Author: desk

  • লালমনিরহাটে বিএসটিআই’র মোবাইল কো-র্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জ-রিমানা

    লালমনিরহাটে বিএসটিআই’র মোবাইল কো-র্টে ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জ-রিমানা

    প্রেস বিজ্ঞপ্তি।

    অদ্য ২০.০৮.২০২৫খ্রি. তারিখে জেলা প্রশাসন, লালমনিরহাট এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সমন্বয়ে লালমনিরহাটের সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
    উক্ত মোবাইল কোর্টে- ১) মেসার্স হটফুডল্যান্ড বেকারী, বিডিআর হাট, সদর, লালমনিরহাট প্রতিষ্ঠানকে বিস্কুট পণ্যের লেবেলে নিট ওজন উল্লেখ না করায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮” এর ২৪(২)/৪১ ধারায় ৫,০০০/- (পঁাচ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়; ২) মেসার্স প্রদীপ মিষ্টান্ন ভাণ্ডার, গোশালা রোড, পৌরমার্কেট, সদর, লালমনিরহাট প্রতিষ্ঠানকে ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের বিএসটিআই মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে বিক্রয় ও বিপণনের অপরাধে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮” এর ২৪(১)/৪১ ধারায় ৫,০০০/- (পঁাচ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়; ৩) মেসার্স পদ্মকলি সুইটস, আইনজীবী সমিতি মার্কেট, বিডিআর রোড, সদর, লালমনিরহাট প্রতিষ্ঠানকে ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের বিএসটিআই মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে বিক্রয় ও বিপণনের অপরাধে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮” এর ২৪(১)/৪১ ধারায় ৩,০০০/- (তিন হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

    উক্ত মোবাইল কোর্টটি মোঃ মোস্তাক আহমেদ কপোত, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাট এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর অফিসের কর্মকর্তা প্রকৌশলী মোঃ তাওহিদ আল-আমিন, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ নাসির উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি)।

    জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সুজানগর উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সেলিম রেজার বি-দায় সংবর্ধনা প্র-দান

    সুজানগর উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সেলিম রেজার বি-দায় সংবর্ধনা প্র-দান

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর উপজেলা প্রকল্প কর্মকতৃা (পজীপ) সেলিম রেজাকে বদলিজনিত কারনে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বুধবার বিকাল ৪টায় এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এবং অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, বিদায়ী উপজেলা প্রকল্প কর্মকর্তা(পজীপ) সেলিম রেজা, উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন প্রমুখ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সেলিম রেজা সুজানগর উপজেলায় চাকরি করাকালীন সময়কালে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেন এবং সরকারের নির্দেশনা পালনে ছিলেন একজন নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ। তিনি শুধু জনপ্রতিনিধি নন, সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচারণ করতেন। যে কেউ তার এই উদারতায় তাকে শ্রদ্ধা করতেন। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে একজন সজ্জন,পরোপকারি ব্যক্তি হিসেবেও পরিচিত ছিলেন। বিদায়ী বক্তব্যে উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সেলিম রেজা বলেন, আমার কর্মজীবনে সেরা সঞ্চয় হিসেবে পেয়েছি এই সুজানগর উপজেলার মানুষের ভালবাসা। সুজানগর উপজেলার মানুষ খুবই আন্তরিক। ফলে উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ কাজ করতে পেরেছি। কতুটুকু পেরেছি বলতে পারব না,তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন, সে কারণে সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন তিনি। বিদায় অনুষ্ঠানের শেষাংশে উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) সেলিম রেজাকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, সুজানগর উপজেলা থেকে রাজবাড়ী সদর উপজেলার প্রকল্প কর্মকর্তা (পজীপ) হিসেবে বদলি হয়েছেন সেলিম রেজা।

