Author: desk

  • নড়াইলে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন একই স্থানে মসজিদ-মন্দির নির্বিঘ্নে চলছে নামাজ ও পুজা

    নড়াইলে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন একই স্থানে মসজিদ-মন্দির নির্বিঘ্নে চলছে নামাজ ও পুজা

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে একই স্থানে মসজিদ-মন্দির নির্বিঘ্নে চলছে নামাজ ও পুজা ধর্মীয় সম্প্রীতির এমন উজ্জ্বল নিদর্শন রয়েছে চিত্রার নদীর পাড়ে নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকায়। প্রায় চার দশক ধরে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষ পরষ্পরের প্রতি শ্রদ্ধা রেখে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করছে। ঐহিত্য মেনে সেই উৎসবে সামিলও হচ্ছেন সবাই। ছোট্ট একটি মাঠের একপাশে মসজিদ আর অন্যপাশে মন্দির। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, সময় হলে কেউ যাচ্ছেন নামাজে, আর কেউ যাচ্ছেন দেবী দর্শনে। স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করছেন সবাই চলছেন সম্প্রতি রক্ষা করে।
    স্থানীয় সুত্রে জানা গেছে, এক সময় নড়াইলের পুরান সাব রেজিস্ট্রি কার্যালয়টি মহিষখোলায় ছিল। সেই কার্যালয়ের পাশেই ১৯৭৪ সালে মহিষখোলা পুরাতন সাব রেজিস্ট্রি অফিস জামে মসজিদ নামের এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৯২ সালে নতুন করে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। আর ১৯৮০ সালে প্রতিষ্ঠা করা হয় মহিষখোলা সার্বজনীয় পূজা মন্দির। নিজস্ব জায়গায় মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে।
    সরোজমিনে গিয়ে দেখা যায়, চিত্র নদীর পাড়ে একটি ছোট্ট মাঠে মধ্যে তিনটি স্থাপনা রয়েছে। মাঠের পশ্চিম পাশে মসজিদ, আর উত্তর পাশে রয়েছে মন্দিরটি। মন্দিরটি উত্তর-দক্ষিণমুখী। মন্দির থেকে একটু সামনে এগোলেই রয়েছে শরীফ আব্দুল হাকিম ও নড়াইল এক্সপ্রেস হাসপাতাল। আর মাঠের দক্ষিণ পাশে রয়েছে একটি রাস্তা।
    মন্দিরে পূজা দেখতে আসা লোহাগড়ার হৃদয় দাস বলেন, আমি আগেই এখানকার কথা শুনেছিলাম। একই জায়াগায় পাশাপাশি মন্দির ও মসজিদে যে যার ধর্ম পালন করে। এটা দেখে বেশ ভালো লাগলো। সবাই এ রকম মিলেমিশে থাকলে তো ধর্ম নিয়ে কোনো ঝগড়াঝাটি আর থাকত না।
    ওই এলাকার কয়েকজন স্থায়ী বাসিন্দাদের সাথে কথা হলে তারা বলেন শান্তিপূর্ণভাবে আমরা হিন্দু-মুসলিম একই পরিবারের সদস্য হিসেবে এলাকায় বসবাস করে আসছি। আমাদের এলাকায় কখনও ধর্ম নিয়ে কোনো বিরোধে আমরা লিপ্ত হইনি। এই এলাকার মানুষ মনেপ্রাণে অসাম্প্রদায়িক। প্রত্যেকেই নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল।
    মহিষখোলা সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি সুমন দাস বলেন, এই এলাকায় মুসলমান সম্প্রদায়ের মানুষ বেশি হলেও কখনোই আমাদের পূজা-অর্চনা করতে কোনো সমস্যার সম্মুখীন হই না। আমরা সবাই মিলেমিশে এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। তিনি আরও বলেন, পূজা উদযাপনের সময় সরকারিভাবে ৫০০ কেজি চাউল পাই। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা তার ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করেন। তবে বেশিরভাগ খরচের ব্যবস্থা আমরা নিজেরাই করে থাকি।
    মহিষখোলা পুরাতন সাব রেজিস্ট্রি কার্যালয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন,আমরা মন্দির কমিটিকে আমাদের নামাজের সময়সূচি দিয়েছি। নামাজের সময় মন্দির কমিটি তাদের কাজক্রম সীমিত রাখেন। নামাজ শেষ হলে স্বাভাবিক নিয়মেই পূজা-অর্চনার কাজ চলে। এ নিয়ে কোনো দ্বন্দ্ব-সংঘাত হয়নি। আমরা সবাই মিলেমিলে একসঙ্গেই বসবাস করছি।
    নড়াইল জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুণ্ডু বলেন, এ বছর জেলার তিনটি উপজেলার ৫৮২টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। আশা করছি, প্রতি বছরের মতো এ বছরও নড়াইলে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হবে।

