Author: desk

  • পাবনায় আনসার ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: পরিবেশ সু-রক্ষায় অনন্য দৃ-ষ্টান্ত

    পাবনায় আনসার ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: পরিবেশ সু-রক্ষায় অনন্য দৃ-ষ্টান্ত

    পাবনা : পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব বিস্তারের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে পাবনায় শুরু হয়েছে এক ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক এবং আনসার ভিডিপি’র পাবনা জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বির সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি সাঁথিয়া উপজেলার নূরদহ আনসার ও ভিডিপি ক্লাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে ক্লাবের সদস্য, ভাতাভোগী সদস্য-সদস্যা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রায় ১৫০টি বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
    বৃক্ষ রোপণ শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং এর মাধ্যমে একটি সবুজ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি বলেন, গাছ শুধু আমাদের অক্সিজেন দেয় না, এটি আমাদের অর্থনৈতিক ভিত্তিকেও মজবুত করে। একটি ফলদ গাছ পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের উৎস হতে পারে। তেমনি, বনজ ও ঔষধি গাছ আমাদের পরিবেশকে শীতল রাখে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাহায্য করে। তিনি বলেন, আনসার ও ভিডিপি বাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, দেশের পরিবেশ ও সামাজিক উন্নয়নেও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই কর্মসূচি তারই একটি বড় উদাহরণ। তিনি আরও বলেন, আমাদের এই প্রয়াস যেন শুধু চারা রোপণেই সীমাবদ্ধ না থাকে, বরং প্রতিটি চারা গাছের চারা সন্তানের মত আদর যত্ন করে ও সঠিক পরিচর্যার মাধ্যমে সেগুলোকে বড় করে তোলার দায়িত্বও আমাদের সবার। তিনি উপস্থিত সবাই কে অধিক পরিমান বৃক্ষ রোপণ ও চারা গুলো পরিচর্যার পরামর্শ দেন। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তার বক্তব্যে এই কর্মসূচির প্রশংসা করে বলেন, “আনসার ও ভিডিপির এমন জন কল্যাণ মূলক উদ্যোগ সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার। এই কর্মসূচি শুধু পাবনার সাঁথিয়াতেই নয়, সারা দেশে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এখন সময়ের দাবি। আমাদের গ্রাম ও শহরকে বাসযোগ্য করে তুলতে হলে এমন উদ্যোগের কোনো বিকল্প নেই।” তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান যেন তারাও নিজ নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করে এই মহৎ কাজে শামিল হন। স্থানীয় ব্যক্তিবর্গরা বলেন, “আনসার ও ভিডিপির এই কর্মসূচি কেবল বৃক্ষরোপণ নয়, এটি জনসচেতনতা বৃদ্ধিরও একটি বড় প্ল্যাটফর্ম। আমরা আশা করি, এই চারাগুলো যত্ন সহকারে বেড়ে উঠবে এবং ভবিষ্যতে একটি সবুজে ভরা নূরদহ গঠনে ভূমিকা রাখবে। আমরা স্থানীয়ভাবে এই কার্যক্রমকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।অনুষ্ঠানে আনসার-ভিডিপি ক্লাবের সদস্যরা জানান, তারা রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা করবেন এবং ভবিষ্যতে এমন জনকল্যাণ মূলক কার্যক্রম অব্যাহত রাখবেন। এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রমাণ করে যে আনসার ও ভিডিপি শুধু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাকারী বাহিনীই নয়, বরং দেশের সামাজিক ও পরিবেশগত উন্নয়নেও তারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।কর্মসূচিতে সাঁথিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, কর্মচারী, জেলা আনসার অফিসের অন্য কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, ব্যাটালিয়ান আনসার, সাধারণ আনসার ভিডিপি সদস্য, ক্লাবের সদস্য এবং বিভিন্ন শ্রেণির মানুষসহ মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
    আপনার একান্ত

    গোলাম মোস্তফা (রাঙ্গা)

  • অতিরিক্ত পুলিশ সুপারের চ্যা-লেঞ্জ, ময়মনসিংহে মা-দক ও ছি-নতাই ঠেকাতে পুলিশের ব্যাপক ত-ৎপরতা

    অতিরিক্ত পুলিশ সুপারের চ্যা-লেঞ্জ, ময়মনসিংহে মা-দক ও ছি-নতাই ঠেকাতে পুলিশের ব্যাপক ত-ৎপরতা