  • নিশ্চিন্তপুর কবরস্থানে চি-রনিদ্রায় শা-য়িত হলেন ব্যাংক কর্মকর্তা ইসমাইল হোসেন

    নিশ্চিন্তপুর কবরস্থানে চি-রনিদ্রায় শা-য়িত হলেন ব্যাংক কর্মকর্তা ইসমাইল হোসেন

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ অগ্রণী ব্যাংক লিমিটেড এর জিএম(অবসরপ্রাপ্ত) ও পাবনার সুজানগর উপজেলার কৃতি সন্তান এস এম ইসমাইল হোসেন আর নেই। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে আত্মীয়স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এবং তার মরদেহ ঢাকা থেকে নিজ বাড়ি সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কুড়িপাড়া পৌঁছালে এক নজর দেখার জন্য ভিড় জমায় অসংখ্য মানুষ।
    অগ্রণী ব্যাংক লিমিটেড এর জিএম(অবসরপ্রাপ্ত) এস এম ইসমাইল হোসেন দৈনিক যুগান্তরের সার্কুলেশন ম্যানেজার সাইদুল হকের আপন বড় ভাই।
    এদিকে বুধবার সকাল ১০টায় সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কুড়িপাড়া দাখিল মাদ্রাসা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
    নামাজে জানাজায় সাতবাড়িয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শওকত আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী টুকু,উপজেলা পাওয়ারলুম মালিক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রোকন, জামায়াত নেতা তবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রকিবুল ইসলাম জনি, দৈনিক যুগান্তরের সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, তথা সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
    এর আগে ইসমাইল হোসেনের বর্ণাঢ্য জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন স্থানীয় ব্যক্তিবর্গ ।
    বক্তারা স্মৃতিচারণ ছাড়াও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
    জানাজা নামাজের ইমামতি করেন নিশ্চিন্তিপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুজ্জামান। পরে স্থানীয় নিশ্চিন্তপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর উপজেলা প্রতিনিধি।।

  • বানারীপাড়ায় বর্নিল আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতি-ষ্ঠা বার্ষিকী পালন;

    বানারীপাড়ায় বর্নিল আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতি-ষ্ঠা বার্ষিকী পালন;

    বানারীপাড়া প্রতিনিধি।।
    বরিশালের বানারীপাড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে বুধবার (২০ আগস্ট) সকালে মাহমুদিয়া মাদ্রাসার মাঠ থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় বানারীপাড়া পৌর শহরে অবস্থিত মাহমুদিয়া মাদ্রাসা মাঠে এসে এক সমাবেশে মিলিত হয়।

    উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ আহমেদ মৃধা,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম,সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জুয়েল,উপজেলা সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন,পৌর সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম রিপন,ফারুক হোসেন মল্লিক,পৌর যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল রেজা,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম,সদস্য সচিব মোঃ তাওহীদুল ইসলাম।

    উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ তপনের সঞ্চালনায় বিজয় মিছিল ও আনন্দ সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে আলোচনা করেন এবং সংগঠনের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোকপাত করেন। বক্তারা স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সকল সদস্যকে একসাথে কাজ করার আহ্বান জানান।

  • সাংবাদিকরা একটি সংগঠনকে অনেক উ-চুতে তুলতে পারেন -সেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক

    সাংবাদিকরা একটি সংগঠনকে অনেক উ-চুতে তুলতে পারেন -সেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক

    আনোয়ার হোসেন,
    নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

    বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো: নুরুল ইসলাম বিপ্লব বলেছেন, দেশ নায়ক জনাব তারেক রহমানের আধুনিক ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল ধারাবাহিক কর্মযজ্ঞ করছে। আমরা যা করছি তা মিডিয়ার মাধ্যমে তারেক রহমান সাহেব দেখছেন,এ্যানালাইস করছেন। একমাত্র সাংবাদিকরাই পারে একটা সংগঠনকে অনেক উচুতে তুলতে আবার চাইলে পচাইতেও পারেন। তাই সাংবাদিকদের সহযোগীতা এবং তারেক রহমানে সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনে আমাদের যে চেষ্টা চলছে দু’টো একত্র হলেই আমরা লক্ষ্যে পৌছে যেতে পারব।