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • মানবসেবায় অবদান রাখায় সম্মাননা পেলেন পটিয়ার ড. জুলকারনাইন চৌধুরী

    মানবসেবায় অবদান রাখায় সম্মাননা পেলেন পটিয়ার ড. জুলকারনাইন চৌধুরী

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    মানবসেবায় অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট পেয়েছেন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের কৃতি সন্তান ও আমেরিকা প্রবাসী ড. জুলকারনাইন চৌধুরী।

    সোমবার রাতে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শাপলা সংঘের উদ্যাগে সার্বজনীন শারদীয় দুর্গাৎসবে এ সম্মাননা প্রদান করা হয়। এটি গ্রহণ করেন নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের উপদেষ্টা ও কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম। শাপলা সংঘের সভাপতি ডাঃ টিটু কুমার নাথের সভাপতিত্বে ও সঞ্চয় কুমার নাথের পরিচালনায় এতে উদ্বোধক ছিলেন- কুসুমপুরা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রৌশন আরা রুজি। প্রধান অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম। প্রধান বক্তা ছিলেন ইউপি মেম্বার আলহাজ্ব খোরশেদ আলম।
    আলোচনা সভা শেষে নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জুলকারনাইন চৌধুরীর পক্ষে অসহায় মানুষের মাঝে শাড়ী ও লুঙি বিতরন করা হয়।

    সম্মাননা ক্রেস্ট প্রদানকালে নেতৃবৃন্দ বলেন- নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশন দীর্ঘদিন পটিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের পক্ষে কাজ করছে। তাদের এ ধরনের কাজ খুবই প্রশংসনীয় একটি কাজ। মানবতার কল্যাণে ড. জুলকারনাইন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • গোদাগাড়ীতে বিজিবি হাতে কুখ্যাত মাদক সম্রাট তারেক বাবু আটক

    গোদাগাড়ীতে বিজিবি হাতে কুখ্যাত মাদক সম্রাট তারেক বাবু আটক

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সীমান্তবর্তী চর এলাকা থেকে মাদক সিন্ডিকেটের মূল হোতা ও শীর্ষ মাদক কারবারি তারেক বাবু বিজিবির হাতে গ্রেপ্তাার ।

    ৩ ই অক্টোবর সোমবার ভোর ৪ ঘটিকার
    রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর আষাড়িয়াদহ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিজিবি। গ্রেফতার করার সময় তার কাছ থেকে মাদকের কাজে ব্যবহৃত ইন্ডিয়ান অবৈধ দুইটি সিম কার্ড ও তার সাথে দুটি স্মার্ট ফোন, একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে।
    গ্রেফতারকৃত আসামি , তারেক বাবুর পিতার নাম মোঃ বেলাল উদ্দিন।

    গোদাগাড়ী ৫৩ বিজিবি ব্যাটেলিয়নের কোম্পানি কমান্ডার আইন উদ্দিন বলেন, তিনি বহুদিন যাবত মাদক সিন্ডিকেটের সাথে জড়িত এবং এই বাবু গোদাগাড়ী সীমান্তে মাদকের অবৈধ চোরাচালান হিরোইনসহ অন্যান্য মাদক দ্রব্যের বেশিরভাগ অবৈধ চালান ভারত থেকে তার মাধ্যমে নিয়ে আসতো। তিনি একজন আন্তজাতিক মানের কুখ্যাত মাদকসম্রাট। বাংলাদেশের বিভিন্ন জেলার কমপক্ষে দুইশত মাদক কারবারীর সাথে তার মাদকের লেনদেন চলে এ তথ্য তারা নিশ্চিত করেন।

    আরোও তথ্য সূত্রে জানা যায় এই তারেক বাবু ইন্ডিয়ান বর্ডার দিয়ে মাদকের চালান প্রতিনিয়ত বাংলাদেশে প্রবেশ করায় সে বর্তমান গোদাগাড়ীর শীর্ষ একজন মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেটের মূল হোতা চর অঞ্চলের এলাকাবাসী তার অবৈধ কর্মকান্ডের কথা কাউকে বলে দেওয়ার কথা বললে সে তাকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন । তার ভয়ে স্থানীয় জনগণ মুখ খোলার সাহস পায় না

