতৃবৃন্দদের উত্তরীয় ও ক্রেস্ট পরিয়ে সম্মানিত করেন।

  • বরগুনার তালতলীতে ৪ ইউনিয়নে শ্রমি-ক দলের কমিটি গঠন

    বরগুনার তালতলীতে ৪ ইউনিয়নে শ্রমি-ক দলের কমিটি গঠন

    তালতলী(বরগুনা)প্রতিনিধি।।
    বরগুনার তালতলী উপজেলার ৪ ইউনিয়নে শ্রমিক দলের নতুন কমিটি গঠন করা হয়েছে।

    রবিবার (১৭ আগষ্ট) উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আল আমিন হাওলাদার ও সদস্য সচিব সিদ্দিকুর রহমান মামুন স্বাক্ষরিত
    প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটিগুলোর অনুমোদন দেয়া হয়। সবগুলো কমিটি ৫১ সদস্যের।

    ৪ টি ইউনিয়নে শ্রমিক দলের কমিটি হলো- ছোটবগী ইউনিয়নে সভাপতি আল-আমীন মাতুব্বর ও সাধারণ সম্পাদক রবিউল প্যাদা।
    কড়ইবাড়িয়া ইউনিয়নে সভাপতি রাসেল ওসমান ও সাধারণ সম্পাদক আল-আমীন হাওলাদার। নিশানবাড়িয়া ইউনিয়নে
    সভাপতি হেলাল হাওলাদার ও সাধারণ সম্পাদক ইমরান আকন। সোনাকাটা ইউনিয়নে সভাপতি লিটন হাওলাদার ও সাধারণ সম্পাদক রেজাউল ফরাজি।

    উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব সিদ্দিকুর রহমান মামুন বলেন, যাঁরা এই কমিটিতে স্থান পেয়েছেন তাঁদের প্রত্যেকের কাঁধে এখন একটি গুরুদায়িত্ব—বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে আবারও জনগণের শক্তিতে ক্ষমতায় নিয়ে আসা এবং দেশনেতা তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বকে আরও সুদৃঢ় করবেন।

    মংচিন থান
    তালতলী প্রতিনিধি

  • ‌কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শু-রু

    ‌কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শু-রু

    গোপালগঞ্জ প্রতিনিধিঃ

    “অভয়াশ্রম গড়ে তুলি- দেশি মাছে দেশ ভরি” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮ — ২৪ আগস্ট) শুরু হয়েছে।

    এ উপলক্ষে আজ সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন পুকুরে দেশীয় প্রজাতির পোনা অবমুক্তকরণের পর উপজেলা পরিষদের হলরুম লাল শাপলায় আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।

    উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মাসুম বিল্লাহ। এ সময়- উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, প্রাণী সম্পদ কর্মকর্তা মিরাজ হোসেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোতাহার হোসেন সরদার, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ফায়েকুজ্জামান শেখ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মাসুদ, এনপিপির নেতা তৌহিদুল ইসলাম, মৎস্যজীবী- তোতা মিয়া হাওলাদার, ফরিদ শেখ, মিতু হালদার, সাংবাদিক মিজানুর রহমান বুলু সহ অনেকে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে প্রকৌশলী সফিউল আজম, যুবউন্নয়ন কর্মকর্তা শাজাহান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তালুকদার, আবুল কালাম দাড়িয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মৎস্যজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। সব শেষে মাছ চাষে বিশেষ অবদান রাখার জন্য দুই জন মৎস্যজীবীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।

  • নলছিটিতে কোরআনের হাফেজ নি-খোঁজ ইমরানের ম-রদেহ পুকুর থেকে উ-দ্ধার

    নলছিটিতে কোরআনের হাফেজ নি-খোঁজ ইমরানের ম-রদেহ পুকুর থেকে উ-দ্ধার

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে  কোরআনের হাফেজ নিখোঁজ মো. ইমরানের সিকদারের(৩০) মরদেহ   একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর ১৮ আগস্ট সোমবার সকাল ৮টার দিকে উপজেলার  কুশঙ্গল ইউনিয়ন পরিষদ সংলগ্ন  একটি পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেন এলাকাবাসী। মৃত মো.ইমরান হোসেন উপজেলার মানপাশা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইউনুচ আলী সিকদারের ছেলে।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,  ইমরান সিকদার গত রোববার সকালে (১৭ আগষ্ট) নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে  আসেননি। অনেক খোঁজাখুঁজি করে ওদিন তাকে আর পাওয়া যায়নি। পরে সোমবার সকালে ইমরানের লাশ কুশঙ্গল ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। তারা আরও জানান,  ইমরান বিগত কয়েক বছর ধরে মানুসিক সমস্যায় ভুগছিলেন। তিনি বিবাহিত এবং এক( ১) বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে তার।
    নলছিটি থানার ওসি মো.আব্দুস ছালাম এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