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    পুলিশের নেতৃত্ব সবসমই চ্যালেঞ্জিং। মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মামুন। সাধারন মানুষের জানমাল রক্ষার দায়িত্ব পুলিশের। আর এজন্যই মাদক ও ছিনতাই রোধে কঠোর অবস্থান নিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা এলাকা এবং জেলার ত্রিশাল,ফুলবাড়িয়া, গফরগাঁও হালুয়াঘাট, ধোবাউরা ফুলপুর ঈশ্বরগঞ্জ মুক্তাগাছা সহ সবকটি থানা এলাকায় পুলিশের তৎপরতা বৃদ্ধি করেছে। টহল জোরদার করার পাশাপাশি ছিনতাইকারীদের খুঁজছে পুলিশ। বিশেষ করে ছিনতাইকারীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)। এবার ময়মনসিংহের মাটিতে ছিনতাইকারীদের ঠাঁই নেই। ছিনতাইকারীদের ধরতে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ।

    ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলাম ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম জানান, মাদক ও ছিনতাই ঠেকাতে জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস আব্দুল্লাহ আল মামুন স্যারের নেতৃত্বে জেলা পুলিশ কঠোর থেকে আরো কঠোর। অপরাধী যেই হোক, যতই ক্ষমতাধর হোক, কারো রেহাই নেই। ছিনতাইকারীদের ধরতে কঠোর নির্দেশ রয়েছে। চিহ্নিত ছিনতাইকারীদের তালিকা তৈরী করে অভিযান চলছে এবং চলবে।

    ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে শুক্রবার (২২ আগস্ট) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে ময়মনসিংহ শহরের কৃষ্টপুর এলাকায় কলোনীতে মাদক ব্যবসায়ী,চোর, ছিনতাইকারী ধরতে কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি যৌথ টিম অভিযান পরিচালনা করেছে।

    অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম)মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন- আমাদের এ রকম অভিযান অব্যাহত থাকবে।মাদক কারবারি, চোর,ছিনতাইকারী ধরতে আমাদের অভিযান নিয়মিত চলবে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না । এলাকাবাসী এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে৷ এমন অভিযান আরো বেশি বেশি প্রয়োজন বলেও মনে করেন তারা।

    স্থানীয়দের অভিযোগ ছিল, কৃষ্টপুর কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে মা-দ-ক কেনা-বেচা, চুরি এবং ছিনতাইয়ের মতো অপরাধ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল।

    অপরাধীদের অবাধ বিচরণে অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসী। এই অবস্থায় পুলিশের আকস্মিক অভিযানে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা।

    কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, “অপরাধমুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মা-দ-ক, চুরি এবং ছিনতাইকারী—সব ধরনের অপরাধীকে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চলবে।”

    পুলিশের এই কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন, এমন অভিযান আরও ঘন ঘন হওয়া উচিত। একই সাথে তারা পুলিশকে অনুরোধ জানিয়েছেন, যেন কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়।

    এই অভিযান শুধুমাত্র অপরাধ দমনেই নয়, বরং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির একটি সুস্পষ্ট বার্তা বহন করছে।

    এলাকাবাসীর সমর্থন এবং পুলিশের দৃঢ় পদক্ষেপ—এই দুইয়ের সমন্বয়ে ভবিষ্যতে আরও নিরাপদ একটি ময়মনসিংহ আশা পোষণ করেন বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।

    এদিকে, ময়মনসিংহকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে ছিনতাইকারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে । বাড়ী-বাড়ী ও মহল্লায় মহল্লায় গিয়ে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। নিরাপদ ময়মনসিংহ গড়তে ছিনতাইকারীদের সম্পেের্ক তথ্য ইনবক্সে দেওয়ার আহবান জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মামুন। সেক্ষেত্রে তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন করা হবে বলেও জানান তিনি। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)আব্দুল্লাহ আল মামুন বলেন, নগরীর বিভিন্ন অলি গলিতে মহরা চালানোর পর থেকে জনগণের কাছ থেকে আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি। তারা ইনবক্সে প্রচুর তথ্য দিচ্ছেন। তথ্য পাওয়ার পরপরই আমরা টিম পাঠিয়ে সেখানে অভিযান চালাচ্ছি। এ কাজটি এতটাই গোপনীয়তার সঙ্গে করা হচ্ছে যে, তথ্যদাতার নাম আমি ছাড়া অন্য আর কেউ জানতে পারছে না। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি ছিনতাইয়ের বিরুদ্ধেও সোচ্চার থাকব আমরা। জনগণকে সঙ্গে নিয়েই এ শহরকে নিরাপদ রাখতে চান বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