    ইতিপূর্বে সে চর এলাকার তিনজনকে ব্যাপক মারধর করে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের মধ্যে একজন বর্তমান গোদাগাড়ী সরকারি ৩১ শষ্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ও অপর দুজন এই ঘটনার আগে তার অত্যাচারের স্বীকার হয়ে রাজশাহী মেডিকেলে রক্তাক্ত অবস্থায় ভর্তি হন। সেই এভাবেই চর অঞ্চলে অবৈধ কর্মকান্ডের রাজত্ব টিকিয়ে রেখেছে । সে অল্প দিনের মধ্যে মাদক সিন্ডিকেটের সাথে জড়িত হয়ে অঙ্গল ফুলে কলা গাছ তার বটবৃক্ষ হয়েছেন। এ সংক্রান্ত বিষয়ে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়।

    মোঃ হায়দার আলী,
    রাজশাহী।

  • পিরোজপুরে এনপিপির জেলা সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

    পিরোজপুরে এনপিপির জেলা সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

    স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি //

    পিরোজপুরে ন্যাশনাল পিপলস্ পার্টি(এনপিপি)র জেলা
    রাজনীতি ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    ৩ অক্টোবর সোমবার এনপিপির স্বরূপকাঠির দলীয় কার্যালয়ে বিকাল ৫ ঘটিকার সময় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    কর্মশালায় আগামী ১৯শে নভেম্বর ২০২২ এনপিপি এর জাতীয় কাউন্সিলকে সফল করার লক্ষ্যে থানা পর্যায়ে দলের জন্য সদস্য সংগ্রহের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং জেলার সিনিয়র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হবে।

    পিরোজপুর জেলা সভাপতি ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস্ পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগর সভাপতি এবিএম মাসুদ করিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল পিপলস্ পার্টি এনপিপি এর কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব পিরোজপুর ১ আসনের সাবেক এমপি প্রার্থী মেহেদী হাসান রনি ।

    পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ন্যাশনাল পিপলস্ সেচ্ছাসেবক পার্টির বানারীপাড়া ও বরিশালের সভাপতি সৈয়দ অলিউল ইসলাম, বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী সুজন,বানারীপাড়া সাধারণ সম্পাদক সুমন তালুকদার, স্বরূপকাঠি পৌর সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিন্টু মিয়া,জলাবাড়ি ইউনিয়ন সভাপতি আব্দুল আউয়াল, পৌর সাংগঠনিক সম্পাদক রাজিব প্রমুখ।

  • বিভিন্ন পূজা মন্ডপে আ.লীগ নেতা সবুজের আর্থিক অনুদান প্রদান

    বিভিন্ন পূজা মন্ডপে আ.লীগ নেতা সবুজের আর্থিক অনুদান প্রদান

    এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনের আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী আশিকুর রহমান খান সবুজের ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন মন্ডপে এ আর্থিক অনুদান প্রদান করা হয় মন্দির কমিটির নেতৃবৃন্দের নিকট। এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, পৌর কাউন্সিলর মুশফিকুর রহমান সাচ্চু, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সোহেল হাসান বাবু,নাজিরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি সাকিব,সাগর সহ স্থানীয় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগর পৌরসভায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন

    সুজানগর পৌরসভায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ সবার জন্য প্রয়োজন,জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে পাবনার সুজানগর পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে (০১-০৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে ক্যাম্পেইন। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন । বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী। অনুষ্ঠানে পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন, জাকির হোসেন, জায়দুল হক জনি, স্যানেটারী ইনস্পেক্টর আমিরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, শিশু জন্মের পরপরই জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। এতে করে একজন শিশু রাষ্ট্রের সকল সুবিধা ভোগ করতে পারবে।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগর পৌরসভার পক্ষ থেকে ইউএনও’র বিদায় সংবর্ধনা