    গতকাল বুধবার দুপুরে সেচ্ছাসেবকদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেছারাবাদে পরিস্কার পরিচ্ছন্নতস ও বৃক্ষরোপন অভিযান কর্মসূচী শেষে সাংবাদিকদের সামনে তিনি কথাগুলো বলেন।

    তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা ধারাবাহিকভাবে দেশের প্রত্যেকটা হাসপাতালের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করছি। জলবায়ু পরিবর্তনের দিক দিয়ে পৃথিবীতে যতগুলো দেশ আছে বাংলাদেশ চরমভাবাপন্ন দেশ। আর এই চরমভাবাপন্ন থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে গ্রিনহাউস গ্যাস রোধ করা। এই গ্রীনহাউজ গ্যাস রোধকল্পে আমাদের স্বেচ্ছাসেবকদল সারাদেশে ইতিমধ্য ৫ লক্ষ গাছের চাড়া রোপণ করেছে। চলতি বর্ষাকাল পর্যন্ত আমাদের গাছের চারা রোপন চলবে। পাশাপাশি দেশের প্রতিটি হাসপাতালের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে। কারন আগামীর সাম্য, মানবিক ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার তারেক রহমান সাহেবের যে ভাবনা, চিন্তা আমরা স্বেচ্ছাসেবক দল সেই ভাবনা চিন্তা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি।

    এরপূর্বে দিবসটি উপলক্ষে সকালে উপজেলার স্বরূপকাঠি পৌরসভা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শেষ হয়।

    নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তপু রায়হানের সভাপতিত্বে আরো বক্তব্যে রাখেন, পিরোজপুর সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক মো. নেছার শেখ, মো. আজীজুল হক নবীন, মো. রুহুল আমীন শাহীন, নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মহসিন মিয়া, স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম মিজান, সদস্য সচিব মো. আল মামুন ভূঁইয়া প্রমুখ।

  • সবুজ ভবিষ্যৎ গড়তে হবিগঞ্জ জেলা আনসার বাহিনীর বৃক্ষরোপণ অভিযান

    সবুজ ভবিষ্যৎ গড়তে হবিগঞ্জ জেলা আনসার বাহিনীর বৃক্ষরোপণ অভিযান

    এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা।।

    পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’-এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ অভিযান-২৫ শুরু করেছে হবিগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর নির্দেশনা মোতাবেক এবং সিলেট রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপ-মহাপরিচালকের ব্যবস্থাপনায় এই মহতী উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি, শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর আনসার ও ভিডিপি বহুমুখী ক্লাব-সমিতিতে একটি লিচুগাছের চারা রোপণের মাধ্যমে অভিযানের শুভ উদ্বোধন করেন। এরপর তিনি আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার পাশে ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে তিনি উপস্থিত সদস্য-সদস্যাদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করেন। এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় হবিগঞ্জ জেলার নয়টি উপজেলায় মোট ৪৫০টি চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, তেমনি জীববৈচিত্র্য সংরক্ষণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    পরিবেশ সুরক্ষার পাশাপাশি এটি একটি উজ্জ্বল সামাজিক দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে। বৃক্ষরোপণ অভিযান-২০২৫ শুধু একটি পরিবেশগত কার্যক্রম নয়, বরং এটি একটি মহৎ সামাজিক আন্দোলন। একটি সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ বাংলাদেশ গড়ার এই প্রচেষ্টা নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ। এ সময় সংগঠনের হবিগঞ্জ জেলা ও উপজেলার উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, আনসার কোম্পানি কমান্ডার, মহিলা টিআই, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, গন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণির মানুষ, সুবিধা ভোগী সদস্য, ব্যাটালিয়ান আনসার, ভিডিপি সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উ-দযাপন

    বাবুগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উ-দযাপন

    বাবুগঞ্জ প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা>>>>

    বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বরিশালের বাবুগঞ্জে। আজ বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলার বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে।

    অনুষ্ঠানের অংশ হিসেবে আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক কামরুল হাসান সোহাগ।
    আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক খান মোহাম্মদ সোহাগ, জাকির হোসেন, শাহাদাত ফরাজি, এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলের সকল নেতাকর্মীরা।

  • তেঁতুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতি-ষ্ঠাবার্ষিকী পালিত

    তেঁতুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতি-ষ্ঠাবার্ষিকী পালিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

    এ উপলক্ষ্যে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বয়ক মাসুদ আল করিম সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব আল আমিন জীবনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু।

    এছাড়াও বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন বিপ্লব, বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাসেদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব জাকির হোসেন, সেচ্ছাসেবক দলের আকতার হোসেন বাবু, মাহমুদুর রহমান, আবু রায়হান তাজ, ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল প্রমূখ।

    আলোচনা শেষে দলীয় কার্যালয়ে সামনে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়।

    মুহম্মদ তরিকুল ইসলাম।।

  • রাজশাহীর গোদাগাড়ীর  মাটিতে বিদেশি ফল চাষ করে লাভ-বান হচ্ছে কৃষক

    রাজশাহীর গোদাগাড়ীর মাটিতে বিদেশি ফল চাষ করে লাভ-বান হচ্ছে কৃষক

    মোঃ হায়দার আলী রাজশাহী থেকেঃ রাজশাহীর গোদাগাড়ীসহ বরেন্দ্র অঞ্চলে বিদেশী জাতের ফলের বস্পার ফল হচ্ছে। কৃষকের ভাগ্যের চাকা ঘুরে যাচ্ছে। অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। লবণ-মরিচ দিয়ে স্ট্রবেরি ভর্তা নিশ্চয়ই অনেকেই খেয়েছেন। বিভিন্ন শহর, গ্রামে এখন বিক্রি হচ্ছে। রীতিমতো দেশি ফলের সঙ্গে পাল্লা দিয়ে ফলন হয়েছে স্ট্রবেরির। অ্যাভোকাডো, ড্রাগন ফল, সৌদি খেজুর, তীনফল, কমলা এগুলোও এখন চাষ হচ্ছে গোদাগাড়ীতে । গত কয়েক দশকে আমাদের দেশে এসেছে অনেক বিদেশি ফল। প্রাথমিকভাবে কেউ নিতান্তই শখ করে চারা কলম বা বীজের মাধ্যমে এখানে নিয়ে এসেছেন গাছগুলো। পরে নার্সারির মাধ্যমে ছড়িয়ে পড়েছে সারা দেশে। দেখা যাক এখন কী কী ফল এখানে জন্মে। অনেকে ছাঁদ বাগান নিজের বাড়িতে বা বারান্দার টবে আপনিও এসব ফলের চারা এনে লাগাতে পারেন।

    স্ট্রবেরি
    একসময় নির্দিষ্ট কিছু বাগানে সীমিত পরিমাণে দেখা গেলেও বর্তমানে গোদাগাড়ীসহ রাজশাহী দেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে। গাছের (Fragaria vesca) গড়ন থানকুনিগাছের মতো, লতা মাটিতে গড়ায়। ফল একক, পরিপক্ব ফলের রং উজ্জ্বল লাল, গা-অসমান, খাঁজকাটা, তাতে বীজ থাকে। ফল সুগন্ধি, টক-মিষ্টি স্বাদের। এ ফলে আছে ভিটামিন এ ও সি।