  • বানারীপাড়ায় বিএনপি’র বিক্ষো-ভ মিছিল ও সমা-বেশ

    বানারীপাড়ায় বিএনপি’র বিক্ষো-ভ মিছিল ও সমা-বেশ

    মোঘল সুমন শাফকাত, বরিশাল প্রতিনিধি।।

    বরিশালের বানারীপাড়ায় উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০ টায় দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফেরীঘাটে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার,পৌর বিএনপির সভাপতি শাহ ইমরান, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল,

    উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহম্মেদ সুমন হাওলাদার বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন , বানারীপাড়ায় বসন্তের কোকিল ও কিছু ঘুঘু ঘুরঘুর করছে যাদের অস্তিত্ব বিগত দিনে এ জনপদে ছিলোনা তারা আরও বলেন সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন ঠাঁই এখানে হবেনা। শান্তি প্রিয় জনগনকে সঙ্গে নিয়ে ওইসব অস্ত্রবাজদের প্রতিহত করা হবে। উল্লেখ্য গত বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উদয়কাঠি ইউনিয়নে বিএনপি নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হন। এর প্রতিবাদে শুক্রবার (২২ আগস্ট) সকালে পৌর শহরে এ সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

  • বিএনপি নেতা শিমুল বিশ্বাসের সুস্থ-তা কামনায় পটুয়াখালী শ্রমিক দলের দো-য়া ও মিলা-দ মাহফিল অনুষ্ঠিত

    বিএনপি নেতা শিমুল বিশ্বাসের সুস্থ-তা কামনায় পটুয়াখালী শ্রমিক দলের দো-য়া ও মিলা-দ মাহফিল অনুষ্ঠিত

    পটুয়াখালী প্রতিনিধি, এস আল-আমিন খাঁন।

    বিএনপি চেয়ার পারসোন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় পটুয়াখালীতে দোয়াও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার ২২’আগস্ট জুমার নামাজের পর পটুয়াখালী পৌর শহরের ৫ নং ওয়ার্ডের সনামধন্য মদিনা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    পটুয়াখালী জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির মাহমুদ এর নেতৃত্বে সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক সালাম হাওলাদার সায়েম এবং সাবেক সভাপতি মাহাতাব ঘরামী, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি শামীম খন্দকার ও অটোরিকশা বাইক শ্রমিক দল সম্মিলিতভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

    উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন,জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির মাহামুদ, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি সত্তার বয়াতী, জেলা শ্রমিক দলের সহ-সাধারন সম্পাদক জাহিদ মৃধা, জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম-সাধারন ও সদর উপজেলা শ্রমিক দলের নেতা আনিচ গাজী, জেলা শ্রমিক দলের সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম শিপন, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি হালিম, জেলা শ্রমিক দলের যুব-বিষয়ক সম্পাদক জামাল মৃধা, জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক দেলোয়ার মোল্লা, জেলা শ্রমিক দলের সহ-সাধারন সম্পাদক নইমুল হাওলাদার, জেলা শ্রমিক দলের প্রকাশনা সম্পাদক সৈয়দ বজলুর রহমান, পৌর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক শহিদুল ইসলাম, জেলা অটোবাইক ও রিক্সা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মামুন সহ প্রমুখ।

    এছাড়াও জেলা, উপজেলা, পৌরসহ সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের শ্রমিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পটুয়াখালী শ্রমিক দলের নেতৃবৃন্দ অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল এর দ্রুত সুস্থতা কামনায় মহান রাব্বুল আলামীনের দরবারে দেশবাসী সকলের কাছে দোয়া দরখাস্ত চেয়েছেন।

  • যশোরের শার্শায় ডো-বা থেকে যুবকের লা-শ উ-দ্ধার

    যশোরের শার্শায় ডো-বা থেকে যুবকের লা-শ উ-দ্ধার

    আজিজুল ইসলাম , বেনাপোল প্রতিনিধি :
    যশোরের শার্শায় নিখোঁজ হওয়ার একদিন পর ডোবা থেকে খায়রুল ইসলাম (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
    শুক্রবার দুপুরের দিকে শার্শার জেলে পাড়া-মান্দারতলা সড়কের পাশে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে মরদেহটি স্থানীরা ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
    নিহত খায়রুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মাদের ছেলে।

    পরিবার ও স্থানীয়রা জানান, খায়রুল ইসলাম ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বৃহস্প্রতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। শুক্রবার দুপুর ২ টার দিকে শার্শার জেলে পাড়া-মান্দারতলা সড়কের পাশে ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করে।

    তারা আরও জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

    শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের শরীরে উল্লেখযোগ্য কোন ক্ষত বা আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।।

