Author: desk

  • গোদাগাড়ীতে থানায় হা-মলা মাম-লায় কু-খ্যাত মা-দক ব্যবসায়ী সোহেল রানা গ্রে-প্তার

    গোদাগাড়ীতে থানায় হা-মলা মাম-লায় কু-খ্যাত মা-দক ব্যবসায়ী সোহেল রানা গ্রে-প্তার

    নিজস্ব প্রতিবেদক,রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় কুখ্যাত মাদক ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

    গ্রেপ্তার সোহেল রানা গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার মৃত মুজিবুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি হেরোইনসহ বিভিন্ন মাদকের ব্যবসা পরিচালনা করছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

    স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সোহেল রানা এলাকায় মাদক ব্যবসা বিস্তার করেছিলেন এবং নিজেকে প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। স্থানীয় সূত্র জানায়, তিনি পলাতক সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং এলাকায় ‘ওমর ফারুকের ভাগ্নে’ নামে পরিচিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক ছত্রছায়ায় তিনি বিপুল অর্থ-সম্পদ অর্জন করেন, একের পর এক জমিজমা কেনেন এবং প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন চালাতেন। ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে পারতেন না।

    গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, “গত বছরের ৫ আগস্ট থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সোহেল রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক
    রাজশাহী।

  • বাংলাদেশ খেলাফত মজলিসের দোয়ারাবাজার উপজেলা  এক নং জোনের কর্মী স-ম্মেলন অনুষ্ঠিত

    বাংলাদেশ খেলাফত মজলিসের দোয়ারাবাজার উপজেলা এক নং জোনের কর্মী স-ম্মেলন অনুষ্ঠিত

    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ ধর্ম,বর্ণ,ভিন্নমত সবার জন্য খেলাফত এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৯ শে আগষ্ট) বিকাল ২ টায় উপজেলার পান্ডারগাও ইউনিয়নের মঙলপুর আল মদিনা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিসের দোহালিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা এখলাছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস সুনামগঞ্জ (৫ ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা সাদিক সালীম তিনি তার বক্তব্যে বলেন, এখন সময় হয়েছে ইসলামী সরকার গঠনের। ইসলামী সরকার হলে সন্ত্রাস চাঁদাবাজ দূর্নীতি থাকবে না দেশে। এক লুটপাট কারী ফ্যাসিস্ট সরকার সরিয়ে নতুন নতুন চাঁদাবাজ সন্ত্রাসী ক্ষমতায় আসুক এটা দেশবাসী চায় না। ফ্যাসিস্ট শেখ হাছিনা পতনে দেশের সাধারণ মানুষ অনেক টা শান্তিতে বসবাস করছে।
    ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় বসে জনগণের ভোটাধিকার হরণ করেছে। এসময় তিনি আরও বলেন, আমরা আদর্শের রাজনীতি করি। জনগণের পাশে আছি। খেলাফত মজলিস ক্ষমতায় গেলে দেশ চলবে ইসলামী শাসন ব্যবস্থায় সবাইকে রিক্সা প্রতিকে ভোট দেওয়ার আহব্বান জানাচ্ছি।
    মাওলানা আমিরুল ইসলাম ও মাওলানা নুরুদ্দীন আল কাছেম এর যৌথ সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা শায়খ কামাল উদ্দিন, ছাতক উপজেলার সাবেক সভাপতি মাওলানা শফিকুর রহমান, মাওলানা আলী হায়দার, মাওলানা কবির আহমেদ, মাওলানা আব্দুল খালিক মানিক, মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা বিলাল আহমদ, মাওলানা ইমাম উদ্দিন প্রমুখ।

  • এয়ারপোর্ট থানা পুলিশের অ-ভিযানে ইয়া-বাসহ মাদ-ক কা-রবারি গ্রে-ফতার

    এয়ারপোর্ট থানা পুলিশের অ-ভিযানে ইয়া-বাসহ মাদ-ক কা-রবারি গ্রে-ফতার

    বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।

    বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন চৌহুতপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তা থেকে চিহ্নিত মাদক কারবারি সোহেল হাওলাদার সাজু (৩০) কে আটক করে পুলিশ।

    গ্রেফতারকৃত সোহেল হাওলাদার মৃত জব্বার হাওলাদারের পুত্র এবং মাছুমা বেগমের সন্তান। তার বাড়ি কুদঘাটা, এয়ারপোর্ট, বরিশালে। এ সময় পুলিশ তার হেফাজত থেকে পলিথিনে মোড়ানো মোট ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
    পুলিশ জানায়, এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এর আগেও ৩টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মাদক মামলা, একটি চুরি মামলা এবং একটি ধর্ষণ মামলা আদালতে বিচারাধীন।

  • আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতা হ-ত্যা মা-মলার আ-সামি যুবলীগ নেতা সুমন গ্রে-ফতার

    আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতা হ-ত্যা মা-মলার আ-সামি যুবলীগ নেতা সুমন গ্রে-ফতার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের নেতৃত্বে (এসআই) হারুনুর রশিদের সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতা হত্যা মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা সুমন মনা’কে গ্রেফতার করেছেন।

    মঙ্গলবার (১৯ আগস্ট২০২৫ইং) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ। এরআগে গত সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত যুবলীগ নেতা সুমন মনা (৪০) আশুলিয়ার ডেন্ডাবর পূর্বপাড়া এলাকার আব্দুল হকের ছেলে। তিনি ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন বলে জানা যায়।

    পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে সুমন মনা নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে সে আত্মগোপনে ছিলো।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃত যুবলীগ নেতাকে আজ (মঙ্গলবার) সকালে আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে, অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।

  • আশুলিয়ায় পাঁচ বছরের শিশু ধ-র্ষণের অ-ভিযোগে ইয়ায়াছিন নামের এক ধ-র্ষণকারী গ্রেফ-তার

    আশুলিয়ায় পাঁচ বছরের শিশু ধ-র্ষণের অ-ভিযোগে ইয়ায়াছিন নামের এক ধ-র্ষণকারী গ্রেফ-তার

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ অভিযান চালিয়ে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ইয়াছিন আরাফাত (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছেন।

    মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫ইং) তারিখে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে সোমবার দিবাগত ভোররাতে আশুলিয়ার গেরুয়া পাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ইয়াছিন আরাফাত আশুলিয়ার গেরুয়া এলাকার আবুল হাসেমের ছেলে।

    পুলিশ জানায়,গত ১৫ আগস্ট ২০২৫ইং বিকেলে ভুক্তভোগী শিশুটি তার মাকে খুঁজতে পাশের তাদের কক্ষে যায়, এ সময় ওই কক্ষে শুয়ে থাকা যুবক ইয়াছিন আরাফাত তার কক্ষের দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে। পরে মান-সম্মানের ভয়ে শিশুটির পরিবার বিষয়টি গোপন রাখেন। গতকাল সোমবার শিশুর পরিবার থানা পুলিশ বরাবর একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করেন।

    আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ইয়াছিন নামের যুবককে গ্রেফতার করা হয়। তিনি বলেন, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দয়ের করা হয়েছে। আজ (মঙ্গলবার) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

  • কাশিয়ানীতে ২১ কেজি গাঁ-জাসহ দুই মা-দক ব্যবসায়ী আ-টক করেছে র‌্যা-ব

    কাশিয়ানীতে ২১ কেজি গাঁ-জাসহ দুই মা-দক ব্যবসায়ী আ-টক করেছে র‌্যা-ব

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ 

    গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি ৮০০ গ্রাম (প্রায় ২১ কেজি) গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

    জানাগেছে, আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে র‍্যাব-১০ ফরিদপুরের একটি বিশেষ দল স্কোয়াড্রন লিডার মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

    ঢাকা থেকে পিরোজপুর গামী দোলা পরিবহনের একটি বাসকে ফরিদপুর এলাকা থেকে পিছু নিয়ে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এসে আটক করে। পরবর্তীতে বাস তল্লাশী করে মনির (৫৫) এবং ওয়াসিম সিদ্দিকী (৪৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তাদের কাছ থেকে ২০ কেজি ৮শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত দুইজনের বাড়ি ঢাকায়।

    আটককৃত আসামিদের ভাটিয়াপাড়া র‍্যাব-৬ ক্যাম্পে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন স-ম্পন্ন

    গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন স-ম্পন্ন

    কে এম সাইফুর রহমান,
    নিজস্ব প্রতিনিধিঃ

    “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানে সোমবার (১৮ আগস্ট) ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।

    শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের সকাল ৭.০০ ঘটিকা হতে গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে শারীরিক সক্ষমতা যাচাই Physical Endurance Test (PET) এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ-আপ), ৩য় ইভেন্ট (লং জাম্প), ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) পরীক্ষা সম্পন্ন হয়।

    পরীক্ষা বোর্ডের সভাপতি গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে শুধুমাত্র যোগ্য ও মেধাবীদের চাকরি হবে। অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত পন্থায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। যে সকল পরীক্ষার্থী শারীরিক সক্ষমতায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভালো করবে, শুধুমাত্র তারাই কনস্টেবল পদে নিয়োগ পাবে।

    তিনি চাকরি প্রার্থীদের দালাল কিংবা কোনরূপ প্রতারক থেকে সতর্ক থাকতে আহ্বান জানান। সেইসাথে পরবর্তী ইভেন্ট এর প্রস্তুতিসহ আজ সকাল ৭.০০ ঘটিকায় গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে প্রার্থীদের উপস্থিত হওয়ার জন্য বলেন।