    নাশপাতি
    নাশপাতি (Pyrus communis) মূলত শীতপ্রধান অঞ্চলের ফল। দেশের বিভিন্ন কৃষি উদ্যান ও গবেষণাকেন্দ্রে সীমিত পরিসরে চাষ হয়। খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্র ২০০১ সালের দিকে বারি নাশপাতি-১ নামে আমাদের আবহাওয়া উপযোগী একটি নতুন জাতের নাশপাতির জাত উদ্ভাবন ও বাজারজাত শুরু করে। জন্মস্থানে কাঁচা অবস্থায় সবুজ থাকলেও আমাদের দেশে সহজলভ্য প্রজাতিটি বরাবরই খয়েরি রঙের।

    সৌদি খেজুর
    ময়মনসিংহ জেলার ভালুকায় আবদুল মোতালেবের বাগানে ২০০৬ সাল থেকেই ফল ধরতে শুরু করে। মূলত দেশি খেজুর শেষ হওয়ার দুই থেকে তিন মাস পর সৌদি খেজুরগুলো (Phoenix dactylifera) পাকতে শুরু করে। আমাদের আবহাওয়ায় এর অভিযোজনা চমৎকার হওয়ায় ব্যাপকভাবে রোপণ করা যেতে পারে। পুষ্টিগুণ অনেক ভালো হওয়ায় অন্তত দুটি খেজুর গাছ একটি পরিবারের সারা বছরের চাহিদা মেটাতে সক্ষম। এখন গোদাগাড়ীসহ চাঁপাই নবাবগজ্ঞ, রাজশাহী, নাটোরসহ বিভিন্ন স্থানে চাষ করা হচ্ছে খেজুর।

    ড্রাগন ফলঃ
    বাণিজ্যিকভাবে চাহিদা থাকায় দেশে প্রচুর পরিমাণে ড্রাগন ফলের (Hylocereus undatus) চাষ হচ্ছে। গাছ লতানো। সচরাচর চার রঙের ফল দেখা যায় বাজারে-লাল বাকল, লাল শাঁস; হলুদ বাকল, সাদা শাঁস; লাল বাকল, সাদা শাঁস; লাল বাকল, নীলচে লাল শাঁস। রঙের ভিন্নতা অনুযায়ী স্বাদের ক্ষেত্রেও তারতম্য লক্ষ করা যায়। শাঁসের ভেতর ছোট ছোট অজস্র কালো রঙের বীজ থাকে। লাল রঙের ফল থেকে চমৎকার প্রাকৃতিক রং পাওয়া যায়। এই রং শরবত তৈরিতেও ব্যবহার হয়। গোদাগাড়ীর কৃষকদের আসার আলো দেখাচ্ছে।

    অ্যাভোকাডো
    এখন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। গাছপ্রতি ফলন ও একেবারে কম নয়। অ্যাভোকাডোর (Persea americana) আদি আবাস আমেরিকা। ফল পরিণত হতে প্রায় সাত-আট মাস সময় লাগে। আকৃতিতে বেশ বড়-১ থেকে ২ কেজি পর্যন্ত হতে পারে। ফল সাধারণত সালাদের মিশেল হিসেবেই ব্যবহার্য। সৌন্দর্যচর্চার উপকরণ হিসেবেও অনেকে ব্যবহার করেন। গোদাগাড়ী বেশ কয়েকটি ড্রাগন বাগানে চাষ করতে দেখা যাচ্ছে।

    প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম বলেন, বিদেশী ফল বেশ লাভজনক, আমাদের ড্রাগনবাগানের পাশাপাশি সৌদি খেজুর, তীনফল,
    স্ট্রবেরির চাষ করে বেশ লাভ হচ্ছে। আমাদের নিকট হতে চারা, পরামার্শ নিয়ে অনেকেই বাগান করছেন।

    রাজশাহীর উপ-পরিচালক মোছাঃ ছালমা খাতুন জানান, দেশের কৃষিতে বিপ্লব ঘটেছে। কৃষক ভাইয়েরা দেশী ফলের সাথে পাল্লা দিয়ে চাষ করছেন, ড্রাগন, তীন, ড্রাগন, খেজুর, আঙ্গুর, কমলা, আপেল ফলসহ বিভিন্ন জাতের বিদেশী ফল। বেশ লাভবান হচ্ছে কৃষকগণ।