  • বাকৃবির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পা-লিত

    বাকৃবির ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পা-লিত

    আরিফ রববানী ময়মনসিংহ
    ব্যাপক ঝাকজমক ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষীকি উদযাপিত হয়েছে।

    দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) “বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস-২০২৫ উদযাপন কমিটি”র আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দিনের শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের অফিস ও আবাসিক হলসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯.৩০টায় প্রশাসন ভবন সংলগ্ন হ্যালীপ্যাডে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কবুতর অবমুক্তকরণ ও বেলুনের সঙ্গে প্লেকার্ড উড়িয়ে আনন্দ র‍্যালীর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। র‍্যালীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন এবং উক্ত র‍্যালী বাকৃবির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হ্যালীপ্যাডে এসে শেষ হয় এবং সেখানে গাছের চারা রোপণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। পরবর্তীতে তিনি ঈশা খাঁ হল সংলগ্ন লেকের ভ্রাতৃত্বের বন্ধন ঘাটে মাৎস্যবিজ্ঞান অনুষদের মৎস খামারের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়া সকাল ১০.৩০টায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে “গৌরবের ৬৪ বছরঃ অর্জন ও সম্ভাবনা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয় এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস-২০২৫ উদযাপন কমিটির আহবায়ক ও কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো: জি.এম. মুজিবর রহমানের সভাপতিত্বে এবং প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীমের সঞ্চালনায় উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির তিনজন সিন্ডিকেট সদস্য প্রফেসর(অব:) ড. মঈনুদ্দীন আহমদ, প্রফেসর ড. মো: বাহানুর রহমান, ডিন ভেটেরিনারি অনুষদ এবং মো: রাকিব উদ্দিন, বাকৃবি ট্রেজারার (অব:)।
    মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: সামছুল আলম, সহকারী প্রফেসর ড. মো: শরীফুল ইসলাম, প্রফেসর ড. মো: মাহমুদুল হাসান শিকদার, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.মো: রফিকুল ইসলাম সরদার, বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক। প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বিশ্ব খাদ্য সংস্থা ও তৎকালীন সরকারের কমিশনের রিপোর্টে ১৯৬১ সনের ১৮ আগস্ট যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় তা আজকে নানা চড়াই উৎরাই পেরিয়ে ৬৫তম প্রতিষ্ঠা দিবসে উপনিত হয়েছে এবং এই সুদীর্ঘ যাত্রার মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আজকে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় দেশ-বিদেশে প্রশংসিত। বিশ্ববিদ্যালয়ের আজকের এই অবস্থানের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি তিনি তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন যে, মাতৃসম এই বিশ্ববিদ্যালয়ের সুনাম যেন খর্ব না হয় বরং উত্তরোত্তর বৃদ্ধি পায় সেজন্যে আমাদের সকলকেই পরিশ্রম, নিয়মানুবর্তিতা ও ধৈর্যের মাধ্যমে কাংখিত লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তিনি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণের উপর অধিকতর মনোনিবেশের এবং আলোচকদের সুনির্দিষ্ট প্রস্তাবনার বিপরীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন। সবশেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর উদযাপন কমিটির সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
    এছাড়াও দিবসটি পালন উপলক্ষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদ ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা এবং আবাসিক হলসমূহে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

  • বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অব-মুক্তকরন, বর্ণাঢ্য র‍্যালি ও আ-লোচনা সভা

    বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অব-মুক্তকরন, বর্ণাঢ্য র‍্যালি ও আ-লোচনা সভা

    দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার ১৮আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। আলোচনা সভায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ ফজল ইবনে কাওছার আলী, বীরগঞ্জ থানার অফিসার্স ইনচাজ আব্দুল গফুর সহ জনপ্রতিনিধি, মৎস্য চাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

    সভায় বক্তারা বলেন, জাতীয় মৎস্য সপ্তাহের মূল লক্ষ্য হচ্ছে “মাছ উৎপাদন বৃদ্ধি, স্মার্ট বাংলাদেশ গড়ি” স্লোগানকে বাস্তবে রূপ দেওয়া। তারা আরও বলেন, বীরগঞ্জ উপজেলায় মাছ চাষে ব্যাপক সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়ানো গেলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

  • বীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সম্মে-লন অনুষ্ঠিত

    বীরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সম্মে-লন অনুষ্ঠিত

    দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কর্মী সম্মেলন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
    বীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির হলরুমে ১৮ই আগস্ট সোমবার সকাল ১১ টায় কর্মী সম্মেলন ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি, দিনাজপুর জেলা বিএনপি সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।
    নবনির্বাচিত সভাপতি পল্লী চিকিৎসক মো. এজাজুল ইসলাম রাজু’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি প্রচার সম্পাদক মোঃ আবু সিয়াম।
    বিশেষ অতিথি বীরগঞ্জ পৌর বিএনপি সভাপতি, দিনাজপুর জেলা বিএনপি প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমিরুল বাহার, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
    এ সময় সকলের উপস্থিতিতে প্রধান অতিথি পল্লী চিকিৎসক মোঃ এজাজুল ইসলাম রাজু-কে সভাপতি ও পল্লী চিকিৎসক মোঃ সাদেকুল ইসলাম-কে সাধারন সম্পাদক করে ৫১ সদস্যর কমিটি ঘোসনা করেন।

  • দেশের মৎস্যচাহিদার প্রায় ৬০% চাষকৃত মাছ পূর-ণ করছে-ময়মনসিংহে বিভাগীয় কমিশনার

    দেশের মৎস্যচাহিদার প্রায় ৬০% চাষকৃত মাছ পূর-ণ করছে-ময়মনসিংহে বিভাগীয় কমিশনার

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট) এর উদ্বোধন করা হয়েছে।

    সোমবার (১৮ আগস্ট) ময়মনসিংহে নানা আয়োজনে
    এই উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা পরিষদ মিলনায়তন পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

    র‌্যালি শেষে ময়মনসিংহে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

    বিভাগীয় কমিশনার বলেন, ‘মাছে-ভাতে বাঙালি’ উপমাটি বাঙালি জাতিসত্তার অভিন্ন অনুষঙ্গ। প্রাচীনকাল থেকেই এ অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাসের প্রধান উপাদান মাছ। মাছ স্বাস্থ্যগতভাবে সবচেয়ে নিরাপদ খাবারগুলোর মধ্যে একটি। মাছের চর্বি শরীরের জন্য নিরাপদ। দেশের মৎস্যচাহিদার প্রায় ৬০% চাষকৃত মাছ পূরণ করছে। দেখা গেছে, মাছের খাবারের সাথে ধাতব উপাদান পাওয়া যাচ্ছে, যা মানবশরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাছকে দেয়া খাবারের তালিকা থেকে এ ধরনের বিষাক্ত উপাদান বর্জন করতে হবে।

    তিনি বলেন, ময়মনসিংহ বিভাগে প্রায় দুই লাখের উপর মৎস্যচাষী আছে। এই বিভাগে মৎস্যচাষ এবং মাছচাষীদের প্রবৃদ্ধি অত্যন্ত আশাব্যঞ্জক। ময়মনসিংহে চাষকৃত মাছকে দেশের পাশাপাশি কিভাবে বিদেশে রপ্তানি করা যায় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেবল মৎস্য সপ্তাহকে ঘিরে নয়, মৎস্যসম্পদকে রক্ষায় সারাবছরই পদক্ষেপ থাকতে হবে এবং মাছের জন্য আরও অভয়াশ্রম সৃষ্টিতে কাজ করতে হবে।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতি. পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ফাল্গুনী নন্দী, মৎস্য অধিদপ্তর ময়মনসিংহের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ময়মনসিংহের মৎস্যচাষি, মৎস্য ব্যবসায়ী, আড়ৎদার, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, শহিদ পিতা, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।