  • এক্সপ্রেসওয়েতে গাড়ি-তে আ-গুন, অল্পের জন্য র-ক্ষা পেল যাত্রীরা

    এক্সপ্রেসওয়েতে গাড়ি-তে আ-গুন, অল্পের জন্য র-ক্ষা পেল যাত্রীরা

    আনিছুর রহমান রলিন,
    মুন্সীগঞ্জ সদর,

    মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়াঁ যাত্রী ছাউনির সামনে চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

    শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস জানায়, গাড়িটি আশুলিয়া ও সাভার এলাকা থেকে একদল যাত্রী মাওয়ায় বেড়াতে এসেছিল। ফেরার পথে হঠাৎ ওভার হিট হয়ে গাড়ির ইঞ্জিনে আগুন ধরে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

    শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, গাড়িটি ওভার হিট হয়ে ইঞ্জিনে আগুন ধরে যায়। আমাদের দুটি ইউনিট দ্রুত আগুন নির্বাপণ করে। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

  • গজারিয়ার কলাগাছিয়া এলাকার চর বলাকিয়ায় মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ম-রদেহ

    গজারিয়ার কলাগাছিয়া এলাকার চর বলাকিয়ায় মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ম-রদেহ

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধি

    নিখোঁজের পরদিন মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার বিকেলে গজারিয়ার কলাগাছিয়া এলাকার চর বলাকিয়ায় তাঁর মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নৌ–পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে সন্ধ্যায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
    পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর স্বজনরা ঘটনাস্থলে যাচ্ছেন। তিনি কীভাবে সেখানে গেলেন, তাঁর মৃত্যুর কারণ কী তা তদন্ত করে দেখা হচ্ছে।

    নৌ–পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে একদিন আগে তাঁর মৃত্যু হয়। মৃতদেহ কিছুটা বিকৃত হতে শুরু করেছে। দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

    কলাগাছিয়া নৌ-ফাড়ির ইনচার্জ মো. সালেহ আহমেদ পাঠান সমকালকে বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে খবর আসে কলাগাছিয়া সীমানাঘেঁষা গজারিয়ার চরবলাকী এলাকার মেঘনা নদীতে একটি মরদেহ ভাসছে। খবর পেয়ে বিকেল ৩টার দিকে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

    তিনি বলেন, এরপর সাংবাদিকদের দেখানো ছবির সঙ্গে মরদেহের চেহারায় মিল পাওয়া যায়। এতে বিষয়টি ঢাকার রমনা থানা পুলিশকে জানানো হয়। রমবা থানা পুলিশ তার পরিবারের স্বজনদের সঙ্গে যোগাযোগ করছে।

    মো.সালেহ আহমেদ পাঠান বলেন, উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার গলায় চশমাটি ঝুলছিল।

    রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম সমকালকে বলেন, বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার বৃহস্পতিবার রাতে একটি জিডি করেছেন। মোবাইল ফোন সঙ্গে না নেওয়ায় প্রযুক্তিগতভাবে তাঁর সর্বশেষ অবস্থান জানা সম্ভব হয়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এগুলো বিশ্লেষণের মাধ্যমে তাঁর গতিপথ সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সেইসঙ্গে অন্যান্য সূত্র থেকে এ বিষয়ে জানার চেষ্টা চলছে।

    এর আগে বৃহস্পতিবার সকালে তিনি বাসা থেকে বের হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ মেলেনি। এ বিষয়ে রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

    পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কর্মস্থল বনশ্রীর আজকের পত্রিকা কার্যালয়ে যাওয়ার কথা বলে তিনি বাসা থেকে বের হন। যদিও পরে খোঁজ নিয়ে দেখা গেছে, তিনি সেখানে যাননি। তিনি মোবাইল ফোনটিও বাসায় ফেলে যান।

    আজকের পত্রিকা সূত্রে জানা যায়, ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে ছিলেন বিভুরঞ্জন।

    বিভুরঞ্জন সরকারের ভাই চিররঞ্জন সরকার বৃহস্পতিবার রাতে ফেসবুকে লেখেন, ‌আমার দাদা সাংবাদিক বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার সকাল ১০টায় অন্যান্য দিনের মতো অফিস (আজকের পত্রিকা) যাবেন বলে বাসা থেকে বের হন। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি অফিসে যাননি। পরিচিত পরিমণ্ডলের কোথাও যাননি। আজ কেউ তাঁকে দেখেননি। রাত ১টা পর্যন্ত বাসায় ফেরেননি তিনি।