    গোদাগাড়ীর আর্দশ কৃষক, বঙ্গবন্ধু পদক প্রদকপ্রাপ্ত দেশী বিদেশী ফল চাষি মোঃ মনিরুজ্জামান বলেন, বিদেশী ফল চাষ করে দেশের কৃষকগণ অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। দেশের জাতীয় অর্থনীতিতে অবদান বাখছেন।

    মোঃ হায়দার আলী
    গোদাগাড়ী, রাজশাহী।

  • দোয়ারাবাজার (ইউএনও)র বিশেষ বরাদ্ধে  দোহালিয়া প-য়েন্ট সড়কের এর সংস্কার কাজ স-ম্পন্ন

    দোয়ারাবাজার (ইউএনও)র বিশেষ বরাদ্ধে দোহালিয়া প-য়েন্ট সড়কের এর সংস্কার কাজ স-ম্পন্ন

    হারুন অর রশিদ,
    দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    ছাতক-দোয়ারাবাজার সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ দোহালিয়া বাজার আজাদ ব্রাদার্স এন্ড টাওয়ার থেকে ভূমি অফিস পয়েন্টে পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দ ও গর্ত হয়ে জনদুর্ভোগে ছিল স্থানীয় বাসিন্দারা। জন-প্রতিনিধি ও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিশেষ বরাদ্দে দোহালিয়া পয়েন্টটির সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।

    স্থানীয় ইউপি সদস্য ও সংস্কার কাজের সভাপতি মো. সুনুর মিয়া বলেন, দীর্ঘদিন যাবত রাস্তাটি খানাখন্দের কারণে জনদূর্ভোগ লেগে থাকতো। দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীমুল ইসলাম (শামিম) ও স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) বিশেষ বরাদ্দে রাস্তাটি সংস্কার করতে পেরে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

    দোয়ারাবাজার উপজেলা দক্ষিণের সাবেক আমির দেলোয়ার হোসেন বলেন, রাস্তাটি বড় বড় গর্ত ও খানাখন্দেে পরিনত ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের বরাদ্দে ও ইউপি সদস্য সুনুর মিয়ার অক্লান্ত পরিশ্রমে সড়কটি সংস্কার হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ। সেই সাথে প্রগতী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর রাস্তাটি ও মেরামত করা প্রয়োজন। শিক্ষার্থীরা প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া আসা কষ্ট পোহাতে হচ্ছে।

    প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ প্রগতি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ”র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর হোসেন মোঃ আব্দুল্লাহ জনগুরুত্বপূর্ণ ছাতক দোয়ারাবাজার সড়কের দোহালিয়া বাজার সড়কটি সংস্কার হওয়ায় সংশ্লিষ্ট কতৃপক্ষের সবাইকে ধন্যবাদ জানান।
    এছাড়াও প্রগতি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের রাস্তাটি জরুরি ভাবে মেরামত করা হলে কুমল মতি শিক্ষার্থীরা যাতায়াতে কষ্ট লাঘব হবে।

    উপজেলা যুবদল নেতা হামদু মিয়া বলেন,
    দীর্ঘদিনের খানাখন্দ গর্ত ভরা দোহালিয়া ভূমি অফিস সংলগ্ন রাস্তাটি সংস্কার হওয়ায় ইউপি সদস্য সুনুর মিয়া, চেয়ারম্যান শামীমুল ইসলাম শামিম সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়কে আন্তরিক অভিনন্দন জানান।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, সড়কটি গুরুত্বপূর্ণ হওয়ায় এবং স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বরাদ্দ দেওয়া হয়েছে। কাজটি সম্পন্ন হওয়ায় এলাকাবাসী উপকৃত হবে।

    সম্প্রতি সংস্কার কাজ শেষ হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর) তত্ত্বাবধানে বিশেষ তহবিল থেকে এই বরাদ্দ দেওয়ায় এবং দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।