    উক্ত পরীক্ষায় গোপালগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, নিয়োগ বোর্ডের সদস্যগণ, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • চুয়াডাঙ্গায় প্র-শাসনের হ-স্তক্ষেপে মারুফদাহ বাঁওড় ই-জারাদারের নিকট হ-স্তান্তর

    চুয়াডাঙ্গায় প্র-শাসনের হ-স্তক্ষেপে মারুফদাহ বাঁওড় ই-জারাদারের নিকট হ-স্তান্তর

    আল আমিন মোল্লা,
    চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।

    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মারুফদাহ বাঁওড় অবশেষে ইজারাদার নিমাই হালদারের ছেলে নিতাই হলদারের কাছে বুঝিয়ে দিয়েছে প্রশাসন। সোমবার (১৮ আগস্ট) বিকেলে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখসহ প্রশাসনের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বাঁওড়টি হস্তান্তর করেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে রায়পুর ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী জোরপূর্বক বাঁওড় দখলে নেয়। এসময় তারা মারুফদাহ মৎস্যবীজী সমবায় সমিতির কাছ থেকে প্রায় ১৫-১৬ লাখ টাকার মাছ লুট করে নেয় বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তারা বাঁওড়টি দখলে রেখেছিল।

    এরপর চলতি বছরের ১৩ জুলাই বাঁওড়ের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ইজারার মাধ্যমে বাঁওড়টি পান নিতাই হলদার। তবে হস্তান্তর প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয় এবং দখলদাররা বাঁওড় ছাড়তে অনাগ্রহ প্রকাশ করে। অবশেষে সোমবার বিকেলে প্রশাসনের হস্তক্ষেপে বাঁওড় ইজারাদারের নিকট বুঝিয়ে দেওয়া হয়।

    এ বিষয়ে নিতাই হলদার বলেন, “অনেকদিন ধরে তারা বাঁওড় দখল করে রেখেছিল। ইজারা পাওয়ার পরও আমাদের কাছে হস্তান্তর করছিল না। তবে প্রশাসনের হস্তক্ষেপে আজ আমরা বাঁওড় বুঝে পেয়েছি।”

    তিনি আরও জানান, বাঁওড় হস্তান্তরের দিন দখলদাররা দেশীয় অস্ত্র নিয়ে একত্রিত হয়েছিল। তবে প্রশাসন ও পুলিশের উপস্থিতির কারণে তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেনি। এসময় পুলিশ সদস্যরা দখলদারদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে।

  • বাগেরহাটে সাংবাদিক তুহিন হ-ত্যার প্র-তিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

    বাগেরহাটে সাংবাদিক তুহিন হ-ত্যার প্র-তিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

    শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:গাজীপুরে সাংবাদিক অআসাদুজ্জামান তুহিনের হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও গ্রেফতারকৃত সকল আসামিদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবিতে এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নে জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১৯ আগস্ট )সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার আহবায়ক এম হেদায়েত হোসাইন লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি এস এম রাজ, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, সাবেক সহ-সভাপতি নকিব সিরাজুল হক, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, দপ্তর সম্পাদক এস এম শামসুর রহমান, প্রেসক্লাবের সদস্য অলিপ ঘটক ,সাংবাদিক মোঃ কামরুজ্জামান শিমুল, শেখ মিরানুজ্জামান মিরন ,চুলকাটি প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার মোড়ল, জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য নকীব মিজানুর রহমান প্রমুখ।#

  • জীবননগরের সব স্কুল-কলেজে মোবাইল নি-ষিদ্ধের সি-দ্ধান্ত

    জীবননগরের সব স্কুল-কলেজে মোবাইল নি-ষিদ্ধের সি-দ্ধান্ত

    আল আমিন মোল্লা,
    চুয়াডাঙ্গা প্রতিনিধি।
    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সকল স্কুল-কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

    সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মোবাইল ফোন নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন করেন। পরে উপস্থিত সদস্যরা বিষয়টি নিয়ে মতামত দেন এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

    সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন বলেন, “সম্প্রতি পাশ্ববর্তী মহেশপুর উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিন আগে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। আজকের সভায় সকলের মতামতের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। সিদ্ধান্তের রেজুলেশন সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে এবং পরিচালনা কমিটির সভাপতিদের সঙ্গে বৈঠক করা হবে। সকলে এগিয়ে এলে বিদ্যালয় ও কলেজে মোবাইল নিষিদ্ধ করা সম্ভব হবে।”

    এছাড়া সভায় টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, মৌসুমি সারের সংকট নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিংসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়।

    সভায় ইউএনও মো. আল আমীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, বিজিবি প্রতিনিধি মোস্তাফিজুর, প্রেসক্লাব আহ্বায়ক রিপন হোসেন, সাংবাদিক আল আমীন মোল্লা, ওমর ফারুক প্রমুখ।