Author: desk

  • নড়াইলে অ-সুস্থ হয়ে কা-রাগারে হা-জতীর মৃ-ত্যু

    নড়াইলে অ-সুস্থ হয়ে কা-রাগারে হা-জতীর মৃ-ত্যু

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে অসুস্থ হয়ে হত্যা মামলার হাজতীর কারাগারে মৃত্যু। নড়াইলে অসুস্থ হয়ে হত্যা মামলায় কারাগারে থাকা আসামি হুমায়ুন শেখ (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অসুস্থ অবস্থায় কারাগার থেকে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
    মৃত হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইল জেলা কারাগারে থাকা হুমায়ুন শেখ নামে ওই ব্যক্তি কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি। তিনি গত ২ মাস যাবৎ জেলা কারাগারে ছিলেন। সেখানে গত ৪/৫ দিন যাবৎ জ্বরে ভুগছিলেন। শুক্রবার মধ্যরাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন।
    এ বিষয়ে নড়াইল জেলা কারাগারের জেলার মো.আমিরুল ইসলাম বলেন, গত ৪/৫ দিন যাবৎ ওই ব্যক্তি জ্বরে ভুগছিলেন, শুক্রবার রাতে বেশি অসুস্থ হন, পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • ঝিনাইদহে হো-য়াটসঅ্যাপ ব্য-বহারকারীরা আ-তংকে প্র-তারকচক্রের ভ-য়ংকর মিশন

    ঝিনাইদহে হো-য়াটসঅ্যাপ ব্য-বহারকারীরা আ-তংকে প্র-তারকচক্রের ভ-য়ংকর মিশন

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    “আমি ডিএমপি কমিশানার ঢাকা অফিস থেকে বলছি। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে একটি গ্রুপ খোলা হয়েছে। সেই গ্রুপ থেকে পুলিশের আইজিপি ও ডিআইজিসহ পুলিশ বিভাগের কর্মকর্তাদের গালিগালাজ করা হচ্ছে আপনি কি জানেন ? যদি না জেনে থাকেন তবে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ সেটআপ করে দিচ্ছি” এমন ভীতিকর কথা বলে ঝিনাইদহের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফোন করা হচ্ছে।

    শুক্রবার বিকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের কাছে ০১৩৪৩-৮৫৪৪৪৬ নাম্বারের হোয়াটসঅ্যাপ থেকে পুলিশ হেডকোয়াটার থেকে কথিত সোহায়েল পরিচয় দিয়ে ফোন করে। প্রতারক চক্রের কথায় বিচলিত হয়ে সাংবাদিক আসিফ কাজল ঝিনাইদহ ডিবি পুলিশের সাইবার সেলের এক কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

    ডিবি পুলিশের সাইবার সেলের ওই কর্মকর্তা জানান, এরা প্রতারকচক্র এবং তাদের অবস্থান রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামে। তিনি আরো জানান, ঝিনাইদহসহ সারা দেশে এই প্রতারক চক্রটি প্রতারণার জাল বিস্তার করে টাকা হাতিয়ে নিচ্ছে।

    তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সরকারী কেসি কলেজের সাবেক এক অধ্যক্ষ ও শহরের এক কাপড় ব্যবসায়ীর কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ফোন করে প্রথমে ভীতি সৃষ্টি করে মোবাইল এক্সেজ হাতিয়ে নিয়েছে। অনেকে প্রতারণার খপ্পরে পড়ে টাকাও দিয়েছেন বলে জানা গেছে।

    এদিকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথিত পুলিশ পরিচয়ে প্রতারক চক্রের এই ফোন পেয়ে অনেকেই আতংকিত হয়ে পড়ছেন। প্রথমে তারা কি করবেন ভেবে পাচ্ছেন না। এক সময় প্রতারক চক্রের খপ্পরে পড়ে অসহায় হয়ে পড়ছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

    এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্তি পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, প্রযুক্তির প্রসারে প্রতারক চক্রও সক্রিয়। তারা সুবিধা নিয়ে মানুষকে ক্ষতি করছে। তিনি বলেন, প্রতারকদের হাত থেকে বাঁচতে হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অধিক সচেতন হতে হবে। তাছাড়া প্রতারকদের ধরতে প্রতিনিয়ত ঝিনাইদহ জেলা পুলিশ ও সাইবার সেল নিয়মিত অভিযান পরিচালনা করছে।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • জমির মুল্য নির্ধারণে ঘাপলাবাজীর অ-ভিযোগ তুলে ক্ষ-তিগ্রস্থ মালিকদের সংবাদ সম্মেলন

    জমির মুল্য নির্ধারণে ঘাপলাবাজীর অ-ভিযোগ তুলে ক্ষ-তিগ্রস্থ মালিকদের সংবাদ সম্মেলন

    ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
    ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির কোন শুনানী করা হয়নি। ফলে জমির মালিকরা জেলা প্রশাসকের দপ্তরে তাদের মতামত তুলে ধরতে পারেনি। এতে ন্যায্য মুল্য নিশ্চিত না হওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েন কয়েক হাজার জমির মালিক। শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের মটর শ্রমিক মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ জমির মালিকরা এ অভিযোগ করেন।

    সংবাদ সম্মেলনে কালীগঞ্জ ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন হাজী মো. শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ওবায়দুল ইসলাম পাটোয়ারী, ফরিদ উদ্দিন মিয়া, জালাল উদ্দীন, আবু জাফর প্রমুখ। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, যে জমির বর্তমান বাজারমূল্য প্রতি শতক ৫ লাখ টাকা, সেই জমির মূল্য দেওয়া হচ্ছে ১৮’শ টাকা। অনেক মৌজার জমি বাণিজ্যিক শ্রেণির হলেও তা ডোবা ও ডাঙ্গা শ্রেণীভুক্ত করা হয়েছে।

    জমি অধিগ্রহণে ৮ ধারা নোটিশ জারির আগে ৭ ধারা নোটিশ জারি করে জেলা প্রশাসন। কিন্তু ৭ ধারা নোটিশের পরে স্থানীয় জমির মালিকদের সঙ্গে সরকারের সমন্বয়ের কথা থাকলেও তা করা হয়নি। জমির মালিকদের সঙ্গে শুনানি না করেই জেলা প্রশাসন ৮ ধারা জারি করেছে।

    সংবাদ সম্মেলনে বলা হয়, কালীগঞ্জ উপজেলার বারবাজার থেকে ফুলবাড়ি পর্যন্ত ১৯ টি মৌজার প্রায় সাড়ে চার হাজার জমির মালিক প্রকৃত জমির মূল্য থেকে বঞ্চিত হয়েছেন। ক্ষতিগ্রস্থ জমির মালিকরা অধিগ্রহণকৃত জমির ৮ ধারা প্রত্যাহার, পুনরায় সার্ভে করে স্থাপনা ও জমির বর্তমান ন্যায্যমূল্য নির্ধারনের দাবি জানিয়ে বলেন তা নাহলে হরতাল, অবরোধ ও প্রয়োজনে আত্মহুতি দেওয়া হবে। এদিকে দুলাল মুন্দিয়া গ্রামের মামুনুর রহমান রানা অভিযোগ করেন, তার জমির মৌজা রেট ৭৭ হাজার ২১৮ টাকা কিন্তু ঝিনাইদহ জেলা প্রশাসন থেকে প্রদান করা হয়েছে মাত্র চার হাজার ২২৭ টাকা। বাবুল আক্তার জানান, তার কালীগঞ্জ মৌজায় তিন দাগে বানিজ্যিক জমি অধিগ্রহন করা হয়েছে। কিন্তু ডাঙ্গা হিসেবে মুল্য প্রদান করা হচ্ছে। বুজরুক মুন্দিয়া গ্রামের মসিউর রহমান জানান, খতিয়াতে তার জমির শ্রেওনী ডাঙ্গা কিন্তু দাম দিচ্ছে ডোবা হিসেবে।