  • এমডি ডিগ্রি অর্জ-নকারী চিকি-ৎসককে সংব-র্ধনা

    এমডি ডিগ্রি অর্জ-নকারী চিকি-ৎসককে সংব-র্ধনা

    স্টাফ রিপোর্টার, বরিশাল

    লিভার পরিপাকতন্ত্র ও মেডিসিন বিশেষজ্ঞ বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের কৃতি সন্তান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞ ডা. মশিউর রহমান গ্যাস্ট্রএন্ট্রোলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    বরিশালের উত্তর জনপদের ঐতিহ্যবাহী বেসরকারি এবি সিদ্দিক জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে দশটায় হাসপাতালের সম্মেলন কক্ষে ডা. মশিউর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়।

    এসময় হাসপাতালের চেয়ারম্যান মো. আনিসুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ খন্দকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ###

  • তানোরে চাষাবাদে গরুর বদলে বাড়ছে ঘোড়া দিয়ে মই চাষ

    তানোরে চাষাবাদে গরুর বদলে বাড়ছে ঘোড়া দিয়ে মই চাষ

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর তানোরে কৃষিকাজে দেখা যাচ্ছে এক নতুন প্রবণতা গরুর বদলে ঘোড়া দিয়ে চাষাবাদ। আধুনিক যন্ত্রের উচ্চমূল্য ও রক্ষণাবেক্ষণ জটিলতার পাশাপাশি বলদের (গরু) সংকট থাকায় কৃষকরা এখন বিকল্প হিসেবে ঘোড়াকে বেছে নিচ্ছেন।এদিকে ঘোড়া দিয়ে মই চাষের সুফল পাওয়ায় ধীরে ধীরে তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
    জানা গেছে, তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) কৃষক নাসির উদ্দীন প্রথম বারের মতো ঘোড়া দিয়ে জমিতে মই চাষ করেছেন। এ খবর জানাজানি হলে এলাকাবাসির মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। কৃষক নাসির উদ্দিন জানান, বলদ (গরু) না পাওয়ায় ট্রাক্টর দিয়ে জমি চাষ করার পর, ঘোড়া দিয়ে মই চাষ করেছেন। তিনি বলেন, এর সুফল দেখে আশপাশের কৃষকরাও ঘোড়া ব্যবহার করতে আগ্রহী হয়ে উঠেছেন।
    নাসির আরো বলেন, “মাত্র এক ঘণ্টায় দুই বিঘা জমিতে মই চাষ করে ৪০০ টাকা আয় করেছি। এখন প্রতিদিন সাত-আট বিঘা জমিতে কাজ করছি ঘোড়া দিয়ে।”
    স্থানীয় কৃষকরাও একমত যে, গরুর তুলনায় ঘোড়া সাশ্রয়ী ও সহজে রক্ষণাবেক্ষণযোগ্য। যেখানে ট্রাক্টর কেনায় লাগে লাখ টাকা, সেখানে ২০-৪০ হাজার টাকায় একটি প্রশিক্ষিত ঘোড়া দিয়ে চাষাবাদ সম্ভব।
    এবিষয়ে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমদ জানান, “বর্তমানে যান্ত্রিক চাষ জনপ্রিয় হলেও গরুর হালের চাহিদা দিন দিন কমে যাচ্ছে। এই অবস্থায় ঘোড়া দিয়ে মই চাষ এক কার্যকর বিকল্প। এতে কৃষকদের খরচও কমবে।”এক সময় প্রতিটি কৃষক পরিবারেই গরু-মহিষ ও লাঙল থাকলেও এখন সময় বদলেছে। তবে প্রযুক্তির পাশাপাশি ঘোড়ার মতো সহজলভ্য ও কার্যকর প্রাণী কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছে—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।#

  • তানোরে প্রচা-রণার সময় আওয়ামী লীগের দুই কর্মী আ-টক

    তানোরে প্রচা-রণার সময় আওয়ামী লীগের দুই কর্মী আ-টক

    তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) আওয়ামী লীগের দুই কর্মী মোহাম্মদ গোলাম রাব্বানী (৩৪) ও মোসলেম উদ্দিনকে (৩২) বিভিন্ন স্থাপনা ও বিল্ডিংয়ে আওয়ামী লীগের লিখন এবং প্রচারণা চালানোর সময় আটক করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালের দিকে তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন এবং এলাকাবাসী উভয়কে আটক করেন। পরে বিষয়টি তানোর থানা পুলিশকে জানালে, পুলিশ তাদের থানায় নিয়ে যায় এবং মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    প্রাথমিক তথ্য অনুযায়ী, আটককৃতরা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাতেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে পোস্ট করতেন। তানোর থানা পুলিশ জানিয়েছে, মামলার বিস্তারিত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তারা আটক অবস্থায় থাকবেন।#