    সুজানগর পৌরসভার পক্ষ থেকে ইউএনও’র বিদায় সংবর্ধনা

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে । সোমবার(০৩ অক্টোবর) সুজানগর পৌরসভার পক্ষ থেকে পৌর সম্মেলনকক্ষে তাকে বদলি জনিত কারণে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর স ালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন । অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সুজানগর থেকে চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইউ এন ও হিসাবে তাকে বদলী করা হয় এবং সুজানগর উপজেলায় নতুন ইউ এন ও হিসাবে যোগদান করবেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার তরিকুল ইসলাম।এদিকে সুজানগর উপজেলায় গত প্রায় ২ বছর তিনমাস পূর্বে ইউ এন ও হিসাবে মো.রওশন আলী যোগদান করার পর থেকেই তার কর্ম দক্ষতা ও ন্যায় নিষ্ঠার সাথে তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। সদা মিষ্টিভাষী এ উপজেলা নির্বাহী অফিসার সুজানগরে দায়িত্ব পালনকালে বিভিন্ন ভাল কাজ করায় সুজানগরবাসী তাকে যুগযুগ ধরে মনে রাখবে বলে জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। সুজানগর উপজেলার বিদায়ী মো.রওশন আলী তার বক্তব্যে বলেন আমি যেখানেই থাকিনা কেন সুজানগরের কথা আমার সবসময় মনে থাকবে আর আগামীতে ও যেন তিনি ন্যায় নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন এজন্য উপস্থিত সকলের সহ সুজানগরবাসীর আন্তরিক দোয়া কামনা করেন । শেষে সুজানগর পৌরসভার পক্ষ থেকে বিদায়ী সুজানগর উপজেলা নির্বাহী অফিসারকে সম্মননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন মেয়র রেজাউল করিম রেজা ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সুজানগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি ও নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান

    সুজানগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি ও নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান

    এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির,পাবনা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। সোমবার রাতে তাঁরা পৌর বাজারপূজা মন্ডপ সহ উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন । এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, আ.লীগ নেতা মনিরুল ইসলাম তরুণ,এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন,মুশফিকুর রহমান সাচ্চু,জায়দুল হক জনি,জাকির হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ ও এন এ কলেজ ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন সহ স্থানীয় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • নড়াইলে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে কোড় গ্রামের চয়ন বিশ্বাস’র যাবজ্জীবন কারাদণ্ড

    নড়াইলে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে কোড় গ্রামের চয়ন বিশ্বাস’র যাবজ্জীবন কারাদণ্ড

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে চয়ন বিশ্বাস (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। সোমবার (৩ অক্টোবর) বিকালে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সানা মো. মাহরুফ হোসাইন এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত চয়ন বিশ্বাস নড়াইল শহরতলীর কোড়গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মামলার বিবরণে জানা গেছে, চয়ন পূর্ব পরিচয়ের সূত্র ধরে নড়াইল পৌর এলাকার কুড়িগ্রামের এক কলেজ ছাত্রীকে ২০১৯ সালের ৩১ অক্টোবর সন্ধায় বাড়ি একা পেয়ে ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিতার মা বাদি হয়ে চয়নের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ পরবর্তীতে মামলাটি তদন্ত শেষে অসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র জমা দেয়। মামলার বিচারিক প্রক্রিয়া চলাকালে মোট ছয় জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে চয়নের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণ হয়। এবং রায়ের ধার্যিদন ৩ অক্টোবর আদালত তাকে উল্লেক্ষিত জেল জরিমানায় দণ্ডতি করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম গৌরনদী পূজা মন্ডপ পরিদর্শন

    বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম গৌরনদী পূজা মন্ডপ পরিদর্শন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের গৌরনদী ৩ অক্টোবর সোমবার রাত ৮ টায় শারদীয় দূর্গাপূজা ২০২২ উপলক্ষে আইন শৃঙ্খলা ডিউটিতে মোতায়েনকৃত অফিসার ফোর্সের ডিউটি তদারকী ও পূজা পন্ডপ সমূহের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম বরিশাল জেলার গৌরনদী থানাথীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পূজা মন্ডপ পরিদর্শনের সময় পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলামের সহধর্মিণী,
    গৌরনদী সার্কেলের এডিশনাল এসপি এসএম আল বেরুনী,
    গৌরনদী সার্কেলের এডিশনাল এসপি এসএম আল বেরুনীর সহধর্মিণী, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুল নাহার মেরি,গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হেলাল উদ্দিন, গৌরনদী থানার অফিসার,ফোর্সসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং অনান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার সহ অতিথিবৃন্দ সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সদ্ভাব বজায় রেখে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের বিষয় তাঁদের বক্তব্য তুলে ধরেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।