    সংবাদ সম্মেলনে জমির মালিকরা অভিযোগ করেন ঝিনাইদহের সাবেক জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম ও ভারতে নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কারসাজিতে কালীগঞ্জের জমির মালিকরা আজ পথে বসেছেন। তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সংবাদ সম্মেলনে প্রমান তুলে ধরেন পাশাপাশি জমি একজন জন পাচ্ছেন ৯ কোটি কিন্তু প্রভাব না থাকায় একই শ্রেনীর জমির মালিক পাচ্ছেন মাত্র ৬০ লাখ টাকা। সাবেক এমপি আনারের জমির টাকা পাচ্ছে চার গুন বেশি, কিন্তু পাশে থাকা একই শ্রেনীর জমির মালিক পাচ্ছেন কম টাকা।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • ঠাকুরগাঁওয়ে ৭০টি অ-বৈধ জাল পু-ড়িয়ে দিলো প্রশাসন

    ঠাকুরগাঁওয়ে ৭০টি অ-বৈধ জাল পু-ড়িয়ে দিলো প্রশাসন

    মো:মনসুর আলী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

    ঠাকুরগাঁওয়ের বুড়িরবাঁধ এলাকায় প্রায় ৬ ঘণ্টা অভিযান চালিয়ে ৭০টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী আগুনে পুড়িয়ে দেওয়া হয়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।

    শনিবার (২৩ আগস্ট) ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত বুড়িরবাঁধ এলাকার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

    এ সময় নদী থেকে অবৈধ চায়না রিং জাল জব্দ করার পাশাপাশি নদীর আশে পাশের বিভিন্ন স্থান থেকেও এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে দেওয়া হয়।

    অভিযানে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ সারোয়ার আলম খান প্রমুখ।

    উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকেই বুড়িরবাঁধ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদীতে এবং নদীর আশে পাশে পাতানো মাছ ধরার নিষিদ্ধ ৭০টি জাল জব্দ করা হয়। আগেই টের পেয়ে জাল মালিকেরা পালিয়ে যায়। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী পুলিশ, মেম্বার ও স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থলেই পুড়িয়ে ফেলা হয়।

  • নলছিটিতে ৫ বছরের সা-জাপ্রাপ্ত প-লাতক আ-সামি গ্রে-ফতার

    নলছিটিতে ৫ বছরের সা-জাপ্রাপ্ত প-লাতক আ-সামি গ্রে-ফতার

    ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    ঝালকাঠির নলছিটিতে ৫(পাঁচ) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুম কারিকরকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ আগস্ট শুক্রবার রাতে ঝালকাঠি শহরের কলেজগেট এলাকায় মাসুমের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার মাসুম নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল মন্নান কারিকরের ছেলে।

    পুলিশ সূত্রে জানা গেছে, বানারীপাড়া থানার একটি (জি আর) মামলায় মাসুম ৫(পাঁচ )বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরও দুইটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। 

    নলছিটি থানার ওসি মোঃ. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামি মাসুমকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

  • জামায়াতে ইসলামীর বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন

    জামায়াতে ইসলামীর বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন

    কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

    বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর ৩নং ওয়ার্ডের উদ্যোগে কালিয়াজুরি পিটিআই স্কুল প্রাঙ্গণে আজ সকাল ৯টায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প শুভ উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও মহানগর যুব বিভাগের সভাপতি কাজী নজির আহমেদ।

    অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা মুহিবুর রহমান এবং পরিচালনায় ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী নজির আহমেদ।

    ক্যাম্পে শিশু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, চর্ম ও যৌন বিশেষজ্ঞ, চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস চেকআপ, ব্লাড গ্রুপিংসহ নানা চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া চোখের ছানি পড়লে বিনামূল্যে অপারেশন, চশমা ও ঔষধ বিতরণেরও ব্যবস্থা রাখা হয়েছে।

    এই মেডিক্যাল ক্যাম্পে সার্বিক সহযোগিতায় ছিল জাতীয় অন্ধকল্যাণ সমিতি, মর্ডান হসপিটাল ও এন.ডি.এফ ফোরাম কুমিল্লা।

  • মহাসড়কের পাশ থেকে অ-জ্ঞাত নারীর ম-রদেহ উদ্ধার 

    মহাসড়কের পাশ থেকে অ-জ্ঞাত নারীর ম-রদেহ উদ্ধার 

    অভিজিৎ কুমার দাস সিরাজগঞ্জ প্রতিনিধি:

    সিরাজগঞ্জের রায়গঞ্জে (ঢাকা-বগুড়া) মহাসড়কের আর আর স্পিনিং এন্ড কটোনের সামনে থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স ৬৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর নাম পরিচয় পাওয়া যায়নি।

    শনিবার (২৩ আগস্ট) ভোরে (ঢাকা-বগুড়া) মহাসড়কের কালিকাপুর আর আর স্পিনিং এন্ড কটন মিলের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

    স্থানীয়রা জানায়, ভোরে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। পরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো গাড়ি ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত ঐ নারী এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন বলে জানায় স্থানীয়রা।

    এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁর পরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে। 

    তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন গাড়ির চাপায় তাঁর মৃত্যু হয়েছে।#

  • কোটালীপাড়ায় ছাত্রলীগের সেক্রেটারী জামির গ্রে-প্তার

    কোটালীপাড়ায় ছাত্রলীগের সেক্রেটারী জামির গ্রে-প্তার

    কে এম সাইফুর রহমান,
    গোপালগঞ্জ প্রতিনিধিঃ

    গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সরকারি কোটালীপাড়া কলেজ সংসদের সাবেক জিএস আলিউজ্জামান জামির (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর (পশ্চিমপাড়) থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার ডহরপাড়া গ্রামের মোকসেদ আলীর ছেলে।

    আজ শনিবার (২৩ আগস্ট) আলিউজ্জামান জামিরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ এক ‘শ ৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার পাঁচ শ’ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় কোটালীপাড়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সরকারি কোটালীপাড়া কলেজ সংসদের সাবেক জিএস আলিউজ্জামান জামিরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

    কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, আলিউজ্জামান জামির ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে মামলার অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় ৫১ জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • গরুর খামারের ব-র্জ্যে নদী দূ-ষণ, স্থানীয় আ.লীগ নেতার বি-রুদ্ধে এলাকাবাসীর অ-ভিযোগ

    গরুর খামারের ব-র্জ্যে নদী দূ-ষণ, স্থানীয় আ.লীগ নেতার বি-রুদ্ধে এলাকাবাসীর অ-ভিযোগ

    কে এম সাইফুর রহমান,
    নিজস্ব প্রতিনিধি।

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার লেবুতলা এলাকার কাকইবুনিয়া শৈলদাহ নদীতে ডেইরি মিল্ক খামারের বর্জ্য ফেলে পানি দূষণের অভিযোগ উঠেছে স্থানীয় এলাকার প্রভাবশালী এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে।

    এ ঘটনার জন্য স্থানীয়রা টুঙ্গিপাড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ মুন্সীকে দায়ী করেছেন।

    জানা যায়, পাটগাতী গ্রামের মৃত খায়ের মুন্সীর ছেলে মাসুদ মুন্সী দীর্ঘদিন ধরে কাকইবুনিয়া নদীর পাড়ে একটি ডেইরি খামার পরিচালনা করছেন। অভিযোগ রয়েছে, তিনি খামারের গোবর, মল ও অন্যান্য বর্জ্য নদীতে ফেলছেন। এতে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

    লেবুতলা কাকইবুনিয়া গ্রামের একাধিক বাসিন্দা জানান, এক সময় এ নদীর পানি তারা গৃহস্থালি কাজ থেকে শুরু করে অনেক সময় পান করার জন্যও ব্যবহার করতেন। কিন্তু এখন খামারের বর্জ্য মিশে যাওয়ায় নদীর পানি দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে এবং তা আর কোনো কাজে ব্যবহার করা যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, মাসুদ মুন্সীকে বারবার অনুরোধ করা হলেও তিনি তা কর্ণপাত করেননি।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদ মুন্সী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে যান, এতে আমার কিছুই হবে না। তিনি আরো দাবি করেন, তার খামার থেকে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না, আমার নামে মামলা করেন আমি কোর্টে বোঝাপড়া করবো।

    এছাড়া, এলাকাবাসীর দাবি ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে মাসুদ মুন্সী নদীর তীরে অবৈধভাবে খামার গড়ে তুলেছেন। তবুও পরিবেশ অধিদপ্তর কিংবা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

    এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস মুঠোফোনে সাংবাদিকদের জানান, খামারের বর্জ্য নদীতে ফেললে এতে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়। বর্জ্য সরাসরি নদীতে ফেলার কোনো বৈধতা নেই। আমি এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের সঙ্গে কথা বলবো।

  • পাবনায় আনসার ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: পরিবেশ সু-রক্ষায় অনন্য দৃ-ষ্টান্ত

    পাবনায় আনসার ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: পরিবেশ সু-রক্ষায় অনন্য দৃ-ষ্টান্ত

    পাবনা : পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব বিস্তারের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে পাবনায় শুরু হয়েছে এক ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক এবং আনসার ভিডিপি’র পাবনা জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বির সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি সাঁথিয়া উপজেলার নূরদহ আনসার ও ভিডিপি ক্লাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে ক্লাবের সদস্য, ভাতাভোগী সদস্য-সদস্যা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রায় ১৫০টি বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
    বৃক্ষ রোপণ শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং এর মাধ্যমে একটি সবুজ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি বলেন, গাছ শুধু আমাদের অক্সিজেন দেয় না, এটি আমাদের অর্থনৈতিক ভিত্তিকেও মজবুত করে। একটি ফলদ গাছ পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের উৎস হতে পারে। তেমনি, বনজ ও ঔষধি গাছ আমাদের পরিবেশকে শীতল রাখে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাহায্য করে। তিনি বলেন, আনসার ও ভিডিপি বাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, দেশের পরিবেশ ও সামাজিক উন্নয়নেও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই কর্মসূচি তারই একটি বড় উদাহরণ। তিনি আরও বলেন, আমাদের এই প্রয়াস যেন শুধু চারা রোপণেই সীমাবদ্ধ না থাকে, বরং প্রতিটি চারা গাছের চারা সন্তানের মত আদর যত্ন করে ও সঠিক পরিচর্যার মাধ্যমে সেগুলোকে বড় করে তোলার দায়িত্বও আমাদের সবার। তিনি উপস্থিত সবাই কে অধিক পরিমান বৃক্ষ রোপণ ও চারা গুলো পরিচর্যার পরামর্শ দেন। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তার বক্তব্যে এই কর্মসূচির প্রশংসা করে বলেন, “আনসার ও ভিডিপির এমন জন কল্যাণ মূলক উদ্যোগ সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার। এই কর্মসূচি শুধু পাবনার সাঁথিয়াতেই নয়, সারা দেশে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এখন সময়ের দাবি। আমাদের গ্রাম ও শহরকে বাসযোগ্য করে তুলতে হলে এমন উদ্যোগের কোনো বিকল্প নেই।” তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান যেন তারাও নিজ নিজ উদ্যোগে বৃক্ষরোপণ করে এই মহৎ কাজে শামিল হন। স্থানীয় ব্যক্তিবর্গরা বলেন, “আনসার ও ভিডিপির এই কর্মসূচি কেবল বৃক্ষরোপণ নয়, এটি জনসচেতনতা বৃদ্ধিরও একটি বড় প্ল্যাটফর্ম। আমরা আশা করি, এই চারাগুলো যত্ন সহকারে বেড়ে উঠবে এবং ভবিষ্যতে একটি সবুজে ভরা নূরদহ গঠনে ভূমিকা রাখবে। আমরা স্থানীয়ভাবে এই কার্যক্রমকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।অনুষ্ঠানে আনসার-ভিডিপি ক্লাবের সদস্যরা জানান, তারা রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা করবেন এবং ভবিষ্যতে এমন জনকল্যাণ মূলক কার্যক্রম অব্যাহত রাখবেন। এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রমাণ করে যে আনসার ও ভিডিপি শুধু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাকারী বাহিনীই নয়, বরং দেশের সামাজিক ও পরিবেশগত উন্নয়নেও তারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।কর্মসূচিতে সাঁথিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, কর্মচারী, জেলা আনসার অফিসের অন্য কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, ব্যাটালিয়ান আনসার, সাধারণ আনসার ভিডিপি সদস্য, ক্লাবের সদস্য এবং বিভিন্ন শ্রেণির মানুষসহ মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
    আপনার একান্ত

    গোলাম মোস্তফা (রাঙ্গা)